এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:৪৮726251
  • মানে রেট সাময়িক কমল কিন্তু এরপরে সুযোগ পেলেই তো ঐ জমা থেকেই তুলবে। তখন আবার ইন্টারেস্ট বাড়বে। ব্যপারটা বোধগম্য হচ্ছে না। কেউ যদি বুঝিয়ে বলেন।
  • pi | ১৮ নভেম্বর ২০১৬ ০৮:৫০726252
  • এফডির সুদের হার কমল। সুফলই হবে।
  • PT | ১৮ নভেম্বর ২০১৬ ০৯:০৩726253
  • বুড়ো-বুড়িরা, যাঁরা সুদের ওপরে নির্ভর করে জীবন কাটান-তাঁদের কি হবে?
  • pi | ১৮ নভেম্বর ২০১৬ ০৯:০৫726254
  • ভগবান মোদি আছেন তো। ওনার নাম জপ করবেন। আল ওয়েল হয়ে যাবে।
  • pi | ১৮ নভেম্বর ২০১৬ ০৯:২১726255
  • সোয়াইপ মেশিন চার্জ করে? কত ? আর। মেশিনের খরচ ঈ বা কত?
  • pi | ১৮ নভেম্বর ২০১৬ ০৯:২৮726256
  • এটা ঠিক?

    এইটা হোয়াটস অ্যাপে ঘুরপাক খাচ্ছে:Today I went to the bank and collected the brand new 2000rs notes.When I turned over the note I found something peculiar. The RBI governor's signature had the name Urjit Patel on it. The announcement by Modi clearly said the printing and preparations began 6 months ago. Urjit Patel was appointed September end.Urjit Patel, former employee of Reliance. So then was the decision to sack Raghuram Rajan already taken six months ago and his replacement chosen. More importantly,was he sacked bcoz he asked banks to declare their NPAs (non performing assets or bad debts). What are these huge NPAs crippling the banks ? Loans taken by corporate fatcats like Ambanis, Adanis etc who among them have taken lakhs of crores as loans never to be returned to the public. The banks were cash strapped and the financial genius Raghuram Rajan's medicine was to declare losses and start afresh.He was sacked unceremoniously.So, my question is, did this move to demonetise the currency( 86 percent of all currency in circulation is 500 and 1000 rs.) a move help Ambani Bhai and their friends?¿??? If this is true,then this is TRULY the BIGGEST SCAM perpetrated on us citizens
  • bkr | ১৮ নভেম্বর ২০১৬ ১০:০০726258
  • খুব সম্ভবত ঠিক, মাঝখানে আদানি আম্বানিদের ব্যবসায় বেশ সমস্যা চলছিল এবং শোনা যাচ্ছিল যে রঘুর কথা মেনে ব্যাংক গুলো কাজ করলে এদের বেশ কিছু ব্যবসা লাটে উঠবে। ব্যাড লোনের চক্করে পাবলিক সেক্টর ব্যাংক বিশেষ করে স্টেট ব্যাংকের অবস্থা ভালো নয়। অরুন্ধতী র সেই আদানির লোনের ঘোটালা তো কোনোভাবে চাপাচুপি দেওয়া হল!
    তবে এ নিয়ে ঠিকঠাক তথ্য বাইরে আসা মুশ্কিল। এরা তো সবাইকেই হাত করে রাখে, সরকার, বিরোধী।।।।একমাত্র রাজন টাইপের লোক যাদের ঠিক পয়্সায় কেনা টাফ, তারা কিনারা করতে পারত।
    মাঝে আদানিরা গো স্লো ও কিছু কারবারে লে অফ কর্রছিল, এখন আবার সব ঠিক।
  • একক | ১৮ নভেম্বর ২০১৬ ১২:২৮726261
  • মোদী কতটা পরিস্থিতি সামাল দিতে পারবে সেত প্রেডিক্ট করা সম্ভব নয়। তবে বিরোধীরা একটা বাল ও বাঁকা করতে পারবে না। সবচে বড় যে সাইকোলজিকাল গেমটা খেলা হচ্ছে এবং আরও হবে তা হলো ইনকাম ট্যাক্স রেইড বাড়িয়ে দেওয়া এবং সেটা ঘিরে প্রচার। ফেবু বিপ্লবীরা যতই হ্যাজান "কালো টাকা কেও বস্তাতে রাখে নাকি " বলে, হ্যা কালো টাকা মিডল লেয়ারের কারবারীদের ক্ষেত্রে বস্তাতেই থাকে। এখন আচমকা রেইড বাড়িয়ে দিলে, যেটা আগে ঢিমেতালে করা হত এবং প্রচার ছিলনা, সাধারণ মানুষ দেখবে চারপাশে আজ দেড়শ কোটি কাল দুশো কোটি কালো টাকা ধরা পড়ছে। এটা সাংঘাতিক মেন্টাল বুস্ট দেবে জনগনকে যারা এমনিতেই জেলাসি ড্রিভেন পলিটিক্সএ শিক্ষিত এতকাল ধরে। কাজেই তারা কষ্ট স্বীকার করবে কোথাও একটা কারো বাড়িতে রেইড হচ্ছে ভেবে। বিরোধীগন আপাতত কলা চুষুন।
  • রোবু | ১৮ নভেম্বর ২০১৬ ১২:৪১726262
  • ৭২ এর এমারজেন্সির পরেও বিরোধীরা একটা বাল বাঁকা করতে পারেনি। যা হয়েছে ৭৭ এ।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৬ ১২:৪৪726263
  • এটা সিপিএম নয়, বিজেপি। এতো সাংঘাতিক ভেন্জফুল এবং ফোকাসড সিস্টেম খুব কম দলের আছে। দেখো কী হয়। কোনো বিজেপি সাপোর্টার কে রেইড করবে না। ডাক্তার -মিডল লেয়ার বিজনেসম্যান যারা বিজেপি বিরোধী -এনজিও এদের ওপর রেইড চলবে। সাধারণ মানুষ দুহাত তুলে সমর্থন করবে এই মুভ কে।
  • robu | ১৮ নভেম্বর ২০১৬ ১২:৫২726264
  • সেটা নিয়ে আমার সন্দেহ নেই। তবে সঙ্ঘ চটলে, সেনা চটলে এদের মুশকিল হয়।
  • robu | ১৮ নভেম্বর ২০১৬ ১৩:০০726265
  • Now listen to this Deshvakt.
    "Many in the BJP are bachelors...they didn't realise it was wedding season...that was the mistake," Ramdev chuckled.

    "If they (government) had done this around 15 days or one month later then there weddings wouldn't have been so badly affected. One good thing that has come out of all this...people cannot demand dowry," joked the Yoga teacher, who is known to be close to the ruling BJP and had campaigned for the party ahead of the 2014 national election.
    http://www.ndtv.com/india-news/many-in-bjp-are-bachelors-ramdev-on-notes-ban-in-peak-wedding-season-1626955?pfrom=home-lateststories
  • Rit | ১৮ নভেম্বর ২০১৬ ১৩:৩৪726266
  • মাঝখান থেকে এই রামদেব টা টাটা-বিড়লা হয়ে গেলো।
  • আমি | ১৮ নভেম্বর ২০১৬ ১৩:৪৩726267
  • যা বুঝেছি, যে পরিণাম টাকা জমা পড়বে না সেইটা রিজার্ভব্যাঙ্কের লাভ কারণ এই লায়াবিলিটা আর অনার করতে হবে না। I promise to pay the bearere.....। এই লাভ তারা ডিভিডেন্ড হিসাবে সরকারকে দেবে।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৬ ১৪:১০726268
  • আরেকটু এগোলে বুঝবেন এবার বড়ো বড়ো শিল্পপতিরা আরও বড়ো বড়ো লোন নেবে :)
  • k | ১৮ নভেম্বর ২০১৬ ১৪:৫৪726270
  • এককদাকে ক, কোদালকে কোদাল বলার জন্য। ( বিশেষ করে বারোটা আটাশ ও বারোটা চুয়াল্লিশ।)

    বিজেপি ঘনিষ্ঠ শিল্পপতিরা যেহেতু পুরো রোডম্যাপ আগেই জানেন, তাই তাঁরা এই সুযোগে তাঁদের কিছুটা নন পার্ফমিং অ্যাসেট কমিয়ে ফেলতে পারবেন। ধরুন কোথাও জমি জটে প্রজেক্ট আটকে ছিল, অক্টোবরের শেষ থেকে নিগোশিয়েশন করে নভেম্বরের সাত বা আট তারিখে সেই জমিওলাকে তার দাবীর চেয়েও বেশী টাকা দিয়ে জমি লেখাপড়া করিয়ে নেওয়া হল। লেখাপড়ায় সামান্য টাকা সাদা আর বাকি পুরোটা কালোয়। শিল্পপতির তো আর কোন সমস্যা নেই প্রজেক্ট রূপায়নে।
    ব্যাঙ্ককে লোনের, যেটা ব্যাঙ্ক প্রায় রাইট অফ্ করেই ফেলেছিল, খানিকটা(বা পুরোটা) ফেরত দিয়ে নতুন করে নামমাত্র সুদে আরও বড়ো বড়ো লোন নিতে তো কোন বাধা নেই।

    স্টেট ব্যাঙ্কের মাননীয়া চেয়ারপার্সন কদিন আগে একটি সাক্ষাতকারে এর ভিত তৈরি করে রেখেছেন। সাক্ষাতকারটি সম্ভবত বরখা দত্তের সঙ্গে, (আমার ঠিক মনে নেই, ভুলও বলতে পারি)। সেখানে তিনি বলেছেন - ব্যবসায়ীদের দোষী ভাবার কোন কারন নেই, তাঁরা নানা সঙ্গত কারনেও অনেকসময় ধার শোধ/প্রজেক্ট শেষ না করতে পারেন। (যেমন উপরের ঊদাহরনটা) এবং দোষ আমাদেরও (মাননীয়া চেয়ারম্যানেদেরর) আছে, আমরা ইমার্জিং ইকনমি, আমাদের তো এসব আগে হ্যন্ডেল করার অভিজ্ঞতা নেই, তাই ভুল আমাদেরও হয়েই যায়।

    সুতরাং আদানী আম্বানীরা অনাদায়ী ঋনের কিছুটা নিজের দোষ স্বীকার করে ফেরত দেয় তবে দেশের নিজের-টাকার-জন্য-লাইনে-দাঁড়ানো উঃশিঃ জনগন তাঁদের নিশ্চয় ক্ষমাই করে দেবেন। তারপরে তারা কত সুদে কত টাকা কোথা থেকে ঋন নিলেন সেটা আর কে দেখতে যাচ্ছে।
  • k | ১৮ নভেম্বর ২০১৬ ১৫:০৩726272
  • আর হ্যাঁ, বরখা দত্তও কিন্তু প্রশ্ন তোলেন নি, যে চাষীর নামে কি করে ইমার্জিং ইকোনমি আর অনভিজ্ঞতার দোহাই দিয়ে কিংফিশারের কোটি কোটি টাকা ধার দেওয়া যায়। ঋনগ্রহীতার পরিচয় আর তার বর্তমান আয়/সম্পত্তি যাচাই করতে ব্যাঙ্ককর্মীদের কোন এমন বিশ্বব্যাঙ্ক বা মনিটারী ফান্ডের অভিজ্ঞতা দরকার হয়!!
  • ভবানী চাটুজ্যে | ১৮ নভেম্বর ২০১৬ ১৮:১৮726275
  • বিরোধীদের কলা চুষতে হবেনা, একটি ঢ্যাঁড়শেরও দাম কমবেনা সেটা প্রচার করুক।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৬ ১৮:২৫726276
  • বিরোধীরা যদি এটুকুও প্রচার করেন যে পেটিএম কে বড়োলোক না করে ইউপিআই ইউস করুন তাহলেও কিছু লাভ হয়। সাধারণ মানুষ-মুদিখানা-ওষুধের দোকান এসব সচল হয়। তাতে কিন্তু আখেরে বিরোধীদের গ্রহণযোগ্যতা বাড়তো। যত ঝামেলা হবে তত মানুষ মোদীবিরোধী হবে এই আশা করে বসে থেকে মোদীর রমরমা বাড়বে আর পেটিএম বড়োলোক হবে।

    পান -বিড়ির দোকানে ডিজিটাল মানি অসম্ভব কিছুনা। আমার বাড়ির নীচের দোকান গুলোতেই লাস্ট মাত্র কদিনের মধ্যে পেটিএম টাঙিয়ে দিলো। একটি মাত্র দোকান, তার মালিক পালিয়েছে আর একটা বাচ্চা ছেলে ভ্যাবলা মুখ করে বসে আছে। স্টক নীল। সত্যের খাতিরে এটাও বলতে হয়।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৮ নভেম্বর ২০১৬ ১৮:৩১726277
  • এইটা চেষ্টা করছি। কিছু স্ক্রীনশট আর ভিডিও দিয়ে যদি ছাড়া যায়।
  • Ekak | ১৮ নভেম্বর ২০১৬ ১৮:৩৪726278
  • সিঙ্গল কে যেটা বললেন। উফফ এই ইমার্জিং ইকোনোমির গল্পটা :):) এটা খুব চলছে অনেকদিন ধরে।

    যুক্তি এইরকম যে, ব্যাংক যখন শিল্পে লোন দেয় তখন তো প্রজেক্টের সম্ভাবনা খুঁটিয়ে দেখেই দেয়। কাজেই আমাদের মতো দেশে একটা ইমার্জিং ইকোনোমিতে ব্যাংক ও শিল্পপতি উভয়ে মিলেই প্রজেক্টটা করছে। অতএব, ফেইল করলে ব্যাংকের অভিজ্ঞতা বা তার অভাব ও দায়ী। এক শিল্পপতির দোষ নয়।

    যুক্তি হিসেবে খুবই বিজ্ঞানসম্মত, কিন্তু যেখানে ব্যাংকের লোকদের মধ্যে সাপ্লাই চেইন ও মার্কেট নিয়ে প্রবল অভিজ্ঞতাসম্পন্ন লোকের এত অভাব এবং সরকারি শাসক দলের নির্দেশে ব্যাংক চলে সেখানে এই ইমার্জিং ইকোনমির যুক্তি টেঁকে না। এই লোকগুলো কদিন আগে চাষের লোন দিতো। মাজরা পোকা আর ধ্বসা রোগ ছাড়া জানে কি যে বৃহৎ শিল্পের প্রজেক্ট দেখে আন্দাজ করবে ভবিষ্যৎ কী হতে পারে। কী ট্রেনিং আছে এনাদের ? এসব দাবি করার আগে ব্যাংকের চেয়ারম্যান বরং ভাবুন যে কিভাবে ব্যাংকিং সার্ভিসের ক্রাইটেরিয়া চেঞ্জ করে সেখানে এক্সপিরিএন্সড ইন্ডাস্ট্রির লোকদের আনা যায়।
  • ভবানী চাটুজ্যে | ১৮ নভেম্বর ২০১৬ ১৮:৫২726279
  • রোজ লাখের স্কেলে যে মিষ্টির দোকানে বিক্রি হয়, তারা বেশ স্পষ্ট ভাবেই বললেন মফস্বল যেমন চলছিল তেমনি চলবে।
  • aka | ১৮ নভেম্বর ২০১৬ ২০:১৯726280
  • আপনাদের শুধুই পলিটিক নিয়ে কথাবার্তা, ইন্টারেস্ট কেন কমছে? সেটা কি শর্ট টার্ম নাকি লং টার্মেও কমবে? কেউ কিস্যু জানে না।
  • আকা | ১৮ নভেম্বর ২০১৬ ২০:৫০726284
  • ইন্টারেস্ট রেট কমছে মানি সাপ্লাই বাড়ার জন্য। ব্যাঙ্কের কাছে বেশী টাকা হাতে আসছে যাকে লগ্নী করতে হবে বেশী করে, তার সুদে আরও আয় করতে হবে। সুতরাং সুদ কমবে যাতে লোকে বেশী বেশী টাকা ধার নেয়, শিল্পে লগ্নী করে। এটা আমার বুদ্ধিতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন