এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৭৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৩646795
  • কদিন ধরে আমিও গসিপটা দেখছি। কিন্তু স্যান্চেজ এর রিয়েল যাওয়া মোটেই উচিত নয়, ফিগো'র মতো অবস্থা হবে।
    এক্স-বার্সা কে কোনোদিন রিয়েল ফ্যান ভালো চোখে দেখে না, সে যতো ভালো খেলুক না কেন। ফিগো কে সারা রিয়েল ক্যারিয়ারে একটা বড়ো-সড়ো ফ্যান-গ্রুপ জ্বালিয়ে গেছে।

    ঠিক এমনটা কিন্তু একটু কম স্কেলে হয়েছিল মাইকেল ওয়েন এর সাথে ম্যানু তে।
  • + | ২৮ ডিসেম্বর ২০১৫ ০৬:৫৪646797
  • আর্সেনালের হার ভুলে গিয়ে এই গোলটা দেখুন

    https://www.facebook.com/TheIndianFootballTeam/videos/941973365893471/?pnref=story

    ভারতের সর্বকনিষ্ঠ স্কোরার এখন। ১৮ বছর ২ মাস বয়েস। পুনের শিবজিয়ান্স-লিভারপুল অ্যাকাডেমির। মাথা না ঘুরে বাইরে খেললে ভবিষ্যত ভালো।
  • aranya | ২৮ ডিসেম্বর ২০১৫ ১০:১৬646798
  • বাঁ পায়ে শট-টা দারুণ, আর তার আগে ছোট্ট ইনসাইড ডজ-টা
  • potke | ২৮ ডিসেম্বর ২০১৫ ২০:৪৭646799
  • খেলা দেখেছি, গোলটা দারুণ তবে প্রেডিক্টেবল।আউটসাইড ডজ করে, ইনসাইড নাই--ঐটা অ্যাড করলে খতর্নাক প্লেয়ার হবে।
  • potke | ২৮ ডিসেম্বর ২০১৫ ২১:০৭646800
  • অরন্য দা, ওটা আউট্সাইড হবা, বাঁ পায়ে তো!
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৫ ১০:০৬646801
  • হেড দিয়ে নামিয়ে দিল একজন, জুয়ালা বাঁ পায়ে বল নিয়ে এগোচ্ছে, একজন ডিফেন্ডার-কে চুক্কি দেওয়ার চেষ্টা, তাপ্পর বাঁ পায়ের আউট্সাইড দিয়ে বল বাঁ দিকে ঠেলে বাঁ পায়ের ইনস্টেপে গোলে শট

    পোটকে, ঠিক বলেছ। আমি ভেবেছিলাম ডজ-টা ডান পায়ে করেছে
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৫ ১০:০৯646802
  • পুণে-র একটা অ্যাকাডেমি থেকে উঠেছে। অমন আরও অনেক অ্যাকাডেমি দরকার, গট টু ক্যাচ দেম ইয়ং।
  • cb | ২৯ ডিসেম্বর ২০১৫ ১০:২৬646803
  • তাইলে বলি শুনুন, বছর দুয়েক পরে ইপিয়েল এর খেলা দেখলুম কাল রাতে মিনিট কুড়ি।

    ম্যান ইউ চেলসি

    আর্সেনাল আর বোর্নমাউথ(?)

    তো চেলসি তো কাল পার্ক করেই রেখেছিল প্রায়, মাঝে মাঝে ২ ১ টা কাউন্টার অ্যাটাক দেখলাম। তবে রুনির খেলা চমৎকার লাগল। আর শোয়াইনস্টাইগারের কি কিছু হয়েছে? জার্মানির হয়ে খেলার সময় একটা বেকেনবাওরিয় গ্রেস থাকে, সেটা মিসিং দেখলাম

    ওদিকে আর্সেনাল ৩-৪ টে গোল মিস করল। দেখেই ঠাস ঠাস করে চড়াতে ইচ্ছে করছিল, যাক গে, খেলছিল খুব ফাইন। তবে কেন মনে হল, চ্যাম্পিয়ন্স লিগে অন্য টিমগুলো জাস্ট মেরে ই (রাফ খেলে) বার করে দেবে আর্সেনালকে
  • + | ২৯ ডিসেম্বর ২০১৫ ১০:৪৯646805
  • আই লীগ শুরু হবে পরেরমাসে। ১৪৪টা খেলার মধ্যে ৪৫টা খেলা টিভিতে দেখাবেঃ) লেট্স ফুটবল।

    আমি তো আজকাল গুছিয়ে স্টোকের খেলা দেখছি। মিডফিল্ড-অ্যাটাক মচৎকার খেলচে।
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৫ ১০:৫৫646806
  • পুণে-র অ্যাকাডেমি-র টাই আপ লিভারপুলের সাথে। গান্ধী কলার উঁচু করতে পারে :-)
  • robu | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২২646807
  • হ্যারে, স্টোক পুরো চেন্জ হয়ে গ্যাছে। কিন্তু আমি শক্রসকে সহ্য করতে পারিনা, ফর অবভিয়াস রিজন্স।
  • + | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২৮646808
  • জানিঃ) কিন্তু এবছর স্টোক এমনকি শক্রসের খেলাও পাল্টেছে। যদিও একটা রেড খেয়েছে, কিন্তু সেটা রেড কিনা ডাউট আছে।

    আর আগের নিউজটা বোধয় একটু জালি আছে, ৪৫টা ম্যাচ দেখাবে স্যিওর, কিন্তু মোট ম্যাচ বোধয় ১৪৪ টা নয়, ৭২টা। কারণ এবারে আই লীগে টিম ৯টা
  • cb | ৩০ ডিসেম্বর ২০১৫ ১৯:০১646809
  • যদিও এটা ফুটবলের টই, তাও এখানেই দিয়ে যাই

    বাংলাকে ইয়োম্যান সার্ভিস দেওয়া এক ক্রিকেটার বীতশ্রদ্ধ হয়ে আজ রিটায়ার করে গেল - লক্ষ্মীরতন শুক্লা

    এবার শুরু থেকেই খুব গন্ডগোল হচ্ছিল, মনোজ আর এল আর এসের দুটো ফ্যাকশন হয়ে যাচ্ছিল। লক্ষ্মী চোট পেয়ে বসে যায় রন্জিতে, এদিকে বাংলা দারুণ খেলে কো ফাইনালে পৌঁছে যায়। কিন্তু বিজয় হাজারেতে ফার্স্ট রাউন্ড এলিমিনেশনের পর সৌরভ ওদের দুজনকে ডেকে খুব ঝাড় দেয়, যদিও মেনলি লক্ষ্মীর উপর দিয়েই যায়। মোটামুটি তার পরেই এই সিদ্ধান্ত। সকাল থেকেই শুনতে পাচ্ছিলাম এদিক ওদিক থেকে, যে ইট ইস গনা কাম। মোহনবাগান ক্লাবে বিকেলে সেটা অফিশিয়াল হয়ে গেল।

    একার হাতে বিজয় হাজারে দিয়েছিল বাংলাকে, ইয়োম্যান!!!!
  • + | ৩১ ডিসেম্বর ২০১৫ ০৭:৩০646810
  • শুধু বিজয় হাজারেই নয়। এর আগের দুবার পরপর রঞ্জি ফাইনালেও ওঠা লক্ষ্মীরই ক্যাপ্টেনশিপে। বহু ম্যাচে একা টেনেছে বাংলাকে। এবছরে বাংলার স্কোরগুলো দেখেছি (ক্রিকেটে একমাত্র বাংলার খেলাই ফলো করি)। লোয়ার মিডল অর্ডারে এখনো লক্ষ্মীর দরকার ছিল। কিন্তু কোনো ক্যাপ্টেনই টিমে পুরোনো ক্যাপ্টেনকে চায়না, বিশেষকরে তার সাথে না মিললে।

    আর কয়েকটা ম্যাচে ভারতের হয়ে খেলা উচিত ছিল। ভারতে কোনোদিনই খুব উঁচুমানের অলরাউন্ডার ছিলোনা। দীনেশ মোঙ্গিয়ার মত প্লেয়ার অলরাউন্ডার হিসেবে বহুদিন খেলে গেল, আর এলারএস চান্স পেল ১-২ টো ম্যাচ
  • cb | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৪646811
  • লক্ষ্মীর খেলা নাম্বার দিয়ে বোঝা যাবে না, হটাৎ হটাৎ খেলা ঘুরিয়ে দিতে পারত একটা ঝোড়ো ইনিংস, ২ টো কুইক উইকেটে।

    সৌরভকে ঘিরে কিন্তু একটা অসন্তোষ সিএবিতে আস্তে আস্তে ধূমায়িত হচ্ছে। মমতার ইন্টারভেনশন লোকে একদমই ভালো করে নেয় নি। পরপর কয়েকটা রেজিগনেশন পড়ে গেছে (যদিও রাজু মুখার্জী একটা বাল)। এখন প্রবলেম হল, সৌরভের টাইম নেই, সবাই ওর বিভিন্ন অঙ্গ ধরে টানাটানি করছে। এমনকি বাজিরাও মস্তানির র প্রমোশনেও যেতে হয়েছে। মানে পুরো ব্যাপারটা ঘেঁটে গেছে। বিশ্বরূপ দের অ্যাকচুয়ালি সভাপতি হওয়া উচিত ছিল, সেটা না হওয়াতে কিছু পাবলিক খচে গেছে। কিন্তু এখন তো পবতে পাতি লোকের কথা বলার সাহস নেই, তাই সবাই একেবারে মুখে ইয়ে পর বসে আছে
  • aranya | ০২ জানুয়ারি ২০১৬ ০৯:৩৯646812
  • বাংলা ক্রিকেট আর লক্ষ্মী সমার্থক ছিল, বহু বছর। গ্রেট প্লেয়ার
  • cb | ০২ জানুয়ারি ২০১৬ ০৯:৪২646813
  • টিপিকাল বাঙ্গালী হারামীগিরি দেখুন

    "শুক্রবার দুপুরে আবার প্রবাদপ্রতিম ক্রীড়ানক্ষত্র অবাক হয়ে জানতে চাইছেন, আনন্দবাজারের খেলার পাতা লক্ষ্মীর জন্য এতটা জায়গা দিচ্ছে কেন? ইনি সত্তর দশকের বাংলা অধিনায়ক। বলতে চান, বাংলার হয়ে তো শ্যামসুন্দর মিত্রও ধারাবাহিক পারফর্ম করেছেন। কই তাঁর চলে যাওয়ার সময়ও তো এ সব হয়নি?"

    এটা চুনি গোস্বামী??
  • b | ০২ জানুয়ারি ২০১৬ ০৯:৫৩646816
  • ফুটবলের পাতাটা না ঘাঁটলেই ভালো।
    ডিঃ ব্যাক্তিগত মত।
  • aranya | ০২ জানুয়ারি ২০১৬ ০৯:৫৩646814
  • ৭০ দশক, হ্যাঁ চুনী হওয়ার হাই চান্স
  • cb | ০২ জানুয়ারি ২০১৬ ১০:০৩646817
  • ক্রীড়ামনস্ক মানুষরা এখানেই আসেন আর এটাই সবচেয়ে পপুলার টই। অন্য কোনও টই ই কনসিস্টেন্টলি চলে না

    ডিঃ ব্যাক্তিগত মত।
  • potke | ০২ জানুয়ারি ২০১৬ ১৩:২৩646818
  • থাক না, আর চূনী তো ফুটবলার, প্রাইমারিলি ঃ) [[ ওটা চূনী ই হবে ]]
  • cb | ০৩ জানুয়ারি ২০১৬ ২২:২৮646820
  • সাফ কাপ জিতল ভারত আফগানদের ২-১ গোলে হারিয়ে
  • নেতাই | ০৩ জানুয়ারি ২০১৬ ২২:৪২646821
  • হ্যাঁ
  • ঊমেশ | ০৪ জানুয়ারি ২০১৬ ১৩:০৯646822
  • শনিবার তো পুরো ম্যাচ জুড়ে নিউকাসেল খেললো, আর আর্সেনাল পুরো পয়েন্ট পকেটে পুরলো।
    ভেবেচিলাম এরকম একটা পোস্ট এখানে থাকবে।
    নেই দেখে আমিই লিখে দিলাম।

    সবাই কে শুভ নববর্ষ।
  • robu | ০৪ জানুয়ারি ২০১৬ ১৮:০২646823
  • পান্ডিটরা দাবী করছেন এটা চ্যাম্পিয়ন টিমের প্রধান গুণাবলীর মধ্যে পড়ে। দেখা যাক।
  • robu | ০৪ জানুয়ারি ২০১৬ ২১:২০646825
  • আমরা জিতব কিনা অনেককটা কন্ডিশনের ওপোর নির্ভর করছে।
    ১। একটা স্ট্রঙ্গ ডিফেন্সিভ মিড লাগবে। এলনেনি গুড এনাফ? নট শিওর। জাহাকা বা র‌্যাবিওট বেটার হত।
    ২। স্যান্চেজ আর ওজিলকে ফিট থাকতে হবে।
    ৩। ডেবুসি বেরোলে একটা রাইটব্যাক লাগবে, ওস্পিনা বেরোলে গোলকিপার লাগবে। এরা মোটামুটি হলেই চলবে।
    ৪। এটা বাজে পয়েন্ট, তবে সইত্যের খাতিরে।
    কোম্পানি, সিলভা, তুরে আর কুন - একসাথে ফিট থাকলে চলবেনা।
  • aranya | ০৫ জানুয়ারি ২০১৬ ০২:৩০646828
  • সাফ ফাইনাল কেউ দেখেছে? কেমন খেলা হল?

    কনগ্রাটস টু টিম ইন্ডিয়া
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন