এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | ১৮ নভেম্বর ২০১২ ২৩:০০557102
  • সবই তো হল, কিন্তি এই ওয়েস্ট ব্রম কবে নামবে সুপর্ণা?
  • কৃশানু | ১৯ নভেম্বর ২০১২ ০১:৩১557103
  • ওকে, বোঝা গ্যালো। এভারটন আর ওয়েস্ট ব্রম কে নিয়ে এতটা চাপ নিচ্ছি না। ধরে নিচ্ছি মেকাপ হয়ে যাবে। আগের বার ফেব মাস অবধি আমরা অনেক পিছিয়ে ছিলাম।
  • aranya | ১৯ নভেম্বর ২০১২ ০৫:০৩557104
  • 'দুদিন ধরে মোবার ফেবু পেজের কভার ফটো ও মৃদুল ব্যানার্জীর। ' - এটা শুনে খুব ভাল লাগল। কাগজের রিপোর্ট অনুযায়ী সালগাওকার-কে হারানোয় মৃদুলের স্ট্র্যাটেজির প্রচুর অবদান + আগের তিনটে ম্যাচ।

    এদিকে মেহতাব-কে ছাড়া ইবে জিতছে, মাঝ মাঠ কোলাপ্স করছে না, সুবোধ কুমার নামে কেউ একজন খেলে দিচ্ছে (নাম শুনি নি আগে) - এটাও বেশ ভাল খবর।
  • গান্ধী | ১৯ নভেম্বর ২০১২ ০৯:১০557105
  • অরণ্যদা ওটা এবিপির খবর। সত্যতা প্রশ্নাতীতঃ)

    আগেরদিনের ইবের খেলা দেখলে বুঝতেন, মাঝমাঠ পুরো বাছুরের আখড়া হয়েছিল মেহতাবকে ছাড়া। ঐ সুবোধ কুমার অবোধ বালকের মত কি করছিলো বোঝা যায়নি। নাহলে ইবে ম্যাচ জিতল আর ম্যাঅম্যা হল গুরপ্রীতঃ) একজন সাপোর্টার আবার বলল ম্যাচের সেরা তো অর্ণব।।। মানে মাঝমাঠ কিস্স্যুই খেলেনি।
  • aranya | ১৯ নভেম্বর ২০১২ ০৯:২৩557106
  • তাই কও, আম্মো এট্টু সন্দেহে ছিলাম, সুবোধ কুমার যে কেডা তাই জানতাম না এদ্দিন, হ্ঠাৎ শুনি মাঝমাঠে মেহতাবের যোগ্য রিপ্লেসমেন্ট এসে গেছে !!
  • প্পন | ১৯ নভেম্বর ২০১২ ১০:৩৫557107
  • ঐ ম্যাচের (যেটুকু দেখিছি নর্থ লন্ডন ডার্বির মাঝে মাঝে) মম একজনই। পেন ওর্জি।
  • ঊমেশ | ১৯ নভেম্বর ২০১২ ১৪:১৮557108
  • আমি শনিবার খেলা দেখেছি ৬০ মিনিট থেকে শেষ পর্যন্ত।
    তাতে কিন্তু ইবের প্রাধান্য ছিল বেশী।
    ইবেকে একটা পেনাল্টি দিল না (সেটা আমি আগেই লিখেছি, পরে দেখলাম আবাপ তাই লিখেছে)
    মননদীপ দারুন একটা গোল করলো, বেটো কে তুলে নিল।
    ৩০ মিনিটে গুরপ্রীত কে তেমন কিছু অসুবিধা তে পড়তে দেখিনি।
  • গান্ধী | ১৯ নভেম্বর ২০১২ ১৮:১১557109
  • প্রথম হাফ কেউ দেখেছে? গুরপ্রীত একটা নিরামিষ বল প্রায় গোল খাইয়ে দিয়েছিল, তাছাড়াও কয়েকবার বেটো ভালো মুভ করেছিল
    এর মধ্যে সুখবর, করিম এল, দুবছরের চুক্তি তো মুখে বলছে, দেখি
  • ঊমেশ | ২০ নভেম্বর ২০১২ ১৪:০৩557110
  • রাজনীতি'র মতো ফুটবল খেলার রিপোর্ট লেখাটাতেও এখন আবাপ আর আজকাল দুই মেরুতে।
    কাল আজকালে ইবের খেলার রিপোর্ট পড়লাম সুরজিৎ সেনগুপ্ত এর জবানী তে।
    আবাপ আর আজকালের লেখা পড়ে মনেই হবে না দুটো একই ম্যাচে বিবরণ। মনে হচ্ছে দুজন দুটো আলাদা ম্যাচের রিপোর্ট লিখেছে।

    কে যে ঠিক লিখছে জানি না।
  • গান্ধী | ২০ নভেম্বর ২০১২ ১৫:০৮557112
  • আজকাল পড়িনি, কিন্তু আবাপ একদম বেকার রিপোর্ট করেছিল। মোবা-ইবে দুটো ম্যাচেরই
  • গান্ধী | ২০ নভেম্বর ২০১২ ২৩:৪৬557113
  • বার্সা হাফ টাইমেই ৩ গোল
  • গান্ধী | ২১ নভেম্বর ২০১২ ১০:৪২557114
  • হেব্বি ভালো রেজাল্ট কলকেও ম্যানু, চেলসী দুখানাই হেরেছে
  • ঊমেশ | ২১ নভেম্বর ২০১২ ১৪:০৭557115
  • চেলসী কে টিকে থাকতে গেলে লাস্ট ম্যাচ বিগ মার্জিনে জিততে হবে।
    তবে গ্রুপের দুর্বল টিমের সাথে লাস্ট ম্যাচ ঘরের মাঠে, মনে হয় টিকে যাবে।

    আজ কি সিটি টিকবে মনে হয়?

    আমরা তো আজ জিতছিই।
  • কৃশানু | ২১ নভেম্বর ২০১২ ১৫:১৩557116
  • ডি ম্যাটিওকে তাড়ানো হলো।
  • গান্ধী | ২১ নভেম্বর ২০১২ ১৫:২০557117
  • চেলসীর অত সোজা হবেনা। আর্সেনালেরও কি খুব সোজা হবে আজ জেতা ? ওয়ালকট নেই, জিরৌডের পুরনো ক্লাবের সাথে খেলা।

    কাল শাখতার-FC Nordsjælland ম্যাচে যা-তা খিল্লি হয়েছে। ড্রপ বল থেকে গোল দিয়েছে। তারপর সেন্টার হওয়ার পর আবার খোরাক
  • ঊমেশ | ২১ নভেম্বর ২০১২ ১৫:২৭557118
  • ওদের কে বাইরের মাঠে একবার হারিয়েছি। আজ ঘরের মাঠে। আমাদের টিম সেই ম্যাচের থেকে বেটার।

    চেলসী ওদের ট্রাডিশন বজায় রাখছে। সিজনের মাঝে ম্যানেজার বদল, কেয়ার-টেকার ম্যানেজার এর আন্ডারে ভালো রেজাল্ট।
  • Treebeard | ২১ নভেম্বর ২০১২ ১৭:৪১557119
  • সকাল থেকে সময় পাইনি, চেলসীর খবরটা এইমাত্র দেখলাম। আব্রামোভিচ লোকটা কি পাগল?
  • গান্ধী | ২১ নভেম্বর ২০১২ ২১:৪৫557123
  • কল্লোলদার দেওয়া আজকালের লিংক পড়া যাচ্ছে না
  • প্পন | ২১ নভেম্বর ২০১২ ২১:৫৬557124
  • আনল কাকে? না বেনিটেজকে। ফাগোলেও এমন করবে না।
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১২ ২২:০০557125
  • আমি তো পড়তে পাচ্ছি।
    গত রবিবারের (১৮ তারিখ) আজকালের উত্তর সম্পাদকীয় দেখো।
  • গান্ধী | ২১ নভেম্বর ২০১২ ২২:০৮557126
  • কল্লোলদা

    হুম্ম, পড়লাম। শেষের দিকটা কেমন হাস্যকর লাগল,

    প্পনদা,

    বেনিতেজ !! নিউস তো কন্ফার্ম করেনি এখনো
  • প্পন | ২১ নভেম্বর ২০১২ ২২:১৩557127
  • goal.com দেখ।
  • প্পন | ২১ নভেম্বর ২০১২ ২২:১৪557128
  • ও হ্যাঁ, কনফার্ম করেনি এখনো। লিখেছে "The former Liverpool manager is expected to be confirmed as Roberto Di Matteo's successor in time to take charge of Sunday's home clash against Manchester City"
  • গান্ধী | ২১ নভেম্বর ২০১২ ২২:১৭557129
  • ধুর, আব্রামোভিচ নিজেই কোচ হয়ে যেতে পারে। তবে আগেও কেউ একজন এখানে বলেছিল। আবার সেটাই সত্যি হচ্ছে যে। চেলসীর সিনিয়র প্লেয়ারদের সাথে মানিয়ে কোনো কোচই বোধয় চলতে পারেনা

    চেক-টেরী-ল্যাম্পার্ড-কোল
  • প্পন | ২১ নভেম্বর ২০১২ ২২:১৮557130
  • বিবিসির প্রেডিকশনও বেনিটেজ। আর লিখেছে আব্রাহামোভিচের পছন্দ গুয়ার্দিওলা। তবে পেপের রাজি হবার সম্ভাবনা কম।
  • কল্লোল | ২১ নভেম্বর ২০১২ ২২:২৮557131
  • গান্ধী।
    আমারও প্রস্তাবটা পছন্দ হয় নি। কিন্তু চেষ্টাটা ভালো। ফুটবল নিয়ে ইতিবাচক চিন্তা, বাংলায় তেমন লেখা কই?
    ৭/৮ জনের উঠে আসার প্রস্তাবে আমরা মারাদোনা/মেসির পাঁচ পাঁচটা ডিফেন্ডার টপকে গোল দেখতে পেতাম না।
    বরং সক্রেটিসের প্রস্তাবে দম আছে। ৩-৩-২ ভালো ফর্মেশন হতে পারে।
  • গান্ধী | ২১ নভেম্বর ২০১২ ২২:৫২557132
  • লেখাটা ভাল। শেষের অংশটা বাদে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন