এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৬:৪৮379401
  • "ঝানু লিডার জানতেন না, বি যে পি আর এস এস এর মুখোশ!"

    জানতেন। সেইজন্যঃ
    the critical difference between the Left Front and Mamata was that the Left Front never allowed the RSS-BJP to grow deep roots in the state.
    অন্যদিকেঃ
    "“In 2013, there were 750 RSS shakhas in Bengal. The number went up to 1100 in 2017, and stands at 1279 [as of today],” RSS Pranta Prachar Pramukh of Dakshin Banga (South Bengal) Biplob Roy told reporters."
    এই ফারাকটুকু বোঝার ক্ষমতা সকলের নিশ্চয়ই আছে।
  • | ২০ জানুয়ারি ২০১৯ ১৬:৫৫379412
  • Sm না, ব্যক্তিগত ভাবে কে প্রধানমন্ত্রী হবে তাতে আমার "হিংসে টিংসে" নেই.। আপনার সমস্ত পয়েন্ট ফেলেও দিচ্ছি না। প্রধানমন্ত্রী কে হবে সেই নিয়ে আলোচনায় আপনারা মাতুন। আমি আর এস এসের বিপদ সম্বন্ধে উদ্বেগের কন্টেক্সটএ কথা বলেছি মাত্র। তার জন্য একটি লিঙ্ক দিতে আপনি বন্দুকের নলটা স্যাট করে সিপিএমের দিকে ঘুরিয়ে দিলেন আর আমিও তাই বললাম তৃণমূল গঙ্গা জলে ধোয়া তুলসীপাতা নয়।
    বেশ, মেনে নিলাম, তৃণমূলের মত সেকুলার ভারতে কেউ ছিল না, নেই এবং থাকবে না। এবং 1998-2009 এই দীর্ঘ 11 বছরের ইতিহাস তাহলে অপ্রাসঙ্গিক থাকুক।
    জ্যোতি বসু প্রধানমন্ত্রী না হয়ে ঠিকই হয়েছে। এর সঙ্গেও হিংসার কো রিলেশন নেই। বললে অনেক কিছু বলা যায়। কী হবে সেসব বলে।
    তাছাড়া আমার মনে হয় না ভারতের রাজনীতি, বাংলার রাজনীতির এই মুহূর্ত বিরাট বৈপলবিক ক্ষণ। ওই আর এস এস ও বিজেপি দূর করা ছাড়া।

    তবে সন্ধ্যা দেবী, মুনমুন সহ আরো অনেক আইডল এম পি দূর হলে ভাল। এদের কেন রাখা হয়, কোন যুক্তিতে, এদের কেন লোকে ভোট দেয়, এটা আমার কাছে কোনদিন পরিষ্কার হয়নি। যদি আন্তরিক ফাইট দিতে হয় আর কোনো ক্যান্ডিডেট পেলেই তো বরং লাভ হতো।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:০০379423
  • ও,উনি হাত ধরে, পোজ দিয়ে সুচারু ভাবে আর এস এস এর বাড় বৃদ্ধি রুখে দিয়েছিলেন।ওই জন্যই বোধ হয় বাজপেয়িকে এতো পছন্দ করতেন।
    এঁদের এই কৌশল জানা নেই।
    এতো জলের মতো পোষ্কার
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:১১379434
  • আমার তো বাম জমানায় রূপচাঁদ বাবু,তড়িৎ বাবু,অনীল বাবু এঁদের খুব করিৎকর্মা বলে মনে হয়।
    আমি বিজেপি কে ময়দানে পরাস্ত হতে দেখতে ভালো বাসি। ময়দানি ভাষণে নয়।
    জ্যোতি বসু পি এম হলে আমার ব্যক্তিগত ভাবে ভালো লাগতো।জ্যোতি বসু,সোমনাথ বাবু, দু ক্ষেত্রেই সিপিএম গাছের ডাল নিজের হাতে কেটেছে।
    বিজেপি কে বাড়তে না দেওয়ার সবচেয়ে শুভক্ষণ যখন,ঠিক সেই সময় করাত বাবু কোয়ালিশন ছেড়ে বেরিয়ে আসেন।
    যে দল এতো হঠকারী সিদ্ধান্ত নিতে পারে,তাকে কেমন করে জনগণ বিশ্বাস করবে?করলেই বা কি লাভ হবে?
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:২৯379445
  • সে যাই হোক, মোদ্দা কথা RSS-BJP-কে বামেরা আটকে দিয়েছিল পব তে। বর্তমান সময়ে ঐ আলোচনা অর্থহীন।

    কিন্তু ভেবে দেখুন, ২০০৩-এ একজন RSS-কে দেশপ্রেমিক বলছেন। আরেকজন বলছেন সম্পূর্ণ বিপরীত কথাঃ "Jyoti Basu on Monday criticised the Rashtriya Swayamsewak Sangh and called its chief K S Sudarshan a 'public enemy'."
    ১৫ বছর বাদে হিসেব করে দেখুন কার রাজনৈতিক বোধশক্তি কতটা ছিল!!

    আরো আছেঃ
    Basu would retort, “Don't ask me to respond to comments of a criminal? Who is Advani, do you know? A criminal case of Babri Masjid demolition is pending in court. Till he gets relief, in our eyes he is a criminal.”

    পোস্ট বাব্ড়ি, পোস্ট গোধরা-সে এক অন্য হিংস্র বিজেপি। যার সঙ্গে মুলোরা ঘর করেছে। এই ফারাক না বুঝে যারা ব্রিগেড-বন্দনা শুরু করেছে তাদের রাজনৈতিক বোধ নিয়ে প্রশ্ন রয়েই যায়।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:৪৪379456
  • ওসব জ্যোতি বাবুর ফালতু বকোয়াস ছাড়ুন। ধরুন গিয়ে,নেক্সট ইলেকশনে অবিজেপি দল গুলো ভালো ফল করলো,আর বিজেপি সরকার গঠন করতে পারলো না।তখন জোটের কান্ডারী হিসেবে,মমতার প্রশংসা করবেন তো। তাহলেই যথেষ্ট।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:৪৬379467
  • এই হচ্ছে আপনার সঙ্গে আলোচনার সমস্যা। যথেষ্ট তথ্য দেওয়ার পরেও এইরাজনৈতিক ফারাক যদি না বোঝেন (মানে বুঝতে না চান) তাহলে এই exchange-টাই অর্থহীন।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:৪৯379478
  • অর্থপূর্ণ কাজ করুন।আর এস এস দূর হঠো বলে প্ল্যাকার্ড হাতে বিজেপি দপ্তরে দাঁড়িয়ে পড়ুন।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:৫২379489
  • সেটা করলে মুলোরাই আমার কোমর ভেঙ্গে দেবে। পব-তে ক্ষমতায় থাকতে RSS-কে মুলোদের প্রয়োজন খুব বেশী।

    সে যাই হোক, ২৪ ঘন্টার মধ্যেইঃ
    "সারা দেশে বিজেপি বিরোধী জোটকে নেতৃত্ব দিতে পারে কংগ্রেসইঃ তেজস্বী যাদব"
  • | ২০ জানুয়ারি ২০১৯ ১৭:৫৫379501
  • "ওসব জ্যোতি বাবুর ফালতু বকোয়াস ছাড়ুন। ধরুন গিয়ে,নেক্সট ইলেকশনে অবিজেপি দল গুলো ভালো ফল করলো,আর বিজেপি সরকার গঠন করতে পারলো না।তখন জোটের কান্ডারী হিসেবে,মমতার প্রশংসা করবেন তো। তাহলেই যথেষ্ট।"

    জ্যোতিবাবুর প্রসঙ্গ তুলবেন আপনি, আর অন্য কেউ সেই প্রশ্নে রেফারেন্স দিয়ে উত্তর দিলে বলবেন 'ফালতু বকওয়াস ছাড়ুন', তার মানে আপনি খেলতে জানেন না, খেলার নিয়ম মানেন না।

    মমতার প্রশংসা করব তখনই যখন আপনিও সিপিএমের কোনো কোনো ন্যায্য কারণ এ সিপিএম কে পয়েন্ট দেবেন। অন্যের কাছ থেকে পয়েন্ট পেতে গেলে নিজের approach পাল্টাতে হবে এবং অন্যের যুক্তিও শুনতে হবে।
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ১৮:০৪379512
  • কি নিয়ে যে আলোচনা হচ্ছে বুঝেই উঠতে পারছিনা।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৮:১০379523
  • ওই উক্তিটি খালি পিটির উদ্দেশ্যে ছিল।উনি প্যাথলজিক্যাল মুলো থুড়ি মমতা বিরোধী।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৮:১৮379534
  • একটু ভুল হল।
    আমি সব রকমের ঢপের বিরোধী।
    কোন কোন দলের ঢপের তালিকা অত্যন্ত দীর্ঘ। আর সেই তালিকায় নবতম সংযোজন ব্রিগেড নামক নাট্যশালায় সারা দেশ থেকে দু-নম্বরী, তিন নম্বরী আসল-নকল অভিনেতাদের ডেকে এনে বিজেপি-বিরোধীতার নাটক মঞ্চস্থ করা।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৮:৩০379545
  • আমার ব্যক্তিগত ধারণা আপনি ঢপের পূজারী। নয়তো বামেদের ঢপ গুলো ধরতে না পারেন বা দ্বিগুণ প্রচার করেন।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৮:৪৬379556
  • তালিকা চাই।
  • সিকি | ২০ জানুয়ারি ২০১৯ ১৮:৫৯379567
  • 'কি নিয়ে যে আলোচনা হচ্ছে বুঝেই উঠতে পারছিনা।'

    টুইডল ডি, টুইডল ডাম। টুইডল ডাম, টুইডল ডি।
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৯:০৩379578
  • সিকি ঠিক বুঝেছে।ছোকরার এলেম আছে!
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ১৯:১৮379589
  • পিটি লিস্ট নিন-
    বামেদের আমলে শিক্ষা ক্ষেত্রে কোন দুর্নীতি হয় নি।
    কোন পেটোয়া লোক ছড়ি ঘোরাতো না।
    শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি হয়েছিল।
    কলেজ,ইউনি তে রাজনৈতিক হস্তক্ষেপ থাকতো না।
    সিঙ্গুরে জমি অধিগ্রহণ নীতি সঠিক ছিল।
    টাটার জন্য সরকারের জমি নেওয়া উচিত।
    রাজনৈতিক খুনো খুনি খুব কম হতো,অন্তত বর্তমান আমলের চেয়ে।
    নন্দীগ্রামে খুনো খুনি নাটুকে অপপ্রচার মাত্র।
    কন্যাশ্রী একটি ঢপের প্রকল্প।এতে বরপনের টাকা হয় মাত্র।
    2 টাকা দামের চাল হলো ভিক্ষান্ন।
    তসলিমা নাসরিন কে না ঢুকতে দিয়ে সঠিক কাজ হয়েছিল।
    মুলোরা পব তে বিজেপিকে বাড়তে দিচ্ছে।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ১৯:২৭379600
  • এসব সম্পর্কে আমার অবস্থান সকলেই জানে। সোনার অক্ষরে লেখাও আছে। আপনি খুঁজে পড়ে নিন।

    তালিকায় তাপসী মালিক নেই। রিজানুরের মৃত্যুর ব্যাপারটা নেই। এবেলায় পড়লাম যে সুপ্রীম কোর্টের নির্দেশে নকি রিজানুরের কেস তুলে নেওয়া হয়েছে। সত্যি-মিথ্যে জানিনা।
    https://ebela.in/photogallery/photogallery-of-rizwanur-rahman-dgtl-1.935870?ref=hm-phtglry-stry
  • S | ২০ জানুয়ারি ২০১৯ ২০:৩১379623
  • ইন্টারেস্টিং।

    Interestingly, the CBI sources say the reason for delay in filing the chargesheet against police officers was because of the delay in sanction against the police officers by Mamata Banerjee. Banerjee, at that time, had claimed it was a cold-blooded murder by the then Left government because villagers were opposing the SEZ project. Ironically, once in power, Mamata Banerjee government decided not to give sanction to prosecute the same police officers.
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ২০:৪২379634
  • এটা ছত্তিশগড়েও হয়েছে দেখছি। কং ক্ষমতায় এসে কাল্লুরিকে পুনর্বহাল করেছে।
  • মানিক | ২০ জানুয়ারি ২০১৯ ২১:৫৭379645
  • বামেদের জমানাতেও রুনু গুহনিয়োগীকে রেখে দেবার ব্যাপার হয়েছিল। তবে সেটায় বোধহয় একটা কোর্টের কিছু রোল ছিল।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ২২:০৯379656
  • নন্দীগ্রামের কথা উঠলেই এই লিংটা দিই। এখানে আরো ডিটেলে সব কিছু আছে। সেই গেঞ্জী-চপ্পলের গপ্প কতটা সত্য আর কতটা গল্পের গরু তা যারা বানিয়ে ছিল তারাই জানে। এই রিপোর্টটা কেউ পড়ে কি পড়ে না জানিনা। কিছুদিন বাদে আবার চক্রাকারে সেই একই চর্বিত-চর্বণ চলতে থাকে।

    গুলী চালিয়ে লোক মারা মোট্টে ভাল কাজ নয় কিন্তু এক্ষেত্রে সমস্ত নিয়্ম মানা হয়েছিল। সেইকারণেও বোধ্হয় মুলোরা সিবিআইকে তদন্ত চালানোর অনুমতি দেয়নি।

    Nandigram firing: Full text of CBI's Nandigram chargesheet

    http://timesofindia.indiatimes.com/articleshow/29665581.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ২২:২৮379667
  • আরে দাদা, মহাকরণ অভিযানে গুলি চালানো, নন্দীগ্রামে গুলি চালানো সব ই নিয়ম মাফিক হয়।অতো গোলের কি আছে?
    সিবিআই,সি আই ডি, কতো রকম তদন্ত হয়।তদন্ত হয়েই যায়।
    কি আর করা যাবে।কিছু নিরীহ লোক নিয়ম মেনেই মরে যায়।
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ২২:৩৮379678
  • কিন্তু তদন্ত করতে দেওয়া হয় না কেন?
  • dc | ২০ জানুয়ারি ২০১৯ ২৩:১১379689
  • কেন?
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ২৩:১৩379700
  • কেন পিটি?
  • PT | ২০ জানুয়ারি ২০১৯ ২৩:১৯379711
  • বোঝেননি এখনো? কারণ বামেদের উৎখাত করে তিনোদের ক্ষমতারোহনে সাহাজ্য করার জন্য ঢপের চাষ হয়েছিল!! সেই ঢপগুলো sm লিস্টি করে দিয়েছেন।

    সে যাই হোক। এখনো ব্রিগেডের বাঁশ খোলা হয়নিঃ
    "রাহুলকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তামিলনাড়ু, বললেন ডিএমকে নেতা স্ট্যালিন"
    https://www.anandabazar.com/national/people-of-tamil-nadu-wants-to-see-rahul-gandhi-as-pm-says-mk-stalin-dgtl-1.936563
  • sm | ২০ জানুয়ারি ২০১৯ ২৩:৩০379723
  • স্ট্যালিন এর খপরটা তো ঠোঙা হয়ে গিয়েসে গিয়া।
    ঢপের লিস্টি তো আপনার জন্য বানালাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন