এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ১৫:০৩683400
  • কারখানা বিক্রি করতে বলিনি তো। ব্র্যান্ড বিক্রি করার বলিছি।

    আন্তর্জাতিক রেটিং অনুযায়ী ট্যাক্সি নং ওয়ান যখন ....

    (সত্য কী করে যেন হাসি চেপেছিল? পিসেমশাই, ট্রেন অ্যাক্সিডেন্ট, রক্তগঙ্গা - কী যে ছিল ছাই?)
  • PM | ২৯ জুলাই ২০১৫ ১৫:১২683411
  • এবার জনতা বলবে গুতো গুতি তো কি হয়েছে। এতে প্রমান হয় অ্যাম্বাসেডর হলো সবথেকে টাফ আর সিকিওর গাড়ি। - কি আর গাছে ফলে ঃ)
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ১৫:১৫683422
  • ছুতার মিস্ত্রী তার পিঠের উপর রাঁদা চালাইতেছে। চোকলা চোকলা চামড়া উঠিয়া যাইতেছে। ওঃ সে কি অসহ্য যন্ত্রণা!

    (প্রয়োজনমত)
  • ঊমেশ | ২৯ জুলাই ২০১৫ ১৫:১৭683433
  • আমি ভাবছি নেক্স যখন গাড়ী কিনবো সিওর অ্যাম্বাসাডার কিনবো।
    ধুর কোথায় আমাদের অ্যাম্বি আর কোথায় মার্সিডিজ আর কি সব ফালতু গাড়ী'র দল। বেকার পয়সা নষ্ট।

    (এটা আজ নয়, সেই টপ গিয়ারের ভিডিও টা যেদিন দেখেছিলাম সেই দিন থেকে ইচ্ছে, মাইরি বলছি।)
  • সিকি | ২৯ জুলাই ২০১৫ ১৫:২২683444
  • পঞ্জাব মেলের সহিত দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি, পিসীমা ...
  • tai to | ২৯ জুলাই ২০১৫ ১৫:২৬683455
  • একই কথা শুনি আজি মন্থরার মুখে ! sm প্রদত্ত লিংক (অরুনাভ ঘোষ এই সময় ) পড়ে আশ্চর্য হয়ে গেলাম।
    মোদী সরকারের মন্ত্রী জুয়েল ওরাম পস্কো কারখানা বন্ধ করে দিয়েছেন স্থানীয় আদিবাসীদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে বলে ! তবে যে শুনেছিলাম মোদী সরকার পুঁজিবাদী দের সরকার ইত্যাদি প্রভৃতি ! দেখা যাক, ফলেন পরিচিয়তে
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৫:৩৫683488
  • T, আপনার মতন পন্ডিত মন্ন ব্যক্তি কে বোঝানোর ক্ষমতা আমার নেই। এরকম একটা বেঁড়ে পাকা লিংক আপনার কাছে প্রত্যাশিতই ছিল।এম্বাসেডর প্রসংশিত হয়েছিল তার লার্জ বুট স্পেস, কমফর্টেবল জার্নি ও শক্ত পোক্ত বডির জন্য। এম্বাসেডর যে টেকনিক্যাল দিক থেকে,বি এম ডাব্লু বা অডির চেয়ে উন্নত কোথাও বলিনি তো।
    ভারতীয় রাস্তায় টাফ বডি,হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স,প্রচুর লেগ স্পেস; এসবের জন্য এক কথায় অনবদ্য। কয়েক দশক ধরে টেসতেদ। এবং পরীক্ষায় স সম্মানে উত্তীর্ণ। আর একটা কথা, ১৫-২০ বছরের পুরনো এম্বাসেডর গাড়ি যেরকম ভালো কন্ডিশনে দেখেছি; মারুতিও ওরকম চোখে পড়েনি।টাটা ইন্ডিগো তো ৫-৬ বছর পরেই বডি ছিবড়ে হয়ে যায়,সাস্পেন্সনের কাজ করাতে হয় ইত্যাদি।
    এখনো ভাড়ার গাড়ি ও ট্যাক্সি হিসাবে এম্বাসেদরের প্রচুর ডিমান্ড আছে পব তে ও বাইরের রাজ্য গুলিতেও। এখনো হুলিয়ে চলছে। আপনি অন্ধ না হলে নিশ্চয় চোখে পড়েছে।
    ফালতু নিন্দে করছেন কেন? ভারতীয় রাস্তায় এম্বাসেডর একটা যথেষ্ট ভালো গাড়ি।
  • | ২৯ জুলাই ২০১৫ ১৫:৩৫683477
  • আমি এই প্রশ অটা করতে এসে দেখি আমার কুম্ভমেলা কানেকশান অপ্পন আগেই করে দিয়েছে।।
  • | ২৯ জুলাই ২০১৫ ১৫:৩৫683466
  • আমি এই প্রশ অটা করতে এসে দেখি আমার কুম্ভমেলা কানেকশান অপ্পন আগেই করে দিয়েছে।।
  • Onion Knight | ২৯ জুলাই ২০১৫ ১৫:৩৮683511
  • সত্যের কানের ভিতর গঙ্গাফড়িং, নাকের ভিতর গুবরে পোকা কুরিয়া কুরিয়া খাইতেছে।
  • b | ২৯ জুলাই ২০১৫ ১৫:৩৮683500
  • কিন্তু হায়, কেউ কেনে না।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৫:৪০683522
  • ব্র্যান্ড বিক্রি করবে কেন; যদি ভবিষ্যতে অন্যত্র কথাও বানাবার প্ল্যান থাকে।
    তবে ভালো মাল্লু পেলে লিস্চয় বিক্রি করে দেবে। এরা হলো গিয়ে বনেদী বেনিয়া।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৫:৪২683533
  • শুধু শুধু মাখিয়ে ফেলে লাভ আছে! বললাম তো যে নিউজের ভিত্তিতে নাপাচ্ছিলেন সেটি হাস্যকর।
  • PM | ২৯ জুলাই ২০১৫ ১৫:৪৫683544
  • স্টীল বিসনেসের অবস্থা খুব খারাপ বিশ্ব জুড়ে। আয়রন ওরের দাম পড়ছে হু হু করে। দেশী স্টিল কম্পানি গুলোর হাল শোচনীয়, টাটা স্টীল সমেত।

    এবার ভাবুন পস্কো কেনো ভারতে স্টীল বানাবার প্রস্তাব দিয়েছিলো। মুল কারন সরকার সুলভে লৌহ আকরীকের যোগান দেবর প্রতিশ্রুতি দিয়েছিলো। কিন্তু এই পড়তি বাজারে আকরীক অলরেডী সুলভ। এই পরিস্থিতিতে ঐ প্রতিশ্রুতি না টপ লাইন না বটম লাইনে ভ্যালু অ্যাড করবে। তাই পসকোর আগেকার বিসনেস কেস আর দাড়াচ্ছে না।

    পসকো নিজেই প্রজেক্ট থেকে বেড়িয়ে আসার কথা বলেছে সরকারী "গফিলতির" দিকে আঙ্গুল তুলে -

    http://economictimes.indiatimes.com/industry/indl-goods/svs/steel/posco-decides-to-vacate-office-space-in-odisha/articleshow/48089364.cms

    http://economictimes.indiatimes.com/industry/indl-goods/svs/metals-mining/posco-exits-office-may-have-finally-given-up-on-odisha-project/articleshow/48091526.cms

    মোদি সরকার এই বাজারে ( যখন জমি নিয়ে পার্লামেন্ট সরগরম) পস্কোর এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে মাত্র। তাই হঠাৎ আদিবাসীদের জন্য চোখের জল। মনে মারা বাঘের ওপোর গুলি চালিয়ে বীর শিকারী হওয়া আর কি।

    এখন প্রশ্ন হলো যে ১৭০০ একরের জমির মালিকানা ইতিমধ্যেই পস্কোর্কে দেওয়া হয়েছে তার কি হবে ?
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৫:৪৭683555
  • আরে যেমন দেশ তার তেমনি রাস্তা আর তেমনি গাড়ি। বর্ষায় তো দেকলাম সুইফট, আল্টো, ফিগো,আই টেন, হোন্ডা সিটি আধ হাঁটু জলে, মুখ থুবড়ে দাঁড়িয়ে আছে। এম্বাসেডর ট্যাক্সি দেখলাম এদের দিকে পিছন করে একরাশ কালো ধোঁয়া ছেড়ে, ভুরুম ভুরুম করে বাত্কম্ম করে এগিয়ে চলে গেল। কি আর করা!
    যেমন রেল লাইন তেমনই ছ্যাকরা ট্রেন হবে। ওতে করে কি বুলেট চলবে নাকি?
  • | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫০683559
  • তাহলে আমরা আজ কী শিখলাম, না উহার জন্য 'ভালো মাল্লু' এখনও কেউ অফার করে নি।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫১683561
  • T, আপনি আরো বেশি করে নিজেকে ভাঁড় প্রমানিত করছেন। আমি কোথাও দাবি করিনি, এটি টেকনিক্যালি উন্নত একটি গাড়ি।
    ইন্ডিয়ান রোডের পক্ষে একটি আদর্শ গাড়ি।
  • Arpan | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫১683560
  • তা লোকজন বয়ে এসে মাল্লু অফার করল না? এত নামডাক চাদ্দিকে!

    ওলেক্সে দিয়ে দেখতে পারে বরঞ্চ।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫৪683564
  • আরে এট্টু সবুর করুন না কেনে। এম্বাসেডর আবার নতুন কলেবরে রই রই করে বেরোবে।তখুন কিন্তু মুখ গুলো দিস কান্দ অফ স্মল হয়ে যাবে।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫৪683562
  • যেমতি, ধাপার মাঠের পক্ষে উপযুক্ত হ'ল ধাপার মাঠের জঞ্জাল।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫৫683565
  • তবে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারত অবশ্য। প্রথমে রিভার্স খেলতে হবে। এই অ্যাম্বাসাডর নিয়ে কাঁটা ছেড়া কত্তে কত্তে যখনই উটিই প্রায় সেরা বাঙালি ব্র্যান্ড য্যায়সা বলে পরিগণিত হওয়ার দিকে এগোবে তখন ঠিক কতগুলো প্রশ্নোত্তরের পর (গেম অব টোয়েন্টি কোশ্চেনের মতো) অ্যাম্বাসাডর একটি মহৎ শিল্প এই স্টান্সটা 'বিড়লা হইলেন গিয়া জালি ব্যবসায়ীদের অন্যতম'তে কনভার্ট করা যায়।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৫:৫৭683566
  • T, এবার একদম ঠিক ধরেছেন, ধাপার মাঠের জন্য ওটাই ভালো। এত লেটে বোঝেন কেন? ট্রেন যখন ধরবেন, লাস্ট ট্রেন না ধরাই ভালো।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৬:০১683567
  • হা কপাল। কি লিখলাম আর কী বুঝল! যাক গে।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৬:০৪683568
  • ভারতীয় রাস্তায় টাফ বডি,হাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স,প্রচুর লেগ স্পেস; এসবের জন্য যে জিনিসটি এককথায় অনবদ্য, এবং যার কথা কেউ বলছে না, সেটি হ'ল বাস। কয়েক দশক ধরে টেসতেদ। এবং পরীক্ষায় স সম্মানে উত্তীর্ণ। আর একটা কথা, ১৫-২০ বছরের পুরনো বাস যেরকম ভালো কন্ডিশনে দেখেছি; মারুতিও ওরকম চোখে পড়েনি।টাটা ইন্ডিগো তো ৫-৬ বছর পরেই বডি ছিবড়ে হয়ে যায়,সাস্পেন্সনের কাজ করাতে হয় ইত্যাদি। কিন্তু নীল বাস ছিবড়েফিকেশনের পরও চলতেই থাকে।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৬:০৬683569
  • নাহ্‌, হিন্দমোটরের সমস্যা নিয়ে টই। খামোখা বিপথগামী হয়ে ধাপা চলে গেলে বাজে হবে।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৬:০৮683570
  • কিছু একটা লিখলেন বটে;ধাপা, জঞ্জাল এইসব।তা,লিখে কি এমন প্রমান করলেন ?
    এখন মিনিট দশেক আব্বুলিশ নিয়ে সাইডে গিয়ে বসতো বাবু।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৬:১১683571
  • একটা বাসের দাম কুড়ি লক্ষ রে পাগল।লিটারে তিন কিমি চলে। যত মুখ খুলবে তত সমিস্যে। একটু চুপ করে বসো না বাবু আমার, লক্ষীটি।
  • T | ২৯ জুলাই ২০১৫ ১৬:১৪683572
  • ভিডিওটা আরেকবার দেখে নিলেই তো হয় বাছা। কি প্রমাণ করতে গিয়ে কি মাখিয়েছ এমনিই ধরা পড়ে যাবে।
    আর আমি সাইডে গিয়ে বসতেই পারি। কাজকম্ম আছে কিনা। ততক্ষণ তুমি পুচ্ছটি উঁচিয়ে সকলকে খোরাক দিয়ে বেড়াও।
  • sm | ২৯ জুলাই ২০১৫ ১৬:১৫683573
  • সেও জিন্দাল দের ও কয়েক হাজার একর দেওয়া হয়েছিল। কেন কারখানা করছেনা সে বিষয়ে কিন্তু পন্ডিতেরা রা কাটছে না।
  • a | ২৯ জুলাই ২০১৫ ১৬:২৮683575
  • "আরে এট্টু সবুর করুন না কেনে। এম্বাসেডর আবার নতুন কলেবরে রই রই করে বেরোবে।তখুন কিন্তু মুখ গুলো দিস কান্দ অফ স্মল হয়ে যাবে।"

    এর কিন্তু পোটেনশিয়াল আছে। আরেকটু চেষ্টা করলেই রোদ্দুর রায়কে টাফ ফাইট দিতে পারবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন