এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ১৩ আগস্ট ২০১৪ ১১:৫২646505
  • একটা কথা, অনেকদিন বাদে মোবা-ইবে টিমে অনেক বাঙালী এবছর

    মোবার ফার্স্ট টিমে অনেকে খেললও শিলটন-শৌভিক ঘোষ, শৌভিক চক্রবর্তী, কিংশুক, চেঞ্জে তির্থঙ্কর, লালকমল। প্রীতম ন্যাশলাম ক্যাম্পে, এছাড়াও রাম মালিক-উজ্জ্বল আছে (চোটের জন্য এই ম্যাচে খেলেনি)

    ইবে টিমেও বেশ কিছু আছে
  • + | ১৩ আগস্ট ২০১৪ ১৭:৪৭646516
  • যে মাঠে লাইট নেই, সেই মাঠে বর্ষার সময় ৪টে থেকে ম্যাচ দেয় কারা? ইবে মাঠে ম্যাচ বন্ধ ১-০য় এগিয়ে থাকা অবস্থায়।
  • 8>)) | ১৫ আগস্ট ২০১৪ ১০:৩১646527
  • মিছিমিছি ছায়াযুদ্ধ এখানে আর মাঠে সংঘর্ষে চোখ, প্রাণ হারায় আবেগপ্রবণ সমর্থকেরা। ১৯৯২-এর কোন এক সন্ধ্যায় 'রাত দিন' (তখন ছিল লাউডন স্ট্রীটে) হোটেলে বসে পল্টু দাস এবং টুটু বসু ঠিক করছেন কে কৃশানুকে রাখবে আর কে চিমাকে রাখবে, বা নেবে। এর পর পর ক্লাব নির্বাচন ঘিরে এদের মধ্যে একজনের বাড়িতে বৈঠকে ক'টি খতরনাক সুপারি কিলারকে নির্দেশ দেওয়া হচ্ছে, কিভাবে বিরোধীপক্ষের এক নামকরা কর্মকর্তাকে র‌্যাম্‌পার্টের দিকে লম্বা লম্বা ঘাসের আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে থেকে অতর্কিতে আক্রমণ করে ক্ষতবিক্ষত করতে হবে...., "তবে প্রাণে মারিস না....।"

    সেই কলকাতা মাঠ যাওয়া প্রায় একেবারেই ছেড়ে দেওয়া।
    --------------------------
    এই প্রতিবেদনটি পুরোটা পড়লে বোঝা যাবে কি ভাবে দুটি বড় ক্লাবই একটি জায়গায় গিয়ে একই সূত্রে বাঁধা। তদানীন্তন মাননীয় ক্রীড়ামন্ত্রীর সৌজন্যে আমহার্স্ট স্ট্রীটের একজনের অঙ্গুলিহেলনে তিন বড় ক্লাবের তিন(বা চার) 'দাদা'রা মাঠ চালাতো। 'জুটি' মারা গেছে এক ক্লাবের, একজনের ভাই আজ মন্ত্রী আর মহামেডানে সেই 'ওমর' আর নেই, এখন আছে সুলতান আহমেদ। গল্পটা এক।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=13231&boxid=16421296
  • + | ১৫ আগস্ট ২০১৪ ১১:০৮646538
  • জানা গল্পঃ)
  • 8>)) | ১৫ আগস্ট ২০১৪ ১৫:৫১646549
  • 8>))
  • + | ১৬ আগস্ট ২০১৪ ২৩:৩৫646560
  • ম্যানুর ফর্ম ফিরে এলো। আঅর্সেনালের কি কতা গোলকীপার লগবে??
  • + | ১৬ আগস্ট ২০১৪ ২৩:৩৬646571
  • ঊফ্ফ। একটা
  • + | ১৬ আগস্ট ২০১৪ ২৩:৫২646582
  • দুইই প্রতিবেশী আফসাইদে জিতল
  • aranya | ১৭ আগস্ট ২০১৪ ০৯:০৮646593
  • আর্সেনালের সেশ গোলটায় র‌্যামসে অফসাইড পজিশনে ছিল, কিন্তু অফসাইড হয় নি কারণ অপোনেন্ট গোলকিপারের গায়ে লেগে বলটা র‌্যামসে-র কাছে এসেছিল, নিজের টিমের কোন প্লেয়ারের পাস থেকে নয়।
    আমার তো এইরম মনে হল
  • + | ১৭ আগস্ট ২০১৪ ১০:০৮646605
  • ওটা অফসাইডই হয়, রিটার্ন বলের ক্ষেত্রে।
    স্পার্সেরটা অফ নয়।
  • Tim | ১৭ আগস্ট ২০১৪ ১৬:৩৯646616
  • মোবা ২-০ এগিয়ে, মনে হচ্ছে আজ অনেক গোল খাবে পুলিশ
  • cb | ১৭ আগস্ট ২০১৪ ১৬:৪৪646627
  • গান্ধীর ১০ ০৮ এর মত একটা গোল বাতিল হল জেজের
  • cb | ১৭ আগস্ট ২০১৪ ১৬:৪৭646638
  • তবে দীপেন্দু বলল ওটা অফসাইড ছিল না, কারণ জেজে অনসাইডে ছিল ফ্রিকিকের সময়
  • + | ১৭ আগস্ট ২০১৪ ২৩:৪৬646649
  • নাহ, কালকের আর্সেনালগুলো ও অফসাইড ছিলোনা, খেলার মধ্যে বুঝতে পারিনি। আজ দেখলাম।

    আজ মোবার খেলা প্রায়৩-৪ বছর পর ভালো লাগল, কদ্দিন এরকম খেলবে বলা মুসকিল। চেষ্টা করল ভালো খেলার।

    আর একটা ব্যাপার ছিল, পা ভাঙার পর এই প্রথম চিমা-শঙ্করলালের ম্যাচ হল। যে চোট পাওয়ার পরও র‌্যামসি খেলে যাচ্ছে, সেই চোটেই ২৫ বছর বয়েসে শঙ্করলাল খেলা ছেড়েছিল।
  • + | ১৯ আগস্ট ২০১৪ ২২:২৭646671
  • অবশেষে ব্রাজিল ফ্রেন্ডলি টিমে কুটিনহো, ফিলিপে লুইস, মার্কুইনোস

    পাউলিনহো বাদ মানা গেল, বার্নার্ডকে বাদ দেওয়াটা ভালো লাগলনা
  • aranya | ২০ আগস্ট ২০১৪ ০৩:৫৬646682
  • 'এ দিন সল্টলেকে খুদে ফুটবলারদের নিয়ে ক্লিনিক শেষ হল আইএসএল ক্লাবগুলির। এক বছরে প্রতি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত এক লাখ পঁচিশ হাজার স্কুল ছাত্রকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, এটা ফ্র্যাঞ্চাইজি কেনার সময় বলে দেওয়া হয়েছে কর্তাদের।'

    - এটা তো দারুণ ব্যাপার।
  • Tim | ২০ আগস্ট ২০১৪ ০৯:৪৭646693
  • এক বছরে এক লাখ পঁচিশ হাজার জনকে ট্রেনিং? এইটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? এত কোচিং স্টাফ আছে?
  • + | ২০ আগস্ট ২০১৪ ১০:০০646704
  • এটা একটু লোক দেখানো ব্যাপার মনে হয়। সংখ্যাটা কমালে কোয়ালিটি বাড়ত। কাল বিদেশী প্লেয়ারদের অকশন আছে।
  • + | ২০ আগস্ট ২০১৪ ১০:০২646716
  • অ্যাথলেটিকোর এত প্লয়ার যাওয়ার পরও কাল কিন্তু ১-১ ড্র করেছে রিয়ালের সাথে। খেলা কেউ দেখেছে কি এখানকার?
  • aranya | ২০ আগস্ট ২০১৪ ১০:১১646727
  • সংখ্যা-টা বড় বেশি বটে, ভুল লিখে থাকতে পারে। তাও যদি হাতে গোনা কিছু নতুন প্লেয়ারও উঠে আসে, এই সব প্রোগ্রাম থেকে ...
  • cb | ২০ আগস্ট ২০১৪ ১০:২৫646738
  • না না, দেখতে হবে কিরকম ট্রেনিং। তিনদিনের বল ধরাধরি করে ছেড়ে দিলে বেসিকালি ব্যাক টু প্যাভিলিয়ান। আমাদের স্কুলেও ছোটবেলায় চিমা আসত বছরে ২ বার, ১ ঘন্টা খেলে টেলে চলে যেত। কিন্তু লাভের লাভ কিছু হত না।
  • sg | ২০ আগস্ট ২০১৪ ১০:৫০646749
  • গান্ধী,
    দেখেছি শেষ ৩২ মিনিট। রিয়ালের প্রাধান্য ছিল। ক্রুস একটা বাজে মিস করল আর রিয়ালের একটা পেনাল্টী পাওয়া উচিত ছিল। রোনাল্ডোর অভাব্টা বেশ বোঝা যাচ্ছিল।
  • + | ২০ আগস্ট ২০১৪ ১১:১৪646760
  • রোনাল্ডোকে দেখলাম হাফ টাইমে তুলে নিয়েছে। চোট কিনা কে জানে?

    জানার ছিলো যে জেমস নিজের মত খেলেছে কিনা আর অ্যাটলেটিকো কেমন খেলেছে। জেমসকে ফ্রি খেলতে দিলে বেশ ভালো, কিন্তু রিয়ালে ওকে কোনো এক সাইডে খেলতে হবে বোধহয়।

    কাল ডেম্বা বা আর্সেনাল ম্যাচে যা-তা করেছে শুরুতেই।
    https://vine.co/v/M30HUnVIOXm
  • cb | ২০ আগস্ট ২০১৪ ১৬:৩০646771
  • ৩০ মিনিট

    মোবা ২ কালীঘাট এম এস ০

    বোয়া, বলবন্ত

    পিয়ের বোয়া খুব ই উচ্চমানের প্লেয়ার
  • + | ২০ আগস্ট ২০১৪ ১৬:৩২646782
  • কপি করলাম মুখবই থেকে

    Barcelona banned from transfers.
    Transfer ban lifted.
    Barcelona sign Suarez, Rakitik, Thomas Vermaelen, Jeremy Mathieu, Claudio Bravo, Alen Halilovic etc.
    Transfer ban reinforced.

    এদিকে পাকিস্তান ১ গোলে এগিয়ে হাফ্টাইমে।
  • + | ২০ আগস্ট ২০১৪ ১৬:৩৩646793
  • খেলা দেখতে পাচ্ছিনাঃ( আপডেটে সবাই বলছে বোয়া ভালো খেলছে
  • cb | ২০ আগস্ট ২০১৪ ১৬:৪০646804
  • গান্ধী ভারত পাকিস্তান কোথাও দেখাচ্ছে?
  • cb | ২০ আগস্ট ২০১৪ ১৬:৪৩646815
  • ডিডি স্পোর্ট্স, দেখছি
  • + | ২০ আগস্ট ২০১৪ ১৬:৫১646827
  • আমি ল্যাবে বসে, কোনো টিভিই নেই, বা অনলাইন স্ট্রিমিং ও নেই। খালি আপডেট দেখছি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন