এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Banglarmedhakromagotobideseprobasechalanhoyejacche!

    SUVRA BHATTACHARYA
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১১ | ৬১৫৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২২:০২496679
  • পিনাকীর পোস্টের সারমর্ম - বগল বাজিও না, টাক পড়ে যাবে।
    বগলে টাক, সে এক বিদিকিচ্ছিরি ব্যাপার।
  • siki | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭496680
  • হ্যাঁ, বেশ বিচ্ছিরি ব্যাপার :-)

    তবে মেয়েদের কেস আলাদা :-)))
  • kd | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৪496681
  • ন্যাড়ামাথা আর টাকে তফাৎ হ্যাস।
  • rimi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৮496682
  • হা:হা: পিনাকির পোস্ট পড়ে বড়ই আমোদ পেলাম :-)) একদম ঠিক।

    কিন্তু দেখেছ তো পুরুষতন্ত্র কির'ম গেঁড়ে বসেছে মনের মধ্যে? যেগুলো বলা হল সব বাঙালী ছেলেদের জন্যেই প্রযোজ্য, বাঙালী মেয়েদের ক্ষেত্রে এর একটাও খাটে না। অথচ সাধারণত ধরেই নেওয়া হয় বাঙালী মানেই বাঙালী পুরুষ, আর মেয়েরা তো ঠিক মানুষ নয়, কেবল ছায়া! :-((

    না: আমাকে এরা গোরু রচনার হাত থেকে কিছুতেই রেহাই দেবে না দেখছি!!
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪০496683
  • রিমিদি, আমার পোস্টে মেয়েদের কথাও আছে উদাহরণ হিসেবে।
  • rimi | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৪496684
  • আরে তোর কথা বলি নি, এইটা শুধুই পিনাকির পোস্ট উপলক্ষ্যে :-)))) সন্ধ্যেবেলা আপিস থেকে ফিরে আর উইকেন্ডে কোন বাঙালী মেয়ে ক্যারাম বা ব্রিজ পেটাতে যেতে পারে বল?
  • Tim | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৭496685
  • আহা ক্ষি মুশকিল, দিন পাল্টেছে কিনা। এখন সবই সম্ভব। :-)
  • nk | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৯496686
  • ইকুইভ্যালেন্ট অন্য কিছু থাকলে সেগুলো হিসাবে নেওয়া দরকার। :-)
  • nk | ৩০ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৬496687
  • ঋদ্ধিমান না কে যেন লিখছেন, তিনি এভাবে ই কিউ কে খুব হীনভাবে দেখিয়ে যে পোস্ট লিখেছেন, সেটার প্রতিবাদ জানিয়ে গেলাম। হ্যাটা করলেই বিজ্ঞান আর অনুসন্ধান মিথ্যা হয়ে যায় না।
  • rimi | ০১ অক্টোবর ২০১১ ০০:০৬496689
  • না: দিনকাল এখনো অতোটা বদলায় নি রে। বাঙালী মেয়ে আপিস থেকে ফিরে বাচ্চার দায়িত্ব বরের ঘাড়ে চাপিয়ে নিজে ব্রিজ খেলতে যাবে, সেটা বাংলাদেশে সম্ভব নয়। বরং আমেরিকায় সেইটা সম্ভব, সেইজন্যেই তো বাঙালী বৌরা চট করে দেশে ফিরতে চায় না। :-)))
  • Tim | ০১ অক্টোবর ২০১১ ০০:০৮496690
  • :-)
    ঠিকই। আমি ইয়ার্কি করছিলাম। তবে নিশি যেটা বললো, সেই ইকুইভ্যালেন্ট কিছুর কথাটা ভাবার মত। আমি এরকম দেখেছি যেখানে ছেলেটি আপিস থেকে এসে বাচ্চাদের সাথে থাকছে আর মেয়েটি বন্ধুদের সাথে শপিং কত্তে গ্যালো।
  • v | ০১ অক্টোবর ২০১১ ০০:২৬496691
  • ইয়ে মানে, যেদিন প্রভাতে ১ বৈদেশিক মুদ্রা = ১ দেশি রুপিয়া হইয়া যাইবে, সেই দিন সকল প্রকার মেধারা দেশে ফিরিবার বিমান ধরিবেন।
    সেই দিনের কথা স্মরণ করিয়া আতঙ্কে কালাতিপাত করিতেছি :-)
  • pinaki | ০১ অক্টোবর ২০১১ ০০:৩২496692
  • না। অবশ্যই বাঙালি মেয়েরা ক্লাবঘরে গিয়ে পিএনপিসি করেন না। তাঁরা মলে মলে ঘুরে মার্কেটিং করেন অথবা ফোনেই পিএনপিসি করেন। তাই বিদেশে গেলে (নিজের কেরিয়ারের সুবাদে যদি না হয়, বরের কারণে যদি হয় - সেক্ষেত্রে) তাঁরা ভালোই থাকেন। ওখানে মলও বেশী। পিএনপিসি করার লোক দেশের থেকে একটু কম, তবে কাজ চলে যায়। কারণ ফোনটা সস্তা। ঘরকুনোমি আর আড্ডাপ্রেম - যেদুটোর কারণে আম বাঙালি সাধারণভাবে বিদেশ কেন নিজের রাজ্যের বাইরেও বেরোতে চায় না - সে দুটো বাঙালি মেয়েদের ক্ষেত্রেও খাটে। তবে ছেলেদের তুলনায় কম। মেয়েদের আড্ডা মারার ধরণটা আলাদা। ঘরকুনোমির এফেক্টটা ছেলেদের তুলনায় কম, কারণ বরের কারণে আল্টিমেটলি আপরুটেড হতেই হবে - এরকম একটা মানসিক প্রস্তুতি অধিকাংশ মেয়ের মধ্যে থাকে।
  • rimi | ০১ অক্টোবর ২০১১ ০০:৫৮496693
  • ভিদা আবারো সেই এক ভুল করলেন। সকলপ্রকার মেধার কথা বলতে গিয়ে আসলে ছেলেদের কথা বল্লেন। :-)))
  • kc | ০১ অক্টোবর ২০১১ ০৭:৫৩496694
  • রিমিও একই ভুল করল। প্রথমেই ভিকে দা ভেবে নিল। ভি ক্ষি কয়েছে? সে 'দা' না 'দি'??
  • aka | ০১ অক্টোবর ২০১১ ০৭:৫৬496695
  • জ্জিও!
  • SC | ০১ অক্টোবর ২০১১ ০৮:০৯496696
  • আগে কনসেপ্ট গুলো কিলিয়ার করুন কমরেড।
    মেধা মানে কি? মেধা মানে বামপন্থী। সুতরাং যারা মেধাবী, তারা লেকচারার, পফেসার ইত্যাদির চাকরী করে
    বাংলায় ভালো আছেন (বা ছিলেন বলব কি?)
    যারা মেধাবী নয়, ওদের লেকচারারের চাকরী জোটেনি, তাই ইউরোপ আম্রিগা পাড়ি দিয়েছেন।
    ডলার আর বার্গারের লোভে।
    অতএব বাংলার মেধা বাংলাতেই আছে। বাকি যারা, ওরা যেখানে খুশী যাক, কিচ্ছু এসে যায় না।
  • kc | ০১ অক্টোবর ২০১১ ০৮:১৪496697
  • যে যেখানে পারছে সেখানে করে খাচ্ছে বা খেয়ে করছে। সেখানে এই মেধা-ফেদা বাংলা-টাংলা টেনে আনা এক্কেবারেই ঢপের ফান্ডা।
  • pi | ০১ অক্টোবর ২০১১ ০৮:৩৭496698
  • কম শিক্ষিত মানুষ দেশের উপকারে লাগেন না, পিটিদা তাহলে এটাই বলছেন ! তা, বেশ। :)
  • Du | ০১ অক্টোবর ২০১১ ০৮:৪৭496700
  • পৃথিবীর উপকারে লাগাই বা কি খারাপ
  • pi | ০১ অক্টোবর ২০১১ ০৮:৪৮496701
  • আর মেয়েদের টাইমপাস নিয়ে পিনাকীদার বক্তব্যের সাথে অনেকটাই সহমত।
    রিমিদি, ছোটোবেলার কথা মনে করে দ্যাখো। মনে করতে গিয়ে আমার তো এইগুলো মনে পড়লো। ঐ শুধু খেলেধুলে দিন কাটানোর দিনগুলো পেরিয়ে একটু বড় হয়ে যাবার বয়েসে, যেখানে অন্তত আমি আমার সার্কলে ছেলে মেয়েদের মধ্যে কোন ডিসক্রিমিনেশন খুঁজে পাইনি (বাড়ি ফেরার সময় ইত্যাদি নিয়ে), সেখানে, সময় পেলে ছেলেরা ক্লাবঘরে ক্যারাম কি তাস পিটতো, মেয়েরা এ ওর বাড়ি গিয়ে কি রাস্তায় ঘুরতে ঘুরতে আড্ডা মারতো, টিভি সিরিয়াল দেখতো, মা কি বন্ধুরা মিলে কেনাকাটি করতো। বেশিরভাগই। আরো একটু বড় হবার পরও ছেলেদের তাই করতে দেখেছি। আর সেই বয়সী মেয়েদের রাস্তায় ঘোরাঘুরি করে আড্ডা কমে গেলেও তার মানে এই নয়, তারা তখন সংসারের জাঁতাকলে পিষ্ট হচ্ছিল।
  • Du | ০১ অক্টোবর ২০১১ ০৮:৪৯496702
  • রুটির চেয়ে কেকই বা কি এমন খারাপ খেতে
  • abastab | ০১ অক্টোবর ২০১১ ০৮:৫২496703
  • ১) মেধা কি জিনিস কেউ একটু বুঝিয়ে দেবে(/ন)। মেধা কোন স্কোর ফাংশনে মাপা যাবে। IQ কি করে মাপে আমার বিশেষ ধারণা নেই।
    ২) তারপরে সব বাঙ্গালীর মেধা মাপতে হবে বা গড় বাঙ্গালীর মেধা মাপতে হবে।
    ৩) তারপরে আমেরিকাবাসী গড় বাঙ্গালীর মেধা মাপতে হবে।
    ৪) বাকিটুকু সোজা।

    স্ট্যাটিস্টিক্যাল প্রশ্নের উত্তর ননর‌্যান্ডম স্যাম্পল দিয়ে করার চেষ্টা না করাই ভাল।

    আচ্ছা IQ যদি মেধা পরিমাপক হয়, তাহলে কি EQ কে আবেগ পরিমাপক বলা যায়? এই পুরো আলোচনাটাই EQ-র পরিপ্রেক্ষিতেও করা সম্ভব কিন্তু কেউই করেনা দেখি, কেন?
  • Abhyu | ০১ অক্টোবর ২০১১ ০৯:০০496704
  • অবাস্তববাউ এ চত্বরে বড়ই নতুন দেখি ;)
  • abastab | ০১ অক্টোবর ২০১১ ০৯:০৬496705
  • কোন চত্বরে? গুরুর ? খুঁজে পেতে যা একটু দেরী হল।
  • Abhyu | ০১ অক্টোবর ২০১১ ০৯:১৭496706
  • হুম - কদিন থাকো, তারপরও যদি আলোচনা করার ইচ্ছে থাকে তো ভালোই :)
  • abastab | ০১ অক্টোবর ২০১১ ০৯:৩৯496707
  • তাহলে কি এখন থেকে আলোচনায় আমি ফোড়ন নামে লিখবো।
  • ppn | ০১ অক্টোবর ২০১১ ১১:০৭496708
  • (পিনাকীকে) আইটিওলাদের নিয়ে টানাটানি কেন রে বাপ! সাধারণ একটি ডিগ্রি নিয়ে কি ওঁয়ারা বাংলায় বসে বগল বাজাতে পারতেন?
  • pinaki | ০১ অক্টোবর ২০১১ ১১:৩২496709
  • উফ, আইটিওয়ালাদের নিয়ে টানাটানি কই করলাম। আইটিওয়ালা বাদ দিলে বাঙালি (মেধাবী, অমেধাবী নির্বিশেষে) বিদেশ খুব একটা যায় না। মানে স্বেচ্ছায়। সেইটা বলতে চাইলাম। আইটিওয়ালারা যায়। অনেকে যেতে বাধ্য হয় বলে। আর একটা অংশ শর্ট টার্মে কিছু টাকা বানিয়ে কলকাতায় ফেলাট কিনবে বলে।

    অন্য রাজ্যগুলো থেকে যদি দেখ, প্রথমত: স্টুডেন্ট হিসেবে একটা বড় অংশ লোন টোন নিয়ে উইদাউট স্কলারশিপ বিদেশে পড়তে চলে যাচ্ছে। এদের মধ্যে মেধাবী, মধ্যমেধা, নিম্নমেধা - সব রকম আছে। বাংলাদেশ - এসব জায়গা থেকে কত লোক আম্রিকা গিয়ে ড্রাইভারি করে বা হোটেলে কাজ করে খাচ্ছে। সাউথ থেকে এরকম দামী চাকরি হোক বা কমদামী - দেখবে প্রচুর লোক মিডল ইস্টে চলে যায়। অর্থাৎ টাকা কামানো বা নিজের ভালো থাকা শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়েই অন্যান্য জায়গার লোক অনেক অজানা অচেনা জায়গায় যাওয়া, থাকার ঝুঁকি নেওয়ার মানসিকতা ক্যারি করে। বাঙালির সেটা অনেক কম। ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে। তাও এখোনো সিগনিফিক্যান্টলি কম। তার মানে কি এইটা যে বাঙালি নিজের ভালো থাকা বা পয়সা কামানো নিয়ে ভাবে না মোটেই। মহান সামাজিক দায়বদ্ধতার আদর্শের কারণে তারা ওসব ত্যাগ দিয়েছে। তা তো নয়। অন্যান্য জায়গার লোকেদের মধ্যে যেমন যেকোনো মূল্যে বিদেশে যেতে হবে - এরকম একটা অ্যাসপিরেশন থাকে - সেটা যেমন অনেক ক্ষেত্রেই এক্সট্রীম, ঠিক তেমনি বাঙালির বাধ্য না হলে নিজের এলাকা থেকে নড়ব না - এটাও আর একটা এক্সট্রীম।
  • dd | ০১ অক্টোবর ২০১১ ১২:৩৭496711
  • বাঙালি মেধারা আজকাল খুব ছেন্নাই যাচ্ছে। প্রচুর।
    নিদেন পক্ষে তিনচাদ্দিনের জন্য হলেও।
    মহারাষ্ট্রের মেধা(পাটকর) সর্বত্রগামী, খালি একটা ইস্যু চাই। আর মোমবাতি আরে মেডিয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন