এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • (শুধুই) মেয়েদের জীবনের যন্ত্রণা ও আনন্দের অভিজ্ঞতা

    rimi
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১১ | ১৮০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৮484905
  • যা:, লাল কার্ডই হয়ে গেল।

    একটু জল খেয়ে আসি। ... ও না, হাতে কোক আছে তো!
  • I | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৯484907
  • বহুকাল হল ঝগড়াঝাটির কেসে সুবিধাবাদী চুপচাপ অবস্থান নিয়ে থাকি। কিন্তু এখন রাত বেশ ঘোর বলেই বা বাইরে মেঘফেঘ গর্জাচ্ছে বলেই বোধ হয় মনে হল ফুটকিকে একটু সাপোর্ট দিয়ে যাই। ব্যক্তিগত উদাহরণগুলো বাদ দিয়েও হয়তো কথা বলা যায়। কেননা আমি এই জাতীয় ফোরাম থেকে মানুষের জীবন এমন বাজে ভাবে ঘেঁটে যেতে দেখেছি ও শুনেছি, তাতে একটু ভয় করে। আমি অবশ্যই খুব কমই শুনেছি। কারণ আমার সঙ্গে অফলাইনে খুব বেশী লোকের মেলামেশা নেই। ইচ্ছেও করে না। ইন্দ্রাণীদি'র মতই আমিও মায়াপাতার বন্ধুদের সঙ্গে একটুখানি দূরত্ব প্রেফার করি, আজকাল। কাজেই যা শুনেছি, তার থেকে বেশী কিছুই ঘটে থাকে এটুকু মনে হয়।
    তাই আমার মনে হয়-থাক না ! কিছু কাপড় খোলা আকাশের তলায় না-ই বা কাচলেন। অবিশ্যি আমার মনে হওয়া-না হওয়ায় কারো যে কিছু আসবে-যাবে এমনটা না।
  • . | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:২৯484906
  • হমম.... বেশ। পুকুরঘাট চলুক। "দীঘ্নতা" বজায় রেখে মানে মানে কেটেই পড়ি। :-)
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৩০484908
  • পিটিবাবু, টইএর নামটা দয়া করে খেয়াল করুন। ব্র্যাকেটকে ইগনোর করবেন না। :-))

    আগেই এই টইতে আসতে বারণ করা হয়েছিল। লংকার ধোঁয়া দেবার জন্যে এসে এখন পিএনপিসি বল্লে কি হবে?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৩১484909
  • দুটো লাল কার্ড হয়ে গেল?
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৫484911
  • মেয়েদের শ্বশুরবাড়িতে থাকা নিয়েই যখন প্রশ্ন উঠলো, তখন আমার এক বন্ধু শিল্পার কথা বলি।
    সিমলার মেয়ে। যাকে বিয়ে করেছে, সে শিল্পারই সঙ্গে একই স্কুলে পড়ত, একই ক্লাসে। সে বাবা-মার একমাত্র ছেলে। তার মা এবং বাবা দুজনেই আইএ এস। শুনেছি ছেলেটির মা অত্যন্ত স্ট্রিক্ট এবং বাস্তববাদী, কখনো ছেলেকে প্রশ্রয় দেন নি, এবং ছেলেকে সাবলম্বী করে তোলার চেষ্টা করেছেন। অবশ্য ছেলেটির বাবা উল্টো। তিনি রোজ ছেলে স্কুল থেকে ফেরার সময়ে একবার বাড়ি চলে আসতেন। ছেলে তাঁর সামনে বসে বিকেলের খাবার খেয়ে খেলতে যেত সেই দেখে তিনি নিশ্চিন্ত হয়ে আবার কাজে যেতেন।
    ওদিকে শিল্পারা দুই বোন দুই ভাই। শিল্পার বাবা একদমই দায়িত্বজ্ঞানহীন মানুষ। ফলে শিল্পার মাকে অমানুষিক পরিশ্রম করে চার ছেলেমেয়েকে বড় করতে হয়েছে। সংসার এবং ছেলেমেয়েদের পড়াশুনার খরচ শিল্পার মাকেই ফুলটাইম এবং একটি পার্টটাইম কাজ করে জোগাড় করতে হয়েছে। ওরা সব ভাইবোনই নিজেদের পছন্দে বিয়ে করে বড় হয়ে। এবং চারজনেই কাজ পেয়ে ঠিক করে মাকে আর কাজ করতে দেবে না, মায়ের এবার বিশ্রামের দরকার। শিল্পা এবং ওর দিদি দুজনেই যাদের বিয়ে করে তারা বিয়ের পর আমেরিকায় সেটল করে। শিল্পা নতুন দেশে গিয়ে ভালৈ ছিল, একটি ছেলেও হয়। তবে যথেষ্ট টাকা জমিয়ে উঠতে না পারায় শিল্পা দেশে আসতে পারে না, নিজের মাকে দেখতে পায় না। ওর ছেলে হওয়ার সময়ে ও নিজের মাকে কিছুদিনের জন্য আনাতে চাইলে ওর বর বলে - ""এখন তোমার মা এলে আমার মাবাবার ভালো লাগবে না, আগে তাঁরা ঘুরে যাক, তারপরে তোমার মা আসবেন।'' শিল্পার ছেলে হওয়ার পরে সে পোস্টপ্রেগন্যান্সি ডিপ্রেশনে ভুগতে শুরু করে। কিন্তু হাজার চেয়েও সে নিজের মাকে আনাতে পারে না অথবা তাঁর কাছে যেতেও পারে না। এমন সময়ে শিল্পার ভাই জানায় ওর মার ক্যান্সার ধরা পড়েছে এবং খুব দেরি করেই ধরা পড়েছে, বিশেষ সময় নেই। শিল্পা এবার রাজি করাতে পারে তার বরকে, শিল্পাকে একবার দেশে পাঠানোর জন্য। তখনো শিল্পার মেটার্নিটি লীভ চলছে। শিল্পা এয়ারপোর্টে নেমে দেখে ওর শ্বশুর এবং শাশুড়ি এসেছেন ওকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা যেখানে নিয়ে যান সেটা তাঁদের নিজেদের বাড়ি, শিল্পার মায়ের কাছে নয়। পরেরদিন সকালে শিল্পা তার বাড়ি যেতে চাইলে শিল্পার শাশুড়ি বলেন, শিল্পার দিদিশাশুড়ি আসছেন শিল্পার সঙ্গে দেখা করতে এবং শিল্পার ছেলের মুখ দেখতে। শিল্পা যেন দুইদিন থেকে তবে ও বাড়িতে যায়। শিল্পা আপত্তি করায় ওর শাশুড়ি শিল্পার মাকে ফোন করে জানান - দিদিশাশুড়ি আসার কথা এবং শ্বশুরবাড়িতে এসে তেরাত্তির না কাটিয়ে বাপের বাড়িতে যেতে নেই সেই পারিবারিক নিয়মের কথা। অদ্ভুত ব্যাপার শিল্পার মা-ও শিল্পার শাশুড়ির কথায় সায় দিয়ে, শিল্পাকে বোঝান তিনদিন ঐ বাড়িতে থেকে তবেই ওনার কাছে যেতে।
    শিল্পা বাধ্য হয়েই মেনে নেয়, তিনদিন বাদে যখন ও নিজের মায়ের কাছে যায় শাশুড়ি বলেন কালকেই ফিরে এস কিন্তু। শিল্পা এবার রাগে ফেটে পড়ে এবং বলে - আমি আমার মায়ের কাছে থাকর জন্য এদেশে এসেছি, যদ্দিন ইচ্ছে থাকবো, তারপর ঠিক করব, কোথায় যাব।
    ওর শাশুড়ি এবার আমেরিকায় নিজের ছেলেকে ফোন লাগান এবং জানান, বিয়ের পরে প্রথমবার এসে শ্বশুরবাড়িতে থাকাই নিয়ম। ওর বর ওকে ফোন করে নিজের মায়ের কথা মেনে নিতে বলে। শিল্পা উত্তরে ডিভোর্স চায় তার থেকে। ডিভোর্স ওদের হয় নি সেই যাত্রায়, ওর বর বাধ্য হয় ওর জেদের কাছে মাথা নোয়াতে। ওরা এখন আমার প্রতিবেশী, আরেকটি মেয়ে হয়েছে ওদের। ওর বর এখনো মাঝে মাঝেই ওকে মনে করায়, শিল্পার জেদের জন্য তাকে কত কথা শুনতে হয়েছে তার মায়ের কাছে।
    গল্পটা শুনে আমারও টিভিসিরিয়ালের মতই লেগেছিল। তাই অবিশ্বাস করার পুরো স্বাধীনতা আছে সব্বারই।
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৫484910
  • আকা, লক্ষ্য করে দেখবেন, "প্রোষিতভর্তৃকা" কথাটা আগেই বলেছি। জিনিসটা অন্য দিক থেকে অজানা তো নয়! বিশ্বসংসারে ঘটে নি তাও না। :-)
    এইখানে এত আপত্তি আসছে কেন? রোল রিভার্সাল হচ্ছে বলে?
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৩484912
  • রিমি
    বুঝলাম না।

    শুধু মেয়েরা এই আলোচনাতে যোগ দেবে নাকি শুধু মেয়েদের আনন্দ বেদনা নিয়ে লেখা যাবে?

    দ্বিতীয়টা হলে নিজের ছেলেকে কাছে রেখে মায়ের আনন্দ আর পয়সাওয়ালা জামাইকে বেশী খাইয়ে শ্বাশুড়ির আনন্দের কথা লিখলাম।। দুজনেই তো মেয়ে আর দুজনেই খুব চেনা মানুষ।

    এর মধ্যে লংকার ধোঁয়া কোথায় দেখলেন?
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৪484913
  • byaang এর গল্প অবশ্যই বিশ্বাস করলাম এবং শিল্পার জন্য খারাপ লাগছে কিন্তু সবাইকেই খারাপ ভাবাটা সমর্থন করতে পারছি না। আর পুরোটা পড়ে কি মনে হছে না যে শিল্পার শ্বাশুড়ি ই দায়ী এর জন্য। তাহলে মেয়েদের জীবনের যন্ত্রণার কারণ কে হল? এখন কিন্তু উত্তর চাই।
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৭484915
  • ইন্দোদাদা, এই টই ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করার জন্যেই খোলা হয়েছে। এরকম প্রচুর ওয়েবসাইট ইন্টার্নেটে আছে যেখানে মেয়েরা, পশ্চিমী মেয়েরা নিজেদের বিভিন্ন সমস্যার কথা আলোচনা করে থাকে, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে। সবই ওপেন ফোরাম।

    ব্যক্তিগত আক্রমণ কাউকে না করেও, সম্পূর্ণ সহানুভূতির সঙ্গেও নিজের জীবনের অভিজ্ঞতা লিখতে পারব না! সঠিক কন্টেক্সটেও নিজের অভিজ্ঞতার কথা বলা যাবে না? এই নিয়মগুলো কে ঠিক করে দেয়? কেন শুধু আমাদের সমাজেই এত ভয়? এত খারাপ লাগা? যে নিয়মগুলোকে (বোল্ড অ্যান্ড আন্ডারলাইন: NIYAM) ঠিক বলে মনে করি না, সেগুলোর কথা বলতে পারব না?

    তাহলে আর দয়া করে অপ্রেশন নেই, এই কথাটা কেউ বোলো না।
  • bibek | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৯484916
  • PTদার লেখা প্রথমে বুঝতে পারিনি এখন বোঝা গেলো। এরকম আনন্দের গল্প আরো কিছু শেয়ার করুন।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৫484917
  • পিটির পয়সাওয়ালা জামাইকে খাওয়ানোর গল্পটা বুঝলাম না। একটা প্রায় প্রবচনই আছে - মা সেই ছেলেকে বড় মাছের টুকরোটা দেয়, যে বেশি রোজগার করে। তো আলাদা করে মেয়ের মা এই ব্যাপরে নতুন কী পরিবর্তন আনলেন, বুঝতে পারলুম না।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৬484918
  • আর বিবেক, প্লিজ, সবাইকে খারাপ ভাবা ইত্যাদি মন্তব্য করবেন না। এখানে কে সবাইকে খারাপ ভেবেছে, সেটা আগে বলুন?
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০২484921
  • আমি আসলে জানতে চেয়েছিলাম যে মা চাপ সৃষ্টি করে ছেলেকে আমেরিকাতে যেতে দিল না - তা কি অপ্রেশন?

    আর শাশুড়ির টাকাওয়ালা ছোট জামাইয়ের বেশী যত্ন করছে - সেটা অন্যায় কিনা?

    মানে বাড়ির বৌরাই যে সব অপ্রেশনের বলি হয় তা বোধহয় নয়। সময়ান্তরে এবং স্থানান্তরে মাতৃস্থানীয় মেয়েরা সংসারের পুরুষদের ব্যাপক চাপে রাখতে পারে। সেইসব মেয়েরা হয়ত ক্ষমতা প্রয়োগের আনন্দ উপোভোগ করে!!
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০২484920
  • আমি শ্বশুরবাড়িই থাকি আর বাপের বাড়ি, খাবার পর নিজের এঁটো থালা নিজেই তুলে নিই আর আশপাশে যাদের খাওয়া হয়ে গেছে তাদেরটাও তুলে দেবার প্রস্তাব দিই। যখন এটা শ্বশুরবাড়িতে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই "না না, সে কি কথা" বলে তেড়েফুঁড়ে আসেন। তখন আমি কাটিয়ে দিই। অবশ্য নিজেরটা নিজেই সিঙ্কে নামিয়ে রাখি।

    আর একবার মনে আছে আমি শ্বশুরবাড়ি থাকাকালীন আমাকে আর শ্বশুরমশাইকে গৃহপরিচারিকার ভরসায় রেখে বৌ আর শ্বাশুড়ি কি একটা জরুরি কাজে বেরিয়েছিলেন। আর সেদিনই কাজের মহিলা ডুব দিয়েছে।

    দুপুরের দিকে শ্বশুরমশাই লজ্জা লজ্জা মুখ করে বললেন, "বলছিলাম কি, ভাত কি করে তৈরি করতে হয় প্রসেসটা কি তোমার জানা আছে?' তারপর ভাত রেঁধে দুজনে খেলাম।

    শ্বাশুড়ি ফিরে আসার পর তাঁর হাতে শ্বশুরমশাইয়ের যৎপরোনাস্তি হেনস্থা হল আগে থেকে ভাত রাঁধা শিখে না রাখার জন্য।
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০২484919
  • আমি আকার রিঅ্যাক্‌শন দেখে অবাক হলাম। রিমি তো একবারও শ্বশুর-শাশুড়ির নিন্দে করে নি। বরং একটি অত্যন্ত বিচ্ছিরি নিয়ম ওর চোখে লেগেছে এবং সেটি শ্বশুরবাড়ির মেয়েদের প্রতি মমতাবশতই, এটুকু বোঝা গেল না!! ঐবাড়ির রিমির প্রজন্মের ছেলে-মেয়েদেরই কি অনেক আগে নিজের বাড়িতে এই নিয়মটা বন্ধ করার জন্য উঠেপড়ে লাগা উচিৎ ছিল না? তাদের একবারও মনে হয় নি তাদের এঁটো তাদের মা-জেঠিরা কেন তুলবে?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৪484922
  • ব্যং আদৌ অবিশ্বাসের কিছু নেই রে। এই ধরণের অ্যাটিচিউডসম্পন্ন শাশুড়ীর সংখ্যাই বেশি।

    মুশকিল হল, আমাদের আগের জেনারেশন পর্যন্ত মেয়েদের পাখিপড়া করে শেখানে হয়েছে "শ্বশুরবাড়িতে মানিয়ে নেবার কথা"। এইসব শাশুড়িরা নিজেরাই এই সিস্টেমের ভিক্টিম। এঁদের দোষ নেই। এঁরা অন্যভাবে ভাবতে শেখেনই নি। এঁরা কিন্তু অনেকেই নিজের ছেলের বৌদের থেকে অনেক বেশি অপ্রেসড। এই সাইকেলটা ভাঙা উচিত। আর তার প্রথম স্টেপ হওয়া উচিত ছেলে এবং বৌএর আলাদা থাকা। একসঙ্গে থাকলে খটাখটি লাগবেই, আর সেই ঝগড়ায় সব এনার্জি খরচ হয়ে গেলে কনস্ট্রাক্টিভ কাজ করার, নিজের কাজ করার সময় পাওয়া যাবে না।

    ব্যাং জাস্ট ভেবে দেখ, আমরা যখন শাশুড়ি হবো, আমরা কি করব? :-)))
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৫484923
  • এই রাতদুপুরে সবাই প্রচণ্ড প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছে।

    ঘুমিয়ে পড়লে হয় না?
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৬484924
  • লামার পোস্টটা পড়ে খুব ভালো লাগল। ও লামা, আমার বেয়াই হবি?
  • siki | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৮484926
  • আমার বেয়াই এখনো পজ্জন্ত কোনও মন্তব্য করল না :(
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৮484927
  • লামা, তরকারি ডাল এসব ছিলো আগে থেকেই রাঁধা? আপনার শ্বশুর আর আপনি কী দিয়ে খেলেন ভাত?
  • rimi | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৯484929
  • ছেলেদের সবার এই টইতে আসার অদম্য আগ্রহ দেখে খুব খুশি হলাম। সিকি যে ঘুম অগ্রাহ্য করে এতক্ষণ ছিল, তার জন্যে নিজেকেই সাধুবাদ দিলাম।:-)))
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:০৯484928
  • রিমি, ও আমার আর আমার কিছু বন্ধুর ভাবাই আছে। মাসে অন্তত: দুইবার করে কাউন্সেলরের কাছে যাব আমরা, ছেলেরা কলেজে ঢুকলেই।
    কিন্তু রিমি ভুলে যাস না শিল্পার শাশুড়ি কিন্তু একটা বিশাল ঘ্যামা চাকরি করতেন, তারপরেও ওনার এরকম আচরণ?
  • byaang | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১০484930
  • রিমি, :-))
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১১484931
  • এন কে, আলুসেদ্ধ আর ঘি দিয়ে। আর ওমলেট
  • nk | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:১২484932
  • জীও লামা। এই তো দেখুন কেমন আপনারা চালিয়ে নিতে পারেন! :-)
  • Update | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৪484933
  • Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:17Sep2011 -- 01:12AM

    আরে শুধু চাকরি করলেই কি আর সব হয়? এই গুরুতে যেসব ছেলে আসে তারা সবাই চাকরি তো করেই, গ্রাম্ভারি সব বই পত্তর পড়ে, কতো গুরুগম্ভীর আলোচনাও করে। তবুও তারাও বৌদের শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলা পছন্দ করছে না, এমন কি নিজের বৌ না হলেও!
    তবে??

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:17Sep2011 -- 01:13AM

    ব্যাঙ অবাক হ, সেটা তোর রাইট। আর আমার রাইট হল নিজের স্ট্যান্ডে স্টিক করে থাকা। ফুটকি এবং বিগাইয়ের পরামর্শ মেনে আমি রিটায়ার করেছি, শত প্রভোকেশনেও মাঠে নামব না। চালিয়ে যা পড়তে থাকব। :)

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.252.8Date:17Sep2011 -- 01:14AM

    রিমি, নিশি, কেকে, আমি সবচেয়ে অবাক হলাম, যেই দেখা গেল মেয়েরা নিজেদের কথা বলতে শুরু করেছে, অমনি এই গেল গেল রব। অথচ গুরুর ছেলেদের থেকে আমি মোটেই এরকম ব্যবহার আশা করি না। তাদের সবচেয়ে আপত্তি প্রাইভেট ব্যাপারকে পাবলিক করা নিয়ে, অথচ কেন এগুলোকে পাবলিক করতে হচ্ছে সেটা কেউ ভেবে দেখছে না? হয় সবধানবাণী আর তা নয়তো ডিশওয়াশার পাওয়া যায় না জাতীয় মন্তব্য!! অথচ এনারাই সমাজের কত অন্যায় নিয়ে অন্য টইয়ে গলা ফাটান।

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:17Sep2011 -- 01:15AM

    আরে ব্যাং, শুধু চাকরি করলেই কি আর সংস্কার মুছে ফেলা যায়?
    এই গুরুতেই তো দেখছিস, যেসব ছেলেরা আসে তারা চাকরি করছে, গ্রাম্ভারি সব বই পত্তর পড়ছে, মার্ক্স থেকে শুরু করে মমতা কিম্বা পাওলি সব ব্যপারেই তাদের বিরাট সব মতামত। অথচ বৌরা তাদের জীবনের খারাপ লাগাগুলো বলতে গেলে সেটা তারা পছন্দ করছে না, এমন কি নিজের বৌ না হলেও!!

    তবে আর সেই শাশুড়ির কি দোষ?

    Name:sikiMail:Country:

    IPAddress:122.173.2.250Date:17Sep2011 -- 01:15AM

    ছিল কি, আছে এখনও। এত তাড়াতাড়ি ঘুমোতে গেলে চলে? শুক্কুরবারের রাত বলে কথা?

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.252.8Date:17Sep2011 -- 01:16AM

    আকা, প্রোভোকেশনের কথা উঠছে কেন? রিমির যেটা খারাপ লাগবে সেটা রিমি বলতে পারবে না?

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.252.8Date:17Sep2011 -- 01:18AM

    সিকি, এই পাতার পোস্টগুলোর ব্যাকাপ নিবি, প্লিজ? এক্ষুনি এগুলো উড়ে যাবে।

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:17Sep2011 -- 01:18AM

    ধুর বাবা একি কান্ড একটা পোস্ট তো গেল না ভাবলাম!!!

    আর প্রাইভেট কথা ছেলেরা কিছু কম বলে না রে। অনেক উদাহরণ আছে। ওসব বাদ দে তো। সবচেয়ে মজার ব্যপার হল, কেউই যেতে পারছে না টই ছেড়ে :-)))

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:17Sep2011 -- 01:19AM

    এসবের থেকে জেনেরালাইজড কোন প্যাটার্ন কি কিছু বেরোবে ? দিনের শেষে সবই কি ব্যক্তিগত টুকরো টুকরো অভিজ্ঞতা হয়ে থাকবে না ? আর, আরো একটা কথা। এইসব ব্যাপারে আরো কত খুঁটিনাটি থাকে, সেগুলো, যে লিখছে, তার চোখ এড়িয়ে যেতে পারে বা সে এড়াতে চাইতে পারে, তার সঙ্গত কারণও থাকতে পারে। কিন্তু এতে করে আসল চিত্রটা কি পাওয়া যাবে। যা আসবে, তা একপক্ষীয় ইন্টারপ্রিটেশন। অ্যাবসলিউট ফ্যাক্ট বলে কিছু হয়না যদি ধরেও নি, তাহলেও কেবল এক পক্ষের ইন্টারপ্রিটেশন থেকে অপ্রেশনের ইনফারেন্স টানা ঠিক না। এটা আমার মত।

    অনেক কিছুই বদলাচ্ছে। একভাবে শুনলে যেটা অপ্রেশন মনে হয়, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু ঐ এরকমটাই তো চলে আসছে, তাই করে যাওয়া। সচেতনভাবে অপ্রেশন করবো বলে করা নয়। (কাব্লিদার মা'র ঐ চিঠিটা বারবার মনে পড়ে যাচ্ছে। আর আমার নিজের অভিজ্ঞতাও এরকম কিছুই :))
    সেক্ষেত্রে অপ্রেস করা হচ্ছে, এই জাতীয় ইঙ্গিতে আমার আপত্তি আছে। অন্তত:, আমাদের মত মেয়েদের জন্য, যারা অনেক বিষয়েই প্রিভিলেজড। নিজেদের মত যদি এত জোরালো ভাবে এখানে রাখা যায়, তাহলে যুক্তি তর্ক করে সেসব জায়গায় তোলা যাবেনা কেন ?
    এই 'অপ্রেশন' গুলো আছে বলে এখানে অভিযোগ করার চেয়ে, যেখানে ঐ নিয়ম কানুনগুলো চলে আসছে, তার যেটা মানতে ভালো লাগবে না, সেটা না মানা, কেন মানলাম না সেটা যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করাই বেশি এফেক্টিভ নয় কি ?
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৫484937
  • ছেলে-বৌ বাবা-মার থেকে আলাদা থাকা নিয়েও একটা প্রশ্ন ছিল। যারা বিলেতে থাকে তাদের কথা আলাদা। এই পোড়া দেশের বুড়ো বাপ-মা গুলো যাবে কোথায়?

    সেদিন সোদপুরের এক বুড়ো - সে মরে গেলে বৌকে কেউ দেখার থাকবে না বলে ব্লেড দিয়ে তার বৌয়ের গলার নলী কেটে মেরে ফেলেছে।

    যাঁরা বুঝলেন না তাঁদের জন্য: এই পোস্টিং-এ একটি মেয়ের শেষ জীবনের বেদনার কথা বলা হল।
  • Lama | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৫484934
  • এই জঝা: সব হারিয়ে গেল :(
  • Update | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০১:২৫484935
  • Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:17Sep2011 -- 01:12AM

    আরে শুধু চাকরি করলেই কি আর সব হয়? এই গুরুতে যেসব ছেলে আসে তারা সবাই চাকরি তো করেই, গ্রাম্ভারি সব বই পত্তর পড়ে, কতো গুরুগম্ভীর আলোচনাও করে। তবুও তারাও বৌদের শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলা পছন্দ করছে না, এমন কি নিজের বৌ না হলেও!
    তবে??

    --------------------------------------------------------------------------------

    Name:akaMail:Country:

    IPAddress:168.26.215.13Date:17Sep2011 -- 01:13AM

    ব্যাঙ অবাক হ, সেটা তোর রাইট। আর আমার রাইট হল নিজের স্ট্যান্ডে স্টিক করে থাকা। ফুটকি এবং বিগাইয়ের পরামর্শ মেনে আমি রিটায়ার করেছি, শত প্রভোকেশনেও মাঠে নামব না। চালিয়ে যা পড়তে থাকব। :)

    --------------------------------------------------------------------------------

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.252.8Date:17Sep2011 -- 01:14AM

    রিমি, নিশি, কেকে, আমি সবচেয়ে অবাক হলাম, যেই দেখা গেল মেয়েরা নিজেদের কথা বলতে শুরু করেছে, অমনি এই গেল গেল রব। অথচ গুরুর ছেলেদের থেকে আমি মোটেই এরকম ব্যবহার আশা করি না। তাদের সবচেয়ে আপত্তি প্রাইভেট ব্যাপারকে পাবলিক করা নিয়ে, অথচ কেন এগুলোকে পাবলিক করতে হচ্ছে সেটা কেউ ভেবে দেখছে না? হয় সবধানবাণী আর তা নয়তো ডিশওয়াশার পাওয়া যায় না জাতীয় মন্তব্য!! অথচ এনারাই সমাজের কত অন্যায় নিয়ে অন্য টইয়ে গলা ফাটান।

    --------------------------------------------------------------------------------

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:17Sep2011 -- 01:15AM

    আরে ব্যাং, শুধু চাকরি করলেই কি আর সংস্কার মুছে ফেলা যায়?
    এই গুরুতেই তো দেখছিস, যেসব ছেলেরা আসে তারা চাকরি করছে, গ্রাম্ভারি সব বই পত্তর পড়ছে, মার্ক্স থেকে শুরু করে মমতা কিম্বা পাওলি সব ব্যপারেই তাদের বিরাট সব মতামত। অথচ বৌরা তাদের জীবনের খারাপ লাগাগুলো বলতে গেলে সেটা তারা পছন্দ করছে না, এমন কি নিজের বৌ না হলেও!!

    তবে আর সেই শাশুড়ির কি দোষ?

    --------------------------------------------------------------------------------

    Name:sikiMail:Country:

    IPAddress:122.173.2.250Date:17Sep2011 -- 01:15AM

    ছিল কি, আছে এখনও। এত তাড়াতাড়ি ঘুমোতে গেলে চলে? শুক্কুরবারের রাত বলে কথা?

    --------------------------------------------------------------------------------

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.252.8Date:17Sep2011 -- 01:16AM

    আকা, প্রোভোকেশনের কথা উঠছে কেন? রিমির যেটা খারাপ লাগবে সেটা রিমি বলতে পারবে না?

    --------------------------------------------------------------------------------

    Name:byaangMail:Country:

    IPAddress:122.172.252.8Date:17Sep2011 -- 01:18AM

    সিকি, এই পাতার পোস্টগুলোর ব্যাকাপ নিবি, প্লিজ? এক্ষুনি এগুলো উড়ে যাবে।

    --------------------------------------------------------------------------------

    Name:rimiMail:Country:

    IPAddress:168.26.205.19Date:17Sep2011 -- 01:18AM

    ধুর বাবা একি কান্ড একটা পোস্ট তো গেল না ভাবলাম!!!

    আর প্রাইভেট কথা ছেলেরা কিছু কম বলে না রে। অনেক উদাহরণ আছে। ওসব বাদ দে তো। সবচেয়ে মজার ব্যপার হল, কেউই যেতে পারছে না টই ছেড়ে :-)))

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:17Sep2011 -- 01:19AM

    এসবের থেকে জেনেরালাইজড কোন প্যাটার্ন কি কিছু বেরোবে ? দিনের শেষে সবই কি ব্যক্তিগত টুকরো টুকরো অভিজ্ঞতা হয়ে থাকবে না ? আর, আরো একটা কথা। এইসব ব্যাপারে আরো কত খুঁটিনাটি থাকে, সেগুলো, যে লিখছে, তার চোখ এড়িয়ে যেতে পারে বা সে এড়াতে চাইতে পারে, তার সঙ্গত কারণও থাকতে পারে। কিন্তু এতে করে আসল চিত্রটা কি পাওয়া যাবে। যা আসবে, তা একপক্ষীয় ইন্টারপ্রিটেশন। অ্যাবসলিউট ফ্যাক্ট বলে কিছু হয়না যদি ধরেও নি, তাহলেও কেবল এক পক্ষের ইন্টারপ্রিটেশন থেকে অপ্রেশনের ইনফারেন্স টানা ঠিক না। এটা আমার মত।

    অনেক কিছুই বদলাচ্ছে। একভাবে শুনলে যেটা অপ্রেশন মনে হয়, তার মধ্যে একটা বড় অংশই কিন্তু ঐ এরকমটাই তো চলে আসছে, তাই করে যাওয়া। সচেতনভাবে অপ্রেশন করবো বলে করা নয়। (কাব্লিদার মা'র ঐ চিঠিটা বারবার মনে পড়ে যাচ্ছে। আর আমার নিজের অভিজ্ঞতাও এরকম কিছুই :))
    সেক্ষেত্রে অপ্রেস করা হচ্ছে, এই জাতীয় ইঙ্গিতে আমার আপত্তি আছে। অন্তত:, আমাদের মত মেয়েদের জন্য, যারা অনেক বিষয়েই প্রিভিলেজড। নিজেদের মত যদি এত জোরালো ভাবে এখানে রাখা যায়, তাহলে যুক্তি তর্ক করে সেসব জায়গায় তোলা যাবেনা কেন ?
    এই 'অপ্রেশন' গুলো আছে বলে এখানে অভিযোগ করার চেয়ে, যেখানে ঐ নিয়ম কানুনগুলো চলে আসছে, তার যেটা মানতে ভালো লাগবে না, সেটা না মানা, কেন মানলাম না সেটা যুক্তি তর্ক দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করাই বেশি এফেক্টিভ নয় কি ?

    --------------------------------------------------------------------------------

    Name:sikiMail:Country:

    IPAddress:122.173.2.250Date:17Sep2011 -- 01:21AM

    এক মিনিট সবাই চুক্করো। আমি রিস্টার্ট মারছি সার্ভার।

    --------------------------------------------------------------------------------

    Name:piMail:Country:

    IPAddress:128.231.22.133Date:17Sep2011 -- 01:21AM

    রিমিদি এখানে যেভাবে লিখেছে, শ্বশুরবাড়িতে তেমনি ভাবে যুক্তি দিয়ে বুঝিয়ে বল্লে, আমার তো মনে হয় তাঁরা ঐ এঁটো না তোলা নিয়ে কোন আপত্তি তুলতেন। এঁটো তোলাটা যে অপ্রেশন সেটাই হয়ত ওঁদের মাথায় আসবে না ( এলে নো ডাউট, খুব ভালো হত, এবং পরের জেনেরেশনে এসে যাবে ও যাচ্ছে, এটাও আশা করা যায়)। বাড়ির মেয়েদেরকে অপ্রেস করে রাখার কোন বাসনা সচেতনভাবে পোষণ করেন বলে তো মনে হয়নি।
    ( ইন ফ্যাক্ট আমার মাথায়ও হয়তো এটা অপ্রেশন হিসেবে আসতো না। আমাদের বাড়িতে যে যার মতো তোলে, আবার দরকার হলে অন্যেরটাও তোলে। মানে এটা আলাদা করে লক্ষ্যই করিনি কখনো )

    --------------------------------------------------------------------------------

    Name:LamaMail:Country:

    IPAddress:117.194.244.242Date:17Sep2011 -- 01:22AM

    টই ছেড়ে লোকজন যাবে কেন? এই তো সেদিন সুনীল গাঙ্গুলি বলল "মেয়েরা নিজেদের মধ্যে কি আলোচনা করে কেউ কোনোদিন জানতে পারবে না।" সেই মহা গোপন মন্ত্রগুপ্তি ফোকটে শুনে ফেলার সুযোগ যে ছেড়ে দেবে উও সালা বুরবক আছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]

মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন