এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • নতুন সরকারের শিক্ষা স্বাস্থ্য শিল্পনীতি ইত্যাদি-৬

    pi
    নাটক | ১১ আগস্ট ২০১১ | ২২৪০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৫৮481591
  • ছি:, বিভূতি মুখুজ্জ্যে পড়ে নি।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১১:৫৮481590
  • কিন্তু গোবিন্দমাসীর রেফারেন্সটা ঠিক বুঝলাম না তো। সেই যার কথা শুনেই ব্যাং পাইলে যেতে চাইলো।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:০০481592
  • রানুর পর আর পড়ে উঠিনি। লাইব্রেরীর বইয়ের পাতাগুলো ছেঁড়া ছিল যে। লিং হবে? লিং?
  • kc | ১২ আগস্ট ২০১১ ১২:০১481595
  • আমার কিছুকিছু লোককের নাক, এক ঘুঁষিতে ফাটিয়ে দিতে ইচ্ছে করে। তারপরে তাদের ফাটা নাক দেখে, তাদের ভাল ভাল কথা মনে পড়ে যাবে এবং তারপর তাদের ক্লিনিকে নিয়ে গিয়ে ওষুধ ফষুধ দিয়ে সেবা করে, গান শুনিয়ে, তেল মাখিয়ে সারিয়ে তুলতে ইচ্ছে করে। গুরুতে এরকম দুই-তিনটে লোকের ওপর টার্জেট আছে। শুধু সময় আর সুযোগের অপেক্ষা।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১২:০১481594
  • খুঁজে দেখবো।
  • abastab | ১২ আগস্ট ২০১১ ১২:০১481593
  • সমস্যাটা কোথায় বুঝলাম। সকলেই কিছু একটা প্রমাণের ধান্ধায় আছেন। ( কদিন আগে আমিও লেগেছিলাম, যার কোন মানে হয় না) কিন্তু প্রমাণ করা বলতে কি বোঝায় সেটা যদি পন্ডিত গোছের কেউ বুঝিয়ে দেন তাহলেই ঝামেলা মেটে। নয়ত সমস্যা চলবে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১২:০৩481597
  • না:, এই টইয়ে ঢোকাটাই ভুল হয়েছিল।

    আলবিদা
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:০৩481596
  • প্রমান আবার কি অবাস্তব? কে কবে কিছু প্রমান করে উঠতে পেরেছে?

    ঐ ডিডিদা যা বলেছে, টাইমপাস। প্রবীন মানুষ
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:০৫481600
  • তবে কি দেশে যাবার সময় দুবাইটে এড়িয়ে যাব? সস্তার টিকিট দেয় কিন্তু।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১২:০৫481598
  • ১২:০১এর পোস্ট দেখে আমি এই টই থেকে বিদায় নিলাম।
  • kc | ১২ আগস্ট ২০১১ ১২:০৮481601
  • অ্যামেরিকা থেকে দেশে যাওয়ার সবচেয়ে সস্তা রুট হল ভায়া কুয়েত ইন কুয়েত এয়ারওয়েজ। প্রায় দুশো আড়াইশ ডলার কম হবে। তারপর আমি তো আছিই। শিবুদা শুনছেন?
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:১০481602
  • কুয়েত ভাট? কিন্তু ঘুঁষির লিস্টিতে আছি কিনা না জেনে ...
  • umesh | ১২ আগস্ট ২০১১ ১২:১২481604
  • হঠাৎ করে এই কয়েক মাসে পশ্চিমবঙ্গ টা দিদিময় হয়ে গেলো। দিদি সবাই কে জাদু-দন্ড দিয়ে নিজের চ্যালা বানিয়ে নিলো গো।
    আমাদের মতো কিছু কুত্তা-রাশির (রঞ্জনদা ব্যাখা পড়ে নিয়ো) মানুষ আর PT-দার মতো জাদু-দন্ডের নজর এড়ানো কিছু মানুষ ছাড়া সবাই এখন দিদির বশে।
    যার সাথে কথা বলি, সবাই এখন দিদির গুনগানে ব্যস্ত।
    গত রবিবারে তো একজন আমাকে মারতে বাকি রেখে ছিলো, কারন আমি দিদির নামে বেফাঁস কথা বলে ফেলেছিলাম। অথচ লোকটার সাথে সেই দিন-ই আলাপ।
    আমার বউ পর্যন্ত দিদির নামে ঘেউ ঘেউ করলে আমাকে লাঠি দেখায়।
    অথচ আমার বউটা কলেজে SFI এর CR পর্যন্ত হয়ে ছিল কোনো এক সময়।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:১৩481605
  • তা মেটা লজিক প্রমান করবে কি করে? এই ধর True AND True = True, সেটা কি করে প্রমান হবে?
  • lcm | ১২ আগস্ট ২০১১ ১২:১৪481606
  • কেসি-র কথা শুনো না। কুয়েত দিয়ে গেলে মোটেই শস্তা নয়। শস্তা ছিল টারোম এয়ারলাইন্স - রোমানিয়া। এরোফ্লত-ও ছিল শস্তা।
  • kc | ১২ আগস্ট ২০১১ ১২:১৬481607
  • আরে ঘুষিতো ইনস্ট্যান্ট ব্যাপার। হঠাৎ হয়ে যাবে। তবে অবভিয়াস কারণেই আপনি সেই লিস্টে নেই। আর ভাটের আবার জায়গা লাগে নাকি? যেমন এই জানুয়ারিতেই, ৪০হাজার ফিট উপরে, রাত্রি আড়াইটার সময়, র‌্যাটাসের সাথে হালকা ভাট হতে হতেও কেমন না হওয়া হয়ে গেছিল।
  • lcm | ১২ আগস্ট ২০১১ ১২:১৭481608
  • আহা উমেশ, ৩৪ বাদে চ্যানেল চেঞ্জ করলে, অন্য চ্যানেলে যে প্রোগ্রামই হোক লোকের প্রথমে ভালো লাগবে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১২:১৯481609
  • আবার এলুম। বলছিলুম কি, আমি ঐ লিস্টিতে আছি না নেই, জানি না তো, তাই ডিসেম্বরে আমি দুবাই যাচ্ছি (একদম শিওর), এটা কেসিকে জানাবো নাকি জানাবো না বুঝতে পারছি না।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:২০481611
  • ঠিক হ্যায়, পরের বার কুয়েতে রেস্ট নিয়ে দেশে যব।

    গিন্নি পরশু দেশে যাচ্ছেন, আমাকে বেবি সিটিং কত্তে দিয়ে :(।
  • abastab | ১২ আগস্ট ২০১১ ১২:২৩481612
  • শিবুদা সব কিছু প্রমাণ করব কেন? ওটাই তো মূল সমস্যা শুরুতে একটা কোন Axiomatics এ দু পক্ষকেই একমত হতে হবে আর তার পরে প্রমাণের চেষ্টা চলবে। তা এখানে কেউ সেই axiom গুলোয় একমত হয় না, আর তার পরে তর্কের নামে যা হয় না! অবশ্য কারু দোষ নেই অঙ্ক ছাড়া বাকি বিষয়গুলো সব গোলেমেলে।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:২৭481613
  • আরে আমিও তো তাই বলি। Axioms নিয়ে একমত হলে বাকী তো ফর্মাল লজিক। তাতেও গোডেলসাহেব বলেছেন সব জানা যাবে না। তবু প্র্যাকটিক্যাল ব্যাপারে একমত হওয়া যাবে।

    কিন্তু ঐ খানেই তো মুশকিল, Axiom-এর যে সব আলাদা বই, বাইবেল, কোরান থেকে মিল্টন ফ্রীডম্যান, এফিসিয়েন্ট মার্কেট হাইপোথিসিস। ব্বাপরে।
  • abastab | ১২ আগস্ট ২০১১ ১২:২৯481614
  • বিমান তো সস্তা। তারপরে জল পড়ছে দেখে ভালো করে সেলোটেপ সেঁটে দিল। তবে ওরা বেশ ভালো ভাত আর মুরগীর ঝোল খাওয়ায়। শুনেছি ইলিশ ও দেয় তবে আমি পাইনি।
  • abastab | ১২ আগস্ট ২০১১ ১২:৩২481616
  • না না তবে লড়াই থামছে না। (KC-র আজ ছুটি বলে কথা।) Axiom দিলেই হল না, তার consistency আছে না, সেখানেই খেলা জমবে। যে যার axiom ফেলুক তার পরে অন্য পক্ষ লড়ে প্রমাণ করুক consistency নেই।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১২:৩২481615
  • আমি ঐ লিস্টিতে নাই। মানে থাকলেও পদত্যাগ করলাম। অবভিয়াস কারণে।
  • abastab | ১২ আগস্ট ২০১১ ১২:৩৩481618
  • লিস্টি ফাঁস হয়ে গেছে নাকি? যা:
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১২:৩৩481617
  • মানে আমি ঐ লিস্টিতে আছি। দাঁড়াও আজ থেকে মুগুর ভাঁজি।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১২:৩৪481619
  • দুখেকে অনুপ্রাস স্টাইলে গালাগালি দিতে গেলে দ্যুস্‌শালা ছাড়া আর কিছু মাথাত আসছে না। :-(
  • abastab | ১২ আগস্ট ২০১১ ১২:৩৭481620
  • দুর্যোধন, দু:শাসন, ইত্যাদি
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১২:৩৮481622
  • যদি মালটিপল সেট অফ consistent axioms পাওয়া যায় তখন কি হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন