এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:১৭608895
  • কমেন্টেটর রাও মরগ্যান বলছে। আর বলছে চিডা।
    অরণ্যদা, কুয়েত ভালোই চাপ দিচ্ছে। তবে এখনো অবধি একমাত্র সেভটা কুয়েত এর গোলকিপারকেই করতে হয়েছে।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:২৩608897
  • কুয়েত ১-০ ইবে। অফসাইড ট্র্যাপ করে হাই লাইন রাখতে গিয়ে কেস খেল।
  • aranya | ০১ অক্টোবর ২০১৩ ২২:২৩608896
  • থ্যাংকু রোবু। চোখ রাখছি এখানে, আর প্রার্থনা করছি
  • aranya | ০১ অক্টোবর ২০১৩ ২২:২৪608899
  • যাঃ, বলতে না বলতেই :-((
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১৩ ২২:২৪608898
  • বাজে গোল খেল।
    মনে হলো অফসাইড ছিল
  • aranya | ০১ অক্টোবর ২০১৩ ২২:২৬608900
  • সুভাষ ভৌমিক না কে যেন লিখেছিল, অফসাইড ট্র্যাপের চেষ্টা না করতে
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:৩০608902
  • ছিল না অফসাইড।
    অফসাইড ট্র্যাপ করতে গিয়ে আরেকটা গোল খাচ্ছিল।
    চিডি সিটার মিস করল। এওয়ে গোল হত। সিটার ও না, রীতিমত স্লীপার।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:৩৩608903
  • আবার ট্র্যাপ করতে গিয়ে ২-০।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:৩৫608904
  • ৩-০।
    মালা পড়তে পারে।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:৩৬608905
  • সবচেয়ে বাজে ব্যাপার ৩ টেই সফট গোল।
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১৩ ২২:৩৭608906
  • ইবে এর কোনো সাইড ব্যাক আছে বলে মনে হচ্ছে না। ওদের লেফট উইঙ্গার তো একা একা দাড়িয়ে আছে, দুটো গোল হয়ে গেল এক জায়গা থেকে।
  • Tim | ০১ অক্টোবর ২০১৩ ২২:৫২608907
  • চিডির ওটা গোল করা উচিত ছিলো। তখনও একগোলে হারছিলো।

    তবে ওদের প্রত্যেকটা প্লেয়ার ইবের যেকোনো প্লেয়ারকে বলে বলে নাচাতে পারে। খুব খুব খুব ভালো টিম। কগোল হয় কেজানে আজ।
  • Tim | ০১ অক্টোবর ২০১৩ ২২:৫৪608908
  • রোবুকে ক। তিনটেই সফট গোল। সেকেন হাফে আরেকটা তফাৎ হবে, স্ট্যামিনার। তখন ইবে দাঁড়িয়ে যাবে।
    ওপরে চিডি আর মোগা আর নিচে ওপারা বেশ লড়ছে কিন্তু।
  • cb | ০১ অক্টোবর ২০১৩ ২৩:২৬608909
  • ৪ - ১

    কর্নারে গোলটা ভাল হয়েছে
  • aranya | ০১ অক্টোবর ২০১৩ ২৩:২৮608910
  • ৪-১ না ৩-১ ?
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২৩:৪৩608911
  • গুরবিন্দর এর দোষে একটা খেয়েছে, সেটা বলিনি। সেকেন্ড হাপে খারাপ খেলল না। দু-তিনটে দুরপাল্লার শট থেকে গোল হলেও হতে পারত।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২৩:৪৬608913
  • লালরিংডিংকা অসাধারণ খেলছে সাব নেমে। বিশ্বমানের গোল। ৪-২।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২৩:৫৪608914
  • ৪-২।
    আমি খুসি। তবে ইস্ট বেঙ্গল এর ২-০ বা ৩-১ জেতা মুশকিল আছে। ঘরের মাঠে ড্র করলেই বলব অনেক।
    এবার আরসেনাল নাপোলি দেখি। কাল ছুটি। জীবন কী সুন্দর :-)
  • Tim | ০১ অক্টোবর ২০১৩ ২৩:৫৫608915
  • ৩-২ হতে পারতো আজ। সেকেন হাফে ভালো খেলেছে। মোগা আর বলজিত কন্টি ধেড়িয়ে না গেলে....
    ভালো লাগলো খেলা দেখে। গুরপ্রীতের কাউন্সেলিং দরকার। রোজ একটা করে গোল গিফট। ধুস!
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১৩ ২৩:৫৯608916
  • ৪-২
    যাক মাথা উচু করে ফিরবে।
    ১৪৭ র‌্যান্কিং টিমের সাথে এর বেশী আশা করা যায় না।
    আমার একদম খারাপ লাগছে না।
    সুযোগ খোলা রেখে দেশে ফিরছে।
    যদিও অলীক কল্পনা, তবুও বলে রাখি ঘরে ২-০ রাখতে পারলে স্বপ্ন টা বাস্তব হতে পারে।

    আজ কি ভেবেছিলাম ওদের মাঠে দু গোল করবে, তাহলে ঘরের মাঠে দু গোলের স্বপ্ন দেখবো না কেন?

    তবে চারটে গোল-ই খুব বাজে খেয়েছে।
    ইবের রাইট সাইড পুরো খোলা মাঠ হয়ে ছিল।
  • রোবু | ০২ অক্টোবর ২০১৩ ০০:০০608917
  • গুরপ্রীত। মাই ব্যাড।
  • ঊমেশ | ০২ অক্টোবর ২০১৩ ০০:০৫608918
  • এখন আবার আর্সেনাল-নেপোলি শুরু হতে চলেছে।
  • + | ০২ অক্টোবর ২০১৩ ০০:০৬608919
  • ৩-২ কেন? গোলের হিসেব ভাবলে ম্যাচ ড্র হওয়া উচিত ছিল।

    এইসব ম্যাচে যেখানে অপোনেন্টের এত স্পীড, সেখানে সেন্টার লাইনের কাছে অফসাইড ট্র্যাপ করবে?? প্রথম দুটো গোলই খুব বাজে, ৪র্থ গোল ছেড়ে দিলাম, গুরপ্রীতের কোটা ছিল একগোলের খাইয়েছে। কেন যে অভিজিতকে খেলায়না!!

    লোবো-মেহতাব-ডিকা-অর্ণব-ওপারা দারুণ খেলল। জোয়াকিম যে মাঠে ছিল বোঝাই যায়নি।

    যুবভারতীর মাঠে কিন্তু এদের পাসিং ফুটবল আটকানো চাপ আছে, ওদের লেফ্ট উইং টা দারুণ প্লেয়ার। ২ন্ড হাফে অতিরিক্ত ক্যাসুয়াল নিয়ে ব্রাজিলিয়ানটাকে তুলে নিতেই খেলা পাল্টে গেল।

    আর হ্যাঁ, মোগা আর আমাদের এরিক অনেকটা একই লেভেলের
  • Tim | ০২ অক্টোবর ২০১৩ ০০:১৪608920
  • মোগার চোট আছে নয়ত আনফিট। চারটে বিদেশীর দুটো চোট পাওয়া। এভাবে এই পর্যায়ে খেলা যায়?
    তবে সত্যিই ভাবিনি ৪-২ হবে। এই দলের সাথে স্কিলের তফাৎ যতই হোক, আসল তফাৎ বোঝাপড়া আর মানসিকতার। ম্যানেজমেন্ট আরেকটু ভালো হলে তবেই সমানে সমানে লড়াই হয়। নইলে এইরকম সম্মানজনক হার নিয়েই সন্তুষ্ট থাকতে হবে।
  • Tim | ০২ অক্টোবর ২০১৩ ০০:১৬608921
  • কি আনন্দ আজ আবার ওজিল খারাপ খেল্লেই নিন্দে করতে পারবো। ;-)
  • ঊমেশ | ০২ অক্টোবর ২০১৩ ০০:১৭608922
  • গান্ধী কে থ্যান্কু
  • ঊমেশ | ০২ অক্টোবর ২০১৩ ০০:২৬608926
  • ওজিললললললললললললল
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ০০:২৬608925
  • ওজিল!!
  • Tim | ০২ অক্টোবর ২০১৩ ০০:২৬608924
  • উরিস্লা কি গোল করে দিলো ওজিল। আমার কথা শুনতে পেয়েছে। ঃ-)
  • Arpan | ০২ অক্টোবর ২০১৩ ০০:২৭608927
  • আর র‌্যামসের পাসটা? পুরো ঠিকানা লেখা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন