এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৭608862
  • আবার আমার একটি গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাই।

    আর্সেনালের লাক ভালই ফেভার করছে, এর আগে স্যান্ডারল্যান্ড ম্যাচের মতই। আজ দ্বিতীয় গোলটার সময়, সেজনি যখন বল ধরে সেটা গোললাইন টপকেছিল, আর সোয়ানসি প্লেয়াররা কর্নারের জন্য রেফারীর দিকে ছুটেছিল, সেই বল ধরেই কাউন্টার অ্যাটাকে গোল।

    খেলাটা খুব ভুলভাল হয়েছে।

    অ্যালেন গাও এককালে ভালো প্লেয়ার ছিল, এখন এক্সটারে খেলে দেখলাম, সেতো লীগ২এর টিম, আর রেঞ্জার্স নাকি স্কটিশ৩র্ড ডিভিশনঃ) এ আর এমনকি?? তবে গাও চোটের আগে ভালো প্লেয়ার ছিল, তার কিছু ঝলক দেখিয়ে গেছে।

    মোবার খেলার কথা নাই বা বললাম। কেনিয়ার এক রিক্সাওয়ালাকে এনে স্ট্রাইকার বানিয়েছে, গোল আর কোদ্দিয়ে হবে? সাবীথ-কাটসুমি-ইচে-সন্দীপ খুব ভালো খেলেছে। চার্চিলের হুগো বলে বিদেশীটা দারুণ

    একটু ঘুমাই, রাতে মাদ্রিদ ডার্বি
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৮608863
  • এর মধ্যে গুরুর্ত্বপূর্ণ মতামত তো সেশের লাইনটাই মনে হল। ঃ)
  • রোবু | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৩608864
  • রেফারী খেলা না থামালে কর্নারের জন্য ছুটলে তো শাস্তি পেতেই হবে :-)
    তিনটে গোলই খুব ভালো হয়েছে। আর জিরু আর ওজিলের গোল করা উচিত ছিল। আরসেনাল পুরো সুইচ অন সুইচ অফ মোডে খেলছে।
    মহেশের কপালে দুঃখ আছে।
  • ঊমেশ | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৩৭608865
  • গান্ধী এমনি-তেই মনমরা।

    তাই আর বেশী দুঃখ্জনক কথা লিখি না। (মোবা-চার্চিল ম্যাচ কেন টা লিখিনি)

    আমি কোথাও লাস্ট উইকের অ্যানফিল্ডের কথা লিখিনি।
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:৪৯608866
  • এইমাত্র হাইলাইটস দেখলাম। তিনটে গোলই পাগলের মত হয়েছে।
  • + | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ০৩:৩৮608867
  • লাস্ট উইক অ্যানফিল্ডে স্টারিজের একটা পেনাল্টি দেয়নি, আর কিছু তো মনে পড়লোনা।

    অ্যাথলেটিকোর ডিফেন্সটা হেবি। আর সামনে কোস্তা-ভিয়া-টুরান-কোকে, রিয়ালকে বেশ হারাল।

    রিয়ালের খেলার বৈচিত্রটাই চলে গেছে, ইস্কো ভালো কিন্তু একটা ধাঁচের প্লেয়ার, বেল-রোনাল্ডো-ইস্কো, একই টাইপ। মড্রিচ নামতে তাও খেলাটা হচ্চিল। পেপে অনেকদিন বাদে ফর্মে ফিরেছে, বল ছাড়াও কেলাকেলি করল আজঃ)
  • Jay | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:২৬608869
  • ডার্বি জিতলাম কাল। গতবারের বদলা, নাইজেল ক্লাফের চাগরী গেল।
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৪608870
  • বেঙ্গালুরু এফসি এইবার অনেক টিমকে চমকে দেবে। রুনি আর জনসন দুটো প্লেয়ারই বেশ ভালো।
  • + | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৫608871
  • আহাঃ) কুটিনহো, জনসন ফিরুক। অনেকদিন বাদে চ্যাম্পিয়নস লীগে খেলবঃ)

    ফিরেই দুগোল, ম্যাচের মধ্যে থাকলে সুয়ারেজ আরো দুখানা দিত
  • Arpan | ২৯ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪০608872
  • কাদের বদলে? ম্যানিউ?

    (বাজারে ম্যানিউর নাম পাল্টে একটা সেক্সিস্ট জোক চলছে)
  • + | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৮608873
  • এরকম বললে হবে? জোকসটাও তো ছাড়তে হবে?

    chosen one আর special one দুজনই চাপে

    এই মুহুর্তে ম্যানুর জায়্গাতেই মনে হচ্ছে, অবশ্য র‌্যামসি-ওজিল চোট না পেলে কি হবে বলা যাচ্ছেনা
  • ঊমেশ | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৯608874
  • এতো ভালো উইকএন্ড অনেক দিন পরে এলো।
    লিভারপুল এর জেতাটা না ধরলে এই মুহুর্তে আমাদের সব বিপক্ষ দল পয়েন্ট লস করলো।

    ম্যানু, সিটি, চেলসী, স্পার্স, ডেম্পো, মোবা, চারচিল, ........

    সবাই এটা বলতে ভয় পাচ্ছো কেন, যে ম্যানু এবার প্রথম চারে থাকছে না।
    যদি জানুয়ারীতে টিমে ভালো কিছু চেন্জ না করে তাহলে এখন থেকে দেয়াল-লেখন টা স্পষ্ট হয়ে যাচ্ছে যে পরেরবারে ম্যানু চ্যাঃ লিঃ এ নেই। ম্যানু কে এতো বাজে খেলতে অনেক দিন দেখিনি।

    গান্ধী, লিভারপুল কি বড়ো স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছে?
    সুয়ারেজ যদি ভুল-ভাল কিছু না করে (কামড়ে দেয়া ইত্যাদি), তাতে মরিনহো, সিটি রা যেমন ছড়াচ্ছে তাতে শুধু চ্যাঃ লিঃ নয়, প্রিঃ লিগ এর চ্যাম্পিয়ন হবার কথা ভাবতেই পারে। এটা মজাক করে নয়, দিল সে বললাম।
  • stoic | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৭608875
  • ম্যান ইউ প্রথম চারে থাকবে না। এই সীজনে তো বটেই, পরের কয়েক সীজনেও বেশ সন্দেহ আছে। নতুন টিম বানাতে হবে। পার্সি একা আর কত টানবে?
  • + | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০২608876
  • পার্সিই নয়, একা টানছে রুনি আপাতত

    লিভরপুলের বেঞ্চে এখনো চ্যাম্পিয়ন হওয়ার মত নয়, আর্সেনালের কাজোর্লা-আর্টাটা-পোদোলক্ষী-ওয়ালকট চোট, তাতেও কোনো এফেক্ট পড়ছেনা। সিটি-চেলসীরও বেঞ্চ শক্ত। কিন্তু আমাদের কুটিনহো-জনসন-অ্যাগারের চোট হতেই পয়েন্ট লস করলাম।

    ফলে এবছর চ্যাম্পিয়নের আশা করে লাভ নেই। সিটি-চেলসী কোচ বদলেছে, জানুয়ারীতে টিম আবার দাঁড়িয়ে যাবে
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৩:০৮608877
  • আর্সেনালের কাজোর্লা-আর্টাটা-পোদোলক্ষী-ওয়ালকট চোট।
    আর্টেটা ফিরছে আপাতত। আগের দিন কার্ডও দেখেছে সাব নেমে। চেম্বারলিন এরও ছোট আছে। বলতে পারিস চেম্বারলিন বিশাল প্লেয়ার নয়, কিন্তু আমাদের কাজে লেগে যায়। ফর এগজ্যাম্পল, ফ্ল্যামিনি যেমন। বেশ কাজে লাগছে।

    তবে চাপ হবে জিরু, ফ্ল্যামিনি বা সেন্টার ব্যাক দের একজন চোট পেলে। ও, আগেরদিন দেখলাম সায়না সাইড ব্যাকে খেলতে গিয়ে ছড়ালো।
  • ঊমেশ | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:২১608878
  • ম্যানু কে না হয় বাদ দিলাম।
    তার পরেও তো পাঁচটা টিম থেকে গেলো চ্যাঃ লিগের জন্যে।
    মরিনহো এফেক্ট, ভাবা যাচ্ছে না, চেলসী প্রথম চারে নেই।
    সিটি টিম ভালো, প্রথম চারে থাকছে-ই।
    আর্সেনাল, থাকতে অভস্থ্য।
    লিভারপুল আর স্পার্স, দুজনেই তেড়ে-ফুড়ে ভালো শুরু করেছে, ভালো টিম, থাকা উচিত।

    কিন্তু বটম-লাইন হলো একজন কে বাইরে থাকতে হবেই। বলিদানটা দেবে কে?

    সুয়ারেজ ভালো ছেলে হয়ে থাকলে আর স্পার্স নিজের সুনাম (শেষ দিন গুলো তে চোক করা) বজায় রাখলে লিভারপুল এগিয়ে।

    ১-২-৩-৪ কেমন হবে কিছু বোঝা যাচ্ছে না।
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৪৮608880
  • স্পার্সে কিন্তু এবার আর বেল নেই, লাস্ট সিজনের মসীহা। আর তার আগের বারের হলো মড্রিচ।
  • ঊমেশ | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৯608881
  • স্পার্স এবারে ভালো খরচা করে ভালো সাইন করিয়েছে।
    পাউলিন্হো, সোলদাদো, এরিকসন, তিনটেই খুব ভালো সাইন।
    তাই ওদের ধুর-ছাই করছি না।
  • Arpan | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৮608882
  • ম্যানসির এই সিজনে তিনটে অ্যাওয়ে ম্যাচ খেলেছে (ইপিএলে)। - দুটো হার, একটা ড্র। আমি ওদের প্রথম চারে দেখছি না।
  • রোবু | ৩০ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৪608883
  • ম্যানসি কে আমি প্রথম চারে দেখছি। বেঞ্চ আছে।
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১৩ ০১:১০608884
  • ওয়ার্ল্ড ক্লাব র‌্যান্কিং ১৪১ এর সাথে ৪৪৭ এর লড়াই।
    আগে বলেছিলাম ডেভিড এর সাথে গোলিয়াথের লড়াই।
    তবুও একটা অঘটনের আশাতে আছি।
  • aranya | ০১ অক্টোবর ২০১৩ ০৬:০৩608885
  • গুড লাক, আমার প্রিয় ক্লাব। লড়াই ছেড় না
  • + | ০১ অক্টোবর ২০১৩ ০৯:১১608886
  • খেলা কি দেখাবে??
  • Tim | ০১ অক্টোবর ২০১৩ ১০:৫৩608887
  • রাত দশটায় খেলা। কোনক্রমে যদি ড্র রাখতে পারে তাহলেই খুশি হয়ে যাব। যদিও মন বলছে বেশ কয়েকগোলে হার হবে।
    ইউটিউবে ওদের খেলা দেখেছি। আকাশ পাতাল তফাৎ। ঃ-(
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:০৩608889
  • আর আরসেনাল এর খেলার লিং ও পেলে দিয়ে রেখো। ইবের খেলা দেখা শুরু করলাম।
  • রোবু | ০১ অক্টোবর ২০১৩ ২২:০৪608891
  • ইবের খেলা ইএসপিএন দেখাচ্ছে।
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১৩ ২২:১৫608894
  • ০-০ ১৩ মিনিট
  • ঊমেশ | ০১ অক্টোবর ২০১৩ ২২:১৫608893
  • এই লিংকে সব ফুটবল ম্যাচ পাবে।
    আমি আল-জাজিরা তে দেখছি।
    ইবের কোচ কে দেখিয়ে নাম দেখালো ঃ ট্রাভের মর্গ্যান
  • aranya | ০১ অক্টোবর ২০১৩ ২২:১৫608892
  • আপিস থেকে অনলাইন দেখা যাচ্ছে না। যারা দেখছ, এট্টু আপডেট দিও
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন