এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৫582136
  • রেস্পেক্ট? স্বাধীনতায় হস্তক্ষেপ হবে না তো? বাপ-মা-দাদু-দিদা সবাই মিলে টিভিতে মাধুরির নাভি-দর্শন করে একসঙ্গে "enjoy" করছে-কে কাকে respect শেখাবে?
  • kc | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১১582137
  • নাভি দর্শন করে এনজয় করলে রেসপেক্ট করা যায়না নাকি? নাভি দর্শন করলেই বুঝি খাবলে ছিঁড়ে ফেলার শিক্ষা দেওয়া হয়?
  • jhiki | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২582138
  • তারা সবাই একসাথে সলমানের পেশীও দেখে ......
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৬582139
  • নাভি দর্শন 'enjoy' করলে মেয়েদের মানুষ হিসেবে সম্মান দিতে কোথাও অসুবিধে আছে ?
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২০582140
  • তাহলে করুন সকলে মিলে কোলের ছেলেটিকে সঙ্গে নিয়ে নাভি-দর্শন - আর প্রত্যাশা করুন যে ঐ ছেলেটি বড় হয়ে তৈরি করবে এক নির্মল সমাজ!!
  • :-) | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৭582141
  • PT কে সাপোর্ট দিতে হবে? আমি আছি। তাতিন কই?
  • PT | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৩582142
  • এক সময়ে তত্বকথা শুনেছিলাম যে ছেলে-মেয়েদের ছোটবেলা থেকে মেলামেশা করতে দিলে তারা পরস্পরকে সন্মান করতে শিখবে। সুইডেনে সেই মেলামেশার পরীক্ষা চলেছে বহু দশক ধরে। সে দেশে আইন, কোর্ট, শিক্ষা, উচ্চশিক্ষা, সমাজভাবনা অনেক দেশের থেকে অনেক বেশী উচ্চমানের ও সর্বজনলভ্য। তার পরেও "Statistics now suggest that 1 out of every 4 Swedish women will be raped."

    আর অন্য দিকে শুনেছিলাম যে ভারতে সমাজ ও পরিবারের বাঁধনের জন্য মেয়েরা নাকি সুরক্ষিত থাকে।

    দেখা যাচ্ছে যে কোনটাই কাজ করছে না মেয়েদের রক্ষাকবচ হিসেবে। কেননা "যতোদিন পুরুষতান্ত্রিক চিন্তা থাকবে ততোদিন ধর্ষণও থাকবে"। ব্যাপারটা এত সরলিকৃত হলে, কি করলে পুরুষতান্ত্রিক চিন্তাকে বিদায় দিয়ে মাতৃতান্ত্রিক চিন্তা সমাজে প্রতিষ্ঠা করা যায় সে ব্যাপারে একটু আলোকিত হওয়ার অপেক্ষাতে থাকলাম।
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৬582143
  • নাভি দর্শনে সমস্যা নেই। কিন্তু মাধুরীরই একটা ভিডিও দেখছিলাম, সেটা বোধহয় কোনো স্টেজ প্রোগ্রাম। অনেকগুলো বিখ্যাত গানে পরপর নাচ হচ্ছিল। সেখানে, মাধুরী মাটিতে পড়ে ছটকাচ্ছে আর একটা জাল বিছিয়ে দেওয়া হয়েছে তার উপর, এ দৃশ্যের প্রত্যক্ষ ও পরোক্ষ কনোটেশনটা বড়ই দৃষ্টিকটু ঠেকেছিল। তাই যেখানে ঐ নাভি দেখানো হয়, সেখানে এমন মেল শভিনিজমও প্রদর্শিত হবে, বলিউডও তো সেই শেষমেশ। তাই নাতি নাতনী কোলে দেখলে একটু সমঝে দেখাই ভালো, নইলে দৃশ্যার্থের অযুত সম্ভাবনায় কে যে কী করে বসে পরে ভেবে লাভ হয় না।
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫১582144
  • কিন্তু will be raped মানে কী? প্রেডিকশন?
  • :-) | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৪582147
  • মাধুরী নাভি ইত্যা দেখাবার সময় নিজেকে ভোগ্যবস্তু সিসেবে আকর্ষক ও উত্তেজক হিসেবে দেখান। পুং কামনায় রসদ যোগান। নিজেকে কামাসিক্ত ও শয্যা-উন্মুখ হিসেবে বেচেন। দেশের কোটি জনতা তার অর্ধনগ্ন ছবি বালিশের নিচে নিয়ে শুলে বা বাথরুমে ব্যবহার করলেই তাঁর বিক্রি ও বাজার। ভ্যালু বৃদ্ধি। এথেকে তার প্রতি লোলুপ কামনা ও তজ্জাত ঘৃণা ব্যতিরেকে ঠিক কি শ্রদ্ধা আশা করা যায়? এবং অনবধানে তার ফ্যাশনানুকরণকারীদের প্রতি ও সুতরাং ... (এক্ষেত্রে মাধুরী ও নাভি প্লেসহোল্ডার মাত্র)

    যথেষ্ট হইল?
  • :-) | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৭582148
  • বাই দ্য ওয়ে, সুইডেনে প্রস্টিটিউশন লিগাল কিনা ডেটা আছে?
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৮582149
  • সুইডেনের কথাটা তোলা মিসলিডিং।
    বিভিন্ন দেশের ক্রাইম রেকর্ড ব্যুরোর তুলনা চলেনা। বিশেষতঃ নারী নির্যাতনের ক্ষেত্রে। প্রথমতঃ অনেক দেশে আণ্ডার রিপোর্টিং এর একটা বড় ইস্যু থাকে।
    ভারতেই NCRB র তথ্য থেকে কেন প্রকৃত চিত্র পাওয়া যায় না, সেই নিএ এই লেখাটায় কিছু কথা ছিল http://www.anandabazar.com/archive/1130910/10edit3.html।

    দ্বিতীয়তঃ সুইডেনে ম্যারিটাল রেপ স্বীকৃত অপরাধ। সেটা রেকর্ডেড হলে বহু দেশেই এই 1 in 4 রেশিও চলে আসবে। ক'দিন আগেই ইউ এন এর এক সমীক্ষা প্রকাশিত হয়েছে ( সমীক্ষার রিপোর্ট ক্রাইম রেকর্ড ব্যুরোর থেকে অনেক বেশি ভরসাযোগ্য), তাতে এশিয়ার অনেক দেশে এইরকম রেশিওই বেরিয়েছে।

    আর এই লেখাটাও রইলো। পড়লে অনেক কিছু পরিষ্কার হতে পারে।
    http://www.bbc.co.uk/news/magazine-19592372

    ও হ্যাঁ, আজ আবাপ তে অনির্বাণ চট্টোপাধ্যায়ের লেখাটা খুব ভালো লাগলো। ' গণধোলাই আজও আমাদের দেশে জনতার আদালতে নির্ধারিত এক সুপরিচিত শাস্তি, সেই দৃশ্যেও তো তুমুল কার্নিভাল দেখি। তেমনই আর একটি দৃশ্য আমাদের চার পাশে রচিত হল না তো? বিচার এবং শাস্তির আধুনিক মোড়কটি খুলে আমরা নিজেদের মতো করে প্রাচীন বর্বরতার মৌতাত সংগ্রহ করে নিলাম না তো?'
  • pi | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৯582151
  • কামনা থেকে জাত ঘৃণা ? ঃ)
    ওমনাথ অবশ্য তাতিন মোডে আছে। তাই তর্ক নিষ্প্রয়োজনীয় ঃ)
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৯582150
  • একই কথা তো সলমন খানের ক্ষেত্রেও সত্যি ঃ-) ইন ফ্যাক্ট যে কোনো মেল সুপারমডেলের জন্যেও।
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১০582152
  • অবভিয়াসলি এটা ওমনাথদার জন্য।
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৩582154
  • কামনা থেকে ঘৃণা জন্মালে মনে হয় সাইকয়াট্রিস্টের কাছে যাওয়া ভাল।
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২২582155
  • মাইরি। মাধুরীর সাথে পর্ণস্টারের কোন তফাত করলো না। কিন্তু ঘৃণা কেন? এমন মানুষের তো চিকিৎসা দরকার হয়। ওমনাথ নিশ্চয় দাবী জানাচ্ছেনা, দেশের কোটি জনতা এমন ঘৃণা অনুভব করে?
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৮582157
  • আর ঘৃণা ছাড়াও, যেসব জনতা মনে করেন কোনো মেয়ে বা ছেলে নিজের সেক্সুয়ালিটিকে ফ্লন্ট করলেই আর সম্মানের যোগ্য থাকেনা, তাদের প্রত্যেকেরই কাউন্সেলিং জরুরি বলে মনে করি।
  • সে | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪৮582158
  • পারষ্পরিক সায় (সম্মতি) ব্যতিরেকে যৌন সম্বন্ধ ধর্ষন। একজনের ইচ্ছের বিরুদ্ধে তার ওপর জোর করা তার প্রতি সম্মান প্রদর্শন নয়। কোনোভাবেই নয়।
    মানুষ যে পেশা/ জীবিকাতেই থাকুক না কেন তাকে জোর করে তার ওপরে বলপ্রয়োগ করে তার ইচ্ছের বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপন তার প্রতি সম্মান দেখানো নয়।
    এটাই আপত্তির বিষয়। অযথা কিছু মানুষকে ঘৃণা করতে হবে কেন? এবং ঘৃণার প্রকাশ করতে ধর্ষণ? যে দেশেই সেটা হোক না কেন সুইডেন, অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, ইঃ এগুলো জঘন্য অপরাধ। কোনোভাবেই এই অপরাধের জাস্টিফিকেশন হতে পারে না। শাস্তি হিসেবেও না।
    কোনো দেশের আইনব্যবস্থায় কি এমন শাস্তি আদালত দিতে পারে- অমুক মহিলা ভয়ানক অপরাধ করেছে তার অপরাধের শস্তি হিসেবে তাকে ধর্ষন করা হোক?
  • :-) | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৪582159
  • "খুব সেক্স করতে চাই কিন্তু কোনও মেয়ে যদি আলাপের পরেই শোয়া-শোয়া ভাব করে মনে মনে বলি ‘বেশ্যা’," (ল্যাজে পা, চন্দ্রিল ভট্টাচার্য, রবিবার, ১৫ই সেপ্টেম্বর, ২০১৩) http://www.anandabazar.com/archive/1130915/15rabigol.html
    (অধিকাংশ বা কোটি জনতা প্রসঙ্গে)

    ধ্বক ধ্বক করার সাঙ্গে একটি উচ্চাঙ্গের 2X এর সেন্সরজনিত ঢাকাঢুকি ব্যতীত বিশেষ পার্থক্য আছে কিছু? দুর্মর যৌনকাতরতা ব্যতীত ওটির আর কিছু উপজীব্য রয়েছে ?

    যাবতীয় আকর্ষন ও শোয়ার ইচ্ছে সত্ত্বেও একথা সবাই জানে অধিকাংশ "মাধুরী" গুছিয়ে পুরুষসঙ্গ করেন, অধিকাংশই উঁচু দামের কর্পোরেট এসকর্ট, পয়সা ফেলিলেই খুলিয়া থাকেন। কামনা নিশচয়ই থাকে, কিন্তু, আহা ঘৃণা নাহোক, খুব কিছু সম্মানবোধ এহেন ইমেজের সাথে জড়িয়ে থাকে কি? সকলেই জানে ওরা বেসিকালি "বেশ্যা"। সেই জানাটাকে ঘৃণা না বলে অন্য কোনো সফট টার্মে ডিনোট করলে আপত্তি নাই তো।

    আর, সলমন খান ও যাবতীয় মেল সুপারমডেলের শরীর প্রদর্শনের ইমেজের মধ্যে কতখানি সাবমিশন "আমাকে ভোগ কর" থাকে আর কতখানি ডমিন্যান্স "আমার ভোগে লাগ" থাকে সেটা অনুধাবনের। অনুকরণের মধ্যে এইগুলো ইমপ্লান্ট থেকে যায় কিন্তু। অবশ্য অধুনা দু-তিনটি সিনেমার পর গিগোলো ইমেজেরও রমরমা।

    আর কেই বা অক্ষয় বা জন আব্রাহামকে সচ্চরিত্র প্রেমিক কল্পনায় তৃপ্তি পায়? তাদের চরিত্র ও সকলের জানা। তাদের নিয়ে সেক্সুয়াল ফ্যান্টাসিও ন্যাস্টি ই হয়ে থাকে। সম্মানের জায়গা কোথায়? সেক্সুয়ালিটিকে ফ্লন্ট করলে, বিপরীত যৌনতাকে টিটিলেট করলে সম্মান অর্জন করা যায় এমন চিন্তাভাবনা যারা করেন তাদেরও কিন্তু একটু চোখ মেলে তাকানোর প্রয়োজন।

    দেশে যদ্দিন মেয়েরা ২০ টাকায় বুক খুলে দেবেন, ২০০ টাকা বিছানায় এসে শোবেন ও ২০০০ টাকায় বিক্রি হয়ে যাবেন, তদ্দিন সার্বিকভাবে তদের প্রতি সবস্তরে সম্মান গড়ে উঠবে এটা আশা করা একটু কঠিন।

    সে, ধর্ষণ কে কে কোথায় জাস্টিফাই করতে গেল? মিসোজিনির (এইটে শিখে নিয়েছি) রুট কজ অ্যানালিসিস হচ্ছে তো।

    পিটিদা, ঠিক ট্র্যাকে আছি তো? ফসকালে একটু ধরিয়ে দেবেন।
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৭582161
  • সহাবস্থানকে আজকাল 'তজ্জাত' বলে নাকি ? কতো কম বাংলা জানি :-)
  • কল্লোল | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫০582163
  • ব্ল্যাঙ্ক। বাজারের চাহিদা, একটা বিষয় মাত্র। তাই দিয়ে বাল্য বিবাহ ব্যাখ্যা করাটা বেশ গাঁটের কাজ হয় বলে আমার ধারনা। বাড়ির মেয়ে-বৌ কাজে যাচ্ছে। বাজার চাইছে বলে যাচ্ছে। কিন্তু পরিবারে অসন্তোষ থেকেই যাচ্ছে, এটা ৪০এর দশকে খুব সাধারণ সামাজিক সমস্যা, এমনকি শহরেও (মহানগর দ্রষ্টব্য)। আজ আর এটা সামাজিক সমস্যা নয়। আমার মেয়ে চাকরি করতে ব্যাঙ্গালোর কি মুম্বাই, কি জব্বলপুর - এই নিয়ে পরিবারে গর্ববোধ আছে। এই অসন্তোষ থেকে গর্ববোধ - বহু রাস্তা পার হতে হয়েছে - ব্যক্তিগত লেভেলের লড়াই, সাহিত্য, সিনেমা সবই কাজ করে।
    শুধু বাজার দিয়ে ব্যাখ্যা করাটা বেশ গাঁট মতোন।
    আমার এক বোনের মেয়ে তার পুরুষসঙ্গীর সাথে একসাথে থাকে। হ্যাঁ, বিয়ে হয় নি। তাতে সেই ছেলেটির আমার মায়ের শ্রাদ্ধে যোগ দেওয়াতে কোন সমস্যা হয় নি। হ্যাঁ, সেটা নিয়ে সকলেই একটু কৌতুহলী। কবে বিয়ে করবি? এই প্রশ্ন ভাগ্নীকে শুনতে হয়েছে। সে অবশ্য মিস্টি হাসি ছাড়া আর কোন জবাব দেয় নি। এটা নানান সামাজিক আলোচনার ফল। তাতে বাজার খোঁজা অর্থহীন।
  • b | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫০582162
  • "দেশে যদ্দিন মেয়েরা ২০ টাকায় বুক খুলে দেবেন, ২০০ টাকা বিছানায় এসে শোবেন ও ২০০০ টাকায় বিক্রি হয়ে যাবেন, তদ্দিন সার্বিকভাবে তদের প্রতি সবস্তরে সম্মান গড়ে উঠবে এটা আশা করা একটু কঠিন।"

    ঃ) কি সার্কাস্টিক মোডে আছেন? জানাবেন। খুব দরকার।
  • :-) | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৪582164
  • তজ্জাত বাদ্দিলেই স্যান পিটিদা লাইনে আপত্তি রাখছে না তাহলে। মানে বাক্যটি এরকম হলে, " এথেকে তার প্রতি লোলুপ কামনা ও একইসাথে যথেষ্ট ঘৃণা ব্যতিরেকে ঠিক কি শ্রদ্ধা আশা করা যায়?" স্যান মেনে নিত?
  • :-) | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৫৭582165
  • কাউন্সেলিং না করানো পর্যন্ত কনফার্ম বলতে পারব না, বি-দা। আপনি বক্তব্য রাখতে থাকুন।
  • san | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৩582166
  • না না ওটা প্রথম বিস্ময়। পরেরটা হল - কোনো মেয়ে ২০০ টাকায় বিছানায় এসে শুচ্ছে এতে যদি কারো দারিদ্র্য অসহায়তা এইসব চোখে না পড়ে মেয়েটির মানুষ হিসেবে সম্মানলাভের অযোগ্যতা চোখে পড়ে, তাহলে তার বেসিক ভ্যালুজে খুব সমস্যা আছে ধরে নেব !
  • sinfaut | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৫582168
  • কিছু সংখ্যক মেয়েরা সমাজ-অস্বীকৃত নিচু কাজ করছে ও তার জন্য টাকা নিচ্ছে। এবার মেয়েদের এমন কাজকর্মের জন্য "সার্বিকভাবে তদের প্রতি সবস্তরে সম্মান গড়ে" উঠছেনা ও পুরুষদের লোলুপতা সৃষ্টি হচ্ছে। এটাই বক্তব্য তো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন