এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৪608828
  • কাল বাচ্চা ছেলেগুলো সেশ অব্দি মাথা ঠান্ডা রেখে ম্যাচ বার করে দিল।

    কিন্তু পরের রাউন্ডেই স্পেশাল ওয়ানের টিমের মুখোমুখি। আমাদের কোচ কি সেখানেও এই টিম নামাবেন? ঃ O
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৩২608829
  • লিগ-কাপ সব দিনই ওয়েঙ্গারের লাস্ট প্রায়োরিটি।

    তাও হয়তো কিছু হতো, চেলসী দেখে কিছু ভালো প্লেয়ার নামাতো,
    কিন্তু চিন্তা অন্য জায়্গাতে।

    এমনিতেই অক্টোবর-নভেম্বরে আর্সেনালের ম্যাচ হলো,
    ২২-অক্টোবর # ডর্টমুন্ড (হোম)
    ২৬-অক্টোবর # প্যালেস (অ্যাওয়ে)
    ২-নভেম্বর # লিভারপুল (হোম)
    ৬-নভেম্বর # ডর্টমুন্ড (অ্যাওয়ে)
    ১০-নভেম্বর # ম্যানু (অ্যাওয়ে)

    এর মধ্যে আবার যদি ৩০ অক্টোবরে চেলসী কে খেলতে হয়, তবে আরো ঝামেলা। ১০০% জুনিয়ার না নামিয়ে কিছু করার নেই। কালকের মতো প্রথম টিমের কিছু নামানো একদম যাবে না।
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২০608830
  • ইবে ইতিহাস গড়েছে বলে যারা দাবী করছেন তাঁদের জন্য এটা থাক।

    http://en.wikipedia.org/wiki/1988%E2%80%9389_Asian_Club_Championship

    প্রথম ভারতীয় ক্লাব হিসেবে সেমিফাইনালে গিয়েছিল মোহনবাগান এবং মহামেডান। আর এটা দ্বিতীয় সারির টুর্নামেন্ট নয়, প্রথম সারির। ইরাক-চীন-জাপানের দল ছিল
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৭608831
  • দেখলাম।
    মোবা গ্রুপে শুধু জাপান, কোরিয়া আর অস্ট্রেলিয়া টিমে ভর্তি ছিল, ম্যাচ গুলো সব সিডনি তে হয়েছিল, মোবা ওদের সবাই কে হারিয়ে গ্রুপ টপ করে। সেমি তে মাত্র ২টো টিম ছিল, মোবা আর যারা চ্যাঃ হয় তারা।

    মোবা-কে আমার তরফ থেকে কনগ্রাঃ
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৪৯608832
  • হাঃ হাঃ
    কে ছিল প্রশ্ন নয়, প্রশ্ন হল প্রথম কোন ক্লাব সেমিতে ওঠে। আর ক্লাব মাথায় রাখলেও

    নেপাল, পাকিস্তান, ওমান ছিল। "ওমান" মাথায় রাখবেন

    এবার এবারের ইবের দেখুন

    সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মায়ানমার, মালয়েসিয়া (চারজনই ভারতের থেকে র‌্যাঙ্কিং-এ পিছিয়ে) খালি ভিয়েতনাম(১৫৩), ভারতের (১৫৫) থেকে এগিয়ে

    আর সবথেকে বড় কথা। ওটা ক্লাব চ্যাম্পিয়নশিপ, চ্যম্পিয়নস লীগের ইকুইভ্যালেন্ট
  • Tim | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৪608833
  • ইতিহাস ডেম্পো গড়েছে, ইবে না। সত্যের খাতিরে কই। এ এফসি কাপে অন্তত। আসিয়ান কাপ সেদিক থেকে ইতিহাস সেইটা ইবেরই।

    মোবাকেও কনগ্র্যা জানালাম।

    এবার থেকে কদিন পর পর মোবাকে উইকি দেখে দেখে কনগ্র্যাটস জানিয়ে দেব। আর কিছু না হোক আইএফে শিল্ডের জন্যই নাহয় জানানো যাবে। ;-)

    গান্ধির খুবই জ্বলছে বুঝতে পারছি। আমরা তো চেষ্টা করছি আরো কদিন গেলেই দেখবে ইবে লাগাতার হারছে। তদ্দিন একটু ধৈর্য্য ধরে থাকো। এখনও যে এক আধটা জিতছে সেসব মর্গ্যানের ইনারশিয়া।
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৫৭608835
  • অলিম্পিকে প্রথম ব্রোজ জিতে যেমন বলা যায়, ইতিহাস তৈরী হলো, সেরকম এশিয়াডে প্রথম ব্রোজ জিতলেও সেটা ইতিহাস হয়।

    গ্রিস ইউরো জিতে যদি বলে আমরা ইতিহাস গড়লাম, সেই সময় ব্রাজিল বলে উঠলো, ওটা তো ইউরো কাপ, বিশ্বকাপ তো নয়। তবে আর চেঁচাও কেন?
    তোমার যুক্তিটা এরকম ছিল।
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৭608836
  • নাহ, কর্ণম মালেশ্বরী যদি দাবী করত আমি প্রথম ভারতীয় যে কিনা অলিম্পিকে "ব্রোজ" জিতেছি, তাহলে লিয়েন্ডারের একটু রাগ হত বটে
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৯608837
  • কারেকসন

    "ব্যক্তিগত ব্রোজ"
  • ঊমেশ | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১৯608838
  • তুমি নিজেও প্রথমে বলেছিলে, ইবে খেলছে ইউরোপা কাপে, আর মোবা জিতেছিল চ্যাঃ লিঃ।

    তাহলে আর পেজ আর মাহেশ্বরী কে নিয়ে বিতর্ক কেন?
    আবার যদি মাহেশ্বরী বলে আমি প্রথম "মহিলা" হিসাবে জিতলাম, তাহলে তো পেজ এর গাত্রদাহ হবার কিছু নেই।
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৪608839
  • মার্কেটে ব্যাপারটা এমনভাবে দেখানো হচ্ছে যে ইউরোপা লীগ, চ্যাঃ লীগের থেকে বড়। এই যা। আর

    "মোবা জিতেছিল চ্যাঃ লিঃ" একবারও বলিনি। সেমিতে গেছিল।
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৩608840
  • মোবা কীসের সেমিতে গেছিল? এয়ারলাইন্স কাপের?

    অনেকদিন হয় না বটে সেটা!
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৫608841
  • ওঃ এতক্ষণে লিং দেখেছি। ন'টা টিম মিলে সেমিফাইনাল। ঃ))))

    আর ওই মহামেডান আমাদের মহামেডান নয়। এটা ঢাকা মহামেডান স্পোর্টিং। গান্ধী উত্তেজনার চোটে ভুলে গেছে। ঃ)
  • + | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৭608842
  • ইস্টবেঙ্গলকে বাংলার টিম ভাবলে ঢাকা মহামেডান কি দোষ করল!!
  • Arpan | ২৬ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৯608843
  • বাংলা নিয়ে আমার কোন আদিখ্যেতা নেই। ভারতীয় ক্লাব হিসেবেই ইবের বাইরে পরিচিতি।

    কিন্তু এটা তো গান্ধীই লিখেছিল নাকি? সেই প্রসঙ্গেই বলাঃ

    "প্রথম ভারতীয় ক্লাব হিসেবে সেমিফাইনালে গিয়েছিল মোহনবাগান এবং মহামেডান"
  • + | ২৭ সেপ্টেম্বর ২০১৩ ০০:১২608844
  • ওটা ছড়িয়েছিলাম, উত্তেজনার বশেঃ(
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:০২608847
  • কেউ কি ভিলার ফ্রিকিকটা দেখল? পুরো ক্লাসিক।
  • ঊমেশ | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৬608848
  • আজ সব ম্যাচে দেখি আমাদের মনের মতো রেজাল্ট হচ্ছে। স্পার্স-চেলসী ড্র। ম্যানু, সিটি হারছে।
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২১608849
  • আস্তে, চুপ। ফিঙ্গার ক্রসড।

    (ইসে, চার্সিল-মোবাটা বাদ গেল যে! ঃ D)
  • রোবু | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৭608850
  • খেলা কোথায় দেখছ?
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪২608851
  • স্টার স্পোর্টস-২-এ দেখাচ্ছে। আমার আসে না। আগেরটা ইএসপিএনে দেখাচ্ছিল।

    এখন বিবিসি রেডিও ফাইভ শুনছি আর ওদের ওয়েবসাইটে লাইভ আপডেট ফলো করছি।
  • রোবু | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৭608852
  • ধন্যবাদ। আবিস্কার করলাম আমার স্টার স্পোর্টস ২ আসে। লোকাল কেবল। হহব :-)
  • রোবু | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২১608853
  • ভালো গোল হল। জিরু আর ওজিল বাজে মিস করলো।
  • souvik | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৩608855
  • গাও কে মনে পরে নিশ্চয় ইবের সাপোর্টার দের।।দেখুন এখন সে কোথায়।

    http://www.bbc.co.uk/sport/0/football/19060702
  • রোবু | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৩608854
  • দ্বিতীয় গোলটা জাস্ট দেখো সবাই। ওভারপ্লেড যদিও একটু।
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৪608856
  • আবার র‌্যামসি।
  • রোবু | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৩608858
  • শোধের গোলটাও ভালো হল।
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৯608859
  • জানুয়ারি উইন্ডোতে রিয়াল র‌্যামসিকে নিয়ে টানাটানি শুরু না করে! ;-)
  • রোবু | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫২608860
  • আমাদের থেকে তো বারসা নেয়। রিয়েল তো স্পারস থেকে নেয়।
  • Arpan | ২৮ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৯608861
  • লা লিগার দিনও সেশ হতে চলল। এইবার কোন লিগকে তোলে কে জানে!

    http://www.mirror.co.uk/sport/football/transfer-news/arsenals-santi-cazorla-says-spanish-based-2300116

    তবে এইবারের ইপিএল জমে গেছে - ছ'টা দলের যে কেউ এইবার চ্যাম্পিয়ন হতে পারে।

    আমাদের পরের খেলা ওয়েস্ট ব্রমের সাথে। জেতা উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন