এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ২৩ জুলাই ২০০৮ ২১:১৪562444
  • এই রিমি ......
  • ranjan roy | ২৩ জুলাই ২০০৮ ২১:২০562445
  • সাধু! সাধু!
  • ranjan roy | ২৩ জুলাই ২০০৮ ২৩:০১562446
  • দময়ন্তীকে:
    প্রত্যেক রোববার খেয়াল করে বুলবুলভাজা পাল্টাও, বেশ কথা। কিন্তু ইন্ডেক্সে পুরনো নাম পাল্টাতে ভুলে যাও কেন? -এখনও ""তালিবান-জুজু'' দেখাচ্ছে!
  • aja | ২৪ জুলাই ২০০৮ ০১:১১562447
  • এবারে তক্কোটা একটু হেজে যাচ্ছে। তবু কয়েকটা কথা বলা যাক।

    ১। রেডিফে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো, আমেরিকায় চাকরি খোঁজা, আমেরিকার সংস্কৃতির নিন্দে আর ইরাক যুদ্ধ সমর্থন - এত্ত সবের মধ্যে ঐ চাকরির ব্যাপারটা বাদ দিলে বাকী সব ব্যাপারে তো রেডিফ পড়েই রেডিফের লোকজনের অবস্থান বোঝা যাবে (ডি: আমি রেডিফ পড়ি না)। এখন রিমি যদি রেডিফ খুঁজে কিছু ডাটা যোগাড় করে তো বেশ হয়। যদিও ন্যাড়ার বক্তব্যে আমার মনে হয়েছিল ডাটা হয়তো সম্বিতের কথাকেই সাপোর্ট দেবে। আর আম্রিকাতে চাকরি যেহেতু বহু লোকই চাকরি খোঁজে, সেহেতু প্রায়োর বিলিফ হল রেডিফ সেটেও তেমন লোক অনেক আছে। এখন ডাটা যোগাড় করলে অন্য রকম দেখা যেতেই পারে। কিন্তু সে তো ডাটা পেলে তবেই। তার আগে পর্য্যন্ত সবটাই অ্যানেকডোটাল।

    ২। সম্বিতের লেখার কোয়ালিটি ভাল নয়। আমার পড়ে অ্যানেকডোট মনে হয়েছিল, রিমির অন্য রকম মনে হচ্ছে। এ তর্কের সমাধান নেই।

    ৩। কোন মতকে ক্রিমিনালাইজ করলে সেই মতের বিরোধীদের কিছু সুবিধা হয়, এ কথাটা অস্বীকার করা যায় না। এখন কমিউনিজমকে ক্রিমিনালাইজ করার অনেক পরে দক্ষিণপন্থীদের বাড়বাড়ন্ত হয়েছে, সুতরাং দুটোর মধ্যে কোন causalilty নেই - এ যুক্তি আমার মতে নাইভ। দক্ষিণপন্থীদের ইদানীং যে বাড়, তার পেছনে অনেক কারণ। সেই সব কারণের মধ্যে ঐ কমিউনিজমকে ক্রিমিনালাইজ করাটাও আছে।

    সম্বিতের লেখাটি ভাল নয়, সে তো আমি আগেই বলেছি। ওটা সম্বিত নিজেই রিরাইট করলে ভাল করবেন। আমাকে দিয়ে রিরাইট করাতে হলে পয়সা দিতে হবে :)।
  • d | ২৪ জুলাই ২০০৮ ০৬:৩৬562448
  • রঞ্জনদা কোন ইন্ডেক্স কোথায় দেখছেন বুঝলাম না। প্রথম পাতায় আর বুলবুলভাজার পাতায় তো ছাপার সময়ই নতুন নাম চলে আসে। তাইই আছে।
  • ranjan roy | ২৪ জুলাই ২০০৮ ২৩:০৫562449
  • দময়ন্তীকে,
    কেন? প্রথম পাতায় ডানদিকে সাপ্তাহিক বুলবুলভাজা লেখা- নীচে তালিবান জুজুর--। কি জানি? খালি আমার পিসি তেই ওরকম দেখাচ্ছে?তোমাদেরটায় নয়?
  • d | ২৪ জুলাই ২০০৮ ২৩:২০562450
  • প্রথম পাতার ডানদিকের প্যানেল, বুলবুলের ঠোঙায় নতুন ভাজা পড়লেই আপডেট হয়। (নাহলে এই আজ্জো, ব্ল্যাঙ্কি, অভ্যু, রিমিরা ছেড়ে দিত নাকি?)
    কোন কারণে আপনার মেশিনের ক্যাশে ক্লীয়ার হয় নি।
  • Riju | ২৫ জুলাই ২০০৮ ০৯:৩৮562451
  • ন্যাড়াদা আর রিমিদি মোটামুটি সব কথাই বলে দিয়েছে।আমি সেকন্ড করলাম ওদের।
    গুরুতে সব ধরনের লেখাই থাকুক না তবে তা যেন তথ্যবিহীন প্রোপাগান্ডা না হয়
  • Arijit | ২৫ জুলাই ২০০৮ ১০:০৯562452
  • কিছু লেখাকে তথ্যবিহীন প্রোপাগাণ্ডা মনে হয়, কিছু লেখা সত্যিই তাই হলেও এটা মনে হয় না। ডিমার্কেশনটা কি?
  • arjo | ২৫ জুলাই ২০০৮ ২০:০৫562454
  • এক্স্যাক্টলি, অরিজিতের এই প্রশ্নটা আমারও আছে। একটি তথ্যহীন অবজার্ভেশনকে পপুলার মিডিয়ার চোঁয়া ঢেকুর বলা, বোরিং বলা, থামতে বলা। আর একটিকে স্নেহ ভরে "সব তো ভালো হয় না" বলা বা যাস্ট চুপ করে থাকা। ডিমার্কেশনটা কি?

    সম্বিত কে বলার। আপনার প্রথম লেখা পড়ে অনেক কিছু লিখেছিলাম। দ্বিতীয় লেখা পড়ে বুঝলাম আপনি বোধহয় পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন। কিছু দাঁড়াবে কিছু দাঁড়াবে না। কিন্তু আপনার পরীক্ষা চলতে থাকুক। আমার নিজের মনে হয় আর কয়েকটার মধ্যে ঠিকই দাঁড়াবে। লিখতে থাকুন, এইসব প্রতিক্রিয়াশীল কথাবার্তায় কান দিবেন না যেন। :-)
  • aja | ২৬ জুলাই ২০০৮ ০১:২০562455
  • ডিমার্কেশন, যদি কিছু থাকে, তো সেটা সাবজেক্টিভ। অর্থাৎ, তুমি যাকে জঘন্য বলবে, আমি সেটাকে ভাল বলতেই পারি। তোমার কাছে তথ্যহীন অবজার্ভেশন আমার কাছে জীবনযাপনের অভিজ্ঞতা থেকে উঠে আসা উইজডম হতেই পারে। আমি যাকে সুগন্ধি বলি, তুমি সেটাকে তিমি মাছের বমি বলতেই পার। সবই পোমো, নয় মায়ের ইচ্ছে।
  • arjo | ২৬ জুলাই ২০০৮ ০৩:২৬562456
  • ভেবে দেখলাম বিশেষ কিছু লেখার নেই। তাই অজদার সাথে ঝগড়াটাও সেরে নি।

    আমি ভেবেছিলুম ডিমার্কেশনটাও বুঝি তঙ্কÄ ও তথ্যে সমৃদ্ধ। বড় আশাহত হইলাম। এ তো সেই একই ব্যক্তিগত অভিজ্ঞতা বই আর কিছু না। ;-)

    একটাই কথা বলার আছে, তাহল আমিও ঐ তুমিও বলো আম্মো বলি নীতিতে বিশ্বাসী। যারা এতে বিশ্বাসী নন, তাঁদের উদ্দ্যেশ্যেই আমার প্রশ্ন।
  • Guruchandali | ২৭ জুলাই ২০০৮ ০৯:৫৮562457
  • ---------------------------------
    নতুন বুলবুলভাজা: পাহাড়ে, বসন্তে
    ---------------------------------
  • Arijit | ২৯ জুলাই ২০০৮ ১৭:১৬562459
  • ইস্‌স্‌স্‌স্‌স আজ্জোর ল্যাখা পড়ে বুঝলুম টার্গেটটা বিচ্ছিরি রকম মিস হয়েছে - মানে ওই ডিমার্কেশন পোশ্নে;-)
  • arjo | ২৯ জুলাই ২০০৮ ১৮:৪৬562460
  • অরিজিত এক্কেরে বুল্‌স আই ;-)

    এবারের লেখাটি ভালো লেগেছে। অনেক কিছুই জানতাম না। ধারাভি -২ কই?
  • dri | ০১ আগস্ট ২০০৮ ১২:২৯562461
  • এই লেখাটা ইন্টারেস্টিং লাগল। নিজে লোকেশানে গিয়ে ফাস্ট হ্যান্ড মতামত আমার ভালো লাগে। এটা একজনের ভিউ। আরো কয়েকটা ডেটা পয়েন্ট থাকলে ভালো হত।
  • Guruchandali | ১০ আগস্ট ২০০৮ ১০:৪৫562462
  • -------------------------------
    নতুন বুলবুলভাজা: ক্যাফে বিষয়ক
    -------------------------------
  • bozo | ১০ আগস্ট ২০০৮ ১২:২০562463
  • আমেদাবাদ ও সুরাটে গুলিয়ে গেছে। এক আধ জায়্‌গায় রাষ্ট্র, রাষ্ট রয়ে গেছে।
  • shyamal | ১৩ আগস্ট ২০০৮ ১৮:০২562466
  • ক্যাফে বিষয়ক লেখায় সবই ঠিক আছে। কিন্তু লেখকের যে প্রধান তর্ক, যে কোন ইউজার কি টাইপ করল তা স্টোর করতে হবে -- এটা খুব সম্ভবত: ভুল। আমি নিজেও এ সময়ে সাইবার ক্যাফেতে গেলাম। সেখানে নাম ধাম, ঠিকানা, ফোটো আইডি, সেল ফোন নম্বর সব লিখতে হয়। আবার কর্মরত লোকটি একটা মিস কল মেরে দেখে নেন, যে ফোন নম্বরটি দেওয়া হল সেটা জালি কিনা। আমার মতে এটা খুব ভাল ব্যবস্থা সন্ত্রাসবাদী ধরতে।

    তবে আমি নিশ্চিত যে ৯৯% সাইবার ক্যাফেতে তারা জানেওনা কিভাবে ইউজারের কি এϾট্র স্টোর করতে হয়। তাই সরকার সে কাজ করতে বলবে সেটা খুব আনলাইকলি।

    যে সাইবার ক্যাফে মালিককে গ্রপ্তার করা হয়েছিল, তার বিরুদ্ধে অনেক ভারী ভারী অভিযোগ তুলেছিল পুলিশ। কিন্তু তার দুটো সত্যি অপরাধ ছিল।
    ১) সে কোনদিন সাইবার ক্যাফে খোলার লাইসেন্স পায়নি, তবুও তিন বছর ধরে চালাচ্ছে।
    ২) তার ইউজারদের আই ডি চেক করার কথা আর সেটার রেকর্ড রাখার কথা। সেটা সে করেনি।

    দুজনকেই ছেড়ে দিয়েছে পুলিশ।
  • c | ১৩ আগস্ট ২০০৮ ২০:৫১562467
  • শ্যামল,
    আপনি এসেছেন,খুব খুশী হবেন হনু।উনি আপনাকে খুঁজতে খুঁজতে প্রায় ক্ষ্যাপা খুঁজে ফেরে...কেস হয়ে গেছিলেন।:-)))))
  • lcm | ১৪ আগস্ট ২০০৮ ০০:৩৪562468
  • শ্যামলের মতন অভিজ্ঞতা আমরও হল এবার। এক সাইবার কাফেতে গিয়ে দেখি, ফটো আইডেন্টিটি চায়, ভোটার আইডি জাতীয় কিছু... ইউ এস ড্রাইভার লাইসেন্স দেখালাম... একটা খাতায় নাম লিখে, বসতে দিল...। সেল ফোন নাম্বার অবশ্য চাইল না। জিগ্গেস করলাম যে এই রুল কারা করেছে, ছেলেটি জানাল যে লোকাল থানা থেকে এসে বলে গেছে খাতা মেইনটেইন করতে।
  • Arijit | ১৪ আগস্ট ২০০৮ ১৪:৫৭562469
  • ফ্লোরেন্সে আইডি দেখিয়ে (ওরা ফটোকপি করলো নিজেরাই) ক্যাফেতে বসতে পেরেছিলুম। মাস কয়েক আগে।
  • Guruchandali | ১৭ আগস্ট ২০০৮ ০৯:৪৮562470
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা: পুঁটিরানীর জন্য নয়
    ------------------------------------
  • dd | ১৭ আগস্ট ২০০৮ ১৯:৪৮562471
  • দিব্যি লাগলো।
  • a x | ১৭ আগস্ট ২০০৮ ২০:১২562472
  • বহুৎ খুব।

    একদিন হলুদ হয়ে যাওয়া একখান প্রিন্ট-আউট নিয়ে উদাস দৃষ্টিতে পুঁটিরাণী ফ্ল্যাট-স্ক্রীন, এইচ ডি টিভির দিকে তাকিয়ে কোনো এক ১৫ই অগাস্টের সকাল কাটাবে :-)
  • Tim | ১৮ আগস্ট ২০০৮ ০১:৩৪562473
  • ভালো লাগলো। :)
  • sinfaut | ১৮ আগস্ট ২০০৮ ১৫:১৯562474
  • সারকাজম ভরা উইটি লেখায় সিদ্ধহস্ত লেখক নতুন ধরনের বিহ্বলতার ইমোশন আমদানী করতে গিয়ে "মাগো" এবং "মা" শব্দদুটিকে পাংচুয়েশন মার্কের মত করে ব্যবহার করলেন। বাংলা সাহিত্যে প্রথম।

    ঘুম থেকে পড়তে গিয়ে বেশ বোর হয়ে গেছিলাম। এখন কষ্ট করে পড়লাম। মোটামুটি লাগলো।
  • siki | ১৮ আগস্ট ২০০৮ ১৫:৫৩562475
  • বাংলা সাহিত্যে প্রথম নয়। যতিচিহ্নবিহীন অনর্গল বাক্যধারা এবং তা দিয়ে রীতিমত সরস লেখা ফুটিয়ে তোলা বাংলা সাহিত্যে এর আগেও হয়েছে। বাড়ি গিয়ে পুরনো কালেকশন দেখে টাইপ করে দেব, কবির নামটা এখন মনে পড়ছে না, কবিতার লাইনগুলোও নয়।

    তবে এটা ঘটনা, লেখাটা খুব খুব ভালো লেগেছে, এবং ইয়ে ... বোধির লেখা অনেকদিন বাদে প্রথম থেকে শেষ অবধি বুঝতে পারলাম। হাইপারলিঙ্কবিহীন ঘ্যামা লেখা।
  • Blank | ১৮ আগস্ট ২০০৮ ১৯:৪৫562477
  • ভাল লাগলো। রিমোট ঘোরানোর কনসেপ্ট আর পুঁটি রানির ছবি টা ভাসছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন