এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sm | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৪৯715961
  • MR, ওই যুবকের মর্মান্তিক মৃত্যুর সঙ্গে ; একই পোস্টে মুখ্য মন্ত্রীর শিল্পপতিদের শিল্প গড়ার আওহ্বান ;টেনে নিয়ে আসার কারণ টা পরিষ্কার হলো না তো!একটু ক্লিয়ার করবেন প্লিজ।
  • MR | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৫:১৬715962
  • ভেরী সিম্পল, কলকাতাতে চাকরী এতো কম, unemployment and underemployment সংখ্যা মারাত্মক। এই ভাবে লাখো(২) যুবক এক্সপ্লয়্টেড হয়। এহেঃ এটুকু কানেক্সন ধরতে পারা গেলো ন!
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৩715963
  • না, অতো সিম্পল নয়।এটা ঠিক শিয়ালদা- রানাঘাট - তিব্বত কেস নয়।
    প্রথম ছেলেটি বেকার নয়; একজন দ্বিতীয় বর্ষের ছাত্র।
    দুই,এসি মেশিন সারাই করলেও, সে একটি কাজ করে সুতরাং আক্ষরিক অর্থে বেকার নয়।

    আর এসি মেশিন সারাই করার লোক তো ভারতের সব মেগাসিটি তেই আছে।নতুন করে দিদির রাজ্যে চাকরি নেই বলে,আ আ -তুতু এসব কন্টিন্যুয়েশন টানার কি মানে?
  • amit | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৩715964
  • এইটা sm-কে সমর্থন করি। যেটা ঘটেছে, সেটা একটা অন্ত্যন্ত বাজে দুর্ঘটনা, এবং কুকুর বা বাড়ির মালিকের দায়িত্ব হীনতার চরম নিদর্শন। এর মাঝে মমতা কে টেনে আনার কি যুক্তি আছে ? বেকার বাড়ার সাথেই বার এই দুর্ঘটনার কি সম্পর্ক ? যা হয়েছে, সেটা তো যে কারোর সাথে হতে পারতো, ভগবান করুন, আর কারোর সাথে যেন এরকম বাজে দুর্ঘটনা না হয়।

    মমতার রাজনৈতিক দর্শনের সাথে আমার মত নাই মিলতে পারে, তার হাজার পলিসি আমার পছন্দ না হতে পারে, তাকে রাজনৈতিক ভাবে বার বার আক্রমণ করতেই পারি, সেটা আমার অধিকার। কিন্তু তিনি তো একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। সেই সম্মান তাকে দেব না কেন ? আমরা কি আশা করি সবার বাড়ির ছাদে পুলিশ বা মন্ত্রী দাঁড়িয়ে থাকবে ?
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১০:৪৮715965
  • থ্যাঙ্কু অমিত দা।

    দুঃখের কথা হল এমন টাই অনেকের দাবি।
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:০০715966
  • কিসে আনন্দ পেলে ব্রতীন?
    X-ray Diffractometer চালাচ্ছে যে সে ৮০০০ মত পায় মাসে আর যে টয়্লেট পরিষ্কার করে সে পাচ্ছে ৭০০০ মত।
  • sm | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:১০715967
  • বামেদের 350 টাকা ন্যূনতম মজুরির দাবিতে এতো বিপ্লবের পর ও এই অবস্থা!তাও কিনা নিজের চেনা জানা গন্ডির মধ্যে !কিছু একটা শিগগির করুন ।
  • রোবু | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:১১715968
  • সেটায় অসুবিধেটা ঠিক কী একটু বলবেন পিটিদা?
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:১৫715970
  • আনন্দ পেলাম বাম দের মধ্যে ও বায়াস হীন চিন্তা ভাবনা করতে পারে এবং তা অকপটে বলতে পারে এমন লোক আছে এই টা দেখে।
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১১:৪০715971
  • "X-ray Diffractometer চালাচ্ছে যে সে ৮০০০ মত পায় মাসে আর যে টয়্লেট পরিষ্কার করে সে পাচ্ছে ৭০০০ মত। "

    আনন্দ না হোক, ভেঙ্গে পড়বার মতও কিছু হয়নি।
  • amit | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:১২715972
  • সেই ছেলেটি 8000- এর জায়গাতে 25000 পেলে কি ছাত থেকে পড়তো না ? নাকি দুর্ঘটনা ঘটতোনা ? দুটো ইস্যুর মধ্যে বা এর মধ্যে মমতা কে টেনে আনার কি যোগাযোগ সেটাই আমার মোটা মাথায় ঢুকছে না। মমতার বহু জিনিস আমার পছন্দ না, আমি প্ব তে থাকিওনা, আমি মনে করি সিঙ্গুর হলে ভালো হতো, কিনতু কেও দুর্ঘটনায় পড়লে মুখ্যমন্ত্রী কি করবে ?
  • সিকি | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৯715973
  • মানস ভুঁইঞা সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূল জয়েন করছেন।
  • Yggdrasil | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১২:৩৫715974
  • এই সিচুয়েশনটা ক্রমশঃ ভয়ানক তৈরী হচ্ছে - গোটা রাজ্য প্রায় বিরোধীশূণ্য হওয়াটা। ভয়/লোভ/কোর্টকেস ইত্যাদি - এখনও কিছু জেলা থেকে খবর পাই। সবাই উন্নয়নের যজ্ঞে সামিল হতে দলে দলে তিনো জয়েন করছে - এইটা শুনলে...
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৪715975
  • "সেই ছেলেটি ৮০০০- এর জায়গাতে ২৫০০০ পেলে কি ছাত থেকে পড়তো না ?"
    এটার সঙ্গে ছাদ ভাঙ্গার সম্পরকো বেশ কিছুটা আছে। এদের কোন মেডিকাল বেনিফিট নেই। যন্ত্র-জনিত কিছু হলে তার কোন বেনিফিট প্রাপ্য নয়। অর্থাৎ কিনা underemployment-এর এটি একটি প্রকৃষ্ট উদাহরণ।
    (আমি কিন্তু কোন মুখ্যমন্ত্রীকে জড়াইনি)

    যারা X-ray Diffractometer আর টয়লেটের ফারাক বোঝেনা তাদের সঙ্গে কি আর আলোচনা করার আছে?
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:০৯715976
  • কথা টা শুনতে খারাপ লাগলেও এটা বাম দল বিশেষ করে সিপিএম এর টেকনিক।

    তিনো দল এর ক্ষেত্রে একে গুরু মারা বিদ্যা বলা যেতে পারে।
  • Yggdrasil | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১৪715977
  • তর্ক করতে ইচ্ছে করে না, তবে কজন এমএলএ/কউন্সিলর/জেলাপরিষদ সভাপতিকে এদিক ওদিক করতে দেখেছ, একসেপ্ট দি অনারেবল এক্সেপশন অফ সুব্রত মুখার্জী?
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২০715978
  • না অরিজিত। ও ই ভাবে দল ভাঙানো টা আমি একেবারেই সমর্থন করি না।

    যেভাবে শুভেন্দু মুর্শিদাবাদ, মালদা তে করলো।

    ইলেক্টেড লোক দের এই ভাবে ভাঙিয়ে অন্য দলে নিয়ে আসা কোন ভাবে সমর্থন করি না। এটা তো গণতন্ত্রে র চরম অপমান
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৬715979
  • "এটা বাম দল বিশেষ করে সিপিএম এর টেকনিক"
    ব্রতীন একটা হিসেব দিতে পার যে তিন দশকে কতজন কং আর পরে তিনো কর্মী সিপিএমে-এ জয়েন করেছিল?
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৩715981
  • একটা সময় আরামবাগে তোমরা ৬/৭ লক্ষ ভোটে জিততে।

    মনে আছে?

    সেই সময় কত পার্সেন্ট ভোট বিরোধী রা পেত বলে তোমার ধারণা? তোমার কি মনে হয় ও ই অঞ্চলে অ্যান্টি সিপিএম কেউ ছিল না?

    এই টা একটা জোর করে "বিরোধী শূণ্য" করার উদাহরণ।

    একটু চোখ কান খোলা লাগলে প্রচুর এই রকম উদাহরণ দেখতে পাবে অবশ্য যদি " দেখতে" যাও তবে।
  • Arpan | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৪৬715982
  • "যারা X-ray Diffractometer আর টয়লেটের ফারাক বোঝেনা তাদের সঙ্গে কি আর আলোচনা করার আছে?"

    ক্ক, একেবারে উলুবনে মণিমুক্তো ছড়িয়েছেন। কুড়োবার লোকই পাওয়া যাচ্ছে না।
  • Yggdrasil | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫০715983
  • আমি কি আরেকবার কুমারপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা সেই কেমব্রিজের অঙ্কের প্রফেসর এবং প্লাম্বারের গল্পটা বলতে পারি?
  • kc | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫২715984
  • না। ওটা পচে গেছে।
  • ফলসি | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৫715985
  • X-ray Diffractometer খুব মজার জিনিস বুঝি?
  • PT | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২১715986
  • ব্রতীন এক্কেবারে ভুল্ভাল উদাহরণ দেখালে। অনের প্র্শন্টা তাহলে আমিও করিঃ "কজন এমএলএ/কউন্সিলর/জেলাপরিষদ সভাপতিকে এদিক ওদিক করতে দেখেছ"?
  • hm | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৪:২৫715987
  • "X-ray Diffractometer চালাচ্ছে যে সে ৮০০০ মত পায় মাসে আর যে টয়্লেট পরিষ্কার করে সে পাচ্ছে ৭০০০ মত" - এই তো ! সাম্য এসে গেছে। একেবারে বসন্তের বজ্রনির্ঘোষ
  • Bratin | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০০715988
  • না অরি বলো জানি না
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৩715989
  • সিঙ্গুরে নাম ভাঁড়িয়ে ১২০ জন ক্ষতিপুরণের চেক নিয়েছে !! এদের জোগাড় করল কে?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৫715990
  • একটি অশালীন প্রশ্নঃ
    গৌরব পুরকায়েতের খুনির শাস্তি চেয়ে কোন দেশলাই কাঠি মিছিলের ডাক দেওয়া হল না কেন
    গৌরব মদ খেয়ে মরেনি বলে ?
  • | ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:৩৬715992
  • বর্তমান রাজ্য সরকার চাষের জমিতে শিল্প করবে না বলেছিল। তাহলে গোয়াল তোড়ের ১০০০ একর জমির চরিত্র কি আসুন দেখে নেওয়া যাকঃ
    মোট জমি ৯৫০.১৬ একর। চাষ হয় ৩১০ একরে। মূলত পাট বীজ তৈরি হয়। সঙ্গে ধান, আলু, ডালশস্যও চাষ হয়।
    • ৩০০ একরে কাজুবাগান, ২০ একরে আমবাগান, ২০ একরে নিমবাগান। ভ্যারেন্ডা চাষ হয় ৩০ একরে।
    প্রশাসনিক ভবন ১৫ একর জমির উপর। পুকুর রয়েছে ১০ একর জমিতে। রাস্তা ৩০ একরে। পতিত জমি ১৮৫.১৬ একর।
    তাহলে দেখা গেল চাষ যোগ্য নয় এমন জমির পরিমাণ ২১০.১৬ একর এবং চাষ যোগ্য জমি ৭৩৪ একর।
    এবার আসা যাক শিল্প গড়ার জন্য প্রাথমিক শর্ত অর্থাৎ রাস্তা, বিদ্যুৎ, জল ইত্যাদির দিকে। এ অবস্থা সেখানেঃ
    তিন বছর আগে খামার পরিদর্শনের সময় তৎকালীন শিল্পমন্ত্রী পার্থবাবু জেলা প্রশাসনের আধিকারিকদের নির্দেশ দিয়েছিলেন, খামারের জমির চারপাশে পাঁচিল দিতে হবে। সেই কাজ শুরুই হয়নি। গোয়ালতোড় শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা চওড়া করার কথাও নির্দেশেই আটকে রয়েছে। এলাকায় রয়েছে জলের সমস্যাও। কাছেই কংসাবতী ক্যানাল। তবে তাতে জল থাকে শুধু বর্ষায়। বিদ্যুতের কোন সাব স্টেশন নেই। সব হবে।
    এত কিছুর নেই রাজ্যে একজন শিল্প পতি বিনিয়োগ করবেন ! বাপরে কি আশা ! তাও আবার মাত্র ২১০.১৬ একর জমিতে কারণ রাজ্য সরকার চাষ যোগ্য জমি শিল্পে ব্যবহার না করার জন্য প্রতিশ্রুতি বধ্য।
    তার মানে কি এটা মেনে নিতে হবে চাপ এখন বাপ বলাচ্ছে তাই চশমা এখন রুমাল !
    আরও কিছু প্রশ্নঃ
    ৩০০ একরে কাজুবাগান, ২০ একরে আমবাগান, ২০ একরে নিমবাগান। ভ্যারেন্ডা চাষ হয় ৩০ একরে। ৩৭০ একরে কটি গাছ আছে ? এতগুলি গাছ কেটে ফেললে পরিবেশের কোন ক্ষতি হবে না তো ? পরিবেশ বিদরা কি বলবেন ?
    তথ্য সুত্র এবং নিচের ম্যাপ সৌজন্যঃ আনন্দ বাজার পত্রিকা ১৬/০৯/১৬
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন