এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২২:২৯703038
  • ঠিকই বলেছেন। বাড়ি পোড়ানো, জনরোষ এগুলো সমর্থনযোগ্য না। কিন্তু ওই, যুদ্ধপরিস্থিতি ইত্যাদি। কেশপুর, গড়বেতা, ছোটো আঙরিয়া ইত্যাদির ব্যাকড্রপে বাড়ি পোড়ানো ছোটো ঘটনাই মনে হয়। ভায়োলেন্স, পাল্টা ভায়োলেন্সের চক্র থেকে একটা বাড়ি ভাঙা তুলে আনলে তো পরিস্থিতিটা বোঝা যাবেনা।

    সাসটেনড ভায়োলেন্সে আমি রোবুর সঙ্গে একমত। শহরে বেড়েছে বলেই মনে হয়। আগেও ছিল। গ্রামের অদ্ভুত অবস্থা। সিঙ্গুর, হরিপাল, ইত্যাদি জায়গায়, যেখানে আমার বসবাস ছিল এককালে, কোনো সময়ই ভায়োলেন্স ছিলনা, এখনও নেই। অথচ তারকেশ্বর ছাড়ালেই পশ্চিম হুগলী থেকে পশ্চিম দিকে গ্রামকে গ্রাম শাসক দলে নাম লেখানো অত্যন্ত 'স্বাভাবিক' ঘটনা হয়ে দাঁড়িয়েছে, দীর্ঘ দীর্ঘদিন ধরেই। আরামবাগ, খানাকুল ইত্যাদিতে এই প্র্যাকটিস প্রচন্ড চালু। এখানে ভোটে সন্ত্রাসের প্রয়োজন পড়েনা। হুমকি, সন্ত্রাস দীর্ঘস্থায়ী। ফলে শান্তিপূর্ণ ভাবে গ্রামকে গ্রাম এক দলে ভোট দিয়ে আসে। একমাত্র মাস আপসার্জ হলে পিকচারটা বদলায়।

    এটা গণতন্ত্রের পক্ষে একেবারেই স্বাস্থ্যকর না। একটুও না।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৩৪703040
  • কিছুটা একমত, পুরোটা নই। যদি লিখি, পরে লিখবো।
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৩৫703041
  • মানে সিচুয়েশন সম্পর্কে।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৩৭703042
  • তোলাবাজিও পশ্চিমবঙ্গ স্পেসিফিক কিছু না। নাসিক বা গোরক্ষপুর বা কোয়্ম্বাটুর এ - লোকাল পার্টিকে তোলা না দিয়ে ছোট ব্যবসা চালানো মুশকিল।
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৪৪703043
  • লসাগুদা, আপনি কিন্তু আসল কোস্নো গুলো এড়িয়ে গেলেন।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৫১703044
  • আমাদের অঞ্চলে বাড়ি খালি রেখে একরাত্রি কোথাও যাওয়ার উপায় নেই। iiser কল্যানির আশেপাশের গল্প ও খুব একটা সুবিধের শুনিনা। গ্রাম ঠিক আছে বোধহয়, কোন কোন গ্রাম হবে।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৫২703045
  • ২০১৬-তে বসে "জনরোষ"-কে তোল্লাই না দেওয়াই ভাল। বরং আইনের শাসনের দাবীতে দিনের পর দিন পথ অবরোধ করা ভাল। এখনো কেউই জানেনা যে অনুজ পান্ডে ঐ বাড়ির পেছনে "লুঠ" করা টাকা ব্যয় করেছিল কিনা। আশা করি কেউ বিজয় মালিয়ার বাড়ি ভাঙার খোয়াব দেখছেন না।

    এতে অন্য বিপদও আছে। কিছু ছোট শহরে অনেক কেন্দ্রীয় সংস্থার ইন্সটিট্যুট আছে যার ভেতরের আর্থিক-সামাজিক অবস্থা আর তার পাঁচিলের বাইরের শহরের অবস্থার মধ্যে আমেরিকা-মেক্সিকোর মত ফারাক। এর মধ্যে জল, বিদ্যুত ইত্যাদিও আছে। কোন এক্সট্রিম অবস্থায় পাঁচিলের বাইরের মানুষেরা "জনরোষ" দেখাতে পাঁচিল টপকে ভেতরে ঢুকে সব কিছু লন্ডভন্ড করে দিতে পারে। সে খুব সুখের হবেনা।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ২২:৫৬703046
  • ২০১৬ তে বসে ছোটো আঙরিয়ার হত্যাকে ভুলে না গেলে আরও একটু ভালো হয়। ওতে ভায়োলেন্সকে তোল্লাই দেওয়াই হয়।
  • pi | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:০১703047
  • S, অন্যদের এত জিগান কেন ? আপনি যা নিয়ে টন্ট করলেন, মানে এ পাতার লোকজন তো ভোটই দেয় না প্রায়, তো তাদের মতামত বা মতামত মোল্ডিং দিয়ে কী বা এল গেল, তো তারা ( যদি ধরেও নি তারা সমসত্ত্ব সেট, কী বলেন কান্তবাউ ? ঃ)), কী কী ভাবলো বললো বা কত ছুপা তিনোপ্রেম বা সিপিএম সমালোচনা করলো, তাতে কী এলো গেল ? ঃ)
    বরম আপনি নাহয় আপনার মনে হওয়া গুলো বলুন না ঃ)
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:০২703049
  • বীরভূমের পুলিশ সুপার, বোলপুর, লাভপুর আর ময়ূরেশ্বরের ওসিদের সরানো হল। কেষ্ট অবিশ্যি এখনো বহাল তবিয়তেই।
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:০৫703050
  • কোন কোশ্চেন -

    ১) ঘুষ নেওয়া বা তোলাবাজি খারাপ কাজ কি না?

    খারাপ তো সবাই জানে। বন্ধ হবে কি করে। তোমরা বলো শুনি। সব রাজ্যে এই প্রবলেম। প্রচুর দেশে এই প্রবলেম। ভারতীয় উপমহাদেশের সব দেশে, তাছাড়াও অন্য অনেক দেশেও।

    ২) সিপিএম-তিনোমুল -- কোন আমলে তোলাবাজি বেশি ছিল, বেড়েছে কি না?

    পুরো জিনিসটাই বাড়ছে। দেশ জুড়েই বাড়ছে। বাড়তে বাড়তে এমন জায়গায় চলে যায় যখন আর এগুলোকে অস্বাভাবিক মনে হয় না। যেমন, এই যে সারদা স্ক্যাম হল, এত বড় স্কেলের ফ্রড পশ্চিমবঙ্গে হয় নি। গভর্নমেন্ট ফল করার কথা, বা অ্যাট লিস্ট বিগ শেক্‌, টারময়েল। কিস্যু হয় নি। ওদিকে দেখো পানামা পেপারে নামোল্লেখ হয়েছে বলে আইসল্যান্ডে লক্ষ লোকের মিছিল - প্রাইম মিনিস্টার পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
  • কে জানে! | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:০৮703051
  • হয় তো অনেক কিছুই বলা যেত, হয় তো অনেক কিছুই বলার ছিল, কিন্তু বলে কুনও লাভ নেই।

    থাক। মানসিকতাগুলো দেখে ভালো লাগছে না।
  • আচ্ছা, | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:১৬703052
  • এবারেও কি ইসি বলে দিয়েছে বীরভূমের এসপি রিপ্লেসমেন্ট কে হবে?
  • lcm | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:২৪703053
  • গোটা ব্যাপারটাই একটা আষ্টেপিষ্ঠে বাঁধা সিস্টেম। উঠতে-বসতে, জেগে-ঘুমিয়ে মানুষ পলিটিক্যাল পার্টিকে দোষ দেবে - এক পলিটিক্যাল পার্টি অন্য পার্টিকে দোষ দেবে - একজন মানুষ অন্য মানুষকে দুষবে, ছাগল/গাধা বলবে - এইসব ঝগড়াঝাঁটি বিরোধ হাঙ্গামার গপ্পো দেখিয়ে মিডিয়া ব্যবসা করবে - ফেসবুক/টুইটারের ইউজার অ্যাক্‌টিভিটি বাড়বে - গুরুর টই লম্বা হবে -
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:২৭703054
  • কেবল কেউ দায় নেবেনা।
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৩১703055
  • লসাগুদা, এক নম্বরে আমরা বোধয় সকলেই একমত। অবশ্যি বলা যায়্না, আজকাল বাড়ি পোড়ানো বা ভাঙ্গাকে জনরোষের আড়ালে সমর্থন করা হচ্ছে। আমি (২) নম্বরটা নিয়েই কথা বলছি। স্ক্যম হওয়াতে এখনো দেশের মধ্যেও রিয়্যকশন হয় - ইউপিএ ২ এর পতন, নিতীশের জয়জয়কার, এমনকি ২০১১ তে বামেদের পতনের আংশিক কারণ কিন্তু দুর্নীতি। তাই এখন সেটাকে লেজিটিমাইজ করার প্রচেস্টা দেখলে অবাক হচ্ছি, বিশেষত পবে যেখানে ট্যাডিশনালি দুর্নীতি অনেক কম ছিলো (সব্পক্ষেই - দিদিও যখন প্রথম দিকে মন্ত্রী হতেন তখনও তেমন কোনো দুর্নীতির অভিযোগ উঠতো না)। তাহলে আমি যদি এটা কনক্লুড করি জে জনগণ পরিবত্তন করেছিলো কারণ দুর্নীতি (আমার মতে ভায়োলেন্সও) কম ছিলো এবং এখন সেগুলো বাড়াতে বেশ স্বস্তি পাচ্ছে তাহলে কি কোনো ভুল হবে?

    পাই দেবী, যাকগে।
  • PM | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৩৩703056
  • রুটি পাল্টানোর তত্ত্ব কে কৌশলী ভাবে এপিঠ ওপিঠ তত্ত্ব/ নোটা তত্ত্ব দিয়ে রিপ্প্লেস করার চেষ্টা হবে ঃ)
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ২৩:৫৭703057
  • "২০১৬ তে বসে ছোটো আঙরিয়ার হত্যাকে ভুলে না গেলে আরও একটু ভালো হয়। ওতে ভায়োলেন্সকে তোল্লাই দেওয়াই হয়।"

    কে কে এই হত্যাকে ভুলে গিয়ে ভায়োলেন্সকে তোল্লাই দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছেন হাত তুলুন।

    কিন্তু স্যারের কি দেশের বিচার ব্যবস্থায় আস্থা আছে? যদি থাকে তো এই তথ্যটি আপনার জন্যে। না থাকলে পড়ার দরকার নেই।

    ২০১৩-র খবরে জানা যাচ্ছে ঃ
    Trinamul had alleged that 11 of its workers were killed and their bodies dumped outside the village. No bodies have been found yet.....
    এটি বিস্ময়ের!! ১১ টা মৃতদেহের কিছুই খুঁজে পাওয়া গেল না এমন পিছিয়ে নাকি ফরেন্সিক বিভাগ?
    তারপরঃ
    ....The CBI had taken up the probe within a couple of months of the massacre and had charged 13 people. In 2009, they were acquitted because of lack of evidence. Of the remaining five who were on the run, CPM cadre Dil Mohammad was arrested in May 2011.

    এর পরে তিনো সরকারের ৫ বছরের আমলে এই মামলার কি হইল শ্যামলাল জানে!! মনে হচ্ছে এই কেস ভুলে যাওয়ার ব্যাপারে আঙুল প্রথমেই তিনো সরকারের দিকেই ওঠা উচিৎ। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দাবী করা যেতেই পারে যে তিনোরা এই মামলার শেষ দেখতে চায় না।
  • lcm | ১৫ এপ্রিল ২০১৬ ০০:০১703058
  • দেখো, এখন আমরা ডেমোক্রেসি বা র‌্যাদার ডেমোক্রেটিক সিস্টেম যে অবস্থায় দেখছি তাতে যতই ফ্যালাসি থাকুক - ঐ একটা জিনিসই মানুষ এখনও করতে পারে। রুটি পাল্টানো। এটা যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে খুব মুশকিল। ঘোর বিপদ। এই যেমন এখন ধরো, রুটি পাল্টানো না হলে, এই সরকার অনন্তকাল ধরে চলবে।
  • ঈশান | ১৫ এপ্রিল ২০১৬ ০০:০১703060
  • বেশ তো বিচার বিভাগে আস্থা থাকলে অনুজ পান্ডের বাড়ি ভাঙা নিয়েও একই স্ট্যান্ড নিন। পুলিশ তদন্ত করুক, আদালত রায় দিক। দোষী কেউ থাকলে শাস্তি হবে। এখনই শোর মাচানোর কিছু হয়নি তো। :-)
  • lcm | ১৫ এপ্রিল ২০১৬ ০০:০৪703061
  • ...আমি যদি এটা কনক্লুড করি জে জনগণ পরিবত্তন করেছিলো কারণ দুর্নীতি (আমার মতে ভায়োলেন্সও) কম ছিলো...

    হে হে। মানে জনগণ বহুদিন ধরে কম দুর্নীতিতে বোর হয়ে গিয়ে রুটি পাল্টানো দুর্নীতি বাড়ানোর জন্যে !!
  • sm | ১৫ এপ্রিল ২০১৬ ০০:১৪703063
  • রাজনৈতিক নেতাদের কৃত দুর্নীতি নিয়ে জনতা যতটা না দুশ্চিন্তা গ্রস্ত;তার চেয়ে বেশি কমন কিছু জিনিস এফেক্তেদ হলে হয়।
    লোকে দেখে রাস্তা ঘাটের উন্নতি হয়েছে কিনা,গ্যাসের দাম কমছে কিনা,পড়ার স্কুল আছে কিনা,রেল সংযোগ ভালো কিনা এইসব।
    এরপর রয়েছে রাজনৈতিক চমকানি, ভীতি প্রদর্শন, টাকার খেলা; এইসব। দুর্নীতি তার পরে আসে বোধ হয়।
    লোকে ভালো করেই জানে, ক্ষমতায় যে থাকবে; টাকা ঝাড়্বেই।
  • PT | ১৫ এপ্রিল ২০১৬ ০০:১৪703062
  • ঠিক, ঠিক!!
    কিন্তু প্রদীপ জ্বালার আগে সলতে পাকানোর মত আগেরটা তো আগে ঘটেছে। অর্থাৎ কিনা অনুজ টাকা লুঠ করে বাড়ী বানিয়ে ছিল কিনা সেটা প্রমাণ হওয়ার আগেই তো বাড়ী ভাঙ্গা হয়ে গেল আর অতিবাম ও মাওব্যথী/তিনোব্যথীরা হো হো করে সেটাকে বিপ্লব আখ্যা দিল। অনেকেই শহরের নিরাপদ দূরত্বে বসে "জনরোষ" কে তোল্লাই দিল।

    কিন্তু মনে করার চেষ্টা করেই যাচ্ছি যে সেই সময়ে কেউ অনুজ টাকা লুঠ করেছে কিনা তাই নিয়ে "পুলিশ তদন্ত করুক, আদালত রায় দিক" বলে সেই একদল খেপিয়ে তোলা উন্মাদদের কাছে এমত বিনীত নিবেদন করেছিল কিনা!!
  • aranya | ১৫ এপ্রিল ২০১৬ ০০:১৬703064
  • মায়া দুনিয়ায় অলীক মানুষেরা ঘোরা ফেরা করে। কিছুই প্রমাণ হয় না..
    সত্যিই তো, গত ৫ ব্ছরের দুর্নীতি, সাসটেইনড টেরর - তারই বা প্রমাণ কই? কটা কেস আদালতের রায়দান পর্যন্ত গেছে - এখনও অবধি?
  • sm | ১৫ এপ্রিল ২০১৬ ০০:২০703065
  • কিন্তু অ ব প র লিংক তো আছে। সকাল সন্ধ্যে চিত্কার আছে।
  • Pinaki | ১৫ এপ্রিল ২০১৬ ০২:৪৯703066
  • এই সেদিন যখন নির্মল মাজি এসে ব্লাড ডোনেশন বন্ধ করতে চাইছিল, তখন যদি জনরোষে ক্যাল খেত তখন কি আইন দেখাতেন? একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যায় কখন জনরোষটা সত্যিই 'জন'রোষ আর কখন সেটা 'পার্টি'রোষ। আজ যারা সারদায় সব খুইয়েছে তাদের সামনে সুদীপ্ত সেনকে ছেড়ে দেওয়া হয়, লোকে কি তাকে এসকর্ট করে কোর্টে নিয়ে যাবে? এরকম কিছু সাদাকালো জায়গা তো থাকেই। সচেতন ভাবে কি পাব্লিককে আইন হাতে তুলে নেওয়ার জন্য উস্কানো উচিত? নিশ্চয়ই নয়। আমাদের উস্কানিতে অনুজ পান্ডের ঘর ভঙ্গা হয় নি। আমরা ঘটনা ঘটে যাওয়ার পরে পক্ষ নিচ্ছি। সেক্ষেত্রে আমি অবশ্যই অনুজ পান্ডের পক্ষে নই।
  • S | ১৫ এপ্রিল ২০১৬ ০৩:১৪703067
  • তাহলে কানহাইয়ার মার খাওয়াটাও তো জনরোষ।
  • aka | ১৫ এপ্রিল ২০১৬ ০৪:৫৫703068
  • ও বুয়েছি হীরাভর নতুন নামকরণ হয়েছে।
  • শুধু | ১৫ এপ্রিল ২০১৬ ০৭:৫৬703069
  • কথার জাগলারি। অনুজ পাণ্ডে, নির্মল মাজি, সুদীপ্ত সেন, কানহাইয়া কুমার।

    বাহ্‌।
  • b | ১৫ এপ্রিল ২০১৬ ০৯:০০703071
  • আমরা ক্যালালে জনরোষ।
    ওরা ক্যালালে পার্টিরোষ

    এই তো ব্যপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন