এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৮২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ২১ ডিসেম্বর ২০১২ ২২:৪৫490100
  • খুনী খুন করলেন। শাস্তি হল তার সাইকিয়াট্রিস্টের।

    A court in Marseilles said Daniele Canarelli, 58, had committed a "grave error" by failing to recognize the public danger posed by Joel Gaillard, her patient of four years.

    Gaillard hacked to death 80-year-old Germain Trabuc with an axe in March 2004 in Gap, in the Alps region of southeastern France, 20 days after fleeing a consultation with Canarelli at Marseilles's Edouard Toulouse hospital.

    এই রায় সম্ভবত আনপ্রিসিডেন্টেড(?)
  • MR | ২২ ডিসেম্বর ২০১২ ০০:৪০490104
  • http://www.cnn.com/2012/12/21/us/connecticut-school-shooting/index.html?hpt=hp_t2
    এই ভিডিওটা দেখে ভীষণ ভালো লাগলো। কিছু হলেও তো ব্যাটাচ্ছেলেদের গায়ে আঁচ লাগছে। এদিকে আনন্দবাজার এক ভাঁড় কে দিয়ে লিখিয়েছে, গান কত ভালো। ওটার যুক্তি হল ইট, কাঠ, পাথর ও মানুষ মারে। যে ইট আর industrial or war strength weapon এর তফাত জানে না সে আবার কাগজে কলাম লিখে ফেলল।
  • দ্রি | ২৩ ডিসেম্বর ২০১২ ০০:৪৪490105
  • হ্যাঁ, ফিস্কাল ক্লিফ। ওটা একটা নাটক। একটা কি হয়, কি হয় ভাব। শেষ পর্য্যন্ত কি হবে সেটা অলরেডি ঠিক করা আছে। কিন্তু দুই পার্টি এমন ভাব করছে যেন কেউ এক ইঞ্চি জমি ছাড়বে না। কিন্তু নাটকের শেষ অঙ্কে আমে দুধে মিশে যাবে। যেমন প্রতিবার ডেট সিলিং বাড়ানোর আগে হয়েছে।

    বাজেট কাট, ট্যাক্স হাইক এবং ইনক্রিজিং মানি সাপ্লাই, এগুলোরই কোন একটা লিনিয়ার কম্বিনেশান হবে। বাজেট কাটের দিকটা তো ডিসাইড হয়ে গেছে। যুদ্ধ বাদে আর সব। মানি প্রিন্টিংও বার্নাঙ্কি বলে দিয়েছেন, ৪০ বিলিয়ান এভ্রি মান্থ। মারামারি চলছে ট্যাক্স হাইক নিয়ে। ফাইনালি ট্যাক্স বাড়তেই হবে। এবারে না হলে আর দুমাস পরে। এবং কোপটা পড়বে (অনেক তানা নানার পর) সেই মিড্‌ল ক্লাসের ওপর। কারণ, সুপার রিচরা এনিওয়ে কেইম্যান আইল্যান্ডের মত ট্যাক্স হ্যাভেনে টাকা রাখে। ফ্রাসে রিসেন্টলি মঁসিয় ওলোন্দ গুড বয় সেজে ফ্রান্সের সুপার রিচদের ট্যাক্স বাড়িয়ে ৭৫% করে দেওয়ার প্রস্তাব রেখেছিলেন। সুপার রিচরা সঙ্গে সঙ্গে বলেছে টাকা জার্মানীতে সরিয়ে নেবে। ওবামার হেল্‌থ কেয়ার আসলে খুব সূক্ষভাবে মিড্‌ল ক্লাসের ওপর ট্যাক্স বসানোর কায়দা। নিয়ম হয়েছিল, ফুল টাইম এমপ্লয়ী হলে (সপ্তাহে ৩০ ঘন্টার বেশী কাজ করলে) এমপ্লয়ার এমপ্লয়ীর হয়ে হেল্‌থ প্রিমিয়াম (ট্যাক্স) দেবে। এই রুল শুনে, ওয়ালমার্ট এবং ইউ এস পোস্ট অফিস বলে দিয়েছে, ম্যানেজার লেভেলের নীচে সব এমপ্লয়ীই ৩০ ঘন্টার কম কাজ করবে। এতে মিড্‌ল ক্লাস দুদিক থেকে ঘা খেল। তার মাইনে কমে গেল ৪০ ঘন্টা থেকে ২৯ ঘন্টা। আবার ওবামাকেয়ারের নিয়ম হয়েছে, এমপ্লয়ার হেল্‌থকেয়ার না দিলে নিজেকে প্রিমিয়াম দিতেই হবে। অর্থাৎ এফেক্টিভলি ট্যাক্স বাড়ল। মনে রাখতে হবে, ওয়ালমার্ট এবং ইউএসপিএস আমেরিকার টপ টু এমপ্লয়ার।
  • Sibu | ২৩ ডিসেম্বর ২০১২ ১০:০২490106
  • দ্রি-র ফিস্কাল ক্লিফ নিয়ে অ্যানালিসিসটা অসা। এর মধ্যেই ওবামা সোশ্যাল সিকিউরিটি বেনিফিট এনডাইরেক্টলি কাটবে বলে দিয়েছে। কায়দাটা ভাল। বলেছে কস্ট অফ লিভিং ইনক্রিস সিপিআই এর বদলে চেইনড সিপিআইএর সাথে লিংকড হবে। চেইনড সিপিআই সিপিআইএর চেয়ে অনেক কম হারে বাড়ে, কেন না কোন কিছুর দাম বেশী বাড়লে সেটা লোকে কম কিনবে এই যুক্তিতে ইনডেক্স ক্যালকুলেশন থেকে বাদ দিয়ে দেওয়া হয়। ধরুন চালের দাম যদি বেশী বাড়ল তো চাল বাদ দিয়ে ভুট্টা বা গম হিসেবে ঢোকানো হবে। আমার এক কলীগ যার কিছুটা স্ট্যাটের ফান্ডা আছে সে ঠাট্টা করে বলছিল যে মানুষের খাবারের দাম খুব বাড়লে কুকুরের খাবার দিয়ে চেইনড সিপিআই হিসেব করা হবে।

    এছাড়া আপনার ট্যাক্সের যে স্ট্যান্ডার্ড ডিডাকশন সেটা কতটা বাড়বে তাও এই কস্ট অফ লিভিংএর হিসেবের ওপর নির্ভরশীল। কাজেই আগামী বছরগুলোতে বেশী ট্যাকসো দেবার জন্য তৈরী হোন।

    সহজ কথায় ওবামা একটি বিষকুম্ভ পয়োমুখ।
  • S | ২৩ ডিসেম্বর ২০১২ ১২:৩৬490107
  • আমার মনে হয় আমেরিকান পলিটিক্সে এর আগে এতো rent-seeking কখনো হয়নি। আর দুই দিক বড় বড় লবিইস্টদের দ্বারা পরিচালিত হচ্ছে। কখনো ইন্স্যুরেন্স, কখনো ডিফেন্স/আর্মস, কখনো মেডিসিন, কখনো বা ব্যান্কিঙ্গ। এখন ফেডারাল বাজেটের ৮০০ বিলিয়ন যাচ্ছে মেডিকালে, ৭০০ বিলিয়ন ডিফেন্সে, এছাড়া আরো ৭০০ বিলিয়ন সোশাল সিকিউরিটি। সবাই এই অ্যামাউন্ট গুলো ধরার জন্যে মুখিয়ে রয়েছে। সব থেকে বড় স্পেণ্ডার হোলো আমেরিকার সরকার। সক্কলে যে তাকেই টার্গেট করবে এ আর নতুন কি কথা। আমেরিকার জনতারা মোটামুটি এটা জানে - কিন্তু কিছুই করার নেই। কিছু লোক ব্যারাককে ভোট দিয়েছে এই ভেবে যে সোশাল সিকিউরিটি ইত্যাদির মধ্যে দিয়ে হেল্প পাবে - ট্যাক্স দেবে বড়লোকেরা। আর এটাই যাতে না হয় তাই অন্য পার্ট ভোট দিয়েছে মিটকে। কিন্তু ধরা যাক বড়লোকের পার্সোনাল ইনকামের উপরে ট্যাক্স বাড়ানো হোলো। আগে ছিলো ১০%, এখন ৩০% - আর বড়লোক্দের ইনকাম হোলো ১০ মিলিয়ন। সে হোটেল চেইন চালায়। তার মানে নেট ইনকাম কমবে ২ মিলিয়ন। ফলে দুটো উপায় - হয় ট্যাক্স লুপহোল্স ইউস করো। ইভেন অ্যাপল-ও ডাবল আইরিশ উইথ ডাচ স্যান্ডুইচ ব্যবহার করে। এবং/অথবা হোটেলের রেট বাড়িয়ে দাও। ইন অল লাইকলিহুড, যদি কিছু ঠিক ঠাক না হয়, তাহলে ইনফ্লেশন বাড়বেই - তার উপরে টাকা ছাপাচ্ছে।
  • Sibu | ২৩ ডিসেম্বর ২০১২ ১৮:১৯490109
  • http://m.guardiannews.com/commentisfree/2012/dec/21/coming-drone-attack-america

    ব্যক্তিস্বাধীনতার ভূস্বর্গে কি হচ্ছে সব! ড্রোন দিয়ে মানুষ মারার যে টেকনিক পাকিস্তানি উপজাতিদের ওপর শানানো হয়েছে এতদিন, সেটি এবারে আম্রিকানদের ওপরেও লাগানো হবে। হিউম্যান রাইটস!!
  • dd | ২৩ ডিসেম্বর ২০১২ ২২:৫০490110
  • ড্রোন একটি টেকনলজি। যুদ্ধ ও স্পাইগিরিতে অদ্বিতীয়। এর সম্বন্ধে কিছু খবর শুনুন। লিং কোনোটারই টুকে রাখি নি।

    আম্রিগা অলরেডী অসামরিক কাজে ড্রোন ব্যবহার শুরু করেছে। মেক্ষিকান বর্ডারে স্মাগলিং ও ইল্লিগাল ইমিগ্রেশন বন্ধ করতে। আপাততঃ শুধু স্পাইং।

    পরবর্তী দশকে আকাশে ফাইটিং বিমান যতো থাকবে তার থেকে বেশী ড্রোন থাকবে। অন্যতম কারন এর খরচা একটি গ্রাউন্ড অ্যাটাক ফাইটারের ১০%এরো কম।

    অলরেডী আম্রিগা ড্রোনের "পাইলটের" প্রশিক্ষনের উপর বেশী নজর দিয়েছে। বর্ত্তমানে আদ্ধেকের বেশী পাইলটই ড্রোন চালনায় ট্রেইনিং নিচ্ছে।

    আম্রিগা ছাড়া আরো অন্ততঃ ৪০টি দেশ ড্রোনের ব্যবহারের খুব কাছাকাছি পৌঁছে গেছে। অবকোর্স তার মধ্যে রয়েছে চীন,রাশা,ইজরাইল,ভারত ইঃ।

    এই ড্রোন নিয়মিত ইউজ করলে ভারতে মাওবাদীদের বা কাশ্মীরের আতংকবাদীর লুকানোর যায়গা থাকবে না। পাহাড়/জংগল কোনো কিছুই আর লুকিয়ে রাখবে না গেরিলাদের।

    এবং অবশ্যই ড্রোন ভবিষ্যতে সব রকম পাহাড়ার কাজেই ইউজ হবে। সিভিল রায়টে। চুরি ছিনতাই ধরতে। ট্র্যাফিক সামলাতে। বুনো জন্তুদের ট্র্যাক করতে। ইঃ।

    সব শেষে মনে রাখবেন ড্রোন একটি টেকনলজি মাত্র।। কম্পিউটারের মতন। বিভিন্ন কাজে দারুন উপযোগী অ্যান্ড দেয়ারফোর এর বিশাল ইউজ খুব তাএহাতাড়ি দেখতে পাবেন।

    লিখে রাখুন। এটা আমি কয়ে দিলম।
  • Sibu | ২৩ ডিসেম্বর ২০১২ ২৩:০৬490111
  • ডিডিদা, এই লেখাটা ড্রোন অ্যাজ এ টেকনোলজি নিয়ে নয়। এটা হল আম্রিকান ফোর্সের ড্রোন দেশের ভেতরে ডিপ্লয় করা নিয়ে (যেটা ওদের সংবিধানে নিষিদ্ধ)।

    লেখক কইছেন (এবং আম্মো একমত) যে এটা পুলিস স্টেটের দিকে আরো এক পা অগ্রগতি। ড্রোন দিয়ে আর্মি ওয়ারান্ট ছাড়াই আম্রিকার ভেতরেও নজরদারী চালাবে। এই আইন সেটাই পারমিট করছে।
  • aka | ২৩ ডিসেম্বর ২০১২ ২৩:২৩490112
  • ইয়ে তো হোনা হি থা। কবেই বলেছি গুগুলে সার্চ করবে আকা এখন কি করছে, গুগুল উত্তর দেবে ১২০ জর্দ্দা দেওয়া পান চিবুচ্ছে, সাথে মৌরি, চবনবাহার, শিবুদার দোকান থেকে ৮ঃ৩০ এ কেনা। পান চিবোনোর লাইভ টেলিকাস্ট চাইলে তাও সম্ভব। ঘাবড়ানোর কিছু নেই উই উইল অ্যাডাপ্ট, আমরা না পারলেও ছেলেপুলেরা পারবে।
  • দ্রি | ২৩ ডিসেম্বর ২০১২ ২৩:২৪490113
  • হ্যাঁ।

    U.S. skies are being opened to police and private drones.

    ...

    Police departments across the country can now fly drones weighing up to 25 pounds, as long as the aircraft stay within sight of the operator and fly no higher than 400 feet (so as not to get in the way of commercial aircraft).

    ...

    By the end of the decade, the FAA expects 30,000 unmanned aerial vehicles — some as small as birds — to be peering down on American soil.

    http://theweek.com/article/index/228830/the-drone-over-your-backyard-a-guide

    প্রাইভেসির আর কিছু অবশিষ্ট রইল না। ইমেইল, ফোনকল তো অনেকদিন থেকেই ট্যাপ করা হয়। গুগল, ফেসবুকের তথ্যও গম্মেন্টের কাছে পৌঁছয়। বিভিন্ন জায়গায় স্পাইক্যামও আমাদের নিয়মিত মনিটার করে। এয়ারপোর্টে TSAর ফুলবডি স্ক্যানার জামাকাপড়ের মধ্যে দিয়ে মানুষের নগ্নচিত্র নিতে পারে। এমনকি ডিপার্টমেন্টাল স্টোরে যে ম্যানেকিনগুলো থাকে তাদের মধ্যেও স্পাইক্যাম লাগানো থাকে -- না ক্রিমিনাল ধরার জন্য নয়, আপনার কনজামশান প্যাটার্ন বোঝার জন্য। http://www.businessweek.com/articles/2012-12-06/in-some-stores-the-mannequins-are-watching-you#r=auth-s

    ওয়েলকাম টু অ্যান অরওয়েলিয়ান ওয়ার্ল্ড! ৯১১ ছিল প্রাইভেসির গোড়াটি কেটে নেওয়ার মূল কারণ।
  • দ্রি | ২৩ ডিসেম্বর ২০১২ ২৩:৩০490114
  • ভায়োলেশান হয় ফোর্থ অ্যামেন্ডমেন্টের।

    The right of the people to be secure in their persons, houses, papers, and effects, against unreasonable searches and seizures, shall not be violated, and no Warrants shall issue, but upon probable cause, supported by Oath or affirmation, and particularly describing the place to be searched, and the persons or things to be seized.
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১২ ২২:৫১490115
  • ন্যাশানাল ডিফেন্স অথরাইজেশান অ্যাক্ট সেনেটে পাস হল। এতে আমেরিকান সিটিজেনের রাইট টু ট্রায়াল বায় আ জুরি তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ বিশেষ ক্ষেত্রে, ইভেন আমেরিকার নাগরিকও ইনডেফিটলি ডিটেন্‌ড হয়ে থাকতে পারে কোন ট্রায়াল ছাড়া। গুয়ান্টানামো বে'র প্রিন্সিপ্‌ল এখন মেইনল্যান্ডেও অ্যাপ্লাই হতে পারে, ইন প্রিন্সিপ্‌ল।

    http://www.huffingtonpost.com/2012/12/21/ndaa-indefinite-detention-bill-rand-paul_n_2347774.html
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:০৪490116
  • ফ্রিডম অফ ইন্ফর্মেশান অ্যাক্টে পাওয়া এফবিআই ডকুমেন্টে দেখা যাচ্ছে, অকুপায় মুভমেন্টের অ্যাক্টিভিস্টদের ক্রিমিনাল ও টেররিস্টদের সমতুল্য ধরা হয়েছিল।

    “This production, which we believe is just the tip of the iceberg, is a window into the nationwide scope of the FBI’s surveillance, monitoring, and reporting on peaceful protestors organizing with the Occupy movement,” stated Mara Verheyden-Hilliard, Executive Director of the Partnership for Civil Justice Fund (PCJF). “These documents show that the FBI and the Department of Homeland Security are treating protests against the corporate and banking structure of America as potential criminal and terrorist activity. These documents also show these federal agencies functioning as a de facto intelligence arm of Wall Street and Corporate America.”
  • দ্রি | ২৫ ডিসেম্বর ২০১২ ২৩:৩৫490118
  • বড় ধরণের পোর্ট স্ট্রাইক হতে পারে ২৯শে ডিসেম্বর থেকে।

    Negotiations broke off earlier this week after management said they want to cap "container royalties," which are payments made to longshoremen based on the weight of the container cargo.

    With no new talks scheduled,, 14,500 workers at the 15 ports—including the 4,000 dockworkers in New York and New Jersey—could walk off the job on Dec. 30. The last time there was an East Coast longshoremen's strike was back in 1977.

    The New York-New Jersey port is the second largest port to handle manufactured goods from China and is the largest port on the East Coast.

    http://www.cnbc.com/id/100332472
  • দ্রি | ২৬ ডিসেম্বর ২০১২ ২২:৪৮490121
  • ফার্মা ইরেগুলারিটিজঃ

    An investigation is under way after the discovery that 80,000 reports of patient reactions to drugs were not passed on to regulatory authorities by the Swiss-based pharmaceutical giant Roche and its US affiliate, Genentech.

    http://www.newscientist.com/article/dn22001-pharma-giant-failed-to-report-80000-drug-files.html

    Dear Dr. Hayes:
    This letter is to inform you of objectionable conditions observed during the U.S. Food and Drug
    Administration (FDA) inspections conducted at your bioanalytical facility, located in Houston,
    Texas, from May 3-7, 2010, by FDA investigators Mr. Patrick D. Stone, Dr. Jacqueline A.
    O’Shaughnessy, and Dr. Carol M. Rivera-Lopez; and from December 6-10, 2010, by FDA
    investigators Drs. Albert Peacock, Martin K. Yau, Sam H. Haidar, John Kadavil, and Xikui
    Chen. FDA investigators have identified significant violations of the bioavailability and
    bioequivalence requirements of Title 21, Code of Federal Regulations, Part 320. These
    violations include the widespread falsification of dates and times in laboratory records for
    subject sample extractions, and the apparent manipulation of equilibration samples to meet predetermined
    acceptance criteria.

    http://www.fda.gov/downloads/Drugs/GuidanceComplianceRegulatoryInformation/EnforcementActivitiesbyFDA/WarningLettersandNoticeofViolationLetterstoPharmaceuticalCompanies/UCM265594.pdf
  • দ্রি | ২৭ ডিসেম্বর ২০১২ ২২:৫২490122
  • মিডিয়ার সুর শুনে মনে হচ্ছে এবার বোধ হয় আর ডেট সিলিং বাড়ানো হবে না। কাট হবেই। হয় দুই পার্টির এগ্রিড আপন কাট, নয় অটোমেটিক কাট যেটা কিক ইন করবে ডেট সিলিং পার হয়ে গেলে। এদিকে টিম গাইটনার বলেছেন, কিছু ইমার্জেন্সি মেজার লাগিয়ে তিনি এই অটোমেটিক কাট ঠেকিয়ে রাখতে পারবেন দুই থেকে পাঁচ মাস।

    ঘটনার গতি যে পথেই যাক, ট্যাক্স বাড়বেই।
  • দ্রি | ২৭ ডিসেম্বর ২০১২ ২৩:০১490123
  • Man-made tornadoes may produce green energy

    ম্যান-মেড টর্নেডো! হোয়াট্‌স দ্যাট?

    http://rt.com/news/tornado-power-plant-project-931/
  • দ্রি | ২৯ ডিসেম্বর ২০১২ ২২:২৯490125
  • ওলান্দ ফেল করলেন।

    France's constitutional council has struck down a top income tax rate of 75% introduced by Socialist President Francois Hollande.

    এটা ওলান্দের ইলেকশান ক্যাম্পেনের অন্যতম ফ্ল্যাশপয়েন্ট ছিল।

    Mr Hollande campaigned against the austerity policies used in many European countries affected by economic crisis, favouring higher taxes rather than spending cuts to bring down the deficit.

    কিন্তু হায়, প্রতিশ্রুতিটি ডাব হইয়া গেল। আর সিরিয়াসলি, এ যে হওয়ার নয় সেটা কি তিনি মনে মনে জানতেন না?

    বিখ্যাত ফরাসী অভিনেতা জেরার্দ দেপার্দ্যু (যারা প্যারালাল সিনেমা দেখেন টেখেন তারা হয়ত একে কখনো দেখে থাকবেন) রাগ করে ফ্রান্স ছেড়ে বেলজিয়াম চলে গেলেন ট্যাক্স বাঁচাতে।

    http://www.bbc.co.uk/news/world-europe-20864114
  • দ্রি | ২৯ ডিসেম্বর ২০১২ ২৩:০৫490126
  • ২০০৮ এর ফিসা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়ারেন্ট ছাড়া আমেরিকার নাগরিকের ফোনে আড়ি পাতার অধিকার দিয়েছিল।

    The 2008 FISA Amendment Act, an update to the Foreign Intelligence Surveillance Act of the 1970s, allows the government to wiretap any conversation involving US citizens, without obtaining a warrant, as long as investigators reasonably suspect those talks to involve at least one party located outside of the United States. Despite demands from members of Washington’s intelligence committee, though, very little information if any has been made available about how the government uses the FISA Amendment Act, or FAA, and whom they target.

    সেই অ্যাক্ট এক্সপায়ার করবে এই বছরের শেষে। তাই পড়ে গেছে রিনিউ করার তোড়জোড়। আশা করা হচ্ছে পাস হয়ে যাবে। লেট্‌স কীপ আওয়ার ফিঙ্গার্স ক্রস্‌ড।

    http://rt.com/usa/news/fifteen-us-storm-new-948/
  • দ্রি | ৩০ ডিসেম্বর ২০১২ ০৮:৩৮490127
  • ইস্ট কোস্টে পোর্ট স্ট্রাইক স্থগিত থাকল, শিপিং কোম্পানীর সাথে আংশিক মীমাংসা হওয়ায়। তবে কন্ট্র্যাক্ট এক্সটেন্ড হল মাত্র এক মাসের। আবার জানুয়ারীর শেষে আরেক প্রস্থ ড্রামা এক্সপেক্টেড।

    http://www.nytimes.com/2012/12/29/business/shutdown-averted-for-ports-on-east-and-gulf-coasts.html?_r=0
  • দ্রি | ৩০ ডিসেম্বর ২০১২ ০৮:৫০490128
  • আমেরিকান মিলিটারীতে সুইসাইড খুবই বেড়ে গেছে। এই প্রথম সুইসাইড (৩০৩) ছাড়িয়ে গেল আফগানিস্তানে কমব্যাট-রিলেটেড ডেথকে (২১২)।

    http://www.salon.com/2012/12/28/soldier_suicides_outnumber_combat_deaths/
  • দ্রি | ৩০ ডিসেম্বর ২০১২ ০৯:১৬490129
  • পুরাকালে গুগল শুধু কনজিউমারের অন-লাইন অভ্যেস খেয়াল করত।

    On its website DoubleClick Search, Google said that the users' online data can only provide a limited amount of information to business.

    সেটা ছিল সেই সময়। আর এই সময় ...

    The new service will keep track of users' calls, in-store transactions, as well as well as different online transactions.

    http://www.dubaichronicle.com/2012/12/27/google-assumes-role-of-big-brother/

    সার্ভেইলেন্সের গ্রিড ক্রমশ টাইট হচ্ছে।
  • দ্রি | ৩০ ডিসেম্বর ২০১২ ১০:৩১490131
  • এবার জার্মানীকে অস্টারিটির উপদেশ দিলেন আই এম এফের ক্রিস্টিন লাগার্ড!

    http://www.presstv.com/detail/2012/12/28/280605/imf-warns-of-german-austerity-measures/

    এ এক অদ্ভুত ব্যবস্থা। জার্মানীর সমস্ত সারপ্লাস দিয়ে বেলাউট করা হল গ্রীস, স্পেন, ইতালীকে। বেলাউট মানি নিতে হল বলে সুদের বোঝা চাপল দেশগুলোতে। তাই অস্টারিটি ফেস করত হল সেই দেশের মানুষদের। এখন বিভিন্ন দেশকে টাকা বিলিয়ে জার্মানীর ভাঁড়ারও প্রায় শেষ। ডিম্যান্ড কমে যাওয়ায় বিক্রিবাটাও কমতির দিকে। তাই এবার অস্টারিটি ফেস করবে জার্মানীর মানুষ।

    অর্থাৎ ডেটার নেশানই হোক, বা ক্রেডিটার নেশান, দেশের মানুষ অস্টারিটির বার্ডেনটা নেবে। সুদটা কালেক্ট করবে কিছু ইন্টারন্য়্শানাল ব্যাঙ্ক, আই এম এফ, ই সি বি ইত্যাদিরা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন