এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৮৪৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ মে ২০১৯ ১০:৪০379525
  • হ্যাঁ এই এক কথা আমি এক উচ্চশিক্ষিত সবজান্তার মুখেও শুনেছি যে ইন্ডিয়ার লোকেরাই খারাপ তাই মোদির মতন ভালো পিএমকে রাখতে পারলোনা।

    অবশ্যি এনারাইদের মোদিপ্রীতির অন্য কারণ আছে।
  • Amit | ১৩ মে ২০১৯ ১০:৫০379526
  • ২৩ এ যদি ফেকুর দল হারে, জয় হোক ইন্ডিয়ার খারাপ লোকের।

    হ্যা, বিদেশে ফেকুর দলের চূড়ান্ত সাপোর্ট। একবার লিখেছিলাম এখানেই যে একগাদা ছোটমোটো প্রোগ্রাম করে এরা প্রচুর টাকা তুলেছে গত ১-২ বছরে। একটা কারণ মনে হয়, যেমন বেশির ভাগ ই আসেন সমাজের ওপরতলার ক্লাস থেকে, দারিদ্র কি জিনিস সেটা ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স খুব কম জনের আছে আমাদের চেনা শোনা সারকেল -এ। এনাদের সাথে RSS র মনুবাদের কোনো বেসিক বিরোধ নেই, এনারা চান যে জাতপাতের ভেদাভেদ বজায় থাকুক, ইন্ডিয়া বেড়াতে গেলে সস্তায় ঘরের কাজের লোক, ড্রাইভার পেলেই হলো। অবশ্য দেশেও অনেকেই তাই ভাবেন। এখানেই অনেক লেখা লেখি হয়েছে।

    আর একটা কারণ হলো ফেকুর ভিসিবিলিটি। এর আগে MMS - চুপ চাপ কাজ করতেন, এক টাকার কাজ করে ১০০ টাকার বাজানোটা ওনার আসতো না। ফেকু সেটা দারুন পারে। গত পাঁচ বছরে হেন্ দেশ নেই যে ও আর ওর প্রোপাগান্ডা টীম যায়নি। সুতরাং বিদেশী মিডিয়াতে ফেকুর ছবি ফ্রন্ট পেজ এ এলে এখানে ভারতীয়রা আনন্দে নেচে ওঠেন, ওনাদের স্টেটাস ও একটু বেড়ে গেলো আর কি।
  • S | ১৩ মে ২০১৯ ১০:৫৩379527
  • সেকেন্ড কারণটা আমার খুব মনে হয়েছে। বিদেশী মিডিয়াতে ফেকুর কভারেজ খুব বেশি আর পজিটিভ।
  • sm | ১৩ মে ২০১৯ ১১:১৩379528
  • সস্তায় কাজের লোক কে না চায়?বিদেশে কাজের লোক এফোর্ড করার ক্ষমতা থাকলে, নিজে নিজের বাসন মাজতো না, কাপড় কাচতো না বা রান্না বান্না করতো না।
    এইটা হলো গিয়ে অক্ষমের আক্ষেপ ও ফালতু হামদরদী দেখা নো।
    দেশে এইসব সমব্যথী জনতা বাড়ির কাজের লোক কে দিয়েই সবকিছু করায় আর আমি এক টেবিলে খাই,পুরোনো জমা কাপড় দিই,খুব ভালোবাসি,পরিবারের ই একজন এসব হাবি জাবি বলে বেড়ায়। কারণ প্রয়োজনের অতিরিক্ত বেতন দিয়ে থাকে বলে জানি না।
    আর জাতপাত?সেতো এইসব জনতাই বেশি করে মান্য করে।
  • রঞ্জন | ১৩ মে ২০১৯ ১১:৩৪379529
  • মরেছে! এগুলেও গুয়োর ব্যাটা! পেছুলেও গুয়োর ব্যাটা!

    দিল্লিতে বসে এবং মাঝেমধ্যে ছত্তিশুগড় ঘুরে রঞ্জনদার একটাই বক্তব্য, সারা ভারতে বিজেপি যেন হারে। আর না আসে। কমঃ মানিক সরকারের সংগে গলা মিলিয়ে।
    তাই আমি বক্তব্য/কাঠি কিছুই করছি না। শুধু প্রশ্ন করছি, জানতে চাইছি।
    কেন? ফোনে আমার বাল্যবন্ধু (যার দাদা এখনও আর এস পির রাজ্যকমিটির সদস্য) বলল যে এবার বেআইনি অনুপ্রবেশকারী ঠেকাতে বিজেপিকে ভোট দেবে। আমার পরিবারের একজন নদীয়ায় ভোটের ডিউটি সেরে (এলেবেলের মত) একই খবর দিল। যদিও এক কাকা জানালেন ওসব পার্টি সামলে নিয়েছে।
    আরে এলেবেলে তো আর দিদির লোক ন'ন।
    ২৩তারিখের পর এ নিয়ে কোন কথা বলার দরকার হবে না।
    আর যদি আপনারা মোদির দলের লোকজনের মতই বলেন যে মশাই, এখানে পেছনপাকামি না করে গো- বলয়ে সবুজ মাঠে চরে বেড়ান গে যান-- তাহলে আমি কাটি।
    @টি,
    আমি কি তিণো আর সিপিএম এর দাঁড়িপাল্লায় ওজন করতে বসেছি?
    আমার একটাই চিন্তা --কোন বাম/লিবেরাল/ বিবেকবান লোকের ভোট যেন ফেকু পার্টি না পায়। কংগ্রেস/আপ নিয়ে কোন মোহ নেই। মায়াবতী-অখিলেশ/মমতাকে নিয়েও না।
    কিন্তু বিজেপির সময় যেভাবে ইতিহাস/বিজ্ঞান/ভূগোল গুলিয়ে পুরাণ/স্মৃতির সব ঘেঁটে ঘ করে হিংস্র জাতীয়তাবাদের মিথ্যে ন্যারেটিভ প্রচার করা হচ্ছে আর লোকজন হোয়াটস অ্যাপ ইউনিভার্সিটির শর্টকোর্স পড়ে দেশের সম্মান বাঁচাতে, রক্ষা করতে একজনই মধুসূদন দাদা আছেন বলে চেঁচাচ্ছে ( যাদের মধ্যে গরীব মানুষও আছে ) তাতে ভয় পাচ্ছি। ভাইমার রিপাবলিকের পতন ও হিটলারের ভোটে জিতে ক্ষমতায় আসা মনে করিয়ে দিচ্ছে।
  • Amit | ১৩ মে ২০১৯ ১১:৪২379530
  • হ্যা, রঞ্জন দার এই স্ট্যান্ড একদম ঠিক। অ্যাভারেজ সব সেনসিবল লোকজন এটাই চাচ্ছেন মনে হয় এই মুহূর্তে, মোদী আগে হারুক, তারপর দেখা যাবে। বাকিরা চোর হতে পারে, অকাজের হতে পারে, সেগুলো কাউন্টার করা যায়, কিন্তু মোদির দল অনেক বেশি ডেঞ্জেরাস। এরা একেবারে ইতিহাস টাকেই পাল্টে ফেলছে, একটা মনগড়া বৈদিক বা হিন্দু ইতিহাস জোর করে গেলানোর চেষ্টা করছে।
  • S | ১৩ মে ২০১৯ ১১:৪৭379531
  • আমার শুধু একটাই চিন্তা। মোদিকে সড়িয়ে এদের কেউ বা কারা মসনদে বসলে পরেরবার আদিত্যনাথের দিল্লিযাত্রা না সুগম হয়ে ওঠে।
  • রঞ্জন | ১৩ মে ২০১৯ ১১:৫৬379532
  • অমিত,
    ঠিক বলেছেন। এই মুহুর্তে আমার একটাই এজেন্ডা। এটা বেঙ্গলের বন্ধুরা বুঝতে পারছেন না। যেভাবে মোদী পার্টির নামে নয় নিজের নামে ভোট চাইছে, এবং এই ইলেকশন লোক্যাল ইস্যুতে নয় শুধু বিপন্ন দেশকে বাঁচানোর ইস্যুতে লড়া হবে বলে প্রচার করছে--- সেটা ভয়াবহ। অনেক মানুষ পবিত্র দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলছে-- ইনফ্লেশন, এমপ্লয়মেন্ট, এগ্রো ক্রাইসিস, বীফ, দলিত-মুসলিম অত্যাচার সব সেকন্ডারি। এই মুহুর্তে চাই মজবুত সরকার।
    ফরিদা/ সিকির লেখায় খানিকটা ধরা পড়েছে।
    আমার সীমিত প্রয়াসে নতুন জেনারেশন ও লিবারেলদের সংগে কথা বলি --একটা কমিউনিটি (দলিত বা মুসলিম) আম্মাদের দেশের ও সমাজের অংশ। চাইলেও ওদের অন্য দেশে পাঠানো যায় না। তাহলে ওদের ক্রমাগত ভয় দেখিয়ে কোণঠাসা করে রেখে কি দেশ চালানো যায় ? এই ভয়ের বাতাবরণ দূর হোক।
    কাল দিল্লির ভোটের পরে মনে হল-- আপ ও কং হাত মেলালে সাতটা সিটেই জিতত। কিন্তু এক্ষণ অ্যাডভান্টেজ মোদী। কিছু লোক আপ দলকে ন্যাশনাল নয়, ভাল স্থানীয় দল ধরছে। তাই বিধানসভায় আপকে দিলেও এই ইলেকশনে মোদী! তবে কং দুটো সিট পাবে মনে হয়, আপ দুটো পেতেও পারে।
  • রঞ্জন | ১৩ মে ২০১৯ ১১:৫৮379533
  • এস,
    আদিত্যনাথ এক্ষণ বিজেপির বোঝা। ২৩ তারিখের পর দেখুন কি হয়! ওর হনুমানের জাত খুঁজে পাওয়া ব্যাক ফায়ার করেছে।
  • S | ১৩ মে ২০১৯ ১২:০৩379535
  • ২০০২ এর পর মোদিকেও সেরকমই মনে হয়েছিলো। নিচুতলার কর্মীদের মধ্যে নাকি খুব জনপ্রিয়।
  • এলেবেলে | ১৩ মে ২০১৯ ১২:১০379536
  • দেখুন, কোনও একটা টইতে গুরুরই পুরনো একজন আমাকে তিনজনের কথা সিরিয়াসলি নিতে বারণ করেছিলেন - এসেম, একক এবং পিটি। আমি পিটির ক্ষেত্রে আংশিক সহমত হয়েছিলাম কারণ রাজনীতির একচোখামো ছাড়া ওঁর প্রজ্ঞা এবং বিশ্লেষণী শক্তিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু যে নিউজ আমার পক্ষে তা নিউজ, যা বিপক্ষে তা ভিউজ - এটা বড্ড সরলীকরণ। প্রিসাইডিং অফিসার হয়ে নির্বাচন পরিচালনা করেছেন কোনও দিন? জানেন ৯০০ ভোটারের প্রায় ৬০০ জন ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার 'সাজেন'? এজেন্টরা আপত্তি না করায় প্রিসাইডিং নিয়মের তোয়াক্কা না করে তাঁদের কম্প্যানিয়ন নিয়ে ভোট দেওয়ার অনুমতি দিতে বাধ্য হন? ছাপ্পার এমত সুবন্দোবস্ত থাকলে সেন্ট্রাল ফোর্স আছে কী নেই তাতে কাঁচকলা এসে যায়।
  • PT | ১৩ মে ২০১৯ ১২:৩৩379537
  • বাপরে, পিটির বক্তব্য নিয়ে এত লোকে কাটাছেঁড়া করছে দেখে আজকের দিনটা দারুণ হয়ে গেল।

    বেশ, পিটির একচোখামোর জন্য তার কথা সিরিয়াসলি নেয়া নাই বা গেল। কিন্তু যারা বিভিন্ন প্র-মা-ণি-ত মিথ্যার ভিত্তিতে সিপিএমের মুন্ডুপাত করেছিল তারা তাদের নিজেদের অব্স্থান নিয়ে এককলম-ও লিখে (ক্ষমা প্রার্থনা তো দূরস্থান) দুঃখপ্রকাশ করেছে কিনা তা জানার ইচ্ছা রইল।

    এরাই কিন্তু রিজানুর অথবা ধনঞ্জয়ের জন্য "ইনসাফ চাহিয়ে" বলে গলা ফাটিয়েছিল। কিম্বা এরাই নিজেদের ইচ্ছেমত বুদ্ধবাবু বা মাণিকবাবুকে কোট করে সিপিএমের পিন্ডি চটকায় এখনো।

    তাহলে কাদের কতগুলো করে চোখ আছে বলে মনে হয়?
  • dc | ১৩ মে ২০১৯ ১৩:০২379538
  • এরা কারা? কি নাম এদের?
  • PT | ১৩ মে ২০১৯ ১৩:২৫379539
  • "অ্যাভারেজ সব সেনসিবল লোকজন এটাই চাচ্ছেন মনে হয় এই মুহূর্তে, মোদী আগে হারুক, তারপর দেখা যাবে। বাকিরা চোর হতে পারে, অকাজের হতে পারে, সেগুলো কাউন্টার করা যায়, কিন্তু মোদির দল অনেক বেশি ডেঞ্জেরাস।"

    "সুমনদা তখন ছবি তুলতে এগিয়ে গিয়েছেন। উন্মত্ত জনতার হাত থেকে বাঁচতে উঠলাম গাড়িতে। কয়েকজন যুবক এসে বললেন, ‘‘জানলার কাচ নামা।’’ কাচ নামাতেই শুরু হল গালিগালাজ। ‘‘আমরা চলে যাচ্ছি’’ বলতেই এক জন চিৎকার করে বাঁশ, টাঙি বের করতে বললেন। হাত জোড় করে বললাম, ‘‘এ সব কেন, আমরা তো চলে যাচ্ছি।’’ কিছুক্ষণ পরে দুই যুবক এসে সাংবাদিকদের মারতে নিষেধ করলেন। কিন্তু সুমনদা কই? দেখলাম, সুমনদা দৌড়ে আসছেন। পিছনে তাড়া করা যুবকদের আটকানোর মরিয়া চেষ্টা করছেন স্থানীয় থানার অফিসার। চেঁচিয়ে অন্য অফিসারদের বলছেন, ‘‘গাড়িগুলো আগে বের করে দিন।’’ সুমনদা লাফিয়ে গাড়িতে উঠে জানালেন, তাঁকে ও আরও কয়েকজন সাংবাদিককে ঘিরে রেখে কয়েকজন হুমকি দিচ্ছিলেন, আজ আর গ্রাম ছেড়ে বেরতে দেবেন না।

    দুপুরে মেদিনীপুর শহরের শ্রী নারায়ণচন্দ্র বিদ্যাভবনে বিজেপি ও তৃণমূল কর্মীদের বচসার খবর পেয়ে ফের পৌঁছলাম। সেখানেও মার মার করে তেড়ে এলেন কয়েকজন যুবক। হুমকি আসছে, ‘‘একবার নীচে নাম, কেটে রেখে দেব।’’ পুলিশকর্মীরা কোনও মতে গাড়ি বের করলেন। পিছনে তাড়া করেছে কয়েকটা বাইক। একটা সময় পরে তাঁরা ফিরে গেলেন। ভাগ্যিস! আপাতত প্রাণে তো বাঁচলাম।"

    দিল্লিতে মোদী-শার রাজত্বের পতন হওয়ার পরে পবর ২০২১-এর ভোটে এই চিত্র দেখা যাবে না তো? আর দেখা গেলে ঠিক কি ভাবে এগুলো "কাউন্টার" করা যাবে?
  • dc | ১৩ মে ২০১৯ ১৩:২৭379540
  • সিপিএম সমর্থ্করা বিজেপিকে ভোট দিয়ে এগুলো কাউন্টার করবে।
  • sm | ১৩ মে ২০১৯ ১৩:৩৫379541
  • আমিতো তিনটে রিপোর্টের টুকরোতেই দেখলাম স্থানীয় পুলিশ, সাংবাদিকদের, উন্মত্ত গ্রামবাসীদের থেকে রক্ষা করলেন।সেন্ট্রাল ফোর্স এর কথা কেউ মেনশন করলেন না তো !
  • PT | ১৩ মে ২০১৯ ১৮:০৩379542
  • ভোট দিয়ে ফিরে আসা মেচেদাবাসী ছাত্রের প্রতিবেদনঃ
    "ভোটারদের জন্য দুরকমের মুড়ির ঠোঙা। পরিচিত মুলো-সমর্থকদের জন্য মুড়ির ঠোঙার নীচে ৫০০ টাকার নোট। আমার ছাত্রটি অ-মুলো হওয়ার কারণে, "তোর মুড়ি ওধারে" বলে নোটহীন মুড়ির লাইনে ঠেলে দেওয়া হয়!!"
    এই তথের সত্যতা পিটি যাচাই করেনি।
  • Du | ১৩ মে ২০১৯ ১৯:৫৭379543
  • বিজেপিকে তো হারাতেই হবে সব চেয়ে আগে। তবে আগুন নেভাতে মোমের দরকার নেই।

    খেয়াল রাখবেন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শুধু মোদীর বিরুদ্ধে। দোর্দন্ডপ্রতাপ ৫৬ ইন্চি দিদির থাপ্পড়ের আদর করেন ও দেশকে কংগ্রেস মুক্ত করার কথা বলেই যান ক্রমাগত। আর কর্নাটক মডেল বলে একটা জিনিশ অলরেডি হয়েছে।
  • Du | ১৩ মে ২০১৯ ২০:০২379544
  • এইটা ঠিক ২০১৯ স্পেসিফিক নয় কিন্তু এই প্রশ্নটা লিবেরাল মিডিয়া সম্পর্কে মনে জাগে যে এনারা সকলে নীতিগত ভাবে নোটার সপক্ষে হলেও অনেক পার্টির কনটেস্ট করার বিরোধিতা করেন কেন? দুপক্ষের লড়াইয়ে নোটা তো এমনিতেও রয়েছে, তাই না?
  • Du | ১৩ মে ২০১৯ ২০:০৮379546
  • হ্যাঁ রাহুল গান্ধীকে অনেক বেটার লীডার বলে মনে হয়েছে দেশের জন্য। কংগ্রেসের জন্যেও কারন লোকাল কর্মীদের কথা শুনেছে, বাংলা বা দিল্লী কোথাও জোট চাপিয়ে দেয় নি। আর চরম বুলিয়িঙ্গ এর মুখে অটল থেকে মোদীকে নাড়া দেয়া আর হারার সম্ভাবনা তৈরীতে ওর হাত বাকী সবার চেয়ে বেশী। চরম নীচ 'তেরা বাপ' এর উল্টোদিকে ওর রিয়াকশন সুপার্ব।
  • S | ১৩ মে ২০১৯ ২১:৫১379547
  • মোদির ইন্টারভিউ? দেশের পিএম অক্ষয় কুমারকে কিভাবে আম খেতে হয় সেই নিয়ে দেশ ঘন্টার ইন্টারভিউ দিচ্ছে। এজিনিস পাকিস্তানে হলে পরের দিন ইমরান খানকে ইস্তফা দিতে হতো। আর দেশপ্রেমিক অক্ষয় কুমার ধরা পরে গিয়ে খুব রেগে গেছে। ওদিকে অনুপম খের অক্ষয়কে উপদেশ দিচ্ছে।

    মোদি আর মোদিভক্তকে ট্রু অ্যান্টি-ন্যাশনাল দাগিয়ে দেওয়ার সময় এসেছে।
  • রঞ্জন | ১৩ মে ২০১৯ ২২:০৪379548
  • এস,
    কুণাল কামরা একটা স্ট্যান্ড আপ কমেডি শো তে বলছে যে এন আর আইরাই বেশি মোদি মোদি করে উলুত পুলুত।
    বলছে যদি ওয়ার্ল্ড কাপ দেখতে মোদি বিদেশের মাঠে হাজির হয় আর ধরুণ শেষ ওভারে ১৭ রান দরকার এবং এই সময়ে কোহলি আউট!
    তখন ওরা চাইবে মোদি গিয়ে বাকি কাজটা করুক। মোদি হ্যায় তো নামুমকিন নহী। আওয়াজ উঠবে মোদি মোদি!
    মোদি নেমে পিচে দাঁড়াতেই প্রথমে অমিত শাহ গিয়ে বোলারের হাতটা কাটা শুরু করবে। ফিল্ডার নিজেই বলটা নিয়ে বাউন্ডারি লাইনের বাইরে ফেলে দিয়ে এসে হাততালি দেবে। আম্প্যায়ার সিক্স দেখাবে। আর মিডিয়া ঘোষণা করবে উনি সেঞ্চুরি করেছেন!
  • S | ১৩ মে ২০১৯ ২২:৩৮379549
  • আর একজন জার্নালিস্ট রাত্রে প্রশ্ন করবে হোয়াই ইজ জে এন ইউ সাইলেন্ট টুনাইট। ঃ))

    দেখেছি রন্জনদা। কুনাল কামরা আমার খুবই প্রিয়। আপনি পারলে সন্জয় রাজৌরা দেখবেন। এতো ভালো সোশাল কমেন্ট্রি আর কাউকে করতে দেখিনা। অনুপমা চোপড়া এদের সবার একটা ইন্টার্ভিউ নিয়েছে, পারলে দেখবেন।
  • Amit | ১৪ মে ২০১৯ ০১:১৭379550
  • কুনাল, বরুন গ্রোভার, আকাশ ব্যানার্জী, সঞ্জয় এরাই এই ক বছর মোদির বিরুদ্ধে আওয়াজ তুলেছে। অপসিশন তো গাঁট বেঁধেছে এই কমাস।

    মোদী ফিরে এলে চাড্ডি ভক্তের দল কবে এদের কাকে গৌরী লঙ্কেশ এর পাঠিয়ে দেবে কেও জানে না।
  • S | ১৪ মে ২০১৯ ০১:২১379551
  • রভীশ কুমারও আছেন। মোদি ফিরে এলে দেশে মুক্ত চিন্তাভাবনার লোকেদের সত্যিই বিপদ।
  • PT | ১৪ মে ২০১৯ ০৮:১১379552
  • এই রাজ্যের মুক্তচিন্তার পরিবেশ নিয়ে কেউ চিন্তিত নয় মনে হচ্ছে!! বোধহয় এখানে যারা তক্কায় তাদের বেশীর ভাগই এই রাজ্যে থাকেনা!!
    কাল বামপন্থী অম্বিকেশ, আজ ডানপন্থী কেউ, কালকে কার পালা? অম্বিকেশের ঠ্যাং টানাটানির কালে এখানে অনেকেই সেলোটেপের আশ্রয় নিয়েছিল!!
    এর সঙ্গে জুড়ে নেওয়া যেতে পারে সাংবাদিকদের ওপরে সাম্প্রতিক হামলার খবরও।
    https://www.timesnownews.com/videos/mirror-now/shows/bjp-youth-leader-jailed-over-wb-cm-mamatas-meme-intolerence-peaks-in-west-bengal-the-last-word/31475
  • dc | ১৪ মে ২০১৯ ০৮:৪৩379553
  • এখানে কে কে সেলোটেপের আশ্রয় নিয়েছিল?
  • মানিক | ১৪ মে ২০১৯ ০৮:৫২379554
  • পিটি, এখানে আমরা সবাই খুব নিরীহ মানুষ। আমাদের গায়ে হাত দিতে হলে দিদি বা মোদী, কারোরই রিসোর্সে কুলোবে না। আমরা এখানে একটু ফ্যাসিজম আসছে টাসছে বলে গা গরম করি, একটু উত্তেজনার আগুন পোহাই। এই তো ব্যাপার। ফ্যাসিজম এলে, টুক করে কম্বলের তলায় ঢুকে যাব। এর মধ্যে আপনি এত উত্তেজিত হয়ে পড়েন কেন?

    দুটো ভাল গান দিন তো। শুনি।
  • dc | ১৪ মে ২০১৯ ০৯:৩২379555
  • এদিকে নাম জানতে চাইলেই পিটিদা সেলোটেপের আশ্রয় নিয়ে নেয় :d
  • PT | ১৪ মে ২০১৯ ০৯:৫৩379557
  • @মানিক
    যা বলেছেন। তবে কিনা কালকে ডাক্তার বললেন যে আমার প্রেসার ঠিক আছে তাই ভাবলাম যে আমার সেফ লড়াইটা লড়ে নিই। কিন্তু কম্বলের তলায় ঢুকলে তিনিও সঙ্গে থাকবেন। কেননা লড়াইয়ের ময়দান ছেড়ে পালানোর গোপন কথাটি তাঁকেই বলা যাবে।
    সে প্রসঙ্গে এই স্বল্পশ্রুত গানটি পেলামঃ


    @dc
    নিজে খেটে নাম বের করে নিন। যারা বর্তমান সময়ে চুপ করে আছে তাদের গরিষ্ঠাংশই অম্বিকেশের সময়ে চুপ ছিল। অনেকে অম্বিকেশকে নিয়ে খিল্লিও করেছিল......তারা শাঁওলী-সুমন-অপর্ণা ইত্যাদি-প্রভৃতি উবাচ ডাঁহা মিথ্যাগুলোরও প্রতিবাদ করেনি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন