এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৩715927
  • শুধু তোমার কাকা নয় গো হে বন্ধু হে প্রিয়ঃ
    Sarkar had spent barely three years out of the six he is entitled to serve in his first stint at a college in Calcutta when he was transferred from Goenka College of Commerce and Business Administration to Jhargram. That was soon after the Trinamul government took charge in 2011.

    The reason cited then was that the Mamata government wanted to break the backbone of the CPM-backed teachers’ union, of which Sarkar remains a member. “His transfer to Jhargram was considered a punishment posting because there is hardly any student in the economics department of that college. He practically has no work there,” a source said. http://www.telegraphindia.com/1140718/jsp/calcutta/story_18627338.jsp#.V9Da6TUyIy4
  • Abhyu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৫715928
  • আমার মায়ের ক্ষেত্রে যেটা হত সেটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষ (সিপিয়েমের লোক) ইচ্ছাকৃতভাবে সার্ভিস বইতে গণ্ডগোল করত, ভুল ধরিয়ে দেওয়া সত্ত্বেও শোধরানো হত না (ও কিছু না, এতেই হবে বলে দাবড়ে দেওয়া হত) ইত্যাদি। বাঙালি কর্মসংস্কৃতি নয়, পাতি সিপিয়েম না করার মাশুল।
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৯715929
  • নকাকা সেই সময়ের রাজাবাজার সায়েন্স কলেজের বিটেক এবং এমটেক।রেডিও ফিকিক্স এ। কিন্তু কাকা খুব একটা উচ্চাকাক্ষী ছিলেন না জীবনে।সারা জীবন ক্যানিং র কাছে একটা বেসরকারী কলেজে পড়িয়েছেন। এগুলো বোধহয় সরকারী সাহায্যপ্রাপ্ত। কোন দিন অন্য কোথাও অ্যাপ্লাই করেছে হলেও জানি না।
  • | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৪715930
  • ইচ্ছাকৃত ভাবেটাই তো বায়াস আপনার মনের। যেমন রাকৃ নিয়ে রঞ্জনবাবুর লেখা দেখে আপনি ইচ্ছাকৃত ভাবে প্রমাণ করার চেষ্টা করেছিলেন উনি ভুল বলছেন।
  • কুমড়োপটাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৪715931
  • পেনশন আটকানোর কিছু কিছু কারণ জানি।
    দরকারি নথিপত্র হারিয়ে ফেলা, যেমন পুরোনো সার্টিফিকেট বা যে যে ইস্কুলে কাজ করছেন তার এন্ট্রি ও এক্সিট লেটারসমূহ। বয়সের গরমিল। ম্যাট্রিক পাশের পরবর্তীকালে বয়স কমালে তার উপযুক্ত নথি (এফিডেভিট) থাকা দরকারি। সেগুলো না পেলে ডিসক্রিপেন্সি হবেই। সারভিস বুক রেডি রাখা। এসমস্ত না থাকলে ডিআই অফিস কাজ করতে চায় না। তাছাড়া ডিআই অফিসে বারবার ধর্ণা দিতে হয়, রিকুয়েস্ট করতে হয় এক টেবিল থেকে অন্য টেবিলে ফাইল সরাবার জন্য। এই করতে করতে পেনশন না পেয়েই অনেক রিটায়ার্ড দিদিমুনিকে দেহ রাখতে দেখেছি। ইস্কুল জীবনে খুব জাঁদরেল ছিলেন কিন্তু রিটায়ার করবার পর চার পাঁচ বছর ধরে নো ইনকাম নো পেনশন অশক্ত শরীরে আমাদের ইস্কুলের বেশ কয়েকজন দিদিমুনি মারা যান। উমাদি, লীনাদি, জ্যোতিদি, বুলুদি, অমিয়দি, সুনীলদি, ও আরো অনেকে। এঁরা জানতেনই না যে ডিআই অফিস এঁদের পাত্তাই দেবে না। রিটায়ার করবার পরে অন্তত পাঁচবছর চালানোর পুঁজি এবং ধৈর্য ও শক্ত শরীরের দরকার হতো তখন। এসব দেখে দেখে অন্য দিদিরা শিখে গেছলেন। সাবধানতা অবলম্বন করে রিটায়ারমেন্টের বছর দুয়েক আগে থেকেই কাগজ পত্র রেডি করে রাখতেন এবং রিটায়ারমেন্টের একটু আগে থাকতেই ডিআই অফিসে গিয়ে মুখ দেখিয়ে আসতেন। এঁদের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম সময় লাগত। তবে মিনিমাম ওয়েটিং টাইম কিছুমাস তো লাগতই।
  • কুমড়োপটাশ | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০৬715932
  • এসবের সঙ্গে পার্টি করা না করার কোনো যোগ নেই। কারণ পার্টি করা ও না করা দুরকম টিচারদেরই ভুগতে দেখেছি।
    আগেকার দিনে বয়েস কমানোর একটা ব্যাপার খুব বেশিমাত্রায় হতো, সেটা নিয়ে অনেকেই লজ্জা পেতেন। অনেক কেসই দেখেছি।
  • d | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৩৯715933
  • Abhyu | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:০৪715934
  • বেনামী, ইচ্ছাকৃতটা মনের বায়াস নয়, সার্ভিস বুকে ভুল লিখছে ধরিয়ে দেবার পরেও বড়দি বা ইনচার্জ সেটা বদলাবে না, সই করবে না, এগুলো কিভাবে আমার মনের বায়াস হয়? পাতি হ্যারাসমেন্ট।

    আর রামকৃষ্ণ মিশনের টইতে রঞ্জন রায় ভুল বলছেন সেটা আমি একবারও বলি নি। কুচ্ছো করছেন বলেছিলাম (সেটাও ওনার পোস্ট ধরে ধরে দেখিয়েছিলাম কি ইন্টার্প্রিটেশন হয়, কিন্তু মিথ্যে বলেছেন একবারও বলি নি)।

    এনি ওয়ে, আমি যা লিখি নিজের নামে লিখি - বেনামে ভিড় বাসে হাত চালানো পাবলিক নই আমি। দুদি কি রঞ্জনদা (এমনকি ব্রতীন্দা বা সেদি), যাকে যা বলেছি সোজাসাপটা বলেছি।
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২১715935
  • আমি ও রঞ্জন দা বড় অমিতাভ আর ছোট অমিতাভ গল্প বললাম তো।

    সেই ছয় কে নয় আর নয় কে ছয় দেখ।

    আর ইয়েস অভ্যু যা বললো।আমি ও নিজের মানে লিখে থাকি এবং সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি।
  • PT | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:২৩715937
  • বাম আমলে এক স্কুলের বড়দিমণি তাঁর ক্ষমতা প্রয়োগ করে আমার এক আত্মীয়া-শিক্ষিকাকে কিছুতেই পিএইচডি করতে দেননি।
    খুঁজলে অবিশ্যি এর একটা সিপিএম-কং দৃষ্টিকোণ বের করা যায়.......
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩০715938
  • ইচ্ছেকৃত ব্যাপারে সংশয় নেই তো। বায়াস তো পরের কথা।
    প্রত্যেক স্কুলেই কয়েজন মিলে দল পাকাতো। হেডু দলে থাকলে তো সোনায় সোহাগা!
    বেশি ক্লাস দেওয়া,ছুটি না দিতে চাওয়া, বেতন ইনক্রিমেন্ট আটকে দেওয়া,সার্ভিস বুক আপডেট না করা;এসব খুব কমন ছিল।
    পেনশনের ক্ষেত্রেও একই ব্যাপারে। এখানেও বিস্তর মুখ শোঁকা শুকি ছিল। যারা ভুগেছেন তারা বিলক্ষণ অবহিত আছেন। শিক্ষক ক্ষেত্রে দলীয় স্বার্থ কায়েম করতে বামেরা যা খুশি তাই করে গেছে।
  • sm | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ১৭:৩৬715939
  • আমার একজন নিকট জনের বেতন ইনক্রিমেন্ট আটকে দেওয়া হয়েছিল।সৌজন্য স্কুলের হেড;যার সঙ্গে লাল পার্টির ভালো যোগ ছিল।পরে কোর্টে কেস করে তিনি যেতেন ও ইনক্রিমেন্ট ফেরত পান।
    উদাহরণ দিয়ে কি লাভ?
  • Bratin | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২১:০০715940
  • পিটি দা তার থেকে তোমায় একটা গান বলি শোন

    " অনেক ই জমানো ব্যথা বেদনা,
    কী করে গান হল জানি না"
  • Ranjan Roy | ০৮ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪২715941
  • যদি বাঙালী কর্মসংস্কৃতিও বলি তো লজ্জার কথা বটেই। যেখানে বাম সরকার ৩৪ বছর ধরে রয়েছেন এবং অধিকাংশ স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে বামেরা রয়েছেন।
    তাহলে কর্মসংস্কৃতি বদলানোকে বামেরা কি বুর্জোয়া অবক্ষয় বলে মনে করতেন?
    ছত্তিশগড়ের একটি জেলা শহরের সিপিএম সেক্রেটারির ভাই, আশির দশকে এস এফ আই মধ্যপ্রদেশের নেতৃস্থানীয়। বাঙালী বিয়ে করেছে। সেই নব্বইয়ের দশকে কোলকাতায় কোন সরকারি অফিসে কাজ করাতে গিয়ে হতাশ।' এসে নকল করে দেখাল কিভাবে ওকে বাজে অজুহাতে এ টেবিল থেকে সে টেবিল ঘোরানো হয়েছে। দু'ঘন্টা ধরে লাঞ্চ ও একদিন ডার্বি ম্যাচে সমস্ত স্টাফ রেডিওতে কমেন্ট্রি শুনতে ব্যস্ত ছিল আর ও তখন-- আপনি আমায় আজ আসতে বলেছিলেন তাই, বলায় ধমক খেয়েছিল।
    --দেখছেন না, ম্যাচ চলছে!ঃ)))
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৮715942
  • কন্যাবিশ্রী প্রকল্পঃ
    "সারা দেশের মধ্যে মানব পাচারে দ্বিতীয় স্থান পশ্চিমবঙ্গের ৷ ২০১৫ সালে পশ্চিমবঙ্গ থেকে পাচার করে ভিন্রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে ১,২৫৫ জনকে ৷ অত্যন্ত উদ্বেগজনক এই পরিসংখ্যান উঠে আসছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি -র ২০১৫ সালের ক্রাইম রেকর্ড থেকে ৷.....
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১১715943
  • আগেরটার সঙ্গেঃ
    "ইদানীং পশ্চিমবঙ্গে নারী পাচারের ক্ষেত্রে একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে ৷ কী সেই ট্রেন্ড? ঋষিকান্ত বলছেন, ‘গত বছর দুয়েক যাবত্ পশ্চিমবঙ্গে নদীয়া এবং পূর্ব মেদিনীপুরের ১৪ -১৭ বছরের মেয়েদের বেশি করে টার্গেট করা হচ্ছে ৷ স্কুলছাত্রীদের অনেক বেশি করে টার্গেট করছে দালালরা ৷ আগে এই ধরনটা ছিল না৷"
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=25947&boxid=141952333

    সব ঢপেরই একটা সীমাবদ্ধতা থাকে। কন্যাশ্রীর বোধহয় অনেক বেশী।
  • sm | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৩715944
  • পিটি, 2008-12 ওয়েস্ট বেঙ্গল এর কিছু স্ট্যাট আছে। অবস্থা খুব একটা ভালো ছিলোনা কোনোদিন ই।
  • sm | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৫715946
  • সরি,ওটা ইন্ডিয়া র লিংক।
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫১715948
  • তখন তো কন্যাশ্রীর ঢপ ছিল না......
  • sm | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩০715949
  • কন্যাশ্রী ঢপ কেন? এতো গা জ্বলুনিই বা কেন? এটা তো ভালো প্রকল্প।এটা কে বিশ্রী, বলে আঁতেল সাজার বৃথা চেষ্টা কেন করছেন?ভালো জিনিস কে ভালো বলুন।মন্দ কে মন্দ। মাঝে মাঝি নিয়ে বিতর্ক চলতেই পারে।
  • Bratin | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১১:০৮715950
  • পিটি দা জানি তুমি শুনবে না। তবু

    ১। কন্যাশ্রী কে খুব সম্ভবতঃ ইউনিসেফ থেকে বেস্ট প্রকল্প র তকমা জুটেছে

    ২। গুরু তে বেশীর ভাগ সিপিএম সমর্থক কিন্তু তোমকে সব থেকে বেশী
    আওয়াজ দেওয়া হয় তার কারণ টা কি তুমি জানো?

    বাকি রা সমর্থক কিন্তু তুমি অন্ধ সমর্থক।বাকি রা সিপিএম দোষ গুলো স্বীকার করে তুমি সেগুলো ও ডিফেন্ড করো।

    অন্য রা মাঝে মাঝে ভুলে তৃণমূলের ভালো কাজের প্রশংসা করে ফেলতে পারে কিন্তু তুমি সেই ভালো কাজ গুলোর মধ্যেও খারাপ কাজ খুঁজে ভাবো বাম দলের প্রতি মহান দায়িত্ব পালন করছো।কিন্তু তাতে কী লাভ কি হয়??
  • PT | ০৯ সেপ্টেম্বর ২০১৬ ১২:২৬715951
  • ব্রতীন
    তোমার সঙ্গে তক্কটা উপভোগ করি কিন্তু দয়া করে গ্যান দিও না।
    কন্যাশ্রী বেশ বড় রকমের ঢপ যেটা মেয়ে পাচার রুখতে ব্যর্থ। যেটা তোমার মত তিনান্ধোরা বুঝতেই পারছ না সেটা হচ্ছে যে ছাত্রী বা তার বাবার পয়সা রোজগারের জন্য কাজ দরকার।
    সেটার ব্যবস্থা এই সরকার করতে পারেনি এখনো। আপাততঃ তারা সিঙ্গুর উৎসব নিয়ে ব্যস্ত। ওদিকে বেঙ্গল কেমিকাল কভি বন্ধ কভি খোলা জাতীয় অবস্থা আর দুর্গাপুর কেমিকালস "পুঁজিপতি"দের হাতে তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে।
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৬715952
  • আরে বাবা সেটা কে বন্ধ করাএ জন্যেই তো এইটা একটা হনেস্ট অ্যাটেম্প।

    এখন যদি কাল তুমি লিঙ্ক দাও কন্যাশ্রী র টাকা দিয়ে বিয়ের পণ দেওয়া হয়েছে তাহলে কী করি করবো বলো তো?
  • PT | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৭715953
  • কন্যাশ্রীর ২৫০০০-এর বরপণ হিসেবে ব্যবহারের ব্যাপ্তি নজরে আসতে আরো কিছুদিন সময় লাগবেঃ
    In Herodih village, 14-year-old Momen Khatoun’s father Ilyas Ansari says he will keep his daughter in school until she graduates. He has already opened a bank account in her name. “I am yet to collect the previous year’s amount (Rs 500). I will use the Kanyashree money to get her married. It’ll be a huge help as dowries can go up to Rs 1 lakh. But it’s good she will be educated. If she wants to work, she will be able to,” he says.

    "I will use the Kanyashree money to get her married. It’ll be a huge help as dowries can go up to Rs 1 lakh." বোঝা যাচ্ছে?

    ছেলের বাবারা লকলকে জিভ বের করে অপেক্ষা করছে ঐ ২৫০০০ হাতিয়ে নেওয়ার জন্যে। আর কাগজে-কলমে যাই লেখা থাক, লোকাল দাদারা হুইস্পারিং ক্যাম্পেনে এটাই জানিয়েছে গরীব মানুষগুলোকে যে সরকার তাদের মেয়েদের বিয়ের জন্যে এই টাকা দিচ্ছে।
  • Bratin | ১০ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৯715954
  • তুমি যা পারো লেখো।

    এত বেকার তর্ক করার সময় নেই।
  • R2h | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৪৫715956
  • 'But it’s good she will be educated. If she wants to work, she will be able to,”' এটা ভালো লাগলো।
  • PT | ১১ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৭715957
  • "তবু যারা বিশ্বাস করে নাকো তুমি আছ, তাদের মার্জনা কর প্রভু"?
    কিষেণজী, শুনছেন?
  • MR | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ২১:৩০715959
  • পঃ বঙ্গে জীবনের দাম? কানাকড়িও নয়!
    http://www.anandabazar.com/calcutta/young-man-died-after-falling-from-the-roof-at-krishnapur-dgtl-1.477651
    কুকুর লেলিয়ে দেওয়া হলো হাতখরচের টাকা জোগাড় করিয়ে, এসি মেশিন সারাইয়ের যুবককের উপর।

    মুখ্যমন্ত্রী উবাচঃ একমাস সময় দিচ্চি টাটাবাবুরা কিংবা বিএমডাব্লুরা আসুন, জমি দিচ্চি, শিল্পবানান!
    "আয় আয় তুতু/খেতে দেবো দুধু-ভাতু।"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন