এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৮০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Jay | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:১৭646629
  • আর্সেনালের ম্যানেজর, মালিক, প্লেয়ারদের কোন অ্যাম্বিসন নেই। সাপোর্টারদের জন্য দুঃখ হয়!!
  • Jay | ২২ সেপ্টেম্বর ২০১৫ ২৩:২২646630
  • রাগবি ইউনিয়ন ফলো কর্ছি। মানে চেষ্টা কর্ছি। চেহারাটাও বেশ বাগিয়ে উঠেছে। দিনে ৬০০০ ক্যালোরি খেতে পারলেই এবার স্ক্র্যাম কর্তে নেমে পড়ব।
  • + | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ০৭:০৪646633
  • "প্রচুর পয়্সা = ভালো দল" এতটা সহজ না হলেও কিছুটা ঠিকই।

    ম্যান সিটি, প্যারিস উদাহরণ
  • ঊমেশ | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৫646634
  • FA কিছুটা জাস্টিস করলেও ম্যাচের রেজাল্ট তো বদলাতে পারবে না। ওটা বদলাতে পারলে রাগ অনেকটা কমতো।

    কেউ কেউ পর্ক ভালোবাসে সবাই নয়।
  • ঊমেশ | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১১:৪৮646635
  • গান্ধী, প্রচুর পয়সা ভালো দলে শুধু সিটি আর PSG!!!
    কেন, শুয়োরের বাচ্ছাটা যে দলে খেলে সেটা কি ভাবে উঠলো, সেটা কি ভুলে গেলে?
  • ঊমেশ | ২৩ সেপ্টেম্বর ২০১৫ ১২:২১646636
  • ইউরোপের সবথেকে অ্যাম্বিসিয়াস টিম মনে হয় ফরেস্ট।
    ওরা প্রত্যেক বছর কতো কতো কাপ-শিল্ড-মেডেল-বাটি-ঘটি-চামচ জেতে।
    শুনলাম ওদের কাবার্ডে রাখার জায়্গা হচ্ছে না বলে ওরা নাকি কিছু কিছু আর্সেনাল কে দিতে চেয়েছে।
  • B | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:১৯646637
  • ফুটবল ফুটবল টই যখন, তখন আজকের দিনে এঁকে রেখে দিলাম, গুরু'র খেরোখাতায়, একজন সত্যিকারের ভদ্রলোক, এক অসামান্য ফুটবলারের নথি।

    ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে বলছি বলে মনে হতে পারে, তবে আজও ময়দানের যে কোনো ক্লাবের তাঁবুতে গিয়ে কান পাতলে বা আলোচনা করলে জানা যাবে যে ইনিই সম্ভবতঃ ময়দানের সেযুগের একমাত্র খেলোয়াড়, যাঁর কোন কালো দাগ নেই, আর কেউই সেই মন্তব্য করবেনও না, এটা যে কেউ মনে করলে আজও যাচাই করতে পারেন।

    সকালে খবরটা পড়ে চোখে জল এসে গিয়েছিল, আমি যে এঁর কত খেলা দেখেছি। সেই ছেষট্টি সাল থেকে। ভেবেছিলাম সারাদিনে হয়ত কোন বুড়ো কিছু লিখে রেখে যাবে, বিশেষতঃ কল্লোল। হয়ত' কাজের চাপে হয়ে ওঠে নি ওঁর পক্ষে।

    তাতে কি, বুড়ো'দের যে কেউ হিসেবে রেখে দিলাম গুরু'র পাতায় এঁর স্মৃতির কটা টুকরো।

    দুটো কাগজে, দুটি আর্টিক্‌ল্‌ কোন একটা তথ্যে একেবারে ভিন্ন মত দিয়েছে। কোনটা ঠিক সেই তর্কে আজ নাই বা গেলাম। যাঁর যেটা ভালো লাগবে, তিনি সেটাকেই মনের মনিকোঠায় রেখে দেবেন।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18196&boxid=141944472

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18196&boxid=142031535

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=18196&boxid=14200847

    http://www.anandabazar.com/khela/%E0%A6%B8%E0%A6%A4-%E0%A6%AF-%E0%A6%95-%E0%A6%B0-%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AA-%E0%A6%B2-%E0%A6%9F-%E0%A6%AB-%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%B0-%E0%A6%9B-%E0%A6%B2-%E0%A6%AA-%E0%A6%B0%E0%A6%B6-%E0%A6%A8-%E0%A6%A4-1.212535#
  • + | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ০৬:৪৮646639
  • উমেশদা,

    চেলসীকে ভালো দলের দলে রাখিনি।
    শেষ কবে ফ্ল্যামিনি দু'গোল করেছিল? আর্সেনাল মারপিট করতে পারে একটু-আধটু একে খেলালে।

    বালোতেলি গোল করছে, আসপাসও গোল করছে (তাও আবার বার্সার এগেন্স্টে)। ইংস ভালো খেলছে বেশ। আজো ভালো খেলল। কিন্তু এরপরও রজার্সকে না সরালে ডাগলিশ, রাফার উপর অবিচার হবে।

    উপরের কথায়, চুনীর কথাটাই মিথ্যে হতে পারে, লোকটা বরাবরই বোধহয় নিজেকে টেনে খেলায়, খেলা তো দেখিনি, যবে থেকে জ্ঞান হয়েছে দেখে যা মনে হয়েছে।
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৫ ১৩:১১646640
  • বালোতেলি'র গোলটা দেখেছি, বেশ ভালো ফ্রিকিক শটটা।
    মনে হচ্ছে বালোতেলি আবার পুরোনো ফর্মে ফিরছে।

    ফ্ল্যামিনি কবে একটা গোল করেছে সেটাই মনে পড়লো না, তো দুটো গোল!!!!!

    শুনলাম লিভারপুল রজার্স কে সরিয়ে ক্লোপ কে আনতে পারে। ভালো হয়।
    রজার্স কে ভালো ম্যানেজার হলে আগে বুঝতে হবে, কি করে ভালো টিম বানাতে হয়। প্যানিকের মতো দাম দিয়ে দিয়ে প্লেয়ার কিনে, তারপর আর ঠিক করে ইউজ করে না।
  • SKM | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৪:১১646641
  • Gandhi
    Chuni khoob bhalo khelto. In fact chuni, baloram, PK khoob bhalo khelto. tokhon MB team was good. R bhalo team chhilo EB, BNR, ER, MS, Aryan, Rajasthan, Port, George etc. BNR ekbar IFA shild ae Salgaonkar ke 7-3 dilo . No body could compete with Bengal/Bengal team. Leaders club,punjab/Hyderabad team bhalo khelto. Ekhon to AP theakae kono team aasae Na.
  • + | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৭646642
  • না, মানে আমি টেনে খেলায় বলতে এখনকার কাগজে উনি যেমন লেখেন তার কথা বলেছিলাম। ওঁর খেলোয়াড়-জীবন প্রসঙ্গে বলিনি।

    ক্লপ ছাড়া আর দুটো নাম ভাসছে, আন্সেলোত্তি আর গ্যারি মন্ক !!!!!!!!!!!!
  • ঊমেশ | ২৫ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০৩646643
  • সোয়ন্সি ক্লাব কি লিভারপুলের ম্যানেজার সাপ্লাই-ক্ল্বাব?
    -ঃ))))
  • SKM | ২৬ সেপ্টেম্বর ২০১৫ ১৯:২১646644
  • Amader somoy 2-3-5 format chhilo.Porae 4-2-4 elo.
    Tokhon approx. MB team=Goal-kanai Bhatta../Burman,Back=Rahaman(Markutae),althaf(Bhalo), Half back=Kempia(bhalo), Jarnail Sing(Bhalo), Bidyat Mazumder(Markutae), Forward=Arumoy(Bhalo), Chuni(Bhalo), Ashok Chatt..(Goal miss korto)/Mongal Purokayesto. Amol Chakravorty(Bagae player), Dipu Das(Head specialist).
    EB=Rambahadur khoob bhalo khelto, ER=PK & Arun Ghosh, BNR= Baloram, Rajendramohon, Appalaraju, MB=Mustafa(best goal keeper), Pappana, Ramanna etc..Aryan= Sanath seth(Ex indian goal keeper).
    Sebar league ae MS EB er thakae 1 point lead. Last match MB-EB &MS-ER. ER besho bhalo team, PK in top form. PK er golae ER EB kae haray. Last match tension. Chuni er golae MB EB k haralo, MS-ER-goalless draw. So MS league champion.Chuni oi bochhor retire korlo. Tokohn league ae onek team bhalo thakay larai ta bhalo hoto, ekhankar moto one sided noy.
  • ঊমেশ | ৩০ সেপ্টেম্বর ২০১৫ ১২:২৯646645
  • আমাদের গোলকিপার সমস্যা কি কোনোদিন মিটবে না???????????????????????
  • + | ০২ অক্টোবর ২০১৫ ১৪:০২646648
  • ভারত ফিফায় ১২ ঘর নেমে ১৬৭
    আমেরিকান সামোয়া, যারা অস্ট্রেলিয়ার কাছে ৩২ গোল না কত খেয়ে রেকর্ড করেছিল, তারাও আমাদের উপরে।

    কাল থেকে শুরু আইএসেল
  • Arpan | ০৪ অক্টোবর ২০১৫ ০১:৪৯646650
  • যাক, চেলসি সেন্টদের কাছে হেরেছে।

    ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
  • ঊমেশ | ০৪ অক্টোবর ২০১৫ ২০:৩৮646651
  • স্বপ্ন দেখছি না তো?
    ৭ মিনিটে ২-০
    ওয়া ওয়া
  • Arpan | ০৪ অক্টোবর ২০১৫ ২০:৫১646652
  • ৩-০, কমরেড।
  • Arpan | ০৪ অক্টোবর ২০১৫ ২৩:০৪646653
  • Liverpool sack Brendan Rodgers
  • + | ০৫ অক্টোবর ২০১৫ ০৭:০৮646654
  • দিনটা ভালো, লিভারপুল হারেনি, ম্যানু হেরেছে, রজার্স স্যাক। একটা সাইটে দেখলাম ক্লপ রাজি হয়েছে
  • কল্লোল | ০৫ অক্টোবর ২০১৫ ১০:২৭646655
  • SKM ২-৩-৫ অনেক আগেকার ফর্মেশন। তারপর ৩-২-৫ হলো। সেন্টার হাফকে নামিয়ে স্টপার করা হলো। ১৯৬২তে ভারত ৩-২-৫এ খেলেছিলো। তারপর ৪-২-৪ ও পরে ৪-৩-৩ ইঃ।
  • quark | ০৫ অক্টোবর ২০১৫ ১৩:৫০646656
  • র‌্যামসের মিসটা যাচ্ছেতাই!
  • নেতাই | ০৬ অক্টোবর ২০১৫ ০৯:৪৬646657
  • কাল ভালো খেলা হয়েছে।
    কাল মণীশ মাথানি দারুন খেলেছে রাইট ব্যাকে। ইজরায়েল গুরুং তো বটেই। গ্যাব্রিয়েল ও ফার্স্ট হাফে ভালো খেলেছে।
  • + | ০৬ অক্টোবর ২০১৫ ১১:৫৪646658
  • ইজরায়েলটা আইএসেলে হেব্বি খেলে। ক্লাবের হয়ে দেখিনা এত ভালো খেলতে।

    তিনটে খেলা দেখেও এখনো খুব ভালো লাগল না।

    লুসিওকে বেশ লাগলো খালি, এখানকার খেলার স্পীডে ও খালি বডিতে কভার করেই খেলে দিল। রিসের দৌড়গুলো পুরোনো রিসের মত, কিন্তু স্টপারে ছড়াল। রবার্তো কার্লোস বুরো ব্রেন্ডন রজার্সের মত আউট অফ পজিশন খেলিয়ে টিমটাকে ডোবালো। সৌভিককে সাইড ব্যাকে খেলানোর কোনো মানে হয়না, যেমন রিসেকে স্টপারে।

    পস্তিগা আর হিউম ফিট থাকলে এটিকে এবারো জিতে যাবে মনে হয়, আশা করি জোসেমিও ফিট হয়ে যাবে।

    আগেরবারের থেকে এবারে এখনই দর্শক কমতে শুরু করেছে। চেন্নাইয়ে প্রথম দিন মাঠ ভরেনি।

    কার্লোসের ফ্রিকিকটা নিতে যাওয়ার সময় মনে হচ্ছিল, বাই চান্স আবার একটা হয়ে যাক। কিন্তু ......
  • নেতাই | ০৮ অক্টোবর ২০১৫ ১৭:৫৪646659
  • রোমিও এবার তেমন খেলতে পারছেনা। মান্দার বরং বেটার। কোকে নাই, নর্থ ইস্ট যেন পিতৃহারা। হাওকিপের খেলা প্রথম দেখলাম। বড়ই বেঁটে। দু পায়ে কর্নার কিক নিয়েছে!!!!

    আমার এবারের বাজি মুম্বাই অথবা দিল্লি।
  • নেতাই | ০৮ অক্টোবর ২০১৫ ১৭:৫৬646661
  • কেরালা ম্যাচে স্টেডিয়াম পুরো ফুল। দর্শক কি সত্যি কমছে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন