এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৮:২৬622440
  • আমি বোধহয় কোথায়ই লিখিনি যে তহেলকার ইনভেস্টিগেটিভ জার্নালিস্টরা অ্যালকেমিস্টের নাম অব্দি জানতে পারল না, বলেছি কেডি সিং এর ইন্ভেস্টমেন্ট জনিত কারণে তেহেলকা চিট ফাণ্ড নিয়ে মিনিমাম সিরিয়াস লেভেলের রিপোর্টিং করেই নি, এমনটা নয়।
    তেহেলকার চিট ফাণ্ড সংক্রান্ত জার্নালিজমকে আমি কোথাও ফাইনও বলিনি। যে জার্নালিজমকে ফাইন মনে হয়েছে, সেটাকেই ফাইন বলেছি এবং বলেছি, একটার কারণে তার অন্য সব কিছুই নস্যাৎ হয়ে যায়না। একটা লেভেল অব্দি মানুষের জন্য সাংবাদিকতা তেহেলকা করেছে বলেই মনেকরি। এবং হয়তো কর্পো ফাণ্ডিং টা নিয়েছে বলেই সেটা অনেক মানুষের কাছে পৌঁছেছে ( এটাকেই আমি আগে বলেছিলাম, 'ব্যবহার করা')। গুহায় বসে আপনমনে মানুষের জন্য সাংবাদিকতা করেও তো লাভ নেই, যদি না সেটা মানুষের কাছে পৌঁছায়। তবে এনিয়ে দ্বিমত থাকতেই পারে। ফাইন ঃ)

    তভে এখন তো দেখছি, কেডি সিং এর তেহেলকা কানেকশনের রিপোর্টও আগে থেকেই লোকজনের জানা ছিল।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:০৯622441
  • এই লেখাটা বেশ ভালো লাগল। একটা অপরাধকে শুধু সেই অপরাধের মধ্যে থেকেই বিচার করা উচিত।

    http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=5&show=25854155
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৩৭622442
  • হ্যাঁ, এইটা ভালো লিখেছে।

    আর খিল্লি করে লাভ নেই। ছটা স্টেটমেন্টই আমি পড়েছি। আগেও পড়েছি।

    প্রথম দিকে লেখায় যেটা আছে, সেটা হলঃ যা হয়েছে, সেটায় আমি তোমার কনসেন্ট আছে ভেবেছিলাম। এখন দেখছি ভুল ভেবেছিলাম, দুঃখিত।

    পরের লেখায় যা আছে, তার মোদ্দা কথা হলঃ এখন বড়ো-বড়ো কথা বলছ, তখন তো না বলনি।

    সবই ঢপ হতে পারে। খটকা আছে প্রথম মেলগুলোতেই। সে তো আগেই বলেছি। কিন্তু স্ট্যান্ডের তফাত খুব বেশি নেই।
  • ml | ০৬ ডিসেম্বর ২০১৩ ০৯:৫৩622443
  • মেয়েটির কথানুযায়ী, প্রথম তেজপাল তাকে স্পর্শ করা মাত্রই বারবার করে বিরত হওয়ার অনুরোধ করেছিল। মেয়েটির কথা যদি সত্যি হয়, তো তার পরেও কিকরে তেজপাল ভেবেছিল সম্মতি আছে, জানিনা। অবশ্য পুরোটাই এখন বিচারাধীন, দুতরফের কথার সত্যতা যাচাই করে দেখা হবে আশা করি। দেখা যাক কি হয়।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৩622444
  • হুম্‌। প্রথমে কথা উঠলো লিফ্‌টে এতকিছু কেং কোয়ে হয়, তার জন্যে তিনটে হাত দরকার ইঃ। এখন পুলিশের বক্তব্য অনুযায়ী তেজপাল ঘটনাক্রম সবই মেনে নিয়েছে, শুধু কনসেন্সুয়াল বলেছে। এখন acceleration-এর গবেষণা করলেও কিন্তু লিফ্‌টে যে এত কিছু হতে পারে সেইটা খারিজ হচ্ছে না। আর নয়তো সত্যিই তেজপালের তিনটে হাত আছে।

    সকালবেলা স্বপ্ন দেখলুম এরকিউল পোয়ারো নেচে নেচে গাইছে -

    "আহা, মরি মরি
    মহেন্দ্রনিন্দ্রিতকান্তি, উন্নতদর্শন
    কারে বন্দী করে আনে, চোরের মত
    কঠিন শৃঙ্খলে বাঁধি..."

    ;-)
  • | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:০৫622445
  • আছে ই তো। তৃতীয় টি হল অজুহাতঃ)
  • Sibu | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:১৬622446
  • এতো স্বপনকুমারের দীপক। দুই হাতে ছুরি আর পিস্তল নিয়া অন্য হাতে টর্চ জ্বালাইয়া দীপক বিপদের মুখে ঝাঁপাইয়া পড়িল।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৪৩622447
  • ধুর অজ্জিত কিসুই পড়েনা। শুধু দিনের বেলায় দিবাস্বপ্ন দেখে চাট্টি হাবিজাবি লিখতে পারলেই হল।

    এক। পুলিশের কোনো বক্তব্য তো পড়ি নি। সবটাই "আননোন সোর্স"এর সেনসেশন তৈরি মনে হচ্ছে।

    দুই। তিনটে হাত কখন লাগে? যদি এক হাতে লিফটের বাটন টিপে ধরে থাকতে হয়, আরেকহাতে একটি মেয়েকে চেপে ধরতে হয়, তখন ডিজিটাল রেপ করতে গেলে তিন নং হাত লাগে। কনসেনসুয়াল হলে এসব লাগেনা। ফলে তরুণবাবু সব স্বীকার করে নিলেও বাকিটা ভ্যালিড। লজিকালি। আসলে কী ঘটেছিল সে বিষয়ে এ কমেন নয়, বুঝতেই পারছেন।

    তিন। ত্বরণের হিসেব অন্যকারণে। সার্কিট বিশেষজ্ঞরা দ্বিতল লিফটে পনেরো মিনিটের হিসেব দিয়েছিলেন। এখন কি রিভাইজ করা হল?

    যত্তসব।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৩622448
  • "শীঘ্র যা লো সহচরী
    বল রে, বল রে নগরপালে
    মোর নাম করি
    পোয়ারো ডাকিছে তারে"

    ;-)

    কোশ্নো হল উত্তীয়টা কে হবে?
  • নেতাই | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫622451
  • সিসিটিভি পষ্ট ফুটেজ রয়েছে পুলুশের কাছে। কখন লিফটে ঢুকেছে কখন বেরিয়েছে। পিওর ডাটা। এখানে কারচুপির স্কোপ কোথায়?
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৫622450
  • এখন তো শ্যামাই আওড়াতে হবে, অলটারনেটিভলি শ্যামাসঙ্গীত গাইলেও হবে, উপায় কি?:)
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১০:৫৭622452
  • কোনো স্কোপই নেই। কিন্তু পুলুশ অনেক খপর দিলেও ওইটা দেয়নি। কেন কে জানে। দিলে এত গবেষণা করতে হতইনা।
  • নেতাই | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:০১622453
  • গবেষণা করেও লাভ নেই। পুলুশ যত চেষ্টা করুক এই তথ্য কোর্টে চাপতে পারবেনা। আর বাকিরা যত চেষ্টাই করুক ফুটেজ এখন দেখতে পাবেনা।
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:০৯622454
  • দিয়েছিল বোধহয়। ঐ যেখানে বলেছিল.. পনের মিনিটের নয়, কয়েক মিনিটের। তদন্তকারী কেউই জানিয়েছিলেন, যদ্দুর মনে পড়ছে। এই টইতে বোধহয় দিয়েওছিলাম।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১১622455
  • রাইট। সেইজন্যই গবেষণাটা বন্ধ রেখেছিলাম। অজ্জিতের সইলনা, কি আর করা যাবে।

    তবে এই শিওর-শট কেসেও পুলিশের নাকি চার্জশিট ফ্রেম করতেই পঁয়তাল্লিশদিন লাগবে। তারপর শুনানি। উফ।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৩622456
  • না না। পুলিশ বলেছিল পনেরো মিনিটটা গুল্প (অবভিয়াসলি গুল্প বলেনি, ইংরিজিতে কি একটা বলেছিল)। ওটা কম। কিন্তু কত কম সে নিয়ে মন্তব্য করেনি। সেও ওই "জনৈক তদন্তকারীই"।

    এইটা পাইকে।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৪622458
  • খড়কুটো খড়কুটো।

    এসব দিয়ে কি শুরুর দাবীগুলো ঢাকা যায়?
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৪622457
  • পেয়েছি।

    Footage from the corridor outside the lift of the five star hotel where former Tehelka editor Tarun Tejpal allegedly sexually assaulted a journalist shows the lift in circuit for a brief period of time, said an investigator who has seen the recording.

    An earlier report had claimed that the camera recorded Tejpal and the journalist entering the lift at 12.15am on November 7 and coming out at 12.30am, suggesting that the lift had been in circuit for 15 minutes. The lift of the block where the alleged assault took place has only two floors.

    However, the latest revelation is that the lift was in circuit much less than the 15 minutes claimed earlier, between the entry and exit timings.

    “It was a short period of time, but I cannot say how long,” said the source.
  • π | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৫622459
  • ও, মামুর পোস্টটা এই দেখলাম। হ্যাঁ, সেটাই বলেছিল।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৬622461
  • শুরুতে ছিলো এত কিছু লিফ্‌টে হওয়া অসম্ভব, অন্ততঃ ওই সময়ের মধ্যে। এখন ফেজ শিফ্‌ট হয়ে দাঁড়ালো কনসেন্সুয়াল না হলে হতে পারে না। গোলপোস্টটা যে মাঠ ছাড়িয়ে অন্য দেশে চলে গেলো!
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:১৮622462
  • যাউগ্গিয়া, আমার তক্কের সময় নাই। নবরূপে পোয়ারোকে দেখে আনন্দ শেয়ার করে গেলুম। আফনেরা তক্কো করেন।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২১622463
  • অজ্জিত ছড়াচ্ছে শুধু না, গ্রেসফুলি ছড়াচ্ছে। আমি প্রথম থেকেই "রেপ" অসম্ভব বলছি। কনসেনসুয়াল হলে যে রেপ বলেনা এই মিনিমান কমনসেন্সটুকু থাকবে আশা করেছিলাম। সেটাও নেই।

    এমন হলে তক্কো না করে ফুটবল খেলাই ভালো। যুবসমাজের উপকার হয়। বিবেকানন্দ বলেছেন।
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৫622465
  • নিজে তো পড়বেনা। নিজের লেখা নিজেই কোট করে দিই।

    "এক হাতে ক্লোজ বাটন ধরে অন্য হাতে একটি মেয়েকে ধরে, তারপর এমনকি ডিজিটাল রেপ করতে হলেও একটা তিন নং হাত লাগে। সেইজন্যই সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন তুলেছি।"

    ছড়ানোর একটা লিমিট থাকে মাইরি।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৬622466
  • পোয়ারোও কি তবে কনসেন্সুয়াল তত্ত্বেই এলেন?

    (টেকনিক্যালি, আইন অনুযায়ী ওই ঘটনাক্রমকে রেপ বলা যায় কি যায় না সেটা অন্য প্রসঙ্গ)
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:২৮622467
  • হ্যাঁ, এইটা পড়েই বলছি। এবং আগেই বলবো ভেবেছিলাম যে পোয়ারোকে লিফ্‌ট সংক্রান্ত একটা ডেমো দেওয়া দরকার।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩০622468
  • মানে এত অসম্ভাব্যতা সত্ত্বেও তেজপাল মেয়েটির বয়ান মেনে নিয়েছেন (এবার পোয়ারো বলবেন খবরটা সন্দেহজনক) - তার মানে ঘটনাগুলো ঘটেছিলো। তাইলে দুটি জিনিস হতে পারে - (১) তিন নং হাত ছিলো (২) কনসেন্সুয়াল।

    আর কোনো মানে তো পাচ্ছি না!
  • নেতাই | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩১622469
  • পুরোটাই এখন বিচারসাপেক্ষ।
    কনসেনসুয়াল যে নয় সে হিসেবে ঘটনাক্রমগুলো নিশ্চয় দেখা হবে-
    ১। মেয়েটির বয়ান,
    ২। সিসিটিভি ফুটেজ। বিশেষত এই অংশটা- "The woman is seen coming out of the elevator adjusting her clothes and running down the steps as Tejpal follows her," the officer added. (আগের লিং থেকে)
    ৩। অফিসের মেল চলাচালি। (মেয়েটির অভিযোগ, তেজপালের ক্ষমাপ্রার্থনা ও নিজেই নিজেকে শাস্তিপ্রদান)
  • ঈশান | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩২622470
  • না আমি কোনো তত্ত্বে আসিনি।

    আর এই এনডিটিভির লিং সম্পর্কে। এইটাতেও গলতা আছে।

    এই বাক্যটি পড়ুন। "The officer said the lift was seen opening on the second floor almost after two minutes".

    একটা দোতলা বিল্ডিং, যার একতলাকে গ্রাউন্ড ফ্লোর বলা হচ্ছে, তার সেকেন্ড ফ্লোর থাকতেই পারেনা। যদিনা ছাদে লিফট ওঠে। এইটা লিখে আমার কোনো স্বার্থসিদ্ধি হলনা। দিব্যি পনেরো মিনিটের তত্ত্ব খারিজ হয়ে যাচ্ছিল। কিন্তু কি করব, সইত্যের খাতিরে লিখতেই হয়। পোয়ারো বলে কথা।
  • সাড়ে চুয়াত্তর | ০৬ ডিসেম্বর ২০১৩ ১১:৩৩622472
  • বিচারসাপেক্ষ তো বটেই, এবং সেভাবেই ছাড়া উচিত ছিলো। হিরো ওয়ারশিপের দায়ে নানারকম তত্ত্ব খাড়া না করলেই হত। এখন সেই তত্ত্ব খাটছে না দেখে ট্র্যাক চেঞ্জেরও দরকার পড়তো না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন