এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:০২608762
  • সেটাই তো বলছি। গান্ধী বোধয় বলেছিল, ২০১০ বিশ্বকাপ এর পর থেকে ইন্টারন্যাশনাল আর ক্লাব ফুটবল মিলে গোল প্লাস এসিস্ট ওজিল এর সবচেয়ে বেশী।
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২০:০১608764
  • ধুর, ভ্যান পারসি নেই, আরধেক আকর্ষণ চলে গ্যালো।
  • skm | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২০:০১608763
  • এবার গোআর দ্ল্গুলো ভালো নোয়।
    থিক কি
  • ঊমেশ | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২০:০৬608765
  • সেই পুরোনো র‌্যামজে ফিরে এসেছে, পা ভেঙ্গে যাবার আগের ফর্ম।

    লাস্ট ইয়ার আর্সেনাল যে পাঁচটা ব্রিটিশ প্লেয়ার কে একসাথে নতুন লং টার্ম কন্ট্রাক সাইন করিয়েছে, প্রত্যেকে এই সিজনে দারুন খেলছে। জেন্কিসন, গিব্স, উইলশেয়ার, র‌্যামজে আর ওয়ালকট। ওয়ালকট এখনো তেমন শুরু করিনি, তবে চিন্তা নেই খেলে দেবে।
  • ঊমেশ | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২০:১০608766
  • ভ্যান-পার্সি তো বেন্চে জায়্গা পায়নি, ধুর-শালা, খেলা দেখার ইচ্ছে টা চলে গেলো।
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৩608767
  • থাইএ চোট। প্র্যাক্টিস এর সময়।
  • কল্লোল | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৪608769
  • আজ মোবা ব্যাঙ্গালুরুকে জিততে দিলো না।
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪২608770
  • আজ কি আবার ছ' গোল হবা?
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৭608771
  • আহা, কতদিন বাদে লিগ টেবিল টপ করছি :-)
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩০608772
  • নর্থ লন্ডনের দুই ক্লাব একে আর দুইয়ে। ঃ)
  • + | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪১608773
  • র‌্যামসি তো যা-তা করছে। আর ওজিল কি জিনিস টের পাওয়া যাচ্ছে তো?

    সিটি যদি পরের দিকে ডিফেনসিভ না হয়ে যেত তো আবার ৬গোল দেখতে পেতাম।

    @কল্লোলদা, ৮-৫৪

    ক্লাবের কর্তাগুলোকে তাড়ানোর কোনো অপশন নেই, কদ্দিন বাদে যেদিন ক্লাবটার হাল কুমারটুলির মত হবে, সেদিন ভারতের ফুটবল দেখা ছেড়ে দেব এই যা।
  • ঊমেশ | ২২ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৮608774
  • অর্টেতা মাঠে ফিরলো।
    এখন কাজোলা ফেরা চাই।
    নেক্স মাসে নেপোলি আর ডর্টমুন্ড।
    নভেম্বরে ৯ দিনে লিভারপুল, ডর্টমুন্ড আর ম্যানু'র ম্যাচ।

    মোয়েস মাঝারি দলের বড়ো ম্যানেজার। আমার মনে হয় না ম্যানু কে সামলাতে পারবে। দলবদলের সময় বোঝা গিয়েছিল। এখন মনে হচ্ছে এবার ম্যানু'র আর প্রথম চারে জায়্গা হচ্ছে না।
  • ঊমেশ | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৮608775
  • প্রিমিয়ার লিগের প্রথম ম্যানেজার বধঃ ডি-ক্যানিও
    এটা সবাই এস্কপেক্ট করেছিল, শুধু সময়ের অপেক্ষা ছিল।

    বাকি দুটো রেয়ার খবরঃ বালোতেলি পেনাল্টি মিস (খুব একটা করে না)
    বার্সা'র ম্যাচে বল পজিশনে বার্সা ৫০% এর কম (এটা ৩১৭ ম্যাচ পরে হলো)
  • + | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০১608776
  • খুব একটা করেনা নয়, বালোতেলির প্রফেসনাল লাইফে এই প্রথম পেনাল্টী মিস। এখন আর এই রেকর্ড অক্ষত আছে রিকি ল্যাম্বার্টের। (আর কেউ আছে কিনা জানিনা)

    বার্সা আগেরদিন খুব খাজা খেলেছে, কাউন্টার অ্যাটাকে গোল দিয়েছে। ঐ ভলক্যানো না কি নাম টিমে একজনও ভালো স্ট্রাইকার থাকলে গোল খেত ভালই।

    কালকের রোনাল্ডোর লাস্ট গোলটা কেউ দেখেছেন? বেলকে ১০০মি দিয়ে কিনে বেঞ্চেঃ)

    রাত্রে সাঁজাঁ - মোনাকো খেলা দেখছিলাম, ফার্স্ট হাফে ১-১ ছিল। ইব্রা-ফালকাও যা-তা খেলছিল।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০৪608777
  • গান্ধির এ ভারি অন্যায়। বাংলা তথা ভারতে কি একটাই ক্লাব আছে? ;-)
  • + | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৩608778
  • বাকি ক্লাবগুলোরও একই হাল হল বলে।

    মানসিকতা না পালটালে।

    ব্যাঙ্গালোরের এই কালকের দলটার স্পনসর নাইকে। তারা প্রত্যেক প্লেয়ারকে প্র্যাক্টিশের আলাদা কিট, ম্যাচের আলাদা কিট দিয়েছে।

    মোবার জার্সি স্পনসর ফিলা, আগেরবছরের জার্সি এবছর চলছে। আগেরবার যে জার্সি পরে খেলত টোলগে, সেই জার্সি পরেই খেলছে কাটসুমি। প্র্যাকটিশে আসে ওএনজিসির একটা জার্সি পরেঃ) এই তো অবস্থা।

    ইবের খেলা কাল। এটা টিভিতে দেখাবে
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:১৮608780
  • পুনে বেঙ্গালুরু গোয়া এরা ভালো করে দল করুক। ইনফ্রাস্ট্রাকচার ভালো হোক। পাল্লা দিতে না পারলে কলকাতার ফুটবল উঠে গেলে আমি অন্তত আলাদা করে দুঃখ পাবনা। বহুদিন সময় দেওয়া হয়েছে এদের। খালি বড়ো বড়ো কথা আর অজুহাত।
  • + | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩১608781
  • দুঃক্ষ হল যারা সমর্থক তারা এটা বোঝে, যাদের হাতে ক্ষমতা তারা বুঝতে পারলেও কাটমানির জন্য করেনা। আর হাতবদল তো হবেইনা এমন ক্লাবের সংবিধান।
  • Tim | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৮608782
  • কাটমানি বাদেও রাজনীতি আছে। খেলা নিয়ে গাদা গাদা পেটি পলিটিক্স পব'র ফুটবলে সবথেকে বেশি। খেলা ভালোবাসা লোক কম। সমর্থকদের কথা বলছিনা, কারণ তাদের হাতে খুব কিছু নেই।
  • Arpan | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:০২608783
  • ১৫ই ডিসেম্বর বেঙ্গালুরু এফ সি বনাম ইস্টবেঙ্গল।

    পোটকে আর কল্লোলদা, ম্যাচ দেখতে গেলে জানিও। কাল দশ হাজার লোকের গ্যালারি পুরো ভরে গেছিল।
  • potke | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:২০608785
  • ১৫ ই ডিসেম্বের যেতে পারব হয়ত। ক্লাস শেষ হয়ে যাবে তদ্দিনে।
  • aranya | ২৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৪608786
  • এটাই কি আই লীগে লুরুর প্রথম টিম?
  • Arpan | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:২৩608787
  • একমাত্র টিম। জিন্দালদের। হ্যাল দুই সিজন আগে রেলিগেট হয়ে যায়। আপিস টিমের জায়গায় একটা কর্পোরেট টিম এসেছে। ভালোই হল।
  • + | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৪608788
  • টিমটার হাব-ভাব বেশ ভালো, এরকম মানসিকতায় কয়েক বছর কাটালে উন্নতি আশা করা যায়। মোবা-ইবে দিয়ে কিস্সু হবেনা

    আজ ইবের খেলা দেখাবে ইএসপিএনে - দেড়টা থেকে
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:১৩608789
  • পেডাং এর সি-ই-ও তো প্লেয়ার দের বাম্পার প্রাইজ দেবে যদি আজ আমাদের হারাতে পারে।

    আমাদের টিম এমন কিছু বলে নি?
  • + | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:২৮608791
  • আগেরদিন ইউনাইটেড স্পোর্টস যা-তা দিয়েছে।

    আই লীগের রুল হল - প্রথম ১১তে একজন অনুর্দ্ধ২৩ প্লেয়ার রাখতেই হবে। প্রথম দলে একজনকে নামিয়েছিলো, খেলার ৫মিনিটের মাথায় তাকে চেঞ্জ করে দেয়।

    এইসব রুলগুলো কে বানায়? যখন এত্ত বড় বড় নিয়মের ফাঁক আছে?
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪২608792
  • খেলা শুরু হয়েছে।
  • Tim | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৪৮608793
  • নেটে কত্ত লিংক পেলাম। একটাও কাজ করেনা। দুদ্দুর!
  • ঊমেশ | ২৪ সেপ্টেম্বর ২০১৩ ১৫:১৭608794
  • মোগা গোল করেছে। ১-১ চলছে।
    ২-১ তে হারলেও আমরা সেমি তে যাবো।
    হাই টেনশনের লাস্ট ১০ মিনিট
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন