এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩৭608728
  • হ্যাঁ, গান্ধী, ঐ ঘটনাটা জানি তো, খুবই দুর্ভাগ্যজনক।
    তবে আজকেরটা সত্যি হয়েছে। মানে ঠিকঠাক সাপোর্ট ছিল। ফেবুর যার লেখা তুলে দিলাম, সে কাজের ছেলে ভুলভাল বকবে না।
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪০608729
  • ওহঃ স্যরি, আমি পোস্টটা ভুল পড়েছিলাম, আমি পড়েছিলাম মমে পেডাংকে সাপোর্ট করেছে

    এহেঃ, না না। খুব ভালো। আমি কোনোদিন মাঠে গিয়ে সাপোর্ট করবনা, তবে এরকম খেলাগুলোতে ইবেকে সাপোর্ট করিই
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৪608730
  • আমরাও করে থাকি :-)
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২০608731
  • ঃ-)
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯608732
  • গলাতেসারেতে গিয়ে ৬-১এ জেতা বিশাল ব্যপার। কিন্তু কাল রিয়াল তত ভালো ও খেলেনি। গালাতেসারে ২গোলের পর কেমন যেন খেলাটা কাটিয়ে দিল। পেপে যথারীতি নিজের নাম রেখে ড্রোগবার কাঁধের হাড় ডিসলোকেট করিয়ে দিয়ে রিয়ালকে জিতিয়ে দিল। রোনাল্ডোর ৩র্ড গোলটা দেখে নেবেন সবাই।
  • রোবু | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২608733
  • ইসকো কেমন খেলেছে?
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫০608736
  • রোনাল্ডো খুশ থাকলে রিয়েল এর ম্যাচ জেতা কোনো সমস্যা নয়।
    বেল এর ডবল স্যালারি দিয়ে রোনাল্ডো কে খুশ করা হয়েছে।

    মরিনহো'র শেষের দিকের সময়ে রোনাল্ডো খুশ ছিল না।
    একটা গুজব শুনেছি, মরিনহো নাকি এই ক্যাসিয়াস, রোনাল্ডো সমস্যা গুলো ইচ্ছা করে তৈরী করেছিল, যাতে সহজে রিয়েল ওকে ছেড়ে দেয়, আর চেলসী তে আসতে পারে।

    আজ আবাপ আর আজকালে ইবে ম্যাচ রিপোর্ট পড়লে মনে হবে দুটো আলাদা ম্যাচের খবর। এখনো এই-সময় দেখা হয়নি।
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৬608737
  • কাল বেন্জিমা-মড্রিচ-দি'মারিয়া খেলেছে ভালো। ইস্কো মাঝেমাঝে ভালো, কিন্তু ফার্স্ট হাফে যখন গালাতেসারে খেলছিল (ড্রগবা থাকাকালীন) তখন ইস্কোকে চোখে পড়েনি। রোনাল্ডোর ৩টে গোলের মধ্যে দুটো গোলে ওর ক্রেডিট নেই। শেষেরটা অসাধারণ।

    ক্যাসিয়াস শুরুতেই হেব্বি একটা সেভ করল, তারপর রামোসের সাথে ধাক্কা, চোট, আবার মাঠের বাইরে
  • ঊমেশ | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪০608738
  • ভাবলাম আজকের হয়ে যাওয়া ম্যাচ নিয়ে কিছু বলি, কিন্তু আবার ভেবে দেখলাম, আজ আমাদের না হওয়া ম্যাচটা কি হবে জানি না, ভালো কিছু না হলে আবার আমার কথা আমাকে ফিরিয়ে দেবে।
  • + | ১৮ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬608739
  • আজ মোবা হুহা খেলেছে। ২-২ড্রটা হয়ে গেল। সন্দীপ নন্দীর জায়গায় শিলটন থাকলে ২-৫ হয়ে যেত।

    তবু এই টিমটার কিছু হবে, কারণ এক গোলে হারার সময় ও গ্রাউন্ড পাস খেলছিল, মানে চেষ্টা করছিল গগণে গগণে না খেলে
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৫608740
  • কেউ আরসেনাল এর খেলার স্ট্রিম দেবে? টেন এইচ ডি তে দেখাচ্ছে :-(
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:০৩608742
  • পাগলা ক্ষীর খা।

    র‌্যামজে তো আমাকে পুরো পাগল করে দিয়েছে।
    গতবছরের সব ছড়ানো গুলো একসাথে উসুল করছে।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৪608744
  • তবে চেলসি হেরেছে - বেজায় খুশি। ঃ)
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৪608743
  • লাস্টে পেনাল্টি উপহার দিল। ঃ(
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:২০608745
  • স্পেশাল-ওয়ান এর স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম হারটা আজকের হেভী ডিনারের পরে ডেজার্ড।
  • Arpan | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০২:২৮608747
  • Dessert made of beautiful young eggs! ;-)
  • + | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৮608748
  • চেলসী ঘরে হারল। মোরিনহোর বাড়াবাড়ি একটু কমলে ভালো হয়। চেলসীর এখনকার টিমটা ঠিক মোরিনহো টাইপ নয়। এসেই নিজের টাইপের দুজনকে সাইন করিয়েছে শার্লে, আর ভ্যান গিন্কেল। মোরিনহোর টীমে একটা ভালো ডিফেন্সিভ মিডাফিল্ডার লগে (মিকেল এক্কেরে ছড়াচ্ছে) আর একটা স্ট্রাইকার। চেলসী কেন যে এটোকে নিল! এদিকে বা ছিল নিউক্যসলে ভালো, এখন এখানে চুপচাপ বসে।

    বার্সার খেলা কি কাল আহামরি লেগেছে? নেইমার-মেসি ছাড়া কিন্তু সবাই গুচ্ছ ছড়িয়েছে।
  • রোবু | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১০:৫২608749
  • আর্সেনাল এর খেলা দেখতে পাইনি। নেট এক্সপায়ার করল। ফার্স্ট হাফে আয়াক্স ভালো খেলেছে।
    বেজেল সারাক্ষণ ডমিনেট করেছে। ফার্স্ট হাফেই এগিয়ে যেতে পারত।
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩১608750
  • কাল ২-০ এ আর্সেনাল এগিয়ে ছিল বলে পেনাল্টি টা নিয়ে কিছু বিতর্ক হলো না।
    কিন্তু তাও বলছি ওটা পেনাল্টি হবার মতো ফাউল ছিল না।

    আমরা সাধারণ মানুষ, স্পেশাল-ওয়ান কে নিয়ে কিছু বলা যোগ্যতা রাখি না, কিন্তু আশেপাশে যা শুনি, তাই বলি। গতবারের চেলসী'র সিজন বেস্ট প্লেয়ার হলো মাটা আর লুকাকু (নিজের টিমে না খেললেও যা পারফর্মেন্স, তাতে বা/টোরেস/মোজেস দের থেকে ভালো)
    একজন বেন্চে বসে থাকছে, আর একজন আবার লোনে।
  • ঊমেশ | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৪৭608751
  • ১৯৪০ এর পর আবার মহামেডান ক্লাব ডুরান্ড জিতলো।
    বাংলা'র ফুটবলের জন্যে ভালো খবর।

    ইবে আর মোবা'র মতো মহামেডানের একটা বড়ো সাপোর্টার গ্রুপ আছে, কিন্তু ক্লাবের দুর্দশা'র জন্যে সেই গ্রুপটা মাঠে আসতো না।
    মহামেডান ভালো কিছু করতে থাকলে সেই বড়ো সাপোর্টার গ্রুপটা আবার মাঠে ফিরবে।
  • aranya | ১৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৫608752
  • মহামেডান-কে কনগ্রা। আশা রাখি ইবে অ্যাওয়ে ম্যাচটা জিতবে।
  • + | ২০ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩১608754
  • কাল থেকে আই লীগ। এদিকে গোয়া বা ব্যঙ্গালোরের ক্লাবগুলো হেবি হেবি বিদেশি সাইন করিয়েছে। কিন্তু কাল-পোর্শু একটা ম্যাচও দেখাবেনা
  • + | ২১ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২০608755
  • হেরে গেলাম। টিমটা আজ হথাৎ খেলতেই পারল না। ৪জন স্টপার নামিয়ে কি করেছিল কে জানে??

    এদিকে মোবা র অফিসিয়ালরা আবার ^^^^গিরি শুরু করে দিল। অ্যান্টনি পেরেরাকে সাইন করাবে বলে টুলুঙ্গাকে সাইন করিয়ে ছেড়ী দিল। আজ শুনছি অ্যান্টনি পেরেরাকেও ছেড়ে দিয়েছে (করিম প্রেস মিটে বলেছে ও কিছু জানেনা) রাইট উইং-এ বোধহয় এবারে টুটু বোস খেলবে
  • ঊমেশ | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৫608756
  • ডেম্পো ঘরের মাঠে ৩ গোলে পিছিয়ে, তাও আবার বড়ো কিছু দলের সাথে খেলা নয়!!
    এরকম কবে হয়েছে?

    শিলং কি দারুন কিছু দল বানিয়েছে? গান্ধী, কিছু জানো?
  • + | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০৯608758
  • কোনোক্রমে বাঁচলাম। কেমন খেলেছে জানিনা। আপডেট দেখে কিচ্ছু বুঝলাম না।

    লিখছে মোবা খেলতে পারছেনা। এদিকে কাটসুমির দুটো শট বারে, একটা পেনাল্টি মিস।
    এদিকে সন্দীপও একটা বাঁচিয়েছে। আগেও বলেছিলাম সাবীথ অনেক ভালো, রবিন সিংদের থেকে।

    শিলংএ একজন ২৪বছরের ব্রাজিলিয়ান স্ট্রাইকার আছে, ট্রিনিদাদের ন্যাশনাল টিমে খেলা (ওয়ার্ল্ড কাপ খেলা) স্ট্রাইকার আছে, গ্লেন, যে দুগোল করেছে। এ এমএলএস এ খেলেছে এলএ গ্যালাক্সিতে। ভেবে নাও কেমন হবে। খেলা তো দেখিনি এখনো।
    অর জে লীগ- কে লীগের দুজন আছে (কেমন কী জানে!!)
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:১৯608759
  • র‌্যামসে যা তা শুরু করেছে। নেক্সট সিজনে টানাটানি শুরু হল বলে।
  • রোবু | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৪০608760
  • ওজিলের এসিস্টের বিষয়ে গান্ধী কী লিখেছিল মনে পড়ছে :-)
  • Arpan | ২২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৫৩608761
  • গান্ধী কী লিখেছিল? প্রশংসাই তো করেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন