এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:২১582002
  • প্রেগ্‌ন্যান্সি অ্যাবরশান সেক্সুয়ালি ট্রান্স্‌মিটেড্‌ ডিজিজের চিকিৎসা চাইল্ড বার্থ - এসবের জন্যে ১৮ র নীচে বয়স হলে সরকারি হাসপাতালে ঝামেলা করতে পারে। ভারতবর্ষে কতজনের বার্থ সার্টিফিকেট আছে মিউনিসিপালিটির থেকে? বিয়ের ক্ষেত্রেও বার্থ সার্টিফিকেট লাগে না। বিয়ে রেজিস্ট্রেশনের সময় লাগতে পারে (না হলেও চলে যায়)।
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৯:২৪582004
  • না না পাই, এটা বোধহয় ভুল বুঝছ। এর মানে বোধহয়, আন্ডার এজ ছেলেদের সঙ্গে উইদাউট কনসেন্ট যৌন সম্পর্ক স্থাপন করা যাবে না, সেটাও রেপ, এবং অফেন্ডার ছেলে বা মেয়ে যে কেউ হতে পারে। মানে ক্রিমিনাল অফেন্স অফেন্ডার এর জন্য, নট ফর ভিকটিম, যে আন্ডার এজ; এবং সেটা ছেলে ও হতে পারে, মেয়েও। সম্ভবত ছেলেদের কেস গুলো খুবই আনরিপোর্টেড যায়।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:২৪582003
  • কিন্তু ১৬-১৮ র সেক্ষকে ক্রিমিনালাইজ ক'রে লাভটা কী হবে ?
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৯:২৮582005
  • যেটা এড্রেস করার চেষ্টা হয়েছে, সেটা এই এরিয়াটাই, যেখানে উভয়েই আন্ডারএজ, কিম্বা একজন আন্ডারএজ হলেও কনসেন্ট আছে, সেরকম ব্যাপারে। সেখানে এতদিন কোনো উচ্চবাচ্য ছিল না। এইটাতে আমি পাই এর সাথে পুরো একমত, যে এতে সমাজের স্বীকৃতি কিছুটা বাড়বে। তবে এটা অন্যভাবে ব্যবহৃত হওয়ার চান্স আরো অনেক বেশি, কিন্তু সেই ঝুঁকি নিতেই হবে হয়ত।
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:৩২582006
  • ১৬-১৮ র সেক্সকে ক্রিমিনালাইজ করা হচ্ছে কি? নাকি উল্টোটা করা হচ্ছে?
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:৩৪582007
  • কোনটার মানে? ক্রিমিনালাইজ করার ?
    হ্যাঁ, ১৬-১৮, যার বয়স থাকবে, তার সাথে সেক্ষ করলে অপরাধ, সেটা বুঝেই বল্লাম তো। মেয়েও অফেন্ডার হতে পারে। ছেলের নয়স ১৮ র কম হলে মেয়েটি অফেন্ডার হবে এবং সেজন্য প্রেগন্যান্ট হলে সরকারি হাসপাতালে যেতে পারবেনা তো। মানে, ক্রিমিনালাইজ করা হলে।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:৩৭582008
  • সে, আবার পড়ুন।

    The Protection of Children from Sexual Offences Bill (2011) had a provision for consensual sexual activity between the ages of 16 and 18, but the caveat has now been dropped from the bill, effectively criminalizing teenage sex. It renders poor an otherwise good legislation.
    এটা গতবছরের কথা।
    এই প্রভিশনটা আবার এই বিলে আনা হচ্ছে।

    এই প্রভিশনটা ড্রপ করা মানে তো ক্রিমিনালাইজ করাই, সেটা ক'রে কী লাভ, জানতে চাইনাম।
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:৩৯582009
  • এতক্ষনে যা বুঝেছি-
    ১) ১৬ র নীচে রাজি থাকলেও সেটা রেপ (এ নিয়ম বহুকাল থেকেই ছিলো)
    ২)১৬ হয়ে গেলে রাজি থাকলে রেপ নয়
    ৩)বিয়ের বয়স আগে যেমন ছিলো তেম্নি আছে
    ৪)১৬ থেকে বিয়ের বয়সের মধ্যিখানে গ্রে জোন - যদি প্রেগ্‌ন্যান্সী অ্যাবরশান সেক্সুয়ালি ট্রান্স্‌মিটেড্‌ ডিজিজের চিকিৎসা চাইল্ড বার্থ - এসব ব্যাপার থাকে।
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:৪৩582010
  • পাই,
    বুঝেছি।
    কিন্তু দুজনের বয়স যদি ঐ গ্রে জোনে থাকে তখন কী হবে? বিলটা পরিষ্কার নয়। এরা ধরেই নিচ্ছে যে অল্পবয়সী ছেলে বা মেয়ের সঙ্গে খুব বয়স্ক কেউ জোর করে বা ভুলিয়ে ভালিয়ে সেক্স করবে।
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৯:৪৫582013
  • The law can be used against both boys and girls.-এইটার মানে। পড়ে মনে হয়েছিল, বলছ, ভিকটিম গর্ভপাত করাতে গেলে তাকে অভিযুক্ত করা হবে আন্ডারএজ সেক্স এর জন্য। সরকারী হাসপাতালে একটা ফর্ম ভরতে হয় সেটা তো জানি, আন্ডারএজ প্রেগন্যান্সি তে এফ আই আর না থাকলে বোধহয় এবরশন করাতে দেয়না। ইন্দোদা বলতে পারবেন। তার মানে মেয়েটিকে ক্রিমিনাল বলা বা অভিযুক্ত করা নয়তো।

    কিন্তু এইটা পড়ে কনফিউজদ। যে অফেন্ডার তার তো শাস্তি হবে, সেক্ষেত্রে সরকারী হেফাজতেই তো তার কেয়ারের বন্দোবস্ত হবে, দরকার ও তার ইচ্ছা মত গর্ভপাত হবে। অফেন্স করার জন্য প্রেগন্যান্ট হলে সে গিয়ে গর্ভপাত করিয়ে আসবে, বিনা ইন্টারভেনশনে? সেটাই চাইছ? সেটা প্রমানলোপ না?
    মানে অফেন্ডারের অপরাধে মদত দিতে চাইছি, না ভিকটিমের রাইটস রক্ষা করছি? এটা গুলিয়ে গেল।
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:৫৩582014
  • অফেন্স করার জন্য প্রেগন্যান্ট হলে মানে ?
    মেয়েটি আন্ডারএজ ছেলের সাথে সহবাস করে অফেন্স করা ?

    না, এরকম কিছু বলিনি।

    তবে, আমার কাছে যেটা ক্লিয়ার না, তা হল, ২০১১ র আগে কী ছিল ? ১৬ -১৮ র সেক্স ক্রিমিনালাইজড ছিল ?

    আরেকটা জিনিস ও জানতে চাই, এখন, ১৬-১৮ বছর বয়সী কোন মেয়ে, সে ১৮ র কম বা বেশি যে ছেলের সাথে সম্পর্কের জেরেই প্রেগন্যান্ট হোক না কেন, সরকারি হাসপাতালে গিয়ে গর্ভপাত করাতে পারবে তো ?
  • pi | ১৫ মার্চ ২০১৩ ১৯:৫৬582015
  • সোসেন, আমি দুজনেই ১৬-১৮ র কেস ধরে বলছিলাম।
  • সে | ১৫ মার্চ ২০১৩ ১৯:৫৭582016
  • এটা পড়ে আরো গুলিয়ে গেল।
    http://southasia.oneworld.net/news/india-bengal-records-highest-teen-pregnancy-cases#.UUMsjjc4muQ
    এখানে বলছে
    In West Bengal, 14 per cent of the births are by teenage girls between 15 and 19 years of age, giving the state the dubious distinction of having the highest number of teenage pregnancy cases in the country. One of the main reasons for this is that a whopping 41 per cent of the girls, like Majhi, are married below the age of 18, according to the family planning division of the Union Health Ministry.

    এমনটা হলে তো এদের সকলের এখন জেলে থাকার কথা। এরাতো সব সরকারী স্বাস্থকেন্দ্র অথবা হাসপাতালেই প্রসব করাচ্ছে।

    আন্ডারএজ অ্যাবর্শানের সময়ে বয়েস লিখতে হলেও এজ প্রুফ লাগে কি? যাহোক করে বেশি বেশি বয়েস লিখে ফর্ম ভরে দিলেই বা কে দেখছে?
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ১৯:৫৮582017
  • ইন্দোদাকে জিগ্গেস করা হোক। আমি যদ্দুর জানি, আন্ডার এজ এ বাবা-মা র সম্মতি থাকলে করানো যায়, আইনে আছে, কিন্তু ফর্ম দেখেছি, তাইতে বাচ্চার বাবার ডিটেইল্স চাওয়া আছে। ক্রিমিনাল কেস কিনা, সেটাও ক্লজ আছে। এজ তো আছেই। এই সব ডেটা ইন্টারপ্রিট করে হাসপাতাল রিফিউজ করতে পারে।
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ২০:০৩582018
  • দুজনেই ১৬-১৮ হলে, দুজনেরই কনসেন্ট থাকলে, সেক্স লিগ্যাল ছিল, উল্টোদিকে ১৮র নিচে গর্ভপাত লিগ্যাল নয়, বাপ মায়ের সম্মতি লাগবে, বিয়ে লিগ্যাল নয়, তা হলে ১৬-১৮ তে কনসেন্সুয়াল সেক্স কভার করা ছিল আগের প্রভিসনে।
  • সে | ১৫ মার্চ ২০১৩ ২০:০৮582019
  • বোকার মত শোনালেও - সরকারী হাসপাতালে কি এজ প্রুফ ম্যারেজ সার্টিফিকেট এসব দেখতে চায়?

    ----

    এই বিলের উদ্দেশ্য হয়ত কিছুটা পপুলেশন কন্ট্রোল। ১৮র নীচে বিয়ে দিলেও প্রসব করাতে হাসপাতালে যাওয়া বন্ধ।
  • sosen | ১৫ মার্চ ২০১৩ ২০:১৮582020
  • এবর্শনের জন্য এজ প্রুফ -দেখতে চায়। ম্যারেজ না।
    সরকারী হাসপাতালে। এমনি ক্লিনিকে তো বেনামে, ভুল বয়েস লিখেই চলে।
  • সে | ১৫ মার্চ ২০১৩ ২০:৩৫582021
  • সোসেন,
    বুঝেছি।
    ----------------------------------
    মূল সমস্যা অনেক গভীরে প্রোথিত।
    সেক্স, ক্রাইম,ম্যারেজ, অ্যাবর্শান, চাইল্ড ম্যারেজ, টিনেজ প্রেগ্‌ন্যান্সী, আন্ডারেজ সেক্স, ক্রিমিনালইজেশন, রেপ, মিউচুয়াল কন্সেন্ট, সমাজ, পেরেন্ট'স কনসেন্ট, ফর্ম ফিলাপ, সরকারী স্বাস্থ্য কেন্দ্র, প্রাইভেট ক্লিনিক - সব জগা খিচুরি হয়ে আছে।
    ডেভালাপিং দেশে যেমন অবস্থা, ডেভালাপ্‌ড্‌ দেশেও নাকি খুব একটা বেশি ভালো নয় (চাইল্ড ম্যারেজ বাদ দিয়ে)।
    --------------------------------
  • pi | ১৬ মার্চ ২০১৩ ২০:৩৪582022
  • "
    Women's rights activists welcomed the anti-rape bill cleared by the union cabinet, terming it a step forward for women's rights in India and urging political parties to enact it into law.

    "The approval by the union cabinet of the Criminal Law (Amendment) Bill 2013 on March 14 signals a step forward for women's rights in India. We call upon the political parties who profess to stand up for women's rights to show this in their deeds, and ask parliament to enact this bill into law," a statement from a group of women's rights activists said.

    The anti-rape bill -- Criminal Law (Amendment) Bill, 2013 -- which provides for stringent punishment for crimes against women, including rape, was cleared by the union cabinet Thursday.

    Various women's rights organisations also said the bill seeks to protect society from the scourge of sexual violence.

    "This is not a bill against men, it is a bill against criminals, it is a bill from which all citizens stand to gain peace of mind and respite from the mindless violence that stalks us. As representatives of women's rights groups, human rights groups, lawyers and activists from across the country who have worked for decades towards reforming laws on rape and sexual (crimes), we welcome several provisions in the draft Criminal Law (Amendment) Bill 2013," Farah Naqvi, women's rights activist, said.

    The activist also welcomed the move to lower the age for consensual sex from 18 to 16 years.

    "The age of consent, which has been 16 years under the Indian Penal Code since 1983, has been retained at that. This is not a moral endorsement of teenage sexual activity. It is an acknowledgement that Indian society does not wish to treat our young men and women who might engage in consensual sexual acts as criminals and rapists," the statement said.

    Some women activists also mentioned that crimes like stalking that destroy women's lives, and can lead to their rape and brutal murder, are included in the bill.
    "
  • নী.পা. | ১৭ মার্চ ২০১৩ ০৬:৩২582024
  • সদুপদেশের মাধ্যমে এদের চিত্ত সংশোধনের জন্য কারা আগ্রহী ?

    "ঘটনা" ঘটেই চলেছে.."ঘটনা" ঘটেই চলেছে..."ঘটনা" ঘটেই চলেছে.."ঘটনা" ঘটেই চলেছে...

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=2503&boxid=35838250
  • কল্লোল | ১৭ মার্চ ২০১৩ ০৬:৪৩582025
  • আমি আগ্রহী। তবে শুধু সদুপদেশ নয়। সত্য কথা বলতে কি একদমই সদুপদেশ নয়। বরং এদের সাথে তর্ক করে।
    এটা শুধু ধর্ষনকারীদের ক্ষেত্রেই নয়, এমনকি অন্য জঘন্য অপরাধীদের সম্পর্কেও সত্যি।

    রঙ্গা-বিল্লা, ধনঞ্জয় ইঃদের ফাঁসী হওয়ার পরও ঘ্টনা ঘটেই চলেছে, ঘটেই চলেছে, ঘটেই চলেছে, ঘটেই চলেছে...............
    আজই আবাপতে খবর আছে একেবারে দিল্লী কান্ডের মতোই ধর্ষন ঘটেছে মধ্যপ্রদেশেও - দিল্লীতে এতো প্রতিবাদ-জলকামান-মধ্যরাতে জনপথে সোনিয়া স্বত্ত্বেও।
  • riddhi | ১৭ মার্চ ২০১৩ ০৭:৪৭582026
  • একটা ডাইগ্রেশানঃ
    জনতা পারলে এই ছবিটা দেখুন,
    http://www.imdb.com/title/tt1305806/
    প্রচুর মালমশলার সাথে মৃত্যুদন্ডের থিমটাও আছে। আমেরিকার জনতা এই লিন্ক টা ব্যবহার করতে পারেন
    http://www.vidics.ch/watch/2867/The-Secret-in-Their-Eyes-2009.html এখানে এসে গোরিলাভিড বা ডিএক্লিপ্স এ গিয়ে পাবেন। সাবটাইটেল্স আছে।

    হিরোটাকে অনেকটা কল্লোলদার মত দেখতে। আর হিরৈন কে ওয়াহিদা রেহমানের মত। তবে এরা সব আর্জেন্টিনার বিখ্যাত অভিনেতা-নেত্রী হবে। সিনেমাটা ঘ্যামা।
  • কল্লোল | ১৭ মার্চ ২০১৩ ১২:৫৫582028
  • স্চ। অন্যভাবে নেবেন না। জেল, বিশেষ করে ভারতীয় জেল কি বস্তু আমি জীবন দিয়ে জানি।
    আমি খুব ভালো করে জানি যে কারাব্যবস্থা ভারতে এখন যা আছে তা, দু একটা ব্যতিক্রম ছাড়া, ছোট অপরাধী কে বড় অপরাধী আর বড় অপরাধীকে মেগা অপরাধী বানানোর কারখানা।
    কিন্তু চেষ্টা করলে হয়। আমাদের পবতে জেলগুলোতে কিছু চেষ্টা হয়। সেই চেষ্টার ফলে বেশ কিছু কাজ হয়েছে।
    http://en.wikipedia.org/wiki/Muktodhara
    চেষ্টা করলে হয়।
  • কল্লোল | ১৭ মার্চ ২০১৩ ১৩:০১582029
  • ঋদ্ধি। তুই কি রিকার্ডো ডারিন-এর কথা বলছিস?
    অদ্ভুত সমপাতন। ও জন্মেছে আমার ঠিক ১ বছর ৩৬৪ দিন পরে। ওর ১৬ জানু আমার ১৭ জানু।
  • sch | ১৭ মার্চ ২০১৩ ১৩:১৫582030
  • কল্লোলদা - এক আধটা ব্যতিখমী ঘটনা ঘটানো সম্ভব। কিন্তু সমস্ত সিস্টেম বদলানো যায় কি? গতকাল বা প্রশু বেরিয়েছিল একজন অপরাধী জেলে গিয়ে ড্রাগ আড্ডীক্ট হয়ে মারা গেছে। এটাকে কি বলবেন আপনি। এইটাই কিন্তু স্বাভাবিক চিত্র - একে বদলানো সম্ভব কি রাতা রাতি?
  • pi | ১৭ মার্চ ২০১৩ ১৭:১৩582031
  • রারাতি বদলামো যাবেনা বলে বদলানোর চেষ্টাই করা হবে না ? আর সেই চেষ্টা করার কথা বল্লে তাকে উড়িয়ে দিয়ে পুরো উল্টো রাস্তায় হাঁটার কথা বলতে হবে ?
  • sosen | ১৭ মার্চ ২০১৩ ১৯:৩২582032
  • সংশোধনের জন্য যাদের মাথাব্যথা তারা চেষ্টা করুন না! অপরাধীকে সংশোধনের জন্য অপেক্ষা মানে প্রথমে অপরাধ ঘটতে দিতে হবে তো! সেই অপরাধটা ঘটা আটকানো যায় কি না, সেটা কি এজেন্ডা থেকে পুরোই উবে গেছে?
  • pi | ১৭ মার্চ ২০১৩ ১৯:৩৯582033
  • ঘটা আটকানো এজেন্ডা থেকে উবে গেলে এই বিলের কথা হচ্ছে কেন !! ঃ)
    অ্যাণ্টি রেপ বিল এলই তো সেইজন্য। ঘটনাক্রমে, সেটা আনার পিছনে বহু 'মানবতাবাদী'দের বহুদিনের আন্দোলন, স্ট্রাগল রয়েছে।
  • sosen | ১৭ মার্চ ২০১৩ ২০:০১582035
  • তথাকথিত "অমানবতাবাদীদের" কোনই আন্দোলন, স্ট্রাগল এই বিলে নেই বলতে চাও? এখানে যে তর্ক হচ্ছে তার মূল বোধহয় এই ক্লজ- রেপ ভিকটিম মারা গেলে বা "ভেজিটেটিভ" অবস্থায় থাকলে মৃত্যুদন্ডের সুযোগ থাকবে, অ্যাণ্টি রেপ বিল সেটাই বলছে। "মানবতাবাদী" বা আমার কথায় মৃত্যুদন্ডের বিরোধিতাকারীদের একার আন্দোলনে এলে এই বিল -এ তাহলে তো এই ক্লজ থাকার কথা ছিল না।

    অপরাধীর সংশোধন ঘটা দিয়ে অপরাধ ফেরানো যায় না। দুটোকে আলাদা করেই বিচার করলে তাই ভালো। কেউ মৃত্যুদন্ড সমর্থন করেন না, কেউ করেন, সে অন্য ইস্যু। কিন্তু সেই একটি মাত্র অবস্থান দিয়ে কেউ মানবতার পক্ষে না বিপক্ষে সেই সিদ্ধান্ত নেওয়া কি প্রুডেন্ট ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন