এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১২ লন্ডন অলিম্পিক

    S
    অন্যান্য | ১১ জুলাই ২০১২ | ২৪৩৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৬568440
  • এদিকে সীমা আন্তিল আর পুনিয়ার ব্যাপারটা বুঝতে পারছি না, বলছে যে কোয়ালি রাউন্ডে সীমা একটা গ্রুপে ৩ আর পুনিয়া একটা গ্রুপে ১২ নাম্বারে আছে

    http://www.london2012.com/athletics/event/women-discus-throw/index.html?v=20120803-180930774
  • গান্ধী | ০৩ আগস্ট ২০১২ ২২:৪৮568441
  • এখনো শুরু হয়নি, এমনি র‌্যান্ঙ্ক
  • নেতাই | ০৩ আগস্ট ২০১২ ২৩:১০568442
  • অফিস থেকে ফেরার পথে এফেমে শুনলাম ভিজ্যায়বাবুর খপর।
    ইয়েস। দিল গার্ডেন গার্ডেন হো গয়া।
    আর একটা পেলেই সোনায় সোহাগা। সাইনা বেটি। প্লিজ। এক ব্রোন্জ লা দো।
  • গান্ধী | ০৩ আগস্ট ২০১২ ২৩:৫৮568443
  • ডিসকাস থ্রো শুরু, সেখানে ভারতের লোক আছে
  • pharida | ০৪ আগস্ট ২০১২ ০০:৩২568444
  • পুনিয়া কোয়লিফাই করল।
  • sp | ০৪ আগস্ট ২০১২ ০০:৫২568445
  • কোয়ালিফাই করেছে, কিন্তু স্কোর ইম্প্রুভ করতে হবে, নিজের সেরাটা দিলেও একটা পদকের আশা আছে।
  • S | ০৪ আগস্ট ২০১২ ০৩:২০568448
  • পুনিয়া কোয়ালিফাই করেছে। আন্তিল একটুর জন্যে মিস করেছে। ভিকাস জিতেছে।
  • S | ০৪ আগস্ট ২০১২ ০৩:২৬568449
  • ভিকাসের ভালো চান্স আছে - দেখা যাক। এদিকে লি আর মির্জা তো মনে হয় হারছে।

    The Indian pair of Leander Paes and Sania Mirza were trailing 5-7, 2-3 in their mixed doubles tennis quarterfinal match against Belarusian pair of Max Mirnyi and Victoria Azarenka in the Olympic Games on Friday.
  • S | ০৪ আগস্ট ২০১২ ০৭:৪০568451
  • ভিকাস আউট।
  • sch | ০৪ আগস্ট ২০১২ ০৭:৪৯568452
  • অদ্ভুত তো - সাংগোয়ানের সময় এই সব review system কোথায় ছিল????
    এটা আমেরিকা বলে সাত তাড়াতাড়ি রিভিঊ করল - অদ্ভুত !!!!
    সারা পৃথিবী জুড়ে আমেরিকার পা চাটা --- দেখলেও ঘেন্না করে
  • S | ০৪ আগস্ট ২০১২ ০৭:৫৭568453
  • এর জন্যে আমেরিকাকে দোষ দিয়ে লাভ নেই। চীনের এগেনস্টে করতে পারতো? এটা ইন্ডিয়ার প্রবলেম। এমন যায়্গায় নিয়ে যেতে হয় যে আমাকে ছাড়া খেলা হবেনা - যেমন ক্রিকেটে হয়েছে - তখন এইসব আর হবেনা। যেমন ডাউএর স্পনসরশিপের জন্যে ভারত নাকি অলিম্পিক খেলা উচিত না। তাতে ভারতের খেলোয়ারদের ছাড়া আর কারো কিছু যায় আসবে? কিন্তু চীন, কোরিয়া বা জাপান বয়কট করলে দেখা যাবে ঠিক ডাউকে সরিয়ে নিয়েছে। ভারতের ক্ষেত্রে পাত্তাও দেবেনা। এটা বোঝার মত ম্যাচিউরিটির অভাব।
  • cb | ০৪ আগস্ট ২০১২ ০৮:০৩568454
  • জোর যার মুলুক তার, এটা ক্রিকেটে হলে ভারত ও এরকম করত, বাট এটা শুনে ঝাঁট জ্বলে গেল, জাস্ট ৪ লেটার ওয়ার্ড
  • sch | ০৪ আগস্ট ২০১২ ১০:০৯568455
  • ক্রিকেটে ভারতের এই "ক্ষমতা" আছে!!!!
    একটা ম্যাচ হেরে যাওয়ার পরে আম্পায়রদের সিদ্ধান্ত ভুল ঘোষণা করে ভারতকে ম্যাচ award করা হয়েছে??
    কবে কোথায়???
    ভারতের সেই ক্ষমতা থাকলে ২০০৮ এ অস্ট্রেলিয়া ওইরকম ভুল্ভাল আম্পায়ারিং করে সিরিজ জিততে পারত???
    ইণ্ডিয়া ক্রিকেটের কিছু administrative ক্ষেত্রে নিজের power দেখায় - কিন্তু খেলার মাঠে এই পক্ষপাত পায়??? indian প্লেয়ার-রা স্লো ওভার রেটে ফাইন দেয় না? নাকি লেভেল 2 offence করে লেভেল ১ এর শাস্তি পায়।

    ICC-র annual player নমিনেশানে তো ইন্ডিয়ানদের আধিক্য থাকে না - impartially ই হয়।

    ডাও এর জন্যে ভারতের গেমস বয়কট প্রসংগ থাক - সে তো 1980 তে আমেরিকা গেমস বয়কট করেছিল, তাতে কার কি হয়েছিল? এখনো যদি আমেরিকা অলিম্পিক বয়কট করে তাতে কি গেমস বন্ধ হয়ে যাবে?

    আসল সমস্যা অন্যখানে "spence stopped the eight-fight skid, but must beat Zamkovoy to save the most successful team in Olympic boxing history from its first medal shutout and its worst showing at any games" আর বক্সিংয়ে " The American men have won only one gold medal in the last three Olympics"
    - এদেরকে বক্সিংয়ে সুপার পাওয়ার হিসেবে দেখতে হবে!!! না খেললেই বা কি
  • cb | ০৪ আগস্ট ২০১২ ১০:২১568456
  • বক্সিং আর ক্রিকেট এর রুল এক হল? বক্সিং এ নিশ্চই ম্যাচ ওভাররুল করার নিয়ম আছে, তাই সেই আইনের ফাঁক নিয়েছে।

    ভারত ও ক্রিকেট এ এক্সিন্টিঙ্গ রুল এর মধ্যে থেকেও সুযোগ সুবিধা পেয়ে চলেছে, যেমন আইপিএল, বাংলাদেশ এর সাথে নো হোম সিরিজ, ইত্যাদি
  • cb | ০৪ আগস্ট ২০১২ ১০:২৪568457
  • ক্রিকেট এ অ্যাডমিন লেভেলে সুবিধা তো নেয়ই, খেলা র মধ্যে সুযোগ নেওয়া টা কি ভাবে সম্ভব?
  • sch | ০৪ আগস্ট ২০১২ ১০:৫০568459
  • খেলার মধ্যে সুযোগ নেওয়া সম্ভব স্যার - আম্পায়রকে বিশেষ করে থার্ড আম্পায়রকে প্রভাবিত করা। ক্রিকেটে আসল কথাটাই তো বললেন না - DRS introduce করতে না দেওয়া। কারণ ওটা করলে এই ভিকাশ কৃষ্ণনের মতো ঘটনা ঘটানোর সুযোগ পেত ইংল্যানড, অস্ট্রেলিয়া

    এই ঘটনার প্রতিবাদে ইণ্ডিয়ার উচিত immediately team withdraw করে নেওয়া। কিছু আসবে যাবে না কারুর - তবু, ইতিহাসে থাকবে।
    আসলে আমাদের মেরুদণ্ডের বড্ড অভাব - তাই ২৬/১১ র পরেও পাকিস্তানের সাথে ক্রিকেট খেলার কথা চিন্তা করি
  • b | ০৪ আগস্ট ২০১২ ১১:০০568460
  • ২০০৮-এ আম্পায়াররাও অস্ট্রেলিয়ান ছিলেন বলে তো শুনিনি।
  • sp | ০৪ আগস্ট ২০১২ ১৮:৫৯568461
  • আরো একটা মেডাল বাড়্ল ভারতের ঝুলিতে - সাইনা ব্রোন্জ জিতেছে ওপোনেন্ট রিটায়ার করে যাওয়ায়, এমনিতে হয়্তো ম্যাচটা হারতো।
  • cb | ০৪ আগস্ট ২০১২ ২০:৩৯568462
  • ভিকাসের বদলা নিলাম :)
  • cb | ০৪ আগস্ট ২০১২ ২০:৪৪568463
  • আর একটা মেডেল হবে মনে হয়, দেভেন্দ্র সিং বক্সিঙ্গে
  • sp | ০৪ আগস্ট ২০১২ ২১:৩৬568464
  • লি-সানিয়া আউট, টাফ লড়াই ছিল। সেকেন্ড সেটে লড়াই করেছে কিন্তু একবারও ওপোনেন্টের সার্ভিস ব্রেক করতে পারেনি। এবার বাকি রইলো শুধু বক্সিং আর মেয়েদের ডিসকাস থ্রো, আশা ক্ষীণ।
  • cb | ০৪ আগস্ট ২০১২ ২২:২৮568465
  • সুশীল কুমারের কুস্তি আছে
  • গান্ধী | ০৪ আগস্ট ২০১২ ২২:৩৬568466
  • সারাদিন নেটে বসতে পারিনি। ভিকাসের কেসটা ডিটেলস বুঝিনি, তবে S এর সাথে একমত, ক্ষমতা নেই যখন বয়কট করলে কারো কিচ্ছু ছেঁড়া যায়না। কদিন পরে এটা নিয়ে বাওয়াল করুন যাতে রিভিউ আর না করা যায়

    আর আশা বলতে বক্সিং, কুস্তি
  • কেলো | ০৫ আগস্ট ২০১২ ০০:২৪568467
  • ৬ তারিখ ৫০ মিটার রাইফেল থ্রী পোজিশনস বাকি আছে তো। সেটাকে কেউ গন্য করছেন না কেন? ওতে গগন নারাং আছে সঞ্জীব রাজপুতও আছে।

    শ্যুটিং এ ওইদিনই ট্র্যাপও আছে তো সঁধুর। এগুলো থেকে কিচ্ছু আসবে না বলছেন ?
  • কেলো | ০৫ আগস্ট ২০১২ ০০:২৬568468
  • ও হ্যাঁ ভালো কথা...
    আকাদার ইউনির ছোঁড়াদুটো বন্দুক ছুঁড়ে গোল্ড মোল্ড পেল কিছু ??
  • S | ০৫ আগস্ট ২০১২ ০৬:৩৪568470
  • আমেরিকা অলিম্পিক বয়কট করলে অলিম্পিক বন্ধ হবেনা - কিন্তু অলিম্পিকের কম্পিটিটিভনেস হারাবে। ভাবুন ফেল্পস ছাড়া সাঁতার। আর সক্কলে অনেক তোষামোদ করবে - প্লিজ ক্ষমা ঘেন্না করে খেলুন। এরকম এক্ষপেরিয়েন্স আমার নিজের আছে। ইন্জিনিয়ারিঙ্গের সময় ফুটবল খেলতাম - ভালো খেলতাম ক্লাসের বাকিদের তুলনায়। কিন্তু ফাস্ট ইয়ারে যদি বলতাম না আজ খেলবোনা কেউ পাত্তাও দিতো না, বাকিরা খেলতে শুরু করে দিতো - কারন তখনও ক্যালিবার দেখিয়ে উঠতে পারিনি। সেটাই ফোর্থ ইয়ারে গিয়ে আমাকে কেন ঠিক সময় ঠিক ভাবে পাস দেওয়া হচ্ছে না এই বলে চলতি খেলা থেকে বেরিয়ে গেছিলাম - সক্কলে খেলা থামিয়ে ছুঁটে এসেছিলো ইয়ে করতে - তবে আবার খেললাম। ভাবুন - এখন ভেবে খুব হাঁসি পাচ্ছে। কিন্তু কেসটা অনেকটা সেরকমই - আমার ব্যাট তাই আমি দুবার ব্যাটিঙ্গ করবো। সে পাড়ার ফ্ল্যাটের সামনের ম্যাচই হোক আর অলিম্পিক।

    ঐ পোতিবাদ মাদ করা খুব সহজ কাজ - দম না থাকলে ঐসব লোকে করে। ক্যালি থাকলে আগামী বার এমন তিন জনকে পাঠাও যারা সোনা জিতবেই - আর তারপরে পোডিয়ামে উঠবে না - দেখবো তখন ডাউয়ের কত ক্ষমতা। বলে দেবে লাস্ট বার আমরাও অনেক বলেছিলাম তোমরা শোনোনি কেন?
  • sch | ০৫ আগস্ট ২০১২ ১৬:৩৩568471
  • "China's head-coach Li Yongbo has reportedly said that the referee was the one to blame for Xin Wang's injury that gave Saina Nehwal the bronze medal yesterday. Has apparently said that Xin asked for the court to be wiped but was refused. Xin eventually slipped and injured herself, he concluded."

    height of excuse
  • sch | ০৫ আগস্ট ২০১২ ১৯:১২568472
  • মেরি কম জিতল। কারুর কোনো উৎসাহ নেই গা
  • গান্ধী | ০৫ আগস্ট ২০১২ ২১:০২568473
  • সেটাই দেখছি। লোকজনের উৎসাহে ভাঁটা পড়ল কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন