এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | ১৫ জুলাই ২০০৮ ১৯:২৯562344
  • আর্য, তর্কটা কোথায় শুরু পড়ে দেখুন আগে। ব্ল্যাংক, c কার্যত: বলেন মুসলমানের সংখ্যা হিন্দুর চেয়ে অনেক দ্রুতগতিতে বেড়েছে -- এই তথ্য ভুল। এনারা যে ভুল সেটা বলার জন্যই তর্ক। এখন এনারাও স্বীকার করেছেন যে ভুল করেছিলেন।

    মূল তর্কটা কিন্তু "তালিবান জুজুর কবলে ভারত" এই প্রসঙ্গে। লেখক ভারতের আফগান পলিসিকে সমালোচনা করেছেন। সে ব্যাপারে আমি ১৪ জুলাই ১০:২৯ এ লিখেছিলাম। সেখান থেকে তর্কের শুরু।

    পাকিস্তানী কাগজে অনেকে লেখেন ভারত পাকিস্তান দুই দেশেরই অস্ত্র কমানো উচিৎ কারণ তার ফলে গরীব দেশের উন্নতি হচ্ছেনা। বাস্তব হল যে অস্ত্র কমালে পাকিস্তানের অনেক বেশী সুবিধা। পাকিস্তান আজ এই ঠান্ডা যুদ্ধে হারছে কারণ ভারত অনেক বড় দেশ ; তার ক্ষমতা অনেক বেশী। ভারতের প্রতিরক্ষা খাতে খরচ পাকিস্তানের চেয়ে মাথাপিছু হারে কম।

    তালিবান মেয়েদের কো-এড স্কুলে পাঠানোর বিরোধী, যে কোন রকম সঙ্গীতের বিরোধী, কমপিউটার, টিভি, মদ, নেল পলিশ, পটকা ও বাজি, ক্রিসমাস কার্ড,সিনেমা, ছবি, দাবার বিরোধী।
    তালিবান রাজত্বে মেয়েরা "আকর্ষনীয়" পোষাক পরবেনা, ডাক্তারী ছাড়া অন্য কাজ করবেনা ( এটা দরকার, কারণ কোন পুরুষ ডাক্তার কোন মহিলাকে চিকিৎসা করবেনা), নদী বা পুকুরে কাপড় কাচবেনা, নিকটাত্মীয় পুরুষ ছাড়া ট্যাক্সিতে চড়বেনা, বোরখা পরবেই, মেয়েদের হাসপাতাল ছাড়া (একটি আছে, কাবুলে) যেতে পারবেনা।

    তাতে কি হয়েছে? তালিবানরা তো ভারতের তেমন কোন ক্ষতি করেনি। ভারত কেন কারজাই সরকারের সৈন্যদের ট্রেনিং দিচ্ছে? সেই সৈন্যরা তো বেচারা তালিবানদের মারবে। কাজেই তালিবানরা যদি ভারতীয় দুতাবাসে বোমা মারে, বেচারাদের কোন দোষ নেই। সব দোষ আমেরিকার।
  • umesh | ১৫ জুলাই ২০০৮ ১৯:৩১562345
  • ভারতে হিন্দু-মুসলমান প্রায় ১০০০ বছর শান্তি তে পাশাপাশি সহবস্থান এ ছিলো।
    হিন্দু-মুসলমান দের মধ্যে মারামারি কাটাকাটি টা শুরু হয়েছিলো ইংরেজ দের আসার পর।
  • shyamal | ১৫ জুলাই ২০০৮ ২০:০৯562346
  • ঠিক। আমেরিকাতেও ১৯৫০ অবধি সাদা কালোরা শান্তিপূর্ন সহাবস্থানে ছিল। নাহয় কালোদের মাঝে মাঝে লিঞ্চ করা হত। নাহয় তাদের ভোট দিতে দেওয়া হত না। তো কি হয়েছে? শান্তি তো ছিল। তার পরে মার্টিন লুথার কিং এসে যত গন্ডগোল বাধাল।

    এটা কি মানেন যে মুসলিমরা আসার পর হিন্দুরা নিজের দেশে দ্বিতীয় শ্রেনীর নাগরিক হয়ে গেল? অধিকাংশ মুসলিম তাতে অংশ নেয়নি। তারা হিন্দুর পাশাপাশি থেকেছে। কিন্তু তারা মুসলিম নবাব বাদশাদের অত্যাচারের প্রতিবাদ করেনি। হিন্দুদের প্রতি ডিসক্রিমিনেশন ছিল এটা কি অস্বীকার করবেন?

    এর মানে এই নয় যে আমি হিন্দু মহাসভা বা আর এস এসের মত আজকের ভারতে মুসলিম মানুষের বিরোধী। কিন্তু ইতিহাসকে কার্পেটের নিচে ঢোকালে if you do not learn from history, you are doomed to repeat same mistake। মুসলিমদের সমস্যা হল অধিকাংশ মুসলিম কোরানকে বিশ্বাস করে। যারা লিবারাল তারাও বলে আসলে গোঁড়ারা কোরানকে বুঝতে ভুল করেছে। কোন মুসলিমের সাহস নেই বলার যে কোরান ষষ্ঠ শতাব্দীর একটি বই। তাতে অনেক ভুলভাল ও অমানবিক কথা লেখা আছে। অনেক আইন আছে যা একুশ শতাব্দীতে অ্যাবসার্ড।

    কট্টর হিন্দু ছাড়া অনেকেই কিন্তু বলে যে হিন্দুদের বেদ, উপনিষদ মোটামুটি ঠিক হলেও পুরাণ প্রধানত: গারবেজ ও বাচ্চাদের গল্পে ভরা। আমরা কলেজে পড়ার সময়ে শিবলিঙ্গ নিয়ে এমন জোক করেছি যা গুচ তে লেখা যাবেনা। কোন মুসলিম সেই জোক করলেও আপত্তি নেই। কিন্তু হজরত মহম্মদকে নিয়ে জোক করলেই সারা বিশ্বে আন্দোলন আর ফতোয়া শুরু হয়। মুসলিমদের লাগছে ব্যাথা বুঝছে না কেউ কেন?
  • arjo | ১৫ জুলাই ২০০৮ ২০:১১562347
  • শ্যামলবাবু, আমিও তর্কের সেই জায়গাটারই বিরোধিতা করছি। শুধু যদি বলেন মুসলিমদের মধ্যে জন্মহার বেড়েছে তাহলে যেটা ইন্টারপ্রিটেড হয় তাহল মুসলিমদের কিছু সমস্যা আছে। খুব ভুল জায়গা তুলে ধরা হল। আসলে কিন্তু সমস্যা শিক্ষার, সেটা তুলেই ধরলেন না। ন্যাড়াদা মাঝে মাঝেই রেফার করেন না। একেই বলে 'ম্যানুফ্যাকচারিং কনসেন্ট'। একেই বলে ড্যাম লাই স্ট্যাটিসটিক্স (ডেটা)। কারণ ডেটা দেখাচ্ছে সত্ত্যিই তো মুসলিম দের সংখ্যা বেড়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে না তাহল হয়ত অশিক্ষিত হিন্দুদের সংখ্যাও বেড়েছে, হয়ত একই হারে। সেরকম কোনো অ্যানালিসিস হয়েছে কিনা জানা নেই। কিন্তু অন্যভাবে প্রোজক্ট করলে লোকের মনে যে ভুল ধারণার তৈরি হয় সেটার বিরোধিতাই উদ্দেশ্য।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ২০:৩৯562348
  • শ্যামল বাবু,
    আপনি কিছু জিনিস ভাল করে পড়ুন। আপনি লিখেছিলেন যে মুসলিমদের সংখ্যা বাড়ার কারন তাদের ছেলে পুলে বেশি হয়। এটা একটা বেশ বস্তা পচা ধারনা। দরকার হলে নেট ঘাঁটুন। ফার্টিলিটি রেট তো দেখেছেন ই। আরো কিছু দেখুন।
    পারলে মুসলিম আর খোলা বাজার নিয়ে দু তিন প্যরা নামিয়ে দিন।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ২০:৪২562350
  • সিডিউলড কাস্টে কি মুসলিম রা পরেন?
  • shyamal | ১৫ জুলাই ২০০৮ ২০:৪২562349
  • আর্য, আমি শুধু তথ্য দিয়েছি। তথ্য দিলে মানুষে নিজের বিচার বুদ্ধি অনুযায়ী ইনফারেন্স টানবে। তথ্য দিলেই কেন এরকম হল সেটা আমার বোঝাবার দায়ীত্ব আছে মনে হয় না। অন্যের বুদ্ধি আমার চেয়ে কম নয়।
  • r | ১৫ জুলাই ২০০৮ ২১:০৭562351
  • গুরুচন্ডালীর প্রতিক্রিয়াশীল সদস্যগণ, আপনারা উটপাখি হতে পারেন না?
  • d | ১৫ জুলাই ২০০৮ ২১:১১562352
  • আমি হয়িচি তো উটপাখি।
    প্রাইজ দেওয়া হচ্চে নিকি?
  • c | ১৫ জুলাই ২০০৮ ২১:২৯562355
  • এই জনসংখ্যার মধ্যে অভিবাসীদের কিভাবে নিচ্ছে? শরণার্থীদের? ধর্মান্তরিতদের? মানে যারা অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করলেন,তাদের?
    কন্যাভ্রুণহত্যাকে কিভাবে নিচ্ছে? কিছুদিন আগে একটি স্টাডিতে দেখলাম কুড়ি বছরে প্রায় দুইকোটি কন্যা জন্মানোর আগেই হত্যা করা হয়েছে মহান সেকুলার ভারতে। এই কন্যারা সব হিন্দু পরিবারের বলেই মনে হয়(মুসলিমদের মধ্যে কন্যাভ্রূনহত্যা কতটা হয় কেউ জানেন?) এদের জন্মাতে দিলে হয়তো শ্যামলের ঐ আল্গা পার্সেন্টের গল্প এট্টু বদলে যেতো।
    এগুলো ভেরিফাই করুন।হয়তো সেভাবে ভেরিফাই করা যাবেও না কারণ এসব তো ঠিক পাব্লিক নলেজ নয়!
  • arjo | ১৫ জুলাই ২০০৮ ২১:৩০562356
  • শ্যামলবাবু, লোকে মাঝে মাঝেই নিজের মনোমতন স্ট্যাটিসটিক্স ইউজ করে ডিসিশানকে ব্যাক আপ করার জন্য। আর যখন করে তখনই তা ড্যাম লাই হয়। একটা গল্প শুনুন কেমন করে স্ট্যাটিসটিক্স অন্যরকম ভাবে ইউজ করা যায়।

    একটি লোককে কোনো একটি ক্রাইমের জন্য ধরা হয়েছে। তার ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে দেখা হয়েছে মিলছে জুলছে।

    উকিল - যদি ধরে নিই লোকটি ক্রাইম করে নি তাহলে ঐ লোকটি আর কালপ্রিটের ফিঙ্গারপ্রিন্টের আইডেন্টিকাল ফিঙ্গারপ্রিন্ট হবার প্রোবাবিলিটি কত?

    এক্সপার্ট - ১/১০০০০০০০০ (ঠিক মনে নেই, মানে খুব টাইনি নাম্বার)

    উকিল - একটু অন্য প্রশ্ন করি যে ফিঙ্গারপ্রিন্টটি ঘটনাস্থল থেকে তোলা হয়েছে সেটা ভুল করে এমন একজনের ভাবা যে সেই সময়ে সেখানে ছিল না তার প্রোবাবিলিটি কত?

    এক্সপার্ট - ১/১০০

    স্ট্যাটিসটিক্সাল অ্যানালিসিসের তিনটি পার্ট ডেটা কালেকশন, অ্যানালিসিস আর ইন্টারপ্রিটেশন। এবারে এই তিনটি পার্টে জ্ঞানত অজ্ঞানত আমরা অনেক ভুল করি। আপনি ভুল ইন্টারপ্রিটেশন করেছেন ভালো, আমরাও সেটা ধরিয়ে দিলাম। ব্যাস।
  • shyamal | ১৫ জুলাই ২০০৮ ২১:৪১562358
  • আমি ভুল ইন্টারপ্রেট করলাম কোথায়? আমার সঙ্গে আপনাদের এ ব্যাপারে কোন মতানৈক্য নেই যে ১৯৬১ থেকে ২০০১ এ মুসলিমদের বৃদ্ধি হিন্দুদের চেয়ে বেশি হয়েছে। এটা ফ্যাক্ট এবং কোন ভাবেই বদলানো যাবেনা।
    যেটা ইন্টারপ্রিটেশন সেটা হল আমি বলেছি মুসলিমদের বেশি বাচ্চা হওয়ার জন্য এটা হয়েছে। এটা কি ভুল?

    তবে আপনি কি বলছেন এই ৪০ বছরে অনেক কনভার্শন হয়েছে বা অনেক বাংলাদেশি মুসলিম ভারতে ঢুকে পড়েছে বলে সংখ্যা বেড়েছে? কোনটা? আমার তো মনে হয় এগুলো নয়।
  • Blank | ১৫ জুলাই ২০০৮ ২১:৪১562357
  • মুসলিম দের কন্যা ভ্রুন হত্যা কত হয় জানি না, কিন্তু প্রতি হাজারে মুসলিম মহিলার সংখ্যা হিন্দু দের থেকে বেশ বেশি। সেক্স রেসিও অনেক বেটার। হিন্দু দের সেক্স রেসিও বেশ খারাপ, কিছু স্টেটে ভয়ানক অবস্থা।
  • c | ১৫ জুলাই ২০০৮ ২২:২৮562359
  • আপনার কি মনে হয় না হয় সেটা তো কোনো কথা না শ্যামল,ব্যাপারগুলো মানে ফ্যাক্টগুলো সামনে রাখুন আগে। তারপরে তো ইন্টারপ্রিটেশান!
    অভিবাসী,শরণার্থী,ধর্মান্তরণ,ভ্রূণহত্যা,পুরুষমহিলা অনুপাত---সমস্ত ফ্যাক্ট সামনে রাখুন, একেবারে যারে কয় স্ট্যাটিসটিক্স! তারপরে তো কনক্লুশন!
    ফট করে ওরকম ধর্ম দিয়ে জন্মহার বলে দেয়া যায় না। মানুষের জেনেটিক ট্রেইট ধর্ম দিয়ে হয় না,ওটা আরো বহু বহু জন্ম আগের ব্যাপার!
  • c | ১৫ জুলাই ২০০৮ ২২:৩২562360
  • আপনার যুক্তি এরকম একটা অদ্ভুত অবস্থা দেখাচ্ছে-ধরুন আমি ক,ও আমার সঙ্গী খ, আমরা জন্মাবধি হিন্দু,এদিকে উপযুক্ত বয়সে পৌঁছেও ছেলেপিলে কিছু হয় না,কিছু হয় না, যেই না দুজনে মসজিদে গিয়ে ভক্তিভরে ইসলাম ধর্ম গ্রহণ করলাম অমনি যায় কোথা!ছেলেপিলেতে একেবারে ঘর ভরে গেলো!
    এরকম হাস্যকর সিচুয়েশন এ নিয়ে ফেলছে যুক্তিগুলো।
  • ranjan roy | ১৫ জুলাই ২০০৮ ২৩:২৭562361
  • জন্মহার লইয়া আমার কিছু বক্তব্য: ব্যক্তিগত অভিজ্ঞতা
    ----------------------------------------
    এই সূতায় অনেকেই কিছু তঙ্কÄকথা কইয়া তারপর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা কয়। আমি ও আজ ""সেইপথে যাব, সাথি! ওগো সাথি, প্রাণ সাথি''।

    আমার হাইপোথিসিস হইল জনসংখ্যা বৃদ্ধির ব্যাপারটা সাংস্কৃতিক।
    ( শ্যামল হয়তো তাই কইতাসেন। তবে উনি বোধহয় ধর্মটারে সংস্কৃতি অর্থে কইছেন। যেমন মুসলিম সংস্কৃতি!)
    গ্রামীণ সংস্কৃতিতে জনসংখ্যা শক্তি, বোঝা নয়। পারিবারিক এজমালি জমির আয়ে সবার ভরণপোষণ হয়। কাজেই জনসংখ্যা বৃদ্ধি স্বাভাবিক।
    আবার যেই মানুষ শহরবাসী, চকুরিজীবি হয়, সংযুক্ত পরিবার, জমিজিরাত ভুইল্যা অণু-পরিবারের দিকে যায়, তেমনি পরিবার ছোট করে।ক্রমশ: করে। যতদিন গাঁয়ের লেইগ্যা টান থাকবো, ততদিন ছুট পরিবারের ইচ্ছা বলবতী হইব না। যত মানুষ পুরা শহর বাসী হইবো, ফ্ল্যাটবাসী হইব, তত পরিবার ছুট হইব, পুলাপান কম হইবো। হিন্দুই হউক, কি মুসলমনই হউক।

    এইবার ব্যক্তিগত (চোখের দেখা ) অনুভবের তালিকা।
    এক, আমার ঠাকুর্দা নিষ্ঠাবান হিন্দু, উকিল হইয়াও মইমনসিংহের ছুট মফস্বল শহর বাজিত্‌পুরে রইলেন। জমি ও খাজনা সম্বল।
    আমার বাবা-কাকারা আটভাই, চার বইন।
    পরের জেনারেশন কইলকাতায় ও বাইরে চাকরিজীবি। সন্তানসংখ্যা ক্রমশ: তিন, দুই,দুই, তিন( মেদিনীপুরবাসী), শূন্য,এক,এক,দুই।
    আমরা বিলাসপুর, কইলকাতা, দিল্লি, নাকতলা নিবাসী।
    ফলে সন্তানসংখ্যা:দুই কন্যা, একপুত্র-এক কন্যা, এককন্যা, এককন্যা, এককন্যা, শূন্য, শুন্য ( ক্রমশ: পাঁচ্‌বছর ও দুই বছর বিয়া হইছে।)
    আমার কলিগ আজব সিং জাঠ।মেরঠে জমিজমা আছে, একভাই ইউ পি তে বিজেপি মন্ত্রী হইছিলেন। সন্তান সংখ্যা চার। আমার বন্ধু মিশ্র, সন্তান তিন।
    আমার কলিগ ভাগবত সোনী, হিন্দু, জমিজমা আছে। সন্তান পাঁচ। আমার জুনিয়র কলিগ শিডিউল কাস্ট হিন্দু খান্ডে-- সন্তান সাত। জমিজমা আছে।
    আমার কলিগ শাকির আলি, কবিতা লেখে। সন্তান তিন।
    আমার বন্ধু জাভেদ ইকবাল সৈয়দ।স্কুল মুম্বাইতে, কলেজ দিল্লিতে, চকরি গ্রামীণ ব্যাংকে, বৌ সে¾ট্রাল স্কুলে টিচার। সন্তান-এক। তারপর ফ্যমিলি প্ল্যানিংয়ের অপারেশন করাইছে।
    আমার বন্ধু অবরার হুসেন-দুই সন্তান। তার দাদা ইকবল হুসেন, ভাল শিকারী। দুই সন্তান।
    শাকিরের দুই শালা --মুজিব আর আন্সারী। ভিলাই স্টীল আর ব্যাংকে। দুই-দুই সন্তান।
    আমি গ্রামে গ্রামে চাকরির খাতির বাইধ্য হইয়া ঘুরি। দেখি যত পিছাইয়া থাকা গাঁও, তত ঘরে ঘরে অধিক জনসংখ্যা। হিন্দু-মুসলিম-শিডিউল কাস্ট নির্বিশেষে।
    তথাকথিত মুসলিম বার্থরেট( অথবা ক্ল্যাশেস অফ সিভিলাইজেশনের ইসলামিক বার্থরেট ) দেশকাল নিরপেক্ষভাবে দেখি নাই।
    এখন উপরের গুলি আমার চইক্ষে দেখা প্রাইমারি ডাটা। এগুলি আপনারা অস্বীকার করতে পারেন না। কি ভাবে ইন্টারপ্রেট করবেন তা আপনাদের দায়িত্ব।
  • shyamal | ১৫ জুলাই ২০০৮ ২৩:৩৩562362
  • আমি দেখিয়েছি মুসলমানেদের বেশী বৃদ্ধি হয়েছে। সেটা যে মুসলিমদের কোন জিনের জন্য নয় সেটা আমি জানি। কিন্তু ধর্ম সম্পর্কিত কোন কারণ থাকতেই পারে। হয়তো মোল্লারা (মৌলভিরা) তাদের বলেছে, জন্ম নিয়ন্ত্রন অধার্মিক। বহু খ্রীস্টান তো তাই বিশ্বাস করে। এখন কেন মুসলিমদের বেশী বৃদ্ধি তাতে আমার কোন ইন্টারেস্ট নেই। আপনার থাকলে আপনি খুঁজুন।

    জানেন তো ভারতে ফিলিম স্টাররা প্রচুর ক্যাম্পেন করার পর এখন প্রায় সবাই জন্মানো বাচ্চাকে পোলিও খাওয়ায়। কিন্তু যে সামান্য সংখ্যক খাওয়ায় না তারা মুসলিম। ভারতে মুসলিম ১৩% কিন্তু ২০০৬ সালে যে কটি পোলিও হয়েছিল তার ৭০% মুসলিম। ভারতে কিছু র‌্যাডিকাল মোল্লা নিরক্ষর মুসলিমদের বুঝিয়েছে পোলিও বলে ভারত সরকার বাচ্চাদের যা খাওয়াচ্ছে সেটা তাদের বন্ধ্যা করে দেবে। এটা মুসলিম জনতা কমানোর জন্য সরকারের একটা প্লট।
    প্রচুর নিরক্ষর হিন্দুও আছে, কিন্তু তাদের ভুল বোঝানোর জন্য কোন ধর্মগুরু নেই।

    পাকিস্তানে ব্যাপারটা আরো খারাপ। হাজার হাজার বাচ্চাকে পোলিও খাওয়ানো হয়নি কারণ কিছু মোল্লা বলেছে ঐ দ্রব্য আমেরিকা থেকে আসছে। আমেরিকানরা পাকিস্তানি তথা মুসলিম কমানোর জন্য ওটা খাওয়াচ্ছে।
  • c | ১৬ জুলাই ২০০৮ ০০:০০562363
  • শ্যামল,
    আপনি পরিষ্কার লিখেছিলেন "অতিরিক্ত সন্তান হওয়ার কারণে...."
    এখন আবার কন বেড়েছে কিন্তু কেন বেড়েছে তাতে কোনো ইন্টারেস্ট নাই! প্যাঁচে পল্লেই পগারের দিকে দৌড়,না?

    কোনো ডিবেট ক্লাসে এরকম করলে কি হবে জানেন? :-))))
  • shyamal | ১৬ জুলাই ২০০৮ ০০:৪৮562364
  • বললাম তো বাচ্চা বেশি হওয়ার জন্য জনসংখ্যা বাড়ছে। এখন কেন মুসলিমদের বেশি বাচ্চা হচ্ছে তার নানাকারণ থাকতে পারে। অনেক গোঁড়া খ্রীস্টান এদেশে জন্ম নিয়ন্ত্রণ করেনা। তার ফলে মাঝে মধ্যে দেখতে পাই, মিনিভ্যান থেকে ব্যাটেলিয়ান নামছে। তা মুসলিমদের এটা জেনেটিক নয় অবশ্যই। কিন্তু ধর্মীয়, কালচারাল, রিজিওনাল অনেক কিছু হতে পারে। তাতে আমার ইন্টারেস্ট নেই।

    আলোচনাটা শুরু হয়েছিল এই দিয়ে যে ইসলামিক পাকিস্তানে আর সেকুলার বাঙ্‌লাদেশে মাইনরিটি হিন্দু, শিখ অনেক কমে গেছে কিন্তু সেকুলার ভারতে মাইনরিটি মুসলিম বাড়ছে। তার মানে ভারতে মাইনরিটির প্রতি কোন সরকারী ডিসক্রিমিনেশন নেই।
  • arjo | ১৬ জুলাই ২০০৮ ০২:২৭562366
  • শ্যামলবাবুকে অনুরোধ করলাম এই রিপোর্টটা পড়তে।

    http://www.census.gov/ipc/prod/ib-9701.pdf

    ১৯৯৭ সালের রিপোর্ট।

    এখন লেখার সময় নেই তাও জিস্ট।

    ১। Education, religion, place and State of residence are among the factors that strongly correlate with contraceptive use in India (figure 5).

    ২। Nearly half of the married women with some primary schooling use contraception
    compared with one third of illiterate women.


    ৩। Differentials by religion are also strong. Higher prevalence rates (48 to 63 percent) are found among small minority religions (Jains, Sikhs, Buddhists, and
    Christians) than among Hindus (42 percent), and the lowest use (28 percent) is found among Muslims.


    ৪। A higher proportion of urban married women (51 percent) than rural married women (37 percent) use contraceptives.

    এগুলো আছে ৩ নং পাতার নীচের দিকে।

    এবারে ৭ নং পাতায় লিটারেসি নামক সেকশনটি পড়ে দেখুন,

    Literacy and education, especially of females, affect fertility through greater access and practice of contraception and desire for smaller family size. Literacy in
    India has improved steadily. The adult literacy rate (ages 15 and over) has risen from 34 percent in 1971 to 52 percent in 1995. Although female literacy in India has
    improved at a faster rate than that of men, in 1995 women continued to have a much lower rate (38 percent) than men (66 percent) (UNESCO, 1995). Efforts continue
    to improv schooling and literacy, especially for girls and women. Many States have begun “total literacy campaigns” to eliminate illiteracy among the disadvantaged
    population ages 15 to 34 (Visaria and Visaria, 1995).


    যা বুঝলাম ধর্মের সাথে স্ট্রং একটা ট্রেন্ড পাওয়াই যাচ্ছে। কিন্তু তার থেকেও বড় ইনফ্লুয়েন্স হল শিক্ষা, কোথায় আছেন (শহরে না গ্রামে) ইত্যাদি। ধর্মের প্রভাব যদিও থাকে তাহলে সামান্যই। শুধু সেটাকেই প্রোজেক্ট করা এবং অন্যগুলোকে ইগনোর করা ঠিক নয়। বিশেষত এরকম সেন্সিটিভ ইস্যুতে।
  • shyamal | ১৬ জুলাই ২০০৮ ০২:৪২562367
  • ভারতীয় মুসলিমদের প্রধান সমস্যা হল সবাই তাদের ভোট ব্যাঙ্ক হিসেবে দেখে ও সুযোগ নেয়। তার একটা কারণ বোধ হয় এই যে ইসলাম অর্গ্যানাইজড ধর্ম। মৌলানাদের ক্ষমতা হিন্দু ধর্মগুরুর চাইতে অনেক বেশী। এখন মুসলিমরা তাদের ধর্মীয় সত্বার থেকে বেরিয়ে আসতে চাইছে। অধিকাংশ মুসলিম সংস্থা সিপিএম ও মায়াবতীকে বলেছে, ভারত মার্কিন চুক্তির বিরোধী তারা মুসলিম বলে নয়। হিন্দু মুসলিম দুই জাতেই এই চুক্তির পক্ষে, বিপক্ষে লোক আছে। মুসলিমদের মনোলিথিক মার্কিন-বিরোধী ভাবার কোন কারণ নেই।
    বড় মুসলিম সংস্থাগুলো টেরোরিজমের বিরুদ্ধে বলেছে। এটা সুলক্ষণ। এছাড়া মুসলিম মেয়েরা তালাকের আইন বদলাচ্ছেন যাতে সেটা পুরুষতান্ত্রিকতার থেকে বদলায়।

    http://www.anandabazar.com/16edit3.htm
    আনন্দবাজার ১৬, জুলাই। সম্পাদকীয় প্রবন্ধ।
  • Santanu | ১৬ জুলাই ২০০৮ ০৯:১৭562368
  • হিন্দু মুশলিম সন্তান সংখ্যার তর্ক শুরু হলো যখন শ্যামলবাবু বললেন - "আজ মুশলিমদের অতিরিক্ত সন্তান হবার ফলে তারা সংখ্যায় বেড়ে গেছে"

    তারপর এইরুপ Statistics পাওয়া গেল:-

    ১ - মুশলিম ফার্টিলিটি রেট হিন্দুর তুলনায় ২০% বেশী
    ২ - ১৯৫১ এ মুশলিম ছিল ১০%, ২০০১ এ হয়েছে ১৩% (সামগ্রিক ভাবে ৩ কোটি বেশী বেড়েছে)
    ৩- ৯১-২০০১ এ Rate of growth of population হিন্দু ২০.৩% আর মুশলিম ২৯.০%
    ৪ - ভারতে জন্মহার শিক্ষা, গ্রাম বা শহরে থাকা আর ধর্মের সাথে রিলেটেড।

    সন্তান বেশী না হলে, ৩ কোটি বেশী মুসলিমকে ভারতে অনুপ্রবেশ করতে হয় (ভারতে এতো কিসের মধু আছে রে ভাই!!)

    তাই আমার মনে হয়, শ্যামলবাবু যদি প্রথমেই বলতেন, - "আজ মুশলিমদের অতিরিক্ত অশিক্ষা ও গ্রামে থাকার কারণে তারা সংখ্যায় বেড়ে গেছে" তাহলে বেশ পলিটিকালি ঠিক হতো।

    'অতিরিক্ত সন্তান', '৫০ টা লাস ফেলে দাও' - এসব কি আর সভ্য সমাজে বলা যায়।
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ০৯:৩২562369
  • সিডিউলড কাস্ট দের ফার্টিলিটি রেট সবার চেয়ে অনেক বেশী। শান্তনু সেটা দেখেননি মনে হয় :)
  • kallol | ১৬ জুলাই ২০০৮ ০৯:৪১562370
  • ব্যাপারটা যদি এরকম হয় - মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশী, তাহলে প্রশ্ন :
    সেটা কি শুধু ভারতীয় মুসলমানদের? কই গোটা আরবে বা অন্য মুসলমান প্রধান রাষ্ট্রে তো এ নিয়ে কথা হয় না। তাদের জনসংখ্যা অস্বাভাবিক হারে বাড়ছে সেটাও শোনা যায় না।
    ব্যাপারটা যদি এরকম হয় - মুসলমানরা পরিকল্পিত ভাবে বেশী বাচ্চা করছে, সংখ্যাগুরু হবার জন্য :
    তাহলে শুধু ভারতেই কেন? এটা তো ইউ এস এ বা ইজরায়েলে বা যে কোন ইউরোপের দেশেও হতে পরে। সেরকম তো কিছু ঘটছে না।
    নিশ্চয় ভিন্ন ভিন্ন দেশে কোরান পাল্টে যায় না।

    গরিব লোকেদের বাচ্চা বেশী হয়। শিক্ষা বা জন্মনিয়ন্ত্রন সম্পর্কে না জানার থেকেও অন্য একটা বিষয় কাজ করে। এটা আমায় ঝালদার মাঠের এক হতদরিদ্র মানুষ বলেছিলো, সে ঘটনাচক্রে হিন্দু। বৌয়ের সাথে যৌন মিলনই গরিব মানুষের একমাত্র বিনিপয়সার বিনোদন। তাতে যে বাচ্চা হচ্ছে তার খরচ ? তাকে বড় করে তোলার খরচ? সে বলেছিলো বাচ্চা হতে খরচ নেই - সরকারী হাসপাতালে ফ্রি বা খুব কম পয়সার বেড পাওয়া যায়। আর বাচ্চা বড় করা? সে অবাক হয়ে বলেছিলো বড় আবার করব কি ! বেঁচে থাকলে ভগবানই বড় করে দেবে। কপাল তো যে যার সঙ্গেই নিয়ে আসে, তাই না?
    তখন অবশ্য এন জি ও থেকে বিনিপয়সায় কন্ডোম বা পিল দিতো না।
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ০৯:৪৮562371
  • কল্লোল দা
    কাশ্মীর হেরাল্ডের এক সাংবাদিকের দাবী যে ইহা মুসলিমদের বিশ্ব জোড়া চক্রান্ত। এই ভাবে সংখ্যা বাড়িয়ে ওরা নাকি পৃথিবী দখলের চক্রান্তে আছে। পরের শতকে নাকি পুরো ইউরোপ দখল হয়ে যাবে, আর নাম হবে EURABIA বা ঐ টাইপ কিছু। :)

    লোকটা কি খায় জানতে হবে আমাকে, শুধু হুইস্কি তে এই জিনিস বেড়োয় না হাত থেকে।
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ০৯:৫৩562372
  • ভারতে কি মধু আছে তা জানা নেই, তবে মাইগ্রেশান একটা বড় ফ্যাক্টর। তাই সীমান্ত বর্তী রাজ্য গুলোতে মুসলিম পপুলেশান গ্রোথ অনেকটা বেশী।
    মুর্শীদাবাদ এবং মালদাহ তে গত দশ বছরে বাংলাদেশী অনুপ্রবেশ হয়েছে ২০০,০০০ মতন। আসামের দিকে অনুপ্রবেশ আরো বেশী।

    http://www.telegraphindia.com/1040915/asp/opinion/story_3752632.asp
  • Arijit | ১৬ জুলাই ২০০৮ ১০:০১562373
  • উটপাখিই হয়েছি, তবে বালি ঢুকে কান কটকট করে।
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ১০:০৮562374
  • কানে ভ্যাকুয়াম ক্লীনার দাও :)
  • Riju | ১৬ জুলাই ২০০৮ ১০:১০562375
  • মূল টপিক -
    এই ভদ্রকুমার ভদ্রলোক টি কে যে তার বক্তব্য কে এত ওয়েটেজ দিতে হবে? তার লেখায় "আমার মনে হয়" জাতীয় শব্দ চোখে পড়ল কিনা তাই।
    আমার একঘর যুক্তি লাগলো - পাকিস্তান চায় না তাই কান্দহার,মাজার এ শরীফে ভারতের কনসুলেট খোলা উচিত হয় নি। এবার কোনদিন শুনবো ম্যারিকা চায় না তাই কিউবায় রাষ্ট্রদূত থাকা উচিত নয় :-))

    এবার জন্মহার -
    একটু নিজেদের সমালোচনা - শ্যামল বাবুর বক্তব্য নিয়ে কোন লেখার মত সময় নেই,সমস্যা হল উনি একটা তথ্য ওপর থেকে দেখেই বড্ড বেশী জেনেরালাইজেশন টানেন।
    কিন্তু আমরা ? শ্যামল এর গায়ে না হয় বিজেপির স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হলো।
    কিন্তু Date:15 Jul 2008 -- 02:10 AM ন্যাড়া দার পোস্টের উত্তরে তো কেউ কিছু বল্লো না?যেখানে ন্যাড়াদা দেখিয়েছিলো - " ৯১-২০০১ সময়ে মুসলমান জনবৃদ্ধির হার হিন্দু জনবৃদ্ধির হারের তুলনায় দেড়গুণ"। মনে হয় ন্যাড়াদা মুক্তমনা ব্যক্তি বলে পরিচিত বলে তাকে বিজেপি মাইন্ডেড বলা যাবে না, তাই কি তার তোলা পয়েন্ট কে জাস্ট কার্পেটের তলায় ঢুকিয়ে দেওয়া হল ? নাকি উট পাখীর মত বালিতে মুখ গুঁজে বসে থাকতে বলা হল?
    অংক টাকে বিজেপি এক ভাবে দেখায় রং চড়িয়ে আবার কমিউনিস্ট রাও সুযোগ পেলে রং চড়ায় - এটাও সত্যি।ঘেঁটে দেওয়ার খেলা জানা আছে আর নিজে অংক টা ভালৈ পারি তাই আমি খোলা মনে অংক কষে দেখতে চাই প্রশ্ন করলাম।
    খোলামনে যুক্তি দিয়ে বিচার করার মাইন্ডসেট ক্রমশ কমে যায় রাজনৈতিক দিক থেকে বিচার করলে।
    অনেকের ই বিজেপি জুজুর প্রতি ভয় আছে;তবে আমার ব্যক্তিগত রাজনৈতিক বুদ্ধি বলে বিজেপি ভোটে একক ভাবে কোনদিন ক্ষমতায় আসতে পারবে না সুতরাং তাদের গেরুয়া অ্যাজেন্ডা কার্যকর করা দূর অস্ত। তাই আমার ঐ জুজুর প্রতি ভয় নাই।
    ঠিক এই সেন্টেন্স টির সাপেক্ষে আমায় "সাম্প্রদায়িক" তকমা লাগাবে নাকি? :-)
    আমি থাপ্পর মারতে হলে হিন্দু কেও মারবো মুসলিম কেও মারবো, ভোটের জন্য এই "ওরে আমার সংখ্যালঘু ভাই" বলে ভন্ডামী টা না করে মুসলিম দের শিক্ষা,স্বাস্থ্য,জীবনধারনের চাহিদা গুলোর দিকে ফোকাস করলেই তো হয় ! একজন সাধারন হিন্দুর ও যা সমস্যা একজন সাধারন মুসলিম এর ও তাই।
    তবে মহারাণী গায়ত্রী দেবী বা নবাব পাতৌদি র সমস্যা নিয়ে আদৌ মাথা ঘামানোর দরকার নেই
  • Blank | ১৬ জুলাই ২০০৮ ১০:১৫562377
  • শ্যমল বাবুর গায়ে বিজেপি স্ট্যাম্প কোথায় মারা হলো? তাহলে তো এদ্দুর তক্কই কত্তুম না। বিজেপি র সাথে মানুষে তক্ক করে নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন