এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭১০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৯:৫০726018
  • কারেন্ট একাউন্ট খুলতে ট্রেড লাইসেন্স লাগে। না থাকলে POS এর বদলে paytm বেটার। শুধু স্মার্ট ফোন, ব্যাংক একাউন্ট আর নেট লাগবে। UPI পুরো চালু না হওয়া অব্দি Paytm বেটার, কারন Paytm মাননীয় মোদিজীর আশির্বাদধন্য।
  • sm | ১৪ নভেম্বর ২০১৬ ১৯:৫১726019
  • দোকানদারের কি লাভ? তার লাভের অংশ থেকে তো দেড় থেকে তিন পার্সেন্ট কাটা যাচ্ছে। সে উৎসাহিত হবে কেন? কি কিছু ভুল বুঝলাম?
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৯:৫৬726020
  • দমদি কি IDBI ব্যাংকে MMD টুকু জেনারেট করতে পেরেছেন আজ? না সেটুকুও হয় নি?
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ২০:০১726021
  • @ sm
    এখন তো 3 কেন 5 ℅ কেটে নিলেও দোকানদার রাজী থাকবে। প্রানের দায় কিনা!
    ঠিকই বুঝেছেন যদিও।
    ভেবে দেখুন, তাও কে? না- মোমোওয়ালা।
  • | ১৪ নভেম্বর ২০১৬ ২০:১৬726022
  • নারে কেলোদাদা কি সব গুষ্ঠির মাথা সেটাপ করল, কোথায় কাকে এসেমেস পাঠাল। তারপর বলল নাকি আমার জলজ্যান্ত অ্যাকাউন্টা ওরা চিনতে পারছে না। আমি বোর হয়ে আনইনস্টল করে দিয়েছি। ICICI এর iMobile এ একটা অপশান আছে ইউপিআইয়ের। ঐটে সেটাপ করে নিয়েছি।

    কিন্তু .... কিন্তু যে কারণে আমি মোবলি থেকে পেমেন্ট করি না, সেটা হল ঘপ করে ফোন চুরি হলে কী হবে! ঐ আশঙ্কাটা থেকেই গেল।
  • | ১৪ নভেম্বর ২০১৬ ২০:১৯726023
  • বাহ এইটে খুব কাজের ইনফো। মোমোওলার ঐ জনধনযোজনায় অ্যাকাউন্ট খোলা। সেমনে সেভিংস। তার মানে কারেন্ট খুলে নিতে হবে।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ২০:২৬726024
  • নতুন চেকবই এ বারোটি খোপ কাটা। লেখা " চেক রিসিভারস আধার কার্ড। (অপশনাল)।
    আপনারা সম্প্রতি এরকম খোপখোপ চেকবই পেরেছেন?
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ২০:২৮726025
  • মোমোওলার কি পার্মানেন্ট স্টল? টেলিফোন লাইন লাগাতে পারবে?
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৩২726026
  • কেলোদাদা, পেটিএম থেকে মোমোওলার নিজের অ্যাকাউন্টে টাকা ফেরত আনতে (ঘর ওয়াপসি) পুরো ফেটে চৌচির হবে।

    আমার এখনো মনে হয় এককের আইডিয়াটা ভালো। ব্যানার টাঙিয়ে দেওয়া যে ইউপিআইতে পেমেন্ট করলে আধা প্লেট ফ্রি।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৩৫726028
  • দমু ফার্স্ট কাস্টমার হিসেবে ইউপিআই পেমেন্ট করে উদ্বোধন করতে পারে। তারপরে বাকিটা তো জাস্ট জনমুখে প্রচার।
  • | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৩৭726029
  • না স্থায়ী দোকান নয়। টেলিফোন লাইনও লাগাতে পারবে না। তবে কাছের স্থায়ী দোকানটার সাথে যৌথভাবে সোয়াইপিং মেশিন নেবার কথা ভেবেছে। ওখানে সোয়াইপ করিয়ে স্লিপটা একে এনে দিতে হবে। সামনা সামনিই।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৩৮726030
  • গুড। ইন্ডিয়ান ইকোসিস্টেম। ঃ)
  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৪৩726031
  • গোটা দেশের ২.২ লক্ষ এটিএমের মধ্যে ২২০০ হল রুরাল এরিয়ায় যেখানে দেশের ৭০% লোক থাকে।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৪৮726032
  • মোমোওলার জনধন একাউন্ট টি কোন ব্যাঁংকের সেটা জানতে হবে। আর জনধন হল নো ফ্রীল একাউন্ট। তাতে অ্যাপ ব্যবহারের সুবিধে বোধহয় থাকবে না।
    জনধন হল সেভিংস একাউন্ট, তাতে তো ট্রানজাকশন লিমিট থাকবে, যা কারেন্ট একাউন্টে থাকে না। যা কারেন্ট এর সঙ্গে সেভিংস একাউন্টের মূল পার্থক্য।

    এককদার আইডিয়া অবশ্য সবসময়েই ভাল।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৫৩726033
  • আমি সম্প্রতি প্লাম্বিংয়ের কিছু কাজ করালাম, তো প্রায় ষোল সতেরো হাজার টাকার জিনিস কিনতে হয়েছে হার্ডওয়্যরের দোকান থেকে। সেখানে এই জিনিসটা দেখলাম, কার্ড পেমেন্ট নেবার জন্য।

    http://www.mswipe.com/

    ছোট্ট ক্যালকুলেটরের মত দেখতে, একটা মোবাইল অ্যাপের সাথে কানেক্টেড। মোবাইলে ওয়াইফাই, মোবাইল ডেটা বা ব্লু টুথে কানেক্টেড হয়। মোবাইলে অ্যাপ খুলে, সেখানে অ্যামাউন্ট এন্টার করে ঐ সোয়াইপ মেশিনে কার্ড ইনসার্ট করো (আমার চিপ কার্ড), আর পিন দাও। মোবাইলে কনফার্মেশন মেসেজ চলে আসে। না, কোনও প্রিন্টার কানেক্টেড নেই তাই স্লিপ প্রিন্ট হয় না। তো আজকাল তার দরকারও হয় না।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ২০:৫৬726034
  • এইটা আরেকটা কিছু।

  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ২১:০৯726035
  • এই শেষেরটা তো আমাজন নিয়ে আসে।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ২১:১৬726037
  • সিকিদার প্রথমটা মোমোওলার পক্ষে আইডিয়াল মনে হচ্ছে। খরচ প্রথম 4000 আর মাসে 400 মত। ট্রানজাকশন চার্জের কথা কিছু লেখে নি।
    শুধু একটা খটকা, এদের মাথায় মাননীয় মোদিজীর হাত নেই, শেষে সারদা হবে না তো?
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ২১:১৬726036
  • সিকিদার প্রথমটা মোমোওলার পক্ষে আইডিয়াল মনে হচ্ছে। খরচ প্রথম 4000 আর মাসে 400 মত। ট্রানজাকশন চার্জের কথা কিছু লেখে নি।
    শুধু একটা খটকা, এদের মাথায় মাননীয় মোদিজীর হাত নেই, শেষে সারদা হবে না তো?
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ২১:৩৭726039
  • ট্রানজাকশন চার্জ লিখেছে -

    Debit Card < 2000 = 0.75%
    Debit Card > 2000 = 1.00%
    Credit Card Standard = 1.50%
    Credit Card Premium = 2.00%
    (Taxes extra)
  • pi | ১৪ নভেম্বর ২০১৬ ২২:২৩726040
  • কৈলাশ সত্যার্থীর বক্তব্য কদিন ধরেই পড়ছি। টিভিতে শুনছি। অনেক কিচুই বুঝিনি। এক তো বড়দের দেওয়া মজুরিও কালো টাকা হতে পারে। আরো বড় কথা সরকার খুব ভলো করেই জানে এগুলো চলে। সব হিসেবও আছে। তো আঅটকায় না কেন? সব ইটভটার মালিক তো একেকটা মাফিয়া। ঐ শিশুশ্রমিকদের এখানের সন্ধেতে এনে পথনো হত। এখন মালিক হুমকি দিয়েছে।ওদের আনতে গেলে আমাদের পুরে রেখে দেবে। তো এরকমই হতে থাকে। সরকার জানেনা নাকি ? আর এই পদ্ধতিতে আবার এই বাচ্চাদের এম্প্লয় করা আটকাবে কীকরে ?এই পুরো পদ্ধতিতে নিয়েই এই প্রশ্ন। ছ মাস বাদ্ব বাদে। সার্জিকাল স্ট্রাইক হবে ?
  • r2h | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:১৫726041
  • কিন্তু এইসব করে, আমার ধারনা জনসমর্থন বিপুলতর হবে। বড় কর্পোর পোয়াবারো হলো কিনা তার খবরে জনগণ অন্ধ, কিন্তু ভ্যাটে পোড়া নোট প্রত্যক্ষ দেখে উদ্বাহু হওয়া যায়; মধ্যবিত্তের সমস্যা দুদিনে ঠিক হয়ে যাবে, স্মার্টফোন ইত্যাদি আছে, সংখ্যাগুরু উদ্বাহু হবে। সত্যি বলতে কি এখনো অনেকেই তাই, আমার প্রচুর চাড্ডি হিন্দুত্ববাদী বন্ধু আত্মীয়স্বজন আছে, সবাই বলছে না না এমন আর কি অসুবিধে, অনেক কৃচ্ছ করেও। অন্যদিকে সর্বহারার দুদিন পরপরই জি মারা যায়, এই যে সারদা হলো, তাতে কি আর তৃণমূলের জয় আটকেছে? বিচারপতির বিচার করার জনতা বহুকাল ধরেই নিদ্রা গিয়েছেন। এদিকে মুদ্রাস্ফীতি মূল্যবৃদ্ধি এইসব সর্টেড আউট না হলেও লোকে বলবে মোদী তো চেয়েছিল, বিরোধীরা করতে দিল না। এতো বিশ্লেষণমূলক ভাবলে কি আর মোদীর চোখের জলে ভুবন ভেসে যায়। তো ভবিষ্যৎ বোধয় অন্ধকারই। তার ওপর বিরোধী স্বরকে কালো টাকার কারবারী বলে দাগিয়ে দেওয়ার প্রসেসও চমৎকার চলছে - উচ্চবিত্ত লোকজন এমনিতেই মুখ খুলবেনা পাছে লোকে বলে কালো টাকা আছে। তারওপর, পবঙ্গে যেমন সর্বত্র একপক্ষ চৌত্রিশ ব্ছর আর অপরপক্ষ সত্তর দশক দেখায়, তেমনি এখানেও লোকজন বলবে এতবছর ধরে এত বদামো হয়েছে, মোদী আর দু বছরে কি করবে; তার ওপর আবার কেঁদেওছেন।
    তো জনগনের অসুবিধে/ কালো টাকা কতদূর কি উদ্ধার হলো সেইসবে বিস্মরণ কিন্তু ভোটের জন্যে বোধয় মাস্টারস্ট্রোকই হলো।

    রাগারাগি গালাগাল করে লাভ নেই। ঠান্ডা মাথায় বড় লেভেলে অন্য দলগুলি একত্র হয়ে স্ট্র্যাটেজিক কিছু করতে না পারলে এই জয়যাত্রা আটকানো যাবে নাঃ( কালো টাকা উদ্ধার হলো কি না হলো তাতে কিছুই আসবে যাবে না, প্রোপাগান্ডা কিভাবে হচ্ছে, দেশ জুড়ে, সেটাই ম্যাটার করবে।

    এইদিকে আমার এক মামা মা'র সঙ্গে বাক্যালাপ বন্ধ করে দিয়েছে, মোদী বিষয়ে, এমনকি বিরূপ মন্তব্যও নয়, সামান্য একটু সন্দিগ্ধ প্রশ্ন করায়।

    ইঁটভাটাগুলো খুবই ভয়ানক জায়গা। কতলোক কোত্থেকে এলো কোন হিসেবপত্রও বোধয় থাকে না। কোন অঞ্চলের ভাটা জানতে কৌতুহল হচ্ছে।
  • Robu | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:২৭726042
  • হুতোদাকে ক দিলাম। আর দেবো নাই বা কেন।
  • বোকা | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:৩৭726043
  • বেহালা, রাত ৮-৪০

    আমি: বাজারে তো ভিড় নেই দেখছি
    রিকশাচালক: ক্যাশের টানাটানি দাদা। তবে গরিবদের একটু অসুবিধা হলেও মোদি যা করেছে, এরকম আর কেউ করতে পারতোনা। দেশের অনেক উপকার করে গেল।
    আমি: কিন্তু 3 মাস 6 মাস পরে তো আবার কালোটাকা হবে, তখন?
    রিচা: আরে না দাদা, নতুন নোটে সব সিস্টেম আছে, ফোনে আছে কি কি করা যায়। অতো সোজা নাকি!

    রিক্সাওয়ালার বয়েস বছর চল্লিশেক হবে।

    এরপরে আমার পতন ও মূর্ছা হলেই ঠিক হতো, তবে বাড়ি পৌঁছে গেলাম।
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:৪৫726045
  • যদি সামলে দিতে পারে, মোদী কিন্তু দৈত্য হয়ে বেরোবে এইজন্যেই বলছি। এই সুপম্যান ইমেজ, যেখানে প্রচুর লোক কষ্ট সহ্য করেও বলছে মোদী কী করেছে এটা কংগ্রেস জমানায় বা তার মাঝখানেও কেও পারেনি।

    মোদী দুটো জিনিস ভারতীয় রাজনীতিতে দিয়েছে। এক হলো ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ইউস করে কীভাবে প্রচার চালানো যায় তা দেখিয়ে দেওয়া। ওরকম যান আইটি সেল সেই মুহূর্তে আর কোনো দলের ছিলোনা। সবাই মোদী কে দেখে কপি করার চেষ্টা করেছে। দ্বিতীয় হলো এই সুপারম্যান ইমেজ বিল্ডিং। ইন্ডিয়ান পলিটিক্স এনভি ড্রিভেন। কালো হাত গুঁড়িয়ে দাও, কালো টাকা কেড়ে নাও। এই ইমোশনকে কাজে লাগিয়ে একটা বড়ো অংশের লোককে চাগিয়ে তো রেখেছে এখনো। আজ আমি অটো ওয়ালার সঙ্গে কথা বললুম, কালকেও কথা হয়েছে। একইরকম। এরা কিন্তু মোদী ভোটার ও না। কিন্তু বড়লোকদের কালো টাকা কেড়ে নেওয়া হচ্ছে এই আনন্দে স্যাক্রিফাইস করতে রাজি।
  • pi | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:৪৫726044
  • জিরানিয়া
  • বোকা | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:৫০726046
  • একক, যা বলেছেন। সুপার দৈত্য হয়ে উঠবে আর কি!!

    রিকশাওয়ালা আরো বলেছিল যে ওর দৈনিক রোজগার 300 থেকে 160 হয়ে গেছে, কিন্তু ও খুব খুশি যে কালো বাজারীদের বাঁশ গেছে।
  • কালো টাকা | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:৫২726048
  • সাম্প্রতিক অর্থনৈতিক সন্ত্রাসবাদ নিয়ে অনেকেই অনেককিছু লিখেছেন -তার মধ্যে যেমন বিখ্যাত অর্থনিতীবিদগন আছেন, তেমন সোশ্যাল মিডিয়া, খবরের কাগজের নানবিধ গল্প, নিবন্ধও বর্তমান। বর্তমান লেখাটি কালো টাকা কি ভাবে সাদা করা হচ্ছে তার কিছু উপায় সম্বন্ধে যা আমি একজন ব্যবসায়ী হিসাবে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি বাকি উপায়ের খবর বিশেষজ্ঞ চার্টার্ড একাউন্টটেন্ট রা দিতে পারেন ।

    ১। আন্ডার ইনভয়েস সেটেলমেন্ট ঃ-

    ভারতের কাস্টমস ডিউটি এড়ানো এবং নিজের দ্রব্য কম্পিটিটিভ রাখবার জন্য অধিকাংশ ইম্পোর্টার আন্ডার ইনভয়েস এবং অধিকাংশ এক্সপোর্টার ওভার ইনভয়েসের সাহায্য নেয় ( ভারতের একচুয়াল ইম্পোর্ট এবং এক্সপোর্টের ক্ষেত্রে এই কারনে সরকারী ডাটা হাস্যকর রকমের ভুল ) ধরুন একটা আইটেম আপনি চিনে তিন (৩ ) মার্কিন ডলারে সওদা করলেন আর ইম্পোর্ট ইনভয়েস বানালেন এক (১ ) মার্কিন ডলারে। ২ মার্কিন ডলারের ওপর ডিউটি বাঁচালেন। আপনার বিপুল কালো টাকা জেনারেট হয়ে গেল। ব্যাংক থেকে রেমিট্যান্স করতে গেলে আপনি ইনভয়েস অনুসার কেবল ১ মার্কিন ডলার পাঠাতে পারেন, তো বাকি টাকা পাঠাবেন কি উপায়ে ? হাওলা।

    স্বাভাবিক সময়ে বাজার দরের চেয়ে হাওলার রেট ডলার পিছু ১/—২/- বেশী থাকে বর্তমানে হাওলার রেট ৮-১০/- টাকা বেশী চলছে এবং কেবলমাত্র চেনাজানা লোকের টাকা বুক করা হচ্ছে। এক্সপোর্টারের ক্ষেত্রেও তাই। আপনার লেদার ব্যাগের দাম ১ডলার ঠিক হয়েছে, এইবার আপনি সরকারী সুবিধা, এক্সপোর্ট প্রোমোশন স্কিম এবং ট্যাক্সফ্রি ইনকাম বৃদ্ধির জন্য ওভার ইনভয়েস করলেন ৩ ডলারে, ৩ ডলার করে বিদেশ থেকে রেমিট্যান্স এলো, আপনি এক্সপোর্ট প্রোমোশন স্কিমের বেনেফিট নিলেন কিন্তু ওভার ইনভয়েসের ডিফারেন্স পাঠাবেন কি করে ? ক্যাশ -হাওলা। এক রাত্তিরে কয়েক হাজার কোটি টাকা ওভার ইনভয়েস এবং আন্ডার ইনভয়েসের মাধ্যমে সেটেল হয়ে গেল।

    ২। ক্যাশ অন হ্যান্ড ঃ-

    যে কোন ছোট খাট কোম্পানিতে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টের জন্য বুকসে ক্যাশ অন্ হ্যান্ড থাকে। তিন চার কোটি টাকার টার্নওভার কোম্পানিতে ২০-২৫ লাখ টাকা ক্যাশ অন্য হ্যান্ড মামুলি ব্যাপার। লিগাল মানি, বুকস চার্টার্ড একাউন্টট সাজাবে - ৩১সে ডিসেম্বরের মধ্যে ধীরে সুস্থে জমা করে দিলেই হোল। চার্টার্ড একাউন্টটেন্ট দের নেটঅয়ার্ক কেবল যার ফিসিক্যাল ক্যাশ আছে কিন্তু বুকসে নেই আর যার বুকসে ক্যাশ আছে অথচ ফিসিক্যালি নেই তাঁদের মধ্যে যোগাযোগ ঘটাচ্ছে, ০,২% কমিশনে কোটি কোটি টাকা কালো টাকা সাদা হয়ে যাচ্ছে বিন্দুমাত্র অসুবিধা ছাড়া।

    ৩। অক্টবর মাসের ভ্যাট রিটার্ন দেওয়ার দিন ২০ শে নভেম্বর, মোদী ৮ই নভেম্বর ৫০০-১০০০/ বাতিল করেছেন, ফিসিক্যাল ক্যাশ ভর্তি অথচ বুকসে ক্যাশ নেই, বিন্দুমাত্র চিন্তা নেই -ব্যাক ডেটে ভ্যাট সমেত ফলস বিল কিনুন ( ডিটেল জিজ্ঞসা করবেন না ) ভ্যাট ইনপুট নিন, ৮ই নভেম্বরের আগে ফলস ভ্যাট সমেত বেচে দিন, ভ্যাট জমা করুন -সেল রেকর্ডেড এই বার, এই সেলের কালেকশন ক্যাশে পেয়েছেন ( বিভিন্ন ডেটে ) দেখান, বুকসে ক্যাশ খাড়া হয়ে গেল - মহানন্দে জমা করুন।

    ৩। লোন রি পেমেন্ট ঃ- হাউস বিল্ডিং লোণ, ইন্সিউর‍্যান্স, আনসিকিওর্ড লোন ক্যাশে বা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করুন -নো ইস্যু

    এখন উপরোক্ত পদ্ধতি অবলম্বন করতে হলে আপনার একটি কোম্পানি, বিজনেস প্রতিষ্ঠান থাকতে হবে, যেখানে আপনি নিয়মিত ইনকাম ট্যাক্স ভ্যাট ইত্যাদি দিয়ে থাকেন, কিন্তু আপনি যদি প্রমোটার, সরকারী অফিসের বাবু, ডাক্তার ইত্যাদি হয়ে থাকেন তখন ? চিন্তা নেই -কলকাতা শহরের আসে পাশের জমি বাতিল টাকায় পাওয়া যাচ্ছে। কত কিনবেন ? রেজেস্ত্রি ধীরে সুস্থে মার্চের পরে হবে ততদিন বুকস ঠিক করুন। সেনকো /পিসিচন্দ্রের বাইরেও হাজারো সোনার দোকান আছে যারা আপনাকে ব্যাক ডেটে বিল দিয়ে দেবে (যদি চান ) কত কিনবেন ? আর লেটেস্ট টি আজকে জানলাম - লেদার কমপ্লেক্সের মহিলা /পুরুষ কর্মচারিদের ব্যাংকে মালিক 2.-2.50লাখ জমা দিয়ে দিচ্ছে, মাসে মাত্র ২০০০/- করে ফেরত দিতে হবে। সকলের লাভ।

    কালোটাকা সৃষ্টির উৎস বন্ধ না করে যে কালো টাকা রোখা যায়না বা কিভাবে জুগার মেকানিজম কাজ করে সে বিষয়ে মোদী সাহেবের ধারনাই নেই, মারা যায় সাধারণ চাকুরীজীবী মধ্যবিত্ত -উচ্চবিত্তের তো পেটিএম আছে।
  • বোকা | ১৪ নভেম্বর ২০১৬ ২৩:৫২726047
  • নমো কে 3 সপ্তা manage করতে হবে। শহরের লোক ঠান্ডা হলেই pressure শেষ
  • Ranjan Roy | ১৫ নভেম্বর ২০১৬ ০০:১৫726051
  • @একক, বোকা, রোবু ও হুতো,

    ঠিক এই রকম ইউফোরিয়াই ইন্দিরা গান্ধী গরীবি হটাও, ব্যাংক ন্যাশানালাইজেশন করে তৈরি করেছিলেন।
    ছোট দোকানদারেরা মজুত /ব্ল্যাক করার দায়ে অ্যারেস্ট হল। সমস্ত ব্যাংকে গরীবেরা ঢোকার অধিকার/সুযোগ পেল। আবার রাজামহারাজাদের প্রিভি পার্স বন্ধ হল। পাকিস্তানকে দু'টুকরো করে দেওয়া হল। জিঙ্গো-ন্যাশানালিজম, কালোবাজারিদের প্রতি ঘৃণা, প্রো-গরীব বুকনি, দেশপ্রেম এসবের হেডি ককটেল।
    রোজ সাধারণ লোকজন, এমনকি রিকশাওলা মুটেমজুর ওঁর বাড়ির সামনে ভিড় করতে, দর্শন পেতে, জয়ধ্বনি দিতে।
    প্রায় এখনকার মতই বলা হত--বাতেঁ কম, কাম জ্যাদা,
    দূর দৃষ্টি পাক্কা ইরাদা।
    হুসেন ইন্দিরাকে দেবী দুর্গা করে আঁকলেন।
    সিপিআই শুদ্ধু প্রশংসায় উলুত পুলুত। ইন্দিরা হলেন এশিয়ার মুক্তিসূর্য। তাই বিরোধীদের দেশদ্রোহী বলে ভেতরে করে দিলে আম জনতা প্রতিবাদ করে নি। তখন যুব কংগ্রেসিরাও আজকের সংঘ পরিবারের লোকজনের মত ভূতের নেত্য করত।
    খেয়াল করুন, মোদি ওই প্যাটার্নই নিয়েছে --শুধু রেটোরিকগুলো আজকের।
    তবে এখনও সেসময়ের ইন্দিরার কাছাকাছি যেতে পারে নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন