এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪715860
  • আমিও তোমার মতো "বিশ্বাস" করি না যে সিপিএম "খারাপ" কাজ করতে পারে।

    এ হয় "বিরোধীদের অপপ্রচার " না হয় "কেন্দ্রের ষড়যন্ত্র" ঃ)))
  • ডেফিনিশন | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৮715861
  • আপনারা আন্দোলন মানেই বোঝেন না। বাসের সামনের দরজা দিয়ে উঠে পেছনের দরজা দিয়ে নেমে যাওয়াকে আন্দোলন বলে। আরো জঙ্গি আন্দোলন বলতে নবান্নে ফিশ ফ্রাইয়ের নেমন্তন্ন রক্ষা বোঝায়। পারবে মমতা ? কোনোদিন পারবে এই কষ্টিপাথরে উত্তীর্ণ হতে ?
  • Ranjan Roy | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৪১715862
  • পিটি,
    এত হালকা কথা বোধহয় আগে কখনও বলেন নি।
    লালু আলম মাথা ফাটিয়ে ছিল কোন সালে? তারপর কত বছর সিপিএম এ ছিল? তখন সিপিএম বা বাম সরকার এটার নিন্দা করে লালুর উপর কোন অ্যাকশন নিয়েছিল কি?
    এসব আপনি জানেন না বলতে চান?
    তিনোতে যোগ দিয়েচে তো মমতা সরকারে আসলে পরে। সে তো অরিন্দম শীল ও সুবোধ সরকারও যোগ দিয়েছে। তাতে নন্দীগ্রামে সূর্যোদয়ের দিনে ওঁদের সিপিএম এর সমর্থনে আগুন ঝরানো মিথ্যে হয়ে গেছে? বা লক্ষণ শেঠের কর্মকান্ড?
    যে দুই মহিলা বিধায়ক সিপিএম ছেড়ে তিনোতে যোগ দিয়েছেন তাতে কি এই সত্য মুছে গেছে যে তাঁরা সিপিএম এর টিকিটে তিনো বিরোধী প্রচারে ভর করে জিতেছিলেন?
  • PT reader | ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২৩:২১715863
  • পিটিবাবু, ধরুন আপনার কথা সত্যি। সিঙুর না হয়ে পশ্চিমবাংলার খুব ক্ষতি হয়েছে। সেটা নিয়ে চেঁচিয়ে আপনি কি করবেন? বরং আপনি যদি বিশ্বাস করেন পশ্চিমবাংলার কোন ভবিষ্যৎ নেই, তো যতটা আপনার সাধ্যে কুলায়, পরের প্রজন্মকে বাংলার বাইরে চাকরি খুঁজে নিতে সাহায্য করুন। সেটা অনেক বেশী গঠনমূলক কাজ হবে।
  • PT | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ০০:০৭715864
  • "According to Alam, soon after the police arrested him from his residence, he was put behind bars for four months.......
    ........Fifty-one-year-old Alam, a former activist of CPI(M), who is still being tried by a Kolkata court for targeting Banerjee at a rally on August 16, 1990,...."

    অর্থাৎ কিনা বাম সরকার একশন নিয়েছিল। ২০১১-তেও কেস চলছে। একটু খুঁজলেই তো উত্তর পাওয়া যায়। খামোখা হোম-ওয়ার্ক না করে বাজার গরম করা কেন?
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৩715865
  • কিন্তু ১৯৯০ র কেসে ২০১১ সালেও তাকে সাজা কেন দেওয়া গেল না পিটি দা?

    সম্ভবনা ১ঃ- সিপিএম সরকারের এ ব্যাপারে নিস্পৃহতা

    সম্ভবনা ২ঃ- বিচার ব্যবস্থা র ফাঁক

    কোন টা ঠিক মনে হয়? নাকি দুটো ই? ঃ))
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৮715866
  • আমার, মনে হয় এই চার মাস শাস্তি টা 'কেম মমতা কে খুন করতে পারে নি, সেই জন্যে""

    তাই তো? ঃ)
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১১:২৯715867
  • /কেন
  • PT | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৫715868
  • বিচার ব্যবস্থা সম্পর্কে আমার কোন এক্ষ নেই!!
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৩715871
  • ভাটে লিখেছি। এখানে ও লিখি হ্যাপি টিচার্স ডে পিটি দা।
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০৩715870
  • কিন্তু সিপিএম র নিস্পৃহতা সম্পর্কে? ঃ)
  • PT | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩২715872
  • নিস্পৃহ? কে জানে! কারো কল্পনাশক্তিকে খাটো করার কোন বাসনা নেই আমার।

    Wish you a bright future, Bratin!
  • | ০৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৯715873
  • থ্যাঙ্কু ইউ সো মাচ পিটি দা।

    দেখা যাক কবে পুরোপুরি শিক্ষক হবার অদম্য বাসনা সফল হয়। ঃ)
  • Ranjan Roy | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:২৩715874
  • ভাট বকার একটা সীমা আছে পিটি!
    একটা সিম্পল ওপেন অ্যান্ড শাট কেস। একটি আন্দোলনে এক রাজনৈতিক দলের মহিলা নেত্রীর প্রকাশ্য রাস্তায় দিনের বেলায় মাথা ফাটিয়ে দেওয়া।
    প্রাইমা ফেসি কেস জেনুইন ছিল তাই পুলিশ চারমাস আটকে রাখল। জামিন দিল।আদালতে কেস চলল। কে চালায় ? শাসকের তরফ থেকে পাবলিক প্রসিকিউটর,
    তা সেই কেস ১৯৯০ থেকে আজও চলছে--!
    বাম সরকার ক্ষমতায় ছিল ১৯৯০ থেকে ২০১১। কতদিন ওঁয়াদের সময়ে কেস চলল? ২১ বছর!
    এটা কোন সিভিল কেস নয়। ক্রিমিনাল কেস। খুব জটিল রহস্যে মোড়া তদন্তের কেসও নয়।
    তবু ২১ বছর ধরে এই কেস শেষ হল না? একে অ্যাকশন নেওয়া বলে না কেস কে ঠান্ডা করে দেওয়া বলে? এখন আলমবাবু বাধ্য হয়ে পালটি খেয়ে তিনোদের দলে ভিড়েছেন, যাতে কেস গরম না হয়, ঠান্ডাই থাকে।
    এটা কে যদি অ্যাকশন নেওয়া বলে তো মমতা সরকার একগাদা তিনোদের হামলা, মারপিট, খুনের কেসে অ্যাকশন নিয়েছে! অ্যারেস্ট করে জামিন দিয়েছে, খাতায় কলমে কেস চলছে।
    মডেলটা তিনো সরকার বামেদের চালানো লালু আলমের কেস থেকেই নিয়েছে দেখা যাচ্ছে?
  • TB | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৭:২৪715875
  • আচ্ছা, ইতিহাস কি একদিন বলবে সিপিএমের আদত ভুলটা ছিল বুদ্ধবাবুকে লিডারশিপ দেওয়া?
  • PT | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৩৪715876
  • তার পরেও ৬ বছর কেটেছে। ভাট না বকে আলমের কেস, তাপসী মালীকের কেস ইত্যাদি গুলোকে তো সেরে ফেলা যেত?!
  • sm | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৫715877
  • এই ভুলটা বারবার করে থাকে। এবারেও দেখা গেলো; যেই জোট সফল হয়েছে তেমনি বুদ্ধ বাবু ফোর ফ্রন্টে। আবার সেই, ফ্যাসিস্ট সরকার,শিল্প বিরোধী সরকার, বিশৃঙ্খল দল,তৃণমূল - এদের তাড়িয়ে শিল্প বান্ধব সরকার গড়ে দেব।সুশাসনের সুপবন বইয়ে দেব। কত গাল ভরা প্রতিশ্রুতি।
    নির্বাচন শেষ, আবার যে কে সেই।সব একদম চুপচাপ।এক সূর্য্য বাবু দল কে ডিফেন্ড করে যাচ্ছে।
  • dc | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৬715878
  • জ্যোতিবাবু থেকে কারাতবাবু হয়ে বুদ্ধবাবু - ঐতিহাসিক ভুলসমগ্র :d
  • Ranjan Roy | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৫:৪২715879
  • "তার পরেও ৬ বছর কেটেছে। ভাট না বকে আলমের কেস, তাপসী মালীকের কেস ইত্যাদি গুলোকে তো সেরে ফেলা যেত?!
    -- বলেন কি! ৬ বছর! সত্যি তো!
    আপনার হিসেবে যদি আলমের দুই দশক ধরে কেস চলাটা বাম সরকারের অ্যাকশন বলে মনে হয় তো সেই মাপদন্ডে তিনোদেরও অ্যাকশন ! ৬ বছরই তো হয়েছে।ঃ)))

    কথাটা তা নয়। কথা হল তিনোরা তো অপদার্থ বা সারদা/নারদার সরকার। মেরেধরে বন্ধ আটকাচ্ছে। ওদের ৬ বছর লাগছে। আপনারা ২১ বছরেও করেন নি।
    আমি শুধু বলতে চাই আপনার প্রিয় বুদ্ধবাবুর সরকারও কোন ধোয়া তুলসী পাতা ছিল না। পছন্দের বন্ধ হলে সরকার স্পন্সর্ড টোটাল বন্ধ হত। আর অপছন্দের হলে আলমের মত এলিমেন্ট দিয়ে মাথা ফাটিয়ে দিত, এই আর কি!
    আর এ বারে আতংক কোথায়? ট্রেন অবরোধ করার মত ক্যাডারই পাওয়া যায় নি। আপনার প্রিয় চ্যানেলই দেখিয়েছে যে দু একজন কো-অর্ডিনেশন কমিটির লোকজনই বন্ধের পক্ষে প্রচার করে আসল দিন মহাকরণে কাজ করছেন।ঃ(((

    এরপরও বলি, শক্তিশালী শাসক যন্ত্রের বিরুদ্ধে হরতাল ও বন্ধ একটি অহিংস ও নৈতিক হাতিয়ার। গান্ধীজির সময় থেকে প্রমাণিত। সমস্ত দেশেই পরীক্ষিত। এতে শ্রমদিবসের লোকসান, আর্থিক ক্ষতি---সবই সত্যি। কিন্তু দীর্ঘকালীন আরও বড় ক্ষতির কথা ভেবে একটি ছোট ক্ষতি সহ্য করা। ইন্জেকশন নিতে সুঁচের ব্যথার মত।
    তবে এটা অবশ্যই শেষ হাতিয়ার যত্র তত্র এবং বহুব্যবহারে ভোঁতা হয়ে যাবার সম্ভাবনা।
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৬:৪৩715881
  • "আপনার প্রিয় বুদ্ধবাবুর সরকারও কোন ধোয়া তুলসী পাতা ছিল না।"
    শেষ ভোটটা কাকে দিয়েছিলেন আর কেনই বা দিয়েছিলেন? সারাদিন আয়নার সামনে বসে উত্তর খুঁজুন যে পেন্ডুলাম কেন দুই এক্সট্রীম বিন্দুর মধ্যে দুলতেই থাকা....দুলতেই থাকে........
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:০৩715882
  • দারুন।রানীর দরকার পড়ছে না ধুপ ধুপ করে কলেজ শিক্ষকরা পার্থবাবুরই পায়ে পড়ে যাচ্ছে। আর উনিও আরামসে আশীর্ব্বাদ দিচ্ছেন হাত তুলে।
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:১৯715883
  • স্কুল /কলেজ শিক্ষক দের বাধ্যতামূলক ভাবে এ বি টি এ আর ওয়েব কুটা য় নাম লেখাতে হত না দু দি। আর ক্লাস কেটে বাম সভার আসন ভরাতে হত না? আরো কী কী সব করতে হতো ওনাদের

    দু দি, মনে পড়ে? ঃ)))
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩২715884
  • জস্টিফিকেশন?
    যখন বামেরা ক্ষমতায় ছিল ন তখনও বেশীর ভাগ শিক্ষকেরা বামেদের সঙ্গে ছিলে।। একটু ইতিহাস ঘাঁটতে হবে তো জাস্টিফিকেশন খাড়া করার আগে!!
  • Du | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৩৯715885
  • মনে পড়তে হবে কেন? অতীত হয়ে গিয়েছে নাকি? প্রনাম ছাড়া আর কিছু করতে হচ্ছে না?
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৪৫715886
  • জানি তো।

    তাদের চাকরী ও তো বাম সরকার করে দিত পার্টি করার পুরষ্কার স্বরুপ পিটি দা/ দু দি। একটা চাকরী।গোটা ৫/৬ ভোট চিরদিনের জন্যে।

    এটাই তো ছক ছিল নাকি?
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৯:৫২715887
  • আবার বলি চমৎকার!! (এটা জাহানারা স্টাইলে বলতে হবে)
    আর্থাৎ কিনা কংগ্রেস আমলে চাকরী পাওয়া শিক্ষকেরা এই ভবিষ্যত প্ল্যান নিয়ে আন্দোলনে শামিল ছিল যে বামেরা ক্ষমতায় এলে তারা দ্বিতীয় চাকরী পাবে?
    ঘেঁটে যাচ্ছে যে......
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:১৯715888
  • তা তো একটু যাবেই পিটি দা।
  • PT | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৬715889
  • আবার ঘেঁটে ফেললেঃ
    "কংগ্রেস আমলে চাকরী পাওয়া শিক্ষকেরা" আর কংগ্রেস সমর্থক শিক্ষক কি এক হল?
  • Bratin | ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১০:৩৯715890
  • আচ্ছা
    ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন