এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৪৯697641
  • কিছু লোককে মিস করছি এই সময়ে। এরা হয়তো এই ধরনের সিচুয়েশান অনেক ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে পারতো
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫১697642
  • তীর্থযাত্রীরা আটকে আছে কেন? সব্জিই বা পচছে কেন? জিটি রোড নেই? দিল্লী রোড নেই? কলকাতার সঙ্গে পৃথ্বীর যোগাযোগ একমাত্র দুর্গাপুর রোড দিয়ে নাকি? নাকি দুর্গাপুর রোড যখন ছিলনা, তখন লোকে বর্ধমান থেকে কলকাতা আসতনা?

    এগুলো ঢপ। স্টার আনন্দ পঞ্চাশবার করে দেখাচ্ছে। লোকের অসুবিধে হচ্ছে ঠিকই। কিন্তু বিপর্যয় কিছু হয়নি। মানে হবার কথা নয়।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫২697643
  • একজন অনিল বিশ্বাস - ভদ্রলোক থাকলে নন্দীগ্রামও হত না, সিঙ্গুরের প্রবলেমও হত না।

    নব্বই বছরের বুড়োটা আরেকজন।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫৫697644
  • টিভি দেখিসনি? লাইনটা সাজানো বলে তো মনে হল না। শুধু স্টারানন্দ নয়, ইটিভি, আকাশ, কলতলা, ২৪ ঘন্টা, আর নতুন কি একটা এনই - সবাই দেখাচ্ছে।

    ট্রাকগুলো রাস্তা আটকানোর আগে ডাইভার্টেড হয়নি - কারণ এক্সপ্রেসওয়ে পুরো বন্ধ করে দেওয়া হবে এমন তো কথা ছিলো না।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫৬697645
  • তুই অবশ্য এম ২৫-এর জ্যামও দেখিসনি। কেন আটকে আছে সেটা বুঝবি কেমনে? পাখা থাকলে বা হু ফ্রেমড রজার র‌্যাবিটের মতন গাড়ি হল আটকে থাকতো না।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫৮697646
  • অরিজিত, আগামীকালই আবার একটা সেমি-বন্‌ধ গোছের কিছু আছে। কলকাতা জুড়ে? কী লাভ? :)
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ০৯:৫৯697647
  • নানা লাইন বানানো কেন হবে? জ্যাম তো হবেই। আমি শুধু বলছি, যে, বিপর্যয় কিছু হবার কথা নয়। কারণ বিকল্প রাস্তাটাস্তা আছে। সেগুলো ভালো নয়। কিন্তু আছে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:০২697648
  • বন্‌ধ না, এক ঘন্টার অবরোধ - মমতার। কাল দুই থেকে কমে এক হয়েছে। ৪টে থেকে ৫টা - মানে বাড়ি ফিরবো কি করে সেটাই চিন্তার। জ্যাম খুলতে খুলতে কটা বাজবে কে জানে।

    বন্‌ধ, বা স্ট্রাইক, বা ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন আর অবরোধের চরিত্রে তফাত আছে। ইন্ডাস্ট্রিয়াল অ্যাকশন মানে আমি প্রতিবাদে কাজ করবো না। আইডিয়ালি অন্য কেউ করতে চাইলে আমি তাকে আটকাবোও না। কিন্তু অবরোধ বা ঘেরাও মানে আমি আরেকজনকে আটকাচ্ছি।

    কাল দিদিরা ফের ঘেরাও হয়েছিলো - যাদবপুরে। কে জানে - হয়তো কেউ ফেল করেছে বা ওই র‌্যাগিং নিয়ে শাস্তি পেয়েছে...তবে বেশিক্ষণ রাখেনি, রাতে বাড়ি ফিরেছিলো।
  • Arpan | ২৮ আগস্ট ২০০৮ ১০:০৩697649
  • ধুর, ঈশান একেবারে সেফ খেলে। ভাল সেফোলজিস্টরা এমনই হয়। :)
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:০৪697651
  • আরে হাজার তিনেক গাড়ির লাইন (স্টারানন্দ বলেছে কুড়ি হাজার) থেকে বিকল্প রাস্তাটা ধরবে কি করে? ওই যে বল্লুম - এম২৫-এর জ্যাম দেখিসনি।

    একটাই রাস্তা হতে পারে - সেই অগস্ত্যদ্বার।
  • Blank | ২৮ আগস্ট ২০০৮ ১০:০৯697653
  • মামু, লরি জ্যাম একবার শুরু হলে সেটা সামনের দিকে খুলতে হয়। পেছনের দিকে খোলা যায় না। কেন হয় না জানি না, কিন্তু অমনি হয়।
    বেলুড় থেকে ডানলপের রাস্তায় লরি জ্যামের ছবি নিয়ে পাঠাবো একদিন
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৩697654
  • অর্থাৎ অগস্ত্যদ্বারও সম্ভব নয়।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৪697655
  • আরে ধুত্তেরি। কোনো একটা এক্সিট দিয়ে বার করে দিলেই তো পারে। এদিকে বড়া। ওদিকে চন্দনপুর। দুর্গাপুর রোড দিয়েই যাবে ভাবলে তো আটকে থাকবেই।

    অবশ্য, না দেখে কিছু বলা টাফ। কালকে ফোন করে জিগাবো।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৭697656
  • আর মমতারও বলিহারি। অবরোধ করবি কর, আগে থেকে সেটা ঘোষণা করতে কি প্রবলেম ছিল?
  • kd | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৮697658
  • গরুগুলো ব্ল্যাংকি খেয়ে ফেলেছে। আর রাখাল বালকেরা এখন ধর্না দিচ্ছে।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:১৮697657
  • ধুর মাইরি - ধর তিন মাইল লম্বা জ্যাম, এগজিটটা তার মাঝখানে। আমি এই সিচুয়েশনে পড়েছি - শেষবার হাইল্যাণ্ড থেকে ফেরার সময়। বাধ্য হয়ে উল্টোদিকে গিয়ে টোটাল একশোকুড়ি মাইল এক্সট্রা ঘুরতে হয়েছিলো।

    যাই হোক - অন্য কথা। কলতলা টিভির স্ট্যান্ডটা আমার একটু অদ্ভুত লাগলো। একটা প্যানেল ডিসকাশনে দেখলাম ওদের কো-অর্ডিনেটর নিজে অডিয়েন্সের প্রশ্নগুলোকে বেশ অগমেন্ট করে যাচ্ছেন, মানে সম্ভবত: কলতলার নিজের স্ট্যান্ডটাই গুঁজে দিচ্ছেন আর কি...প্যানেল ডিসকাশনে কি এরকম করা যায়?
  • Blank | ২৮ আগস্ট ২০০৮ ১০:২০697659
  • মামু রে একদিন একটা গাড়ি চড়িয়ে সন্ধে বেলা বেলুড়ে ছেরে আসবো। আর গাড়ির দরজা বাইরে থেকে দড়ি দিয়ে বেঁধে দেবো, যাতে গাড়ি ছেরে পালাতে না পারে।
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ১০:২৩697662
  • ব্ল্যাংকির কোচ্চেনটা মিস করে গেছিলাম। থ্যাঙ্কু কাবলিদা। উত্তরটা দিয়ে ঘুমোতে যাই।

    হুগলীতে জলের, মানে পানীয় জলের কোনো সমস্যা ছিলনা। কিন্তু টিউবওয়েলের মতো মাল বসিয়ে তা দিয়ে জল তুলে তো চাষ হয়না। কাজেই শ্যালো আসার আগে পর্যন্ত সেচের জল মাটি থেকে তুলে পাওয়া যেতনা। সেটা জলের অভাবের কারণে নয়। টেকনোলজির অভাবে।

    অজ্জিতকে: সেই কথাই বলছি। স্ট্রেচটা দুমাইল লম্বা হবে। তাতে তিন হাজার গাড়ি আটকানো সম্ভব না। প্লাস সেখানে আবার অবরোধকারীরা শুয়েও আছে। :)
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ১০:২৫697663
  • অ্যাই, আবাপর ছবি দেখো। ছবিটা পালসিটে তোলা। সে বর্ধমানের কাছে। দুর্গাপুর রোড শুরুর মুখে। সিঙ্গুরে একদমই না।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:২৭697664
  • আর মজাটা হল বেশ শিক্ষিত লোকজন যুক্তি দিয়ে বেড়াচ্ছেন যে এই টাইপের আন্দোলনের পথ দেখিয়েছে বামফ্রন্টই, এবং বামফ্রন্ট বিরোধী হলে এই ব্যাপারই হত ইত্যাদি (আজকের আবাপ-তে উত্তর সম্পাদকীয় প্রবন্ধ এবং চিঠি) - তাতে কি ছেঁড়া গেলো রে বাবা? সেটা দিয়ে এই ক্যাওসটাকে জাস্টিফাই করার চেষ্টাটাই বোকাবোকা - বিসু-রা কি তাই করে থাকে জেনারেলি?
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:২৯697665
  • সে আমি জানি না, আবাপ-র ফটোর এক্সিফ ডেটা নেই যে দেখবো, আর আমি সিঙ্গুরও যাই নি, বর্ধমানও যাই নি। ফটো দিয়েছে, দেখলাম।
  • Arijit | ২৮ আগস্ট ২০০৮ ১০:৩০697667
  • মানে আবাপ বলতে চাইছে এই অবরোধের জন্যে সিঙ্গুর থেকে বর্ধমান অবধি লাইন, তুই বলছিস সেটা হতে পারে না, তাই তো? সেও আমি জানি না, সিঙ্গুর থেকে বর্ধমান ক মাইল তাও জানি না:-)
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ১০:৩০697666
  • আরে ফটোর নিচে লিখে দিয়েছে তো। :)
  • Ishan | ২৮ আগস্ট ২০০৮ ১০:৩৪697668
  • আমি কেসটা বুঝেছি। পুলিশ দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে উঠতে দিচ্ছে গাড়ি। তারপর কোনো একটা জায়গায় নামিয়ে দিল্লী রোডে পাঠাচ্ছে। এবার এক্সপ্রেসওয়েতে ট্রাফিক এতো বেশি, আর দিল্লী রোড এতো সরু, যে, বটলনেক হয়ে যাচ্ছে, এক্সপ্রেসওয়েতেও জ্যাম হচ্ছে।

    এইটা বোধগম্য হল। আর এটা যদি না হয়, তাহলে দুর্গাপুর রোডে গাড়ি উঠতে দিয়েই অন্যায় করা হচ্ছে।
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১০:৪১697669
  • কাগজ-টাগজ পড়ে মনে হচ্ছে - মমতার সিঙ্গুর নিয়ে কোন দায় নেই। ৪০০ একর জমি ফেরৎ পেল কি পেল না সেটা ওর কছে কোন বিষয়ই নয়। বিষয়টা হলো - যুদ্ধে জেতা। টাটারা চলে গেলে সিপিএম বিপাকে পড়বে বলে ওর ধারনা।
    সিঙ্গুর নিয়ে সিপিএমেরও কোন দায় নেই। যদি টাটা থাকে তবে তো জয়। যদি টাটা যায় - তবে ""মমতার জন্য"" এই দশা - বলার জায়গা থাকছে যুক্তিসঙ্গতভাবে। তারপরও ঐ জমি টাটাদেরই থেকে যাবে। ও জমিতে আর চাষ করা যাবে না। টাটারা পরে - হয়তো দু বছর পরে কিছু একটা করতেও পারে।
    সিপিএম/তৃণমূল আর তাদের সঙ্গীসাথীরা নিজের নিজের রাজনৈতিক অ্যাজেন্ডা ছাড়া কিছুই ভাবছে না।
    তাই যাই হোক না কেন সরকার কিছুতেই ঐ জমির সাথে জড়িত মানুষের সাথে বসবে না। মমতারও তাদের স্বার্থ দেখার কোন দায় নেই - সেটা ওর দাবী থেকেই স্পস্ট। ঐ জমি ফেরৎ পেলেও তা দিয়ে কি করবে লোকে? বড়জোর বেশী দামে বেচবে আবার। সেই টাকাটা বা অন্য কোন বিকল্প পেলে ওরা বেঁচে যাবে। কিন্তু তা তো হবার নয়। ওরা গঁ*ড় মারাক ঘটি হারাক তাতে কার কি!! সিপিএম মমতার পেছনে / মমতা সিপিএমের পেছনে দিতে পারলেই আরাম।
    ভাষাটা একটু শরীরতাত্বিক হয়ে গেলো। আর পারা যাচ্ছে না। আগাম ক্ষমা চেয়ে রাখলাম।
  • santanu | ২৮ আগস্ট ২০০৮ ১১:০৮697670
  • কেউ একটু বলে দিন please, ট্রাক অবরোধটা বুঝতে সুবিধা হয় তাহলে,

    NH - 2 টাই তো Durgapur Expressway?

    তাহলে দিল্লি রোড টা কোথায়? আর NH-2 থেকে তো বেশ কয়েকটা Exit আছে NH-6 আর মগরার মধ্যে।
  • siki | ২৮ আগস্ট ২০০৮ ১৩:১৩697671
  • NH2 হল আদি ও অকৃত্রিম জি টি রোড। বর্ধমান থেকেই জিটি রোড অত্যধিক সরু হয়ে পড়ায় বিকল্প রাস্তা বানানো হয়, যেটা দিল্লি রোড নামে পরিচিত। কিন্তু ক্রমে সেটাও অপ্রতুল হয়ে পড়ায় শিল্পনগরী দুর্গাপুরের সাথে কলকাতার র‌্যাপিড যোগাযোগ রাখার জন্য তৈরি হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়ে।

    হুগলি জেলার মধ্যে জিটি রোডের এমন অবস্থা যে এদিক থেকে দুটো আর ওদিক থেকে দুটো মোটরসাইকেল এসে পড়লেও জ্যাম হয়ে যায়, এত সরু! জিটি রোড সম্পূর্ণ ভাবে লোকালিটির মধ্যে দিয়ে গেছে বলে রাস্তা দিনে দিনে আরও সরু হয়ে পড়েছে।

    দিল্লি রোড অত সরু নয়, তবে সবশুদ্ধ থ্রি-লেনের বেশি চওড়া নয়, ঐ দিয়েই দু দিকের গাড়ি যায়। মাঝে কোথাও লরি খারাপ হয়ে থাকলে যানজট অবধারিত।

    দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চোখে দেখি নি। কাল পরশু ছবিতে দেখলাম, বেশ চওড়া। দিল্লির এক্সপ্রেসওয়ের মতই লাগল।

    সেখানে দুদিকের রাস্তা বন্ধ করে দেওয়ায় জ্যাম বাড়তে বাড়তে নাকি ঝাড়খন্ড সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে ট্রাকের সারি। একেবারে সামনের দিকে যারা আটকে আছে গত চারপাঁচদিন ধরে, তারা বলছে, আগে দুটো টোলগেটে তারা প্রায় তিনশো টাকা টোল দিয়ে ঢুকেছিল, সেখানে তাদের কেউ মানা করে নি, কেউ বলে নি যে আগে রাস্তা বন্ধ আছে।

    বিকল্প রাস্তা কী আছে আমি জানি না, থাকলে নিশ্চয়ই এই জ্যামটা তৈরি হত না। সব্জি পচছে, মাছ পচছে, ফুল পচছে, লোকের মোবাইলের চার্জ শেষ, বারো টাকার মাছভাত তিরিশ চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে, সমস্ত চ্যানেল ঘুরিয়ে ফিরিয়ে এই খবরগুলো দেখাচ্ছে, এতকিছু একসঙ্গে নিশ্চয়ই বাড়িয়ে বলা নয়। ওদিকে অমিতকিরণ দেব বলছে, আমি গিয়ে কী করব বলুন? আমি গিয়ে দাঁড়ালে যদি কাজ হত, তা হলে আমি গিয়ে ওখানে বারো ঘন্টা পড়ে থাকতাম।

    সেদিন যখন সিপিএম অন্যায় করেছিল, সমস্ত সুশীলরা প্রতিবাদ করেছিলেন, আজ যখন আরও একখানা বড় অন্যায় দিনের পর দিন চালিয়ে যাচ্ছে তৃণমূল, ভাটের আন্দোলনের নামে, তখন যুক্তিজাল বিছোন হচ্ছে, ওরা-ই তো আগে রাস্তা দেখিয়েছিল। সিপিএম অধিগ্রহণ না করলে এইসব তো হত না। সিপিএমের জমি অধিগ্রহণের পদ্ধতি ভুল ছিল, তাই তৃণমূলেরও ভুল করবার অধিকার জন্মে যায়? আর আগের ভুল দিয়ে এখনকার ভুল জাস্টিফাই করা যায়? এদের লড়াই, এদের বাক্যবাণ তবে কিসের বিরুদ্ধে? অন্যায়ের বিরুদ্ধে? নাকি কেবল সিপিএমের বিরুদ্ধে?

    মমতা এই চারদিনে যা করেছে, তা জেল খাটার পক্ষে যথেষ্ট অপরাধ। তবু শুওরের বাচ্চাটাকে কেন যে কেউ তুলে নিয়ে জেলে ভরছে না, কে জানে! খচ্চর মহিলা একখানা!
  • kallol | ২৮ আগস্ট ২০০৮ ১৩:১৮697673
  • ""শুয়োরের বচ্চা""-টাকে জেলে ভরলে যে প্রিসিডেন্সটা তৈরী হবে তাতে অনেক ""শুয়োরের বাবা/নাতি/শালা/ভগ্নিপতি""কে জেলে যেতে হবে। কারন অবরোধ তো আর মমতার বাবার সম্পত্তি নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন