এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৫৫608695
  • হ্যাঁ আমারো তাই মনে হয়। সেক্ষেত্রে ভালোভাবেই কাজটা করেছে। আর রবিনের প্রধান সুবিধে হলো চেহারাটা ভালো আর মজবুত আর বিন্দুমাত্র লজ্জাশরম নাই। খেলা ভন্ডুল করার খেলায় ভালো কাজে দেয় এইসব।
  • ঊমেশ | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১৮:২৪608696
  • আজ আবার চার গোল।
    পরের সপ্তাহে এ-এফ-সি কাপের কোঃ ফাঃ এর আগে চিডি'র গোল এর মধ্যে থাকা টা ভালো খবর।

    গান্ধী, তোমার কাছে জলসা মুভি'র লাইভ স্ট্রিম অন-লাইন লিংক আছে?
    গুগল করে পেলাম না।
    কলকাতা লিগের খেলা ছুটির দিনে দেখা যেত।
  • + | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১৯:২৬608697
  • অন্লাইন কয়েকটা লিংক আছে। কিন্তু কাজ করে কিনা স্যিওর নই। পেলে পাঠাব
  • + | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০০:২১608698
  • ভারত পিছলো। (১০ ঘর)

    132 Afganistan
    148Hong Kong
    152Maldives
    155India

    এদিকে উপরের দিকটা ইন্টারেস্টিং

    স্পেন, আর্জেন্টিনা, জার্মানী, ইটালী, কলম্বিয়া(!!!), বেলজিয়াম, উরুগুয়ে, ব্রাজিল (৮এ ফিরছে)

    বেলজিয়াম (৬ এ) কিন্তু যা-তা ভালো খেলছে। টিমটাও সলিড।
    মিগনোলে + অ্যাথলেটিকো মাদ্রিদের গোলকীপারটা
    কোম্পানি-ভর্টঙ্গন(স্পার্সের)-ভ্যান বোয়েটেন-ভার্মেলন-টবি
    ফেলিনি-ডেম্বেলে-হ্যাজার্ড-চাদলি-মিরালেস
    বেন্টেকে-লুকাকু
  • ঊমেশ | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০২:১১608699
  • আমি তো সেই কব্বে লিখেছি, এবারের বিশ্বকাপের কালো ঘোড়া হলো বেলজিয়াম।
    বেশ কিছু ফেবারিট টিম ওদের এড়িয়ে যেতে চাইবে।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৪608700
  • আবাপের রিপোর্টিং বিশ্বাস করলাম না। আই লিগ শুরু হলেই ফালোপার জারিজুরি বোঝা যাবে।
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩৬608702
  • তবে মাঝমাঠ আর ওপরের দিকটা যাতা ভালো হয়েছে স্বীকার করি। আগের বছরগুলোয় ব্যক্তিগতভাবে আমার ক্ষোভ ছিলো ইবে একটার বেশি ভালো স্ট্রাইকার রিক্রুট না করায়। এবার নেই।
  • + | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১০:১৯608703
  • আমিও বারবার বলছি মাঝমাঠের উপর থেকে যা-তা ভালো হয়েছে, যেমন মোবা শেষ কয়েকবছর করেছিলঃ) মাঝমাঠ থেকে বলটা কে দেবে সেটা আতশকাঁচ দিয়ে খুঁজে নিলেই হল
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০০608704
  • মাঝমাঠ অবধি বাস্কেটবল খেলবে। ;-)
  • Tim | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১২:০৫608705
  • এই সুবাদে যদি আরো নতুন মিডফিল্ডার ওঠে! তবে মাথাভারি টিম নিয়েও মোবা আগের বছর গোল করার সমস্যায় ভোগেনি, ভুগ্ছে ডিফেন্স নিয়ে। এমন তো নয় যে মাঝমাঠ সোনার ছিলো। ভালো স্ট্রাইকারের বিকল্প নেই ভারতীয় ফুটবলে, কারণ বিপক্ষের বেশিরভাগের বল কন্ট্রোল আর পাসিং এত বাজে যে নব্বই মিনিট মাঠে থাকলেই একটা স্ট্রাইকার একাধিক গোলের সুযোগ পায়। ভালো স্ট্রাইকার (যেমন ওডাফা) এখান থেকেই গোল করে দেবে।
    অন্যদিকে রবিনের মত গোলকানা জিনিস নিয়ে হীরের টুকরো মাঝমাঠ পেয়েও লাভ নেই।
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ১২:৩৬608706
  • স্ট্যাটিস্টিক্স ডাটা যে মাঝে মাঝে ভুল-ভাল হয় সেটা নিচের লিংক থেকে বোঝা যাবে।

    কুভারম্যান্স এর সাফল্য ৪৭% আর মিলোভান ৩৩%।
    আজকের দিনের যে কেউ ভাবতে পারে কুভারম্যান্স অনেক ভালো মিলোভান এর থেকে।

    এখানে কোথাও এটা লেখা নেই যে মিলোভান এর টিম বেশির ভাগ ম্যাচ খেলেছে পোল্যান্ড, উরুগুয়ে, আর্জেন্টিনা দের মতো টিমের সাথে, হতে পারে পুরো টিম নয়, কিন্তু তাতে কিছু কিছু বিশ্বকাপার থাকতো।

    আর কোভারম্যান্স এর টিম খেলেছে এমন সব টিমের সাথে যারা নিজেরা ভারতের মতো শুধু বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন শুধু স্বপ্নই থাকে।

    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=6404&boxid=22917453
  • b | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৪608707
  • আর্জেন্টিনা ১৯৮৪-তে যে দলটা পাঠিয়েছিলো নেহেরু কাপে, তাতে মারাদোনা আর ২/৩ জনকে বাদ দিলে মোটামুটি ৮৬-র বিশ্বকাপের ৭০-৮০% টিম ছিলো।
  • Ben Arfa | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৭608708
  • দুরন্ত বেন আর্ফা, একটা গোল, দ্বিতীয়টা ওর শট থেকে, ভিলাকে পুরো টর্চার করেছে একাই। উদিকে সান্ডারল্যান্ড আবার হেরে এক্কেরে কুড়ি নম্বরে। পারফেক্ট ডে।
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২২:২২608709
  • মেয়ে কে নিয়ে বেড়োতে হয়েছিল, খেলা দেখা হলো না, আবার র‌্যামজে দুটো গোল!!!! আমার তো বিশ্বাস হচ্ছে না।

    আজ চেলসী আটকে গেলে আজ দিনের শেষে আমরা টেবিলের টপে। কাম-অন মার্টিনেজ
  • Arpan | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৩608710
  • ভাগ্যক্রমে জিতলাম। রেফারির দাক্ষিণ্যে। কজেলনিকে আর নেওয়া যাচ্ছে না।
  • ঊমেশ | ১৪ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১৬608711
  • সেতো ম্যানু কতো ম্যাচ রেফারী'র দাক্ষিণ্যে জেতে, সে বেলা?

    আজই তো প্রথম গোলটা পেনাল্টি থেকে, সেটা আবার সেই বিখ্যাত ইয়ং এর ডাইভ থেকে।
  • কৃশানু | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৩608713
  • কজলেনি কেন যে ফাউলটা করতে গেলো, গোল থেকে দূরে চলে যাচ্ছিল!!
    আমাদের তিনটে গোলই ব্যাপক হয়েছে।
    প্পনদা, সব খবর ভালো তো?
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১২:৪৩608714
  • প্পনদাকে বেলকাম, বহুদিন বাদে।

    কাল সত্যিই ভাগ্যক্রমে জিতেছে। ঐসময় ২-২ হয়ে গেলে কি হত বলা যাচ্ছেনা।

    @টিমদা,

    এই ব্যাপারগুলো আমরাও আগের দুবছর বলেছি। কিন্তু ভালো ডিফেন্সের সাথে এগুলো ফ্যাকটর হয়। আগেরবার মোবা শেষের দিকে ভালো খেলেছিলো কারণ কুইনটন জ্যাকবস এসে মাঝমাঠটা স্ট্রং হয়েছিল। ম্যাচে সারাক্ষণ ডিফেন্স করে জয় ওডাফায় নমঃ করলে আজ আর হয়না, যেটা ইবের হচ্ছে।

    মোবার খেলা দেখিনি কালকে। কিন্তু লোকের মুখে শুনছি, খুব বাজে খেলেনি। ওডাফা-সাবীথ কেউ ছিলোনা, অজস্র গোল মিস করেছে। মুরান্ডা পাতে দেওয়ার অযোগ্য
  • Tim | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৪:১৭608715
  • গান্ধিকে,
    আরে মাঝমাঠটাও আরেকটু ভালো হলে কি আর আপত্তি ছিলো? সম্ভবত পয়সার সমস্যা, তাই মাথা ঢাকতে পা বেরিয়ে যাচ্ছে। এবার, গত তিন বছর একটা এক্সপেরিমেন্ট হয়েছে, এবার আরেকটা। বড়োজোর কি হবে, আইলিগ আবার পাবেনা। চ্যাম্পিয়ন যদি না হয় তো দুই তিন না চারে থাকলো সে নিয়ে আমার মাথাব্যথা নাই। আগেরবার প্রথমদিকের দলগুলোর মধ্যে সবথেকে কম গোল করেছিলো ইবে। খেয়েওছিলো সবথেকে কম গোল (অন্তত একেবারে শেষের দিক অবধি)। তো, এইসব নিয়ে তিন বা বড়োজোর দুইয়ে থাকা যায়। বেশি ম্যাচ জিততে হলে বেশি গোল করার লোক চাই। সিম্পুল। আমি কিউরিয়াস এবার কি হয় দেখার জন্য। বাবাই হাবাই রা যদি নিজেদের ব্যর্থতায় না ডবায় তো ব্যাপারটা ইন্টারেস্টিং হবে।
  • ঊমেশ | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৩৩608716
  • আগেই বলেছি, কাল খেলা দেখিনি। পরে ম্যাচ অফ দ্য দেখলাম।
    রেফারী'র ভুল নিতে সবাই যেটা সবাই, তাতে আমার দু-পয়্সা। একটু নিজের দিকে ঝোল টানার মতো হলেও বলি।
    রেফারী যখন বাঁশী বাজায়, তখন কিন্তু ফাউলটা দেখে বাঁশী বাজিয়েছিল, সেই মুহুর্তে রেফারী ভুল ছিল না, কিন্তু ঘটনাক্রমে বলটা গোলে চলে গিয়েছিল, সেটা না হলে কিন্তু রেফারীকে কেউ ভুল বলতো না। বলটা বাঁচিয়ে দিলে দিলেও কেউ রেফারী কে গালাগালি দিতো না। বাঁশী বাজিয়ে ফেলেছে, গোলটা তো দিতে পারে না।

    রেফারী কেন, প্লেয়ারও তো জানতো না কি হতে পারে, বাঁশী বাজানোর পর হয়ে গেলে সেটা রেফারী'র ভুল কি করে হয়? রেফারী তো আর ভবিষ্যৎদর্শী নয়। আবার ফাউল না দিয়ে খেলা চালিয়ে গিয়ে গোলটা না হলে রেফারী গালি খেত।

    আমার মনে হয় না কেউ এটা বলতে পারবে যে মার্টিন এট্কিন্সনের আর্সেনাল প্রীতি আছে, বরং উল্টো টা সত্যি।
  • + | ১৫ সেপ্টেম্বর ২০১৩ ২১:৫৬608717
  • না-না তা কি বলেছি? এমনিই হয়ে গেছে। কিন্তু বল স্ট্রাইকারের পায়ে যতক্ষণ, ততক্ষণ ওটা অ্যাডভান্টজ থাকার কথা। সে যাই হোক, হতেই পারে। কাল রাতে চেলসীর ছড়ানো দেখে হেব্বি আনন্দ পেয়েছি। এটো আর সেই এটো নেই। কি'সব মিস করল।
    কাকা-বেলের প্রথম ম্যাচ দেখা হলনাঃ(
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৪৫608718
  • অ্যাসলে উইলিয়ামসের মত জালি ডিফেন্ডারগুলোকে ধরে এনে ক্যালানো উচিত।

    ৪ম্যাচে ১০পয়েন্ট, এখনো সুয়ারেজের একটা ম্যাচ আসতে দেরী।
  • ঊমেশ | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১২:০১608719
  • ৯১ এর পর প্রথমবার লিভারপুলের চান্স ছিল লিগের প্রথম চার ম্যাচ জেতার, আটকে গেলো।

    আজকের ম্যাচটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু বেড়োতে হবেই।

    আজ রাতে চ্যাঃ লিঃ শুরু হচ্ছে।
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৩:৫৭608720
  • কুটিনহো কে বিচ্ছিরি ফাউল করল। ৫৫মিনিটে উঠিয়ে নিতে হল। আর শুরুতেই অ্যাগর না থাকাটা ফ্যাক্টর হয়ে গেলো।

    হুম্ম আজ অনেক খেলা।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৫:৩৫608721
  • আজ এ এফ সি কাপের খেলা। কোন লিংক থাকলে শেয়ার কোরো কেউ।
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১৩608722
  • http://www.afccup2013.tk/

    কাজ করবে কিনা জানিনা।
  • Tim | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ১৮:৩০608724
  • লিংক খোলেনি, কিন্তু গোল ডট কমে স্কোর দেখছিলাম।
    ইবে একগোলে জিতলো। সুয়োকাকে নামায়্নি শুরু থেকে, নেমেই গোল করলো। ফালোপাকে নিয়ে চিন্তা থেকেই গেল।
  • রোবু | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৬608726
  • + | ১৭ সেপ্টেম্বর ২০১৩ ২২:৩২608727
  • রোবু, এগুলো ভুলভাল জনতা, খেলা বা দেশ কিছুই বোঝেনা (যেমন আগেরবার শিলিগুড়িতে ফেড কাপে কিছু লোক ইবের ফ্ল্যাগ নিয়ে গিয়ে মোবা-চার্চিল ম্যাচে চার্চিলকে সাপোর্ট করেছিল)

    যাই হোক, আশা করে বসে থেকে খেলা দেখতে পেলাম না। সুয়োকা নাকি যা-তা গোল দিয়েছে। এক বন্ধু খেলা দেখতে গেছিল, সে ফালোপার ষষ্ঠীপুজো করল, ভাসুমকে খেলানো নিয়ে। যাই হোক। অ্যাওয়ে কবে? জিতে আসুক।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন