এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২৬৬১৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | ১৩ জুলাই ২০১২ ২১:৩০490001
  • লাইবর রেট ফিক্সিংএ মোট ১২ টা ব্যাঙ্কের ২২ মিলিয়ান ডলার পর্য্যন্ত ফাইন/পেনাল্টি/কমপেনসেশান হতে পারে, মরগ্যান স্ট্যানলির এস্টিমেট অনুযায়ী।

    http://www.cnbc.com/id/48169576
  • দ্রি | ১৩ জুলাই ২০১২ ২১:৪৮490002
  • এইটা হাইট।

    ইটালীর সরকারী স্ট্যাটিস্টিক্স অফিস, যারা সব ইকনমিক ইন্ডিকেটার মাপে, পয়সার অভাবে তারা বন্ধ হয়ে যেতে বসেছে। জানুয়ারী থেকে ওরা স্ট্যাট পাবলিশ করা বন্ধ করে দেবে। আর জানা যাবে না অবস্থা কতটা খারাপ।
  • pi | ১৩ জুলাই ২০১২ ২১:৫২490003
  • হুঁ, তালে দিদি আর কপিল সিব্বল ও খুব স্মার্ট মুভ নিয়ে থাকেন।ঃ)

    যাহোক, একজনের দশজন সাজার সফটওয়ারটা কী ? সেতো এমনিতেই একজন দশটা ফেক খুলতে পারে !
  • দ্রি | ১৩ জুলাই ২০১২ ২২:০১490004
  • সফ্‌টওয়্যারটার নাম পার্সোনা না কি যেন একটা। এটা সফ্টওয়্যার। একজন যদি ম্যানুয়ালি দশজন সাজে তাহলে দশগুন টাইম তাকে স্পেন্ড করতে হবে। এই সফ্টওয়্যার দশজন সাজবে, দশরকম অবতার নেবে, কোন একটা সোশাল ইস্যুতে স্মল টক করতে পারবে। কন্সিস্টেন্সি মেন্টেন করবে, কোনভাবে নিজেদের কন্ট্র্যাডিক্ট করবে না (যেটা একজন বসে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বললে হওয়ার চান্স খুব বেশী)।

    ফোর্স মাল্টিপ্লায়ার।
  • h | ১৪ জুলাই ২০১২ ১৮:০৮490007
  • যা শালা ঃ বিবিসি জে পি এম সি টা কেস টা বলছে ৫.৮ বিলিয়ন। বিজনেস স্ট্যান্ডার্ড কম বলছে কেন?

    http://www.bbc.co.uk/news/business-18829551

    http://www.bbc.co.uk/news/magazine-18826396

    আরেকটা প্রশ্ন হল, আগে দ্বিতীয় লিংকটা পড়ুন, কেউ উত্তর টা জানলে বলুন, টেকনিকালি লাইবর রেট এর জন্য শুধু একটা ব্যাংক এর তদন্ত হচ্ছে কেন। লাইবর এর যে বেসিক লজিক তাতে তো একা আন্ডার রিপোর্টিং করলে, সেটা সেই দিনের রিয়েল লেন্ডিং ডেটা থাকলে, ওম্বুডস্মান এর কাছে অলরেডি জমা পড়া কোন না কোন রিপোর্টে তো ধরা পড়বে। তাহলে কাউন্টার ফ্যাকচুয়াল ইনভেস্টিগেশন এর এর গল্পটা কি? মানে কেন তদন্ত হলে, এটা ভীষণ খুঁজে বের করতে হবে সেদিনে, যদি লস হয়ে থাকে একটা ডেরিভেটিভে, সেটা কতটা সেটা ক্যালকুলেট তো করতে পারার কথা। আমি বুঝলাম না। কেউ এই আর্গুমেন্ট টা দ্বিতীয় লিংক টা থেকে পড়ে বোঝাতে আগ্রহী?
  • Sibu | ১৪ জুলাই ২০১২ ২০:১৩490010
  • হানুর কোশ্নের উত্তর।
    ডিঃ আমি ফাইন্যান্সের জনতা না। নিজ দায়িত্বে বিশ্বাস বা অবিশ্বাস করিবেন।

    কোন কোন ফাইন্যান্সিয়াল রেট লিবরের সাথে পেগড, যেমন লিবর +- ২%। সেসব ক্ষেত্রে ডিফিকাল্টি হল লিবর কতটা ম্যানিপুলেট করা হয়েছে সেটা এস্টিমেট করা মুশকিল। মানে, লিবর ম্যানিপুলেট করা হয়েছে (মানে ব্যাংক রেট কম বা বেশী রিপোর্ট করেছে) সেটা জানা। কিন্তু আনম্যানিপুলেটেড লিবর কি হতে পারত (মানে ব্যাংকের কি রেট রিপোর্ট করা উচিৎ ছিল) তা জানা নেই। তাই অ্যাকচুয়াল ড্যামেজ এস্টিমেট করা কঠিন।
  • Sibu | ১৪ জুলাই ২০১২ ২০:২৩490011
  • কিছু কিছু ভ্যারিয়েবল লিবর রিলেটেড, কিন্তু ডাইরেক্টলি পেগড নয়। ধরুন আমি একটা ইন্স্যুরেন্স কিনেছি যে অমুক মর্টগেজগুলো ডিফল্ট করলে (বা না করলে) আমি টাকা পাব। এটাকে ক্রেডিট ডিফল্ট সোয়াপ বলে। লিবর বাড়লে (কমলে) মর্টগেজ রেট বাড়ে/কমে। সুতরাং ডিফল্ট রেট বাড়ে/কমে। তাতে ১। আমার ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়ে কমে, ১। আমার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজী ঘেঁটে যায়। কিন্তু পুটিং এ ডলার ফিগার অন মাই ড্যামেজ ইজ নট ইজি।
  • দ্রি | ১৪ জুলাই ২০১২ ২১:৩২490012
  • ঠিকই, লাইবর স্ক্যান্ডেলে ফাইনাসিয়াল টাইমসের মতে ১২ টা ব্যাঙ্ক ইনভলভ্‌ড। ইন ফ্যাক্ট, মরগ্যান স্ট্যানলি এস্টিমেট করেছে যে এদের মোট ফাইন এট্সেট্রা ২২ বিলিয়ানে গিয়ে ঠেকতে পারে, যার মধ্যে বার্কলে অলরেডি সাড়ে চারশো মিলিয়ান মত পে করেছে (লিংক আমি আগে দিয়েছি)। লাইবরের দেওয়া ইকনমিক টাইম্‌সে দেখলাম ১৬টা ব্যাঙ্কের কথা বলেছে। ইন্টারেস্টিং হল তাতে গোল্ডম্যান স্যাক্স নেই। তবে বাকি বড় বড় সব্বাই আছে, Bank of America, Citibank, HSBC, Deutsche Bank, J P Morgan, RBS, Credit Suisse, UBS। এটা মোটামুটি ক্লিয়ার যে রিগিংটা জয়েন্টলি করা হয়েছে। কারণ একা একা রিগিং করা একটু শক্ত। কিন্তু ঐ শিবুদা যা বল্লেন, প্রমাণ করা শক্ত, বিশেষ করে কতটা অ্যামাউন্টে রিগিং হয়েছে সেটা ধরা তো খুবই শক্ত। ডে টু ডে অ্যাকচুয়াল লেন্ডিং রেট খুঁচিয়ে বার করতে হবে ব্যাঙ্ক রেকর্ড থেকে। ইউরোপিয়ান অথরিটি এখন ইনভেস্টিগেট করছে। কিন্তু আমার মনে হয়না এরাও আসল কেচ্ছা বার করতে ইন্টারেস্টেড। ওরা নিজেরা ফাইন নেগোশিয়েট করে নেবে, বাকি কেচ্ছা চেপে যাবে। রিয়েল কেচ্ছা বেরোবে যখন যারা এই রেট ম্যানিপুলেশনে পয়সা খুইয়েছে, তারা কোর্টে যাবে। চুনো পুঁটিরা এইসব বড় বড় ব্যাঙ্কের বিরুদ্ধে কোর্টে যায় না সাধারণত। যদি না ক্লাশ অ্যাকশান হয়। কিন্তু এই ক্রাইসিসে বড় বড় ক্লায়েন্টও হয়ত পয়সা লুজ করবে। সিটি বা মিউনিসিপ্যালিটি পয়সা লুজ করতে পারে (যারা এখন একটা একটা করে ফেল করছে)। তারা কোর্টে যাবে।
  • দ্রি | ১৪ জুলাই ২০১২ ২১:৪৩490013
  • এবং হানুদার প্রথম প্রশ্নের উত্তরেঃ

    বিজনেস স্ট্যান্ডার্ড লসের শুধু একটা পার্ট রিপোর্ট করেছে মনে হচ্ছে। বিবিসিতে কিন্তু 5.8 এর দুটো ভাগ দেওয়া আছে,

    When the Wall Street firm first announced the loss at its chief investment office in May, it said it amounted to at least $2bn.

    However, in its latest financial results, the bank said that it had recorded a $4.4bn loss in the second quarter of the year due to the trading position, on top of a $1.4bn loss in the first three months of the year.

    তবে কে আর গুনে দেখছে বলুন। আরো কিছুদিন পরে এই ফিগারটি আরেকটু বেড়ে গেলেও আশ্চর্য্য হব না। আসল কথা হচ্ছে এতদিন চেপে রেখেছিল। এখন লসের বাব্‌লটা এত বড় হয়ে উঠেছে যে আর চেপে রাখা যাচ্ছে না। কিছুটা শো করতেই হচ্ছে।

    তবে এই ন্যাকামোগুলো আর নেওয়া যায় না।

    The bank also said it had found evidence that some traders may have been trying to hide their losses.

    It blamed the restatement on the fact that "certain individuals may have been seeking to avoid showing the full amount of the losses in the portfolio during the first quarter".

    সব দোষ ঐ একটি মাঝারি লেভেলের একটি রোগ ট্রেডারের। বড়কর্তারা একদম ফুলের মত নির্দোষ। বয়েস বাড়ছে বলেই বোধ হয়, আজকাল আর এইসব রসিকতা হাসিমুখে হজম করতে পারি না। মাথা গরম হয়ে যায়।
  • দ্রি | ১৪ জুলাই ২০১২ ২১:৪৮490014
  • মাদ্রিদে পুলিশের সাথে মারামারিতে ৭০ জন ইনজিওর্ড। কিছু ছবি ও ভিডিও।

    http://www.rt.com/news/riot-police-madrid-clashes-170/
  • দ্রি | ১৪ জুলাই ২০১২ ২১:৫৭490015
  • ও। ইন ফ্যাক্ট নিউ ইয়র্ক টাইম্‌সে দেখছি, জে পি মরগ্যান বলেছে, লস ৭ বিলিয়ানে গিয়ে ঠেঅতে পারে।

    JPMorgan Chase disclosed on Friday that losses on its botched credit bet could climb to more than $7 billion and that the bank’s traders may have intentionally tried to obscure the full extent of the red ink on the disastrous trades.

    http://dealbook.nytimes.com/2012/07/13/jpmorgan-says-traders-obscured-losses-in-first-quarter/?hp

    এ এক ধরণের স্লো স্ট্রিপটীজ, প্রথমে ২ বিলিয়ান, তারপর ৪.৪ বিলিয়ান, তারপর ৫.৮ বিলিয়ান, এখন আবার ৭ বিলিয়ান। ধাক্কাটা সইয়ে নেওয়ার সময় দেওয়া হচ্ছে আপনাকে।
  • S | ১৫ জুলাই ২০১২ ০২:০০490016
  • দ্রির 9:43 এর সেকেন্ড পার্টের সাথে একমত। সব ক্ষেত্রেই একটা স্কেপ গোট বের করার ধান্দা। এমনকি রেগুলেটররাও যে বসে বসে কি করে কে জানে?
  • S | ১৫ জুলাই ২০১২ ০২:০২490017
  • ও হ্যাঁ এই জেপি মর্গ্যানই লাস্ট বার মর্টগেজে ইনভেস্ট না করে খুব বাহবা পেয়েছিলো - ইনফ্যাক্ট তখন একটা গুড বয় ভাব নিতো।
  • S | ১৫ জুলাই ২০১২ ০২:০৫490018
  • আরো একখান কথা আছে - এইযে ব্যান্ক গুলো বলে ডেরিভেটিভে লস করলাম - এদের কাউন্টার পার্টিগুলো কারা - মানে জিরো সাম গেমে পয়সাটা কে বানাচ্ছে?
  • h | ১৫ জুলাই ২০১২ ০৯:৩১490020
  • দ্রি, থ্যাংক ইউ।
  • h | ১৫ জুলাই ২০১২ ০৯:৪৯490021
  • দ্রি, হ্যাঁ EIOPA যদি তার ডেটা দেখে বা ব্যাংক কে বাধ্য করে রিয়েল লেন্ডিং রেট নিয়ে নতুন ডিসক্লোজার দিতে তাহলে লস এস্টিমেট করা কঠিন না।

    ফাইন নিগোশিয়েট নিয়ে আমার নতুন কিছু বলার নেই।

    অন্য ব্যাংক সম্পর্কে কথা বার্তা মেডিয়ায় আসছে, কিন্তু কোনো সরকারি বা ওম্বুডস্মান এর ইনকোয়ারির অ্যাম্বিটে তারা আসছে কিনা জানতে চাইছিলাম, কারণ আমি এখনো সেটা সম্পর্কে শিওর নই।

    শিবুদা,হ্যাঁ ঠিক। আরে ফাইনান্স এর জনতা নই, জাস্ট শখ ও আহ্লাদ ;-)

    আমি আন্দাজ করছি যেহেতু সিডিএস ডেরিভেটিভ মার্কেট টা সিকিউরিটি কমিশন ইত্যাদির রিপোর্টিং এর বাইরে, অন্তত আগে তাই ছিল, এখন নাও হতে পারে, অ্যাকচুয়াল লাভ ও অ্যাকচুয়াল লোকশান দুটোকেই ব্লার করা যেতে পারে, তাতে যথাক্রমে ইনভেস্টর আর এনকোয়ারি দুটো কেই মুর্গী করা যায়। কিন্তু যেটা করা কঠিন হওয়া উচিত নয় (নট কাউন্টিং পসিবিলিটিজ অফ 'নিগোশিয়েশন') সেটা হল দুটো ফাইনান্সিয়াল ইয়ারের প্রাত্যহিক লিবোর রেট সাবমিশন আর প্রাত্যহিক না হলেও মোটামুটি রেগুলার অ্যাকচুয়াল লেন্ডিং ডেটা র একটা কম্প্যারেটিভ শিডিউল বার করা এবং তার পরে এক দুটো এক্জ্যাম্পল অ্যাসেট ক্লাস এর NAV রিপোর্ট তার সঙ্গে তুলনা করা।

    মানে জনস্বার্থে এনকোয়ারি আর নিগোশিয়েশন এর ডেটা প্রিপারেশন, দুটি মহত কাজেই এর কাছা কাছি কিছু মেথড হওয়ার কথা ;-)

    আমি ফাইনান্সে চুড়ান্ত অনভিজ্ঞ ও শেয়ার মার্কেটে আদৌ ইনভেস্ট না করা মুর্খ লোক হিসেবে ও জেনেরালি পার্সোনাল ফাইনান্সে ক অক্ষর নিষিদ্ধ হওয়ায় আমার আন্দাজ ভুল হতে পারেঃ-)
  • h | ১৫ জুলাই ২০১২ ১০:১৪490022
  • 'এগজ্যাম্পল' অ্যাসেট/ ফিনানিসিয়াল প্রোডাক্ট বললাম একটাই কারণে, কারণ মার্কেট কম্পিটিশন দেখিয়ে, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এর অ্যাকচুয়াল ক্যালকুলেশন তো বটেই, ভেরিয়েবল গুলো ও চেপে যেতে পারে ব্যাংক গুলো, সেই জন্য ইনভেস্টিগেটিং এজেন্সি কেও এস্টিমেট করতে গেলে, নিজের উদা ফাইনান্সিয়াল প্রোডাক্ট বানিয়ে নিতে হবে।
  • দ্রি | ১৫ জুলাই ২০১২ ২১:৫৫490023
  • আমার মনে হয় এসবের খুব বেশী নিটিগ্রিটিতে যেতে চাইলে ফাইনান্সের লোকজনকে ইনভল্ভ করাই ভালো। এখানে অনামিক বলে একজন আসতেন। ওনার কথা শুনে আমার মনে হত উনি হয়ত ফাইনান্সের লোক। উনি একবার ডেরিভেটিভের ম্যাথামেটিকাল বেসিস নিয়ে ডিফারেন্সিয়াল ইকুয়েশানে ভরপুর কিছু লিংক দিয়েছিলেন। অথবা, রঞ্জনদা, রূপঙ্করদার মত ব্যাংকিংএর ব্যাকগ্রাউন্ডের কেউ।
  • দ্রি | ১৫ জুলাই ২০১২ ২২:০৭490024
  • এসের কথাটাও ভাবার মত। কাউন্টারপার্টিগুলো কারা?

    একটা ব্যাপার লক্ষ করার মত। এত লসের পরও জে পি মরগ্যান কিন্তু নেট লাভ করেছে।

    Despite the revelation, JPMorgan also reported a surprisingly strong three-month net profit of $4.96bn.

    অর্থাৎ, যদিও কিছু ট্রেডে বড় লস খেয়েছে, অন্য জায়গা থেকে অনেক প্রফিটও করেছে। ইভেন, এমনও হতে পারে, অনেক ডেরিভেটিভ ট্রেডে এরা লাভ করেছে, আবার কিছুতে লস খেয়েছে। নেট লাভ করেছে। তাহলে প্রশ্ন হল, কেন এত ফলাও করে লসের গল্প ছাপা হচ্ছে মিডিয়ায়।

    এ ব্যাপারে আমার একটা সন্দেহ আছে। মনে হচ্ছে, ওরা এই লসটা ওদের অ্যাকাউন্ট হোল্ডারদের পাস করে দেওয়ার মতলব আঁটছে। যদি মিডিয়ায় এসে শুধু লাভের কথা বলত, আর অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা কেটে নিত, তাহলে অনেক প্রশ্ন উঠত। আর কাউন্টারপার্টিগুলো সম্ভবত অন্য বড় ব্যাঙ্ক, সভারিন ওয়েল্‌থ ফান্ড ইত্যাদি।
  • দ্রি | ১৫ জুলাই ২০১২ ২২:১৬490025
  • এদিকে পেরেগ্রিন ফাইনান্সিয়াল, যার চীফ সুইসাইড অ্যাটেম্‌ট নিয়েছিলেন, সেটা নিয়ে আরো কিছু তথ্য আসছে মিডিয়ায়।

    The chief executive of an Iowa-based brokerage firm admitted in a tell-all suicide note that he carried out an elaborate fraud scheme in which he embezzled at least $100 million from customers over two decades, federal investigators said Friday.

    FBI agents arrested Peregrine Financial Group Inc. Russell Wasendorf Sr. at a local hospital Friday and he appeared in federal court later in the day on charges of lying to federal regulators. Court documents detail a wide-ranging fraud scheme in which Wasendorf apparently fooled colleagues, customers and regulators by creating fraudulent financial records.

    http://www.foxnews.com/us/2012/07/14/iowa-based-ceo-admitted-to-200m-fraud-in-suicide-note-prosecutor-says/#ixzz20i5ibwGW

    ছোট্ট ব্রোকারেজ ফার্মে দুই দশক ধরে ফ্রড চলল, কেউ ধরতে পারল না। তাহলে কি বড় বড় ইনভেস্ট ব্যাঙ্কে ...
  • h | ১৫ জুলাই ২০১২ ২২:৩৫490027
  • দ্রি, ঠিকাছে। আমার আগ্রহ ছিল এই বিষয়টা তে, কারণ, যে ন্যারেটিভ আস্তে আস্তে মিডিয়াতে ফিড করা হচ্ছে এবং শেষ পর্যন্ত যেটা হয়তো একটা ডিফেন্স আর্গুমেন্ট হিসেবে পার্লামেন্টারি বা কংগ্রেসনাল কমিটি গুলো তে (যদি হয়) দাঁড়িয়ে যাবে যে লিবর যেহেতু নোশনাল রেট তাই লিংক্ড প্রোডাক্ট এ 'লস' এর পরিমাণ বের করা কঠিন, অতএব, ফাইন যা হবে গোটাটাই নেগোশিয়েসন এর ভিত্তিতে। আমার এই ধরণের কেস এ ডিফেন্স আর্গুমেন্ট প্রেডিক্ট করতে ভাল্লাগে, তাই আলোচনা করছিলাম ঃ-)
  • S | ১৫ জুলাই ২০১২ ২২:৪৭490028
  • এই লাইবরের কেসটার উপর ভালো কোনো লিন্ক আছে - তাহলে আমি চেস্টা করতাম ব্যাপারটা বোঝার। কারন মিডিয়াতে যা আসে তা নেহাতই বাচ্চাদের মতন করে লেখা থাকে বা কোম্পানী যা বলছে তাই ছেপে দেয়। ঐ জিনিস পড়ার থেকে না পড়া ভালো।
  • S | ১৫ জুলাই ২০১২ ২২:৫৫490029
  • To hide their institutions’ problems during the financial crisis, or often to boost their traders’ profits, bankers knowingly submitted false data for the calculation of the London Interbank Offered Rate, a benchmark interest rate that influences the value of hundreds of trillions of dollars in financial contracts around the world, including floating-rate mortgages, corporate loans and interest-rate swaps.
  • দ্রি | ১৫ জুলাই ২০১২ ২২:৫৬490031
  • খুব গোদাভাবে আমার মনে হয়, লাইবর এবং রিলেটেড ডেরিভেটিভ জনিত স্ক্যান্ডলটা ছোট্ট করে ওপেন করা হল মিডিয়ায়, যাতে করে বিভিন্ন ইনভেস্টাররা আসন্ন লস নিয়ে মানসিকভাবে প্রিপেয়ার্ড হয়ে যায়। শোনা যাচ্ছে টোটাল ডেরিভেটিভের অ্যামাউন্ট ৫০০ ট্রিলিয়ান ডলার প্লাস। আর পৃথিবীর জিডিপি ৬০ ট্রিলিয়ান ডলার মত। সুতরাং আনওয়াইন্ডিং হবে খুব সিভিয়ার। এই দু চার বিলিয়ানের যে গল্প চলছে সেটাকে স্টার্টারও বলা যায় কিনা সন্দেহ।

    বড় ব্যাঙ্কদের ডিসিপ্লিন করা আমার তো মনেই হয় না অ্যাজেন্ডার পার্ট ইভেন। ইওরোপিয়ান অথরিটি বলতে কারা? ইওরোর পার্লামেন্ট? ওদের কি কোন রিপ্রেসেন্টেটিভ অথরিটি আছে? আর ইসিবি। ওরা তো সেন্ট্রাল ব্যাঙ্কার। ওরা আর বন্ধু ব্যাঙ্কদের কেন ডিসিপ্লিন করতে যাবে? ডিসিপ্লিন করছি, ডিসিপ্লিন করছি ভাব দেখাবে কিছুদিন। মীনহোয়াইল, ব্যাংকগুলো অবসীন প্রফিট তুলবে, সব লস অ্যাকাউন্টহোল্ডারের ঘাড়ে চাপিয়ে দেবে। লসগুলোকে জড় করে একটা কি দুটো ব্যাঙ্ক ফেল করিয়ে দেবে, যেমন লীম্যানের সময় করিয়েছিল। আর বাকিগুলো আরো বড় মনোপলি হয়ে গেঁড়ে বসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন