এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:৩২725985
  • ওলা মানি ইত্যাদি সম্ভব হলেও করতে চাইবে না। টাকাটা ওয়ালেটে ধরে রাখতে পারলে ওদের লাভ।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:৩৬725986
  • এককদা, একটা অনুরোধ। প্লিজ, কোনো খিল্লি নয়। "কালো টাকার ওপর সার্জিকাল স্ট্রাইক ও তারপর " টপিকে দেববাবুর লেখাগুলো নিয়ে কিছু বলবে? জানতে চাইছি এরকম সত্যি হবার সম্ভাবনা আছে কিনা। মানে অফকোর্স, সেটা হয়তো কারু পক্ষেই বলা সম্ভব নয়, তোমার ভিউটা জানতে চাইছি।
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:৩৯725987
  • আগে পড়ি। এতো লেখা চারদিকে, কোন পাতায় আছে বলো।
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:০০725989
  • আচ্ছা যে সব বিক্রেতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তাদের পক্ষে সোয়াইপিং বসিয়ে ডেবিট কার্ডে টাকা নেবার ব্যবস্থা করা কতটা কঠিন বা সময়সাপেক্ষ কেউ বলতে পারে?
    অফিসের গায়ের মোমোওয়ালা জিগ্যেস করলেন। জেনে বলব বলে চলে এলাম তো।
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:০১725990
  • সোয়াইপিং মেশিন
  • pi | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:০৪725991
  • অবান্তর কেন হবে? কোন মহত উদ্দেশ্য আছে বা সাধিত হবে বলেই তো মনে করিনা।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:২১725992
  • রাতারাতি সম্ভব নয়, পারমিশনের চক্কর তো আছেই, তাছাড়া ওভারহেড আছে। আগে ক্রেতার ওপর ২% সারচার্জ নিত, তখনই ছোট দোকানে (যেমন মেট্রোগলিতে রহমত) বারণ করতো। এখন মনে হয় সেটা বিক্রেতার ঘাড়ে চাপিয়েছে, এখন ওদের আরোই চাপ।
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:২২725993
  • পড়লুম। কিছু কথা একদম ঠিক। এই কালো টাকা উদ্ধার করো, কালোবাজারি হঠাও এইসব যে নেহরুর ভূত এ নিয়ে কোনো দ্বিধাই নেই। এটা এদেশের লোক ভালো খায় এবং একটা এনভি ড্রিভেন পলিটিক্স এ এসব বলে ড্রাইভ চালানো যায়। এতে, মার্কেট ইকোনমির একরুদ্দি লাভ হয়না। নতুন করে আর কী বলবো।

    তবে কিছু ফ্যাকচুয়াল দিকে সমস্যা আছে ওনার লেখায়। যেমন ধরো ৬% এর হিসেবে টা। এটা সরকারি দপ্তর বলেছে কারণ এই না যে ৬% টা ঠিক হিসেব। কারণ টা হলো বই এম্পিরিকাল রেকর্ড ক্যালকুলেশন করে ওর বেশি হিসেবকে অফিসিয়ালি ধরা সরকারীদের পক্ষে সম্ভব না। তার মানে এটা নয় যে ওরা জানে না। বিলক্ষণ জানে। কিন্তু খাতায় কলমে দেখাতে পারবে না।

    ডাব্বা ট্রেডিং এর মার্কেট দেখো এই নোট ফিয়াস্কো শুরু হওয়ার দিন থেকে, বুঝতে পারবে। ডাব্বা পুরো হাঁসের পেছনে গেছে। এটা এমন একটা মার্কেট, বোম্বে এক্সচেঞ্জে যেদিন ২০০ কোটির ট্রেড হয় সেদিন ডাব্বায় ২ হাজার কোটি এইরকম। পুরোটা ব্ল্যাক এবং কোনো নিয়মমাফিক ক্যালকুলেশন দিয়ে সরকার এটা দেখতে পারেনা। শুধু শেদি ট্রেডার রা জানে।

    আরও মজা হলো, লাস্ট ফিউ ইয়ার্স এ এই ধরো কংগ্রেস যখন কোনঠাসা, প্রপার্টি প্রাইস ধসছে তখ প্রচুর ফ্যান্সি প্লাটফর্ম খুলেছে যারা তোমাকে ইন্ডিয়াতে বসে নিউয়র্ক বা লন্ডনে মার্কেটে ট্রেড করার সুযোগ দেবে বলে। এগুলোও বেসিক্যালি গ্লোরিফায়েড ডাব্বা কারণ ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেগুলেশনের কাছে এদের কোনো হিসেব নেই।

    তো মোদীর ডিসিশনে এদের বিপুল গাঁড় ফেটেছে। আরও ফেটেছে তাদের, যেমন নাম করতে পারবো না কিন্তু ইঙ্গিতেই অনেকে বুঝবে, বাংলাদেশের পার্টে হাওয়ালা যারা দেখে দুবাই এর সঙ্গে সম্পর্ক রেখে তারা ভালোই জমি হারিয়েছে । যদিও ওদের লেভেলে ক্ষতিটা বড় হলেও সাময়িক আবার আগামী এক বছরে গুছিয়ে নেবে। এগুলো কিন্তু ওই ৬% এর মধ্যে নয়। অর্থাৎ পার্সেন্ট টা ৬ এর বেশিই।

    দেববাবু বলেছেন মোদী কালো ব্যবসা কে টার্গেট করেন নি। এটাও একটু আলগা কথা। কারণ ওভাবে ইন্ডিয়াতে কীভাবে তুমি কালো ব্যবসা টার্গেট করবে ? মোস্ট অফ দি কেসেস আলাদা করে কালো ব্যবসা হয়না একদম এই ডাব্বার মতো ফুল্লি কালো ব্যবসা বাদ দিলে। যেটা হয় তা হলো সাদা ব্যবসার ইনফ্রেকে কাজে লাগিয়েই কালো লেনদেন। এটা যার কাছেই একটা রানিং সাদা ব্যবসা আছে সে করতে পারে। একে চেক্স এন্ড ব্যালান্স করা যায় বড়োজোর, বন্ধ করা অসম্ভব। আর যেটুকু সম্ভব সরকার চেষ্টা করেছে কেয়াইসির কড়াকড়ির মধ্যে দিয়ে। একচুয়ালি কালো টু সাদা হয় কীকরে (সবক্ষেত্রে না) ? হয় মিউচুয়াল ব্যাড ডেটের মধ্যে দিয়ে। এই মিউচুয়াল ব্যাড ডেট তুমি আমি মিলেও জেনারেট করতে পারি। সরকারের কোনো ক্ষমতা নেই ধরার যদি না অনলাইন সিস্টেম -কেওয়াইসি ট্র্যাকিং এসব করে ফিশি প্যাটার্ন ধরে ধরে আমাদের এসে কোয়ারি করে ইনকাম ট্যাক্সের লোক, যে মশাই আপনার আর রোবুর এতো মিউচুয়াল ব্যাড ডেট কোদ্দিয়ে আসে ? এদিকে দুজনেই খাচ্ছেন যাচ্ছেন দিব্য আছেন !! এর বেশি সরকার কেন সরকারের বাপ কিছু করতে পারবে না। তাই সরকার একটা চূড়ান্ত আর্সোনিস্ট স্টেপ নেয় যে ডিমনিটাইস করে দাও, আরশোলা নিজেই গত্ত্ব থেকে বেরিয়ে আসবে নয় মরে যাবে।

    কিন্তু এটাকে ভালো দিক বলা যায় ? আই ডোন্ট থিঙ্ক সো। যারা কালো টাকা - কালো হাত গুঁড়িয়ে দাও বলে চেঁচায় তাদের খিল্লি করার ইচ্ছে নেই, তুমি বারন করেছো .....কিন্তু এই কালো টাকা ও অর্থনীতি আমাদের দেশে একদম অঙ্গাঙ্গী জড়িত। এখানে এঁড়ের পোকা মারতে গিয়ে এঁড়ে মরে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখানে বরং ইনসেনটিভ নিয়ে -প্রসেস ক্লারিটি বাড়িয়ে কালো টাকা ডিক্লেয়ার করার সুযোগ দিলে অনেক বেশি লাভ আছে।

    দেববাবু আশংকা প্রকাশ করেছেন যে দাঙ্গা লাগবে, আমি সেটা করছিনা, কারণ আগেই আলোচনা হয়েছে নতুন নোট - ইউপিআই ইত্যাদি নিয়ে এই পুরো সিচুয়েশন আগামী কয়েক মাসের মধ্যে সামলে নেবে সরকার। কিন্তু ওই আরকি, গুচ্ছ গুচ্ছ সাধারণ মানুষের ভোগান্তি, চিকিৎসা বিভ্রাট ইত্যাদি।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:২৬725995
  • বারণ করেছি নাকি!! উত্তেজনার বসে বারণ করে থাকলে সেটা একেবারে বাজে ভুল। মানে রেগে যেতে পারি, আবাজ দিতে পারি, গাল দিতে পারি। বারণ করার ইনটেনশন ছিল না।
    বক্তব্য বোঝা গেলো।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩০725997
  • * এমন কী
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩০725996
  • দমু, এদিক ওদিক গুগল করে যা বুঝলাম সহজ কিছু নাই।

    সবচেয়ে সহজ হল লোকজনকে বলা ইউপিআই দিয়ে ট্রান্সফার কর। কিন্তু সমস্যাটা হল এলিট জনতারাই এখনো ইউপিআই নিয়ে ওয়াকিবহাল নয়।

    একেবারে পুঁদিচ্চেরি কেস করে রেখেছে। গোটা এক বছর ধরে ইউপিআই নিয়ে প্রচার চালিয়ে তারপরে সামনের বছর এই সময় সার্জিকাল অ্যাটাক করলে এমনকী উৎপাটিত হত সেইটাই বুঝছি না।
  • ভবানী চাটুজ্যে | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩২725998
  • “ এখানে এঁড়ের পোকা মারতে গিয়ে এঁড়ে মরে যাওয়ার সম্ভাবনা প্রবল। ” সত্যি এমন হলে মন্দ হয়না। বহুদিন জমাট মজা দেখা হয়না।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩৩725999
  • তদ্দিনে ইউপি আর পাঞ্জাবের ভোট হয়ে যেত। এই গান্ডুটা হলি-বলি-টলি ইঃ দুনিয়ার সব স্টারদের ভাত মারার ক্ষমতা রাখে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩৫726000
  • হতচ্ছাড়া আজও দাবী করেছে যে গরীব লোকজন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, শুধু করাপ্টরা হল্লাগুল্লা করছে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩৬726001
  • সে ও নিজেই হল্লাগুল্লা সবচেয়ে বেশি করছে।
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩৮726003
  • হুঁ আমিই তো ইউপিআই সেটাপ কাল করলাম। তাও IDBI কব্জা কত্তে পারলাম না, কী যেন সব গোলমাল হল। ওদিকে ওরা নাকি Issuer
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৩৮726002
  • রাইট। ওই ভোটগুলোই উদ্দেশ্য।
  • pi | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৪০726004
  • রোবু। লেখাটা নিয়ে আলোচনা পারলে লেখার নিচেও দিয়ে দিস
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৪২726007
  • আনন্দ
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৪২726006
  • ডাব্বা ট্রেডিঙোলাদের সত্যিই খুব বাজে অবস্থা। আমাদের অফিসে বেশ কিছু লোকজন করে। তাদের মধ্যে কেউ কেউ আবার শরদ পাওয়ারের কতটা ফেটেছে সেই নিয়ে আনদ করছে।
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৪৩726008
  • মোমওয়ালা কে বলুন, একটা ব্যানার টাঙিয়ে দিতে যে ইউপিআই দিয়ে পেমেন্ট করলে এক প্লেটের দামে দেড় প্লেট মোমো। এলিটরা ইন্সটল করে নেবেন। এসব ফুডে যা লাভ লাভ থাকে তাতে ক্ষতি হবেনা।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ১৭:৪৫726009
  • অ্যাজ অফ নাও, মোমোওয়ালার স্মার্টফোন আর অন্তত থ্রীজি কানেকশন লাগবে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ১৮:২৭726011
  • মোমোওলার স্মার্টফোন না হলেও চলবে মনে হয়, ফিচার ফোনে এসেমেস কনফার্মেশন পেলেই হবে। ব্যাংকে গিয়ে নোটিফিকেশনের জন্য যে থ্রেশোল্ড ভ্যালুটা আছে সেটা রিমুভ করতে হবে। ব্যাংকের দু পয়সা আয় হবে এই সুযোগে।
  • b | ১৪ নভেম্বর ২০১৬ ১৮:২৭726010
  • পোঁদে আগুন লাগলে ঠিক করে নেবে।
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ১৮:৪৫726013
  • এইটা রইল।

  • সিংগল k | ১৪ নভেম্বর ২০১৬ ১৮:৫৯726014
  • @এককদা- সাড়ে চারটে
    ডিপ লিংকিং করে হয়ত সম্ভব। ডকুমেন্টটা দেখব নাহয়। যদি হয় তবে আপনার অনুমান ঠিক, ইউজার বেস বাড়াবার জন্য গেটওয়ে ওপেন করছে না।

    @দমদি IDBI প্রসঙ্গে-
    ওরা কাগুজে ইস্যুয়ার। ওদের এখনো UPI নেই। SBI এর মত। সিকিদা যেমন বললেন। আজ ওদের সেটাও সারাদিনই ডাউন।
    পয়েন্ট অব সেল সোয়াইপিং মেশিন নিয়ে দু একটি কথা জানি। ফোন থেকে লিখছি, তাই সময় লাগবে।
  • সিংগল k | ১৪ নভেম্বর ২০১৬ ১৯:৩১726015
  • POS সোয়াইপিং মেশিন-
    পেতে গেলে সংশ্লিষ্ট ব্যাংকে একটি কারেন্ট একাউন্ট থাকতে হবে। বিভিন্ন ব্যাংকের যন্ত্রের দাম বিভিন্ন। SBI সবচে সস্তা। ফোন লাইনে লাগালে কোন মাসিক ভাড়া লাগে না। GPRS এ মানে মোবাইল/ওয়্যারলেস নিলে মাসিক চার্জ লাগে। প্রতি ট্র্যানজাকশনে ডেবিট কার্ড হলে দেড় পার্সেন্টে এবং ক্রেডিট কার্ডে সর্বাধিক তিন পার্সেন্ট কাটে। যত বেশী ইউজ তত কম কাটে। টাকাটা যার ঘরে এল তার থেকে কাটে। এক্ষেত্রে মোমোওলার। ডেবিট কার্ডে চার্জ ফিক্সড ওই দেড়, কিন্তু ক্রেডিট কার্ডে কাার্ড টু কার্ড ভ্যারি করে। ম্যাক্স তিন।
    বিজনেস কারেন্ট একাউন্ট না হয়ে ইন্ডিভিজুয়াল প্রফেশনাল কারেন্ট একাউন্টেও কোনো কোনো ব্যাংকে POS নিতে দেয়।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৯:৩৮726017
  • পড়ে মনে হচ্ছে ফোনলাইন দিয়ে একসেস করলে কার্ডে মানে ট্রানজাকশনে টাকা কাটে না। তা কিন্তু নয়। ট্রানজাকশনে সবসময়েই টাকা কাটে। ল্যান্ডলাইনে মাসিক চার্জটা শুধু লাগে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন