এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:৩২608662
  • খেলা শেষে আসফাক অ্যান্ড কোং রেফারিকে মারতে যায়। উত্তরে রেফারি আসফাককে লাল কার্ড দেখান। তাতে উত্তেজনা আরো বাড়ে। ওদের কোচকেও দেখা যায় জড়িয়ে পড়তে। একটা সময় কর্মকর্তাদের সাথেও হাতাহাতি শুরু হয়। ওদের ডিফেন্সের একজন প্লেয়ার চেঁচিয়ে বলছিলো "ইউ ওয়ান্ট টু ফাইট?"। এরপর একজন এসে ক্যামেরা ঢেকে দ্যায়। এইভাবে মিনিট খানেক চলার পরে আসফাকই আবার দলের সবাইকে শান্ত করার চেষ্টা করে।
    এই গোটা ঘটনার আসেপাশেও ভারতীয় ফুটবলাররা ছিলোনা। সবটাই টিভি ক্যামেরায় ধরা হয়।

    সত্যিই খেলা দেখা যাচ্ছিলোনা। স্রেফ আসফাকের প্লে অ্যাকটিং আর রেফারিকে প্রেশারাইজ করাটা সহ্য করতে না পেরে পুরো খেলাটা বসে বসে দেখলাম ভারতকে জিততে দেখবো বলে। অর্ণবের গোলটা বেশ হালো।
    এই দলের বেশিরভাগ প্লেয়ারকে ফুটবলার বললে ফুটবলের অপমান হয়। রবিন সিং, জেজে, এদের মত ট্র্যাশ কমই দেখেছি। জেজে একটার পর একটা শট বাইরে মেরে গেল। নবি মেহতাব বাদে বাকি কেউই উল্লেখযোগ্য না।
  • + | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১০:০০608663
  • ভারতের এখন এক নম্বর স্ট্রাইকার কেউ থাকলে সে সাবীথ, বেচারার দুর্ভাগ্য কোভারম্যান্সের সুনজরে নেই। আর রবিন দিং এর থেকে মননদীপ, এমনকি এখনকার অসীম বিশ্বাসও ভালো।

    আসফাকের খেলা আগে দেখেছি। খুব ভালো, জেনু ভালো প্লেয়ার। কাল ২ন্ড হাফ দেখিনি, তাই বলতে পারবনা। মাথা গরম করে খেলার প্লেয়ার নয়। তবে এই ক্রেডিট মেহতাব-গৌরমাঙ্গীকে দিতে হবে। ফার্স্ট হাফে আসফক বল ধরলেই মেহতাব যেভাবে ট্যাকল করে গেছে, তাতে যেকোনো ভালো প্লেয়ারের টেম্পারমেন্ট নষ্ট করে দেবে। মেহতাব অনেকদিন বাদে বেশ খেলছে।

    অরণ্যদা, এটা হাউটনের স্ট্র্যাটেজি। মনে আছে, এশিয়া কাপে সাউথ কোরিয়ার সাথে খেলা, হাউটন স্ট্রাইকারে নামিয়েছিল অভিষেক যাদবকে (৬ফুটের উপর লম্বা, সে এখন মুম্বর এফসিতে স্টপারে খেলে)। সে নামি কোরিয়ার বেঁটে প্লেয়ারদের উপর থেকে হেডে বল নামাবে। রবিন সিংকেও সেরকম কিছু ভেবেই হয়ত রেখেছে।

    টিমে আরেকজন বাঙালীও আছে, চেঞ্জে জুয়েল (কেন যে চান্স পায়!!)
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৩৫608664
  • এমনিতেই দেশে ভাল প্লেয়ার বাড়ন্ত, তার ওপর কোচ আর ফেডারেশনের একচোখোমী :-(
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১০:৪৮608665
  • ও হ্যাঁ স্পাইডারম্যানের কথা বলা উচিত। সামান্য সামান্য শটও সে লাপিয়ে ঝাঁপিয়ে বাঁচায় গড়াগড়ি খেয়ে, সাধারণ সেন্টার বা কর্নার দুমদাম ফিস্ট করে দেয় কে কোনদিকে আছে না দেখে। সেই লুজ বলগুলো আবার অপোনেন্টেরই পায়ে বা মাথায় পড়ে। এরে নিয়া কি হইচই! গ্যালারি আসলে খেলারই অংশ সেটা এরে না দেখলে বিশ্বাস হইবো না।
  • ঊমেশ | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৮608666
  • কোভার্ম্যান্স তো বলেই দিয়েছে "জেতাটাই তো আসল, কেমন খেললো, কে খেললো, তাতে কি আসে যায়।"

    তাদের তো আজ চুপ থেকে শুধু আনন্দ করা উচিত, বিশেষ করে আমি তাদের কথা বলছি, যারা চেলসী'র সাথে বেয়ার্ন'এর খেলা থাকলে, চেলসী কে সাপোর্ট করে কথা বলে।
  • + | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১২:৫৬608667
  • উমেশদা কি আমাকে বলল!! কে জানে হবে হয়তঃ)

    সুব্রত পাল আগে এরকম ছিলোনা। এশিয়া কাপের খেলা, বা পুনে এফসির হয়ে ওর খেলা দেখলে বুঝতে। ওর ফর্ম পড়ছে, তাই গ্যালারী বাড়ছে।
  • Tim | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৫:০৪608669
  • সুব্রত পালের খেলা তো অনেকদিন ধরেই দেখি। গান্ধীর এরকম কেন মনে হলো যে ফলো করিনা?
    ভালো কীপার, ঠিক আছে। কিন্তু যত হইচই তত ভালো কি?
  • potke | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:২৭608670
  • বছর খানেক হল ফর্ম পড়েছে টিম। নাহলে তার আগে দুর্দান্ত কিছু খেলা আছে।
  • + | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৪608671
  • এশিয়া কাপে দুর্দান্ত খেলেছিল (যখন স্পাইডারম্যান নাম দেয়)। ২০১১তে আই লীগের মাঝপথে চোট পেল, তার আগে অব্দি কিন্তু বেশ খেলেছে। আর এখন ফর্ম পড়ছে। আগেরবার ইউনাইটেড স্পোর্টস মানে প্রয়াগের ২ন্ড গোলকীপার ছিল। ফলে এই মুহুর্তের ফর্মে ভালো নয়।

    পুনে টিমটাকে ২-৩বছর একা টেনেছে অনেক ম্যাচে
  • ঊমেশ | ১০ সেপ্টেম্বর ২০১৩ ১৮:০২608672
  • সুব্রত পাল এর বয়স কত?
    খুব বেশী বয়স তো নয়, বিশেষ করে কিপারের জন্যে। ৩২-৩৫ এর পর তো কিপার রা আরো ভালো খেলে।

    যে টিম পুরো ম্যাচে ২৫% বল পজিশন রাখে সেই টিম নিয়ে কথা বললে তো আওয়াজ খেতে হবে। আজ তো ওডাফা বাদেও মোবা দারুন খেলছে, চার গোল।

    লাস্ট দুটো লাইনটা গান্ধী কে।
  • + | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৭608673
  • বয়েসের জন্য নয়, ওর পারফর্মেনস শেষ ২বছরে চোটের পর থেকেই খারাপ। আমি তো গোলকীপার নই, আর কি চোট সেটাও ভুলে গেছি। কিন্তু চোটের পর থেকেই খারাপ খেলছে। এই অবস্থায় পুনের মত টিমে থেকে নিজেকে ম্যাচ ফিট করলে ভালো করত, তা না করে একটা গোটা বছর প্রয়াগের বেঞ্চে বসল, এখন আইপিএলে নাম লিখিয়ে প্র্যাকটিশে নেই। এই খাজা গোলকীপিং এরই কারণ

    @উমেশদা,

    বেয়ার্ণ-চেলসী ম্যাচে চেলসীর চেকের খেলা ভালো লেগেছিল বলেছিলাম। (চেলসীর খেলা নয়)। আর টোরেস তো আমাদেরই ছিল, অন্য সেন্টু আছে।

    "কিন্তু হাজার আওয়াজ দিলেও টোরেস গোল করলে বেশ লাগেঃ)

    চেকের গোলকিপিং এর জন্যই খেলাটা দেখা যাচ্ছিল।"

    আর বলেছিলাম, অস্কার-মাটা-হ্যাজার্ডের জন্য চেলসীর খেলা এখন দেখা যায়।
    "চেলসী টিমে অস্কার-মাটা-হ্যাজার্ডের জন্য আগেরবছর দেখতে বেশ লাগছিল। কিন্তু মোরিনহো এসেই মাটাকে বসিয়ে রাখা শুরু করে দিল।"

    শেষ অব্দি আমাকে চেলসীর দলে ফেললেঃ( ক্ষি দুক্ষ ক্ষি দুক্ষ!!!

    আজ ওডাফা ছাড়া ৪ গোল। তার চেয়েও বড় কথা, আজই সাবীথের গুণগান করছিলাম, আজই সে দু'গোল দিল। কাটসুমি বেশ খেলল। নতুন প্লেয়ারগুলোর মধ্যে আদিল খান বেশ ভালো খেলল
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৩608674
  • আজকালে সুরজিৎ সেনগুপ্ত টিম আর গান্ধী-র মতই লিখেছে - হাস্যকর, বিরক্তিকর ফুটবল, বসে দেখা যায় না। একমাত্র রহিম নবি-কে দেখে মনে হয়েছে ফুটবল-টা খেলতে চায়, পারেও।
    শিবঠাকুরের আপন দেশে সেই নবি-ও অবশ্য বেশ কটা ম্যাচে চান্স পায় নি।
    অন্য প্রসঙ্গে, গান্ধী, টিম - এদের সাথে মাঠে নেমে খেলতে ইচ্ছে করে, সবাই এত দূরে দূরে থাকে ..
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৪608675
  • রেলের তো বেশ ভাল টিম, লিগে খেলছিলও ভাল, তাদের ৪ গোল দিয়েছে - গুড জব মোবা !
  • ঊমেশ | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০২:০০608676
  • এবারে আবার নেদারল্যান্ড্স প্রথম ইউরোপের টিম হিসাবে বিশ্বকাপ-১৪ তে জায়গা বানালো।
    ইতালীও আজ কনফার্ম হতে পারে।
  • ঊমেশ | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০২:১৬608677
  • ব্যারোতেলি, পিরলো'রা বিশ্বকাপে গেলো।
    এবার মেসি দের পালা। ভোর রাতে জানা যাবে।

    ল্যাম্পার্ডের ১০০ তম ম্যাচ তেমন কিছু জমলো না।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১৩ ০৮:২৯608678
  • রবেনকে আবার দেখতে হবে ভেবেই মনটা খিঁচড়ে গেল।

    অরণ্যদাকে,
    এখানে ইউনির স্টুডেন্ট আর ফ্যাকাল্টি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটে একটা টুর্নামেন্ট হবে বলে শোনা যাচ্ছে। সামনের সপ্তাহ থেকে প্র্যাক্টিস। ঃ-)
  • ঊমেশ | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪২608680
  • ছড়ু রেফারীংঃ
    খেলা শুরু হয়ে গেছে গোলকিপার মাঠে নেই,
    কালকের ম্যাচে।

    Goalkeeper misses kick-off in Macedonia-Scotland game

    http://www.bbc.co.uk/sport/0/scotland/24042042
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১৩ ১৯:১৩608681
  • ফাইনাল ভালো হচ্ছে। খেলা দেখা যাচ্ছে আজকে। অনেক বেশি চেষ্টা ভালো খেলার ভারতের। শুধু সুনীল ছেত্রী কেন এখনও বাইরে কেজানে। আপাতত আমরা এক গোলে হারছি, অথচ ট্র্যাশ স্ট্রাইকারদুটো না থাকলে স্কোরলাইন আমাদের পক্ষে ২-১ হয়। অন্তত তিনটে সহজ সুযোগ নষ্ট হলো। সেকেন হাফ কেমন হয় দেখি। কোনমতে গোলটা শোধ হলেই খেলাটা জমে যাবে।
  • + | ১১ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪০608682
  • এই জালি কোচটি কি ভেবেছে কে জানে? ফাইনালে সুনীল চেত্রীকে ৬০মিনিট বসিয়ে রাখার কোনো মানে হয়!! ও নামার পরই টিমটা খেলল। অন্তত গোল করতে পারে এমন ব্যাপার হল।

    আজ কিন্তু টিমটা অনেকটা ভালো খেলেছে আরাতা আর সুব্রতকে বাদ দিলে। জেজে তবু চেষ্টা করছিল। রবিন সিং খুব জালি খেলেছে, তবু হেডগুলো নামাচ্ছিল।
  • potke | ১১ সেপ্টেম্বর ২০১৩ ২১:০১608683
  • মাঝমাঠে বল ধরে ৩-৪ গজের ফরওয়ার্ড স্পেস তৈরী করার লোক নেই-তবু লালকমলকে খেলাবেনা। দুটো সাইডব্যাক সেভাবে ওভারল্যাপেই গেলনা,আর স্টপারদের যা ছিরি! দীপক এখনো এদের থেকে ভালো খেলে দেবে।
  • Tim | ১১ সেপ্টেম্বর ২০১৩ ২১:০৪608684
  • একদম। আরাতা খুবই বাজে প্লেয়ার। আগেরদিন ভাবলাম একদিন হয়ত বাজে খেলেছে। এরকম বিদেশীকে জামাই আদর করে নাগরিকত্ব দেওয়ার কি মানে?
    জেজে কোন প্লেয়ারই না। রবিন সিং একটাই উদ্দেশ্য নিয়ে মাঠে ছিলো, তাহলো ধাক্কাধাক্কি করা। সেই কাজটাই খালি করে গেল।
    সুনীল ছেত্রী আজ ভালো খেলেছে। কপাল খারাপ আর কোচ বসিয়ে রেখেছিলো অতক্ষণ, নইলে হয়ত গোল পেত।
    আর আগেরদিন স্পাইডারম্যানের বল অপোনেন্টের পায়ে ফেলার কথা লিখলাম, আজকেই সেকেন্ড গোলটা ঐভাবে হলো। ফার্স্ট গোলের সময় ডিফেন্সের চারজন লুটোপুটি খেলো এমনি এমনি। যাই হোক মালদ্বীপকে হারিয়েছে সেই অনেক আফগানিস্তানকে হারিয়ে দিলে এদেরই কয়েক লাখ টাকা করে দাম বেড়ে যেত। সে বড়ো না ইনসাফি হতো।
  • cb | ১১ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৮608685
  • গোটা টিমটা ৩ টে গোল করেছে, ৫ টা মত ম্যাচ খেলে!!!! লাল কে কি নিয়ে গেছিল?
  • potke | ১১ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৫608686
  • যারা কলকাতা থাকেন লালকে চুল কাটার পরামর্শ দিন--তাতে যদি ডাক পায়!
  • + | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০০:১৭608687
  • লালকে ডাকেইনি। লালের যখনই চুল বড় হয়, তখনই ভালো খেলে।

    আরাতাকে বাদ দিলে টিমে আরেকজন মিডফিল্ডার ছিল, জুয়েল শেখ, সে খেললেও একই জিনিস হত।

    নবী তাও ওভারল্যাপে উঠছিল, নির্মল ছেত্রী একেবারেই ওঠেনি। আর আফগানিস্তান বেশ ভালো টিম, ওদের ঘড়োয়া লীগ হয়না বলে বেশিরভাগই ইউরোপে খেলে। আমাদের প্লেয়ারগুলো যে কবে যাবে!!
  • aranya | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:০৪608688
  • টিম, খুবই খুশি হলাম শুনে। চুটিয়ে খেল, ফাটিয়ে খেল, কাজাক-দের দেখিয়ে দাও যে বাঙালীরাও ফুটবলটা খেলতে পারে :-)
  • aranya | ১২ সেপ্টেম্বর ২০১৩ ০৭:২২608689
  • চূড়ান্ত অপদার্থ, করাপ্ট ফেডারেশন আর তাদের ধরে আনা দুনম্বরী যত বিদেশী কোচ - মেজাজ খিঁচড়ে যায় দেখলে। সবাই নিজের পছন্দের লোক খেলাবে, প্লেয়ারের কোয়ালিটি বিবেচ্য নয় - স্বজনপোষণ চলছে, চলবে। মিলোভান ছাড়া পাতে দেওয়ার মত কোন বিদেশী কোচ দেখেছি বলে মনে পড়ে না। সুনীল ছেত্রী-কে ৬০ মিনিট অব্দি বসিয়ে রাখাটা হাইট, খামখেয়ালীপনার একটা লিমিট আছে। মিনিমাম ফুটবল বুদ্ধি নেই, এই কোভারম্যান্স নাকি আবার বড় প্লেয়ার ছিলেন ..
  • + | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩১608691
  • ছোট্ট প্রশ্নঃ আনন্দবাজার কি খেলা দেখে রিপোর্টিং করে?
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৪608692
  • আবাপ এবং আবাপে যেসমস্ত বিশেষজ্ঞরা লেখে তারা অনেকেই হয় খেলা দেখেনা বা টিভি মিউট করে দেখে। এই কদিন আগেইইউ এস ওপেন ডাবলস সেমিফাইনাল নিয়ে জয়দীপ মুখার্জ্জির ভুলভাল লেখা পড়ে মনে হলো।
  • Tim | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৩৮608693
  • রবিন সিং আগের দিন প্রভূত ক্যাওড়ামো করেছে। যখনই অপোনেন্টের কেউ আহত হয়ে পড়ে থাকছিলো আর মাঠে জলের বোতল আসছিলো তখনই সে গিয়ে আইসবক্সের থেকে জল নিয়ে খাচ্ছিলো। শেষে একবার একজন আফগান প্লেয়ার ওকে কিছু একটা বলে, তারপর ওদের ক্যাপ্টেন এসে হেসে রবিনের মাথায় হাত বুলিয়ে দেয়।
  • + | ১২ সেপ্টেম্বর ২০১৩ ১১:৪৭608694
  • রবিন সিংকে এই করতেই নামিয়েছিল। খেলা উপলক্ষ্য হলে আমি মোহনরাজকেও নামাতাম রবিন সিং-এর জায়গায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন