এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৬৯৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:২৭725952
  • রোবু খানিক তিক্ততা থেকে বলেছে "মধ্যবিত্ত আবার ঘুরে যাবে"। অন্তত আমি তাই বুঝলাম। আর সত্যিই নিজের বেসিক চাল ডাল মাছের যোগান ঠিকঠাক হয়ে গেলে সত্যিই সম্ভবতঃ "ঘুরে যাবে"।

    সে যাই হোক মানুষের এই চরম হেনস্থার মধ্যেও মমব্যানের লেভেল অব ডেসপারেশান দেখে আমার মজা লাগছে। মহিলা যে কি ক্যাঁচাকলে পড়েছেন সে ওনার একবার রাজ্য সিপিএম একবার ইয়েচুরিকে ফোন করা দেখে বুঝছি।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৩৮725953
  • কাল এখানে একটা ভিডিও দেখিয়েছিলাম, কেউ দেখে নি মনে হচ্ছে। ওটা কনসোলিডেটেড অ্যাঙ্গার। দেখলে সমস্ত পেয়ে যাবে পাই - কাস্টমারকে পাকিস্তানি বলা আর তারপরে বাকি কাস্টমারদের সমবেত প্রতিবাদ, এর পর একজন গুজরাটির বক্তব্য - অমিত শা, তুমি আর আমি একই মহল্লায় বড় হয়েছি, আমি তোমাকে বলছি, একটাবার কম্যান্ডো না নিয়ে এইখানে এসো, নভরঙ্গপুরা এলাকার চৌরাস্তায়, আমি তোমাকে বলছি, তোমাকে জামাপ্যান্ট খুলিয়ে দৌড় করাবে এখানকার মানুষ - অমিত শা, ক্ষমতার দম্ভ এত বেশি দেখিও না।
  • সিংগল k | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৪০725955
  • কোনদিকে ঘুরবে সেটা নিয়েই আমার দুশ্চিন্তা।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৪০725954
  • UPI চলছে একুশটা ব্যাঙ্কে। স্টেট ব্যাঙ্ক এর মধ্যে নেই। এলাহাবাদ ব্যাঙ্ক নেই। কর্পোরেশন ব্যাঙ্ক নেই।
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৪১725956
  • হ্যাঁ ওটা দেখেছি সিকি। বলা হয় নি, আমি আবার বাড়ীতে পাঠালাম লিঙ্ক।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৪৯725957
  • সিকিদা স্টেট ব্যঙ্কে বোধহয় হয়েছে। স্টেট ব্যাঙ্কের মোবাইল অ্যাপের মানে এনিহ্যোয়ারের Banking>Transfer>Quick transfer অপশনটি তো আমার UPI এর ইন্টারফেজ বলেই মনে হচ্ছে।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৫২725958
  • ওহো, সিকিদার তো এসবিবিজে। এসোসিয়েটেড ব্যাঙ্কের অ্যাপটিতে এখনও হয় নি। তাই সিকিদা পাচ্ছেন না। চারিদিকে কনফিউশন!!!
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৩:৫৪725959
  • কেউ আলো দেখাবার নেই সবাই ঘোলা জলকে আরও ঘোলা করতে ব্যস্ত। বুজি, মিডিয়া, গুরু সব্বাই।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:০১725960
  • নাঃ। ওটা এসবিআইয়ের নিজস্ব QR Code বেসড ট্রান্সফার হতে পারে, কিন্তু ওটা ইউপিআই নয়।

    প্রথমত, ইউপিআই একটা ইউনিভার্সাল ইন্টারফেস, যে ব্যাঙ্ক ওটা ইউজ করবে তারা UPI লোগো অবশ্যই ইউজ করবে, ইরেসপেক্টিভ অফ ব্যাঙ্ক। লোগোটা একটই, সবার জন্য। এসবিআইতে ওই লোগো নেই।

    দ্বিতীয়ত, UPIতে QR কোডের গল্পই নেই, ওখানে একটা ইমেল অ্যাড্রেসের মতন দেখতে অ্যাড্রেস তৈরি হয়, achal.siki@hdfcbank এই রকমের। এসবিআই এনিহোয়্যারে এই রকমের কোনও অপশনই নেই, তা হলে অন্য ব্যাঙ্ক UPIএর মাধ্যমে এসবিআইতে টাকা পাঠাবে কেমন করে?

    আমি এইচডিএফসি আর আইসিআইসিআই - এই দু জায়গায় UPI সেটাপ করেছি, একই ভাবে। এসবিআইতে সে রকমের কোনও অপশন নেই। এসবিআইতে UPI নেই - এসবিবিজে-তেও নেই।
  • robu | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:১০725963
  • সিংগল k দা, কিছু একটা ভুল বোঝাবুঝি হলো। হয়তো আপনি আমাকে চেনেন না বলে, বা ফেবুতে নেই বলে বুঝতে পারেননি, মানে আমার এতো ছোট একটা লাইন পড়লে ভুল বার্তাই যাবে, সে দোষ আমি স্বীকার করে নিচ্ছি।

    আমি যেটা বলতে চাইছি, সেটা হলো, মধ্যবিত্ত প্রথম দুদিন খুব দেশপ্রেমের রসে বুঁদ ছিল, আর ভেবেছিলো কালো টাকা উদ্ধার হবে আর দেশ পুরো দুধের নদী, চালের পাহাড় এসবে ভোরে যাবে। দশ হাজার টাকায় দুজনে মিলে কাশ্মীর ঘুরে আসবো, পাকিস্তান আমাদের পায়ে এসে লুটিয়ে পড়বে - এইসব। এটিমে টাকা তুলবো। পেটিএম আছে। চিন্তা কি? তো ঠিকই আছে, ভাবনাগুলি ভালো। কিন্তু সমস্যা হলো, এটিএম-এ দুতিন ঘন্টা দাঁড়িয়ে টাকা তুলতে হওয়ায়, ব্যাংকে লাইন দিতে হওয়ায়। হাওয়া একটু একটু ঘুরলো। এখন অনেকেরই মনে হচ্ছে, ভালো ডিসিশন, কিন্তু এতো তাড়াহুড়ো? মানে যে কথা গুলো আমি শুরু থেকে বলে আসছি। বাকি পয়েন্ট ছেড়ে দিলাম। কিন্তু তাও আমাদের চিন্তা ভাবনা ব্যাংকএর লাইন আর এটিমের তাকাতেই সীমাবদ্ধ। ভারতের ৯৯ শতাংশ লোক মেট্রোতাই থাকেন কিনা!
    তা এদের কথাই বলছি। মেট্রো শহরে এইসব সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেলে এদের আর কোনো চিন্তা নেই, তারপর গ্রামের দুটো লোকের দুদিন সন্ধ্যেবেলায় খাওয়া না জুটলে (ও তো হামেশাই জোটে না), কি কেউ ওষুধ কিনতে না পেয়ে রাস্তায় পড়ে থাকলে (এ তো স্বাভাবিক) এদের আর কি যায় আসে? মানে আমাদের আর কি, কী যায় আসে? আবার সব কিছু শান্তিকল্যাণ হয়ে যাবে। দেশে আবার দুধের নদী বইতে শুরু করবে। দেশের উন্নতির জন্য ঐটুকু কষ্ট স্বীকার এরা করবে না? এমনিতেও তো জমিটমি দিতে চায় না, জঙ্গল কাটলেই ঘ্যানঘ্যান করে। এটুকু তো করুক!

    ডি: আমি পুরোপুরি মধ্যবিত্ত। উচ্চ-মধ্যবিত্তও বলা যায়। এবং সেয়ানা।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:১৬725965
  • এইঃ
    কোনো ভুল বোঝাবুঝি নেই দাদা। আমি আপনাকে বা আর কাউকে টার্গেট করে কিছু বলিনি। আপনার উক্তি গুরুর জেনারাল ট্রেন্ড কে রিপ্রেজেন্ট করছে বলে ব্যবহার করেছি মাত্র। আপনার সঙ্গে কোন ভুল বোঝাবুঝি নেই।
  • d | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:১৬725964
  • ইতিমধ্যেই অফিসের একটা গ্রুপে এসে গেছে যে হঠাৎ কাশ্মীরে ভায়োলেন্স থেমে গেল কী করে? কেউ জান? কেউ কি জান?? জিগ্যেস করলাম গত দুদিন পুলিশে ছররা বন্দুক চালায় নি বলছ? বাহ এ তো ভাল খবর। তাতে বলে না চালায় নি নয় চালাতে হয় নি। স্কুল পোড়ে নি। আরো কিসব যেন। বিরক্ত হয়ে মিউট করে দিলাম।

    কিন্তু কথা হল এইসব এখনও চল হ্হে এবং আরো চলবে।
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:২০725966
  • জেনারেল ট্রেন্ডটা কি? আমি সত্যিই মিসটা বুঝতে পারছি না। প্লিজ এড়িয়ে যাবেন না, আমার এখনো মনে হচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে।
  • PM | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:২১725968
  • আমার ডিপ এর পিওন ( হ্যাঁ এখোনো আছে!!!!) কনট্র্যাক্ট ওয়রকার। বছর ৪০ বয়স। ওনাদের সাপ্তাহিক ক্যাশ পেমেন্ট হয়। টাকার ঝন্ঝাটে গত উইক এর পেমেন্ট হয় নি।

    আজ সকালে দেখি এক গাল হেসে সকালে কফি দিলো। তারপর উৎফুল্ল কন্ঠে বল্ল, স্যার, মোদি হেব্বি দিয়েছে। এখোন যতই কোটিপতি হও --তোমারো পকেটে ২০০০ টাকা, আমারো তাই ঃ)

    আমি হাঁ করে তাকিয়ে রইলাম। মাইনে পাচ্ছে না, চাদা তুলে টাকা দিয়েছি গত সপ্তাহে। সে মোটেই দুঃখিত নয়। বরং বিন্দাস খুশি।

    এটাই হলো রিয়াকসন। ওনার সাথে কথা না হলে ভাবতাম হয়তো দারুন চটে আছে, মাইনে না পাওয়ায়।

    বিগ ডিস্কানেক্ট ঃ(
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:২১725967
  • আর সিকিদার কথা সঠিক।
    তার মানে আমি নিজের আর পরিচিতদের মিলিয়ে যে পাঁচটা ব্যাঙ্ক স্টাডি করেছি - এলাহাবাদ, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই, এসবিআই, এসবিবিজে ও আইসিআইসিআই, তার মধ্যে আই সি আই সি আই ছাড়া আর কারো UPI নেই।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:২২725969
  • দাঁড়ান রোবুদা আপনার পুরো পোস্টটা পড়ে দেখি, না দেখেই জবাব দিয়েছি।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:২৬725970
  • পড়ে দেখালাম রোবুদা, আপনার সঙ্গে সত্যিই ভুল বোঝাবুঝি নেই, আর আপনার ডিসক্লেমারের সঙ্গে আমি তো পুরোপুরি একমত। ;)
  • রোবু | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৩০725971
  • :-)
    ডিমানি আমারে ধৈর্য্য দিয়েছে, মোদির দিয়েছে বাণী
  • robu | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৩২725973
  • মোদিরে হবে।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৪১725975
  • কিন্তু সিকিদা, icici এর UPI ইন্টারফেজে QR code এর অপশন আছে তো।
  • ট্রিডিঙ্গিপিডি | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৫১725976
  • অ্যাক্সিসের ইউপিআইতে কিউআর কোড দেখলাম না, ডিরেক্ট VPA দিয়ে পে করা যায়, বা কনভেনশনাল অ্যাকাউন্ট নং, আইএফএস কোড দিয়েও।

    আমাদের এক উন্নতশির বেশ খুশী মনেই বলছিলো যে বাজারে মাছের দাম কত কমে গেছে ইত্যাদি।
  • সিকি | ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৫৮725977
  • ঠিক। কিউআর আছে, তবে ওটা বোধ হয় অ্যাডিশনাল। এইচডিএফসিতে নেই। ইউপিআই মেনলি ভার্চুয়াল অ্যাড্রেস বেসড। কিউ আর অ্যাডেড ফিচার।

    এইজন্যেই লিখছিলাম, এটা পাইলট ফেজ চলছে। হয় তো দুটোই একসাথে ইন্টিগ্রেট করে দেবে - কে বলতে পারে, পেটিএমই হয় তো প্রজেক্টটা পাবে।
  • সিংগল k | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:০২725980
  • ভারতবর্ষের বর্তমান সরকার প্রতিটি মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেবার প্রতিশ্রুতি দিয়ে গদিতে বসে এমন পদক্ষেপ করেছেন যাতে মানুষের নিজের অ্যাকাউন্টের টাকা তোলা বা ব্যবহার করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। সাধারন মানুষের এখন 'ভিক্ষা চাই না কুকুর সামলান' গোছের অবস্থা।

    যেদিন মাননীয় প্রধানমন্ত্রীজী নাটকীয়ভাবে পাঁচশ ও হাজার টাকার নোট নিষিদ্ধ করেন, তার পরের দিন সকালে কলকাতা থেকে প্রকাশিত ইংরাজী দি টেলিগ্রাফ পত্রিকার প্রথম পাতার সামনে ও পিছনে পুরো পাতা জুড়ে এবং হিন্দুস্থান টাইমস পত্রিকার ও ওই দুই পাতা জুড়ে পেটিএম paytm নামে একটি মোবাইল ওয়ালেট কোম্পানী মাননীয় প্রধানমন্ত্রীজীর ছবিসহ বিজ্ঞাপন প্রকাশ করে। হিন্দুস্থান টাইমস পত্রিকায় তার পরের পাতারও সামনে ও পিছন জুড়ে ঠিক একই ভাবে ফ্রিচার্জ freecharge নামের অপর একটি মোবাইল ওয়ালেট কোম্পানীও বিজ্ঞাপন দেয়। সঙ্গত কারনেই দিল্লীর মাননীয় মুখ্যমন্ত্রীজী এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন যে -তবে কি এই কোম্পানীগুলি আগে থেকেই সরকারী সিদ্ধান্তের কথা জানত? কেন্দ্রীয় সরকার অবশ্য এই অভিযোগ অস্বাীকার করে।

    এখন বড় অঙ্কের নোটের অভাবে (কৃত্রিম) একমাত্র উপায় ছোট অঙ্কের নোট ব্যবহার করা বা ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেন করা। ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনের একটি উপায় হল এই মোবাইল ওয়ালেট ব্যবস্থা। এ ছাড়া রয়েছে নেট ব্যাঙ্কিং (ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে) এবং ডেবিট বা ক্রেডিট কার্ড। (এ ছাড়াও আরও ইলেকট্রনিক উপায় থাকতে পারে, যদি কারো জানা থাকে তো সে ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানালে ভাল হয়।)

    নেট ব্যাঙ্কিং প্রধানতঃ এই কটি উপায়ে হয়ে থাকে-
    ১) NEFT National Electronic Funds Transfer.
    https://en.wikipedia.org/wiki/National_Electronic_Funds_Transfer
    2)RTGS Real-time gross settlement
    https://en.wikipedia.org/wiki/Real-time_gross_settlement
    এ ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক ৩) IMPS (Immediate Payment Service) নামে তাত্ক্ষনিক এক লেনদেনের ব্যবস্থা চালু করেছেন এবং ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেজ (Unified Payments Interface) নামে এই IMPS এর একটি ইন্টারফেজও চালু করেছেন। এই UPI বা Unified Payments Interface এর মাধ্যমে বিভিন্ন RBI স্বীকৃত ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্ট এর মধ্যে ইমিডিয়েট পেমেন্ট করা সম্ভব সারা বছরের চব্বিশ ঘন্টাই। যা NEFT তে সম্ভব না। UPI ইন্টারফেজটি তৈরি হয়েছে সকল ব্যাঙ্ককে একটি কমন প্ল্যাটফর্মের আওতায় আনার উদ্দেশ্য নিয়ে। সব সরকার/RBI স্বীকৃত ব্যাঙ্ক এখনও এর আওতায় আসে নি। কে কে এসেছে তা জানার জন্য গুগুল করাই শ্রেয় কারন তথ্য প্রতিদিন পরিবর্তিত হচ্ছে। তবে ভবিষ্যতে সব স্বীকৃত ব্যাঙ্কই এই সিস্টেমে আসবে। খেয়াল করে দেখবেন, আজ পর্যন্ত সরকারী নিয়ম হল কেবলমাত্র স্বীকৃত ব্যাঙ্কই UPI এর মধ্যে ঢুকতে পারে, অন্য কোন আর্থিক সংস্থা নয়। এদিকে পেটিএম, ফ্রীচার্জ, ওলা মানি বা অন্যান্য ব্যাঙ্গের ছাতার মত গজিয়ে ওঠা ই-ওয়ালেট কোম্পানীগুলির 'ব্যাঙ্ক' হিসেবে রিজার্ভ ব্যাঙ্কের স্বীকৃতি না থাকায় তারা এই UPI ব্যবস্থায় যোগ দিতে পারছে না। (অন্তত আজ পর্যন্ত) ফলে এই স্বাধীন ই-ওয়ালেটগুলিতে অ্যাকাউন্ট খুললে এবং তাতে টাকা ঢোকালে আপনার টাকা কেবলমাত্র সেই কোম্পানীর ই-ওয়ালেটেই সীমাবদ্ধ হয়ে পড়বে। অর্থাত যে ফুচকাওয়ালা পেটিএম এর মাধ্যমে দাম নিচ্ছেন, আপনি তাঁর কাছে আপনার ওলা মানি ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন না। কিম্বা উল্টোটা। উবেরে উঠে ওলা মানি দিয়ে পে করলেো উবের সেটা নেবে না।

    মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে ঘোলা জলে এই কোম্পানীগুলি নিজের গ্রাহক/ব্যবহারকারী সংখ্যা বাড়িয়ে নিতে চেষ্টা করছে। অথচ এ বিষয়ে যাঁদের সাধারন মানুষকে আলোকিত করার কথা সেই সংবাদপত্র সহ সমস্ত মিডিয়া আশ্চর্যভাবে নীরব। তাঁরা paytm আগে সিদ্ধান্তের কথা জানত কি জানতা না সেই নিয়ে প্রবল উত্তেজিত। আম আদমি কিন্তু paytm/freecharge আর UPI এর তফাত বোঝে না।

    এ কটি প্রশ্ন তোলা যেতেই পারে যে -

    1)UPI ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে হবার আগেই সরকার রাতারাতি ডিমনিটাইজেশন করলেন কেন? ডিমনিটাইজেশনের দিনক্ষন নিয়ে আপত্তি নেই, কিন্তু তার আগে কি UPI পুরোপুরি সব ব্যাঙ্কের মধ্যে চালু করা সরকারের কর্তব্য ছিল না?

    2) paytm বা freecharge না হয়ে ডিমনিটাইজেশন ঘোষনার পরেরদিন সরকার থুড়ি রিজার্ভ ব্যাঙ্কের কি পাতাজোড়া বিজ্ঞাপন দিয়ে UPI সম্পর্কে জনগনকে অবহিত করা উচিত ছিল না?

    3) 2000 বা 500 টাকার নতুন নোট বাজারে ছাড়ার জন্য ব্যাঙ্কগুলিকে যেভাবে ব্যবহার করা হচ্ছে তাতে আপত্তি নেই, কিন্তু একই সঙ্গে স্মার্টফোন ও ইন্টারনেটওয়ালা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টওয়ালা প্রতিটি ব্যক্তি যাতে ইচ্ছা করলেই UPS এর আওতায় আসতে পারেন তার জন্যে এক্সচেঞ্জ ও ডিপোজিট কাউন্টারের পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিং এক্টিভেশন কাউন্টারও খোলা উচিত ছিল না?

    সরকার এটুকু করলেই এক্সচেঞ্জ কাউন্টারের লাইনের চেয়ে ডিপোজিট কাউন্টারের লাইন বড় হত বলে মনে হয়, এবং UPI সহায়ক কাউন্টারেও ভাল ভীড় হত, কারন ক্ষুদ্র আনঅর্গানাইজড ব্যবসায়ীদের UPI তে অনেকটাই কাজ মিটে যেত। জনরোষও কিছুটা কম হতে পারত। (জনরোষ অল্প কম হলে মোদীবন্দনাও প্রচুর বেশী হত, সেটা গুরুর সিংহভাগের এবং আমারও কাম্য নয় যদিও)। কিন্তু এই প্রশ্নগুলো না তুলে যে সব প্রশ্ন তোলা হচ্ছে, যেমন paytm সরকারী সিদ্ধান্তের কথা আগে জানত কি জানত না, বা কোন কোন জায়গায় 'মধ্যবিত্ত ঘুরে' গেছে বা ঘুরবে, সেগুলো আমার কাছে বেশ অবান্তর লেগেছে। এই প্রশ্নগুলো তুললে ডিমনিটাইজেশনের মহত উদ্দেশ্যকে বা মাননীয় প্রধানমন্ত্রীজীকে খাটো করা হয় না, আবার সরকারের প্রকৃত সদিচ্ছা এবং সাধারন মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থের প্রতি সরকারের সততা/ কমিটমেন্ট সম্পর্কেও প্রশ্ন উঠে যায়।
  • k | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:০৭725981
  • **কারেকশন -

    1) যদি ইলেকট্রনিক/প্লাস্টিক মানি চালু করা সরকারের অন্যতম উদ্দেশ্য হয়ে থাকে। তবে UPI ইমপ্লিমেন্টেশন ঠিকভাবে হবার আগেই সরকার রাতারাতি ডিমনিটাইজেশন করলেন কেন? ডিমনিটাইজেশনের দিনক্ষন নিয়ে আপত্তি নেই, কিন্তু তার আগে কি UPI পুরোপুরি সব ব্যাঙ্কের মধ্যে চালু করা সরকারের কর্তব্য ছিল না?
  • Arpan | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:২৩725982
  • একশোভাগ উচিত ছিল। যেমন উচিত ছিল গত ছ'মাস ধরে বাজারে ক্রমাগত একশো টাকার নোটের যোগান দিয়ে যাওয়া।
  • Ekak | ১৪ নভেম্বর ২০১৬ ১৬:৩০725984
  • সিঙ্গল কে

    ডিপ লিঙ্কিং করে থার্ড পার্টি এপ্স থেকে ইউপিআই পেমেন্ট সম্ভব না ? যদ্দুর জানি সম্ভব। মাস ছয়েক আগে এনসিপিআই এইসব ডকুমেন্ট বের করেছিল তখন এক গুরুবন্ধু ও আমি উৎসাহ নিয়ে ঘেঁটেছিলুম। যদি ভুল বুঝে থাকি ক্লিয়ার করবেন :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন