এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ এপ্রিল ২০১৬ ২৩:০৩702873
  • হুম। কোথায় গেলো সেসব টই? তখন সক্কলের কত টাইম। মনে হতো কেউ পয়সা দিয়ে রেখেছে।
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ২৩:১৫702874
  • ইয়ে পবর নির্বাচনে এই প্রথম বার ভায়োলেন্স হচ্ছে বুঝি?
  • S | ১৩ এপ্রিল ২০১৬ ২৩:২৩702875
  • আগের থেকে অনেক বেশি হচ্ছে।

    আর আগের থেকে বেশি ভায়োলেন্স হবে এই আশাতে পরিবত্তন করা হয়েছে বুঝি? বামেদের ভায়োলেন্স কম পরছিলো?
  • aranya | ১৩ এপ্রিল ২০১৬ ২৩:২৫702876
  • পরিবর্তন হয় নি - এমন অপবাদ কেউ দিতে পারবে না। ভাল-র দিকে না হলেও, মন্দের দিকে
  • dc | ১৩ এপ্রিল ২০১৬ ২৩:৪৮702877
  • হতে পারে, আগের থেকে এখন বেশী ভায়োলেন্স হচ্ছে। যদিও এটাতে শিওর নই কারন সিপিয়েম আমলেও প্রচুর প্রচুর ভায়োলেন্সের খবর বেরোত। এই আবাপতেই ছাপত, এই আবাপ টিভিতেই দেখাত। তখন আবার সিপিয়েম সাপোর্টাররা নানান সাফাই দিত আর মিডিয়ার ষড়যন্ত্র খুঁজতো।

    তবে এই প্রশ্ন অবশ্যই করা যায় যে সেই ভায়োলেন্স যদি রয়েই গেল তাহলে তিনোদের আনা হলো কেন। হয়তো তিনোরা সরে গিয়ে অন্য যে দল আসবে তারা একটু বেটার হবে।
  • aranya | ১৩ এপ্রিল ২০১৬ ২৩:৫৫702878
  • 'তখন আবার সিপিয়েম সাপোর্টাররা নানান সাফাই দিত আর মিডিয়ার ষড়যন্ত্র খুঁজতো'

    - গুড পয়েন্ট। অন্যে কেন এখন প্রতিবাদ করছে না, এই মর্মে টন্টিং দেখছি। আগের জমানায় সিপিএম-এর খুন-খারাপি, অত্যাচারের বিরুদ্ধে পিএম/পিটি ব্যাপক ভোকাল ছিলেন কি?
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০০:০০702879
  • আপনি এখন ভোকাল তো?
    PT কোন কোন খুন-খারাপি অত্যাচার কে সমর্থন করেছিল যদি একটু মনে করিয়ে দেন......
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৩১702880
  • হ্যাঁ, আমি তখনও ভোকাল, এখনও।

    সমর্থন করার কথা তো হচ্ছে না। হচ্ছে প্রতিবাদের কথা।

    সিপিএম-কৃত খুন-খারাপি অত্যাচার -এর প্রতিবাদে আপনাকে তেমন সরব ভূমিকায় দেখি নি।

    এখন অন্যে কেন চুপ করে আছে এই মর্মে কাঁদুনি গেয়ে লাভ কী?

    আশা করি সিপিএম ধোতু ছিল, মানুষ মারত না - এমন কিছু দাবী করবেন না।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৩৩702881
  • অন্যের হিরন্ময় নীরবতা নিয়ে কটাক্ষ না করে একটু আয়নায় নিজেদের দেখুন
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৪০702883
  • সিপিএমের কোন মন্ত্রী প্রকাশ্য সভায় কেউটে মারার নিদান দিয়েছিলেন যদি একটু স্মরণ করান।

    আর পিটিদা বা পিএম এর দাবীটা ঠিক কি? যারা বামফ্রন্ট বিরোধী তাদের কি এখন সেলিব্রেট করার কথা নয়!
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৪৭702884
  • নন্দীগ্রাম-কে চারদিক দিয়ে ঘিরে ফেলা হবে, তাদের লাইফ হেল হয়ে যাবে - বিনয় কোঙার বলেছিলেন।

    কেউটে মারার চেয়ে খুব কম কিছু কি?

    কেশপুর, ছোট আঙারিয়া, গড়বেতা, করন্দা, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই - সিপিএম আমলে তো মানুষ কিছু কম মরে নি।

    সাতেঙ্গাবাড়ি-তে ২০০৭-এর নভেম্বরে গুন্ডা পাঠিয়ে গ্রাম দখলের নাম দেওয়া হয়েছিল - অপারেশন সূর্যোদয়

    এই অন্ধ দলীয় আনুগত্য দেখলে আশ্চর্য লাগে..
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৫১702885
  • না, যারা বামফ্রন্ট বিরোধী তাদেরও এখন সেলিব্রেট করার কথা নয়।
    লজ্জা পাওয়ার কথা, যদি কিছুমাত্র মনুষ্যত্ব থেকে থাকে।
    রিগিং, ভায়োলেন্স, ভয় দেখিয়ে ভোটে জেতা কোন সেলিব্রেট করার বিষয় না
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৫২702886
  • গড়বেতার লোকেরা ঠিক সেরকম বলেনা, এই যা। যাক গে, এ নিয়ে অনেক হয়ে গেছে।
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৫৭702887
  • বুজলাম, গড়বেতার লোকেরা সিপিএম-কে ধোতু বলে। সাতেঙ্গাবাড়ি, নিতাই- সব জায়গার লোকেরাই নিশ্চয় তাই বলে - সিপিএম-এর মত অহিংস, ফেয়ার গেমে বিশ্বাসী দল আর হয় না
  • aranya | ১৪ এপ্রিল ২০১৬ ০০:৫৯702888
  • তপন, সুকুর, মজিদ মাস্টার, লক্ষণ শেঠ, সুশান্ত - সবাই গৌতম বুদ্ধের ডিরেক্ট শিষ্য ছিলেন
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ০১:০২702889
  • না তা ছিলেন না। তাঁরা তো দিদির গর্বিত মাষ্টার মশাই।

    ঐ সময়ের সবকটা কেউকেটাকে ঘাড় ধরে পার্টি থেকে বের করে দেওয়া উচিত ছিলো। পারলে বিমান বাবুকেও।
  • S | ১৪ এপ্রিল ২০১৬ ০১:০৫702890
  • আরেক জনকেও দেওয়া উচিত ছিলো ৯০এর দশকেই। তাঁর নাম করলে আবার সক্কলের বুকে ব্যাথা হবে।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০১:০৮702892
  • যাক্কলা। ভোটের বাজারে আপনাদের মুখ চেয়েই কিছু লিখছিনা। নইলে আম্রিকার ইলেকশনের খপর রাখছি, পঃবঃ এর রাখবনা? লিখলেই তো অন্তহীন লুপে খোঁচাবেন, তখন ওই অরণ্যদার মতো করন্দা থেকে নন্দীগ্রাম উঠে আসবে। কী দরকার। ভোটটা শান্তিতে করুন। জিতুন। শুভেচ্ছা রইল।
  • করঞ্জাক্ষ চাকলাদার | ১৪ এপ্রিল ২০১৬ ০১:০৮702891
  • দুঃখ একটাই, বদমাশগুলো সব বাইরে আর শ্রদ্ধেয় মদনবাবু জেলে! কিছু করুন।
  • PP | ১৪ এপ্রিল ২০১৬ ০৬:০৮702894
  • 'পিটি কোন কোন খুন-খারাপি অত্যাচার কে সমর্থন করেছিল যদি একটু মনে করিয়ে দেন'

    না পিটি কোন কোন খুন-খারাপি অত্যাচার কে সমর্থন করেন্নি। মানে পিটিস্যার মনেই করেন না ওসব কিচু হোয়েছিলো।

    লাইফ হেল.... কেন বিমান বাবু রাসগোল্লা ছুরতে বলেন তো।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৬:৩৯702895
  • তক্ক সেই আগের চেনা আকার নিচ্ছে ক্রমশঃ। পিটির মুন্ডুপাত করে তিনোকে আড়াল করার চেষ্টা আবার শুরু হয়েছে। এখনকার নৈঃশব্দ পালন করা কি পালং শাকের সন্ধানে? দেখবেন, গরমে আবার শাকের ফলন কম হয়।

    "সিপিএম-কৃত খুন-খারাপি অত্যাচার -এর প্রতিবাদে আপনাকে তেমন সরব ভূমিকায় দেখি নি।
    কোন কোন খুন খারাপি? হাওয়ায় ভাসাবেন না। কোনটাকে আপনি খারাপ মনে করেছিলেন আর আমি সমর্থন করেছিলাম?

    নন্দীগ্রাম?
    আরে পিটি-ই তো টাইপে টাইপে আঙুল ব্যথা করেছিল এই দাবীতে যে নন্দীগ্রাম নিয়ে তদন্ত হোক-কে কে খুন খারাপিতে জড়িত ছিল তার জল দুধ আলাদা করা হোক। নেত্রীর লাইন ধরেই তাতে বিশেষ সায় ছিল না এখানকার পন্ডিতদের কেননা cbi-এর চার্জশীট অন্যকিছু ইঙ্গিত করছিল। ভুলে যেতে চাইলে মনে করিয়ে দিইঃ http://timesofindia.indiatimes.com/india/Nandigram-firing-Full-text-of-CBIs-Nandigram-chargesheet/articleshow/29665581.cms

    "নন্দীগ্রাম-কে চারদিক দিয়ে ঘিরে ফেলা হবে, তাদের লাইফ হেল হয়ে যাবে - বিনয় কোঙার বলেছিলেন।" এমনিতে খুব খারাপ কথা কিন্তু, "They blocked the roads leading to the Nandigram area and for a period of 3 months from January to March 2007. Investigations have disclosed that during the above period, a number of FIRs were registered at Nandigram and Khejuri police stations, relating to violence, arson, loot and murder etc. The cases registered could not be investigated by the local police as the local police were unable to enter into the villages during this period" এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আইনভঙ্গকারীদের তো লাইফ "হেল" করাই উচিত সরকারের।

    ভুলে যাচ্ছেন মহায়েরা যে আপনাদের প্রিয় দলটি ৫ বছর রাজত্ব করে ফেলেছে আর পুলিশ-আইন তাদের হাতে ছিল। আর যেখানেই তারা বিপদের গন্ধ পেয়েছে সেখানেই তদন্ত বন্ধ করার সব রকম চেষ্টা করেছে। ক্যামেরা সামনে ঘুষকান্ড, সমস্ত ধর্ষণ, সারদা কান্ড, নন্দীগ্রামের cbi তদন্ত সব কিছু এই সরকার প্রাণপণে আটকানোর চেষ্টা করেছে। আপনারা তাহলে কিসের পক্ষে মুখ খুলছেন?

    রিজানুরের কবরস্থ শব কিংবা তাপসী মালিকএর আধপোড়া মৃতদেহ ব্যবহার করে যা নোংরামো করেছেন বা নোংরামোর অংশীদার হয়েছেন অতীতে সেটা সকলেই দেখেছে আর মানুষ এও দেখেছে যে তারা কি রকম "ইনসাফ" পেয়েছে। ৫ বছর রাজত্বকালের পরে আর বেশী কিছু বলে তাদেরকে লজ্জা দেবেন না।
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৭:০৭702896
  • এ তো আপনি বা আপনারাই শুরু কল্লেন। নইলে হাত চুলকোচ্ছিল মনে হয়। ভোটবাজারে লোকজনকে নন্দীগ্রাম স্মরণ করিয়ে কী মহৎ উবগার হবে সে আপনিই ভেবে দেখুন। :-)
  • তা নইলে | ১৪ এপ্রিল ২০১৬ ০৭:১২702897
  • আর উনি পিটি ক্যানো! এই মানসিকতা তো আজ থেকে দেখছি না। রাজনীতির টইগুলোকে গাধার পশ্চাদ্দেশ বানাতে ইনি একাই সিদ্ধহস্ত। চেনা রেটোরিক।
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৭:৩৯702898
  • "কেশপুর, ছোট আঙারিয়া, গড়বেতা, করন্দা, নন্দীগ্রাম, সাতেঙ্গাবাড়ি, নেতাই - সিপিএম আমলে তো মানুষ কিছু কম মরে নি।" 12:47 AM
    "করন্দা থেকে নন্দীগ্রাম উঠে আসবে" 01:08 AM
    এগুলো কোন কবিদের সুবচন? আমি শুরু করলাম?

    তবে নন্দীগ্রামের এখন বাজার মন্দা। তাই যাঁর মনে করানোর কথা তিনি এসব নিয়ে বিশেষ কিছু বলছেন কোন জনসভায়। কিন্তু এত বাক্য মিনিময়ের পরেও কেউ কি তদন্তের সমর্থনে কিছু বললেন? নাঃ তদন্তে ভয়-অন্য কোন গপ্প যদি ঝুলি থেকে বেড়িয়ে আসে তাহলে এই হিমালয়প্রতিম মিথ্যাচার গিলে খেতে হবে যে!!
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৭:৪০702899
  • **বলছেন না
  • ঈশান | ১৪ এপ্রিল ২০১৬ ০৭:৫৫702900
  • হ্যাঁ, আপনিই শুরু কল্লেন তো। :-)

    Date:13 Apr 2016 -- 09:05 PM দেখে নিন।

    আর আমি ঠিক 'তিনি' নই। আমি মনে করি, নন্দীগ্রাম সিপিয়েমের চূড়ান্ত অন্যায়। তার জন্য সরকার পতন একদম ঠিক হয়েছে। মমতার এক হাজার একটা অন্যায় নিয়ে এক হাজার একটা জায়গায় লিখেছি। পড়লে পড়েছেন না পড়লে পড়েননি। যাদবপুর নিয়ে যখন লিখছিলাম, আপনি তখন মজা দেখছিলেন। যখন নোনাডাঙা নিয়ে লিখেছি তখন অতিবামদের ভুল ধরতে ব্যস্ত ছিলেন। সেসবে কোনো সমস্যা নেই। মমতাকে নিয়ে যখন নিন্দেমন্দ করার দরকার করব। নন্দীগ্রামও ভুলি নাই। তাও বলব।

    আমার ভোটের দায় নেই। যখন খোঁচাবেন তখনই এসব বলব। বলাবেন কিনা আপনি ঠিক করুন।
  • Arpan | ১৪ এপ্রিল ২০১৬ ০৭:৫৬702901
  • পিটিদা, আজ আবাপর হেডলাইন কী?

    (এখনো বাড়িতে কাগজ দেয়নি)
  • dc | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:০৯702902
  • "না পিটি কোন কোন খুন-খারাপি অত্যাচার কে সমর্থন করেন্নি। মানে পিটিস্যার মনেই করেন না ওসব কিচু হোয়েছিলো"

    পেরেক, মাথা, হাতুড়ি ইত্যাদি :d
  • টাঁড়বারো | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:১২702903
  • রাণীমা আমারে ফেবু আর টুইটারে ব্লক করে দেছেনঃ-(
  • PT | ১৪ এপ্রিল ২০১৬ ০৮:১৬702906
  • **পারছিল না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন