এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০০608629
  • এবং গোল খেল। এরা ভালো ফর্মে থাকা লালকমলকে না খেলিয়ে জুয়েলকে খেলায়, নবী যেকোনো দিন মোহনরাজের থেকে ভালো। স্ট্রাইকারে নাহয় ভারতের কোনো অপশন নেই, কিন্তু এইগুলো?? মাঝমাঠে একা মেহতাব আর ফ্রান্সিস ছাড়া সব ঝুল
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:০৩608630
  • আই লীগ টাই কি বন্ধ করার প্ল্যান করছে ফেডারেশন??

    http://www.the-aiff.com/news-center-details.htm?id=5187

    Citing unavoidable circumstances, Mumbai Tigers have decided not to take part in the 2013-14 Season of I-League, requesting further for their involvement in the 2nd Division League for this Season.

    The Mumbai based Club informed the All India Football Federation (AIFF) that they are not ready at the moment to participate in the First Division and need more time to prepare for participation in the I-League.

    এই ক্লাবটা নিলামে ঢুকেছিল, এর আগে পৈলানের টিম ফেডারেশন তুলে দিয়েছে। আই লীগ হবে তো?
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:১২608631
  • উফ্ফ, ৯৪মিনিটে ফ্রিকিক দিয়ে গোল করে ১-১। সেই ছেত্রীই দিল

    বাংলাদেশের(১৫৮) সাথেও আমাদের (১৪৫) এভাবে ড্র করতে হচ্ছে।
  • ঊমেশ | ০৩ সেপ্টেম্বর ২০১৩ ১৯:৩৪608632
  • কাল যা ভাবছিলাম, তাই হয়েছে।

    ওজিল কে সাইন করিয়েছে দেখে মরিনহো ভয় পেয়ে ডেম্বা-বা কে লোনে আর্সেনাল কে দিতে চাইনি।

    তবে ওয়েঙ্গারের হাতে এখনো ৪০ মিলিয়ন আছে, উইন্টার ট্রান্সফার উইন্ডো তে কাজে লাগতে পারে।

    ইন্ডিয়ান ফেডারেশন এখন আই-পি-এল এ মজেছে। আই-লিগে কি হবে।
    আই-পি-এল(ক্রি), আই-বি-এল সবাই ভালো পয়্সা বানাচ্ছে, তাই এবার ফুটবলের আই-পি-এল।
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০০:০৬608633
  • স্পেশ্যাল ওয়ান এবং উমেশদা

    Mourinho: "Ozil is the best number 10 in the world we didnt accepted arsenal offer for ba because now they are title contenders."
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ০১:৩৯608634
  • কোভারম্যানস ও হাউটনের মত নিজের কোটার টিম বানাচ্ছে। মোহনরাজকে খেলিয়ে চলেছে, নবীকে বসিয়ে। এই নিয়ে খেলা শেষের পর মেহতাব-মোহনরাজের মারপিট হয়েছে। মাঠের মধ্যেঃ(
  • ঊমেশ | ০৪ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১০608636
  • ওজিল এখন মার্কেটের সব থেকে গরম খবর।
    আগের দিন এক আর্সেনাল সাপোর্টার স্পার্স দের থ্যান্কু দিয়েছিল, বেল কে রিয়েল কে দেবার জন্যে। না হলে আমরা ওজিল পেতাম না।
    আর একজন লিখেছিল, ভাগ্যিস ফার্গি নেই, থাকলে সিওর আমাদের থেকে হাইজ্যাক করে নিয়ে যেত।

    আজ দেখলাম, স্পার্স চেয়ারম্যান নাকি শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করে গেছে, যাতে রিয়েল ওজিল কে আমাদের কে না দেয়।
    এমনিতেই ওর বেল কেসটা ঝুলিয়ে রেখেছিল, রিয়েল-আর্সেনাল কোনো প্লেয়ার ট্রান্সফার আটকাতে।

    নিউকাসেল ম্যানেজার নাকি পয়্সার জন্যে প্লেয়ার সাইন করাতে পারেনি। সাউথ'ন, নরউইচ দের মতো ক্লাব ছোটো যেখানে ২০-৩০ মিলিয়ন খরচা করছে সেখানে নিউকাসেল এর মতো বড়ো ক্লাবের পয়সা নেই টা হজম করাটা কষ্টকর।
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:১০608637
  • কি জালি কোচ, টিমের ঝামেলা মেটাতে নবীকে নামালো। কিন্তু কার জায়্গায় ? না ফ্রান্সিস ফার্নান্ডেজ, যে কিনা এই টিমে একমাত্র কিছুটা হলেও খেলছিল।

    কোভারম্যান্সের আমলে নেহেরু কাপে বল মাটিতে রেখে খেলার চেষ্টা করছিল, ভালো লাগছিল। এখন একবারে মোহনবাগান মডেলে বল পেলেই সুনীল ছেত্রীর নাম করে উপরে তুলে দিচ্ছে। কিছুক্ষণ খেলা দেখলাম, আর দেখা যাচ্ছেনা।
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫০608638
  • খেয়ে গেছেঃ) গোল
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৬:৫৯608639
  • ৮৬মিনিট, ০-২ লজ্জা
  • কৃশানু | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৫608640
  • ! আর আসে না কেন?
  • cb | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৩৯608641
  • ২-০?
  • cb | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৪608642
  • না সেমি তে গেছে লিখেছে
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৫608643
  • ১-২ সেই রহিম নবী, তবু কোয়ালিফাই করল
  • aranya | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:০৬608644
  • নেপালের কাছে হারল নাকি, ক্ষি ক্ষান্ড :-((
    আর এই নিজের পছন্দের প্লেয়ার খেলান, কোয়ালিটি স্যাক্রিফাইস করে - এখন নবি বসছে, হাউটনের আমলে বোধায় মেহতাব বাইরে ছিল - এগুলো কি শুধু কোচদের ইচ্ছায় হয়, নাকি ফেডারেশনের কর্তাদের নির্দেশ থাকে, কে জানে ..
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২২:১৬608645
  • লালকমলকে ভুলে যাবেননাঃ) ও দুজনের আমলেই বাইরে। অথচ পারফর্মেন্স আমরা জানি। আই লীগের যে ফ্যান্টাসী গেম আছে (অফিসিয়াল)। সেখানে লেনির পরই মিডফিল্ডারদের মধ্যে লালকমলের দাম। তবু সে টিমে থাকেনা।

    http://fantasyileague.fanxt.com/en/index.php
  • aranya | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৩608647
  • হ্যাঁ, লালকমল। বাঙালী ফুটবলারদের এগেনস্টেই হয়ত একটা বায়াস রয়েছে
  • potke | ০৫ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৪৫608648
  • প্রফুল প্যাটেলের মত মাল থাকলে আর কি হবে? এই কোচ নিজে এইরকম ডিসিশন নেবেনা-প্রেসার আছে।
  • cb | ০৬ সেপ্টেম্বর ২০১৩ ০৫:০৮608649
  • সুব্রত পাল নাকি কাল বেশ ছড়িয়েছে? আজকে বাবলু ভচ্চাজ আবাপ তে ভাল সমালোচনা করেছে। বহু বহু দিন পর স্পাইডারম্যানের সমালোচনা শুনলাম
  • ঊমেশ | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৩:১৩608650
  • কাল আমাদের জেতাটা কাজে এলো না।
    কতোটা মাথা মোটা হলে চারটের সময় ম্যাচ রাখে জানি না।

    আজ তো ভারত সেমি খেলতে নামছে।

    নেদারল্যান্ডস নাকি ২০০১ এর পর থেকে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে কখনো হারে নি।
    কাল কিছু টিম বিশ্বকাপে পজিসন কনফার্ম করতে পারে।
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৫:২৩608651
  • "কাল আমাদের জেতাটা কাজে এলো না।"

    আমার সেই ২০০৭ ন ০৮ এর ইবে-পিয়ারলেস ম্যাচের কথা মনে পড়ে গেলঃ)

    হুম্ম, সাড়ে ৬টা থেকে সেমিফাইনাল।
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৫৫608652
  • দেখি আজ কেমন খেলে। আজ অন্তত তিনগোলে না জিতলে পোষাবেনা। হেরে গেলে অবশ্য অন্য কথা।
  • Tim | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৬608653
  • মাঠে হেবি গন্ডগোল হলো। এই আসফাকের এত ঝুড়ি ঝুড়ি গোল, আর স্পোর্টসম্যান স্পিরিট এত কম? এর রোল মডেল মনে হয় রোনাল্ডো।
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:২৯608654
  • ভারত-মলদ্বীপ রেজাল্ট?
  • cb | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩২608655
  • মাইরি জিতে গেছে ১ গোলে, :) ) :)

    এবার গন্ডগোল টা কি হল বলে ফেলুন
  • aranya | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯608658
  • আগের চেয়ে ভাল খেলেছে বলছে
  • + | ০৯ সেপ্টেম্বর ২০১৩ ২২:২৪608659
  • প্রথম হাফ দেখেছিলাম, পরের হাফে আমার নিজের খেলা ছিল বলে দেখিনি। জাস্ট দেখা যাচ্ছিলোনা খেলা। রবিন সিং নাকি স্ট্রাইকার!! প্রথম হাফে আসফাককে অর্নব-মেহতাব-গৌরমাঙ্গী খেলতেই দেয়নি।
    ২ন্ড হাফ জানিনা
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৩ ০৭:৫০608660
  • 'স্কিলে শূন্য পেলেও নিজের উচ্চতার সুযোগ নিয়ে রবিন যেমন বিপক্ষকে চাপে রেখেছেন লাফিয়ে-ঝাঁপিয়ে..', - আবাপ থেকে :-)
    স্মাইলি দিলাম বটে, আসলে কাঁদা উচিত। ভারতে কি আর স্ট্রাইকার তৈরি হয় না?
  • aranya | ১০ সেপ্টেম্বর ২০১৩ ০৯:০০608661
  • সুব্রত, অর্ণব, নবি, মেহতাব - ১১ জনের দলে বাংলার ৪ জন, নট ব্যাড। এইসময়-এর রিপোর্ট পড়ে মনে হল, মেহতাব - ই ছিল দলের প্রাণভোমরা।
    ফাইনালে সুনীল খেলবে। আর কোচ আশা করি আবার নবি-কে বসিয়ে মোহনরাজ-কে নামানোর সাহস করবেন না
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন