এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিঙ্গুর: কি ভাবছেন সবাই(২)

    Ishan
    অন্যান্য | ১৮ অক্টোবর ২০০৬ | ৭৯২৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১২:৪৮697541
  • জানি না সরকারকে কে আটকাচ্ছে অর্থ দপ্তর থেকে চেক না নেওয়া ""অনিচ্ছুক"দের লিস্টিটা নিয়ে (যদি তারা সংখ্যায় ৮০০ ও হয়) তাদের সাথে সোজাসুজি বসতে। এই প্রস্তাব দিলে আজ না হলে কাল ওঁরা দিদি ছেড়ে দাদার সাথে বসতে রাজি হবেনই। কারন টাটা থাকুক বা চলে যাক, তাতে কার কি এসে যায় জানি না, কিন্তু ঐ জমির সাথে যুক্ত মানুষদের এসে যায়। টাটা ত্থাকলেও এসে যায়, নাথাকলেও এসে যায়। ওঁরা ওঁদের স্বার্থেই বসতে চাইবেন।

    আর হ্যাঁ - bb, ঝাড়খন্ড যে উন্নত প্রদেশ, তার প্রমান কিছু পাওয়া গেলো?
  • bb | ২৫ আগস্ট ২০০৮ ১৩:২২697542
  • Kallol অন্ধকে হাতি দর্শন করানোর কোনও ইচ্ছা আমার নেই। আমি যা দেখেছি তা প্রকাশ করেছি, বিশ্বাস করা না করা আপনার উপর। Corporate Framework এর মধ্যে কাজ করে টাটাদের সামজিক দায়বদ্ধতা অনেক ভাল, উন্নতির সুযোগ তো আছেই। আর CPM আগে করেনি বলে আজ শিল্পায়ন করতে পারবেনা, এটাও ঠিক নয়।বিরোধিতা ভালো, অন্ধ বিরোধিতা কিন্তু নেচিবাচকতার জন্ম দেয়।
  • siki | ২৫ আগস্ট ২০০৮ ১৩:২৫697544
  • *অন্ধ বিরোধিতা কোথায়?
  • siki | ২৫ আগস্ট ২০০৮ ১৩:২৫697543
  • না না, অন্ধ বিরোধিত অকোথায়?

    আমি শমীক মুখার্জি, আগে কোনওদিন শিল্পায়ন করি নি। কাল থেকে আমি পশ্চিমবাংলায় শিল্পায়ন করতে চাই। আমার দেড় হাজার একর জমি চাই।

    তুমি কি খেলে, আমার এই বক্তব্যটা? না খেলে, কেন খেলে না?
  • bb | ২৫ আগস্ট ২০০৮ ১৩:৩০697545
  • CPM কিন্তু এর আগে ভুমি সঙ্গস্কার (বানানটা পারলাম না) করেছে, এখন দেখা যাচ্ছে যে আর সেটাকে extend করা যাচ্ছেনা, তাই শিল্পায়ন, এরকম ভাবা যায় না?
  • sarathi | ২৫ আগস্ট ২০০৮ ১৩:৪৫697546
  • bbদা ভাবা যায় না,
    শুধু সিপিএম বিরোধিতা করলে এসব কিছুই মাথায় আসে না - আসবেও না
  • bb | ২৫ আগস্ট ২০০৮ ১৪:১৮697547
  • Sarathi এইটাই আমি বলতে চাই, সুধু CPM বিরোধিতার জন্য নিজের ভালো না করাটা কি সঠিক? আজ যখন আমরা IBM উচ্ছেদ আর Bank automation বন্ধের জন্য CPM কে দোষ দি, এটাতো তার চেয়ে গহির্ত কাজ।
  • siki | ২৫ আগস্ট ২০০৮ ১৫:০৬697548
  • ভূমি সংস্কার (sa`mskaar) করেছে? শিওর?
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১৫:১২697549
  • এটা নিয়ে এই প্রথম কাউকে দ্বিমত পোষণ করতে দেখলাম। মমতাও করে না;-)
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৫:১৬697551
  • এই কেস টায় একটা ছোটো পার্থক্য আছে। টি এম সি দাবী ই করছেন না, তাঁর আদৌ কোন ইকোনোমিক অল্টারনেটিভ আছে। উল্টে তাঁরা মোটামুটি দাবী করছেন কে শিল্পায়ন (পড়ুন বিশ্বায়ন) কে তাঁরা মানবদরদী ফেস টা খুঁজে নিতে সাহায্য করছেন:-)
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৫:২৮697552
  • এইবারে এই প্রসেসে যেহেতু, ১৮৯৪ এর অধিগ্রহণ আইন আর ১৯৯১(?) এর এস ই জেড আইনের একটি পাঞ্চ ব্যবহৃত হচ্ছে, তাই সে ফেস খুঁজে পেতে সরকারের এখন অসুবিধে হচ্ছে, কালে কালে টি এম সি র -ও হবে।
    নর্মালি, বৈজয়ন্ত/অরিজিত বলতে পারবে, মোটামুটি ধরা হয়, লেফটের পাবলিক সেকটর মডেলে চিড় ধরে হলদিয়া জয়েন্ট সেক্টর প্রস্তাবের সময় থেকে। ১৯৮৭ তে। ইন্টারেস্টিংলি সেই সময় থেকেই রিলায়েন্সের সঙ্গে ক্ষার। বন্ধু শিল্পপতি খোঁজার বঙ্গীয় বাম প্রসেস টি তখন শুরু।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৫:৪২697553
  • মমতার বিচিত্র ক্ল্যারিটি টি হল উনি জমির মালিক দের জন্য লড়ছেন। সকল কৃষিজীবির জন্য এই লড়াই মূলত: নয়(কোন কোন ক্ষেত্রে কৃষ্ক সহ)। নন্দীগ্রামের পরে সিপিআইএমের ক্রেডিবিলিটি অত্যন্ত বাজে জায়গায় বলে অন্য কৃষিজীবিরাও মোবিলাইজড হচ্ছেন। ঐক্যটা আসছে, মূলত: শুধু অধিগ্রহণের প্রসেসের সমস্যার জন্য নয়, হিডিয়াস আইন শৃংখলার অবনতির জন্য। নন্দীগ্রামে। আমার এটি আড়াই আনার থিয়োরী। একটু স্টেক বাড়িয়েই রাখলাম :-)
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১৫:৫৩697554
  • মমতার বিচিত্র ক্ল্যারিটিটি হল উনি নিজেও জানেন না উনি কাদের জন্যে লড়ছেন। এটাই মমতার ক্যারেক্টারিসটিক্স। এখানে আইন-শৃঙ্খলার অবনতি না হলেও, বা জমি অধিগ্রহন নিয়ে সমস্যা না থাকলেও মমতা কিছু একটা নিয়ে লড়তেন। কারণ সেটা না করলে তৃণমূলের অস্তিত্ব বিপন্ন হয়।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৬:৩৭697555
  • সমস্ত জাতীয় মেজর দলগুলোর মধ্যে, শিল্পায়ন/ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এমনকি রাষ্ট্র পরিচালনার বড় বড় নীতিগুলোতে যে ব্রড কনসেনশাস, সেটার ভিতরে যে সব ফাঁক ফোকর একেকজন একেক ভাবে দেখিয়ে থাকেন। ধরো, এইখানে মমতা অধিগ্রহন আইনের ফ্যালাসি আর কৃষি-শিল্পের ব্যালান্সের প্রশ্নে কনসেনশাসের ফ্যালাসি, উন্নয়ন কারে কয় এই সব ডিবেটের উদগাতা না হলেও, এই প্রশ্ন গুলোর প্রতি ডিস অ্যাফেকটেড জনতার ইভেন্‌চুয়াল প্রতিনিধিঙ্কÄ করছেন, স্থানীয় ভাবে। বিমল গুরুং করছেন মেনলি স্থানীয় উন্নয়নের ইমব্যালান্স নিয়ে। সিদ্দিকুল্লা করছেন পোলিটিকাল ইসলামের রাস্তা ধরে।
    অনেক দিন ক্ষমতায় থাকা সিপিআইএমের পলিসি শিফ্‌ট হবে আর সেই ভ্যাকুয়ামে বিভিন্ন এলিমেন্ট বিভিন্ন ভাবে আসবেন এইটাই স্বাভাবিক। মানে এই ভ্যাকুয়ামে, সিমি থেকে বজরং, বিজেপি থেকে কংগ্রেসের পুরোনো ক্লাস অ্যালাই রা, বিভিন্ন ধরণের আন্ডারক্লাসেরা (রেশন রায়ট বা পার্ক সার্কাস বাওয়াল যেমন) রা,মাওবাদীরা, আইডেন্টিটি পলিটিক্স এর নানা ফর্ম, ন্যাকা সুশীলেরা, এরা সকলেই আসবেন এটাই স্বাভাবিক। মমতা নিজে কোন অলটারনেটিভ আদৌ নন। কিন্তু মমতা ব্রড কনসেনশাস গুলোর বিভিন্ন ফাঁকফোকরে যে সব নতুন আলাইনমেন্ট হচ্ছে তার ইভেনচুয়াল প্রতিনিধি। স্রেফ সি পি আই এম বিরোধিতা থেকে এই কোয়ালিটেটিভ উত্তরণ যে তাঁদের হয়েছে এই সম্মান টুকু বিরোধী নেত্রীর প্রাপ্য। সিপিআইএম মন দিয়ে ইস্যু তৈরী করবে, আর কেউ সেটা লুফবে না, এটা হয় না।
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১৬:৪৪697556
  • ইভেনচুয়ালি। ঘটনাচক্রে। এটাই বলার ছিলো আগের পোস্টে।
  • Suvajit | ২৫ আগস্ট ২০০৮ ১৭:০৫697557
  • হনুর কথাটা তো সুব্রত মুখুজ্জ্যে কাল আবাপ তেই বলে দিয়েছে, 'উন্নয়ন, শিল্পায়ন, সব বুঝলাম, কিন্তু আগে তো নিজেদের রাজনীতি' http://www.anandabazar.com/archive/1080824/24edit3.htm
    নবাব নবাবী করে নেতা নেতাগিরি
    ট্রেনে বাসে গান গায় বাউল ভিখিরি।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৭:০৭697558
  • অবশ্য আমি তোমাকে একটা ডিসকাউন্ট দিতে রাজি আছি, সেটা হল, এই 'ইভেনচুয়ালিটি' টা পার্টলি ম্যানুফ্যাকচার্ড। মানে মিডিয়া দ্বারা। কিন্তু পার্টলি নয় ও।
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১৭:১০697559
  • অমি ঠিক বুঝতে পারছি না আমার ""অন্ধ" বিরোধীতার জায়গাগুলো।
    আমি বলতে চাইলাম বাম সরকার কেন ঐ অনিচ্ছুক জমির মালিক ও তার সাথে যুক্ত মানুষদের সাথে সোজাসুজি কথা বলছে না? এর মধ্যে ""অন্ধ"" বিরোধীতা কোথায় একটু বুঝিয়ে বললে ভালো হয়। আমি শিখতে পারি।

    টাটারা অনেক ভালো কাজ করেছেন। জামশেদপুর শহরটাই টাটাদের তৈরী। জামশেদপুরের আসে পাশের গ্রামও টাটাদের দয়ায় ""উন্নত"" হয়েছে। এগুলো সব মেনে নিয়েও ঝাড়খন্ড ভারতের অন্যতম পিছিয়ে পড়া রাজ্য। এটা নিয়ে কোন সন্দেহ আছে? থাকলে, কিছু বলার নেই। আমি আর এটা নিয়ে কথা বলব না। কিন্তু যদি একমত হন যে ঝাড়খন্ড ভারতের অন্যতম পিছিয়ে পড়া রাজ্য, তাহলে আমার (বোধহয় আরও কয়েকজনের) প্রশ্ন - এতদিন আগে থেকে নানান শিল্প গড়ে ওঠা সত্বেও ঝাড়খন্ডের এই দশা কেন? ওখানে তো কোন প্রজন্মের কেউই কস্মিনকালেও শিল্পায়নের বিরোধীতা করেননি।
  • r | ২৫ আগস্ট ২০০৮ ১৭:১৪697560
  • বোধির এই কথাটা মানে "সি পি এম ভুলভাল কাজ করবে আর বিরোধীরা তার সুযোগ নেবে না, এটা হয় না"- সুব্রত মুখুজ্জে গতকাল বলে দিয়েছে। :-)

    বিরোধিতা কোনো সমস্যাই নয়, বরং বিরোধিতাই প্রার্থনীয়। নইলে বিরোধী দল আছে কি করতে? কিন্তু বিভিন্ন ঐতিহাসিক, এবং অনৈতিহাসিক কারণে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিভাষায়
    বিরোধিতা ও শত্রুতার মধ্যে কোনো ফারাক নেই। এটা মনে রাখা দরকার যে সব দলই একটা সংসদীয় গণতন্ত্রের কাঠামোর মধ্যে থেকে কাজ করার শপথ নিয়েছে। কেউই খুব একটা বিপ্লব করার জন্য উৎসাহী নয়। তো সংসদীয় গণতান্ত্রিক কাঠামোতে বিরোধিতা যেমন অপরিহার্য, ঠিক তেমনই শত্রুতা সবসময় বর্জনীয়। কারণ শত্রুর সাথে কোনো সুষ্ঠু আলোচনা সম্ভব নয়। বিরোধীদের দায়িত্ব শুধু বিরোধিতাতেই আটকে থাকা নয়, তাঁদের নিজস্ব মতামত নিয়ে সরকারের সাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে অংশগ্রহণ করা। ঠিক একইরকম দায় সরকারেরও আছে। এটাই সংসদীয় গণতন্ত্রের মৌলিক কাঠামো। কিন্তু মুখ্যমন্ত্রী যদি বলেন "আমরা ২৩৫, ওরা ৩৫, দেখে নেবো", আর বিরোধী নেত্রী যদি বলেন "সরকার আমাকে বিষ খাইয়ে মারবে" এবং গ্রাম পঞ্চায়েত স্তরেও কোনোরকম আলোচনায় না বসার জন্য হুইপ জারি করেন, তাহলে কলোসিয়ামের গ্ল্যাডিয়েটরদের দেখে সিটি মারা ছাড়া আমাদের উপায়ান্তর নেই। সাম্প্রতিক ঘটনায় একমাত্র আশার চিহ্ন হল- বহু বছর বাদে সরকার ও বিরোধীপক্ষের মধ্যে মুখোমুখি সিরিয়াস মতবিনিময় ঘটেছে, এবং একটা যোগাযোগের রাস্তা তৈরি হয়েছে। যদি গণতন্ত্রের এই ন্যূনতম শর্তপালনের পরিস্থিতি না থাকে, তাহলে বিধানসভা তুলে দিয়ে ওখানে একটা ফুটবল স্টেডিয়াম বানালে কাজে দেবে।
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৭:১৬697562
  • সুব্রত মুখুজ্জের ভাটের সঙ্গে আমার মহত থিয়োরী সমূহের এই পপুলার ইকুয়েশনে হতাশ হয়ে আমি আজকের মত বিদেয় হলাম আর আপনাদের মুক্তি দিলাম। ওম শান্তি।
  • r | ২৫ আগস্ট ২০০৮ ১৭:১৯697564
  • কল্লোলদা এবং বি ডট বির-র ঝাড়খন্ডীয় ঝাড়পিটের একটা সমধানসূত্র দিই- শিল্প থাকলেই রাজ্যের অর্থনৈতিক মান উন্নত হয় না, কিন্তু, অর্থনৈতিকভাবে উন্নত রাজ্য মানেই শিল্পোন্নত।
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১৭:১৯697563
  • ফুটবল না, ফুটবল না - পিলিজ - ওর মইদ্যে আর্ট আছে - ছোট রোনাল্ডো, আরশাভিন, ডেকো...বরং WWF কও।
  • Arijit | ২৫ আগস্ট ২০০৮ ১৭:২১697565
  • ইস্‌স্‌স্‌স্‌স্‌স বোধি আর কটা দিনই বা...
  • h | ২৫ আগস্ট ২০০৮ ১৭:২২697566
  • পলিটিক্স কে গণতন্ত্র চর্চার বদলে পাওয়ার পলিটিক্স হিসেবে দেখার যে জার্নালিস্টিক মডেল সেটা তো মেনলি সিটি বাজানো ই। হট্টমালা। কিন্তু এই যে তুমি তাই বলে আমায় সুব্রত বল্লে এতে আমি গভীর ও কঠিন দু:খ পেলাম। প্রতিবাদী সানাই সহ প্রস্থান।
  • r | ২৫ আগস্ট ২০০৮ ১৭:২৫697567
  • বোধি কি এলিটিশ!

    বোধি হলে থিওরি আর সুব্রত হলে ভাট-
    রাধা হলে পালঙ্ক আর কুব্জা হলে খাট!

    ;-))
  • kallol | ২৫ আগস্ট ২০০৮ ১৭:৩৩697568
  • র - দিলে তো বাপু সমাধান সূত্র। কিন্তু পোশ্ন যে পাক দিতে আছে।
    যখন একে একে খনিগুলো শুরু হচ্ছে, টাটা শিল্প স্থাপন কচ্ছে তখনকার ঝাড়খন্ডে। সেই ঝাড়খন্ড (সাঁওতাল পরগনা) তখনকার ভারতে শিল্পোন্নত=উন্নত ছিলো তবে?
  • Suvajit | ২৫ আগস্ট ২০০৮ ২০:০২697569
  • যদি ধরে নেওয়া যায় যে সিঙ্গুর কাহিনীর এইটাই অন্তিমপর্ব, তবে সম্ভাব্য ক্লাইম্যাক্স কি কি হতে পারে?
    ১। দিন সাতেকের ধর্ণা, তাপ্পর বুদ্ধদেবের নতুন রিহাব প্যাকেজে কিছুদিন টালবাহানার পর তৃনমূলের সায়। উইন উইন?
    ২। উল্টোদিকের ৫০০ একর জমির জন্য তৃনমূলের চাপাচাপি, শেষ অব্দি অন্তত ২০০ একর জমি ওখানে গ্রহন, আর মূল অধিগ্রীহিত জমি থেকে ২০০ একর ফেরত? উইন লুস?
    ৩। ৪০০ একর জমি ফেরত????? উইন, লুস?
    ৪। লাগাতার ধর্না, এই করতে করতে অক্টোবর মাসে পুলিশি পাহারায় ন্যানোর প্রথম ২০টা গাড়ী কারখানা থেকে বের হওয়া? অত:পর সংঘর্ষ, পুলিশের লাঠি/গুলি চালনা, মৃত্যু, ১৪৪ ধারা। লুজ লুজ?
    ৫। লাগাতার ধর্না, টাটার সত্যি সত্যি প্রস্থান, জমি ফেরত? উইন, ল্যুজ?
    ৬। লাগাতার ধর্না, ফলে ন্যানোর ডেলিভারি পিছিয়ে যাওয়া, টাটার সংগে মমতার বোঝাপড়া? উইন, উইন?
    ৭। অন্য কিছু?
  • Du | ২৫ আগস্ট ২০০৮ ২১:০২697570
  • ছেলেকে ইন্সপিরেশনাল টক দেওয়ার জন্যে বললাম দেখ ভালো করে পিয়ানো বাজা, ভালো করে নিজের কাজ করলে সবাই কত ভালো বলে, দ্যাখ মাইকেল ফেল্পসকে ইত্যাদি ইত্যাদি। ছেলে বলল মোটেই না ঐ তো আরো কত খেলায় লোকেরা গোল্ড পেয়েছে কেউ তো ওদের নামও জানে না।
  • ranjan roy | ২৫ আগস্ট ২০০৮ ২৩:২২697571
  • r এর সাথে একমত হয়ে কল্লোলকে:

    মনে হয় r বলছেন-----উন্নত দেশ হতে গেলে শিল্পোন্নত হওয়া একটা necessary condition, কিন্তু sufficient condition নয়।
    কল্লোল এটা খেয়াল করেছেন যে টাটার সেকন্ড জেনারেশন শিল্পোন্নয়নের ও অর্ধশতাব্দী ছাড়িয়ে গেল তবু দক্ষিণ বিহার বা আজকের ঝারখন্ড এত পিছিয়ে কেন?
    টাটার বিকাশের আলো পুরো সিংভূমকে আলোকিত করার জন্যেও যথেষ্ট নয় কেন?
    r এর সমাধানসূত্রের ইশারা অনুধাবন করে বলি--- sufficient condition টি satisfy হয়নি।
    কাজেই বিনীত অনুরোধ ঐ মিসিং সাফিসিয়েন্ট শর্তটি কি খুঁজে বারকরার দিকে আলোচনাটা নিয়ে যান। আমি জানি না, কিন্তু আগ্রহের সঙ্গে শুনছি।
    বোধি, আমি তোমার সঙ্গে আছি। তোমার আর্গুমেন্টেরconstruction অত্যন্ত ইন্টারেস্টিং। তবে এত স্পর্শকাতর হলে চলে? বন্ধুরা মাঝে মাঝে আড্ডায় কিছু frivolous কথা বলবে, সেমিনার না, আড্ডা যে!
    প্লীজ, ফিরে এসো। তোমার লজিকের সার্কিটটা পুরো কর। আমরা শুনতে চাই।

    সারথি,
    ""অন্ধ '' সিপিএম বিরোধিতা বা "" অন্ধ'' সিপি এম সমর্থন---- দুটৈ আমাদের কোথাও পৌঁছে দেবে না।
    কিন্তু, অন্ধত্বের ডিগ্রি মাপবে কে? আমাদের সবারই চোখে যে নানান পাওয়ারের চশমা আছে।
    কাজেই এসব আরোপ-প্রত্যারোপ ছেড়ে আসুন না বিষয়-কেন্দ্রিক চর্চা করি।
  • lcm | ২৬ আগস্ট ২০০৮ ১২:৫৪697574
  • সুগত মারজিৎ লিখেছেন,
    ... ন্যানো তৈরী হলে প্রত্যক্ষ ভাবে আমাদের অর্থনীতির খুব একটা উপকার হবে না। কিন্তু "ব্র্যান্ড পশ্চিমবঙ্গ'র উপকার হবে। এই "ব্র্যান্ড নেম'-এর প্রয়োজন আজ অনস্বীকার্য...

    http://www.anandabazar.com/26edit3.htm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন