এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ৩০০৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | ০৩ মার্চ ২০১০ ১৫:২৩445308
  • ক্ল্যাপক্ল্যাপক্ল্যাপক্ল্যাপ

    পি ......টি..............পি ......টি..............পি ......টি..............পি ......টি..............পি ......টি..............
  • Rajdeep | ০৩ মার্চ ২০১০ ১৫:৩২445319
  • হুমগড় থেকে বেথুয়াডহরি যাওয়ার রাস্তাটার নাম কি ?

    ...
  • . | ০৩ মার্চ ২০১০ ১৫:৪৫445330
  • পিটিবাবুর ঘ্যানরঘ্যানরজনিত কারণে কিছু প্রশ্ন এড়িয়ে যাওয়া সহজ হচ্ছে, কিন্তু প্রশ্নগুলো খুব একটা ভুল প্রশ্ন নয়। আপাতত: এই পরিসংখ্যান একটি ধাঁধাঁ।

    ২০০৯ সালে মৃত্যু অনুপাত

                 অসামরিক    মাওবাদী   সামরিক
    পশ্চিমবঙ্গ   ১৩৫                    ১৫
    ঝাড়খন্ড     ৭৪             ৭৬         ৬৭
    উড়িষ্যা      ৩৬             ১৩         ৩২
    ছত্তিশগড়     ৮৭            ১৩৭      ১২১

    গুরুচন্ডালী তো কোন ছার, সারা পশ্চিমবঙ্গে সব পক্ষ এতটাই অন্ধত্বে ভুগছে, এই ধাঁধাঁর উত্তর পাওয়া এখন অসম্ভব। একমাত্র ভবিষ্যৎ হয় তো বলবে। আপাতত: অপেক্ষা করা ছাড়া আর বিশেষ কিছুই করার নেই।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৫:৫২445341
  • এর মধ্যে ধাঁধাঁ নেই। উত্তর খোঁজার চেষ্টা করছিলাম।
    প:ব: গ্রামে গঞ্জে যেভাবে সিপিএম কার্মী আছে, তেমনভাবে অন্য রাজ্যে বিজেপি, কং বা বিজু-জনতার ক্যাডার বেস না থাকারই কথা। ফলে প:ব:তে সাধারন মানুষ মরছে বেশী।
    এটা আমার সাধারন চিন্তার ফসল। কোন তথ্যের ভিত্তি নাই।
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৫:৫৩445352
  • এড়িয়ে গেলাম না।
    আমার প্রশ্নগুলোর জবাব আশা করতে পারি কি?
  • a | ০৩ মার্চ ২০১০ ১৫:৫৪445363
  • রন্‌জন দা, একটা সামান্য পরিসংখ্যান জনিত অনুরোধ। এই তালিকাটা গত ৫-৭ বছরের দেওয়া জায় কি?

    আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা এϾট্র বেরিয়ারের গপ্পো। মানে, শুরুর দিকে মাওবাদীরা কম ও সাধারণ মানুষ বেশী মরবে, তাপ্পর ধীরে ধীরে ব্রেক ইভেন হয়ে উল্টে যাবে।

    ৩৬ গড়ের মাওবাদী মৃত্যু দেখে মনে হল(শেষ রোর ২য় কলাম)
  • a | ০৩ মার্চ ২০১০ ১৫:৫৫445374
  • সরি, প্রশ্নটা ফুটকি দাকে
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৬:২৫445396
  • @ Kallol

    আপনি সিপিএম সম্পর্কে যা যা সমালোচনা করেছেন তার সব কটিই আমি বিনা বিতর্কে মেনে নিলাম। কিন্তু সেই দোষগুলোর কোনটাকে দেখিয়েই বা সেগুলোকে ঘোমটা বা বোরখা হিসেবে ব্যবহার করেও সিপিএম কর্মীদের নির্বিচারে হত্যা করাকে justify করা যায় না।
  • Samik | ০৩ মার্চ ২০১০ ১৬:৩০445408
  • পিটি, ব্যাখ্যা করা আর জাস্টিফাই করা এক জিনিস নয়। :-)
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৬:৩১445419
  • এতদিন তো জেনে এসেছি বিজেপি ক্যাডার ভিত্তিক দল। নিজের তত্বকে জোর করে চাপিয়ে দেওয়ার জন্য kallol সেটাও ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন দেখছি।
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৬:৩৬445430
  • ঘেঁটে দেওয়ার জন্য কল্লোলবাবুর দ্বিতীয় প্রচেষ্টা:.... ""ফলে প:বঙ্গে সাধারণ মানুষ মরছে বেশী""--না কল্লোলবাবু সব রকমের ""সাধারণ"" মানুষ মরছে না---বেশীর ভাগই সিপিএমের সমর্থকরা খুন হচ্ছে।
  • . | ০৩ মার্চ ২০১০ ১৬:৩৮445441
  • হুঁ, ইন্টারেস্টিং! এর থেকে একটি স্বাভাবিক উপসিদ্ধান্তে পৌঁছানো যায়: একমাত্র পশ্চিমবঙ্গে একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মীদের টার্গেট করে মারা যায়।

    যে বিস্তৃত অরণ্যাচ্ছাদিত ভূখন্ডে মাওবাদীদের প্রাধান্য, ইদানীং সেই একই অঞ্চলে মাওবাদীদের পাশাপাশি আরও একটি রাজনৈতিক শক্তি বিপুলভাবে বৃদ্ধি পেয়েছে যার নাম আর এস এস। ঝাড়খন্ড, উড়িষ্যা ও ছত্তিশগড়ের এই আদিবাসী অঞ্চলের প্রত্যন্ত গ্রামে গ্রামে এখন বনবাসী কল্যাণ আশ্রম। মাওবাদীদের হাতে মারা যাওয়া মানুষের সন্তানরা বনবাসী কল্যাণ আশ্রমে বড় হচ্ছে। আর এস এসের শক্তি কত বেড়েছে তার প্রত্যক্ষ উদাহরণ কান্ধামল। আর এস এস এবং বি জে পি-র বিপুল "ক্যাডারবেস" আছে এই সব রাজ্যে। গ্রামে সারাক্ষণ কাজ করা সরসঙ্ঘচালকের অভাব নেই।

    অথচ, অথচ....শুধুই সি পি এম?
  • saikat | ০৩ মার্চ ২০১০ ১৬:৪৫445463
  • আচ্ছা কান্ধামালের ঘটনার পরে মাওবাদীদের মধ্যে 'হিন্দুত্বপন্থী' একটা গ্রুপ হয়েছিল না?
  • Samik | ০৩ মার্চ ২০১০ ১৬:৪৫445452
  • ঘেঁটে দেবার জন্য পিটিবাবুর শেষতম প্রচেষ্টা : এতদিন তিনি জানতেন বিজেপি ক্যাডারভিত্তিক দল, "সিপিয়েম নয়'-টা উহ্য ছিল অবশ্য।

    এইসব শব্দবন্ধ বারবার ব্যবহার করে আমরা কোথায় পৌঁছচ্ছি, পিটিবাবু?
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৬:৪৭445474
  • আবার সেই এক কথা। কোন জায়গয় কোথায় সিপিএম কর্মীদের মারা জাস্টিফাই করেছি আমি - দেখান।
    আমি কারন দেখাতে চাইলাম - কেন মানুষ মাওবাদী হয়। তাতে কি ভাবে সিপিএম কর্মী মারা জাস্টিফায়েড হয়?
    আমি কারন খুঁজতে চাইলাম - কেন প:ব:তে সাধারন মানুষ মরছে বেশী। সম্ভবত: সিপিএমের ক্যাডার বেস অন্য রাজ্যে বিজেপি-কং-বিজু জনতা থেকে বেশী। প:ব:র সবচেয়ে প্রত্যন্ত জায়গায়েও সিপিএমএর ব্রাঞ্চ আছে। মাওবাদীরা সিপিএম মারছে। তাই বেশী সাধারন মানুষ মরছে প:ব:তে। এতে কোথায় সিপিএম মারা জাস্টিফায়েড হয়?

    হ্যাঁ, ভালো। সিপিএম-এর দোষগুলো যখন মেনেই নিয়েছেন, তখন আর তক্কো করার মানে হয় না।
    আপনি মেনে নিলেন যে, সিপিএম - ৩২ বছরেও :
    মানুষকে সম্মানের জীবন দিতে পারে নি।
    পুলিশে ইউনিয়ান করেও তাদের চেতনার উন্নতি ঘটাতে পারেনি।
    পার্টির স্থানীয় নেতারা/পঞ্চায়েত প্রধানরা দুর্নীতিবাজ হয়ে উঠেছে।
    পার্টির সাধারন সদস্যরা মার্কসবাদ নিয়ে আগ্রহী নয়।
    পার্টি ভোট ছাড়া কিছু বোঝে না।
    তা এই পার্টিটাকে আবার ক্ষমতায় এনে আরও গোল্লায় যাওয়ানোর এতো প্রাণগত-মনোগত ইচ্ছে কেন?

    আপনি অবশ্য তক্কো করেন না। বাজে তক্কো করেন। তা নইলে, আমি রঞ্জন বারবার চিল্লে যাচ্ছি - সমস্ত হত্যাই নিন্দনীয়। আর আপনি বলছেন জাস্টিফাই!

    ভালো কথা, কোথায় সিপিএম মারা জাস্টিফাই করেছি - দেখাবেন। এড়িয়ে যাবেন না।
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৬:৫২445485
  • @ samik
    ..... আপনি কল্লোলবাবুর হয়ে যে রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছতে বাধা দিচ্ছেন সেইখানে!
  • Samik | ০৩ মার্চ ২০১০ ১৬:৫৭445496
  • আপনি বোধ হয় জীবনে কোনও অরাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছন নি। আপনার কেসে সব সিদ্ধান্তই রাজনৈতিক।

    ক্ষিক! ক্ষিক !! আর বেশি ঘাঁটা ভালো নয়।
  • saikat | ০৩ মার্চ ২০১০ ১৬:৫৮445507
  • আরে ধুর, শমীক যে কি বলে না ! এই করেই তো আমরা এই টইএর হাফ ডজন পূর্তি করলাম।
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৭:০৫445519
  • @ Kallol

    আপনি অর্থহীন ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন। এটা পরিষ্কার যে ব্যক্তিগত বা অন্য কোন কারণে আপনার সিপিএম সম্পর্কে অ্যালার্জী আছে। সেটা গণতান্ত্রিক অধিকার হিসেবে আপনার থাকতেই পারে। কিন্তু সেই বিশ্বাসকে প্রায় মৌলবাদের মত ব্যবহার করে আপনি আপনার মত বাক্য সাজিয়ে বলার চেষ্টা করে যাচ্ছেন যে আমি এটা বলেছি ওটা বলেছি ইত্যাদি।

    আপনি ভাবতেই পারেন যে আমি বাজে তক্ক করি। সুজাত ভদ্রকে বেশী প্রশ্ন করলে তিনিও সেই প্রশ্নকারীকে আপনার মতই শাসক দলের চামচা হিসেবে গণ্য করেন। আরো একটা কথা। ২০১১ সালে এই সরকার থাক বা যাক, প: বঙ্গের মানবাধিকার কর্মীরা যে বেশ লম্বা সময়ের জন্য বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন সেটি সন্দেহাতীত।
  • Samik | ০৩ মার্চ ২০১০ ১৭:১০445530
  • ক্ষিক, হিক্‌, হিক্কা ... :-))
  • . | ০৩ মার্চ ২০১০ ১৭:১১445541
  • এই থ্রেডে কোনোরকম আলোচনা করার এই সমস্যা। চোনা বেশি, আলো কম। বিভিন্ন ব্যক্তিগত অভিযোগ ও প্রত্যাভিযোগ ছাড়া আর কিসুই হয় না। ধুস্‌! কাটি।
  • SR | ০৩ মার্চ ২০১০ ১৭:২১445552
  • 'আপনি অর্থহীন ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন' - মানে !? কেউ কি নিজেকে কিছু বল্ল ?
  • lf | ০৩ মার্চ ২০১০ ১৭:৩৯445563
  • এতদিনে PT নিজের পরিচয় জানালেন। বা: বেশ সুন্দর নাম, অর্থহীন ছায়া। এই প্রজন্মের ছেলেমেয়েদের বেশ নতুন ধরণের নাম, ""ব্রাত্য'', ""দোয়েলপাখি'', ""অর্থহীন''।
    একটা টই খুললে হয় না যেখানে সকলে এমন নতুন নতুন নাম শুনতে পেলেই লিখে দেবে।
  • Blank | ০৩ মার্চ ২০১০ ১৭:৪৩445574
  • এর মধ্যে কোনোটা আমি নই :)
  • kallol | ০৩ মার্চ ২০১০ ১৮:০৬445585
  • আমি সিপিএম সম্পর্কে কিছু অভিযোগ করেছিলাম Date:03 Mar 2010 -- 03:09 PM
    পোস্টে। আপনি Date:03 Mar 2010 -- 04:25 PM
    লিখলেন - আপনি সিপিএম সম্পর্কে যা যা সমালোচনা করেছেন তার সব কটিই আমি বিনা বিতর্কে মেনে নিলাম।
    তার মানে তো এটাই দাঁড়ায় যে আমি যে যে অভিযোগগুলো করেছিলাম - তা আপনি সত্যি বলে মেনে নিচ্ছেন।
    তাই আমি Date:03 Mar 2010 -- 04:47 PM
    পোস্টে সেটাই রি-কনফর্ম করলাম।
    এর মধ্যে আমি আমার মতো বাক্য সাজালাম কোথায়?
    বরং আপনি আমার প্রশ্ন এড়িয়ে যচ্ছেন। দ্যাখান কোথায় আমি সিপিএম মারা জাস্টিফাই করেছি।

    আর সাধারন মানুষ মারা যাচ্ছে যারা - তারা তো সিপিএমই। আমি তো তাই বললাম। প:ব: সব জায়গাতেই প্রচুর সাধারন মানুষ সিপিএম করেন। এটা তো সত্যি।

    আর মানবাধিকার কর্মীদের বিশ্বাসযোগ্যতা বাড়লো কি কমলো, তাতে কিই বা আসে যায়। ওরা তো আর ভোটে দাঁড়াচ্ছেন না।

    ফুটকি - ঐ বনবাসী কল্যান আশ্রমই সালোয়া জুডুমের আঁতুর ঘর। সালোয়া জুডুম তো মারছে - মরছেও।
    আরও একটা বনবাসী চেতনা আশ্রম আছে। সেটা চালান হিমাংশু কুমার নামে এক গান্ধীবাদী। তার আশ্রম আবার মাওবাদী ডেরা বলে ভেঙ্গে দেওয়া হয়েছে।
  • . | ০৩ মার্চ ২০১০ ১৮:৩৪445596
  • নাম ব্যাপারটা মোটেও হেলাফেলা করার ব্যাপার নয়। আগের প্রজন্ম নামের ব্র্যান্ড-গুরুত্ব সম্যক অনুধাবন করতে পারেন নি। নইলে কুমারবাবু "সম্ভব" বলে একটা নাটক করতে পারতেন, বা মনোজবাবু করতে পারতেন "অদ্ভুত বাড়ি"। "মৃচ্ছকটিক" বা "নরক গুলজারের" মত ব্র্যান্ড-গুরুত্বহীন নাটক করতেন না। ;-)
  • . | ০৩ মার্চ ২০১০ ১৮:৪১445607
  • সালোয়া জুড়ুম কেবল ছত্তিশগড়ে। ঝাড়খন্ডেও নেই, উড়িষ্যাতেও নেই।
  • PT | ০৩ মার্চ ২০১০ ১৯:১৮445618
  • @ Kallol
    আমি আর একজনকে জানি যিনি আপনারই মত অত্যুগ্র সিপিএম বিদ্বেষী। তিনি মমতা ব্যানার্জী। মমতার সিপিএমের বিরোধীতার কারণটা আমি বুঝতে পারি। কিন্তু আপনারটা পারিনা। আগে লিখেছি আবার বলি আপনার এই মৌলবাদী সিপিএম বিরোধীতার জন্য কোন সুস্থ আলোচনা করা প্রায় অসম্ভব। অবশ্য আশ্চর্য হইনি। প্রায় সকল প্রাক্তন নকশালরাই আপনার মত সিপিএম বিরোধীতা করে দেশের আরো ক্ষতিকারক দলগুলোকে সুবিধে করে দেয়। আমি তাই সময় নষ্ট না করে বিনা বিতর্কে আপনার সিপিএম সংক্রান্ত সমস্ত সমালোচনা মেনে নেব বলে ঠিক করেছি। তার আরও একট কারণ হল যে সিপিএমের কাজ-কর্মের ঠিকাদারি নিয়ে আমি এই আসরে তর্ক জমাতে আসিনি। আমি কোথাও লিখিনি যে আমি সিপিএম সমর্থক বা কোনকালে সিপিএমের সংস্রবে ছিলাম। আমার রাজনৈতিক অবস্থান সিপিএমের কিছু কিছু রাজনৈতিক অবস্থানের সঙ্গে মিলে গিয়েছে মাত্র। আপনাদের মৌলবাদি সিপিএম বিরোধী অবস্থান থেকে আপনারাই আমাকে শাসকদলের মুখপাত্র হিসেবে ধরে নিয়েছেন।

    আপনি ঠিকই লিখেছেন -- ""মানবাধিকার কর্মীদের বিশ্বাসযোগ্যতা বাড়ল কি কমল তাতে কিই বা আসে যায়.....।"" আপনাদের মত মানবাধিকার কর্মীরা থাকলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা নিশ্চয়ই খুব খুশী হবেন।
  • SB | ০৩ মার্চ ২০১০ ১৯:২২445630
  • কল্লোলদা, রঞ্জনদা, মানবধিকার কর্মীরা, এই ধরুন সুজাত / এপিডিআর বা মাসুম, এনারা মাওবাদীদের হাতে "পশ্চিমবঙ্গের সাধারন মানুষ" (=সিপিএম) খুন হলে চুপ করে থাকেন কেন জানেন?

    মানে শুধুই রাষ্ট্রের হাতে নয়, মাওবাদীদের হাতে ইএফআরের মৃত্যুতেও এনারা স্টেটমেন্ট দেন, কিন্তু ....

    একটা কারণ হতে পারে, এত 'পশ্চিমবঙ্গের সাধারন মানুষ' খুন হচ্ছেন মাওবাদীদের হাতে রোজ রোজ যে, ব্ল্যাকবেরি তে এত টাইপাতে হাত ব্যাথা হয়ে যেতে পারে, তাছাড়া অন্য কোন কারণ আপনাদের জানা থাকলে শেয়ার করবেন প্লীজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন