এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধাঁধা - ২

    Arpan
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১০ | ৪০৯৪৪ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:১৮438227
  • spot on

    যে কাপ এ চা খাওয়া হচ্ছে। বড়লোকের দের ক্ষেত্রে তার quality অনেক ভালো। কাজে ই...
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:২০438238
  • আমি ট্রাই করি।

    গরম দুধে ঠান্ডা চায়ের লিকারও ঢালা যায়। মানে কেবল দুধটা গরম করলেই হয়। কিন্তু গরম চায়ের লিকারে ঠান্ডা দুধ ঢালা যায় না। চায়ের লিকার, দুধ দুটোই গরম করতে হয়, সেটা বড়লোকরা অ্যাফোর্ড করতে পারে।

    খুব বোকাবোকা হয়ে গেল বোধ হয় ব্যাপারটা।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:২১438249
  • ১। ব্রতীন ঠিক বছরে দুবারই কিনতে যায়? এক বার বা তিনবার নয়?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:২৩438260
  • শমীক কি চা খায়? :-)
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:২৫438271
  • ১) লোকটা শপিং হেল্পার বা কনসালট্যান্ট -এর ad দেয় নাকি? বছরে দুবারটা মিলছে না!
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:২৮438282
  • দুধতো ঠান্ডাই থাকবে, দুজনের ক্ষেত্রেই! গরম চায়ের লিকারে, দুধ খেলে, ঠান্ডা দুধই তো add করে, নাকি আমি ভুল জানি?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:২৯438293
  • ধর। roughly দু বার। তার মানে যে জিনিশ টা কিনতে যাচ্ছে। সেটা বছরে দু বার কেনা ই যথেষ্ট
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩০438304
  • সেইজন্যই তো শমীককে জিগ্যেস করলাম চা খায় কি না! ঠান্ডা লিকারই বা কে খায় ভগা জানে।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৪438338
  • লিখেই মনে হচ্ছিল কিছু একটা ভুল হচ্ছে। ঐজন্যেই লিখেছিলাম, বোকাবোকা হচ্ছে।
  • Sayantan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৪438327
  • ৫) শেষ ছাগলটা পিছনে হাঁটছিলো।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৪438315
  • না। ছড়িয়েছি। কনডেন্সড মিল্কটা ঠান্ডাই দেয় বটে। রোলব্যাক।
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৫438360
  • আরেকটা জিনিস বল। সম্পর্ক নেই মানে ওই দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ নাও হতে পারে। তাই তো?
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৫438349
  • কি? আমি বছরে দুবার কি কিনি?

    জামাকাপড় টাইপের কিছু?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৩৯438371
  • ধর, বছরে দু বার ই দেখা হয়। আর দেখা করার দরকার নেই।

    @ de হ্যাঁ ধর। ও ই ধরনের কিছু।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৪০438382
  • এই ধাঁধাটা কি আগে করেছিলাম?

    পাঁচটা টুপি আছে। তিনটে লাল, দুটো নীল। তিনজন লোক ফাইলে দাঁড়িয়ে আছে। একজনের পেছনে অন্যজন। সবাই সবার কথা শুনতে পাচ্ছে, সামনের জন কেউ থাকলে তাকে দেখতে পাচ্ছে, কিন্তু ঘাড় ঘুরিয়ে পেছন ফেরা অ্যালাওড নয়।

    র‌্যান্ডমলি তিনটে টুপি তিনজনকে পরিয়ে দেওয়া হল। এইবার পেছনের জনকে জিজ্ঞেস করা হল, তোমার মাথায় কী রংয়ের টুপি? ... সে সামনের দুজনের মাথার টুপি দেখেও বলতে পারল না তার নিজের মাথায় কী রংয়ের টুপি।

    মাঝের জনকে একই প্রশ্ন করা হল। সে-ও বলতে পারল না।

    সামনের জন, যার সামনে আর কেউই নেই, তাকেও একই প্রশ্ন করা হল। সে কিন্তু ঠিক ঠিক বলে দিল তার নিজের মাথায় কী রংয়ের টুপি আছে।

    কী রংয়ের টুপি ছিল প্রথম জনের মাথায়?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৪২438393
  • এইটা আমি দিসিলাম বোধহয়। ১ নং সুতো দেখো। ২০০৮-এর শুরুর দিকে।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৪৮438404
  • ব্রতীন,
    এবার আমি একটা গপ্পো ই তো বানাতে পারি,

    বৃদ্ধ এক ভদ্রলোক একা থাকেন, শপিং একা করার বা একা পছন্দ করার ক্ষমতা নেই, অগত্যা সংবাদপত্রে ad, শপিং হেল্পার চাই, বছরে দুবার (এই ধরো, পয়লাবৈশাখ আর দুগ্গাপুজো)গিফট কেনা ও পছন্দ করায় লোকটি হেল্প করে!

    জানি ঠিক ছাগলের মতো হলো!!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৫১438415
  • গপ্পোটা একটু মডিফাই করা যাক।

    একজন দোকানের মালিক বছরে দুবার ক্লিয়ারিং সেল দেন। আর শুধু সেলের সময়ই কাগজে তার অ্যাড বেরোয়। একটা লোক শুধু সেলে জামাকাপড় কেনে। দোকান খালি হলে দোকানের মালিক আবার নতুন জিনিসের অর্ডার দেয়।

    তাও কেমন দাঁড়াল না।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৫৩438426
  • এই ধাঁধাটা নেট থেকে পাওয়া।

    তার কোনও অ্যাক্সিডেন্ট হয় নি, কোনও অসুখও করে নি। তবু যখন সে হাসপাতাল থেকে ছাড়া পেল, তখন তার হাঁটা তো দূরস্থান, হুইল চেয়ারে পর্যন্ত বসার ক্ষমতা নেই। সাহায্যকারীর কোলে চড়ে সে হাসপাতালের বাইরে রাখা গাড়িতে চাপতে পারল। বাড়ি পৌঁছল ঐভাবেই।

    কেং কয়ে?
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৫৪438438
  • আব্বে। এইটা কোন ধাঁধা হল! মালটা সদ্যোজাত ছিল।
  • Samik | ০৭ জানুয়ারি ২০১০ ১৪:৫৬438449
  • :-)

    এইটা থ্রি ইডিয়টসের প্রোমো সাইটে ছিল। ইডিয়ট্‌স-অ্যাকাডেমি ডট কম না কী যেন নাম ছিল সাইটের।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৫:০৪438460
  • আচ্ছা ল্যাটারাল থিংকিং এর বাংলা কি? পার্শ্বচিন্তা?
  • Manish | ০৭ জানুয়ারি ২০১০ ১৫:২৯438471
  • (3) ঘোরাটির প্রথম দুটি পা ২৩ মাইলের মাইলস্টোন জাস্ট ক্রশ করেছে, পিছনের পাদুটি তখনও ২২ মাইলে দাড়িয়ে।
  • Manish | ০৭ জানুয়ারি ২০১০ ১৫:৩২438482
  • ডি:
    ধাধা ন: (২) হবে
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৫:৪১438493
  • সরি মিটিং এ ছিলাম।

    না এখানে ক্যাচ টা হল। যে জিনিস ট কেনা হবে সেট ও ই লোক টার একা হবে না। তাই ad দিয়ে আরেক জন কে চাওয়া। কেন?
  • Bratin | ০৭ জানুয়ারি ২০১০ ১৫:৪৭438504
  • মনে হয় ' out of box thinking' । সাধরন র থেকে একটু বাইরে গিয়ে।
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৭:২৫438515
  • থ্যাংকু ব্রতীন!

    এবার আরেকটা গপ্পো,

    রামবাবু খুব শৌখিন মানুষ, বছরে দুবার ঘরের পর্দা পালটানো তাঁর শখ। খোঁজ করে দেখেছেন, পাইকারী বাজারে পর্দার কাপড়ের গাঁঠরি একসাথে কিনলে দামে সস্তা হয়, কিন্তু অতোটা কাপড় একসাথে তো তিনি ব্যবহার করবেন না, রেখে দিয়ে পরের বার ইউজ করবেন, তাও চলবে না, কারণ পরেরবার চাই নতুন ধরণের কিছু। অগত্যা ad এর দ্বারস্থ, শ্যামবাবুকে খুঁজে পাওয়া --- ইত্যাদী, ইত্যাদী!

    এটা আরেকটা ছাগলামি!
  • de | ০৭ জানুয়ারি ২০১০ ১৭:২৭438526
  • বাকি পর্দার কাপড় শ্যামবাবু নেবেন, ওটা লিখতে ভুলেছি!
  • Arpan | ০৭ জানুয়ারি ২০১০ ১৭:৪২438537
  • যা:! শ্যামবাবুর পছন্দ অপছন্দ কিছু নাই!
  • Manish | ০৭ জানুয়ারি ২০১০ ১৭:৪৬438549
  • 3 এর উত্তর:

    বড়লোকদের চা দেওয়া হয়ে কোজিতে ঢেকে যাতে দুধ চিনি সব আলাদা আলাদা থাকে। স্বভাবতই আগে চা পরে প্রয়োজন মত দুধ।

    আর গরীবদের case তো আমাদের মতই।
    জলদুধ সেদ্ধ হয়ে ফুটতে থাকলে তাতে চা ঢালো। তাই গরীবদের আগে দুধ পরে চা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন