এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৪৪৪৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • samran | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৪435274
  • এইয়ো বম্মা,
    তোমার ছবি হাপিস হয়ে গেল, এই দুক্‌খু সত্যি সত্যি রাখবার জায়গা পাচ্ছি নে:-(

    ম্যালা কথা ল্যাখবার মন চাইতেছে কিন্তু মেলায় যাইতে ম্যালা দেরি করি ফ্যালাইছি আজ, এইবেলা কাটি।
  • dipu | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩৭435285
  • থ্যাঙ্কিউ :-)
  • til | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৩৮435296
  • আহারে, সামসুম থেকে ডিমসুম? এ কি কান্ড, ডিম সিম হলেও বুঝতাম, খাদ্যবস্তু। সামরান + সুমেরু = সামসুম (সাম্‌সুঙ প্রায়)। এই সব প্লাস চিহ্ন দেখে ভাববেন না টয়লেটের দেয়ালে লেখা, জী হাঁ, গুচ র টই এ, ব্যাকরণে ভুল নেই।
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৩435307
  • ডিমসুম ও খাদ্যবস্তু, চাইনীজ! খাননি বুঝি?
  • Jhiki | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৫435318
  • "দিম সুম" = মোমো
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৪৬435329
  • দৃশ্য ২ :- (দৃশ্য ১ অন্য টই তে ) একজন লম্বা মানুষ ভিলেন এর মত (সিনেমার ভাল ভিলেন অবশ্য ই :) ) লোকজনদের ধরে ধরে আনছে গুরুচণ্ডালি'র টেবিল এ !! এরপর যা বলতে শোনা গেলো " হাতে নিয়ে দেখুন, গরম গরম মাল!! মাত্র ১০ টাকা! চটি কিনতে গেলে কত খরচ, আমাদের কাছে চটি পাবেন খুব সস্তায়! মাত্র ১০/১৫/২০ টাকায়!! আর কেনার পর পড়ে যদি মনে হয় ফালতু, মনে হতে ই পারে; ছিঁড়ে ও ফেলতে পারেন কুচিকুচি করে!!! কুলকুচি ও করতে পারতেন,কিন্তু liquid নয় তো, তাই কুচিকুচি ই করতে হবে! " লোকজন বোকার মত বইগুলো তুলছিল, আর কিনছিল ও!

    বলার অপেক্ষা রাখে না তিনি কে! - বলে ই দিই- সুমেরু দা!! যতক্ষণ টেবিল এর সামনে, একদম লক্ষী'র ভূমিকায়!! cash box এ কিছু না কিছু পড়ছিলো ই!
  • su | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৪:৫৯435340
  • দৃশ্য ৩ :- কিছুক্ষণের জন্য টেবিলে মাত্র একজনকে দেখা গেল; কয়েকজন এলো টেবিল এর সামনে, নানা বই উল্টে পাল্টে দেখছেও, কিন্তু গুরু'র সেই representative কে দেখা গেল নির্লিপ্ত!!!! বরং হঠাৎ দেখলাম একটা গুচ ৫ নিয়ে মুখ ঢেকে ফেলল!! সামনে গিয়ে ফিসফিস করে বললাম " কি হল! ওদের কে কিছু বল! সামনে নিয়ে দেখাও না চটি গুলো ? " উত্তর পেলাম "আমি কি দেখাব! কেন দেখাব! ওর নিজেরা ই তো দেখতে পারে! " এরপর আমি গুচ'র বাকি দের বলে দেব- এই ভয় দেখানোতে সে কষ্ট করে দাঁড়ালো, মুকাভিনয় করে টেবিলের অন্য দিকে দাঁড়িয়ে থাকা লোকদের সামনে দুটো বই রাখলো, আর লোকগুলো সাথে সাথে টেবিলের সামনে থেকে চলে গেলো!! আর সাথে সাথে সেই representative ও হাওয়া!!!! অনেক্ষণ পরে টেবিল এর সামনে এলো প্লেট ভরতি momo নিয়ে!

    বলতে হবে কি সে কে!!
  • rabaahuta | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:০৩435351
  • চটি চতুষ্টয় চলছে চটপট
    চাখছে চকচকে চক্ষু চাক্ষুস
    চলছে চমকিলা চটি চতুষ্টয়
    চণ্ড চণ্ডা৯ চলকে ছাব্বিশ

    ****************************************

    কলহমুখরা বঁধুয়া এবার করবে নিন্দা চর্চা
    (শ্রোতাদের প্রতি : শ্রবনপুচ্ছ ধরে পিছে আসে খর্চা)
  • til | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২২435362
  • @de

    ডিম সুম? এ দেশে তো দেখি ডিম সিম বলেই চলে! তবে এটা সত্যি, আমি বাইরে সাধারণত: খাই না, নেহাৎ বিপাকে পড়লে,যেমন অফিস পার্টি, তাও চিকেন snitzell ও বীয়র, ব্যস।
    ঐ যে কাঁঠালের কোয়ার মত দেখতে।, ঐ বস্তুটার কথা বলছেন?
  • de | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৪৩435374
  • তিল,
    আমি তো জানি চাইনীজে স্টার্টার, যেমন, ডাম্পলিং, স্প্রিং রোল ইত্যাদী যা যা স্যুপের সাথে খায় তাদের সবাই ডিমসুমের সাবসেটে পড়ে থাকে :)। অবিশ্যি ভুলও হতে পারে, যেমন, উচ্চারণটা ডিমসুম না ডিমসাম তা নিয়ে আমার কনফ্যু আছে!

    সুতো, হুতো
    :)))))
  • pi | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৫৯435385
  • অর্কুট বঞ্চিতদের তরে,
    সোমবারের বইমেলা।
    http://picasaweb.google.com/guruchandali/SombarerBoimelayGuruchandali#
    সৌজন্যে, আর কে, সামরানদি !

    সুতো-হুতোর যুগলবন্দী থামলো ক্যানো ? বা:, উস্তাদ, বা: বলে গেলুম :)
  • til | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১২435396
  • de,
    এসব ব্যাপারে আমার জ্ঞান অতিশয় সীমাবদ্ধ ( সকল ব্যাপারেই প্রযোজ্য)। আমি ভাই কাঁচা লঙ্কা পকেটে পুরে তবে অফিস পার্টিতে যাই, যদি খেতে হয়! রেস্টুরেন্ট (এখানে ইংরেজী ভাষীগণ এই উচ্চারণই করে থাকেন, কেবল বাঙলা উপন্যাসে দেখি রেস্তোঁরা! পাক্কা ফরাসী) বলতে আমার এক সিলেটি বন্ধু আছে, তার রেস্তোঁরাতে গিয়ে সোমবার (ভিড় কম থাকে) আড্ডা দিই, উনি খুব গাছের ভক্ত, বাগান বিলাসী। ওর হোটেলেও আমি খাইনে কারন no লঙ্কা- সাহেবী স্বাদের পরিবেশন কিনা!
    ধ্যুস, খেই হারিয়ে ফেলেছি।
    চলি!
  • tkn | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১৪435407
  • ডিম্‌সাম
  • Samik | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৩435418
  • হুমেরু কিন্তু পুউরো হুনীল গাংগুলি লাগতাসে।
  • rabaahuta | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৬:২৬435429
  • নামে কি বা আসে যায়
    ডিমসাম যে নামে ডাকো
    ঝাল লাগে।
  • Nina | ০২ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৮435440
  • ডিমসাম / ডিমসুম / ডিমসিম কনফ্যু দেখে আর একটা গল্প মনে পড়ে গেল:
    দুই স্টুডেন্ট, বৃটিশ আর স্কটিশ ঝগড়া করছে প্রপার উচ্চারন একজন বলে ইদার অন্যজন বলে আইদার, শেষে ঠিক হল হেডমাস্টারের কাছে জিগানো যাক,( তিনি আবার আইরিশ ) ---তিনি শুনে বল্লেন উদার উইল ডু! উদার উইল ডু!

    ---তা সামসুম চলুক চলুক--বেশ সুস্বাদু হচ্ছে।
  • SS | ০৩ ফেব্রুয়ারি ২০১০ ১০:১৩435451
  • বইমেলায় উপস্থিত জনতা, আর গল্প কই?
  • rokeyaa | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১১:২৯435462
  • গতকাল আমার যাওয়ার কথা ছিলো, কিন্তু একটু মাখিয়ে ফেলেছিলাম বলে যেতে পারিনি। সরি বলার কোনো মানেই নেই, তবুও, বল্লম।
  • kd | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:১৬435473
  • মিলনমেলা থেকে লেটেস্ট খবর:

    ঘন্টাখানেক আগে আকাশ-বাংলা সামরানের ইন্টারভিউ নিয়েছে - কাল (শুক্কুরবার) সন্ধে ৬:৩০ টায় (এইরে! কী বললো, ৬:৩০, ৭টা, না ৭:৩০?) দেখাবে।

    এক্ষুনি খবর এলো, Rplusও ইন্টারভিউ নিয়েছে, আজ রাত ১০টায় দেখাবে।
  • dipu | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৭:৪৪435485
  • এখেনে আর্প্লাস আসেনাকো :-(

    কাল সোন্দেবেলা সারে ছটায় আপিসে। সাড়ে সাত্তা হলে দেকতে পাবার একটা খিন চান্স আছে।
  • Manish | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৫435496
  • @kd
    Rplus কি কোনো নতুন চ্যানেল, নাকি স্টার প্লাস ?
  • rokeyaa | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৭435507
  • এইগুলোকে ক্যাপচার করে ইউটিউবে তুলে দেওয়া যায়?
  • dipu | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২০:৪৭435518
  • বইমেলার সব ছবি এই অ্যালবামে উঠবে।

    http://picasaweb.google.com/guruchandali/
  • dipu | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২০:৫৬435529
  • আপাতত মঙ্গল আর বুধবারের ছবি দেখুন। আজকের ছবি ক্রমে আসিতেছে।
  • Ishan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৪৮435540
  • এই মাত্তর কনফার্মিত হলাম।

    আকাশ বাংলার প্রোগ্রামের নাম লাইফ স্টাইল মেট্রো। সময় সন্ধ্যা সাড়ে ছটা।

    দেখুন ও দেখান। :)
  • I | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫১435551
  • এতে গুরু আছে?
  • Ishan | ০৪ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৩435562
  • সেই জন্যই তো বললাম।
  • kd | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৪৫435573
  • এই রে! সামরান খুব ক্ষেপে যাবে - আকাশ বাংলা ওকে সিম্‌রন বানিয়ে দিয়েছে :(
  • su | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:২৩435584
  • ঠিক, ঠিক, আমি ও দেখেছি সিমরণ কে! আমি ঐ প্রোগ্রাম টা tv tuner card এ রেকর্ড ও করেছি!! :)
  • Samik | ০৫ ফেব্রুয়ারি ২০১০ ১৯:৪৮435596
  • গুড তো! তা হলে এবার শেয়ার করে দেওয়া হোক। পিলিইজ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন