এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রহসন

    পিনাকী
    অন্যান্য | ০৯ এপ্রিল ২০১৮ | ২০৮৮৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • introspection | ১০ এপ্রিল ২০১৮ ১১:২৯374395
  • "শহুরে ভন্ড দুমুখো বাঙালি?"
    নিজেকে ধরে বলছেন তো ?
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১১:২৯374384
  • দ, মনে করুন আপনাকে দায়িত্ব দিলাম এসারএফটির পরবর্তি ডিরেক্টর নিয়োগের। আর বললাম তাঁকে বাঙালী হতে হবে। তিনজনের একটা শর্ট লিস্ট করে দিন। দেখি কে ভন্ড আর কে দুমুখো।
  • amit | ১০ এপ্রিল ২০১৮ ১১:৪২374417
  • যাকগে, বুজিদের কথা এনে টোয়ি বেলাইনে হয়ে যাচ্ছে। পঞ্চায়েত এ ফেরা যাক, দিদির ভাই বা চামচারা আরো কত বিশ্ব রেকর্ড বানায় দেখি।

    তবে এটা ঠিক যে গত দশকে আমি নিজেই বা আমার আশেপাশে অনেকেই আমাদের বিহার বা UP-এর বন্ধুদের প্রচুর আওয়াজ মেরেছি ওদের ইলেকশন নিয়ে, আজকাল দেখা হলে তারা আমাদের ডবল আওয়াজ মেরে যায়।
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১১:৪২374406
  • আমি আরো খারাপ উদাহরণ দিতাম। সিকিবাবু এই টইকে বাঁচিয়ে দিলেন শানুদা আর বড়ে গুলাম আলির উদাহরণ এনে।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১১:৪৯374428
  • এই প্রবল আওয়াজের মধ্যে নির্বাচন কমিশন আজ তাদের গতকালের নমিনেশন জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর নির্দেশ বাতিল করেচে আইনি অসুবিধে আছে বলে। :)
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১১:৫২374439
  • কিন্তু কাদের চিঠির পর কমিশনের এই পালটি খাওয়া এবং আইনি অসুবিধে নামক জুজুর ভয়? নো নকুলদানা কিন্তু। :)
  • সিকি | ১০ এপ্রিল ২০১৮ ১১:৫৩374450
  • দ,

    ভণ্ড আর দুমুখো ছাড়াও অনেক শহুরে বাঙালি থাকেন শহরে। শহুরে হওয়াটাকে আমি কোনও নেগেটিভ টার্ম হিসেবে ধরছি না, না ধরেও বলছি, ঐ যারা বে-মে-জ্যো দেখে, যারা বড়ে গুলাম না শুনে শানুর গানের ক্যাসেট কেনে, তারাও বে-মে-জ্যো-র পরিচালকের থেকেও সত্যজিৎ রায়কেই বেশি সম্মান করত, সেই সময়েও। ঐ ধরো শরৎবাবুর পাঠকরা যেমন হুলিয়ে দেবদাস কিনত পড়ত, কিন্তু সম্মানের প্রশ্নে রবি ঠাকুরকে বেশি সম্মান দিত, যদিও তাঁর লেখা বিশেষ বুঝতে পারত না, পড়তে পারত না।
  • | ১০ এপ্রিল ২০১৮ ১২:০২374461
  • এস, দায়িত্ব নিলাম না।
    আর শানু ও বড়ে গুলামের উদাহরণও একইরকম। খুব আলাদা কিসু নয়।

    ইন্ট্রো তথা যাগ্গে,
    হ্যাঁ হ্যাঁ নিজে, নিজের বাপ মা, ঠাকুদ্দা ঠাকুমা দাদু দিদিমা সবাইকে ধরে নিয়েছি। খুশী?
  • | ১০ এপ্রিল ২০১৮ ১২:০৫374472
  • ও আচ্ছা তারা বলত যে যদিও দেবদাস পড়ছি কিন্তু শরতচন্দ্রে চেয়ে রবীন্দ্রনাথকে বেশী সম্মান করি? এই ডেটা পয়েন্ট কোথায় পাব?
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১২:০৬374484
  • নো ওয়ান্ডার বাঙালী ডিজার্ভ দিদি। প্রসঙ্গতঃ বাম আমলেও শহরেই বাম বিরোধি ভোট বেশি পড়তো। দুমুখো তো বটেই। গোঁয়ারও।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ১২:০৭374495
  • "পবতে বামবুজিদের ইনফ্লুয়েন্স যে একেবারেই কমে গেছে তাতে কোন সন্দেহ নেই"
    সেকি সেদিনের কাকবাবুদের সাম্বাদিক সম্মেলনে সবাই তো নিজেদের বামপন্থী বলে দাবী করলেন। আর সুবিধ কবি তো কব্বে তিনোদের নিও কমুনিস্ট আখ্যা দিয়েছেন।
    বুজি স্পেস যে ঘেঁটে ঘন্ট পাকিয়ে দেওয়া হয়েছে সে ব্যাপারে কোনই সন্দেহ নেই।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১২:০৮374506
  • দ, এটা ঠিক ব্যাবসা ইত্যাদির ব্যাপার না, তার থেকে বেশী বাম আইডিওলজির ব্যপার। বামবুজিরা বাম আইডিওলজি প্রোজেক্ট করতো, প্রবন্ধ টবন্ধ লিখতো, গান-সিনেমা ইত্যাদি বানাতো, পবতে সেই আডিওলজিকে সিপিএম ব্যাবহার করতো নিজেদের ইনফ্লুয়েন্স বা ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য। যে ভোটার তার মধ্যে একটা বিশ্বাস আনার জন্য যে এই হলো বামপন্থা, এর এতো এতো উপ্কারিতা, আর এই বামপন্থার বাহক হলো সিপিএম, কাজেই সিপিএমকে ভোট দিলে বামপন্থাকেই ভোট দেওয়া হলো। দিদি (বা যেই হোক), এই বুজি স্পেসটাকে ঘেঁটে দিয়েছেন।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১২:১০374517
  • "আর সুবিধ কবি তো কব্বে তিনোদের নিও কমুনিস্ট আখ্যা দিয়েছেন"

    পিটিদা, বুঝতেই পারছেন ঘন্টটা কিভাবে পাকানো হয়েছে। ইফ ইউ ক্যানট বিট দেম, কোঅপ্ট দেম, কনফিউজ দেম :d
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১২:১৩374539
  • বনামের প্রেক্ষিতটা বুঝতে হবে।
  • | ১০ এপ্রিল ২০১৮ ১২:১৩374528
  • ডিসি, আমি কিন্তু বুজি স্পেস ঘাঁটা নিয়ে কোন আই রিপিট কোন বক্তব্য রখি নি।

    কিন্তু সত্যজিত রায় বনাম বেদের মেয়ে জ্যোসনা বা কুমার শানু বনাম বড়ে গুলাম আলি এই বনামে আমার আপত্তি আছে।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১২:১৫374550
  • আর বুজি স্পেস ঘাঁটা শুধু ব্যাবসার সাথে রিলেটেড না এইজন্যেও যে এক সময়ে বামবুজিদের ইনফ্লুয়েন্স শহরে, গ্রামে অনেক জাগাতেই ছিলো। এই সব জায়াগাতেই বামফ্রন্টের পক্ষে ভোট টানতে এই ইনফ্লুএন্স খানিকটা কাজ দিতো (অবশ্যই আরও ফ্যাক্টর ছিলো, তাছাড়া সিপিএমের অর্গানাইজেশান তো ছিলই)। দিদি এই পুরো ইনফ্লুয়েন্স এর প্রোজেক্শানটাকেই বন্ধ করে দিয়েছেন, তাছাড়া সিপিএমের অর্গানাইজেশানও অনেকদিন হলো ভেতর থেকে ফোঁপরা হয়ে গেছিল, তাই কাজটা সহজও হয়েছিল।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১২:১৬374561
  • বনাম নিয়ে এখানে আমারও বক্তব্য নেই, ওটা অন্য তর্ক।
  • কী মুশকিল | ১০ এপ্রিল ২০১৮ ১২:১৭374572
  • পপুলার বনাম ক্রিটিক্যালি এক্লেইমড তো সবসময়েই আলাদা ছিল!
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১২:১৯374583
  • এইযেসকল বুজিরা ল্যাজ উঠিয়ে তিনোতে জয়েন করতে গেছিলো দুধের স্বর খাওয়ার লোভে, তারা এখন কিসুন্দর দিদির পায়ে পায়ে ম্যাও ম্যাও করে ঘুড়ে বেড়ায় একটু আদরের লোভে - এটা সত্যিই খুব মনোগ্রাহি দৃশ্য।
  • j | ১০ এপ্রিল ২০১৮ ১২:২৩374595
  • আর যারা হাল্কা করে রুটি সেঁকতে গেছিল ?
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১২:২৪374606
  • তারা এখন রুটি ফেলে হাওয়াই চপ্পল চিবোচ্ছে।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ১২:২৬374617
  • "এইবারে দক্ষিনপন্থীরা এসে সেকেন্ড লোককে পুরষ্কার দেবে, ফিলিম ইনস্টিটিউটের ডিরেক্টর বানাবে। তাতে করে বেশ ঘেঁটে গেলো স্পেসটা। প্রথ্মজনের কথার দাম কমে গেলো।"
    ঘেঁটে দেওয়া প্রসঙ্গে এটা একটা চমৎকার মন্তব্য। হাজার কথার ভিড়ে এটা যেন হারিয়ে না যায়।

    শোভা সেনঃ মৃত্যু অগাস্ট ১৩, ২০১৭
    সুপ্রিয়া দেবীঃ মৃত্যু জানুয়ারি ২৬, ২০১৮
    দ্বিতীয় জনকে পব সরকার বঙ্গ-বিভূষণ, গান স্যালুট আরো কি কি সব দিয়েছিল।

    ২০১১-র পর থেকে কলকাতা চলচ্চিত্র উৎসবে ক্রমাগত অমিতাভ, শাহরুকদের আনাগোনাও ঐ ঘেঁটে দেওয়ারই প্রচেষ্টা।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১২:৩৬374628
  • গ্রামে আবার শহুরে বুজীদের ইনফ্লুয়েন্স কী। লেফটের আমলে গ্রামের লোক বুজীদের আবদার শুনে ভোট দিত নাকি! শহরের তুলনায় গ্রামে রাজনীতি বা সেটার যে কোনো ফর্মই বলুন খুব ক্রুডলি চলে। লোকজন ঝান্ডা ধরবেই, লাল অথবা সবুজ। যে দলের যেরম সংগঠন সেই অনুযায়ী ভোট পেত। গ্রামে ওসব বুজী ফুজী কোনো ফ্যাক্টর নয়। প্রভাব ফেলত শুধুমাত্র সিপিয়েমের গণসংগঠনগুলোর নাটক যাত্রা এইসব। ভূমি সংস্কার শেষ, জমির প্রাথমিক ক্রাইসিস শেষ, গণনাট্যসংঘও শেষ, ফলে আর কিছু বুজীপ্রভাব নেই। এখন মার্কেটে আছে সুজি, মানে সিনেমাজীবী। দেব একটা ঘুঁষি মারবে, সারা গ্রাম বাংলা হেলে যাবে। হুঁঃ।

    এবাদে এই বুজীরা কারা! যাদের লেখায় ছবিতে গানে কোনো রাজনৈতিক ভাষ্য নেই তারা আবার বুজী কিভাবে হচ্ছে। যাঁরা রাণীমার পদতলে আশ্রয় নিয়েছেন তাঁরা বেশীরভাগই অস্ত গ্যাছেন কোনকালে এখন অবসরভাতা মতন চলছে।
  • | ১০ এপ্রিল ২০১৮ ১২:৩৯374639
  • দুধের 'স্বর'!!
    সাধে আর শাক্যজিতরা ভয়েস ভয়েস করে অত্ত চেঁচান।

    না না আমার আর কুনো বক্তব্য নাই
  • S | ১০ এপ্রিল ২০১৮ ১২:৪১374650
  • "দুধের সর" হবে।
    বাকি বক্তব্য তার মানে ঠিকই আছে।
  • T | ১০ এপ্রিল ২০১৮ ১২:৫২374661
  • এদিকে ফ্র্যাইন্দস আপনারা নিশ্চয়ই এতক্ষণে বারুইপুরের সেই মেয়েটিকে আছাড়া মারার ঘটনাটি দেকে ফেলেছেন। না দেখে থাকলে,
    https://www.facebook.com/suman.hasanleft/videos/2107958256141820/?fref=mentions

    তারানন্দে বিচিপির দুপয়সার নেতারা দাবী কচ্চিলেন মেয়েটি ওঁদের হয়ে নমিনেশন ফাইল কত্তে যাচ্ছিল। এদিকে সে এসইউসিয়াই এর। টাইমস নাও এবং চাড্ডিদের আইটিসেল যথারীতি বিচিপি বিচিপি বলে চেল্লাচ্ছে। এদের সত্যিই মরণ হয় না ক্যানো।
  • | ১০ এপ্রিল ২০১৮ ১২:৫৪374683
  • টি এর কথা ঠিকঠাক। আমার অভিজ্ঞতার সাথে মেলে।
  • dc | ১০ এপ্রিল ২০১৮ ১২:৫৪374672
  • দু হাজারের আগে অবধি শহরে আর গ্রামেও অনেক অনেক বুজি ছিল। তারা সবাই সবসময়ে খবরে আসত তাও না। কিন্তু এদের মধ্যে একটা বড়ো অংশ বামবুজি ছিল আর এদের কিছুটা ইনফ্লুয়েন্সও ছিল। গ্রামের লোক সরাসরি বুজিদের কথায় ভোট না দিলেও একটা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স থাকতই। দু হাজারের পর থেকে আস্ত আস্তে এই পুরো ব্যাপারটাই ঘেঁটে যেতে শুরু করেছিল, তার একটা কারন অবশ্য বামপন্থী দলগুলোরও গ্রাসরুট আউটরিচ কমে আসতে শুরু হয়েছিল।
  • | ১০ এপ্রিল ২০১৮ ১২:৫৮374694
  • নিজেকে অন্যের চেয়ে বুদ্ধিমান ভাবা পাবলিক সাধারণত ক্ষমতাসীন দলের কাছে ঘেঁষে থাকে আর লোককে ঘপাঘপ লেবেল লাগায়। ক্ষমতাসীন দল পালটে গেলে এরাও ঘপাঘপ পালটে যাওয়া দলের কাছে ঘেঁষে যায়।
  • PT | ১০ এপ্রিল ২০১৮ ১২:৫৯374706
  • T
    সেকি! আজকের এইসময় জানাচ্ছে যে ঐ ছবিতে বারুইপুরে তিনোর গোঁজ প্রার্থীর মেয়েকে আছাড় মারা হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন