এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকান প্রেশিডেনশিয়াল ইলেকশান ২০১৬

    Abhyu
    অন্যান্য | ১০ মার্চ ২০১৬ | ১০৩৮৩৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১১ মার্চ ২০১৬ ১০:০০700090
  • ২২ টি স্টেটের মধ্যে একটি ছাড়া বাকি ২১ টি স্টেট তো এরা দুজনে মিলে নিয়ে নিলো। তাইলে? রুবিও আর ক্যাসিক তো মনে হয় নিজেদের টার্ফেও জিতবে না।
  • pi | ১১ মার্চ ২০১৬ ১০:০০700079
  • সিংগল পেয়ার মানে তো এইরকম ব্যাপার। এটাতে বিভিন্ন ইন্সিওরেন্স কোং এর ব্যাপার তো আসার কথা নয়।

    Single-payer national health insurance, also known as “Medicare for all,” is a system in which a single public or quasi-public agency organizes health care financing, but the delivery of care remains largely in private hands. Under a single-payer system, all residents of the U.S. would be covered for all medically necessary services, including doctor, hospital, preventive, long-term care, mental health, reproductive health care, dental, vision, prescription drug and medical supply costs.

    The program would be funded by the savings obtained from replacing today’s inefficient, profit-oriented, multiple insurance payers with a single streamlined, nonprofit, public payer, and by modest new taxes based on ability to pay. Premiums would disappear; 95 percent of all households would save money. Patients would no longer face financial barriers to care such as co-pays and deductibles, and would regain free choice of doctor and hospital. Doctors would regain autonomy over patient care
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:০২700101
  • ঠিক, ইউনিভার্সাল হেলথ কেয়ার এমনই, ইউনিভার্সাল রেট।
    যেমন ফেডারেল ট্যাক্স - ইউনিভার্সাল - সব স্টেটে এক রেট।

    ইন্সিওরেন্স কোম্পানী এখন একেবারে লুটে নিচ্ছে।
  • S | ১১ মার্চ ২০১৬ ১০:০৩700112
  • ট্রামো কি সিংগল পেয়ারের কথা বলেছেন? বলেছেন যে স্টেট বর্ডারের লিমিটেশন টা তুলে দেবে।
    তবে এগুলো সবই হোলো ভোট জড়ো করার কথা। একবার জিতলে এগুলো কোনোটাই করা যাবেনা। একজিকিউটিভ অর্ডার দিয়ে তো আর দেশ চালানো যায়্না। কংগ্রেসকে পাত্তা না দিলে, কংগ্রেসও বাজেট আটকে দেবে।
  • SS | ১১ মার্চ ২০১৬ ১০:০৬700123
  • কেসিক ওহায়োতে খুব পপুলার। জিতলেও জিততে পারে। রুবিওর ফ্লোরিডা পাওয়া মুশকিল।
    আর NAFTA বাবা বুশ প্ল্যান করেছিল, বিল ক্লিন্টনের আমলে ইম্প্লিমেন্ট হয়েছে। তবে ওবামাও তো TPP ইম্প্লিমেন্ট করল।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:০৭700145
  • ধনীদের ওপর ট্যাক্স বাড়ানোর কথাও বলেছে
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:০৭700134
  • হ্যাঁ, হ্যাঁ, বলেছে সিঙ্গল পেয়র সিস্টেমের কথা সিক্সটি মিনিট্‌স্‌-এ বলেছে।
    During his “60 Minutes” interview Sunday, Republican presidential front-runner appeared to come out in favor of a form of single payer health insurance for the uninsured (although he does says he’s going to “take care of everybody”) and openly called for raising taxes on the wealthy.
  • lcm | ১১ মার্চ ২০১৬ ১০:২৩700156
  • টু পার্টি সিস্টেম তো নয়, ব্যালটে পাঁচ-ছটা পার্টির নাম থাকে।
    মেজর পার্টি দুটো। সে তো বেশির ভাগ দেশেই মেজর ন্যাশনাল লেভেলের পার্টি দুটো, বা বেশি হলে তিনটে।
  • S | ১১ মার্চ ২০১৬ ১০:৩২700167
  • একটা কথা মাথায় রাখবেন। ইন্ডিয়ার ডেমোক্যাসি হোলো পার্লামেন্টারি ডেমোক্রাসি। মানে যে পার্টির (বা জোটের) সংখ্যা গরিষ্ঠ্তা আছে লোকসভাতে তারা (মানে এমপিরা) যেকোনো কাউকে তাদের নেতা চুনে প্রধান মন্ত্রী বানাতে পারে।

    আমেরিকাতে প্রেসিডেনসিয়াল ইলেক্শনের সাথে কনগ্রেসে কে মেজরিটি তার কোনো সম্পর্ক নেই। মানে সেনেটে ডেমোক্র্যাটরা মেজরিটি, হাউসে রিপাব্লিকানরা, কিন্তু হোয়াইট হাউস ব্লুমবার্গ এসে জিতে যেতে পারে। তাই প্রেসিডেনশিয়াল ক্যান্ডিডেট নিজের জেতার জন্যে পার্টি লাইন থেকে দুরে যেতেই পারেন, বিশেষত যদি পার্টির এন্ডর্সমেন্টের দরকার না হয়।
  • সে | ১১ মার্চ ২০১৬ ১৮:০২700179
  • ডাঃ বেন কার্সন (সেই বিখ্যাত কলেজ থেকে পাশ বিখ্যাত নিউরোসার্জেন যিনি পড়াশুনোয় এত ভাল যে ইভোলিউশনে বিশ্বাস করেন না) এখন ট্রাম্পকে সমর্থন করছেন।
    বিষ্ণুবাহনের দিগ্বিজয়ে দাশু যেমন যে কোনো কিছু সাজতে রাজি হয়েছিল, খগা বলেছিল ও তামাক সাজতে পারবে কি না। তেমনি বেনবাবু প্রেসিডেন্ট হতে না পারলেও অন্য যে কোনো রোলের জন্য রাজি। সো খিউট।
  • সে | ১১ মার্চ ২০১৬ ১৯:৫০700190
  • বেন ইজ অ্যা ফ্রেণ্ড।

    হি'জ বিকাম অ্যা ফ্রেণ্ড।

    আই ডু এগ্রি।

    দেয়ার আর টু ডোনাল্ড ট্রাম্পস।

    মেক অ্যাম্যারিকা গ্রেট এগেইন।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:১১700201
  • ট্রাম্প কিন্তু ডিবেটে সিঙ্গল পেয়ারের কথা একবারও বলেননি। স্টেট বর্ডার তুলে দেবেন বলেছেন, মানে ইনসিউরেন্সের ক্ষেত্রে। এতে করে বীমা কোম্পানির মধ্যে কম্পিটিশন বাড়বে। বীমার খরচ কমে আসবে। এই হল ট্রাম্পের মোদ্দা বক্তব্য। রুবিও এই নিয়ে খুব খোরাকও করেছিল। :-)

    সোসালাইজড হেলথ কেয়ার থেকে, স্বাভাবিক ভাবেই, ট্রাম্প কয়েকশো যোজন দূরে।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:১৭700212
  • হ্যাঁ, সিবিএস "60 minutes"-এ বলেছে।
    আর বিভিন্ন জায়গায় কানাডা আর জার্মানির হেলথকেয়ার নিয়ে বলেছেন - আমি ওদের মত করে দেবো, হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা - যেমন বলে আর কি। নইলে কি আর পলিটিকো অবধি এ নিয়ে দু কলম লিখে দেয়।
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:২৩700223
  • ট্রাম্প হ্যানা ত্যানা বকে জাচ্ছেন। কিন্তু ট্রাম্প এফেক্টে একটাই জিনিস ইন্টারেস্টিং -- সেটা হল রাইট উইং জিওপি-র একটি অংশ পুরো কনফিউজ্‌ড - এক নিয়ে কি করা যায় তাই বুঝতে পারছে না। রিপালবিকান এসট্যাবলিশমেন্ট গিলবে না উগরাবে বুঝতে পারছে না। শেষমেষ নিজেরাই ১০ মিলিয়ন ডলার তুলেছে - নেগেটিভ অ্যাড - স্টপ ট্রাম্প।
  • ঈশান | ১১ মার্চ ২০১৬ ২১:২৫700234
  • এইটাই যাতা। এই পুরো গপ্পোটা গুছিয়ে লেখার ইচ্ছে আছে। কিন্তু রোজই কিছু না কিছু ঘটে যাচ্ছে। সেশ না হলে আর কিকরে লেখা যায়। :-)
  • lcm | ১১ মার্চ ২০১৬ ২১:২৮700245
  • হ্যাঁ, এইটা লেখো তো। এই ইলেক্শনের এটাই হাইলাইট --- হাউ দ্য গুড ওল্ড পার্টি ইজ হ্যান্ড্‌লিং দ্য ট্রাম্প ফেনোমেনন ?
  • pi | ১১ মার্চ ২০১৬ ২১:৪৫700256
  • এই ট্রাম্প, যা বুঝলাম পুরো পাগলাচো* লোক। আর সেটাই ওর ইউএসপি।
  • SS | ১১ মার্চ ২০১৬ ২২:৩৪700267
  • ট্র্রাম্পের মত স্মার্ট আর শ্রুড লোক খুব কমই আছে। তাবড় পলিটিশিয়ানদের ঘোল খাইয়ে দিয়েছে। আফ্টার অল, লোকটা ম্যানহাটনের রিয়াল এস্টেট মার্কেটে এতকাল রাজত্ব করে এসেছে, যেটা কিনা গোটা পৃথিবীর মধ্যে সবথেকে সট আফটার রিয়েল এস্টেট মার্কেট। তার উপ্র আছে রিয়েলিটি টিভির এক্সপিরিয়েন্স।
    ট্রাম্পকে নিয়ে এই লেখাটা যথাযথ। GOP, র‌্যাদার কনসার্ভেটিভদের বর্তমান অবস্থা
    http://nymag.com/daily/intelligencer/2016/03/why-is-trump-driving-conservatives-so-crazy.html
  • anup | ১১ মার্চ ২০১৬ ২৩:০৩700278
  • লাল্লু কেও লোকে অমন পাগ*** বলত, মমতা-কেও
  • anup | ১১ মার্চ ২০১৬ ২৩:০৫700290
  • আর ওদের সাপোর্টার দের বলত ছাগল
  • S | ১২ মার্চ ২০১৬ ০১:৫২700301
  • ক্রিস্টি আর কারসন ভিপির টিকিট পাওয়ার জন্যে এন্ডর্স করছে।

  • S | ১৪ মার্চ ২০১৬ ১৭:১৯700312
  • S | ১৫ মার্চ ২০১৬ ২২:১৫700323
  • রুবিওর ক্যাম্পেনের বোধয় আজই শেষ দিন।
  • S | ১৬ মার্চ ২০১৬ ০৬:৩৫700334
  • রুবিও ক্যাম্পেন সাসপেন্ড করলো - ফ্লোরিডাতেও জিতলো না। কেসিক ওহায়ো নিয়ে গেলো। নর্থ ক্যারোলাইনা, মিজৌরি, আর ইলিনয়তে ট্রাম্প আর ক্রুজ লড়ছে - তবে ট্রাম্প এগিয়ে। রুবিও যদি কেসিককে এন্ডর্স করে, আর কেসিকের সাথে যদি (পার্টি এস্টাব্লিশমেন্টের মধ্যস্থতায়) ক্রুজের কোনো ডীল হয়ে যায় (ভিপি) তাহলে ট্রাম্পকে হয়তো রোখা যেতে পারে। এইটাই এখন একমাত্র পথ।

    অন্যদিকে এই সবকটি স্টেটেই হিলারি এগিয়ে আছেন - এবং মনে হয় জিতেই যাবেন। বার্ণীর ক্যাম্পেন মনে হয় আজকেই শেষ হচ্ছে - আজকের সবকটাতে হিলারি জিতলে বস্তুত নমিনি হয়ে গেলো।
  • S | ১৬ মার্চ ২০১৬ ০৭:০৫700345
  • মিজৌরিতে বার্ণী স্যান্ডার্স এগিয়ে গেছেন।
  • pi | ১৬ মার্চ ২০১৬ ০৭:২০700356
  • ইলিনয়ের কী খবর ? বার্নি পিছিয়ে ?
  • S | ১৬ মার্চ ২০১৬ ০৭:৩৭700367
  • এখনো পর্যন্ত। হেরে যাবে বলেই মনে হচ্ছে।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ০৮:০৪700378
  • বার্নি নমিনেশন না পেলে এবার আর ভোট দিতে যাব না
  • S | ১৬ মার্চ ২০১৬ ০৮:২২700389
  • কেন ট্রাম্পকে দেবেন।
  • lcm | ১৬ মার্চ ২০১৬ ০৯:০৯700401
  • মিশিগান, ওহায়ো, পেনসিলভ্যানিয়া -- কয়েকটি রাজ্যে, এক বিশাল সংখ্যক মিড্‌ল ক্লাস, যারা রেজিস্টার্ড ডেমোক্র্যাট, এবার ট্রাম্প-কে ভোট দিচ্ছে। টাইম-এ এ নিয়ে লেখা বেরিয়েছে এই সপ্তাহের সংখ্যায়।

    ক্লিভল্যান্ড না কোথায় দেখলাম হিলারি টাউন হলে প্রশ্নোত্তর সেশনে - একজন মধ্যচল্লিশের ভদ্রমহিলা বললেন তিনি ডেমোক্র্যাট, ওবামা-কে দুবার ভোট দিয়েছে, ২০০৮ সালে তিনি মেডিক্যাল ইন্সিওরেন্স দিতেন মাসে ৪৮০ ডলার, এখন দেন মাসে ১৭০০ ডলার। এবার তিনি ঠিক সিওর নন, ভোটটা ডেমোক্র্যাট-দের দেবেন কি না। হিলারি আমতা আমতা করে কিছু একটা উত্তর দিলেন।

    এই সপ্তাহে টাইমে, বিল ক্লিন্টন-এর কমেন্ট দেখলাম --

    "Millions of people look at that pretty picture of America he painted and they cannot find themselves in it" -
    former president Bill Clinton saying how Obama bears some of the blame for this 'wacky election' because his descriptions of the economy do not align with the realities Americans know firsthand
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন