এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপুএম একেবারেই ভাগ পায়নি কো ?

    একক
    অন্যান্য | ১২ ডিসেম্বর ২০১৪ | ১৩৬৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:৫১656114
  • স্বর্নেন্দু
    ওই সর্বর্ত্র সেন্ট্রাল সিস্টেম টা মিথ। বাড়ি তুলতে গেলে যে টাকা দিতে হত সেটা এলসি লেভেলের ওপরে পৌছাত না। আবার নতুন স্টেশনের সিন্ডিকেট, স্টল এর তোলা আরেকটু ওপর অবধি। আবার কলেজস্ট্রিটে পেল্লায় বুক পার্ক করতে গেলে আরও ওপর। সেন্ট্রালি খবর থাকত তার মানে এই না যে ভাগ পেত সব ক্ষেত্রে। অত বড় প্রজেক্ট কোথায় ??? কটা ?
    তিনোতে যেটা মুশকিল হয়েছে সেটা পাওয়ার সেন্টার চেঞ্জ করলেই হবে। প্রথম দিকে দাদার ঠিক থাকবেনা।
  • ranjan roy | ১২ ডিসেম্বর ২০১৪ ১৬:৫৪656125
  • অরুণ মাহেশ্বরী/সরলাও শিশির বাজোরিয়া কোন দলের নেতা ছিলেন?
    সারদার সিকিউরিটি অফিসার এক্স-আইপিএস দেবেন বিশ্বাস রানাঘাটের কোন দলের বিধায়ক?
    সারদার একটি বিক্রি ডীলে মধ্যস্থতা করা রবীন দেব কোন দলের নেতা?
    আর সুপ্রীম কোর্টে প্রমাণ না হলে যদি নির্দোষ মানতে হয় তো মানতে হবে অনুব্রত নির্দোষ, কারন হাইকোর্টের ডিভিসন বেঞ্চের রায়।
  • quark | ১২ ডিসেম্বর ২০১৪ ১৭:০৬656136
  • অর্থাৎ এরা সব চুরি করত, কারণ একদিন তৃণমূল আসবে, আর তার পেছন পেছন মোদীও আসবে। আর মোদী এসেই সিবিআই দিয়ে দিদির হাঁড়ির হাল করবে আর ওরা কেউ কোনদিন ধরা পড়বে না। সিপিএম সায়েন্টিফিক রিগিং করে, সিপিএম বুদ্ধিমান, খায় কিন্তু ধরা পড়ে না এতদূর শুনেছিলাম। এখন জানছি ধরা যে পড়বে না এটাও জানত।
  • * | ১২ ডিসেম্বর ২০১৪ ১৭:২২656147
  • সিপিএম পেলান করে চুপ ছিলো বুইলেন কিনা। যাতে তিনোরা পুকুরচুরি করতে গিয়ে কেস খায়।

    খ্যা খ্যা খ্যা
  • PT | ১২ ডিসেম্বর ২০১৪ ১৭:৩৭656158
  • কিছুক্ষণের জন্যে হলেও অরুণ, সরলা, শিশির, দেবেন, রবীন ইত্যাদিদের নামোচ্চারণ বন্ধ রাখুন। এক্ষুণি রাজ্যের একজন মন্ত্রীকে সিবিআই হেপাজতে নিয়েছে।
  • ranjan roy | ১২ ডিসেম্বর ২০১৪ ১৮:০৮656169
  • আপনার ফরমান মানিয়া লইলাম, কিছুক্ষণ কেন,কখনই উছারণ করা চলিবে না।ঃ))))
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৮:৩৫656180
  • কেন চুপ থাকবেন কেন? এখনো পুরনো রেকর্ড বাজতে থাক। আমরা একটু হ্যা হ্যা করে হাসি। কী একখান কন্স্পিরেসি তত্ত্বই নামল আহা।
  • যম | ১২ ডিসেম্বর ২০১৪ ১৮:৪৭656191
  • " শেষ দিকে গোছাতে শুরু করে। সরাসরি ঘুষ না নিয়ে বেনামী কোম্পানি খুলে লোয়ার বিড করা শুরু হয়। এগুলো যাঁরা জানেন না বা জেনেও সততার সার্টিফিকেট দেন তাঁদের প্রতি করুনা হয়।"

    একদম খাঁটি সত্য কথা। অনেকসময় নিজেদের পছন্দসই লোকেরাই শুধু বিড করতে পারত। বর্ধমানের একটা জলাশয়ে এক ব্যক্তি মাছচাষ করত আর সরকারকে বছরে ১ লক্ষ টাকা দিত। তিনোরা সরকারে আসার পর বিড করে। সেই একই ব্যক্তি একই জলাশয়ে একবছর মাছচাষ করার জন্য ৩২ লক্ষ টাকা বিড দিয়ে জিতেছে। তাহলেই চিন্তা করুন বাম আমলে সেই লোকটি বছরে কত লক্ষ টাকা পার্টিকে দিয়েছে।
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ১৮:৫৬656202
  • এই তো। এরকম যত তথ্য সব যোগাড় করে যোগ করে ফেলুন দিকি। অবিশ্যি দেয়াল রঙের হিসেব ও তখন সামনে আসবে।
  • . | ১২ ডিসেম্বর ২০১৪ ১৮:৫৯656214
  • এককের এই সবজান্তা ভাব্টা মাইরী দারুণ লাগে, একেবারে দুনিয়ার সব জানেন।। শুধুমুধু নিজেকে নষ্ট করছেন লুরুতে পড়ে পড়ে...
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ১৯:২১656225
  • এককের পোস্ট্গুলো পড়ে দুয়েকটা জায়গায় খটকা লাগল।

    "ভিখিরি রা অনেস্ট হয় টাইপের যুক্তি খাড়া করা হচ্ছে। পশ্চিমবঙ্গে হেভি ইদাস্ত্রী কোথায় যে নেতা লেভেল অবধি টাকার ভাগ পৌছবে ?"

    ঠিক এই কথাটা তিন-চার বছর আগে পর্য্যন্ত আমারও মনে হতো - এ পবর ইকোনমি এমনিতেই এতো খারাপ, বড়ো ইনভেস্টরের এতৈ অভাব যে ইচ্ছে থাকলেও বামেরা পুকুরচুরি করতে পারেনা। কিন্তু গতো দুতিন বছরে মনে হচ্ছে ইচ্ছে থাকলে উপায়ের অভাব হয়্না। এই পবতেই কিন্তু রানী দলবল মিলে মা সারদা কেস করে দেখিয়ে দিয়েছে যে হাজার কোটি বা তার বেশীর স্ক্যাম এখানেও করা যেতে পারে। বামেরা কিন্তু সেটা করেনি।

    "একটা ইন্টারনেট সুলভ যুক্তি অনেকে দেন যে সারদার ঝামেলা অনেক পরে ধরা পড়েছে। এর চে আই ওয়াশ কিছু হয়না। "

    এখানে একমত। এই স্ক্যাম বাম আমলেই শুরু হয়েছিল, তাই আগেই লিখেছি যে ভাগাভাগিও বাম আমলেই শুরু হয়েছিল। কিন্তু এটাও সমান সত্যি যে পরিবর্তনের পর যেরকম এক্সপোনেনশিয়ালি বেড়েছে সেটা বাম আমলে হয়নি। এখন পরিবর্তন যদি না হতো তাহলে কি হতো, বলতে পারব না।

    "কিন্তু চোরের দল কে "হাজার হোক সৎ " মার্কা ট্যাগ দিলে জাস্ট গা পিত্তি জ্বলে যায়। চোখ ফুটে থেকে দেখছি হাত পেতেই আছে"

    এরকম ট্যাগ বোধায় এখানে কেউই দেবেনা, অন্তত বাম আমলে কলকাতা বা পবতে থেকেছে এরকম কেউ নিশ্চয়ই দেবেনা। নিজের পাড়াতেই দোকানে তোলাবাজি দেখেছি, নিজের পাড়াতেই পার্টি অফিস আর এলসির দাপট দেখেছি, প্রোমোটারি দেখেছি, কাজেই "হাজার হোক সৎ" মার্কা ট্যাগ কেন দিতে যাব? কিন্তু আবারো বলতেই হয়, অন্যান্য রাজ্যে যে লেভেলে ঘোটালা হয়েছে সেই লেভেলে পবতে বাম আমলে হয়নি।

    স্বর্ণেন্দুর এই পোস্টের সাথে একমতঃ

    "আর একটা ডিফারেন্স আছে বোধহয়, মানে জাস্ট মনে হওয়া আর কি।।। সিপিয়েম টাকা খেত কায়দা করে।।। আমার অভিজ্ঞতায় কখনো দেখিনি সিপিয়েম এর কেউ বলছে এই টাকা আমার বাড়িতে পৌঁছে দেবেন জাতীয় কথা।।। সর্বদাই পার্টি ফান্ডে দেবেন, আপনার নিচের তলার ঘরটা তো পড়েই আছে, পার্টির ছেলেরা একটা ক্লাব করবে এইভাবে"

    উফ, এটায় যে কি লেভেলে জ্বলত! :d আর সেই সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলে কৈটো ঝাঁকিয়ে পয়সা তোলা :d
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ২০:৩৪656236
  • ""একটা ইন্টারনেট সুলভ যুক্তি অনেকে দেন যে সারদার ঝামেলা অনেক পরে ধরা পড়েছে। এর চে আই ওয়াশ কিছু হয়না। "" জঙ্গলমহলে সরকারি অ্যাম্বুলেন্স তখনো ছিল! অহো অহো চালিয়ে যান।
  • . | ১২ ডিসেম্বর ২০১৪ ২০:৫৫656247
  • কৌটো তুলে পয়সা তুললে গা জ্বলে তো চাকু দেখিয়ে তুলবে নাকি?
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ২১:১৫656258
  • ., সাম্রাজ্যবাদ বিরোধী মিছিল, কিউবায় চাল পাঠানো, "মার্ক্সবাদ সত্য কারন ইহা বিজ্ঞান", "দুনিয়ার শ্রমিক এক হও", "সিআইয়ের ষড়যন্ত্র" - এগুলো বামফ্রন্ট আমলের মার্কামারা ইয়ে জ্বালানো জিনিষ ছিল।
  • dd | ১২ ডিসেম্বর ২০১৪ ২১:৩১656269
  • অরুন মাহেশ্বরী,শিশির বাজোরিয়া, রবীন বিশ্বাস,দেবেন দেব .... এই ভাবে উচ্ছারন করলে দোষ হবে না।
  • robu | ১২ ডিসেম্বর ২০১৪ ২১:৫৪656280
  • ফার্মার লাস্ট থিওরেমটা আমি সল্ভ করে ফেলেছিলাম, জাস্ট লিখে ওঠার সময় পাইনি।
  • PT | ১২ ডিসেম্বর ২০১৪ ২২:১৩656291
  • " সেই একই ব্যক্তি একই জলাশয়ে একবছর মাছচাষ করার জন্য ৩২ লক্ষ টাকা বিড দিয়ে জিতেছে।"
    এমন সততার সঙ্গে যে সরকার রাজত্ব চালায় তাদের নেতা-মন্ত্রীরা একের পর এক সিবিআইয়ের হেপাজতে যেতে থাকে কেন?
    ক্যানো? ক্যানো?
  • | ১২ ডিসেম্বর ২০১৪ ২২:২৯656302
  • শোনা যাচ্ছে এই কান্ডে এরপর রবীনদেব, সুজন চক্রবর্তী ও জালে পড়বেন। সারদার পরে আসছে রোজভ্যালি-- সঙ্গে থাকুনঃ)
  • pcm | ১২ ডিসেম্বর ২০১৪ ২২:৩১656313
  • পরীক্ষার আগের রাতে যে বুক ধুকপুকুনি হত আমার সেরকম হচ্ছে।
  • dc | ১২ ডিসেম্বর ২০১৪ ২২:৩৫656325
  • এখন শুধু সারদা আর অল্প একটু রোজ ভ্যালি নিয়ে হৈচৈ হচ্ছে দেখছি। আরো যে হাজার দশেক চিটফান্ড গজিয়ে উঠেছিল সেগুলো কি দোকান গুটিয়ে কেটে পড়েছে? পৈলান নামের একটা ফান্ডে টাকা ঢালতে আমার পরিচিত একজন খুব চাপাচাপি করেছিল। এগুলোর কি হলো?
  • Ekak | ১২ ডিসেম্বর ২০১৪ ২২:৫৬656336
  • ""কিন্তু চোরের দল কে "হাজার হোক সৎ " মার্কা ট্যাগ দিলে জাস্ট গা পিত্তি জ্বলে যায়। চোখ ফুটে থেকে দেখছি হাত পেতেই আছে"

    এরকম ট্যাগ বোধায় এখানে কেউই দেবেনা, অন্তত বাম আমলে কলকাতা বা পবতে থেকেছে এরকম কেউ নিশ্চয়ই দেবেনা। নিজের পাড়াতেই দোকানে তোলাবাজি দেখেছি, নিজের পাড়াতেই পার্টি অফিস আর এলসির দাপট দেখেছি, প্রোমোটারি দেখেছি, কাজেই "হাজার হোক সৎ" মার্কা ট্যাগ কেন দিতে যাব? কিন্তু আবারো বলতেই হয়, অন্যান্য রাজ্যে যে লেভেলে ঘোটালা হয়েছে সেই লেভেলে পবতে বাম আমলে হয়নি।"

    একটু ডিপার্টমেন্ট ধরে বলুনতো কোথায় করাপশন ছিল না ? ফুড ? ইরিগেশন?ইন্দাস্ত্রী? এখানে কেও গভমেন্ট এর ডিস্ট্রিবিউটর আছেন? প্যানেল্ড সাপ্লায়ার ? চাষীদের জন্যে স্পেশাল সাবসিডি দেওয়া ইউরিয়া কীভাবে উড রেসিন তৈরীর ইন্দাস্ত্রী তে চলে যায় পয়সা গুলো কাদের পকেটে যায় জানেন নিশ্চই ? ডিপার্টমেন্ট ধরে ধরে করাপশনের বাসা। মুশকিল হলো এখানেই অনেকেই সিপিআইএম বললেই একটা হাজার হোক বামপন্থা এই বিশ্বাস ধরে থাকেন। বাঙালি এমনিতেই কলোনিয়ালি ইন্দিউস্দ করাপ্টেড জাতি, সেটাকে একেবারে গুছিয়ে নেটওয়ার্ক বানিয়ে চুরি করার জায়গা দিয়েছে সিপিয়াইএম। সেটাকে চেপে যাওয়ার মানে কী ? মমতা চোর নয় কোথাও বলেছি ? সেটা দিয়ে সিপিআইএম এর খানদানি করাপশন মেশিনারি চাপা দেবার চেষ্টা কেন ?

    যেটা toi এর বিষয় সেটা আলাদা। সিপিআইএম সারদার তথ্য চেপে গেছে কেন ? ভেস্টেড ইন্টারেস্ট কী ছিল ?
    সেটার নধ্যে মমতাকে টেনে কিসের গন্ধ চাপা পর্বে ?
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ২৩:০০656347
  • আর অন্য রাজ্যের সঙ্গে কেন পার্থক্য আগে বলেছি। আপনি বলেচেন আপনার মত বদলেছে কিন্তু পোস্ট থেকে এটলিস্ট বদলাবার কোনো সম্যক কারণ পাই নি।
  • PT | ১২ ডিসেম্বর ২০১৪ ২৩:১৮656358
  • "শোনা যাচ্ছে এই কান্ডে এরপর রবীনদেব, সুজন চক্রবর্তী ও জালে পড়বেন।"
    ওয়ান্ডার্ফুল! বিভিন্ন দলে এত ভ্যাকান্সি হলে এইবার আমরা সেইসব জায়গায় গুছিয়ে বসব।

    "সেটাকে একেবারে গুছিয়ে নেটওয়ার্ক বানিয়ে চুরি করার জায়গা দিয়েছে সিপিয়াইএম"
    আহারে! ওরাই তো তিন ম-কে শিখিয়ে দিয়ে গেল কি করে সারদার থেকে টাকা লুঠে ভোটে ব্যভার করতে হয়। আর কি করে ছবি এঁকে দল চালাতে হয়।
    আরে ডিপার্টমেন্ট ধরে ধরে করাপশনের বাসা বাছতে গেলে ভারত নামে দেশটাই তো নেই হয়ে যায়। অধীর চৌধুরী এক্দা খুব তড়পে ছিলেন অনিল বিশ্বাসের সুইডিশ এক্যাউন্টের নম্বর জানাবেন বলে। দেশবাসী সেই অপেক্ষাতে এখনো রয়েছে!!
    কিন্তু বামেদের এত লুঠের পয়সা তাহলে গেল কোথায়? মাওরা খুঁজে-পেতে ভাঙলো তো সেই "অনুজ পান্ডের একটা বাড়ি" আর তাই নিয়ে মাওব্যথীরা খুব হল্লা মাচাল!! ওর থেকে সতীশ মন্ডলের ছেলের বাড়ি আরো বেশী রাজকীয়!!
    কিন্তু এই "৩৪" বছরের গপ্প নিবিড় তিনোরাও আর বলছে ন। শুধু তথাগত রায় আর এখানে কেউ কেউ সেই ঢাক পিটিয়ে চলেছেন।
  • PT | ১২ ডিসেম্বর ২০১৪ ২৩:১৯656369
  • সুইডিশ নয় সুইস!
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৪656380
  • কেন এই ছেলেমানুষী লাইন টা নিয়ে নিজেদের কবর খোঁড়েন ? সারা ভারতবর্ষে পলিটিকাল করাপসন ছেয়ে আছে। কিন্তু তারা কেও সেটা অস্বীকার করেনা। আম্মা চোর বুক বাজিয়ে বলছে হ্যা সুযোগ মত আমিও চুরি করি। ন্যাকামি টা নেই। নিজেদের কে তাত্ত্বিক পাশবালিশে মুড়ে আমরা বাপু অন্যদের চে সৎ দেখাবার চেষ্টা নেই। যারা এটা রাদ্দিন কানের পাশে ঘ্যানঘ্যান করবে তাদের পাল্টা শুনতেও হবে। ঘুষ কর্নাটকেও দিতে হয়। কিন্তু বিটুমেন তোলার জন্যে ওপর থেকে নীচ ভরে দিয়ে এসে আবার পাড়ার লাল শালুতে মার্কস -লেনিন এর ঢং টা নেই। আমি ঠিক বামপন্থার রুটি সেঁকে সিপিআইএম চিনতে শিখিনি। কাজ করতে গিয়েই ওদের করাপশন এর মৃতদেহের ওপর ফুল ছড়ানো ন্যাকামো দেখেছি। আর আমি একাও নই। প্রচুর লোকের ঝাঁট জ্বালিয়েছে একহাতে পয়সা খেয়ে আর মুখে আদর্শ মাড়িয়ে। কাজেই গাল তো দেবই। ওনারা অবশ্য মানবাধিকার গ্রাউন্ডে বলতে পারেন ছেড়ে দেওয়া হোক। আর HTT মারাবেন্না। অনেক হয়েছে। তখন ভেবে দেখব। কেষ্টর জীব।
  • একক | ১২ ডিসেম্বর ২০১৪ ২৩:৩৭656383
  • আর পিটি বাবু কিছুতেই সিপিআইএম সমর্থক নন এও বল্লুম :))) একদম টেক্সটবুক কোশ্চেন করেন সিপিআইএম তেড়ে গাল খাবে এমন জায়গা বুঝে।
  • PT | ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:১৩656384
  • রুটি সেঁকা তো অনেক হল। ৫০%-এর মত লোক চিরকালই বামেদের বিরুদ্ধে ভোট দিয়েছে। কাজেই বামেদের যে অনেকেই পছন্দ করত না সেটা সারা বিশ্বই জানে।

    যেটা নতুন সেটা হল মদনের জেলে যাওয়ার দুঃখে-শোকে দিশেহারা হয়ে আবার "৩৪" বছর ফিরিয়ে আনতে হচ্ছে। কাজেই চোখা চোখা শব্দ ব্যবহার করে পিটিকে গাল দিয়ে দুঃখ ভোলার চেষ্টা করুন তাতে কারই বা কি বলার থাকতে পারে?

    কিন্তু যে টাকা বামেরা লুঠে নিয়েছিল সে টাকা গেল কোথায় সেটার উত্তর দিতে না পারলে...কি আর বলব.... ভাল থাকবেন!!!!
  • একক | ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:২৫656385
  • কে মদন কে সাপোর্ট করেছে ? এই হটাত করে তারকাটা কথা বলা আপনার কায়দা লোককে সেই দিকে টানার জন্যে।
    অনেক চোরের মধ্যে একটা চোরের জ্ঞানপাপ বেশি তাই তাকে পাপোষ বানিয়ে পা মোছা হচ্ছে। কেও কিছু ফিরিয়ে আনছেনা। আপনি যেরকম মুডে আছেন টর্চার কেও উপভোগ্য ভাববেন তো এবার :))

    মূল বিষয়ে বললে বলুন নইলে সরি এটেন্ড করতে পারছিনা, ভালো থাকবেন।
  • Ishan | ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:২৮656386
  • মদন গ্রেপ্তার হওয়ায় আমি হেবি খুশি। কিন্তু টুম্পাই আর কুনাল ফেঁসেছেন। এই ব্যাপারে একককে ক।
  • একক | ১৩ ডিসেম্বর ২০১৪ ০০:৩২656388
  • আমি টুম্পাই ফাসাতেও খুশি হয়েছি। ডক এরিয়াতে পেটের দায়ে কিছুকাল ঘুরেছি। এ বহু পুরনো ঘুঘুর বাসা। মাঝে মাঝে ক্ষমতা পাল্টে পাল্টে এরকম ফাঁসা ভালো। মাথাটা বিলা হলো এই সুযোগে সিপুএম দের হোলিয়ার দ্যান দাও নৃত্য দেখে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন