এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল, ফুটবলঃ ২০১২-১৩

    Toba Tek Singh
    অন্যান্য | ০২ জুলাই ২০১২ | ২১২২৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঊমেশ | ০৫ জুলাই ২০১২ ১৩:০৬556479
  • খবর টা দেখলাম।
    ওকে তো ইন্ডিয়া'র কোনো ক্লাব নিতে চাই না।
    গতবার মোবারা পাগলের মতো অনেক টাকা দিয়ে নিয়েছিল আর তার ফলও ভুগেছিল।
    লিসবন কি প্রথম টিমের জন্যে নিচ্ছে?
  • ঊমেশ | ০৫ জুলাই ২০১২ ১৩:১৩556490
  • আমার মনে হয় ভ্যান পার্সি কে এখন বেচে দিয়ে সিজন শুরুর আগেই ভালো প্লেয়ার কিনে নেওয়া।
    থাকবে না যখন ফ্রিতে ছাড়ার থেকে কিছু পয়্সা নিয়ে এক বছর আগে বেচা ভালো।
  • Tim | ০৫ জুলাই ২০১২ ১৩:১৯556501
  • এই কদিন আগে এত শোরগোল করে আম্রিকা এসে পুরো সিজন সাইডলাইনে বসে রইলো। দেখা যাক এবার মাঠে নামতে পারে কিনা!
  • গান্ধী | ০৫ জুলাই ২০১২ ১৩:২১556512
  • নাহ। সেটা তো বলেইছে যে প্রথম টিমের জন্য নিচ্ছেনা, যদি প্র্যাক্টিশে ভালো করে তখন প্রথম টিম। কিন্তু তবু ক্লাবটার যা প্রোফাইল তাতে প্র্যাক্টিশ করলেও অনেক
  • ঊমেশ | ০৫ জুলাই ২০১২ ১৩:৩১556523
  • কি লাভ হবে?
    মোবা আবার নিয়ে আসবে?

    আই লিগ কবে শুরু হচ্ছে?
    নতুন প্রয়াগ কে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি।
  • গান্ধী | ০৫ জুলাই ২০১২ ১৩:৫৬556534
  • টুটু অন্জন কি করবে কেউ জানেনা। অত মোটা বুদ্ধি কম লোকেরই আছে। ওখানে কয়েক মাস প্র্যাক্টিশে থাকলে কি অন্য কোনো ক্লাবে (পরের ডিভিশনে) লিয়েনে যেতে পারবেনা??

    আই লিগ অক্টোবরে। তার আগে ফেড-কাপ, কোল লিগ আছে
  • প্পন | ০৫ জুলাই ২০১২ ১৫:১২556545
  • এদিকে মেহতাব স্কটল্যান্ডে ট্রায়াল দিতে গেছে।
  • গান্ধী | ০৫ জুলাই ২০১২ ১৫:১৬556567
  • মেহতাব স্কটল্যান্ড চান্স পেলে খুউউউউব ভালো হয়। ওর জন্যও আমাদের জন্যওঃ) কিন্তু কাল নাকি প্র্যাক্টিশ ম্যাচ খেলতে পারেনি।
  • S | ০৬ জুলাই ২০১২ ০৪:০৪556579
  • হ্যাঁ ছেত্রী তো লিসবন চললো। জ্জিও।
  • Toba Tek Singh | ০৬ জুলাই ২০১২ ১০:৩৫556590
  • স্কটল্যান্ডে কিসে গেছে? SPL-এ? SPL-এ ওই একটাই দল, সেল্টিক। রেঞ্জার্স তো ডুবে গেলো। তাও সেল্টিক ইপিএলে বড়জোর মিড টেবলে আসবে। SPL-এর বাকি দলগুলো ভুলভাল।
  • গান্ধী | ০৬ জুলাই ২০১২ ১১:০৭556601
  • এদিকে প্রয়াগ বাড়াবাড়ি শুরু করেছে তো ! ডেনমার্ক থেকে গোলকীপার কোচ এনেছে। । ৩ জন এশিয়া কোটার প্লেয়ার এসেছে ট্রায়াল দিতে
  • গান্ধী | ০৬ জুলাই ২০১২ ১৪:০১556612
  • ভারত অনুর্দ্ধ-২২ এর মূলপর্বে খেলার চান্স পেতে পারে। ওমানকে নাকি ফিফা থেকে ব্যান করা হতে পারে ওদের ফেডারেশন নির্বাচনের কোনো এক কারনে। তাহলে ওমান-ভারত ম্যাচে ভারত পুরো পয়েন্ট পাবে
  • Jay | ০৬ জুলাই ২০১২ ১৬:০২556623
  • এবার ইপিএলে গোল লাইন টেকনোলজি। বলের গায়ে চিপ লাগানো থাকবে? ফিফা ফরে ভোটিয়েছে।

    ব্ল্যাকবার্ন চাম্পীয়ন্শীপের তুলনায় ভালো টীম কর্ছে!
  • গান্ধী | ০৬ জুলাই ২০১২ ১৮:৪৭556634
  • কেউ ফেবুতে থাকলে এই লিন্কটা দেখুন।

    https://www.facebook.com/nabab.bhattacharya

    যখন রোনাল্ডিনহো ফ্রি ছিল, নবাব ভটচার্য্য (প্রয়াগের) তাকে মেইল করেছিল। লোকটার ইচ্ছা তো বিশাল !! অন্তত চেষ্টা করে কিছু। সেটার রিপ্লাই এটা

    Dear Mr. Bhattacharya,

    As you know Ronaldinho already signed contract with another Brazilian club.

    The contract is until December/2012.

    If you are still interested, send us an offer for analysis.

    Regards

    Ps. Iam his laywer and Fifa Agent. We have another players that can be interesting.

    Tell me what positions do you need and the transfer fee/salaries you use to pay

    এটা কি বিশ্বাসযোগ্য? "If you are still interested, send us an offer for analysis."
  • প্পন | ০৬ জুলাই ২০১২ ২০:৩৪556645
  • এটা টিপিকাল বিজনেস রিপ্লাই।
  • গান্ধী | ০৬ জুলাই ২০১২ ২১:১০556656
  • কিন্তু লোকটা কনস্টান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা ভালো ব্যাপার।

    প্রয়াগ শিলিগুড়িতে অ্যাকাডেমি খুলতে চলেছে
  • প্পন | ০৬ জুলাই ২০১২ ২১:২৪556667
  • অবশ্যই।

    আমি তো প্রয়াগকে সাপোট করব। ইবের সাথে ম্যাচটা বাদ দিলে। প্রয়াগ আমাদের ম্যান সিটি।
  • প্পন | ০৬ জুলাই ২০১২ ২১:২৮556678
  • আমি ঐ লাইনটা সম্পর্কে লিখেছিলাম - "If you are still interested, send us an offer for analysis."
  • গান্ধী | ০৭ জুলাই ২০১২ ০৮:০৮556690
  • মড্রিচ রিয়ালে !! কিছুকিছু খবরে তাই দিচ্ছে। অন্তত ম্যানুতে যাওয়ার থেকে অনেক ভালো
  • গান্ধী | ০৯ জুলাই ২০১২ ০০:০৪556701
  • মনীশ থাপা, জলপাইগুড়ি লিগের প্লেয়ার। লিগের ম্যাচ চলাকালীন মাঠে মারা গেছেন। মাঠে কোনো মেডিক্যাল ফেসিলিটি ছিলনা
  • গান্ধী | ০৯ জুলাই ২০১২ ০০:০৮556712
  • মেহতাব হুসেন, কি আর বলবো!! স্কটল্যান্ডের ২ন্ড ডিভিসনের ক্লাব এয়ারড্রী এফসিতে চান্স পেয়েছে, মানে ট্রায়ালের পর সিলেক্টও হয়েছে, কিন্তু টাকা কম বলে বোধোয় খেলবে না।
  • aranya | ০৯ জুলাই ২০১২ ০৫:২২556723
  • মেহতাব আবারও ইবে-তে খেলবে আর গান্ধীদের জ্বালাবে ঃ-)

    মাঠে এমার্জেন্সি মেডিক্যাল সার্ভিসের ব্যবস্থা রাখাটা কি সত্যিই খুব খরচসাপেক্ষ না কি জাস্ট কেউ কেউ কেয়ার করে না বলে থাকে না - কে জানে ঃ-(।
  • গান্ধী | ০৯ জুলাই ২০১২ ১১:২২556734
  • আরে আমাদের জ্বালাক আপত্তি নেই, কিন্তু প্লেয়ারটা আমাদের ক্লাবে খেলেই প্রথম নজরে আসে, আর জাতীয় দলে চান্স পায়, আমাদেরও ফিলিংস আছে ওর প্রতি। ওর বাইরে খেলাটা উচিত ছিল, প্রথম বছর হয়তো তাকা কম পেত, কিন্তু যে সুযোগটা পেয়েছিল সেটা তো বিশাল।
  • গান্ধী | ১০ জুলাই ২০১২ ১১:১০556745
  • সিএসকে-এ এর একটা প্লেয়ার Doumbia -এর আর্সেনালে আসার কথা হচ্ছে
  • Toba Tek Singh | ১১ জুলাই ২০১২ ১২:২৩556756
  • গান্ধীর প্রিয় প্লেয়ারকে নেওয়ার জন্যে ওয়েস্ট হ্যাম ১৫ মিলিয়ন হেঁকেছে। ২০ মিলিয়ন পাউন্ডের লস কি লিভারপুল চাইবে?

    ;-)
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১২:২৭556767
  • ক্যারলের কথা বলছেন? এসি মিলানও দর হেঁকেছে, কাল রজার্স ইন্টারভিউতে বলেছে। কত অবশ্য বলেনি
  • গান্ধী | ১১ জুলাই ২০১২ ১৩:৪৯556778
  • ক্যারলকে কোথাও না কোথাও ছাড়বেই। রোমার বোরিনিকে নিচ্ছে
  • গান্ধী | ১৩ জুলাই ২০১২ ১৪:০৮556789
  • ইব্রাহিমোভিচ-থিয়াগো সিলভা পিএসজিতে
  • গান্ধী | ১৫ জুলাই ২০১২ ২১:১৮556801
  • সুনীল ছেত্রী লিসবন রিসার্ভ টিমের হয়ে প্রথম ম্যাচেই গোল করেছে

    মেহতাবের পর এবার গোলকিপার গুরপ্রীত সিং যাচ্ছে ইংল্যান্ডে ট্রায়ালে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন