এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস

    Biplab Pal
    অন্যান্য | ১৩ নভেম্বর ২০১১ | ৪৮৩৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ২১:২১503366
  • রাজনীতি করা চাপেরই যদি হবে, তাইলে এত লোক রাজনীতি করছে কেন? শুনেছেন নাকি বিধানসভায় কি পুরসভায় সিট খালি যাচ্ছে?
  • aka | ১৪ নভেম্বর ২০১১ ২১:২৩503377
  • কবে থেকে ইচ্ছে নিজের একটা দল খুলি। ম্যাক্সি দি বলে কি না চাপের।
  • SC | ১৪ নভেম্বর ২০১১ ২২:০৮503388
  • ছত্রধরকে গ্রেপ্তার করে মাওবাদীদের বিরুদ্ধে সাফল্য??
    কিভাবে একটু জানতে চাই। ছত্রধরের বিরুদ্ধে কিছু কি প্রমাণিত এখনো অবধি?
    প্রমাণিত না হলে জেলে কেন বন্দী করে রাখা হয়েছে বিনা বিচারে?

    মাওবাদী প্রসঙ্গে এবং জঙ্গলমহল প্রসঙ্গে মমতার স্ট্যান্ড সুবিধাবাদী স্ট্যান্ড। যখন উনি দেখলেন মাওবাদীদের দিয়েই
    সুশান্তর হার্মাদবাহিনীকে থামানো যাবে, তখন উনি অন্যদিকে তাকিয়ে থাকলেন, মাও দেখতে পেলেন না।
    এখন সেই সুশান্তও নেই, সেই হার্মাদও নেই। ক্ষমতার অমোঘ নিয়মে শুনছি নাকি ভৈরব তৈরী হয়েছে।
    সুতরাং শাসক মমতা এখন মাওবাদীদের প্রতি কঠোর হচ্ছেন।
    আগের সরকারও অনেক সাফল্য পেয়েছেন, এই সরকারও কালে কালে অনেক সাফল্য পাবে, শুধু জঙ্গলমহলের লোকগুলো
    যেই তিমিরে ছিলো, সেই তিমিরেই থেকে যাবে।
  • nyara | ১৪ নভেম্বর ২০১১ ২২:২৩503399
  • Well said SC
  • pi | ১৪ নভেম্বর ২০১১ ২২:৩৫503410
  • চমৎকার !

    http://ibnlive.in.com/news/maoists-call-off-ceasefire-in-west-bengal/202312-3.html

    সরকার ও এদ্দিন কিছু করলো না, আর মাওবাদীরাও শুনলাম আবার মারতে শুরু করেছে।

    sc কে ক। খালি জঙ্গলমহল যে তিমিরে সে তিমিরেই থাকবে বলে মনে হয়না, ভবিষ্যত আরো অন্ধকার। আর কত খুন-জখম-গ্রেপ্তার যে সামনে হতে চলেছে !
  • PT | ১৪ নভেম্বর ২০১১ ২২:৫১503421
  • ছত্রধরকে ধরার ""সাফল্য"" অসিত মাহাতোকে ধরার সরকারি সাফ্যলের দাবীর পরিপ্রেক্ষিতে বলেছি। সত্যি তো, যিনি আজাদের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবী করেছিলেন তিনি ক্ষমতায় এসে নিরপরাধ ছত্রধরকে ছাড়ানোর ব্যবস্থা করতে পারছেন না?

    SC-র কথা গুলো যদি ভোটের আগের ৬-৮ মাস ধরে কলকাতার মোমবাতি বাহিনী উচ্চৈ:স্বরে বলত তাহলে অনেকের প্রাণ বেঁচে যেত আর হয়ত আজকে জঙ্গলমহলের চেহারা অন্যরকম হত।

    মমতা ৭২ ঘন্টা আগে পুরুলিয়ার যে অঞ্চলে মিটিং করে এলেন সেখানে নতুন করে দুজন তৃণমূল কর্মী খুন হয়েছেন আজকে। কাল মৃতদেহ নিয়ে কলকাতায় মিছিল হবে। কলকাতার মোমবাতি বাহিনীর কাউকেই কিন্তু টিভির পর্দায় দেখা যাচ্ছেনা।
  • maximin | ১৫ নভেম্বর ২০১১ ০০:৩৬503432
  • কেসি -- আমার 08:32PM এর পোস্টের পুরোটাই একটা উদ্ধৃতি। এটা যিনি বলেছেন তিনি নিজে একজন উপাচার্য। এটা একটা স্টেটমেন্ট। সহমত। এতে চমক আছে, বিষয়বস্তু কিচ্ছু নাই। সহমত।

    (সম্প্রতি ২৪ ঘন্টা চ্যানেল একটি প্যানেল ডিসকাশন ব্রডকাস্ট করে। প্যানেলে কয়েকজন উপাচার্য ছিলেন, এস ইউ সির সাংসদ তরুণ নস্কর ছিলেন এবং একজন সতীনাথ সামথিং ছিলেন।)
  • pinaki | ১৫ নভেম্বর ২০১১ ০০:৪৭503443
  • জঙ্গলমহল নিয়ে মমতার সরকারের দুমুখো নীতির জোরদার প্রতিবাদ করা উচিৎ। একই সাথে প্রতিবাদ করা উচিৎ মাওবাদীদের ব্যক্তিহত্যার রাজনীতির। শান্তিতে কেউই উৎসাহী নয়। সবাই উৎসাহী এলাকা দখলে।

    আর মমতার কি ভাষা! একজন মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমে ঐ ভাষায় হুমকি দিচ্ছেন - আর সারা বাংলা সেসব শুনেও চুপ করে বসে আছে। কেন? না তাঁরা পরিবর্তন এনেছেন? বিশ্ব উদ্ধার করেছেন। আর সিপিএমও এই হুমকির ভাষা নিয়ে নীরব। কারণ হুমকি দেওয়া হচ্ছে মাওদের। যেটা কিনা সিপিএমের লাইনের যাথার্থ এস্টাব্লিশ করছে। অতএব তারা মনে মনে মুচকি হাসছে।

    আর পিটিদাকে বলি, সিপিএমের জঙ্গলমহল স্ট্যান্ড নিয়ে যত কম বলা যায় - ততই ভালো। এখন প্রকাশ কারাতকেও বলতে হচ্ছে পুলিশের কাজ ক্যাডাররা করবে কেন? হিসেব করলে দেখা যাবে সিপিএম তিনোমূলের মত যে কোনো মেইনস্ট্রীম দলের কাছে যা অস্ত্র আছে, মাওদের অস্ত্রভান্ডার সে তুলনায় নস্যি। তবুও সিপিএম তিনোমূল হল গনতান্ত্রিক, আর মাওরা হল সন্ত্রাসবাদী।
  • maximin | ১৫ নভেম্বর ২০১১ ০০:৫৬503454
  • আচ্ছা জঙ্গলমহলে কারা 'মাওবাদি'? তাদের পরিচয় কী? ঐ অঞ্চলে তারা ঠিক কী কাজ করেন? এইসব কাজকে মাওবাদি কার্যকলাপ বলা হয় কেন?
  • maximin | ১৫ নভেম্বর ২০১১ ০১:০৬503466
  • পাতাটা পড়লাম কিউ। চ্যান্সেলরের অবাধ স্বাধীনতা থাকবে কি?

    TheViceChancellorshallbeappointedbytheChancelloroutofthepanelofthreenamesrecommendedinorderofpreferencebytheSearchCommitteeconstitutedbytheStateGovernment.

    এবারে সার্চ কমিটি উপাচার্য বাছাই করবেন কাদের মধ্যে থেকে?

    Whilepreparingthepanel, theSearchCommitteemustgiveproperweightagetoacademicexcellence, exposuretothehighereducationsysteminthecountryandabroadandadequateexperienceinacademicandadministrativegovernanceandreflectthesameinwritingwhilesubmittingthepaneltotheChancellor.
  • Update | ১৫ নভেম্বর ২০১১ ১১:১৬503477
  • Name:DuMail:Country:

    IPAddress:117.194.201.73Date:15Nov2011 -- 10:01AM

    তাও পিনাকী বললে। 'বন্দুক গুটিয়ে দেব' পড়ে ভাবছিলাম। তারপর তো আরৈ কত ডায়ালগ শুনলাম।

    কিন্তু পিনাকী, সিপিএমের কাছে কি শোনার অপেক্ষা? যাদেরকে দুদিন আগে একবাক্যে জ্ঞানেশ্বরী হ্‌ত্‌য়াকান্ড ঘটানোর অভিযোগ দিয়েছেন তারা কি ভরসায় বলতে যাবে মাওবাদীদের প্রতি হুমকির ভাষা নিয়ে ?

    Name:qMail:Country:

    IPAddress:121.241.218.132Date:15Nov2011 -- 10:12AM

    ম্যাক্সি - একটু তলিয়ে ভাবুন। সিলেকশন কমিটি, শর্ট লিস্ট - এগুলো কোনো ফ্যাক্টরই নয় শুধুমাত্র যে অংশটুকু Oneiric কোট করেছেন তার শেষ লাইনটার জন্যে। শুধু ঐ শেষ লাইনটা নিয়ে একটু ভাবুন।

    Name:PTMail:Country:

    IPAddress:203.110.246.22Date:15Nov2011 -- 10:27AM

    @Pinaki
    মাওবাদিদের রাজনীতি নিয়ে বাঙালী বিদ্বজনেরা যদি অনেক আগেই মুখর হতেন তাহলে হয়ত নন্দীগ্রামের ঘটনাও আটকানো যেত। আর বাম সরকারের জঙ্গলমহলের স্ট্যান্ড নিয়ে আমার বা আপনার কিছু বলার দরকার নেই - এখন অবকাশও নেই। গতকাল আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তারানন্দে যা যা বলেছেন সেটা মহিলাকন্ঠ নি:সৃত না হলে মনে হত যে আগের সরকারের মুখ্যমন্ত্রীর কথাই শুনছি। এমনকি বহুশ্রুত সেই কথা যে মাওবাদীরা মেয়েদের ব্যবহার করছে ঢাল হিসেবে -তাও শুনলাম বর্তমান মূখ্যমন্ত্রীর মুখে। জানতে ইচ্ছে করছে সুভাপ্রশন্নর আর তাঁর সাঙ্গপাঙ্গদের অবস্থান যাঁরা দিনের পর দিন ""ম্যাও, ম্যাও"" করে আগের সরকারের মুখ্যমন্ত্রীকে রিডিক্যিউল করতেন। কোথায় গেলেন মহাস্বেতা, বোলান, স্বামী অগ্নিবেশ, বিভাস, তরুণ সান্যাল আর সেইসব মানবাধিকার কর্মীর দল??

    সিপিএমের হাতে অস্ত্র ছিলনা কি? অবশ্যই ছিল যেমন এখন আছে ভৈরব বাহিনীর হাতে। কিন্তু তাদের সঙ্গে অস্ত্রধারী মাওবাদীদের ফারাক অবশ্যই আছে -কেননা কোন না কোন সময় সিপিএমকে ক্ষমতা থেকে দূর করে দেওয়া যায়। মাওব্যথীরা এই ফারাকটা ধরতে পারেননা -সমস্যাটা এখানেই। সেইজন্য আগে যারা ""সিপিএম যাক তার পরে দেখা যাবে কি হয়"" জাতীয় আপ্তবাক্য ঝাড়ত তারা এখন স্বেচ্ছা নির্বাসনে গিয়েছে!!
  • quark | ১৫ নভেম্বর ২০১১ ১১:২৭503488
  • রাজনীতি কল্লে উপাচার্য্য হওয়া যাবে না কিন্তু মেন্টর হওয়া আটকাবে না!
  • dd | ১৫ নভেম্বর ২০১১ ১১:৪০503499
  • PT যেমন লিখলেন, আমারো খুব জান্তে ইচ্ছে করে বিভাস চক্র,বোলান, মহাশ্বেতা,কবীর সুমন আদি সব প্রতিবাদীরা এখন কি বলছেন ? চুপ করে থাকবার মানুষ তো এরা নন।
  • dukhe | ১৫ নভেম্বর ২০১১ ১১:৪৮503510
  • PT মানবাধিকার কর্মী খুঁজছিলেন ? এই নিন -

    ভয় হয় আজকের জঙ্গলমহলকে দেখে। গণতন্ত্রের প্রাথমিক দাবি, মত প্রকাশের স্বাধীনতা আর বহুস্বরকে সেখানে পদদলিত করার চেষ্টা চলছে। শান্তি প্রতিষ্ঠার নামে, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে যাবতীয় গণতান্ত্রিক কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বলির পাঁঠার মতো দেগে দেওয়া হয়েছে ‘মাওবাদী’ তকমা। নির্বিচারে এই দেগে দেওয়া এক দিন রাষ্ট্রের কাছে বুমেরাং হয়ে ফিরে আসবে; কিন্তু তার জন্য আর কত রক্তপাত দেখতে হবে আমাদের?

    http://www.anandabazar.com/archive/1111110/10edit5.html

    'কোথায় গেলেন' বলে খামোখা হাহুতাশ করা কেন দাদা ?
  • dukhe | ১৫ নভেম্বর ২০১১ ১২:০৮503521
  • বার বার রাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মাওবাদীদের হাত থেকে রক্ষা করার জন্যই নাকি যৌথবাহিনী। খটকা লাগে। এমন বোধহয় কোনও দৃষ্টান্ত নেই, যেখানে সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়েছে যৌথবাহিনী। এই সন্ত্রাসজীবন যাপন করতে করতেই জঙ্গলমহলের মানুষ শুনেছেন, তাঁরা নাকি সকলেই মাওবাদী। তাঁদের স্কুলবাড়ি হয়েছে যৌথবাহিনীর শিবির। কোনও রকম গণতান্ত্রিক কার্যকলাপের কোনও পরিবেশ নেই। সবই নাকি মাওবাদীদের ‘ফ্রন্টাল অরগানাইজেশন’, ‘জনগণের কমিটি’ও। তা-ই যদি হত, তা হলে ছত্রধর মাহাতো ভোটে দাঁড়ালেন কেন? সেখানকার মানুষ যদি মাওবাদী হয়ে যেতেন, তা হলে বলতে হবে, জঙ্গলমহল মাওবাদীদের মুক্তাঞ্চল হয়ে গিয়েছে। তা যে এখনও হয়নি, তার প্রমাণ রাজনৈতিক দল সেখানে সভা করছেন, মিছিল করছেন। সংসদীয় রাজনৈতিক দলের নানা অনুষ্ঠানে সেখানে মানুষ যোগ দেন। সবই কি মিথ্যা?

    http://www.anandabazar.com/archive/1111109/9edit3.html
  • PT | ১৫ নভেম্বর ২০১১ ১২:১৪503532
  • মস্তক এই প্রচুর কে: উৎপাটনের পরে পরিবর্তনের সরকার মেনে নিল বাম সরকারের লটারির মাধ্যমে ভর্তির পদ্ধতিকেই: ..Mr Bratya Basu today said .. Miss Mamata Banerjee, has given her approval at conducting admission through lottery....The lottery system for admission in Class I was started in the government schools in 1995. Academicians consider it to be one of the major mistakes of the previous government. http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=390020&catid=72!!!!!
  • prateek | ১৫ নভেম্বর ২০১১ ১২:১৯503543
  • এদ্দিন যে শুনলাম লটারি তুলে দেয়া হবে???

    সব ই পর্বতের মূষিকপ্রসব দেকচি !!
  • PT | ১৫ নভেম্বর ২০১১ ১২:৩০503554
  • @dukhe
    বোলানের লেখাগুলো পড়েছি কয়েকদিন আগে। যা লিখেছেন তিনি সে তো সেই পুরনো কাসুন্দি আগের সরকারকে গাল দিয়ে লেখা আর সরকার সম্পর্কে কিছু জেনারেল স্টেটমেন্ট। যতদূর মনে পড়ছে এই লেখাতে মমতার সরকার সম্পর্কে তিনি কিছু লেখেননি (ভুল হলে অগ্রিম ক্ষমাভিক্ষা করে রাখলাম)।

    আমি জানতে চাইছি মমতার বর্তমান অবস্থান সম্পর্কে বোলান সহ অন্যন্যদের বক্তব্য কি? বাম আমলে একটা সুবিধে ছিল, কোথাও একটা গুলি চললেই বোলান-বিভাস-মহস্বেতা-নবারুণ-শুভা-ব্রাত্য-সুজাত-তরুণ কেউ না কেউ তারানন্দের পর্দায় আভির্ভুত হতেন। বেশ কিছুদিন হল হয় তারানন্দ এদেরকে ডাকছে না বা এরা স্বেচ্ছা নির্বাসনে গিয়েছে। শুধু অর্পিতা ঘোষ আর সুচিত্রা ভটাচার্য উদয় হচ্ছেন মাঝে মাঝে। আজ রাত্তিরে তারানন্দে একটা আলোচনা আছে -কারা আসে দেখা যাক।
  • saikat | ১৫ নভেম্বর ২০১১ ১২:৪৪503565
  • ও, পিটিবাবু আজকাল শুধু তারানন্দ দেখেন, ২৪ ঘন্টা দেখেন না? :-) আমিও খুব একটা দেখি না, এইসব চ্যানেল কে আর দেখে ! কিন্ত ক'দিন আগে হঠাৎ কানে এল, ২৪ ঘন্টাতে, নবারুণ ভট্টাচার্য ফোনে মমতার ঘোরতর সমালোচনা করছেন। এই জঙ্গলমহল নিয়ে। মাওবাদীদের কলকাতার কিছু লোক সাহায্য করছেন এবং তাদের লক্ষ্য রাখা হচ্ছে, মমতার এই বক্তব্যের বিরোধিতা করছিলেন। সমালোচনা করেও যাবেন, এরকমও বললেন এবং ইচ্ছে থাকলে মমতা যা খুশী করতে পারেন, তাও বললেন। যৌথবাহিনী প্রত্যাহারের ব্যাপারে তো মহাশ্বেতা দেবীও ইদানীং বলেছেন। মানে আমি নিজের কানে শুনিনি, কিন্ত কোন একটা চ্যানেলে দেখলাম নীচে লেখা যাচ্ছে। হ্যাঁ, এখন এইভাবে বলাটা যথেষ্ট জোরগলায় বলা কিনা, নাকি বলার জন্য বলা কিনা, মোমবাতি হাতে নিয়ে বলা কিনা ইত্যাদি নিয়ে কূটতর্ক চলতেই পারে।
  • Debashis | ১৫ নভেম্বর ২০১১ ১২:৫৫503577
  • এই জে মাওবাদীদের নিয়ে এত কথা, দাদারা বলে গেছেন, এখন দিদি বলছেন, আমার নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। আজ থেকে ১০-১২ বছর আগের ঘটনা। তখনও এইসব লালগড়-নীলগড় কিছু আন্দোলনই হয়নি। আমার নিজের বাড়ি বাঁকুড়ায়। যদিও বাঁকুড়া সদর শহরেই বাড়ি কিন্তু আমার বেশ কিছু বন্ধু আছে এখনকার বহুকথিত জঙ্গলমহল এলাকার। তাদের অনেকের পরিবারের গ্রাসাচ্ছাদন চলত বা এখনও হয়ত চলে, বাবুই ঘাস থেকে দড়ি তৈরি করে। এই বাঁকুড়া থেকে বা বাইরের আরও কোন জায়গা থেকে মহাজনরা গিয়ে সেই দড়ি কিনে আনত ৩ টাকা প্রতি গোছ দরে। আর বাঁকুড়া শহরের বাজারে আজ থেকে ঐ ১০-১২ বছর আগে তার দাম ছিল যতদূর মনে পড়ে ৪০ টাকা। তো এই ছিল দস্তুর। ঐ বেচারা গরীব আদিবাসীরা সব জেনেও ঐ তিন তাকাতেই দড়ির গোছ বিক্রী করতে বাধ্য থাকত মহাজন বাবুদের কাছে। নাহলে তারা অন্য লোকের কাছে কিনবে আর তার ঘরে হাঁড়ি চড়বে না।

    তখন সেই মাওবাদীদের আনাগোনা শুরু হয়েছে মাত্র। কোন রকম সংগঠণই নেই ঐ এলাকায়। তবু ওরা এসে করল কি প্রথমেই কিছু মহাজনকে বন্দুকের নল দেখিয়ে বলল, কাল থেকে দড়ির গোছ নিতে হলে প্রতি গোছ ১৫ তাকা করে দিতে হবে। না দিলে এই বন্দুকের সীসে তোমাদের মগজে ঠাসব। তো, রাতারাতি ঐ অঞ্চলের একেবারে হতদরিদ্র, গরীব, আক্ষরিক অর্থে না খেতে পাওয়া মানুষগুলো দেখল, এতদিন ধরে তাদেরকে ধমক দিয়ে ৩ তাকা গোছ দরে দড়ি নিয়ে যাওয়া লোকগুলো কেমন ক্যাবলার মতো হেসে ১৫ তাকা গোছ দরে দড়ি নিয়ে যাচ্ছে।

    এবার আপনারা বলুন তো, সরকার, পূর্ববর্তি ও বর্তমান, জৌথবাহিনীর অত্যাচার ছাড়া ঐ অঞ্চলের মানুষদের আর কি কি দিয়েছে? গত ৬৫ বছরের হিসেব করেই বলবেন নাহয়, শুধু ৩৫ বছরের বলতে যদি আপত্তি থাকে।
  • Debashis | ১৫ নভেম্বর ২০১১ ১২:৫৭503588
  • correction, টাকা আর যে
  • PT | ১৫ নভেম্বর ২০১১ ১৩:১৭503599
  • @saikat
    ২৪ ঘন্টা দেখব না কেন? দেখি তো! শুধু সমস্যা হচ্ছে যে বর্তমান সরকারের সমর্থকরা কেউ ২৪ ঘন্টায় দেখা দিতে চাননা - মাঝেমধ্যে সমীর আইচ ছাড়া।

    নবারুণের বক্তব্য দেখেছি। কিন্তু সেই যোশ কই? সেই মোমবাতি? সেই কাগজে কাগজে হেডলাইন - ""হাল্লা চলেছে যুদ্ধে""? আর আজকের সময়ে আপাব-বর্তমান বিদ্বজনের লেখা না ছাপলে বা চ্যানেলগুলো না ডাকলে কি করে পাবলিক জানবে তাদের বক্তব্য?

    আসলে ইচ্ছা ছিল ""বাম বিদায়"" করার - কারো কারো মনপসন্দ বাম হোক বা না হোক। তাদের সকলের ইচ্ছে আবাপর হেডলাইন হয়ে দেখা দিয়েছিল। আসলে দুএকজন ব্যক্তিবিশেষ ছাড়া, লালগড়ের মানুষদের বা বৃহত্তর দরিদ্র মানুষ নিয়ে কারোরই কোন মাথাব্যথা ছিল না -এখনো নেই। পরিবর্তন আসলে কোথায় আসা উচিৎ সে বোধবুদ্ধিও তাদের ছিল বলে মনে হয়না। যত দিন আবে ততই পরিষ্কার হবে যে বামেদের ফেলে যাওয়া পলিসি-পদ্ধতি একটু ঝেড়ে-ঝুড়ে রং-পালিশ বদলেই এই সরকার রাজ্য চালাবে। তারপর মিডিয়া-দেবতা ভরষা......
  • PT | ১৫ নভেম্বর ২০১১ ১৩:১৯503610
  • *ভরসা
  • a | ১৫ নভেম্বর ২০১১ ১৩:২১503621
  • পিটিদা, আর কে কোথায় জানি না, অগ্নিবেশ বিগ বসে গেছিলেন :)

    বেসিকালি একটা খুব অসোয়াস্তি হচ্ছে, আশা করেছিলাম রাজ্যটার কিছু উন্নতি হবে, আগের থেকে কিছুটা দ্রুত, কিছুটা অন্যরকম। কিন্তু এখনো সেরকম কোন ইঙ্গিত পেলাম না।

    না, আমি বলছি না ৩৪ বছরের ভুল সব ৬ মাসে ঠিক করে দেওয়া যায়, কিন্তু বেসিক নীতিগুলোতে তো সেই পুরনো স্বর। শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার: সব কিছুতে।

    হয়তো প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু আজকের ডেটে আমি মমতা সরকারের একটা দুটো সাফল্যকেও খুঁজে পাচ্ছি না যেখানে পুরনো সরকারের পথ থেকে সরে নতুন কিছু করা হয়েছে।
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৩:৪৬503632
  • ক।
  • q | ১৫ নভেম্বর ২০১১ ১৩:৫৭503643
  • সংহতিতে ডিআরসি-ও প্রায় এই বক্তব্যই রেখেছেন দেখলাম।
  • h | ১৫ নভেম্বর ২০১১ ১৪:০৩503654
  • thebitsofbolan'sarticlethatraiseafewinterestingquestionsare:
    1.theauthordemandsa 'separate' treatmentformaoistsinbengalandchattisgarh, rendering 'maoists' inbengalassomewhatoutsidersandthengoesonto
    describethe 'condition' forstruggleintermsdescribedbyhimangshukumarwrittenmainlyoutofexperiencesinchattisgarh? correctmebyallmeansif
    Iambeinganidiot.
    2.theotherthingisthatthesympatheticcivilsocietyisdemanding 'separate' treatmentinseparatelocales, iagreewiththat.theonlythingIwouldliketoaddis
    thattodescribemaoistactivityasareactionofcronyminingoperations (thereforeforcesof 'globalisation') nationwidedidnotcomefromadministrationbutfrom
    commentatorsfromthesamesympathisercivilsocietymembers.arundhutiroyforexample.whensaikatwrotehiswellresearchedarticleinguruchandali, inthe
    subsequentdiscussion, IthinkIpointedout, there'sadangerinthis.firstlyitironsoutlocalissues.thesecondismoredangerous...thedangerisaunifiedgreen
    huntcommandstructuremayjustbeginbejustified.funnilyenoughasfarasIrememberIreckonsaikat,baijayantaandarjoandatreyiagreedconditionally, butthen
    weallknowweareallsmallunimportantdeskskiversandextremistsofallforumsandsideshavesomecharm-appealwhichsensibilitycannotmatch
    3.televisionappearanceisinvitationbased.intellectualsdonotcontrolwhowillbeinvitedwhere.howeverintellectualsbeingintellectualstheydoknowhowto
    nuancetheirstatementssothattheircurrentexigencies, bothpersonalandpoliticalarewelladdressed.ihatethosemediaorganisationswhichgivesomeleader
    spacetointellectualsandweallknowincontextwestbengalandmaoistinsurgencetheiropinionislastthingthatisimportanttoadministration.insomeotherissues,
    likefoodsecurityorruralemployment, arunaroyanddrezeandotherhavesomesay, thoughverylimited, butwhenitcomestothestatestructure, howimportantis
    navlakha, bolan.theyarejustusedasliberalfurnituresforourpaneldiscussions.everybodyknowschidambaramandpoliticalleadershipdon'thavetimefor
    PUCL,APDRandlikes.
    4.inwestbengal, themovementinlalgarhdidnotstartpeacefullyexactly, whichiswhatistheclaimisinthearticle.didigetthatwrongagain? whatabouttheblast? ithinkone
    needstoaccept, maoistshijackedamovement, nowtmchashijackeditback.thatremainsafact.
    4.nowtothevexed 'development' question.bolan'spositionistraditional, ohweneedtounderstandtheirlifestyleandcultureetc.itisoneofthosethings,
    ireckoninthecontextofwestbengal, landreformbeingthecornerstoneofruralsupportforleft, didnothavemuchrealmeaninginareaswherelargepopulations
    wereinteaestatesordependentonforestwork.forestrightsgivepreciouslittleeveninthemostmagnanimousform ( aboutrs1000ayearfromsaleofwoodper
    personinforestdepartmentslegalsaleofwood) ..andithasbeenimplementedinwestbengal....therealstoryis....softiesdonotacceptthataforestbasedlifestyle
    maynotbeexactlysustainableevenbythevillagers, sothearticulationforinclusivedevelopmentisnuancedbydemandforruralinfrastructureandequalopportunities.
    theroughterrainwhichishelpfulformaoistsissomethingdiametricallyoppositetothisinherentdemand.ifyourememberthecaseoflinga(?) protegeofswamiagnivesh,
    itiseasytounderstand.thehawksontheotherhand, wantallkidsgoingtoschoolfrompoorareastoendupinthebloodyarmyoratleastsingvandemataram
    atleast10timesaday.BJP'smobilisationofadivasisingujaratandorissaisnolessdangerous.the 'vairabh' bahineehasstrangeprecedents.

    thedicussionthereforeisstuck, don'tseeasinglerayoflight.
  • q | ১৫ নভেম্বর ২০১১ ১৪:০৬503665
  • তিন নম্বরটা যথার্থ। বাকিগুলো ও, তবে তিন নম্বরটার আর ভালো explanation হয় না।
  • h | ১৫ নভেম্বর ২০১১ ১৪:১৪503676
  • alsoincg, theseguyswereoutsiders, atleastpartly, beforeandhradrovethemout:-)) ifyourememberarundhuti'sseriesinoutlook, there'saonelinerfeebleexplanation...theyjoinedtheircomradesincgetc...etc...somethinglikeit.sothe 'outsider' arguementisessentiallyastategovernmentarguementand 'nationaldanger' ( remembermanmohan) isacentralgovernmentarguement.lostinbetweenarelivesofcommonpeople.bolan'scertainlynotresponsibleforit, buthe/shehastomentioncategoricallythatsheisnotbuyinganyofthosetwoarguements.ifyourememberthebitsandpiecesofreportsthatdescribedideologicaldifferencesbetweenstateandcentralleadershipofthemaoists...ithadthesamedivide...itisfunny...ijustwantcommonpeopletobesparedforgodssake...
  • prateek | ১৫ নভেম্বর ২০১১ ১৪:১৫503688
  • এই পেত্থম বার "h" র কথা আমি খানিকটা বুঝতে পারলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন