এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শাক্যজিৎ | ০২ জুন ২০১৫ ২১:৪২680121
  • জিও! স্পট দেম রিপোর্ট দেম। ম্যাকার্থি বলেছিল। গুড নাইট এন্ড গুড লাক সিনেমাটা ফিরে ফিরে আসে বারবার :)

    ইস্লামিক ভাবধারা হল নয়া যুগের কমিউনিজম। সেইরকম-ই ডেমনাইজড, সেইরকমভাবেই তার বিরুদ্ধে স্টেট নিজস্ব ওয়াচডগ তৈরী করে রাখে, পুলিশের চর, আর্মীর ইনফর্মার ইত্যাদি ইত্যাদি :)

    কোনো সন্দেহ নেই যে হলিউডের এস্পায়োনেজ থ্রিলারগুলোতে আগে ভিলেন হত সোভিয়েত এজেন্ট, আজকাল হয় মুসলিম সন্ত্রাসবাদীরা। পপুলার কালচারে ইস্লামিস্টরা ভিলেন হয়েই গেছে, এবার নেমিং, স্পাইং এগুলো স্টার্ট করে দিলেই ল্যাঠা চুকে যায়
  • h | ০২ জুন ২০১৫ ২১:৪৬680122
  • একটা ব্যাপারে আমি একমত। লেখা লিখি তে কারো কিস্যু এসে যায় না। এটি পিওর এন্টারটেনমেন্ট।
  • h | ০২ জুন ২০১৫ ২১:৪৭680123
  • নিজের দেশের সরকার আবার কোথায় বললাম?
  • h | ০২ জুন ২০১৫ ২১:৫২680124
  • আকার যেটা এইবারে বক্তব্য, সেটা হল বাংলাদেশের সরকার কে রুল অফ ল ইম্প্লিমেন্ট করতে হবে, তো সেটা তো আমি ও বলছিলাম। মানুষ খুন করে মানুষ পার পেতে পারে না। ফাইন। কিন্তু সেটা সে যদি না করে ফাকিং ইনটেলেকচুয়াল রা ফাক করা ছাড়া আর কি করতে পারে, সেটা ক্লিয়ার না ঃ-)
  • PM | ০২ জুন ২০১৫ ২১:৫৩680125
  • আমি এই পাতার সকলকে তারীক ফতেহর সাম্প্রতীক ভারত ভ্রমনের পরে দেওয়া ইন্টার্ভিউর প্রথম ১০-১২ মিনিট শুনতে অনুরোধ করবো। বাকীটাও শুনতে পারেন যদিও এই টই এর সাথে সম্পর্কিত নয়।

    তারীক ফতেহ পাকিস্তনী বামপন্থী যিনি এখন কানাডার নাগরিক। নিজেকে ভারতীয় মুসলীম বলে দাবী করেন। ভারতে প্রথমবার এলেন। একজন ভারত প্রেমী উস্লিম মানুষের প্রথমবার ভারত ভ্রমনের কথা শুনুন, সমালোচনা শুনুন। এক বামপন্থী পাকিস্তানীর মুখে ভারতীয় বামপন্থীদের সমলোচনা শুনুন। শাক্য তো বিশেষ ভাবে শুনুন। একটা বিপরীত পার্সপেকটিভ শুনুন ( একজন পাকিস্তানী শিয়া মুসলীমের মুখে যিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন)

  • S | ০২ জুন ২০১৫ ২২:০৫680126
  • "ইস্লামিক ভাবধারা হল নয়া যুগের কমিউনিজম" - শুনে নিশ্চিন্ত হলাম। এই মেরেকেটে আর তিরিশ বছর।তারপরেই ইসলামিক ভাবধারা ইতিহাসের পাতায় ঠাঁই পাবে।
  • Ishan | ০২ জুন ২০১৫ ২২:৩০680127
  • দুদিন বাদে এইটা খুলেই ঘাবড়ে গেলাম। এখন আপিসে বসে ভিডিও শুনতে হবে? একখান ট্রান্সক্রিপ্ট দিলেও তো পাত্তেন। :-)
  • PM | ০২ জুন ২০১৫ ২২:৩৮680128
  • তারীক ফতেহ কে শুনতে গেলে ওনার অনুকরনীয় বাচনভঙ্গীতেই শুনলে ভালো ঃ) আমার মতো অর্বাচীনের ট্রান্সক্রিপ্টে মজাটাই মাটি হবে। বাড়ী ফিরে শুনবেন ঃ)

    আমি কিন্তু ওনার সব মতের সাথে সহমত নই, নিশিতভাবে আপনিও হবেন না ঃ)
  • Ishan | ০২ জুন ২০১৫ ২২:৪০680129
  • ঠিক আছে। পরে শুনব। ততক্ষণ আপনারা আমার লেকচারের হাত থেকে বাঁচলেন, এই আর কি।:-)
  • PM | ০২ জুন ২০১৫ ২২:৪২680131
  • ঃ)
  • pi | ০২ জুন ২০১৫ ২৩:১৬680132
  • আজই আবার জনৈক হিন্দুত্ববাদী গ্রুপে তারিক ফতেহ র ভিডিও টা দিয়েছেন, তারিক পাকিস্তান ও বামপন্থীদের গালি দেওয়াতে উনি খুব খুশি ইঃ বলে।
    শুনে দেখতে হবে। কিন্তু কবে যে শুনতে পাবো কে জানে। ট্রান্সক্রিপ্ট পেলে সত্যি ভাল হত।
  • কল্লোল | ০২ জুন ২০১৫ ২৩:৫৬680133
  • এটাই ঝামেলা। তারিক ফতেহর দেখাটাও খন্ডিত। বেশ কিছু অন্যভাবে দেখা আছে। কিন্তু খুবই খন্ডিত দেখা।
  • দেব | ০৩ জুন ২০১৫ ০০:১১680134
  • @পিএম

    তারেক ফাতাহ সুন্নি। শিয়া নন। ওনার আরেকটা ভিডিওতে নিজেই বলেছিলেন।
  • dc | ০৩ জুন ২০১৫ ০৪:৩৭680135
  • S ভালো লিখেছেন :d ইসলামিক ভাবধারা যদি সত্যিই এখনকার কমিউনিজম হয় তো চিন্তার কিছু নেই, সাধারন মানুষ যেভাবে কমিউনিজম কে ছুঁড়ে ফেলে দিয়েছে সেভাবে ইসলামিক ভাবধারাকেও ছুঁড়ে ফেলে দেবে। তবে বাস্তবে তো এতো সরল না!
  • h | ০৩ জুন ২০১৫ ০৮:৩৩680136
  • ওহঃ বাবা তারিক ফতেহ শুনতে শুনতে হাসতে হাসতে পেট ফেটে গেল। আমার দুই বন্ধু ছিল, একজনের নাম জহাঙ্গীর আরেক জন চিল বিলাল। এরকম মজার পাঞ্জাবী হিউমোর সহ কথা বলত, তাদের কথা মনে পড়লো। বেশিটাই এগ্রি করতে পারছি না, কিন্তু অসামান্য হিউমর বাবা।

    মজার ব্যাপার হল, এঁর পুরো অবস্থান টাই, এথনো-লিঙ্গুইস্টিক ন্যাশনালিজম, আমরা বাঙালী দের মধ্যে এই জাতীয় রসিকতা হয়তো শেষ মুজতবা আর খানিকটা ইলিয়াস এর কাছে শুনেছি।

    থ্যাংক ইউ পি এম।
  • কল্লোল | ০৩ জুন ২০১৫ ০৮:৫৮680137
  • ওমর শরীফ কথা বলেছেন অনেক কিছু নিয়ে। কৌতুহলোদ্দীপক।
    আজকেই কোন একটা কাগজে দেখলাম স্মৃতিভ্রংশ হয়েছে ওনার।
  • aka | ০৩ জুন ২০১৫ ১০:৫৪680138
  • হানু আমি দুখান কথা কয়েছিঃ

    ১। হ্যাঁ বাঙলাদেশকে তার সমস্যা নিজেকেই সামলাতে হবে।

    ২। মোস্ট ইম্পর্ট্যান্ট - অভিজিত রায় বা ওয়াশিকুরের হত্যার মতন আগাম জানান দেওয়া অর্গানাইজড ক্রাইমকে থিওরাইজ করার অচেষ্টা থেকে বিরত থাকুন। আমার চোখের সামনে দেখলে তার প্রতিবাদ করব। একটু চোখা চোখা ভাষায়।
  • dc | ০৩ জুন ২০১৫ ১১:১৯680139
  • আকার সাথে একমত। এই টইতেই লিখেছি, বোধায় পাইয়ের প্রশ্নের উত্তরে, যে বাংলাদেশে যা হচ্ছে আর অন্যান্য অনেক জায়গায়, সেটা আগে গভর্নেন্স ফেলিওর। ব্লগ লেখার দায়ে আগে থেকে ঘোষনা করে করে খুব করা হচ্ছে, তার মানে দেশে সরকার নেই। নাগরিকের জীবনের সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের, এটা সবার আগে এস্টাব্লিশ করা দরকার। তারপর নানান থিওরি আসতে পারে, যেমন "লেখার দায় লেখকের", "আমরা কি ওদের জানি", ইত্যাদি।
  • h | ০৩ জুন ২০১৫ ১১:২২680140
  • ভাল করেছিশ।

    ২ - সম্পর্কে বলার কিছু নেই, অর্গানাইজ্ড ক্রাইমকে কেউ থিয়োরাইজ করে নি, রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা করেছে, তার মধ্যে কিসু রেটোরিক এসেছে। অল চোখা কথা অ্যালাউড। ইট ইজ অল অ্যাবাউট ইট্স অ্যান্ড পাটকেল্স, দ্যাট ইজ ফাইন।

    ৩ - কেন বাংলাদেশ কে তার সমস্যা নিজেকে সামলাতে হবে কেন? ইরাকের সমস্য আমেরিকা আর ব্রিটেন সামলে দিল, ভিয়েতনামের সমস্যা সামলে দিল আমেরিকা, জার্মানির সমস্যা সামলে দিল, এবার ইরাণের সমস্যা ইজরায়েল সামলে দেবে, প্যালেস্তাইনের সমস্যা তো গোটা বিশ্ব সামলেই চলেছে, তো বাংলাদেশের সমস্যা ভারত সামলাবে না কেন, এত যখন বক্তব্য।

    আমি তো কয়েকটি প্রচলিত এবং জনপ্রিয় পদ্ধতি র কথা বলছি। ইউরোপের বুদ্ধিমান জিউইশ লোকদের মত বুদ্ধিমান বাংলাদেশীরা (গায়ে না লেখা থাকা সত্ত্বেও) যদি দলে দলে ভারতে আসে, আমি দেখতে পাছি, আমাদের উন্নতি বাঁধা। ধর সংগে ভালো প্রোগ্রাম্মার, ব্যাংল ম্যানেজার এলো, কিছু লোক থাকলো, তারা অনসাইটে এলো, তার পরে ধর, রেমিটান্স মানি পাঠালো, আরবের রেমিটান্স মানি থেকে সেটা বেশি হয়ে গেল, এবং সংগে সংগে বাংলাদেশে গ্রামে গ্রামে লালশালু মসজিদের বদলে, আইটি কোং, সুরাতের গেঞ্জী কারখানার আউটসোর্সড ইউনিট গড়ে উঠলো। এমনিতেই ধর তারিক ফতেহ গুঅজ্রাটে গিয়ে মে ডে র মিছিল না পেয়ে ভারতীয় বামপথীদের উপরে খুব রেগে গেছেন, তো সুরাতে এই ভাবে একটি প্রোটেকশনিস্ট বামপন্থী ও গজানো যাবে। সকলের লাভ হবে। কেন বাংলাদেশ গ্যাপ এর জামা তৈরী করবে, সায়েব বাচ্চাদের জন্য, আমি চাই, তারা আমার জন্য বাজাজ স্কুটার, হিরো হোন্ডা বাইক ও বানাক, তাদের টাইম জোন এগিয়ে যাক, যাতে কংখলে তাদের বোর করার সুযোগ পাতি, তাদের রাতে, এবং এই আরব প্রভাব মুক্ত হবার ফলে, ধীরী ধীরে আবার বাংলাদেশে শান্তি নেমে আসবে, লোকের আরবে নাম না হয়ে আবার বাঙালী নাম হবে।

    এবং বাংলাদেশে শান্তি ফিরলে, আবার জমিদার রা, যাদের বাংলাদেশের টোটাল এরিয়ার থেকেও বেশি জমি তারা সেসব ও ফিরে পাবে, আবার হিন্দু জমিদারেরা গরীব আর ভালো মুসলমান দের কলকাতায় আর ঢাকায় লেকপড়ার খচ্চা জাগিয়ে আনন্দ পাবে।

    ঃ-) অল চোখা ফাইন। বাট গোল গোল ইজ বেটার। ইউ সি।
  • h | ০৩ জুন ২০১৫ ১১:২৪680142
  • ২ এর পরে ১ হওয়ার কথা, খামোখা ৩ হয়ে গেল। বাই রিডাকশন এগোলেই হত।
  • aka | ০৩ জুন ২০১৫ ১১:২৯680143
  • ওয়েলঃ

    চোখা বলতেই আলু চোখার কথা মাথায় এল। ঃ)

    অর্গানাইজড ক্রাইমকে লেজিটিমাইজ করা থিওরি শাক্য লিখেছে বারবার। ইন স্পাইট অফ দা ফ্যাক্ট যে শাক্য আর আমি দুজনেই রাশিবিজ্ঞান পড়েছি, এক্ষেত্রে শাক্যকে তো প্রতিরোধ করতেই হবে। র‌্যাদার এই অদ্ভূত থিওরাইজেশনকে ফর দা সেক অফ ম্যানকাইণ্ড।

    বিটিং অ্যারাউন্ড দা বুশে (অন্য বুশ) লাভ নেই।
  • h | ০৩ জুন ২০১৫ ১১:৩৩680144
  • ডিসি, তুমি যদি বলো, সরকারের দায়িত্ত্ব তাইলে কিন্তু তোমার আকার সঙ্গে ঐকমত্য কি করে হল আরেকটু বোঝাতে হবে। কারণ আমার আকার আগের পোস্ট এবং এই পোস্ট পরেও মনে হচ্ছে, মেন দোষ ভারতীয় বামপন্থী থিয়োরেটিশিয়ান দের আর থিয়োরীর ভেকধারী দের (আমি দ্বিতীয়টা হতে রাজি, বামপন্থার ভেক ধরতেও রাজি, যা যা হোয়াটএভার এর ভেক ধরতে রাজি)। আর তুমি নিশচয়ী আবাপ র ঐ আর্টিকল টার সঙ্গেও এক মত নও। কারণ ওখানে বলা হচ্ছে সরকার কি করবে, মানুষ চুপ।

    অর যদি এই বক্তব্য হয়, বাংলাদেশ সরকার কে বাংলাদেশের সমস্যা সমাধান করতে হবে, তাইলে ফাইন, কোনো অসুবিধে নেই, তবে সরকার এর সাহায্য পাওয়ার নানা পদ্ধতি খুব পপুলার হয়েছে গত দু শতাব্দী ধরে, তার পরীক্ষা প্রার্থনীয় বলা হচ্ছে। যেমন ভারত এখন তেড়ে বোম্বিং করলে আর গ্রাউন্ড ফোর্স পাঠালে, ধরো দু লাখ বাংলাদেশী মেরে ফেল্লো। এই বার, এতে যদি ৫০% জামাতি বামাতি হয়, তাইলে এক লাখ লোক সেই সইন্য থেকে মরলো কি মরল না, পুছো কিউঁ? কারণ, ২ লাখের ৫০% এক লাখ।

    হাঃ

    আমি এই ফতেহ পদ্ধতি তেই কথা বলব এবার থেকে মাইরি। এ মাইরি জনপ্রিয়তার শেষ কথা।
  • কুম্ভকর্ণ | ০৩ জুন ২০১৫ ১১:৪৯680145
  • এসব ট্রিভিয়ালিটি নিয়ে কথা না বলে ঘুমোতে পারেননা? ইউটিউব কি উঠে গেছে?
  • কুম্ভকর্ণ | ০৩ জুন ২০১৫ ১১:৫১680146
  • dcবাবু সবার সাথেই একমত তাই ওনাকে কেউ কেউ খুব কিউট বলে। উনি ঝগড়া করে ঘুম নষ্ট করতে চাননা।
  • dc | ০৩ জুন ২০১৫ ১১:৫৬680147
  • h আগে বলে নি, আমি বামপন্থী নই। অবশ্য আগেও অন্য টইতে লিখেছি, বোধায় জাননেনই, তাও মনে হলো এই কনটেক্সটে পরিষ্কার করে দেওয়া ভালো ঃ-)

    কিন্তু না, আমি ভারতের বামপন্থীদের কোন দোষই দিচ্ছিনা, সেই দোষ দেওয়ার (বা নেওয়ার) জায়গাতেই ওনারা নেই, আমরা সবাই জানি ইন্টারন্যাশনাল পলিটিক্সকে ইন্ফ্লুয়েন্স করার মতো জায়গায় বামেরা খুব একটা নেই। আমি বলতে চাইছি যেকোন দেশে আভ্যন্তরীন গন্ডগোল সামলানোর দায় সেই সরকারকেই নিতে হয়। এবার "সরকার কি করবে মানুষ চুপ" এতে আমি একমত হচ্ছিনা কারন সরকারের যেটা কাজ, বেসিক গভর্নেন্স, সেটা সরকারকে করতেই হবে। ল অ্যান্ড অর্ডার সামলানো, আইনের শাসন জোরদার করা, তার স্বপক্ষে জনমত গড়ে তোলা, এগুলো সরকারকে করতেই হবে। আর "মানুষ চুপ" বলে এখানে কোন লাভ নেই কারন আইনের শাসনের পক্ষে মোটামুটি সবাইই ভোট দেবে।

    এবার কথা হলো ভারত সাহায্য পাঠাবে কি পাঠাবেনা সেই ইস্যু। আমার মনে হয় ভারত ওভার্টলি সফট ডিপ্লোমেসি চালিয়ে যেতেই পারে, তিস্তা চুক্তি বোধায় তার একটা উদাহরন। তবে কোভার্টলি কে কি করছে বলা মুশকিল। বাংলাদেশে নানান দেশের ইন্টারেস্ট খেলছে, সৌদি যদি তার একটা হয় তো আইএসাই (ভারতের না) তার আরেকটা হতে পারে, ওরা হয়তো ভারতের পুব বর্ডার অশান্ত করে তুলতে চাইছে। আবার এর মধ্যে ভারতও কোভার্টলি ঘোঁট পাকাচ্ছে নিশ্চয়ই। এই জিওপলিটিকাল খেলাটা নিয়ে কিছু বলা মুশকিল।

    তবে আবারো বলি, বাংলাদেশ সরকার যদি আইনের শাসন ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারে তো এই দিনে দুপুরে খুন অন্তত বন্ধ করা যাবে, আর তার জন্য ফারাবিদের চিনতেও হবেনা।
  • h | ০৩ জুন ২০১৫ ১১:৫৭680148
  • প্রয়োজনে, dc বাবু র সম্পর্কে মতামত আমি নিজে তৈরী করতে সক্ষম। কেউ কেউ ওনাকে কি বলে আমার জানার ইচ্ছে নেই।
  • dc | ০৩ জুন ২০১৫ ১১:৫৯680149
  • কুম্ভকর্ণ ঃ-)
  • h | ০৩ জুন ২০১৫ ১২:০১680150
  • বামপন্থী সবাই হলে কি করে হবে মাইরি। আমরা তাহলে কাদের উপকার করব? আমি এ দাবী করিও নিঃ-))

    আইনের শাসন প্রতিষ্ঠা, এতো খুব ভালো কথা, কিন্তু এটা কেন বিট অ্যারাউন্ড দ্য বুশ না, সেটা আকাকে এসে বলে যেতে হবে নতুবা আপনাকে বলতে হবে, কি কি চোখা মেজার নিলে বাংলাদেশ সরকার বিট অ্যারাউন্ড দ্য বুশ করতে পারবে না। মানে এ হয়ে গেলে তো হয়েই গেল। সর্বত্রই। তবে সব জায়্গায় আইন এক না, এইটা একটা সমস্যা।
  • h | ০৩ জুন ২০১৫ ১২:০৪680153
  • আর জিও পোলিটিকাল খেলা ইত্যাদি খবর দার বলবেন না, এটা কে বাজে থিয়োরাইজেশন বলা হতে পারে। তখন আবার আকার উপরে রাগ করে লাভ নেই। সে নিজের অবস্থান ক্লিয়ার করে বলেছে। আমার ধারণা আপনি আকার সংগে একমত নন, অথবা আপনি গোল গোলঃ-)) দুটো ই কিন্তু কম্প্লিমেন্ট বাই দ্য ওয়ে ;-)
  • কুম্ভকর্ণ | ০৩ জুন ২০১৫ ১২:০৪680151
  • আইনের শাসনের স্বপক্ষে জনমত ও সরকারকেই গড়তে হবে। এর চেয়ে অরিজিনাল প্রস্তাব কমই দেখেছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন