এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১১ জুলাই ২০১৫ ২৩:৪৬646429
  • 'ছেষট্টি থেকে তিনটে এশিয়াড খেলেছেন। সত্তরে ব্রোঞ্জজয়ী পিকের ভারতের প্রথম ম্যাচে তাইল্যান্ডের সঙ্গে ০-২ পিছিয়ে থাকা ম্যাচে হাবিবের কীর্তি আজও ভোলার নয়। ২০ গজ দূর থেকে ভলিতে নিজে গোল করলেন। ২-১। তার পর সুভাষ ভৌমিককে দিয়ে দ্বিতীয় গোল। অবিশ্বাস্য ভাবে ম্যাচ ২-২ ড্র'

    - ৭০-এ সেশ এশিয়াড মেডেল - ব্রোঞ্জ।

    তারপর ৪৫ বছর কাটল ..
  • cb | ১২ জুলাই ২০১৫ ০৭:৪৯646430
  • গান্ধী, মাইরি পারো ও বস :-)

    লোকটা চেষ্টা তো করে যাচ্ছে ঐ আবালগুলোকে নিয়ে!!!!

    এদিকে ইউটিউবে এশিয়াডের ভিডিও ট্রাই করছিলাম। কিছুই নাই। লাব লাশা
  • + | ১৭ জুলাই ২০১৫ ০৭:৩৫646431
  • এই প্লেয়ারগুলোকে আবাল বললেই তো খারাপ লাগে। এই হিগুয়াইনকে স্ট্রাইকারে রেখেই রিয়াল চ্যাম্পিয়ন হয়েছে, এই দেমিচেলিস-আগুয়েরো-জাবালেতাকে নিয়ে ইপিএল জিতেছে সিটি। লাভেজ্জি-পাস্তোরে সা-জা র টিমের মেন প্লেয়ার। তখন ?

    তাহলে যদি মেসির ই পুরো ক্রেডিট হয় ঐ বলটাতে, তাহলে পাস্তোরের (ঠিক বুঝলাম না, মনে হল পাস্তোরেই ছিল) ক্রেডিটও কম নয় এই বলটার জন্য। মেসিকে পাসটা ঐ দিয়েছিল সেটাও বেশ ভালো।

    আমি ফাইনাল ছাড়া কোপা দেখিনি, তাই কোপা নিয়ে বেশি মন্ত্যব্যও করিনি।

    লোকজন কি ধরেই নিয়েছে আমি রোনাল্ডোর ফ্যান !! চ্চাপ তো!!

    মোবার প্র্যাক্টিশে প্রায় ২০টার মত বাঙালী, হেব্বি লাগল পড়ে। অবশ্য এদের বেশির ভাগই শুধু কোলকাতা লীগ খেলবে।
  • ঊমেশ | ০২ আগস্ট ২০১৫ ২১:২৬646432
  • আমাদের জন্যে খুব ভালো ভাবে ফুটবলের নতুন সিজন শুরু হলো।
    চেলসি কে হারিয়ে কমিউনিটি কাপ জিতে।

    ১৪ নম্বরের লাকি টাইম ওয়েঙ্গার-সাহেবের জন্যে। প্রথম বার মরিনহো কে হারানো গেছে।

    সিজনের জন্যে দারুন মনবল বাড়লো।
    পিটার চেক নেয়া'র প্রথম সফল রেজাল্ট।
  • robu | ০২ আগস্ট ২০১৫ ২১:২৮646433
  • :-)
  • ঊমেশ | ০৩ আগস্ট ২০১৫ ১১:২৫646434
  • ১৩ ম্যাচ ধরে মরিনহো কে হারাতে না পারা টা আমাদের বুকে জগদ্দল পাথরের বসে ছিল। সেটা হাটানো গেছে।
    তবে আনন্দবাজার আবার ছড়িয়েছে। আগের তেরোবারই ওয়েঙ্গার হারেনি, তবে একবারও জেতেনি।১৩তম টাই তো ০-০ ড্র ছিল।

    কাপ জেতার থেকে মরিনহো jinx টা জয় করাটাই বেশী আনন্দদায়ক।
  • ঊমেশ | ১০ আগস্ট ২০১৫ ১২:৫৩646435
  • দিদি'র কথা রাখতেই মনে হয় কলকাতা লিগ আর লন্ডন (প্রিমিয়ার) লিগ একসাথে শুরু হলো।

    ইবে কলকাতা লিগ ভালো ভাবে শুরু করলেও প্রিমিয়ার লিগে আমাদের শুরু খুব খারাপ হলো।
    প্রিমিয়ার লিগে যারা এবার প্রথম আর দ্বিতীয় হবে বলে পন্ডিত দের প্রেডিকশন, তারাই দুজনেই খারাপ শুরু করেছে।
  • Arpan | ১০ আগস্ট ২০১৫ ১৪:০২646437
  • সোশাল মিডিয়ায় এরম পোস্ট ঘুরছে।

    Special agent Cech may have blown his cover. Try and be a bit more subtle next time. #Agentcech
  • + | ১০ আগস্ট ২০১৫ ১৪:২১646439
  • ২ন্ড গোল কি চেকের দোষ? গার্ড ছিলোনা পজিশনটা?? প্রথমটা কিছু বলার নেই।

    অর্পণদার কথাটাঅ উল্টো করে দিলাম

    "লিভারপুল লিগ ভালো ভাবে শুরু করলেও কলকাতা লিগে আমাদের শুরু খুব খারাপ হলো।"

    মোবা টিমে ১০জন বাঙালী খেলেছে কাল, দেবজিত-সুখেন-প্রতীক-সফর-প্রীতম-লাল-রাম-তীর্থ্ঙ্কর-শৌভিক-রাজা, চেঞ্জে নেমেছে পঙ্কজ, উজ্জ্বল। এক ম্যাচে মোবা টিমে ১২ জন বাঙালী খেলেছে দেখে ভালো লাগল। খেল দেখার কোনো অনলাইন লিঙ্ক আছে?
  • Arpan | ১০ আগস্ট ২০১৫ ১৪:৩৩646440
  • এঃ ওটা আমার পোস্ট ছিল না।
  • ঊমেশ | ১০ আগস্ট ২০১৫ ১৪:৩৭646441
  • অর্পন নয় ওটা আমার কথা উল্টো করে বললে।

    মাইরি বলছি, কাল চেকের প্রথম গোলটা খাবার পর ঠিক আমার মাথায় এরকম একটা কন্সপিরেসি'র কথায় এসেছিল।

    "মরিনহো আন্ডার কভার এজেন্ট করে চেক কে আমাদের টিমে পাঠিয়েছে।"
    "শুধু ২০১৫ এর হিসাব ধরলে প্রিমিয়ার লিগের টপে থাকে আর্সেনাল, তাই মরিনহো ভয় পেয়ে চেক কে হিসাব করে পাঠিয়েছে।"

    জোক অ্যাপার্ট, ওটা চেক এর প্রথম এমিরেট মাঠে হোম ম্যাচ ছিল, টেনশনে ভুল হতেই পারে, এরকম ভুল বুফন, ক্যালিয়াস রাও করে, তাই ধরছি না।
    গতবারের থেকে এবারের টিম আরো ভালো খেলবে আশা রাখছি।
  • + | ১২ আগস্ট ২০১৫ ০৬:২৯646442
  • ইবেও আটকালো। এই এরিয়ানের কাছে
  • ঊমেশ | ১২ আগস্ট ২০১৫ ১১:১৫646443
  • এটা নতুন কথা কি?
    এরিয়ান এর কাছে হারা, ড্র করা টাই স্বাভাবিক, জিতলেই একটু অবাক হয়।
    মর্গ্যানের সেই গোল্ডেন যুগেও এটা হতো।

    ইউরোপা সুপার কাপের খেলাতে বেশ উত্তেজনা ছিল। বার্সা'র থেকে ১-৪ পিছিয় থেকে সেভিল ৪-৪ করে। একস্ট্রা টাইম টা আর দেখা হয়নি। ৫-৪ এ বার্সা জিতেছে।
  • ঊমেশ | ১৩ আগস্ট ২০১৫ ১৮:১২646444
  • সাই আটকে গেলো মোবা দের কাছে।
  • ঊমেশ | ১৭ আগস্ট ২০১৫ ১১:৫৬646445
  • মরিনহো ফাঁটা রেকর্ড চালিয়ে যাচ্ছে। ("ফেক রেজাল্ট" আর "বেস্ট দল হেরেছে")
    মনে হচ্ছে মরিনহো'র চেলসী'র দিন শেষের উল্টো গুনতি শুরু হয়েছে।
  • নেতাই | ১৭ আগস্ট ২০১৫ ১২:১২646446
  • কাল মোবার খেলা দেখলাম। সাদার্ন ও বেশ ভালো খেলেছে। স্নেহাশিস চক্কোত্তি এতো দাপট নিয়ে খেলে অথচ বড় দলে আর চান্স পায়না কেন?
  • ঊমেশ | ১৭ আগস্ট ২০১৫ ১৩:০৩646447
  • পেলিগ্রিনি বেশ ভালো ঘর গুছিয়ে নিয়েছে। লোকটাকে আমার কেন জানি না ভালো লাগে, বাতেলা বাজি করে না, বেশ শান্তশিষ্ট মানুষ।
    মঙ্গলা কে নিয়ে গতবারে বেশ কথা হচ্ছিল, কিন্তু এবার ভালো শুরু করেছে।
    সবথেকে বড়ো কথা কম্পানী ভালো খেলছে।
    কম্পানী ভালো খেললেই লিগ ওরা পায়, দুবার তাই হয়েছে।

    বাকি দুবার কম্পানী ছড়িয়েছে ওরা কাছে গিয়েও লিগ পায়নি।
  • + | ২৮ আগস্ট ২০১৫ ০৮:৫৫646448
  • স্নেহাশীষের মোবার শেষ বছর জন্ডিস হয়, তারপর দু'বছর প্রায় বসে ছিল। এখন ৩০ পেড়িয়ে গেছে। আর বড় দলে কি'করে পাবে?

    সিটি বেশ ভালো খেলছে। এবার তো বোধয় আফ্রিকান নেশনস কাপ ও নেই, টোরে সারা সীজন থাকবে।

    আর্সেনাল আর বায়ার্নের কি কোনো গোপন প্রেম আছে?
  • ঊমেশ | ২৮ আগস্ট ২০১৫ ১৩:২০646450
  • এটা ব্যায়ার্ন নয়, জার্মানী প্রেম।
    যখন ডর্টমুন্ড ছিল, তখন ওদের সাথে ম্যাচ খেলতাম আর ব্যায়ার্ন এর সাথে নেক্স রাঊন্ড।

    এবারে প্রথমবার লিগ চ্যাম্পিয়নরা পট-১ ছিল, আমাদের জন্যে জার্মান প্রেমের জন্যে বায়ার্ন একমাত্র অপশন ছিল।
  • robu | ২৯ আগস্ট ২০১৫ ২১:২৫646451
  • মোরিনহো আজ কাকে স্কেপগোট করবে?
  • robu | ২৯ আগস্ট ২০১৫ ২১:২৯646452
  • আর আমাদের আরো দুটো সাইনিঙ্গ লাগবে
  • ঊমেশ | ৩০ আগস্ট ২০১৫ ০৪:৫৪646453
  • সিজন সবে শুরু, এখন অনেক পথ বাকি।
    তবুও আমি সবার প্রথম এখানে লিখে ফেলি, যেটা এই সিজনে হতে চলেছে।

    স্পেশাল ওয়ান এর চেলসী'র তে থাকার উল্টো গুণতি শুরু হয়ে গেছে।
    এমনিতেই তিন বছরের বেশী কোথাও থাকে না, এটা থার্ড ইয়ার শুরু।

    হ্যারি কেন আর একটা মিচু হতে চলেছে, ওয়ান ইয়ার ওয়ান্ডার। এবছরের শুরুতে ভালো দামে বিক্রি করে দিলে ভালো করতো।
  • robu | ৩০ আগস্ট ২০১৫ ১৩:০৬646454
  • আমি আরেকটা বাণী দিয়ে যাই। ক্রি প্যা সামনের বছর ইউরোপে খেলবে।
  • ঊমেশ | ৩০ আগস্ট ২০১৫ ১৫:১১646455
  • এই পার্ডু কে তাড়ানো'র জন্যে উত্তরে কি ঝড় উঠেছিল!!!!!

    লিগের সব টিম যেখানে মিনিমাম ৫ টা নতুন প্লেয়ার সাইন করিয়েছে, সেখানে ওয়েঙ্গার মাত্র একটা।
    মনে হচ্ছে মঙ্গলবার আমাদের জন্যে ভালো চমক অপেক্ষা করছে।
  • robu | ৩০ আগস্ট ২০১৫ ১৫:২২646456
  • ডি ব্রুইন সিটিতে জয়েন করল শুনলাম। আর দেখতে নেই।
  • ঊমেশ | ৩০ আগস্ট ২০১৫ ১৬:৫৯646457
  • এবারের প্রি-সিজন পন্ডিত দের প্রেডিকশনে সিটি কে তিন নম্বরে রেখেছে।
    কিন্তু যে রকম ভাবে শুরু করেছে, মনে হচ্ছে না পন্ডিত রা ঠিক।

    ট্যুরে, কম্পানী, সিলভা, অ্যাগুয়েরা, সব্বাই দারুন ফর্মে, নতুন দের কথা তো বাদই দিলাম।
  • ঊমেশ | ৩০ আগস্ট ২০১৫ ১৭:০১646458
  • যদিও ফুটবল টই, কিন্তু উসেন বোল্ট আর মো ফারাহ যা খেল দেখালো, ওদের জন্যে একটা পোস্ট উৎসর্গ করলাম।

    উসেন বোল্ট যখন দৌড়োয়, মনেই হয় না দৌড়াচ্ছে, যেন উড়ে যাচ্ছে।
  • উমেশ | ৩০ আগস্ট ২০১৫ ২২:২৬646459
  • অনেকদিন পরে এরকম একটা পারফেক্ট উইক-এন্ড।

    ম্যানু, চেলসী, লিভারপুল, স্পার্স, এভার্টন, ভিলা, মোবা সব্বাই পয়েন্ট গাবালো।

    মোবা তো আবার জিতেও ৩ পয়েন্ট হারালো।

    শুধু সিটি টাই বাকি ছিল, কিন্তু ওদের ম্যানেজার এর জন্যে ওদের এখন খুব খারাপ লাগে না।

    রোবু, আমার কিন্তু প্যালেস দের থেকে সোয়ান্সি বেটার বলে মনে হচ্ছে।
  • Jaqen H'ghar | ৩০ আগস্ট ২০১৫ ২২:৩১646461
  • উমেশের উত্তরের "সেন্টিমেন্ট" বুঝতে অনেক সময় লাগবে। সেইটা না বুঝে শুধু দক্ষিণপন্থী কাগজ পড়ে ধারণা করলে সেইটা আধাখ্যাঁচড়া হওয়া স্বাভাবিক। এবং হচ্ছেও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন