এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৬৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • I | ৩০ ডিসেম্বর ২০১২ ০০:৪১581836
  • স্চ-এর প্রস্তাবে একমত।
  • ranjan roy | ৩০ ডিসেম্বর ২০১২ ০২:০১581837
  • sch,
    আমি আপনার সাজেশানগুলো পড়ে দেখলাম এই মুহূর্তে এর চেয়ে ভাল কিছু মাথায় আসছে না। সমর্থন করলাম।

    একটা অবসাদ ছেয়ে ফেলেছে। মনে হচ্ছে সিংগাপুরে পাঠানোটা একটা ড্যামেজ কন্ট্রোল স্ট্র্যাটেজি। রাগ হচ্ছে। নিজেকে প্রতাড়িত মনে হচ্ছে।

    মিথ্যে
    ------
    মিথ্যে তোমার শপথবাণী, মিথ্যে তোমার অভয় দেয়া,
    নিকষকালো জলস্রোতে একলা মেয়ে বাইছে খেয়া।

    ঘুমের মধ্যে ককিয়ে উঠি- আয় ফিরে আয়, আয়রে ওরে!
    মুচকি হেসে হাত নাড়ে সে- "ভুলছি না আর কথার তোড়ে।
    আর কতকাল বিচার চেয়ে ঘুরব আমি মাঠে ঘাটে,
    সত্যিটা তো কেউ বলে না, শুধু অনেক কথা রটে।

    বাবা, তুমি বড্ড বোকা, এদের কথাও তুলছ কানে?
    তোমার মেয়ের মন্দ-ভাল, তোমার বেশি আর কে জানে!
    সত্যি বলি? আজ ভোরে নয়, অনেক আগেই গেছি মরে,
    যখ্ন ওরা বলল-- কেন রাত-বিরেতে বেড়াস্‌ ঘুরে?

    জানি, তোমার সাধ্যেতে নেই ওদের সঙ্গে লড়াই করা,
    তাই তোমাদের গেলাম ছেড়ে চুকিয়ে ঋণের ক্রান্তিকড়া।
    অনেক হেঁটে ক্লান্ত আমি, যাচ্ছি এবার ঘুমের দেশে,
    ভুলতে যে চাই সেদিনগুলো, স্মৃতি বড়ই সর্বনেশে।"

    ঘরটা খালি,- চুলের ফিতে খেলার পুতুল আগলে আছি,
    তবু বলি - অথর্ব বাপ, আর কটা দিন যদি বাঁচি,
    দেখব আমি -,কালো জলের ঢেউয়ের মাথায় প্রদীপ দোলে,
    দেখব আমি,- মিথ্যেবাদী! যম যেন না তোদের ভোলে!
    ---------*****-----------
  • I | ৩০ ডিসেম্বর ২০১২ ০৯:১৫581838
  • রঞ্জনদা,
    ভালো লাগলো।
    মেঘে ঢাকা তারা'র বিজন ভট্টাচার্য মনে এল।
    "তুই চইলে যা মা, চইলে যা। এরা কেউ তোরে চায় না, এরা নুতন বাড়ির স্বপ্ন দেখে....''
  • h | ৩০ ডিসেম্বর ২০১২ ১১:৪৯581839
  • সিসি টিভি যেটা থেকে পার্ক স্ট্রীট কান্ডে এভিডেন্স পাওয়া গেছে, গাড়ির নম্বর ও ওনার ডিটেল্স, যেটা দিল্লী র বাসের ক্ষেত্রে পাওয়া কঠিন হয়েছিল, সেগুলো ও প্রিভেন্টিভ ডিটারেন্ট। স্কুল বাস, ফুর্তির বাসে পরিণত হচ্ছে সন্ধে বেলায়, এটা মোটর ভেহিকল্স অথরিটি কোরাপ্ট না হলে হয় না, কোরাপট না হলে সেটাও প্রিভেনশন হত।

    আমার মনে হচ্ছে, তুই এক্ষেত্রে রাষ্ট্রের অসহায়তা (যে সব ক্ষেত্রে প্রিভেন্শন সম্ভব নয় বলছিশ) নিয়ে যতটা চিন্তা করছিশ, মাইরি ভিক্টিম এর অসহায়তা নিয়ে ততটা চিন্তিত নোসঃ-) একটা মেয়ে মরে গেছে বস, তার অপরাধ সে সিনেমা দেখতে বেরিয়েছিল, একটা বাসে লিফ্ট চেয়েছিল, একটা মেয়ে সবার কাছে লাঞ্ছনা পাচ্ছে, যাস্ট সে একটা মিউজিক হল বা বার এ মাল খেতে গেছিল বলে। এই পরিস্থিতিতে, কেন তুই রাষ্ট্রের পক্ষে কি কি অসম্ভব সেটার তালিকা করছিশ এটা আমি সিরিয়াসলি বুঝতে পারছি না।
  • h | ৩০ ডিসেম্বর ২০১২ ১২:০০581840
  • প্রিভেন্টিভ ডিটারেন্ট এই কারণে, হয়তো এগুলোর কারণে, পাঁচশো রাউডি প্রত্যেকে ধর্ষক এ পরিণত হয় নি। একটা বা কয়েকটা হয়েছে।
  • h | ৩০ ডিসেম্বর ২০১২ ১২:০৬581841
  • স্চ, প্রথমত আমি সোমনাথের সংগে তর্ক করছি সেটা ব্যক্তিগত যুদ্ধ নয়, তর্ক মাত্র এবং পুরোটা ব্যক্তিগত নয়। আমার জানা নেই, কোন তর্ক এখানে বারণ আছে কিনা।
    আর আরেকটা কথা বলে যাই, কোন মহান কাজে সকলকে, বিশেষত আমাকে পাবেন না, কারণ আমি মহান নই। পিরিয়ড।
    আপনি আপনার কাজ করুন, সেটা খুব ই ভালো কাজ, কিন্তু আমি মেনলি বন্ধু বান্ধবের সংগে কনভারসেশনে আগ্রহী, আপনার আপত্তি থাকলে কি করবো, আমি তো এরকম ই, সকলে অ্যাক্টিভিস্ট নয় পৃথিবীতে, সব সময়ে। হতাশা প্রকাশ করুন, কিন্তু এখানে কে কি করবে সেটা তাদের ব্যাপার।
  • sch | ৩০ ডিসেম্বর ২০১২ ১২:৪৪581842
  • h, ভীষণ irrelevant লাগলো আপনার বক্তব্য। আমার ১:৪৭ এর পোস্টকে উদ্দেশ্য করে সম্ভবত লিখেছেন। কিন্তু তার ধারে কাছে আপনার পোস্ট দেখলাম না। কাজেই হঠাৎ আপনার উদ্দেশে আমি "ব্যক্তিগত যুদ্ধ" মন্তব্যটা করেছি মনে হল কেন?

    এটা একদম একটা সাধারণ মন্তব্য, কারণ আমার প্রস্তাবগুলোর পক্ষে বিপক্ষে কিছুটা আলোচনা হলে ওগুলোকে বেটার করে কাল মিটিংয়ে ইপ্সিতারা আলোচনা করতে পারতেন। কিন্তু দেখলাম তার পরিবর্তে লোকে এই টইতে আর এই বিষয়ক অন্য টইতে তার আগের দিন, তারও আগের দিনের তক্ক চালিয়ে যাচ্ছে। সেই প্রেক্ষিতে আমি কথাটা বললাম - তাও স্পেশিফিকালি পাইকে উদ্দেশ্য করে এবং আমার ফেসবুকে পোস্ট করার কারণ দেখিয়ে।

    আমি কোনো মহান কাজ করছি বলে মনে করছি না। এখানে লিখে কোনো মহান কাজ হয় বলে মনে হয় না। আপনি কি করবেন গুরুর পাতায় তা নিয়ে আমার একদম মাথা ব্যথা আগ্রহ কোনোটাই নেই। হঠাৎ আমায় ব্যক্তিগত ভাবে আক্রমণ করে কিছু অবাঞ্ছিত উপদেশ
    দেওয়ার কোনো কারণ দেখলাম না। আমি আপনাকে চিনিও না - চিনতে আগ্রহীও নই - আপনার উদ্দেশে কোনো মন্তব্য করি নি, যা বলেছি পাই কে বলেছি। আপনার ভালো না লাগলে ইগনোর করুন বা ওনাকে বলুন আপনার বক্তব্য - উনি উত্তর দেবেন। অকারণ ফালতু বকে কি লাভ
  • ladnohc | ৩০ ডিসেম্বর ২০১২ ১৪:১৭581843
  • sch-বাবুর খস​ড়া-প্রস্তাব ফেবুতে শেয়ার করলাম।
  • jhumjhumi | ৩০ ডিসেম্বর ২০১২ ১৯:২২581844
  • রন্ঞ্জনদার লেখা ভালো লাগলো।
  • কারিয়া পিরেত | ৩১ ডিসেম্বর ২০১২ ০৯:৫৮581847
  • সোমনাথ রেগে গেলেও কিছু করার নেই। এক, দুই করে পাঁচ অবধি যে লিস্টি আছে, সেখানে ভদ্রমহিলাকে সরাসরি ৩/৪-এর খোপে ফেলে দেওয়ার সাথে কাকলির বক্তব্য আলাদা কিসে সেটা আমি সত্যিই বুঝিনি। কেউ বুঝে থাকলে আমাকে বুঝিয়ে দিও প্লিজ।
  • কল্লোল | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:২০581848
  • ফাঁসী, বীর্যহীন করে দেওয়া ইত্যাদি নিয়ে এই দেশব্যাপী তোলপাড়ের মধ্যেও.......ঘটেই চলেছে, সেই দিল্লীতে, সেই বাসে
    http://www.anandabazar.com/31desh1.html
    প্রতিবাদী মানুষদের প্রতি সমস্ত শ্রদ্ধা রেখেই................ http://www.epaper.eisamay.com/Details.aspx?id=1781&boxid=2260359
    ফাঁসী বা প্রকাশ্যে চাবকে মেরে ফেলা বা আরও যন্ত্রনাদায়ক কোন শাস্তি, সমাধান নয়।
    সকলের কাছে আবেদন, মেয়েদের হীন করে দেখানোর যে কোন প্রচেষ্টার প্রতিবাদ করুন। যে বা যারা এটা করছেন, সম্ভব হলে, তাদের সাথে কথা বলুন, বোঝান।
  • কেলো | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৫২581849
  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    এ বিষয়ে আমরা মাথা ঘামিয়ে কি করব, গনতান্ত্রিক ভাবে নির্বাচিত আমাদের প্রতিনিধিরা তো যা ডিসিশন নেবার তা নেবেন। আশা করছি ভারতের প্রধান রাজনৈতিক দলগুলির (মানে আমাদেরই প্রতিনিধিদের) ভাবনাচিন্তা কিছুটা এইরকম হবে-

    বিজেপি -
    --------
    সারা বছরের সমস্ত ধর্ষককে একাট্টা করে দশেরার পুণ্যতিথিতে একসঙ্গে রামলীলা ময়দানে পুড়িয়ে মারা হোক।
    দেশের সুপ্রাচীন ঐতিহ্য অনুসারে নতুন আইনে কোন স্বামী তাঁর ধর্ষিতা স্ত্রী কে গ্রহন করতে পারবেন না।
    তবে ধর্ষিতা রমনী চাইলে তাঁর সন্তানকে সিংগল মাদার হিসাবে কোন আশ্রমে থেকে পালন করতে পারবেন অথবা তিনি সম্মান রক্ষার্থে অগ্নিকুন্ডে বা পাতালপ্রবেশের মাধ্যমে স্বেচ্ছামৃত্যুও গ্রহন করতে পারবেন।

    তিনোমুল -
    ---------
    নতুন আইনে, ধর্ষক যদি সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত হন তবে তিনি বেকসুর খালাস পাবেন।
    …......................................................................................................
    তবে ওই আইনে সংখ্যাগুরু সম্প্রদায়ের ধর্ষককুলেরও চিন্তার কোন কারন নেই, কারন ধর্ষিতার স্যোসাল স্ট্যাটাস অর্থাত তিনি ডিভোর্সি কিনা, আগে থেকেই সিংগল মাদার কিনা, প্রাক্তন কলসেন্টার কর্মী কিনা, বর্তমানে বেকার কিনা এসব সূক্ষভাবে বিচার করে তবেই পুলিশ ধর্ষিতার অভিযোগ নথিবদ্ধ করবেন। এ বিষয়ে একমাত্র মাননীয়া মুখ্যমন্ত্রীর সুপারিশ ছাড়া অন্য কোন নির্বাচিত বিধানসভা কিম্বা লোকসভা সদস্যের (অবশ্যই শাসক দল ও তার বর্তমান সহযোগীদের) সুপারিশ গ্রাহ্য হবে না।

    কংরেস -
    -------
    সবাই দলে দলে আঁধার কার্ড করান। চোখের মনি আঙ্গুলের ছাপ সহ। আমরা ভারতবর্ষকেই জেলখানা করে তুলতে চাই। জন্মালেই যাবজ্জীবন। (শুধু হাজার কোটির ওপর গোটালা করতে পারলে শাস্তি কিছুটা মকুব হলেও হতে পারে।
    -আপকে শাস্তি আপকে হাত।

    সি পি য়েম -
    ----------
    “এ রকম তো কতই হয়” – কমঃ জোতি বোসু, মে-১৯৯০।
    ব্যাদড়া লোকের কথায় নাচবেন না কমরেড, সবকিছু যেমন চলছে তেমন চলুক......

    এর বাইরে কেউ কিছু ভাববে বলে মনে হয় না, তবুও আমি আজকের মিটিং এ থাকব। যদিও আমার কিছু বলার নেই করার নেই - একেবারে কিচ্ছুই বলার নেই।
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১০:৫৪581850
  • শুধু বোঝালো হবে কল্লোল দা?

    যে যেই ভাষা বোঝে তার সাথে সেই ভাষাই কথা তে বলতে হবে। আর সবাই চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি। যাতে এই ধরনের অপরাধ করার আগে যে অপরাধ করছে এই শাস্তি র কথা ভেয়ে "কাজ" টা করা র আগে অনেক বার ভাবে।

    গুপ্ত যুগে কেউ ওজনে কম দিয়েছে ধরা পরলে তার দেহ থেকে সম -পরিমাণ মাংস কেটে নেওয়া হত। লোকে ভয় পেয়ে ঠিক্ঠাক ওজন করতো।

    সেই "ভয় পাওয়া" দরকার। দেশে ল অ্যান্ড অর্ডার বলে একটা জিনিস আছে। সেটা মানুষের মাথায় থাকে দরকার।
  • gaye mane na apni morol | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:০১581851
  • কোথায় যেন পড়লাম গুরুতে যেসব লোক আছে তারা নাকি দেশের বা কলকাতার "who is who "। শুনেও মস্তি
  • h | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:১১581852
  • এইটা যেই বলে থাকুক, সলিড প্যাঁক দিয়েছে, বা কঠিন সারল্য।
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:১৫581853
  • সারল্য কঠিন না তরল; বোধি দা? ঃ))
  • কেলো | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:২০581854
  • বোতীন্দাকে একটা কথা বলব?
    দেশে ল এন্ড অর্ডার বলে যে জিনিযটা এখনই আছে সেটাই বেশ ভয় পাওয়ানোর মত।
    অন্তত আমদের মত ভীতু কাপুরুষ, যারা ধর্ষনের ধার মাড়াই না বা হাজার কোটি টাকার স্ক্যাম করি না তাদের ভয় পাওয়ানোর পক্ষে একজিস্টিং ল এন্ড অর্ডারই যথেষ্ট।
    কিন্তু বলতে পারেন যাঁরা ধর্ষন করেন বা যাঁদের মাসে হাজার কোটি টাকা সুইস ব্যাঙ্কে রেকারিং করা আছে তারা বিলকুল ভীত নয়।
    কারন একজিস্টিং ল এন্ড অর্ডারের ইমপ্লিমেন্টেশন নেই। সেটুকু করতে পারলেই যথেষ্ট। তার জন্য দেশকে গুপ্তযুগে বা তালিবানী আপগানিস্তান বানানোর কোন দরকার দেখি না। সে গুপ্ত রা যতই মনঃখুন্নো হোক্....
  • siki | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:৩০581855
  • কেলোদাকে ক। তবে ধর্ষণের জন্য যথেষ্ট আইন নেই। সেটা অন্তত ঠিক হোক।
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১১:৩৪581857
  • আবার ব্রতীন দা কেন? আমরা তো এক ব্যাচ কৌশিক। ঃ)

    পুলিশ তো আছে। ছিল এবং থাকবে। কিন্তু প্যারালাল গভঃ র জন্যে যেমন খুশী এদের ম্যানুপুলেট করা যায়। আইন আর রাজনীতি এই দুটি জিনিস কে কি আলাদা করা যায়? তাহলেই অনেক সমস্যার সমধান হবে।
  • harmad | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:১৯581858
  • দেশে আবার ইঙ্গরেজ শাসন চাই। ইয়ার্কি মারছি না, সত্যি ই মনে হচ্ছে।
  • কল্লোল | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৩৮581859
  • ব।
    "যে যেই ভাষা বোঝে তার সাথে সেই ভাষাই কথা বলতে হবে।"
    তাহলে চোরের বাড়িতে চুরি কারাই হোক আইন।
    যারা সংসদীয় রাজনীতি করে, তারাই আইন বানায়। তো, আলাদা করবে কিসে?
    আবারও বলছি, মেয়েদের হীন করে দেখানোর যে কোন প্রচেষ্টার প্রতিবাদ করুন। যে বা যারা এটা করছেন, সম্ভব হলে, তাদের সাথে কথা বলুন, বোঝান।
    নইলে এই হবে...........................
    http://epaper.pratyahik.com/PUBLICATIONS/PRATYAHIKKHABAR/PK/2012/12/31/ArticleHtmls/31122012007003.shtml?Mode=1 ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে শ্লীলতাহানী।
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৪581860
  • হ্যাঁ কিংশুক, অ্যাটলিস্ট দেশে বাম শাসন এলে ও চলবে!! ঃ))
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৫581861
  • চোরের বাড়ি তে চুরি করতে হবে কেন কল্লোল দা। চোরের চুরি র পরিমান অনুযায়ী তার শাস্তি ধার্য্য করতে হবে। হয়ে গেল!!
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১৪:৫৭581862
  • ও কল্লোল দা, তুমি ২০ তারিখ অবধি কলকাতা য় নাকি?
  • কল্লোল | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:০৮581863
  • হ্যাঁ।
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১৫:২৫581864
  • বাব্বা পোচুর ছুটি খাচ্ছো তো!!
  • harmad | ৩১ ডিসেম্বর ২০১২ ১৬:১৪581865
  • বাম শাসনে এতোটাও দুরবস্থা ছিলো না কিন্তু, অন্তত বুদ্ধবাবুর সময়। ;)
  • | ৩১ ডিসেম্বর ২০১২ ১৬:২৫581866
  • হমমমম !! ঃ))

    নিউ ইয়ার প্ল্যান কী হে? বেড়াতে যাচ্ছো নাকি?
  • harmad | ৩১ ডিসেম্বর ২০১২ ১৬:৩৯581868
  • আন্দামান যাচ্ছি জানুয়ারি থার্ড উইক। তুমি কোথাও যাচ্ছ ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন