এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  গুরুচন্ডা৯

  • হরিদাসের বুলবুলভাজা

    Guruchandali
    গুরুচন্ডা৯ | ২৮ এপ্রিল ২০০৬ | ১২৫৪৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a | ০১ এপ্রিল ২০০৮ ২১:৪৮562178
  • সৌভিকদা, একশোবার একমত!!!

    আর নিজের পরিচয় দিয়েছিলাম এই আলোচনার context এই। তবে সেটা আমিও generally এভবে পরিচয় দিইনা।

    (আরো একটা ব্যাপার আছে, এখানে অনেকেই আমার বাকি পরিচয়টা জানেন, তবে সেটা কোনো অজুহাত না)

    বাকি আলোচনা চলুক
  • Guruchandali | ০৬ এপ্রিল ২০০৮ ১৮:০৬562179
  • ------------------------------------
    নতুন বুলবুলভাজা: নীল রেখায় ধূসর ছবি
    -------------------------------------
  • Suvajit | ০৮ এপ্রিল ২০০৮ ০৯:২৯562180
  • ব্লুলাইন নিয়ে লেখাটা ভালো লাগলো। কয়েকটা কথা/প্রশ্ন মনে এলো, লিখে ফেলছি।
    ১। ব্লুলাইন আর ডিটিসি বাসের এক রুট নাম্বার হতে পারে, যেমন ধরা যাক ৪৬৮ এই রুট নাম্বারে ডিটিসি, ব্লুলাইন দু ধরনের বাসই চলে। এটা কি করে হয়, আমার অনেকদিনের প্রশ্ন।
    ২। ডিটিসি বাসগুলো সব সি এন জি করা হয়েছিলো, ব্লুলাইন বাসগুলোর-ও সব সি এন জি হবার কথা ছিলো। সেটা কি হয়েছে ?
    ৩। দিল্লির সরকারি ও বেসরকারি বাসের সংখ্যা কলকাতার কয়েক গুন হবে, তবু দিল্লির তুলনায় তা যথেষ্ট নয়। বাসের সংখ্যার সংগে মোটোরেবেল রাস্তার কি কোনো স্ট্যান্ডার্ড হিসাব আছে ?
    ৪। রোড অ্যাক্সিডেন্ট - কলকাতা বনাম দিল্লি কোনো তুলনামূলক হিসাব আছে ?
  • shrabani | ০৮ এপ্রিল ২০০৮ ১১:১০562181
  • দিল্লীতে এখন সমস্ত STA পারমিট ওয়ালা বাসই CNG তে চলে, ব্লুলাইন আর সরকারী সব বাস এমনকি অটো ও। নতুন কমার্শিয়াল vehicles কে পারমিট ই দেওয়া হয়না CNG না হলে।
    এখানে যে কোনো রুটে যাই বাস চলুক সরকারী বা ব্লুলাইন সেটা সেই রুটের নাম্বারই লাগায়, বাস দেখে বুঝতে হয় সেটা প্রাইভেট না সরকারী। একই রুটে দুই ধরনের বাসই চলতে পারে।
    motorable road আর number of buses এই equation টা বোধহয় এত সরল নয়। আমার কাছে সব তথ্য নেই তবে population ও অন্যান্য অনেক factor ও কাজ করে। কোনো স্ট্যান্ডার্ড নেই আমি যতদুর পড়েছি।

    2007 এর কলকাতা দিল্লীর হিসাব টা আনুমানিক এরকম
    কলকাতা-
    পপুলেশন/১০০০ - ১৪,৩৬৬
    মোটোর ভেহিকল - ৮২৪,৫৯৭
    অ্যাক্সিডেন্ট - ৮,৪৭৫
    দিল্লী-
    পপুলেশন/১০০০ - ১৩,৮৭২
    মোটোর ভেহিকল - ৪,২৬২,১৮৮
    অ্যাক্সিডেন্ট - ১১,৭২৬
    (নেট ও নিউজপেপার এর তথ্য)
  • Suvajit | ০৮ এপ্রিল ২০০৮ ১৯:৫০562182
  • ধন্যবাদ শ্রাবনী।
  • Guruchandali | ১৪ এপ্রিল ২০০৮ ২১:০৭562183
  • -------------------------------------------------------------
    অনিবার্য কারণবশত: এই সপ্তাহে বুলবুলভাজা বিভাগে কোন লেখা প্রকাশ করা গেল না। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকে আবার নিয়মিত প্রকাশিত হবে।
    --------------------------------------------------------------
  • Guruchandali | ২০ এপ্রিল ২০০৮ ১১:১৬562184
  • -----------------------------------------------------------
    নতুন বুলবুলভাজা: আধুনিক এন আর আইদের করুণ উপাখ্যান
    ------------------------------------------------------------
  • Suvajit | ২০ এপ্রিল ২০০৮ ২১:০৪562185
  • দুর্ধর্ষ লেখা। পড়ে তুরীয় আনন্দ পেলাম। একদম ছিমছাম স্মার্ট মেদহীন স্যাটায়ার। জলদা একটু ফুটডাস্ট দেবেন।
  • Tirthang | ২০ এপ্রিল ২০০৮ ২২:২৫562186
  • ফাটাফাটি লেখা! অনাবিল আনন্দ পেলাম!
  • P | ২০ এপ্রিল ২০০৮ ২২:৫৪562188
  • চাদ্দিকে আঁতেল, পঁয়তারাবাজ লেখাজোখা পড়ে ক্লান্ত তিক্ত মনের জন্যে এবারের বুলবুলভাজা এক্কেবারে হাল্কা ফুরফুরে দখিনহাওয়া।
  • a x | ২০ এপ্রিল ২০০৮ ২৩:১৩562189
  • আমারো হেব্বি লেগেছে এই বুলবুলভাজাটা।
  • Tim | ২০ এপ্রিল ২০০৮ ২৩:৫৪562190
  • দারুণ লাগলো নতুন বুলবুলভাজা। পরের লেখার অপেক্ষায় থাকলাম।
  • kd | ২১ এপ্রিল ২০০৮ ০১:৪৬562191
  • জলবাবু, আপনার লেখাটি, কী বলি, এককথায় বা:।

    মাত্র আটত্রিশ বছর থেকে এদেশ সম্বন্ধে কত কম জানি, দেশে না গেলে জানতেই পারতুম না। পাড়ার এক বন্ধুস্থানীয়, কলকাতায় একটি নামকরা বিমানকোম্পানীতে উচ্চপদস্থ কেরানী, কয়েকবার ফ্রি টিকিটে এই মহাদেশে এসেছে, JFK, Liberty(Newark), O'hare, Pearson(Toronto) দেখেছে (অর্থনৈতিক কারণে এগুলোর থেকে দূরে যেতে পারেনি), কিন্তু কী ফান্ডা রে বাবা, আমার কাছে কেউ এখানকার কিছু 'জ্ঞান' চাইলে ওর কাছে ভেরিফিকেশনের জন্যে পাঠিয়ে দিই - আর প্রতিবারই রিপোর্ট পাই, আমি সব ভুলভাল বলেচি।

    মিকি মাউস মার্কা জামা পরা বাচ্ছার কথায় মনে পড়লো। আমার ছেলে, তখন বছর পাঁচেকের, কলকাতায় গিয়ে বাড়ীর পাশের কালীকান্তর বস্তির বাচ্ছাদের সঙ্গে বিকেলে পুকুরমাঠে খেলতো এদেশী 'অশকশবিগশ' পরে আর মাথা থেকে পা অবধি ধুলো মেখে ফিরতো। তা ফেরার আগের দিন ওর মাকে এসে বলে, 'মা, আমার বেঙ্গলি বন্ডুদের আমার জামা খুব ভালো লাগে, আমি কি ওদের দিতে পারি?' - শেষ পর্যন্ত জাস্ট দুটো বাদে সব দাতব্য। স্মরণীয় হলো যে এয়ারপোর্টে যাওয়ার সময় ট্যাক্সির পাশে পুরো গ্যাংগ ঐ জামাগুলো পরে আমার ছেলের গলা জড়াজড়ি করে কী কান্না!
    (আশ্চর্য হই, বাচ্ছারা কত অল্প সময়ে বন্ধুত্ব করতে পারে, ভাষাও কোনো বেরিয়ার নয়)।
  • mita | ২১ এপ্রিল ২০০৮ ০৪:০১562192
  • জলধরবাবু, পড়ে নির্মল আনন্দ পেলাম ! স্মার্ট আন্ড ফানি!!
  • omnath | ২১ এপ্রিল ২০০৮ ০৮:৩৭562193
  • এবারের বুলবুলভাজা ন্যাড়াদা লিখেছে ফর সিওর। "চুলের জায়গায় নান " দেখেই কনফার্ম করলাম। ;-)

    কি নাম চুজ করেছে মাইরি। চাম্পি।
  • Shuchismita | ২১ এপ্রিল ২০০৮ ০৯:১২562194
  • এবারের বুলবুলভাজা পড়ে অনাবিল আনন্দ পেলাম :)
  • Blank | ২১ এপ্রিল ২০০৮ ০৯:২৬562195
  • ভাল্লাগলো না। কোনো নতুনঙ্কÄ নাই। দুখী NRI দের এই দু:খু গুলো বেশ ক্লীশে হয়ে গেছে। আবাপর রবিবাসর থেকে শুরু করে প্রায় সব ডট কম ম্যাগ গুলোতেই এই টাইপ টা বেড়োয়। আজকাল আর নতুন করে মজা পাই নে।
  • shyamal | ২২ এপ্রিল ২০০৮ ০৯:৪৩562196
  • মার্কিনি এন আর আই রা অনেকটাই মার্কিনি হয়ে যায়। ফলে এদের চরিত্রেও রিস্ক রিডাকশন একটা অবসেশন হয়ে যায়। মার্কিনিরা ব্যবসার ক্ষেত্রে রিস্কটেকার হলে কি হবে দৈনন্দিন জীবনে উল্টো। আর কোন জাত বছরে দুবার নিয়মিত ডেন্টিস্টের কাছে যায় কিনা জানিনা। দেশে মধ্যবিত্তরা অনেকেই হেল্‌থ ইন্সিওরেন্স করায়না। এদেশে সেটা আমাদের চিন্তার বাইরে। এদেশে চিকিৎসার খরচ বেশী বললে হবেনা। দেশের আয়ের তুলনায় ভাল হাসপাতালের খরচ কম নেই।
    যা হোক অনেক গৌড় চন্দ্রিমা করলাম যে জন্য সেটা হল, ১৯৮৪ কি ৮৫ তে সবে অল্পদিন তখন এদেশে এসেছি। এক বন্ধু বলল, চল এক বৌদি সামারে দেশে যাচ্ছে, এয়ারপোর্টে যাচ্ছি, যাবি নাকি। নেই কাজ তো জে এফ কে তে চলো। গিয়ে দেখি বৌদি দুই বাচ্চা নিয়ে যাচ্ছেন। অজস্র সুটকেস। দাদার অফিস বলে লাস্ট মিনিটে আসবেন এয়ারপোর্টে। তা একটা সুটকেসের ওজন বেশি হল। তখন শুরু হল এক সুটকেস থেকে অন্য সুটকেসে জিনিষ ট্র্যান্সফার। তখনই দেখতে পেলাম একটা সুটকেসে টাইডের বাক্স যাচ্ছে। কি ব্যাপার? বৌদি বললেন, দেখ দেশে তিন মাস থাকব, দেশের সাবানে তো কাপড় জামা পরিষ্কার হয়না। তাই ডিটারজেন্ট নিয়ে যাচ্ছি।
    অন্যেকে দোষ দিয়ে লাভ কি? ছেলে যখন ছোট, আমরাই আধ সুটকেস হাগিস ডায়পার নিয়ে গেছি। তাও শেষ। তখন প্রায় মাথায় হাত। শেষে গড়িয়াহাটে একটা দোকানে কি করে জানিনা একটা বিরাট প্যাম্পারের প্যাকেট পেলাম।
    আর দুবছর আগে আমারই দুই বন্ধু -- তাদের ছোট বাচ্চার জন্য এক এক সুটকেস মিনারেল ওয়াটার নিয়ে গেল। দেশের মিনারেল ওয়াটার তো ভেজাল। পারেও বটে !
    অপ্রাসঙ্গিক হলেও আরেকটা ঘটনা বলি। তখন আজকালের মত সব জায়গায় হিন্দি মুভি দেখানোর চল হয়নি। ভারতীয় সিনেমা দেখাই যেতনা থিয়েটারে গিয়ে। সত্যজিতের নতুন ছবি 'ঘরে বাইরে' নিউ ইয়র্কে রিলিজ করল। আমরা কয়েক বন্ধু গেলাম দেখতে। দেখি বেশ বড় লাইন পড়েছে আর প্রায় সব দর্শক মার্কিনি। তখন বুঝলাম যে এদেশেও শিক্ষিত জনতার একটা অংশ সত্যজিত দেখে।
  • arjo | ২২ এপ্রিল ২০০৮ ১৮:০৫562197
  • শ্যামলবাবু কাঁকিনাড়ায় একটা বাজার আছে যেখানে আপনি সমস্ত রকমের সফ্‌ট ড্রিংক্স আর মিনারেল ওয়াটার পাবেন সব নকল। ওখানেই তৈরি। খেলেও খুব একটা কিছু বুঝবেন না আসল না নকল।
  • ranjan roy | ২২ এপ্রিল ২০০৮ ২২:৩২562199
  • P কে ডিট্টো।
  • dd | ২২ এপ্রিল ২০০৮ ২২:৪৩562200
  • ব্লাংকি য্যামন কইলো, বিষয়ে নতুনত্ব নেই।
    সেটা ঠিক। কিন্তু জলধর সাহেবের হাতটি পাকা তাই আমার লেখাটি ভাল্লাগ্লো।

    ডলার আর ত্যামন নেই। বছর কয়েক আগেও ডলারে ছেচল্লিশ ট্যাকা পাওয়া যেতো, আর তখন ছেচল্লিশ ট্যাকা যেতো ও বহুদূর। এখন উনচল্লিশ। আর ঐ টাকায় মশলা মুড়ি ছাড়া আর কি ই বা পাওয়া যায় এখন ? তাই কিছুদিন আগের এন আর আইদের সোল্লাস শপিং এখন ম্রিয়মান। এবং তাঁরাও। অনুঙ্কÄল ও নিÖপ্রভ।

    আর ইদিকে লাস্ট তিন চার বছরে ভারতীয়দের মাইনে বেড়েছে ধাঁই ধাঁই করে - তাই খর্চা করার ময়দানে তারা সহাস্যে মোকাবেলা করে ডলার ওয়ালাদের।

    হায়। জীবনে স্যাক্রোস্যান্‌ক্‌ট বলে কিছুই রইলো না।
  • r | ২২ এপ্রিল ২০০৮ ২৩:১৪562201
  • আহা, মনের কথা সব বলে দিলো গো!

    আমাদের ছোটোব্যালায় বম্বে কি দিল্লি থেকে জেঠিমা পিসিমারা রংচঙে পেনসিলবাক্সো টিফিনবাক্সো এনে দিলেও মনে হত কলকাতায় এ সব পাওয়া যায় না। তার উপর দিল্লির ড্রাই ফ্রুট আর নানারকমের বিশ্‌কুটের জরিমোড়া বাক্সো- সবই অচেনার ফুত্তি। সে সময়ে ফোরেন মাল মানে মেট্রো গলি আর চৌরঙ্গীর আশেপাশে। এখন সব মেইড ইন চায়না- মেট্রো গলিতেও মেইড ইন চায়না, আর এই সায়েবদের দেশেও মেইড ইন চায়না। সাইম্যবাদের পরাকাষ্ঠা!

    আমাদের অনেকের বাপ ঠাউদ্দারা দেশের বাইরে পা রাখেন নি। তাদের ছেলেমেয়েরা পড়াশুনোর খানিকটা দেশে করেই বিলেতে পগারপার। তাদের ছেলেমেয়েদের আবার সবই বিলেতে।

    ইট্‌স বিশ্বায়ন, স্টুপিড!
  • dd | ২২ এপ্রিল ২০০৮ ২৩:১৯562202
  • বিলাত ফেরৎ শুনলেই গা ছম ছম করতো, এখন আর করে না।
    অখন সবাই বিলেত ফেরৎ। সক্কলে। কে কাকে গল্পো করে?
    অন্য কেউ বিদেশ গ্যাছে শুনলেই সেই সব চমৎকার হিংসায় কুটিপাটি হওয়া ... এখন সে রকম আমরাই দু চার জন কোনো রকমে টিঁকে আছি।

    এরপর হবো ইতিহাস।
  • stoic | ২৩ এপ্রিল ২০০৮ ১৩:৫৭562203
  • এন আর আই দের নিয়ে লেখা খুব ভালো লাগল। অনেক জানা জিনিসও শুধু লেখার কারুকার্যে যে কত আকর্ষণীয় করে তোলা যায় এটা তার অসাধারণ উদাহরণ। ক্রিস্‌পি য়্যান্ড রিফ্রেশিং।
  • Guruchandali | ২৭ এপ্রিল ২০০৮ ১০:১৫562204
  • --------------------------
    নতুন বুলবুলভাজা: দরদাম
    --------------------------
  • a x | ২৭ এপ্রিল ২০০৮ ২২:৫৫562205
  • ছোট প্রশ্ন, যাস্ট কিরুওসিটি। আগের হপ্তার ন্যাড়াদার লেখাটা কূটকচালীর জন্য আইডিয়াল ছিলনা? তার বদলে বুলবুলভাজায় কেন?
  • shyamal | ২৮ এপ্রিল ২০০৮ ০৬:৩৯562206
  • সুমনবাবুর আলুর চপের সঙ্গে পেট্রোলিয়ামের তুলনাটা ঠিক হল মনে হলনা। আলু যত ইচ্ছা পাওয়া যায় কিন্তু পেট্রোলিয়াম লিমিটেড। আজ বেশী তুললে কাল তার দাম দিতে হবে। অর্থনীতিতে কিসব ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড না কি আছে না?

    আর উনি ফড়েদের লাভ হচ্ছে বলছেন আবার শব্জির রিটেলের বিপক্ষে। বুঝলামনা। রিলায়েন্স রিটেল ইত্যাদিরা যদি চাষির কাছ থেকে শব্জি কিনে সরাসরি বিক্রি করে তবে এই ফড়েরাই তো বাদ যাবে। সেটা কি খারাপ? এরা তো ক্রেতাদের আর চাষিদের শোষণ করছিল। গরীব লোক শোষণ করলে সেটা বুঝি ভাল?
  • d | ২৮ এপ্রিল ২০০৮ ০৯:১২562207
  • হ্যাঁ অ ক্ষ ঠিক বলেছ।
    কিন্তু গত সপ্তাহে হাতে একটাও বুলবুলভাজা ছিল না, এদিকে খবর্নয় রেডী ছিল। তাই।
    ওপরে এক লাইন লিখে দেওয়া উচিৎ ছিল হয়ত। সরি। ভবিষ্যতে খেয়াল রাখবো।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৮ ১০:৫৬562208
  • ফড়ে অম্বানি ভাল নাকি ফড়ে মন্ডল ?
  • kallol | ২৮ এপ্রিল ২০০৮ ২০:১৯562210
  • গরীব শোষন কারা খুবই খারাপ - আম্বানী করলেও খারাপ, পচা করলেও খারাপ।
    তা আম্বানীর দামে আর চারু মার্কেটের দামে তো পার্থক্য আর রইলো না।
    তাহলে সোজা চাষীর থেকে কেনার গল্পটার কি হল। নাকি চাষীরা দাম বাড়িয়ে বড়লোক হয়ে গেলো ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন