এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতীয় চাকুরে

    riddhi
    অন্যান্য | ২৭ মে ২০১২ | ৪২২৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৩ জুন ২০১২ ০১:১৯551982
  • যারা অল্টারনেটিভ অ্যাফোর্ড করতে পারবে ভাবছে তাদের কনফিউশন বেশী, অভিযোগ বেশী। রান্নার লোক থেকে, বাচ্চার স্কুল সব নিয়েই কেমন একটা অখুশী। এক ঘন্টার এসি গাড়ীতে বসেও কমপ্লেইন।
    না এদিকের (মধ্যবিত্ত- স্কুল শিক্ষক, প্রফেসর, ব্যাংক কর্ম্চারী...), না ওদিকের (কর্পোরেট ভিপি, গোদরেজ, গোয়েংকা...) ।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০১:২০551983
  • নানা আমার এমনি বাড়ি চাই। বা হগওয়ার্ট্স কাসল হলেও হবে
  • aka | ০৩ জুন ২০১২ ০১:২১551988
  • আমরা যখন ডেলি প্যাসেঞ্জারি করতাম খুব মজা করতাম। এখনও সবাই বলে।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:২১551987
  • সবাইয়ের দশ লাখ কি কখনো সম্ভব ?

    দশ হাজারকে তো বাড়াতেই বলছি।

    কিন্তু দশ লাখ না হলে (এমনকি হলেও) জীবন বৃথা, এই অ্যাটিচুড নিয়েও সমস্যা আছে। আর এটাই 'প্রয়োজন', এইভাবে পিয়ার প্রেশার সেট করে দেওয়া নিয়েই। অব অল, তোমার থেকে শুনলে আরো সমস্যা হয় ঃ( ( ডিঃ এটা নিতান্ত আমার ব্যক্তিগত সমস্যা)
  • pinaki | ০৩ জুন ২০১২ ০১:২১551985
  • কম্ফর্টেবল পাব্লিক ট্রান্সপোর্ট না রাখা, রাস্তা ভালো না করা - এগুলোর জন্যই ওয়ার্কপ্লেসের কাছাকাছি মাইগ্রেশন বাড়ে। সেই সুযোগে রিয়েল এস্টেটে হাইপ হয়। এগুলো সবই কানেক্টেড।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:২১551984
  • আর ভুল কোট করবেন না। হাইস্কুল টিচারের মাইনে ৮০০০০ আমি কখনো বলি নি।

    আমি আমার এক টীচারের মাইনে জানি ৪০০০০, তিনি গ্র্যাজুয়েট, রিটায়ারমেন্টের ধারে কাছে।

    বলেছিলাম দুইজনে চাকরি করলে টীচারদের ফ্যামিলিতে ৭০-৮০ হাজার খুব দূর্লভ নয়। দিদিমণিদের বেশির ভাগেরই হাজব্যান্ড কিছু না কিছু করেন। সেই ফ্যামিলিতে ৭০-৮০ বা ৬০ হাজার খুব অস্বাভাবিক মনে হলে আপনারা রিয়ালিটি থেকে দুরে।

    আর শিবুদা পেনসনের খবরটা এই জন্য জিজ্ঞেস করা যে বেশিরভাগেরই পেনসন ওনাদের রিটায়ারমেন্ট মাইনের থেকে বেশি। ঃ)
  • xi | ০৩ জুন ২০১২ ০১:২২551989
  • এই নানা শহরে ছড়িয়ে দেওয়ার মত টাতে ক কয়ে ক্ক দিলাম পাইকে।
    কাজকর্মের বন্দোবস্ত আর থাকার ভালো বাড়িঘরদোর বর্ধমান মুর্শিদাবাদ মাল্দা পুরুলিয়া মেদিনীপুর কোচবিহার---এইসব শহরেও হওয়া উচিত। তাহলে এক্টা জায়্গার উপরে চাপ পড়ে জনসংখ্যা বেড়ে পরিবেশ ঘিঞ্জি হয়ে যাতায়াতে চাপ পড়ে---এইরকম অমানুষিক কান্ড হয় না।
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:২৩551990
  • দুজনের রোজগারে সম্ভব, বলেছিই তো।
    কথা শুরুই হল, একজনের মাইনে ৬০-৭০০০০ হওয়াটা অত্যন্ত কম, এই দিয়ে তো।
  • Sibu | ০৩ জুন ২০১২ ০১:২৪551991
  • বল্লেই হল? হগওয়ার্টস আমার বায়না করা আছে।
  • lcm | ০৩ জুন ২০১২ ০১:২৪551992
  • না দেখো ব্যাপারটা হল সহজ। পকেটে একটু পয়সা এলে, তখন সল্টলেক থেকে টালিগঞ্জ ও দূর মনে হয়, বা হোয়াইট ফিল্ড থেকে ই-সিটি। আবার এত পয়সা আসে না, যে, নিউটাউনে একটা দেড় কোটির ফ্ল্যাট হাঁকিয়ে দেওয়া যায় বা হোয়াইটফিল্ডে ৪ কোটির। তাই একটা কনফিউশন চলে, এ হবেই।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০১:২৪551993
  • হিউম্যান ডিগনিটিটা ত্যাগ দিতে পারলেই সবচেয়ে কমফর্টেবল। কোনোকিছুতেই কমপ্লেন থাকবে না। ঐটারই চেষ্টা চালাচ্ছি।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০১:২৫551995
  • টীচারদের ইনকাম প্রোচুর হতে পারে। এমনকি আকাদা যা বল্লো তার থেকে অনেক বেশী দেখেছি। তবে ঐ এক দুজন হয়তো। আমাদের স্কুলের এক টীচারের বাড়িতে বাংলা সিনেমার শ্যুটিং হয় আজকাল। ভেতর টা নাকি জমিদার বাড়ি বানিয়ে ফেলেছে ঃ)
  • পাই | ০৩ জুন ২০১২ ০১:২৫551994
  • ওয়ার্কপ্লেসকে ছড়ানো, এই কোলকাতা মুম্বই অভিমুখী সব উন্নয়ন, এটা ভীষণভাবে বদলানো দরকার।
    নইলে পুরো ভিশাস সাইকেল।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:২৬551998
  • কিন্তু পাই যখন পঃবঃয়ের উন্নতির জন্য খসড়া লিখেছে তখন এই ব্যপারটা অনুপস্থিত ছিল। পঃবঃয়ের অনেক সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হল সারা উঃপূঃ ভারতে একমাত্র শহর কলকাতা।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:২৬551996
  • যা বুঝছি, আমি এখনকার মাইনের থেকে কিঞ্চিৎ কম নিয়েও কলকাতায় শিফট করতে পারলেই রান্নার লোক, ড্রাইভার সব অ্যাফোর্ড করতে পারব। ঃ)

    ভারতে বিশাল সংখ্যক মধ্যবিত্ত শোফারড্রিভেন এসি গাড়ি না, বাইকে চড়ে বা ছোট চারচাকা নিজে চালিয়ে অফিস যায় (যাদের কাছে পাব্লইক ট্রান্সপোর্টের অপশন নেই)। ট্রাফিকে আটকে থাকার কষ্ট, ক্লায়েন্ট কল/মিটিন মিস হয়ে যাবার চাপ, রাস্তায় অগুন্তি গাড়ির সাথে এক ইঞ্চি জায়গা নিয়ে মারপিট করার চাপ এইগুলি যারা এক্সপেরিয়েন্স করেনি তাদের নিয়ে বেশিদিন নয় একমাসের একটা সার্ভইভাল সিরিজ চালু করলে হয়।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০১:২৭552000
  • শিবু দা তোমার দাড়ি আর একটু বাড়লে হগওয়ার্টসের হেড মাস্টার করে দেবোখ্ন
  • Sibu | ০৩ জুন ২০১২ ০১:২৭551999
  • আকা ফ্যামিলি ইনকাম বলছিল? তাইলে অন্য কথা।

    পেনশন শেষ মাইনের ১/৩। নাকি ১/২? এই হল নিয়ম। এক্ষেপশন শুনি নাই।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:২৮552001
  • গরম আর ধোঁয়া গেলাটা বাদ গেছে।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৩০552002
  • এই ব্যাপারটাও আমার অদ্ভূত লাগে টাকার প্রতি অনীহা দেখানো মানেই হিউম্যানিটির পক্ষে এমন একটা ধারণা অনেকেই পোষণ করেন। অথচ ইয়ম-হেলথ থেকে বেসিক হেলথ সবের জন্যই টাকা লাগে। কত? কোন ঠিক নেই, ছেলের ব্লাড ক্যান্সার হলে কোটি, সামান্য হার্ট অপারেশন হলে ২ লাখ। কত লাগবে জানা নেই, নিজের ক্ষমতা অনুযায়ী বেশি টাকা রোজগার করাই লক্ষ্য হওয়া উচিত। যতক্ষণ না আপনারা সমাজ টমাজ বদলে ফেলে কমিউন গড়ে তুলবেন।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৩১552006
  • শিবুদা আউটডেটেড, পেস্কেল রিভিশনের কথা শোনে নাই।

    এখন বহু লোকের পেনশন তাদের শেষ মাইনের থেকে বেশি।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০১:৩১552005
  • না, আমি কখনো দাবী করিনি যে দশলাখটাই প্রয়োজন বা ওটা না আয় করতে পারলে জীবন বৃথা। কিন্তু আমি এটা বুঝি না যে একটা জবের একটা মার্কেট রেট আছে, ইচ্ছে করে সেটার থেকে কম স্যালারিতে নিজেকে বেচব কেন? অ্যাজ লং অ্যাজ আমি অনৈতিক কিছু করছি না। পীয়ার প্রেসার তো আমার কম স্যালারি নেওয়া দিয়ে ঠিক হবে না। আমার জীবন যাপন দিয়ে ঠিক হবে। সেটা সাধারন রাখলেই হল।
  • xi | ০৩ জুন ২০১২ ০১:৩১552004
  • আকা, সত্যি সিরিয়াস কিন্তু জিনিসটা। সেই মুর্শিদকুলি খাঁয়ের আমলে একেবারে নাইভ টেকনলজি নিয়ে করতে পারলে, এখন এই নেট সেট যুগে কেন শহরগুলোর উপযুক্ততা বাড়ানো যাবে না?
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০১:৩১552003
  • আরে ভারতের উচ্চ বিত্তরাও শোফার ড্রিভেন রোলসে চেপে সাইন্স সিটির জ্যামে আটকে থাকে। সামনের লরি তাকে চেপে দিয়ে চলে যায়। সুখে থাকার এই কনসেপ্ট টা ভয়ানক খুড়োর কল।
    প্পন দা, তুমি সল্লেকে থাকলে রেট বেশি হবে হয়তো। কিন্তু ওদিকে বারাসাত আর এদিকে গড়িয়ার দিকে শিফট করে এলেই দেখবে এসব রেট অনেক কমে গেছে।
  • lcm | ০৩ জুন ২০১২ ০১:৩২552007
  • বাবা অপ্পোন,
    গরম, ধোঁয়া - এসবের হাত থেকে বাঁচতে গেলে তো দার্জিলিং-এ চাকরি নিতে হবে। বা, আলিপুরের ধনীদের মতন গাড়ীবারান্দা থেকেই মার্সিডিজে ঢুকে যেতে হবে, আর টুক করে নেমে এসি অফিস বিল্ডিং-এ ঢুকতে হবে।
    আরিজোনার লোককে গরম নিয়ে, বা, মিনেসোটার লোককে ঠান্ডা নিয়ে, নিয় ইয়র্কের লোককে ট্রাফিক নিয়ে বেশী কপ্লেইন করতে দেখেছ ঃ)
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৩৩552010
  • নিউ ইয়র্কের লোককে এখানের ট্রাফিক নিয়ে জাস্ট ব্যোমকে ব হয়ে যতে দেখেছি।
  • ব্ল্যাঙ্ক | ০৩ জুন ২০১২ ০১:৩৩552009
  • আকাদা
    কত ইনকাম যথেষ্ট, বা কত ইনকাম করলে জীবনে কোনো সমস্যাই আর থাকবে না - এটা যখন সম্ভব না মাপা, তখন খুড়োর কলের পেছনে ছুটে সব এনার্জি জিরো করার মানে হয় না।
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৩৪552011
  • আর গরম আর ধোঁয়া তো বাদ দিয়েইছিলাম প্রথমবার। ঃ)
  • প্পন | ০৩ জুন ২০১২ ০১:৩৫552014
  • শোফার ড্রিভেন গাড়িতে আটকে থাকাটা কোন চাপই না। আজকাল টেকনলজি এত উন্নত হয়ে গেছে অনেক কাজই ওই সময়ে করে ফেলা যায়।
  • aka | ০৩ জুন ২০১২ ০১:৩৫552013
  • জাই, এটা মোটামুটি সবাই জানে কিন্তু তারজন্য সরকারী স্পেণ্ডিং দরকার, সেই স্পেণ্ডিং যাতে ঠিকঠাক খরচ হয় সেটা দেখার আছে। যেমন হাইস্পিড রেল বা রাস্তা না করলে কল্যাণীতে কি কেউ যাবে। ইত্যাদি ইত্যাদি।
  • pinaki | ০৩ জুন ২০১২ ০১:৩৫552012
  • হ্যাঁ, সেটা ঠিক। সিকিওরিটির কোনো আপার লিমিট নেই। কাজেই ভবিষ্যতের সিকিওরিটিকে বাড়ানোর জন্যে নিজের বর্তমানকে একটা লেভেলের বেশী স্যাক্রিফাইস করার মানে হয় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন